Author: desk

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় ০৯/১১/২০২২ তারিখ রাত ০৯.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জুয়েল রানা ওরফে জুয়েল হাসান(১৯), পিতা মোঃ ছানোয়ার হোসেন, সাং-দ্বাবারিয়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ (সূত্রঃ মানিকগঞ্জ জেলার সদর থানার মামলা নং-২৩(১১)১৭ জিআর নং-৭৩৪/১৭, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ৯ এর (ক) একই আইনের ১৯ (৪) ধারা, কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন শাহজাদপুর উপজেলা মসজিদ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট

    স্কোয়াড কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৭৭৭১১২৫৮

  • তানোরে মাদকাসক্ত ছেলেরা পিতাকে পিটিয়ে  দলিল ও টাকা ছিনতাই

    তানোরে মাদকাসক্ত ছেলেরা পিতাকে পিটিয়ে দলিল ও টাকা ছিনতাই

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর তানোরে মাদকাসক্ত ছেলেরা বয়স্ক পিতাকে মারপিট করে টাকা জমির দলিল ও চাবি ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিতা আতংকে দিন পার করছেন।

    চাঞ্চল্যকর লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দুড়িয়া বাজারে । এঘটনার বিচার চেয়ে পিতা আব্দুল বাদি হয়ে ছেলে ও পু্ত্র বধুদের বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই জুলফিকার থানায় ডেকে পিতা কুদ্দুসকেই গালমন্দ করেছেন।
    জানা গেছে, গত মাসের ৩০ অক্টোবর রোববার উপজেলার চান্দুরিয়া ইউপির চান্দুড়িয়া বাজারে হাটের দিনে পিতা আব্দুল কুদ্দুসকে বাজারে পেয়ে ছেলে বাবলু ও কামাল জোরপূর্বক তুলে নিয়ে যায়।

    তারা পিতাকে নানা ভাবে নির্যাতন করে নগদ ৫০ হাজার টাকা, জমির দলিল এবং চাবি কেড়ে নেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ মাদকাসক্ত ছেলেদের হাত থেকে রক্ষা করে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন পিতা বাদি হয়ে দুই ছেলে ও তাদের স্ত্রী কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বাপ ও ছেলেদের থানায় ডাকেন। ডাকার পর ছেলেদের পক্ষ নিয়ে পিতাকে আজেবাজে কথা বলে চেয়ার দিয়ে মারতে চান পুলিশের এএসআই জুলফিকার বলেও জানান ভুক্তভোগী পিতা কুদ্দুস। তিনি আরো জানান, আমাকে তুলে নিয়ে গিয়ে ছেলেরা মারধর করে টাকা জমির কাগজ নিয়ে নেয়। আমার ৯ বিঘামত জমি ছিল। মাত্র দুই বিঘা রেখে ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছি। যে দুবিঘা জমি আছে সেটাও তারা নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। আমি চরম আতংকে দিনপার করছি। যে কোন সময় তারা আমাকে মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিচ্ছে। থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করেছে। আর থানায় ডেকে আমাকেই গালমন্দ করে মারতে চায়।

    তবে ছেলে বাবলু ও কালাম অভিযোগ অস্বীকার করে জানান, আমরা বাবাকে বাড়িতে ডেকে যে দুবিঘা জমি আছে সেগুলো অন্যত্র বিক্রি করবেন শুনেছি, এজন্য বাড়িতে ডাকা হয়েছিল।
    অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই জুলফিকার জানান, অভিযোগের মিমাংসা হয়ে গেছে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু নির্বাচিত

    যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু নির্বাচিত

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
    পঞ্চগড় জেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নেতা আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মো; রুহুল আমিন আকিল প্রধান রিটানিং কর্মকর্তা সম্মেলন প্রস্তুতি কমিটি পঞ্চগড়. প্রধান অতিথি অ্যাডঃ সৈয়দ মোয়াজ্জেন হোসেন আলাল যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
    ফরহাদ হোসেন আজাদ জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সদস্য সচিব জেলা বিএনপি পঞ্চগড়
    ৫ বারের নির্বাচিত সাবেক মেয়র মোঃ তৌহিদুল ইসলাম সভাপতিঃকরেন মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল আহবায়ক জেলা যুবদল পঞ্চগড়।

