Author: desk

  • রাজাখালী খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসীর  মানববন্ধন

    রাজাখালী খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটি-বাকেরগঞ্জ সংযুক্ত করতে জোলাখালি সেতু নির্মাণের দাবিতে বরিশাল -পটুয়াখালী মহাসড়কের রাজাখালী (জোলাখালি) খেয়াঘাট এলাকায় আজ বুধবার ১৭ এপ্রিল সকালে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
    নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জোলাখালি এবং বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন এর পশ্চিম চরাদি এবং খাসের হাট বাজার এলাকার সংযোগ স্থাপনের জন্য জোলাখালি এলাকায় খায়রাবাত নদীতে একটি সেতু নির্মানের দাবি জানিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।
    নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন এর সীমান্তবর্তী একটি এলাকা বাকেরগঞ্জের চরাদি এবং খাসের হাট, খায়রাবাদ নদী যেটিকে এই উপজেলা থেকে বিচ্ছিন্ন করেছে। সেখানে অন্তত ১০-১৫ হাজার লোকের বসবাস। কিন্তু চিকিৎসার জন্য তাদের নদী পারাপারের একমাত্র ভরসা বৈঠা বাওয়া একটি মাত্র নৌকা। তাও জোলাখালি খেয়াঘাটে সন্ধ্যা ০৭ টার পর বন্ধ,আর খাসের হাট খেয়া ১০ টার পর বন্ধ হয়ে যায়।
    নদী বেষ্ঠিত এবং বরিশাল পটুয়াখালী মহা সড়ক এর সাথে সংযুক্ত না হওয়ার কারনে মালামাল বা রোগী পরিবহনে তেমন গাড়িও চলাচলের ব্যবস্থা নেই।বরিশাল নিতে হলেও তাদের একমাত্র পথ রানিরহাট ব্রিজ হয়ে যাওয়া, কিন্তু ততক্ষনে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে যায়।একটি সেতুর অভাবে তাদেরকে প্রায় পনের কিলোমিটার বাড়তি পথ ঘুরতে হয়,যারফলে মুমূর্ষু অবস্থায় রোগীদের বাচানোও সম্ভব হয় না।
    এছাড়াও এই বিচ্ছিন্ন এলাকাটিতে ব্যবসা বানিজ্যে অন্যতম সমস্যা পন্য পরিবহনে, যদি ছোট্ট এই সেতুটি নির্মাণ করা হয় তাহলে পন্য পরিবহনে ভোগান্তি লাঘব হলে ব্যাবসা বানিজ্য সম্প্রসারণের সুযোগ হবে।
    এছাড়াও চরাদি থেকে প্রায় সকল ছাত্র ছাত্রীদের দপদপিয়া স্কুল এবং কলেজে পড়ালেখা করতে খেয়া পার হয়ে আসতে হয়।যাদের সব সময়ই অনেক ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়,বিশেষ করে বর্ষাকালে সেই ঝুঁকি বেড়ে যায় কয়েক গুন।অনেক সময়ই পা পিছলে পরে দুর্ঘটনার শিকার হচ্ছে, বই খাতা নস্ট হয়ে যাচ্ছে।
    মানববন্ধনে নলছিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা সমাজকর্মী বালী তূর্য বলেন, চরাদী এলাকাটি বাকেরগঞ্জের অধীনে হলেও তাদের ওঠাবসা,পড়াশোনা সব নলছিটির দপদপিয়ার সাথে।কিন্তু ছোট একটি সেতুর অভাবে দীর্ঘদিন এই জনপদের মানুষ অবর্ননীয় কস্টে এবং ভোগান্তিতে রয়েছেন।এদের বাচ্চাদের পড়ালেখায় ঝুঁকি, চিকিৎসা করাতে ঝুঁকি, যাতায়াতে ঝুঁকি, এত ঝুঁকি নিয়ে তারা কিভাবে মূল ধারায় সংযুক্ত হবে। যদি এখানে সেতুটি নির্মান করা হয় তাহলে এটি বরিশাল বিভাগের এবং মূল মহাসড়কের সাথে সংযুক্ত হয়ে গেলেই তাদের ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন হবে।কৃষি এবং শিল্পের ব্যাপক উন্নয়ন হবে,এতে স্থানীয়দের জীবনধারার ব্যাপক উন্নয়ন হবে।বর্তমান সরকার, উন্নয়নের সরকার, তাই আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুতই এই সমস্যাটির সমাধান করা হয়।
    এছাড়াও চরাদি এলাকার সমাজসেবক মো:ফিরোজ আলম বলেন,ছোট বেলা থেকেই এই একটি সেতুর অভাবে অবর্ননীয় কস্টে এবং ভোগান্তিতে জীবন কাটছে আমাদের।বৃদ্ধ, গর্ভবতী নারীদের চিকিৎসার জন্য বরিশালে নিতেও ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো হওয়ায় আমরা বিভাগীয় শহর এবং মহাসড়কের পাশে থেকেও সুবিধাবঞ্চিত হচ্ছি।আমরা এখানে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানাই।
    এসময় আরও বক্তব্য রাখেন চরাদী এলাকার জুয়েল সিকদার,কামাল সিকদার,তোফায়েল ফকির,জাকির সিকদার,রুবেল মৃধা,হুমায়ুন সিকদার,কবির হোসেন মাঝী।
    মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল -০৬ সংসদীয় আসনের সংসদ সদস্য বরাবর স্মারক লিপিও পেশ করা হয়।
    ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন। সরেজমিনে জোলাখালি খেয়াঘাটে এবং খাসেরহাট খেয়াঘাট ঘুরে দেখে স্থানীয়দের সাথে কথা বলতে গেলে তাদের দূর্ভোগের করুন চিত্র ফুটে ওঠে।
    এই সেতুটি ঝালকাঠি -০২ এবং বরিশাল -০৬ দুই সংসদীয় আসনের সংযোগ হওয়ায় উভয় সংসদ সদস্যই জনগণের এই প্রানের দাবিটি বাস্তবায়ন করতে যথাযথ চেষ্টা করবেন বলে প্রত্যাশা সকলের।

