Author: desk

  • উজিরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্রাক ম্যানেজারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

    উজিরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্রাক ম্যানেজারের বাসায় দুর্ধর্ষ ডাকাতি

    মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ব্রাক ম্যানেজার অনিতা রানীর বাসায় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনের হাতপাবেধে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

    ১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উত্তর পার্শ্বে স্বপন বাড়ৈ এর ভাড়াটিয়া উজিরপুরের ব্রাক ম্যানেজার অনিতার রানী সরকার অফিসে থাকার সুযোগে মুখোশধারী  তিনজন ডাকাত তাদের ঘরে ঢুকে ম্যানেজারের মা ও মামা ও শিশু মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ১ ঘন্টা তান্ডব তালিয়ে ঘরের আসবাবপত্র ভেংগে স্বর্নের চেইন ,কানের দুল,পাশা, একটি আইফোন,একটি বাটন ফোন, ট্যাব মোবাইল, একটি হারমনিয়াম ও নগদ ৮০০ টাকা নিয়ে বীর দর্পে পালিয়ে যায়।

    স্থানীয় সুত্রে আরো জানা যায়,  ঐ দিল সকাল ৯ টার দিকে তিন যুবক কৌশলে বাসা ভাড়া নেয়ার কথাবলে ঐ বাড়িতে প্রবেশ করে। তখন  বাড়ির অন্য ভাড়াটিয়া প্রভাষক রতন চ্যাটার্জী ব্যাচেলরদের বাসা ভাড়া দিবেন না বল্লে ঐ তিন যুবক চলে যায়৷

    ডাকাতের হাতে জিম্মি ব্রাক ম্যানেজারের মা জানান, সকালে বাসা ভাড়া নিতে আসা ঐ তিন যুবক ই সন্ধায় তাদের বাসায় ডাকাতি করে। 

    ঘটনা শুলে ঘটনা স্থল পরিদর্শন করেন বরিশালের সহাকারী পুলিশ সুপার ( উজিরপুর সার্কেল) মাজহারুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ।আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

  • রাংগামাটিতে সাংগ্রাই জল উৎসবে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

    রাংগামাটিতে সাংগ্রাই জল উৎসবে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

    (রিপন ওঝা, বিশেষ প্রতিনিধি)

    রাংগামাটিতে মারমা সংস্কৃতি সংস্থা(মাসস) কর্তৃক সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি উপস্থিত ছিলেন। এসময়ে উপস্থিত উৎসুক জনতার মাঝে হাসিমাখা মুখে মারী স্টেডিয়ামে বক্তব্য বলেন শান্তি, সৌহার্দ্যে সম্প্রীতির অসাম্প্রদায়িক পাহাড় গঠনে সকল জাতিগোষ্ঠী এগিয়ে আসতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের দেশরত্ন ও কৃষিতে কৃষকরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে শান্তিচুক্তি করেছেন বলেই আজও পাহাড়ে অসাম্প্রদায়িক- সম্প্রীতির মেলবন্ধন রয়েছে। তাই এমন মেলবন্ধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। শান্তি সৌহার্দ্যে সম্প্রীতির মেলবন্ধন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল সম্প্রদায়ের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে হবে।

    ১৬এপ্রিল ২০২৪ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত মারমা জন গোষ্ঠীদের নানান ধরনের নাচগান, নিত্যসহ জলকেলি, জল উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ-কে বরন করে নেন।

    এসময়ে আরো সম্মানিত বিশেষ অতিথি বেগম ওয়াসিকা আয়েশা খান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী সাংসদ জরতী তংচংগ্যা, রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর ও জেলা পরিষদ সদস্য মাচাং বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎশংকর ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জননেতা ঝিনুক ত্রিপুরা ও স্থানীয় গণমাধ্যম উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা দীপংকর তালুকদার, এমপি।

