Author: desk

  • বোদা ডাকবাংলো ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    বোদা ডাকবাংলো ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    নিতিশ চন্দ্র বর্মন আটোয়ারী প্রতিনিধি।

    পঞ্চগড়ের বোদায় ডাকবাংলো চত্বরে এক কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে দ্বিতল ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ডাকবাংলো চত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি।

    জেলা পরিষদ চেয়ারম্যান মো. হান্নান শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা।

  • কেন্দুয়া আটপাড়ার সাধারণ মানুষের কাছে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে- আব্দুল মতিন

    কেন্দুয়া আটপাড়ার সাধারণ মানুষের কাছে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে- আব্দুল মতিন

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    কেন্দুয়া- আটপাড়ার গ্রামীন জনপদের সাধারণ মানুষের কাছে আ’লীগ সরকারের উন্নয়ন প্রচার করছেন এবং নিজের মনোনয়ন প্রাপ্তির জন্য দোয়া চেয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং বংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এডভোকেট মোঃ আব্দুল মতিন।

    শনিবার ( ৪ মার্চ) বিকাল উপজেলার মাসকা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের সাথে মাসকা বাজারে মতবিনিময় করেছেন।
    এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, বাজারের প্রত্যেকটি দোকান ঘরে হেঁটে গিয়ে সকলের সাথে সাক্ষাত করে করমর্দনের মাধ্যমে নিজের মনোনয়নের জন্য দোয়া চেয়েছেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগে সরকারের উন্নয়ন ও সফলতার গল্প বলেন এবং জনসংযোগ করেন।
    এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আফজাল হোসেন মুকুল, যুবলীগ নেতা তাজুল ইসলাম, সৈয়দ সেলিম,
    মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক টিপু সুলতান, সেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম সোহাগ , ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বিল্লাল তালুকদার প্রমুখ।
    এছাড়াও মাসকা বাজার জনসংযোগ শেষে দলীয় কার্যালয়ে বসেন এবং পরবর্তী আওয়ামী লীগ নেতা আব্দুল হক এর স’মিলে বসে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের কাছে দলের উন্নয়ন প্রচার করেন।

    এর আগে (৩ মার্চ) শুক্রবার বিকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের হরিপুর বাজারে জনসংযোগ করেন, স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন, এসময় ঐ এলাকার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল কালামসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    পরবর্তীতে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিদপুর বাজারে ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
    এছাড়াও (২ মার্চ) বৃহস্পতিবার সংসদীয় আসন আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন এবং তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ গ্রামে একটি ওরস মোবারক অনুষ্ঠানে যোগদান করেন এবং পল্লী এলাকার জনপ্রিয় গান বাউল গান অনুষ্ঠানের উদ্বোধন করেন।

    এইসময় তেলিহাতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অখিল বাবু, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দোওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন।

    এসময় আওয়ামীলীগ নেতা বিদ্যা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মতিন স্থানীয় নেতা-কর্মীদের কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

  • কেশবপুরে নানা আয়োজনে শেকড়ের সন্ধানের দুই যুগ পূর্তি উৎসব

    কেশবপুরে নানা আয়োজনে শেকড়ের সন্ধানের দুই যুগ পূর্তি উৎসব

    কেশবপুর (যশোর) প্রতিনিধি
    কেশবপুরে দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানের দুই যুগ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে মোড়ক উন্মোচন, সাহিত্যালাচোনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি, সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
    ৪মার্চ শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেকড়ের সন্ধানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খানের সভাপতিত্বে ও কবি ও ছড়াকার মুনছুর আলীর সঞ্চালনায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিস কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া। অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি ও গবেষক ড. সবুজ শামীম আহসান ও গবেষক হাশেম আলী ফকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, কবি দিলারা বিউটি, গবেষক হাসান ওয়াহিদ, কবি আব্দুল আলীম ও কবি এমজি মহসিন।
    অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় ৮ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তারা হলেন, সাংবাদিকতায় সমাজসেবা বিভাগে কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু, গবেষণা সাহিত্যে সিদ্দিকুর রহমান, কাব্য সাহিত্যে এম এ কাসেম অমিয়, সম্পাদনায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাংবাদিকতায় সাহিত্যে আহমেদ জহুর, শিল্পকলা-গীতিকার বিভাগে মনোয়ার হোসেন মণি, কৃষি উদ্যোক্তায় শেখ মুহাইমিনুল ইসলাম সেতু এবং চারু ও কারুকলায় ইসরার রেজা।

  • শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক কমে গেছে-হুইপ স্বপন

    শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক কমে গেছে-হুইপ স্বপন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেক কমে গেছে, বঙ্গবন্ধু শিক্ষার জন্য যা করেছেন, তা আর কেউ করতে পারে নাই। করোনায় গোটা পৃথিবী থমকে গেছে। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধে গোটা পৃথিবী থমকে গেছে। আজ পুরো বিশ্ব টালমাটাল অবস্থায় রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ১০ বছর আগে যেটা ছিল, সেটা এখন নেই, এখন অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে।
    শনিবার সারাদিন ব্যাবী জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের সমাপনী পর্বে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    হুইপ স্বপন বলেন, আমাদের প্রিয় ভূমিতে অনেক বাঁদর, চামচিকা লাফালাফি দেখি কিন্তু হানাহানি যেন না হয়, এজন্য দাঁতে দাঁত চেপে রেখে, জিহ্বার মধ্যে কামড় দিয়ে, মাথায় পানি দিয়ে অনেক কিছু সহ্য করি। কারণ আপনারা আমাকে আপনাদের খাদেম বানিয়েছেন। আমার যে টার্গেট, আমার প্রিয় ভূমির সন্তানরা আমাদের অতিক্রম করবে। ইতোমধ্যে শিক্ষা নিয়ে কাজ করছি। আপনারা শিক্ষকরা কে, কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, এটি আপনাদের নিজস্ব ব্যাপার। আজকে কোনো ভোটের দিন নয়, আজকে হচ্ছে স্বপ্ন পূরণের অগ্রযাত্রার মাইলফলক রচনা করার দিন। আমি আপনাদের সমস্যা ও সুপারিশগুলো শুনেছি, এগুলো নেত্রীর কাছে উপস্থাপন করব।
    এ সময় আরও বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক ডিসি সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
    অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সমস্যা তুলে ধরেন ক্ষেতলালের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবর রহমান চঞ্চল। তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস কাম কম্পিউটার শিক্ষক থাকলেও প্রাথমিক বিদ্যালয়ে অফিস কাম কম্পিউটার শিক্ষক নেই। এজন্য অনেক সময় দাপ্তরিক কাজের প্রয়োজনে তাদের বাইরে যেতে হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়। আমাদের প্রতিমাসে টিফিন ভাতা দেয়া হয় ২০০ টাকা। দিনে ৬ টাকা ৬৬ পয়সা। যা একদম অপ্রতুল। টিফিন ভাতা বাড়ানো প্রয়োজন, এ টাকায় এখন এক কাপ চা মিলে না। স্মার্ট শিক্ষক গড়ে তুলতে পারলে, স্মার্ট শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা হুইপ আবুু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি কে প্রশ্ন করেন।

  • পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে  অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের বই বিতরন

    পানছড়িতে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অর্ধ-শতাধিক শিক্ষার্থীদের বই বিতরন

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।

    মহান ২১ শে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে খাগড়াছড়ির পানছড়িতে অর্ধ-শতাধিক বিভিন্ন সম্প্রদায়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কলেজ বই,নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (৪ মার্চ) সকাল ১১ টার সময় পানছড়ি ৩নং সদর ইউনিয়নে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

    সংগঠন এর সহ সভাপতি অরুণ শীল এর সভাপতিত্বে ও সদস্য অমল চন্দ্র রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০৯ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ বাসন্তী চাকমা।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান,কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান, ডাঃমোঃশহিদুল্লাহ,৩নং সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা,জৈয়িতা আছিয়া বেগম,এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।

    এই সময় উপস্থিত ছিলেন ছিলেন ব্যবসায়ী কাজল দে,সংগঠন এর যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,সদস্য মানিক সাঁওতাল,হিরণ দাশ,ফাল্গুনী সাঁওতাল,ফরহাদ মিয়াসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথির বক্তব্যে মিজ বাসন্তী চাকমা আয়োজিত অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান।এবং এই মহতী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।এই সময় তিনি মানবিক কাজে ভবিষ্যতে যেকোনো কার্যক্রমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

  • পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, হোটেল ও বাড়ি আগুনে ভস্মীভূত

    পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, হোটেল ও বাড়ি আগুনে ভস্মীভূত

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

    পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, হোটেল ও বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল দিবাগত রাত্রি সাড়ে তিনটায় এ আগুন লাগার ঘটনাটি ঘটে। এ সময় গ্যারেজ ও হোটেলের ভিতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ভস্মীভূত দুইটি প্রতিষ্ঠানের মালিক সুমন শেখ। এছাড়াও বাড়িটি তার বাবা মকসেদ আলী শেখের। বর্তমানে তারা নিঃস্ব হয়ে পড়েছে। গ্যারেজের ভিতরে থাকা চারটি মোটরসাইকেল বিভিন্ন যন্ত্রাংশ মোবিলসহ হোটেলের আসবাপত্র ও বাড়ির ভিতরের সকল জিনিপত্র পুড়ে ছাই হয়েগেছে। ভুক্তেভোগি সুমন শেখ জানান, গতকাল গ্যারেজের ও হোটেলে কাজ শেষ করে রত্রিতে হোটেল সংলগ্ন বাড়িতে আমরা সবাই যাই। রাতের খাওয়া দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভির রাত সাড়ে তিনটায় বাজারের পাহারাদার আমাকে ডাক দিয়ে আমার গ্যারেজে আগুন লেগেছে বলে জানায়। এসময় আমরা বাড়ির সবাই ঘর থেকে এক কাপড়ে বের হয়ে গ্যারেজের আগুন দ্রæত পাশ^বর্তী হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় উপায় অন্তর না দেখে আমরা নিজেরই আগুন নিভাতে শুরু করি। তবে আগুনের লেলিহান শিখা হোটেল থেকে আমার বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে পুঠিয়া ফায়ারসার্ভিসকে খরব দেওয়া হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মিরা আশার আগেই আগুন আমার বাড়িতে ধরে যায়। ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সুমন শেখ জানান। এবিষয়ে পুঠিয়া ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্স ওয়ার হাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগুন লাগতে পারে। এছাড়াও তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান (মাজদার) পুঠিয়া রাজশাহী।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা ফুল্লশ্রী এলাকায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কমিটির উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদী’র সভাপতিত্বে কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে রাসেল সরদার মেহেদীকে সভাপতি ও গোলাম মাহামুদ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন করা হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

  • আগৈলঝাড়ার বাশাইল উদয়ন সংঘের উদ্যোগে শর্টপিচ  ক্রিকেট টুর্নামেন্ট

    আগৈলঝাড়ার বাশাইল উদয়ন সংঘের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল উদয়ন সংঘের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয় ।শিক্ষক তানভীর হাচান পান্নার সভাপতিত্বে ও রেজাউল সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন, আলোক বাংলার নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন হাওলাদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক মিয়া, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, রাজিহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খায়ের মেম্বার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক (জুলহাস মোল্লা)। সার্বিক পরিচালনায় ছিলেন বাশাইল উদয়ন সংঘের উপদেষ্টা মোঃ ইমরান হোসেন, ফরহাদ সরদার, মাসুদ রানা,শিপন ফকির ,প্রদীপ বাড়ৈ,খোকন ফকির,মাসুদ সরদার, দেবাশীষ মুন্সি,মিন্টু সরদার, মোরশেদ আলম রানা ও সামি ইসলাম রোকন। ফাইনাল খেলায় সাউথ বেঙ্গল একাদশকে ১৩ রানে হারিয়ে জয়লাভ করেন বাশাইল ক্রিয়া চক্র ক্রিকেট একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা।