  • বানারীপাড়ায় র‍্যাবের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    বানারীপাড়ায় র‍্যাবের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় র‍্যাব ৮ এর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিশিষ্ট মাদক ব্যাবসায়ী নাসির বেপারিকে(২৭) ১ কেজি ১শ ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।আটককৃত নসির উদ্দিন পৌর শহরের ৯নং ওয়ার্ডের আলমগীর বেপারীর পুত্র ।সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল।
    ৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে বরিশাল র‍্যাব ৮ এর মেজর জাহাঙ্গীর আলমের নির্দেশনায় স্পেশালাইজড কোম্পানি মো.জহিরুল কবিরের নেতৃত্বে সঙ্গিও ফোর্স এসআই (নিঃ) উজ্জ্বল কুমার বিশ্বাস,মো জিয়াউর রহমান,গৌরাঙ্গ কুমার কুন্ডু,মো.কাজি আল মামুন ও আলিরাজ খান এসময়ে অভিযান পরিচালনা করে পৌর শহরের ৬নং ওয়ার্ড থেকে আসামীকে আটক করে। বানারীপাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১)ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ উল আলম চৌধুরী বলেন, মামলা হয়েছে আসামীকে আজ সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • আফতাব উদ্দিনকে গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

    আফতাব উদ্দিনকে গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

    সুনামগঞ্জ প্রতিনিধি :
    সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আফতাব উদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দৈনিক খবরপত্র প্রতিনিধি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া নিবাসী হোসাইন মাহমুদ শাহীন।

    লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়,হোসাইন মাহমুদ শাহীনের উপর দুইবার হামলাকারী, তাদের জমি ও দোকানপাট দখলকারী এবং ভৈরবীবাজার ঘাটসহ হাটবাজারে চাঁদা আদায়কারী আফতাব উদ্দিন একজন আত্মস্বীকৃত চাঁদাবাজ সন্ত্রাসী। সে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাংলা ভাইকেও ছাড়িয়ে গেছে। তার বিরুদ্ধে তাহিরপুর থানার নিয়মিত মামলা নং ৯ তাং ১৯/১০/২০২২ইং,সরকারী গাছ কেটে নেয়ার ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তীর দায়েরকৃত মামলা নং জিআর ২০৯/১৮ (তাহিরপুর থানার মামলা নং ১৮) তাং ২৩/১১/২০১৮ইং,সাবেক মেম্বার মোঃ রেনু মিয়ার দায়েরকৃত জিআর ১৮৮/২০১৯ (তাহিরপুর থানার মামলা নং ১৫) তাং ২৪/৮/২০১৯ ইংসহ মোট ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
    এছাড়া ২২-০৪-২০২১ইং তারিখে মোঃ জাহাঙ্গীর আলমের দায়েরকৃত অভিযোগ,সাবেক মেম্বার শামসুল হক শিকদারের দায়েরকৃত জিডি নং ৮৯৮ তাং ৩১/৩/২০২০ইং,গত ৪/৯/২০২২ইং তারিখে পাটানপাড়া নিবাসী হুমায়ূন কবীর সর্দার এর দায়েরকৃত অভিযোগ,গত ১৩ সেপ্টেম্বর আমলগ্রহনকারী জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে অবলা বিধবা ফেরদৌস বেগমের দায়েরকৃত অভিযোগ তাহিরপুর থানা পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করছেনা।
    সাংবাদিক শাহীন বলেন,শারীরিক হামলার শিকার হওয়া ছাড়াও বর্তমানে আফতাব উদ্দিন ও তার বাহিনীর ভয়ে আমি ও আমার পরিবার ভিটেবাড়ী ছাড়া। বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে প্রকাশ্য দিবালোকে আমি ও আমার ভাইদেরকে খুন করবে বলে সদম্ভে ঘোষণা দিয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী আফতাব উদ্দিন। তার অন্যায় অপতৎপরতার বিরুদ্ধে ইতিপূর্বে সুনামগঞ্জের সাংবাদিক সমাজ শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। এরপরও পুলিশ প্রশাসনের কাছে আমি এখন পর্যন্ত কোন ন্যায়বিচার পাইনি। মামলা তদন্তের নামে পুলিশ প্রশাসন আসামীদের সাথে নিয়ে তদন্তের নামে চাঁদা উত্তোলনে তাদেরকে আরো উৎসাহ যুগিয়ে যাচ্ছে। ফলে আফতাব বাহিনীর চাঁদাবাজী ও সন্ত্রাস অব্যাহত রয়েছে।
    শাহীন জানান,ভৈরবীবাজার ঘাট হইতে তার বড় ভাই হুমায়ূন কবীর ও চাচাতো ভাই সোহানকে বিতাড়িত করে সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার ৮ হাজার টাকা করে চাঁদা আদায় করছে আফতাব বাহিনী। গত ২৪ জুলাই হতে ৬ অক্টোবর রবিবার পর্যন্ত ৩১টি হাটবাজারে ২ লাখ ৪৮ হাজার টাকা চাঁদা আদায় করে নিয়েছে তারা। চিহ্নিত উক্ত চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে শাহীন বাদী হয়ে সর্বশেষ গত ৩ নভেম্বর তাহিরপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে এবং এর আগে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারপরও কোন চাঁদাবাজদেরকেই গ্রেফতার করছেনা পুলিশ।
    ভূক্তভোগী শাহীন,আফতাব উদ্দিন ও তার বাহিনীর চাঁদাবাজ জিন্নাহ,মানিক,আলাইউন ও সুমন প্রমুখ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সাংবাদিক সমাজের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

  • ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের  অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১৮

    ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১৮

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে মাদক,ছিনতাই,চুরি,ডাকাতি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানিক টিম।

    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে ও অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতদের মাঝে এসআই ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম থানা গাঙ্গিনারপাড় বারী প্লাজার সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে হেরোইনসহ, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কলেজ রোড, তিন রাস্তার মোড় থেকে মাদক মামলার আসামী মোঃ নাদিমকে ১০ গ্রাম হেরোইন সহ, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম চরপাড়া মোড় এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী মোঃ মজিবুর রহমান, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম কুষ্টিয়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রমজান আলী, মোঃ ফারুক, এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টীম চর নীলক্ষিয়া থেকে অপহরন মামলার আসামী সাকিবুল হাসান রাশিদুল, মোঃ মন্টু মিয়া, এসআই সাইদুর রহমানের নেতৃত্বে একটি টীম কাচিঝুলি এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আলো মিয়া, এসআই কমল সরকারের নেতৃত্বে একটি টীম র‍্যালীর মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ শামীম মিয়া, আঃ হক, এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একটি কেওয়াটখালী এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ রফিক, মোঃ ইস্রাফিলকে গ্রেফতার করা হয়েছে।

    এছাড়া ১নং ফাঁড়ি পুলিশের এসআই আনোয়ার হোসেন, থানার এএসআই আমির হামজা, সাইফুল ইসলাম-২ এবং সোহেল রানা পৃথক অভিযান পরিচালনা করে তিনটি সাজাপ্রাপ্ত ও পরোয়ানা সহ ৬ জনকে গ্রেফতার করে।

    তারা হলো, সৈয়দ নাজিমুল ছামাদ, মোঃ বশির উদ্দিন আহম্মেদ, মাহামুদুল ইসলাম মামুন, মোঃ রবি সেখ, মনির, মোঃ মেহেদী হাসান ওরফে সজল।গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি জানান- অপরাধ মুক্ত নগরী উপহার দিতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  • আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি ক্যাম্প বিন্দারাম মহেষের বাড়ির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

    আগৈলঝাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি ক্যাম্প বিন্দারাম মহেষের বাড়ির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক কমান্ডার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মুক্তিযুদ্ধ কালীন ক্যাম্প ঐতিহাসিক প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে আস্কর বিন্দারাম মহেষের বাড়ির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
    আস্কর বারপাইকা এলাকাবাসীর আয়োজনে বুধবার সকাল দশটায় বারপাইকা-আস্কর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গন বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুলু ভাট্টির সভাপতিত্ব দুশুমী থেকে বিন্দারাম মহেষের বাড়ি পর্যন্ত সড়ক র্মিমাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,
    আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, বীর মুক্তিযোদ্ধা স্থানীয় কাজী সায়েম আহম্মেদ, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী মিয়া ও ইতিহাসখ্যাত বিন্দারাম মহেশের পুত্রবধু আরতি রানী সরকার।
    বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত বিন্দারাম মহেষের বাড়ির ইতিহাস নিয়ে আলোচনা করে বলেন- যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত বিলাঞ্চলেরর কারণে আবুল হাসানাত আবদুল্লাহর এমপি’র নেতৃত্বে ওই বাড়িতে নির্মাণ করা ক্যাম্পে বসেই গোটা এলাকার মুক্তিযুদ্ধ পরিচালনা ও এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন প্রদান করা হতো।
    ওই বাড়ির পরিবার সদস্যসহ গোটা এলাকার মানুষের সার্বিক সাহায্য-সহযোগীতার কারণে মুক্তিযোদ্ধারা নিশ্চিন্তে ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করতে পেরেছিলেন। আজ সেই ঐতিহাসিক বাড়িতে যাতায়াতের জন্য পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। এটা মুক্তিযুদ্ধের আরেকটি ইতিহাস বলেও অভিমত ব্যক্ত করেন বক্তারা।
    এলজিইডি প্রকৌশলী শিপলু কর্মকার জানান, এলজিইডি’র অর্থায়নে কালভার্ট, প্যালাসাটিং, ইউড্রেনসহ ১৫০ মিটার কার্পেটিং ১০ফুট ১০ ইঞ্চি সোল্ডারসহ ১৮ফুট প্রশস্ত সড়ক নির্মাণ ও পাকা করন কাজের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা।টেন্ডারে মেসার্স আবু সালেহ লিটন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। কাজটি স্থানীয়ভাবে বাস্তবায়ন করবেন মোঃ সোহরাব সরদার।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিক তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম সরদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস,
    আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ, প্রচার সম্পাদক ফরহাদ তালুকদার, ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

  • মহালছড়িতে জেএসএস প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

    মহালছড়িতে জেএসএস প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন

    রিপন ওঝা,মহালছড়ি।

    পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০.০০ঘটিকায় সমর্থকগণের উপস্থিতিতে জুম্মজাতির নেতা জেএসএস প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ন লারমা(এম এন লারমা)র ৩৯তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

    উক্ত দানানুষ্ঠানের আয়োজনে একযোগে ব্রিজপাড়া, মনাটেক, মিলনপুর, মুবাছড়ি, ধনপুদি, ক্যায়াংঘাটসহ কয়েকটি গ্রামে এ মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। এসময় স্ব স্ব গ্রামের স্থানীয় নারী পুরুষ সবাই এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেছে।

    জুম্মজাতির নেতা এম এন লারমার অস্থায়ী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পাহাড়ি জনগোষ্ঠির আত্মনিয়ন্ত্রনাধিকার আন্দোলনে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের শ্মরণে ধর্মীয় আলোচনা সভা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, পঞ্চশীল গ্রহনসহ নানাবিধ দানীয় সামগ্রী দান করা হয়।

    উক্ত এ মহতী অনুষ্ঠানে শ্রী সুফল চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুকৃতি কার্বারী মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং মুবাছড়ি ইউপি সাবেক চেয়ারম্যান শ্রী প্রজ্ঞান খীসা।

    শোক প্রস্তাব পাঠ করেন ২নং মুবাছড়ি ইউপি শ্রী যুদ্ধরঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক শ্রী সুসময় চাকমা।

    উল্লেখ্য যে, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা। তিনি পাকিস্তান প্রাদেশিক পরিষদ এবং বাংলাদেশের ১ম জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম-১ আসন হতে নির্বাচিত সদস্য। ষাটের দশকে তিনি জৌতিরিন্দ্র বৌদিপ্রিয় লারমা একত্রে শিক্ষা আন্দোলন করেছিলেন। তারই অংশ হিসেবে চাকমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রায় সবাই পেশা হিসেবে শিক্ষকতা বেছে নেন।

    মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের মহাপুরম গ্রামে জন্মগ্রহণ করেন। ডাকনাম ছিল ছিল মঞ্জু।

    ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলীয় অন্তকোন্দলের কারণে একপক্ষের হাতে নিহত হন। তিনি ১৯৭৩ সালের ৭ জানুয়ারী পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্বার আত্মনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি গেরিলা সংগঠন শান্তিবাহিনী নামে সংগঠন গঠন করেন। তখন থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