  • ত্রিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

    ত্রিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (১৬এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ৫০বান্ডেল ঢেউটিন এবং প্রতি বান্ডিল ঢেউটিন এর সাথে ৩ হাজার টাকার নগদ চেক সর্বমোট ১৫০,০০০ ( দেড় লক্ষ) টাকার চেক প্রদান করা হয়।

  • নাগেশ্বরীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জুয়ার আসর

    নাগেশ্বরীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জুয়ার আসর

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের শ্রেষ্ঠ জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাইয়ের নেতৃত্বে দীর্ঘ দুই মাস থেকে শালমারা চরে এবং নুনখাওয়া ইউনিয়নের মিজানুর রহমানের নেতৃত্বে দীর্ঘ এক মাস থেকে নুনখাওয়া বাজারের দক্ষিণে নদী ওপাড়ে চর নুনখাওয়ায় প্রতিরাতে চলছে রমরমা জুয়া ও মাদকের আসর চলছে এরকম অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, জুয়া খেলা ও মাদক সেবনে জড়িয়ে পড়ছেন স্থানীয় শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবক। পুলিশি অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে এলাকাবাসী।

    সরেজমিন গিয়ে দেখা যায়, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারপাড় গ্রামের শ্রেষ্ঠ জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাইয়ের নেতৃত্বে জুয়ারী সাবুল ইসলাম, আলম মিয়া, শফিকুল ইসলাম, আমিনুর রহমানসহ ৩৫-৪০জনের যৌথ টাকায় কালীগঞ্জ ইউনিয়নের গয়েনাথ চন্দ্র মাস্টারের বাড়ীর পুর্বে শালমারা চর (দুধকুমার নদী) সংলগ্ন প্রতিরাতে চলছে বিশাল পরিসরে রমরমা জুয়ার আসর এবং মাদক সেবনের আড্ডা। অপরদিকে নুনখাওয়া ইউনিয়নের মিজানুর রহমানের নেতৃত্বে দীর্ঘ এক মাস থেকে নুনখাওয়া বাজারের দক্ষিণে নদী ওপাড়ে চর নুনখাওয়ায় প্রতিরাতে চলছে রমরমা জুয়া ও মাদকের আসর। জুয়া খেলা ও মাদক সেবনে জড়িয়ে পড়ছেন স্থানীয় শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবক। কুড়িগ্রামে নদী ভাঙনে নিঃস্ব ও হতদরিদ্র পরিবার সবচেয়ে বেশি কালীগঞ্জ, নুনখাওয়া, বল্লভেরখাস ও কচাকাটা ইউনিয়ন। এখানকার ৭০শতাংশ মানুষ জীবিকার তাগিদে দারিদ্রসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করে আসছেন। কিন্তু হতদরিদ্র পরিবারের যুবক ছেলেরা জুয়ার আসরে জড়িয়ে লাখ লাখ টাকা হারিয়ে ফেলে মাদক সেবনে জ্বড়িয়ে পড়ছেন। এতে তাদের পরিবারে চলছে অশান্তি ও সংসার বিচ্ছেদ আর বাড়ছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। এভাবে প্রতিরাতে জুয়ার আসর চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মসহ সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে এবং যুব সমাজ মাদক সেবনে জ্বড়িয়ে পথে বসবে। অভিযোগ রয়েছে মাদকসেবী-জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাইয় প্রতিরাতে কালীগঞ্জ ইউনিয়নের দুধকুমর নদের সিএনবি ঘাটের দক্ষিণে নদীর পাড়, শালমারার চরের মাঝখান, কাঠগিরাই চর, সাহেবগঞ্জের আবাসনের পাশে ভুট্টাক্ষেতের মাঝে পালাক্রমে জায়গা বদল করে চলছে এসব স্থানে প্রতিরাতে জুয়ার আসর। তবে পরিস্থিতির অবনতি দেখলেই তারা নৌকাযোগে মাঝ নদীতে নৌকার উপরে চালান জুয়ার আসর।

    জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাই বলেন, প্রতিরাতে চেয়ারম্যান কে তিন হাজার, বিএনপি নেতা কে এক হাজার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে এক হাজার টাকা এবং লাইনম্যান সাহাবুদ্দিন, মিজানুর রহমান কে ১২হাজার টাকাসহ বিভিন্ন স্থান ম্যানেজ করে আমরা জুয়ার আসর চালাই। জুয়া খেলা চালাতে প্রতিরাতে ৫০হাজার থেকে ৬০হাজার টাকা ব্যয় হয়।

    কালীগঞ্জ ও নুনখাওয়া ইউনিয়নের মাইদুল ইসলাম, মিজান, রফিকুল ইসলামসহ অনেকে বলেন, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে জুয়ারী আমিনুল ইসলাম তেলী ও আবুল হোসেন কসাইয়ের নেতৃত্বে ৩৫-৪০জনের টাকায় শালমারা চরে দীর্ঘ দুই মাস থেকে প্রতিরাতে চলছে বিশাল জুয়ার আসর এবং মাদকের আড্ডা। নুনখাওয়ার মিজানুর রহমানের নেতৃত্বে দীর্ঘ এক মাস থেকে নুনখাওয়া বাজারের দক্ষিণে নদী ওপাড়ে চর নুনখাওয়ায় প্রতিরাতে চলছে জুয়ার আসর। জুয়া ও মাদক সেবনে জড়িয়ে পড়ছেন আমাদের সন্তানসহ এলাকার শিক্ষার্থী ও যুবক। জুয়া বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার বলেন, জুয়া খেলার তথ্য পেলেই অভিযান চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক ও জুয়া নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

  • মুন্সীগঞ্জে বাংলাদেশ সমাচার মু্ন্সীগঞ্জ প্রতিনিধি ছেলে না ফেরার দেশে চলে গেলেন

    মুন্সীগঞ্জে বাংলাদেশ সমাচার মু্ন্সীগঞ্জ প্রতিনিধি ছেলে না ফেরার দেশে চলে গেলেন

    লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

    সিনিয়র সাংবাদিক ও
    দৈনিক বাংলাদেশ সমাচার মু্ন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আনিছুর রহমান রলিনের বড় ছেলে আশিকুর রহমান প্রমিজ আজ ১৫ই এপ্রিল দুপুর ১২ টায় ঢাকার মগবাজার অস্ত আদ- দ্বীন হাসপাতালে আজ ১৫ই এপ্রিল রোজ রবিবার দুপুর ১২টা সময় লাইফ সাপোর্ট (আইসিও )
    চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তার দুই ভাই ও বাবা মা রেখে গেছে। আপনারা সকলে রলিন ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে এবং পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে ও আল্লাহ এর উওম প্রতিদান দান করুক । জানাযার নামাজের সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

  • সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৫ এপ্রিল সোমবার পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র অনলাইনে জমা দিয়েছেন সর্বমোট ২ জন প্রার্থী। এরা হলেন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব এবং অপরজন হলেন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, বকুল হোসেন, এ,এস মোস্তফা আহমেদ ও কেএম টিপু সুলতানসহ সর্বমোট ৫ জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, শারমিন আক্তার শিপরা ও জুলিয়া খান জুঁই সহ সর্বমোট ৩ জন অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল ওহাব অনলাইনে মনোনয়নপত্র জমাদানের পর সোমবার দুপুর ১টার দিকে পাবনা জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় আব্দুল ওহাবের সমর্থনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গত রবিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন অনলাইনে মনোনয়নপত্র জমাদানের পর জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় শাহীনুজ্জামান শাহীনের সমর্থনে পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আব্দুস সাত্তার, সুজানগর উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন। মনোনয়নপত্র দাখিল পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল ওহাব জানান, বর্তমান সময়ে উপজেলাবাসী নানা কারণেই জিম্মি হয়ে পড়েছেন। এজন্য উপজেলার ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রানীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌিৈফকুল আলম পিযুষ ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সবুজসহ ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী ৮ মে নির্বাচনে উপজেলার ভোটারদের ভোটে আমি বিপুল ভোটেই নির্বাচিত হতে পারবো বলে বিশ^াস করি। আর নির্বাচিত হলে অবহেলিত নেতাকর্মী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুজানগর উপজেলাকে একটি আধুনিক মডেল ও যুগোপযোগী সুযোগ সুবিধা সমৃদ্ধ উপজেলা উপহার দিবো ইনশআল্লাহ। অপরদিকে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন জানান, বিগত নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত ৫ বছরে উপজেলায় চেয়ারম্যান হিসেবে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেছি। এর মধ্যে প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করায় ২০২৩ সালে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ, প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ, উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করায় পৌর মেয়র রেজাউল করিম রেজা ,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। আগামী নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হব ইনশআল্লাহ। নির্বাচিত হলে সুজানগর উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা গড়ে তুলবো। উল্লেখ্য, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা জেলার সুজানগর উপজেলা। এই উপজেলার আয়তন ৩৩৮.৬৫ বর্গ কিলোমিটার। সর্বশেষ ২০২২ সালের জনশুমারী অনুযায়ী এই উপজেলায় জনসংখ্যা রয়েছে ৩ লাখ ৫৫হাজার ৬৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ২৬১ জন এবং নারী রয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০২ জন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১৬৭ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ০৫ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ১৬১ জন রয়েছে নারী ভোটার। সর্বশেষ ২০১৯ সালের ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব এর পিতার দাফন সম্পন্ন

    সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব এর পিতার দাফন সম্পন্ন

    এম এ আলিম রিপন ঃ হাজারো মানুষের ঢলে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব এর পিতা আলহাজ¦ জাহেদ আলী শেখ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি মৃত্যুকালে এক স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়ে আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে আলহাজ¦ জাহেদ আলী শেখ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরে পাশে ছুটে যান পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ মরহুম জাহেদ আলী শেখ কে এক নজর দেখার জন্য তার বাসভবন উপজেলার মথুরাপুরে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে সোমবার সকাল ১০টায় স্থানীয় ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্ববর্তী আলহাজ¦ জাহেদ আলী শেখ এর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল,পৌর মেয়র রেজাউল করিম রেজা প্রমুখ। বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাজা নামাজে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল,পৌর মেয়র রেজাউল করিম রেজা,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, জেলা বিএনপি নেতা আব্দুল হালিম সাজ্জাদ,সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ^াস,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রানীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পপাদক সাব্বির আহমেদ রাজু, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে মরহুম পিতার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের নিকট দোয়া চান আলহাজ¦ জাহেদ আলী শেখ এর জ্যৈষ্ঠ পুত্র সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

    নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন।
    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
    জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যেগে আয়োজিত মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসেছে। এছাড়া, দেশ-বিদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্র প্রদশর্নী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিদিন গ্রামীণ খেলাধুলাসহ সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়াইল পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ খান শাহাবুদ্দিন, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল চেম্বার অব কর্মাসের সভাপতি
    হাসানুজ্জামান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ।
    বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

  • গোদাগাড়ীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২

    গোদাগাড়ীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ট্রাক থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। একজন ট্রাক ড্রাইভার জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দিলে রোববার রাত ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ পৌরসভার তৈয়মুরের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা সরকারি ভাবে নির্ধারিত ১২০ টাকা টোলের বিপরিতে ট্রাক প্রতি জোরপূর্বক ৫০০ টাকা করে আদায় করছিল।

    আটককৃতরা হলেন, জাহাঙ্গীর আলম ও রকিবুর রহমান। তাদের বাড়ি গোদাগাড়ী পৌরসভা সারাংপুর এলাকায়। তারা ট্রাকের টোল আদায়কারি প্রতিষ্ঠান মেসার্স মুন ইন্টারপ্রাইজের পক্ষ থেকে টোল আদায় করছিল।