  • ত্রিশালের বইলর ইউনিয়ন আ.লীগের সম্মেলনে সভাপতি পদে এগিয়ে শাহানশাহ

    ত্রিশালের বইলর ইউনিয়ন আ.লীগের সম্মেলনে সভাপতি পদে এগিয়ে শাহানশাহ

    ষ্টাফ রিপোর্টারঃ
    শুরু হয়েছে ত্রিশাল উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলনের আমেজ। দীর্ঘদিন পর ইউনিয়নগুলো সম্মেলন হওয়ার সংবাদে দলের প্রতিটি নেতাকর্মীদের মাঝে উৎসব মোখর পরিবেশ। এরই মাঝে পদ প্রত্যাশী প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের কাছে গিয়ে দোয়া ও সমর্থন চেয়ে বেড়াচ্ছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি গুরুত্বপূর্ণ পদে কে আসছেন সেই অপেক্ষায় তৃর্ণমুল নেতাকর্মীরা। এরই সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পোস্টার, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে প্রতিটা ইউনিয়ন। উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দের চোখ এখন বইলর ইউনিয়নে। এই ইউনিয়নে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন এই নিয়ে চলছে তুমুল আলোচনা। এরই মাঝে প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    সম্মেলনে সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও সাবেক সাবেক সভাপতির পুত্র খন্দকার মশিহুর রহমান শাহানশাহ সহ আরো একাধিক প্রার্থী । তবে একাধিক এসব প্রার্থীর নাম শোনা গেলেও সবচেয়ে আলোচনায় আছেন বর্তমান চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।

    মশিহুর রহমান শাহানশাহ একজন সৎ, নির্লোভ নিরহংকার ও একজন নীতিবান মানুষ। একজন কর্মীবান্ধব আওয়ামী লীগ নেতা। তার বাবা খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুল এই ইউনিয়নে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান হয়েছিলেন।তিনি ৪বার নির্বাচিত হয়েছিলেন। তিনি সারাজীবনই সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। পরে বাবার হাত থেকে চেয়ারম্যানের দায়িত্ব নেন পুত্র শাহানশাহ। তিনিও বঙ্গবন্ধুর আদর্শের অকুতোভয় সৈনিক। ছাত্রলীগের নেতৃত্বের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

    বইলর ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সাবেক ছাত্র ও এবং বর্তমান চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে বইলর ইউনিয়ন আওয়ামী লীগ কে শক্তিশালী করতে শাহানশাহ চেয়ারম্যানের মেধা আর জনপ্রিয়তা ব্যাপক ভূমিকা রাখবে।

    তিনি সভাপতি পদে দায়িত্ব পেলে বইলর ইউনিয়ন আওয়ামী লীগ আরও গতিশীল হবে। আমরা ইউনিয়নবাসী মশিহুর রহমান শাহানশাহ চেয়ারম্যান কে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দেখতে চাই।

    ওয়ার্ড আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, ত্যাগী ও দুঃসময়ের নেতা হিসেবে সুপরিচিত রয়েছে শাহানশাহ ভাইয়ের বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পরিবারের ওপর একাধিকবার হামলাও হয়েছে। কঠিন সময়েও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ভাবধারার আদর্শের মানুষ হিসেবে অটুট তিনি। ষড়যন্ত্র আর অত্যাচারকে নিত্যসঙ্গী করে রাজপথে নিজেকে সোচ্চার রেখেছেন। পরিচ্ছন্ন, বিশ্বাসী, পরিক্ষিত, নিবেদিত ও পরিশ্রমী নেতা হিসেবে সুপরিচিতি রয়েছে তার। এই নেতাকে বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব দিলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

    মশিহুর রহমান শাহানশাহ বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আমার পক্ষে রয়েছেন। তারা চাচ্ছেন আমাকে যেন সভাপতি হিসেবে দাঁয়িত্ব দেওয়া হয়। সেজন্যই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো।

    তিনি আরও বলেন, তৃণমূল নেতা-কর্মীই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তাই তৃণমূলের দুঃখ-দুর্দশা দূর করে দলকে তৃণমূল থেকেই শক্তিশালী করবো। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে অগ্রভাগে থেকেছি এবং আগামীতেও থাকবো। একই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষে দলের ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবো ইনশাআল্লাহ ।

  • প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার আগমনে ময়মনসিংহের জাতীয় পার্টির প্রস্তুতি সভা

    প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার আগমনে ময়মনসিংহের জাতীয় পার্টির প্রস্তুতি সভা

    আগামী ১১ই মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহে আগমন উপলক্ষে সদর উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪মার্চ)সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর সুন্দর মহল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির আগমনকে স্বাগত জানাতে ময়মনসিংহের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ময়মনসিংহের সুযোগ্য কন্যা বেগম রওশন এরশাদ এমপির দিকনির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন
    মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম। সভায় প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসম সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন,যুগ্ম আহবাক হাসান মাহমুদসহ জাতীয় পার্টির জেলা,মহানগর ও সদর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।