  • শব্দদূষণ বন্ধে সেবা সংগঠন এর পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান 

    শব্দদূষণ বন্ধে সেবা সংগঠন এর পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান 

    আজিজুল ইসলাম : যশোরের ঝিকরগাছা উপজেলায় ক্রমবর্ধমান শব্দদূষণ বন্ধ করতে ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র পক্ষ থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাকড়াঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহম্মেদ, ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ ইলিয়াস উদ্দিন, সেবা সংগঠন এর উপদেষ্টা তফিকুল ইসলাম স্বপন।

    ঝিকরগাছা সেবা সংগঠন এর আফজাল হোসেন চাঁদ, আশিকুল ইসলাম, হাসান খান, শাহাবুদ্দিন মোড়ল, সুজন মাহমুদ, মিজানুর রহমান, আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, রায়হান সরদার, নাজমুল হোসেন, নাসরিন খান বিথি, জাকিয়া সুলতানা, মিলন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচিতে বক্তারা অসহনীয় মাইকিং, গাড়ির হাইড্রোলিক হর্ণ এর কুফল সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং এধরনের অপ্রয়োজনীয় মাইকিং বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠান শেষে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ কালে ঝিকরগাছার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কাজ করায় সেবা সংগঠনের সকলকে ধন্যবাদ জানান এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

  • মোরেলগঞ্জে জি এম এস পরিবহনের ধাক্কায় স্টিল ব্রীজের গার্ডার ভেঙ্গে  তীব্র যানজট