    পুলিশ ও ট্রাক ড্রাইভার সূত্রে জানা গেছে, এ বছর গোদাগাড়ী পৌরসভা এলাকায় ট্রাকের লোড আনলোডের টোল আদায়ের ইজারা পায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মুখলেসুর রহমান মুকুলের প্রতিষ্ঠান মেসার্স মুন ইন্টারপ্রাইজ। ইজারার নিয়ম অনুযায়ী ১ বৈশাখ (১৪ এপ্রিল) থেকে প্রতিষ্ঠানটি ট্রাকের লোড আনলোডের টোল আদায় শুরু করে। প্রথম দিনে তারা জোতকসাই তৌমুরের মোড়ে বালিবাহী যানবাহনের টোল আদায় করে। সারেংপুর ঘাট থেকে আসা বালিবাহি ট্রাক প্রতি ১২০ টাকার বিপরিত ৫০০ টাকা এবং ট্রলি প্রতি ৩০ টাকার বিপরিতে ২০০ টাকা হারে আদায় করা হয়। জোরপূর্বক অতিরিক্ত টোল আদায় করায় একজন ট্রাক ড্রাইভার জাতীয় জরুরী সেবার ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেন। এর পর পুলিশ গিয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও রাকিবুলকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়।

    এ ঘটনায় ট্রাক ড্রাইভার এনামুল হক বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন। সোমবার দুপুরে দায়ের করা এজাহারে মুখলেসুর রহমান, জাহাঙ্গীর আলম ও রাকিবুর রহমানের নাম উল্লেখ করে ১২ জনকে আসামী করা হয়েছে।

    সাকিব নামের আরেক ট্রাক ড্রাইভার জানান, ১২০ টাকা সরকারি রেট হলেও এতোদিন আমরা ১৫০ টাকা করে দিয়ে এসেছি। কিন্তু নতুন বছরের প্রথম দিন হটাৎ করে তা বাড়িয়ে জোরপূর্বক ৫০০ টাকা আদায় করা হয়। ফলে ট্রাক ড্রাইভাররা বাধ্য হয়ে ৯৯৯ এ ফোন করে অভিযোগ দেন।

    এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ইজারাদার মুখলেসুর রহমান মুকুলকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি। তবে মুকুলের বালুঘাটের টোল আদায় দেখাশোনার দায়িত্বে থাকা মো: বাবু বলেন, ইজারাদার যেভাবে নির্দেশনা দিয়েছে কর্মচারিরা সেভাবেই টোল আদায় করে থাকেন। এ বিষয়ে ইজারাদার ভাল বলতে পারবেন। তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

    গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ট্রাক ড্রাইভারদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত টোল আদায়ের কারণে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগের আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ট্রাক প্রতি ১২০ টাকা ও ট্রলি প্রতি ৩০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশী টোল আদায় করা যাবে না। যদি ইজারার শর্তে অমান্য করে অতিরিক্ত টোল আদায় করা হয় সে ক্ষেত্রে অবশ্যই ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • চড়ক পুঁজা নিয়ে গোলযোগ প্রতিপক্ষের  লাঠির আঘাতে যুবক নিহত

    চড়ক পুঁজা নিয়ে গোলযোগ প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামে চড়ক পুঁজার অনুষ্ঠান নিয়ে আদিবাসী বাগদী সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে গোলযোগের সুত্র ধরে লঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসি সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে চড়ক পুঁজা অনুষ্ঠানের আয়োজন নিয়ে তর্কতর্কি হতে থাকে। একপর্যয়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার পিতা সুনিল বিশ্বাসের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওসি আরো জানান, এই ঘটনায় রিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামে দুজনকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। নিহতের পিতা সুনিল বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।