  • ময়মনসিংহ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরষ্কার বিতরণী ও  সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

    ময়মনসিংহ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

    ষ্টাফ রিপোর্টারঃ
    উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদরে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
    হয়েছে।

    বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
    করা হয়।

    পুরষ্কার বিতরণী ও সমাপনী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সদর উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) এইচ এ ইবনে মিজান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, সিরতা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সহ মেলায় অংশগ্রহণকারী সদর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা শেষে মেলায় অংশগ্রহণকারী ১৬টি স্টলের ২৬টি প্রতিষ্ঠানের মধ‍্যে ৩টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় পুরষ্কৃত করা হয়। এছাড়াও অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণী বিভিন্ন শিক্ষার্থীদের মধ‍্য থেকে বিজয়ী ৫জনকে শুভেচ্ছা পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরষ্কার বিতরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলে অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।

  • ময়মনসিংহে গনতন্ত্র দিবসে এমপি ফখরুল ইমাম ও মুক্তির কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টি

    ময়মনসিংহে গনতন্ত্র দিবসে এমপি ফখরুল ইমাম ও মুক্তির কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয় পার্টি

    ষ্টাফ রিপোর্টারঃ
    জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ১০নভেম্বর গনতন্ত্র দিবস পালন করেছে জাতীয় পার্টি। একই সময়ে জাতীয় পার্টির জিএম কাদের এর অনুসারী ফখরুল ইমামকে ময়মনসিংহ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (১০নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,জেলা জাতীয় পার্টির আহবায়ক এড আব্দুল গফুর,সদস্য সচিব মোশারফ হোসেন সহ সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের যৌথ আয়োজনে ময়মনসিংহের সুন্দর মহলস্থ জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে নগরীর টাউন হল মোড়,জিলা স্কুল মোড়,নতুন বাজার মোড়,গাঙ্গিনার পাড়সহ প্রধান-প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশনের কৃষ্ণচুড়া চত্ত্বের এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসুচীর সমাপ্ত করা হয়। এসময় নেতৃবৃন্দ জাতীয় পার্টির মহাসচিব ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইমামকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ডাঃ কে আর ইসলাম।

    এসময় প্রধান বক্তা হিসবে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম তার বক্তব্যে বলেন- জাতীয় পার্টির প্রধানপৃষক ও দলের প্রয়াত চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মীনি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সাথে পরামর্শ মোতাবেক দেশ এখন সাংবিধানিকভাবে চলছে। আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় পার্টি ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদই দেশে গণতন্ত্রের সূচনা করেছিলো। এসময় তিনি বলেন- ফখরুল ইমাম,সালাউদ্দীন মুক্তিসহ ময়মনসিংহের কিছু বেইমান যারা বেগম রওশন এরশাদের হাত দিয়ে জাপার রাজনীতিতে প্রবেশ করে তার দয়ায় এমপি হয়ে জাতীয় সংসদে গিয়েছিলো,কেউ আবার গাড়ী-বাড়ী করেছেন,যারা এক সময় ভালো জামা কাপড় পর্যন্ত গায়ে দিতে পারতো না, আজ সেইসব কিছু বেইমান রওশন এরশাদকেই জাতীয় পার্টি কে সরিয়ে দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা ফখরুল ইমাম,সাবেক এমপি সালাহ উদ্দিন মুক্তিসহ এসব চিহ্নিত বেইমান, মির্জাফরদেরকে ময়মনসিংহ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। পরে তারা জাতীয় পার্টির মহাসচিব ফখরুল ইমাম ও জাপার সাবেক এমপি সালাহ উদ্দিন মুক্তির কুশপুত্তলিকা দাহ করেন।

    সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর পরিচালনায় আলোচনা সভা ও র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু, এড সোহরাব উদ্দিন খান,সাবেক কাউন্সিলর আব্বাস আলী তালুকদার,সাব্বির হোসেন বিল্লাল,লাল মিয়া লাল্টু, মির্জা আবু নাজির শামিম,এড.আব্দুল কাইয়ুম,শাহজাহান,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, যুগ্ম যুগ্ন আহবায়ক মোঃ মকবুল হোসেন, লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, আবু বকর সিদ্দিক, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।