    মোরেলগঞ্জে জি এম এস পরিবহনের ধাক্কায় স্টিল ব্রীজের গার্ডার ভেঙ্গে তীব্র যানজট

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে জি এম এস পরিবহনের একটি বাসের ধাক্কায় স্টিল ব্রীজের গার্ডার ভেঙ্গে দেবে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (১৭ এপ্রিল)ভোর সাড়ে ৩ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে অবস্থিত উপজেলার বাস স্টান সংলগ্ন স্টিল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে গিয়ে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা জি এম এস পরিবাহনের বাসটি বুধবার আনুমানিক ভোর ৩ টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিপার হয়ে ২০০ মিটার সামনে এসেই মোরেলগঞ্জ বাস স্টান সংলগ্ন স্টিল ব্রিজের গার্ডারের সাথে সজোরে ধাক্কা দেয়, গাড়িতে মাত্র ৩ জন যাত্রী থাকায় এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা না ঘটলেও স্টিল ব্রিজের একটি অংশ ভেঙ্গে গিয়ে এক সাইডে দেবে বসে যায়,এতে করে ঢাকা খুলনা, বাগেরহাট গামী সকল ধরনের দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।স্থানীয়দের ধারনা , ঢাকা থেকে ছেড়ে আসা জি এম এস পরিবাহনটি নির্ধারিত চালক চালাচ্ছিলেন না,পারভেজ নামের এক হেলপার অথবা সুপারভাইজার দিয়ে গাড়িটি চালানোয় এই দুর্ঘটনার শিকার হয়েছে বলেও ধারনা করছেন অনেকেই।এদিকে,দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনার শিকার বাসটিকে দ্রুত সময়ে অপসারণ করার কথা থাকলেও তাদের কোন তৎপরতা না দেখে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান,আমরা ঘটনার পরপরই এখানে উপস্থিত হয়েছি, কিন্তু ঘটনাটি যেহেতো স্টিল ব্রিজের উপরে এখানে রোড এন্ড হাইওয়ের কর্মকর্তা ছাড়া আমরা হাত দিতে পারছি না। প্রশাসনের নির্দেশনা পাওয়া মাত্রই আমরা অপসারনের কাজ শুরু করে দেব।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ তারিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষক লীগের আয়োজনে কৃষকলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ তারিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সম্পর্কে সাংবাদিকদের নানামুখী প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সন্তান এবং শৈশব থেকে বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে তেঁতুলিয়া উপজেলায় সর্বপ্রথম ছাত্রলীগের রাজনীর নেতৃত্ব প্রদান করেছি। পরবর্তীতে পড়া-লেখার স্বার্থে পঞ্চগড় জেলার বাহিরে অবস্থান করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সঙ্গে কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদেও আছি। সাংবাদিকের জানান আমি বিগত সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে মনোনয়ন চেয়েছি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে বর্তমান এমপি নাইমুজ্জামান মুক্তাকে নৌকা প্রতীক দেয়ায় নিজের মনোনয়ন প্রত্যাহার করে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন করেছি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তেঁতুলিয়া উপজেলার সন্তান হিসেবে এলাকার উন্নয়ন তরান্বিত করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছে।

    তিনি আরোও বলেন, তিনি নির্বাচিত হলে তেঁতুলিয়া উপজেলাকে পর্যটন শিল্পের বিকাশ, বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসার বৃদ্ধিকরণ, চা শিল্প ও পাথর শিল্পসহ একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলবেন। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তারিন বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

    এসময় মতবিনিময় সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি রিয়াজুল ইসলাম মোল্লা, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাসেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আবু আশরাফ বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতারা বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • ধনবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় মেলাকে কেন্দ্র করে ‘অশ্লীল নৃত্য’

    ধনবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় মেলাকে কেন্দ্র করে ‘অশ্লীল নৃত্য’

    হাফিজুর রহমান,
    টাঙ্গাইল প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে (মেলার মাঠ) শুরু হয়েছে জাঁকজমকপূর্ণভাবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলার নামে প্রকাশ্যে টানা কয়েকদিন ধরে চলছে মেলার মাঠে ও বাসষ্ট্যান্ডের আনন্দ ভুবন বিনোদন কেন্দ্রে অর্ধলঙ্গ হয়ে ‘অশ্লীল নৃত্য’ আর বিকট শব্দের গান। এসব অশ্লীল নৃত্য দেখে বিপথগামী হচ্ছে শিক্ষার্থী, যুবক ও উঠতি বয়সের ছেলেরা। অশ্লালীন কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল। স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের মেনেজ করেই এ কর্মকাণ্ড হচ্ছে স্থানীয়দের এই অভিযোগ।

    মেলায় জাদু খেলার নামে প্যান্ডেলের ভেতরে চলে অশ্লীল এই নৃত্য। নৃত্যের জন্য আনা হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী পতিতা। বিকেল থেকে শুরু হয় নৃত্য চলে পুরো রাতজুড়ে। ১‘শ টাকার টিকিটে লাইন ধরে ঢোকানো হয় দর্শনার্থীদের। দর্শনার্থীর তালিকার বড় একটি জায়গায় রয়েছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী যুবকেরা।

    মেলায় দোকান নিয়ে আসা রহিম মিয়া,আব্বাস উদ্দিন, সিদ্দিক হোসেন ও শরাফত আলী বলেন, ‘ধনবাড়ীর মেলার ঐতিহ্য হারিয়ে গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগে দোকানীরা আসতো সামগ্রী নিয়ে। এখন আসে না। মেলায় দোকান বসালেই ৩ থেকে ৬ হাজার টাকা, জায়গা যেমন ঝুড়ি’র দোকানে বেশী জায়গা নিলে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেয় কমিটির লোকেরা। এই টাকা তো সরকারের ঘরে জমা হয় না। মেলার নামে চলছে এখন অশ্লীল নৃত্য।

    ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মেলাটি ধনবাড়ীর ঐতিহ্য।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিলো না। এগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    জানা গেছে, ‘ধনবাড়ীর নবাব নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ সরকারের নিকট বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ১ম উত্থাপন করে ছিলেন। বাংলার প্রতি অঘাত ভালোবাসার নিদর্শন স্বরূপ ১৯২১ সালে বাংলা নববর্ষে ১লা বৈশাখে ধনবাড়ীর বৈশাখী মেলার সূচনা করেন। মেলাকে প্রসারিত করতে ১লা বৈশাখে বিভিন্ন হস্ত, কুটিরশিল্প ও পালাগানের উৎসব চালু করেন। সেই থেকেই অনুষ্ঠিত হচ্ছে গ্রমীণ মেলা।’

  • শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকী

    শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার মৃত্যুবার্ষিকী

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আজ শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার ৫৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় গোলাম মোস্তফাকে ধরে নিয়ে দীর্ঘ কয়েক ঘন্টা বেয়োনেট চার্জ করে এবং ব্র্যাশ ফায়ার করে হত্যা করে। তাঁর ক্ষতবিক্ষত লাশ পীরগঞ্জের অদুরে জামালপুর ফার্মে রাস্তার পাশে ফেলে যায় পাকিস্তানি সেনারা।
    মুক্তিযুদ্ধের শুরুতেই অধ্যাপক গোলাম মোস্তফা ছাত্র এবং তরুণদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য সংঘটিত করা সহ বিভিন্ন রকম অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিলেন। শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি পীরগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছিলেন। শহীদের ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জস্থ বাসায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে তাঁর পরিবার।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • নড়াইলের কালিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা ঈদে বেতন না পেয়ে ৭ দিনের কর্ম বিরতি

    নড়াইলের কালিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা ঈদে বেতন না পেয়ে ৭ দিনের কর্ম বিরতি

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলার কালিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে সকল প্রকার কর্মবিরতি পালন করছে ফলে বিভিন্ন এলাকার সেবাভোগীরা কোন প্রকাশ সেবা না পেয়ে মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মন্গবার (১৬ এপ্রিল) সকল এগারো টার সময়। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কালিয়া পৌরসভার এমন বেহাল দশা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি বলে জানান কালিয়া পৌরসভার প্রবীণ কর্মচারী নড়াইল জেলা পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালিয়া পৌর কমিটির সভাপতি চৌধুরী মামুনুর রশিদ লিটন।
    কালিয়া পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক তাজু আহমেদ বলেন মাস্টার রোলে নিয়োগ কৃত ২২ জন কর্মচারী বেতন পরিশোধ করলেও আমাদের স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ঈদুল ফিতর উদযাপন কে কেন্দ্র করে বেতন দেওয়ার কোন পদক্ষেপ মেয়র মহোদয় নেননি। কর্ম বিরতিকে সমর্থন জানিয়েছেন কালিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মাউফ শেখ, ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সবুর শেখ, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা জানান আমার পূর্বের সকল মেয়রদের রেখে যাওয়া বকেয়া কর্মকর্তা কর্মচারীদের বেতন আমি ইতিমধ্যে পরিশোধ করেছি, আমার আমলে সকল কর্মকর্তা কর্মচারীরা যথা সময় বেতন ভাতা পেয়ে থাকেন।

  • ধামইরহাটে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল

    ধামইরহাটে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রতিদ্বন্দী প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ১৫ এপ্রিল মনোনয়ন পত্র জমার শেষ দিনে ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
    ধামইরহাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আনিছার রহমান জানান, উপজেলা চেয়াম্যান পদে ৬ জন প্রার্থী যথাক্রমে, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছের মো. আফজাল হোসেন, জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, জাহানপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান আলী ও ব্যবসায়ী আয়েন উদ্দিন।
    অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফল ছাত্রনেতা মো. সোহেল রানা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের জনপ্রিয় নেত্রী আনজুয়ারা বেগম ও সাবেক ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা মনোনয়পত্র দাখিল করেছেন।
    নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, রিটার্ণিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। প্রার্থীদের আপিল নিষ্পত্তি করতে জেলা প্রশাসক।
    উল্লেখ্য যে, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভারসহ ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২৪৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৬২৬ জন ও নারী ভোটার সংখ্যা ৭৯ হাজার ৬১৮ জন ও তৃতীয় লিংগের ভোটার ২ জন। ৫৩ টি কেন্দ্রে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আবুল বয়ান ।।

  • শার্শার পল্লীতে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধি এক যুবতীর মৃত্যু

    শার্শার পল্লীতে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধি এক যুবতীর মৃত্যু

    আজিজুল ইসলাম: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে পুকুরে ডুবে রিক্তা খাতুন নামে ২০ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক যুবতী মারা গেছে। সে ঐ গ্রামের নজরুল ইসলামের একমাত্র মেয়ে।

    মঙ্গলবার দুপুরে সে তার চাচা কেরামত আলীর পুকুরে গোসল করতে নামে। কিছু সময় পর পুকুরে তার ওড়না ভাসতে দেখে তার ফুফু পুকুরে নেমে তার লাশ খুজে পায়। পরে স্থানীয়রা রিক্তার লাশ উদ্ধার করে তার শরীর থেকে পানি বের করার চেষ্টা করে ব্যার্থ হয়।

    রিক্তার চাচাতো ভাই সেলিম জানায়, তার ফিটের রোগ ছিলো। তার পরিবারের দাবী গোসলের সময় সে হঠাৎ ফিট হওয়ার কারনে পানিতে ডুবে যায়। কেউ বিষয়টি খেয়াল না করার কারনে তার মৃত্যু ঘটে। তার নাকে মুখে কাঁদা মাখা ছিলো।

    আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

  • বাবুগঞ্জে অষ্টমী তিথী উদযাপন করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

    বাবুগঞ্জে অষ্টমী তিথী উদযাপন করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

    কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দুর্গা সাগরে হিন্দু ধর্মালম্বীদের “অষ্টমী তিথিতে” গোসল করতে নেমে বরিশালের অক্সফোর্ড মিশন রোডের সাগর মন্ডলের পুত্র মন্দীপ মন্ডল (১৭), মঙ্গলবার ১৬ এপ্রিল সাতার না জানার কারনে পানিতে ডুবে মারা যায়।

    ঘটনাটি স্হানীয় দর্শনার্থিরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ও ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্যদের অবহিত করালে ঘটনা স্হানে দ্রুত পৌছে পানিতে নেমে খোজাখুজি করে মন্দীপ মন্ডলকে দিঘীর মাঝখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

    কর্তব্যরত চিকিৎক তাকে পরিক্ষা নিরিক্ষার পরে মন্দীপ মনডলকে মৃত ঘোষণা করেন। বরিশাল র্্যাব – ৮ সুত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।