Author: desk

  • সুন্দরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

    সুন্দরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    চলতি মৌসুমে অনুকূল পরিবেশ ও সহনীয় আবহাওয়ার কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখে মুখে খুশির আভাস লক্ষ্য করা যাচ্ছে।

    বিভিন্ন এলাকা ঘুরেফিরে দেখা গেছে, চলতি বোরো মৌসুমে উঁচু-নিচু,নদীনালা সব ধরণের জমিতে বোরো ধানের বাম্পার ফলন ফলেছে।

    উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, চলতি বোরো মৗসুমে এবছর চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৭৩০ হেক্টর হলেও অর্জিত হয়েছে ২৬ হাজার ৭৪১ হেক্টর। কৃষকরা উফশী জাতের ব্রি ধান- ২৮, ব্রী-৮৮, ব্রী-৮৯, ব্রী-৯২, ব্রী- ৯৬ প্রভৃতি জাতের ধান জমিতে লাগিয়েছে। এছাড়াও ব্রি ধান-১০০ (বঙ্গবন্ধু),ব্রি ধান-১০২ উল্লেখ্য যোগ্য হারে ফলেছে। আজকাল কৃষকেরা উফশী ধানের বীজ স্থানীয় ভাবে সংরক্ষণ করে জমিতে লাগিয়ে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বাজার জাত করেও আর্থিকভাবে লাভবান হচ্ছে। অপরদিকে হাইব্রিড ধানেও কৃষকেরা আকাশকুসুম সাফল্য লাভ করছে। হাইব্রিড ধান হীরা-১,হীরা-২, পারটেক্স, এসিআই জাতগুলো ব্যাপক হারে চাষাবাদ হয়েছে। সবমিলে উফশী ও হাইব্রিড ধান এবার সমানতালে ব্যাম্পার ফলন ফলেছে। উফশী জাতের ধান বিঘা প্রতি ১৮ হতে ২৩ মন এবং হাইব্রিড জাতের বিঘা প্রতি ৩০ হতে ৪২ মন ফলন হয়েছে। বিশেষ করে কৃষি বিভাগের পরামর্শ যে কৃষকরা সঠিক ভাবে মেনে চাষাবাদ করছেন তাদের ফলন হয়েছে সবচেয়ে বেশি। অন্যান্য বছরের তুলনায় অনেক ভাল ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকরা খুব খুশি হয়েছে। রামজীবনের কৃষক আমিনুল ইসলাম জানান, গত বছর ৬ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। এবার প্রায় ১০ বিঘা জমিতে বোরোর আবাদ করেছি, দেশি বিদেশি দুটোই ভাল হয়েছে। শান্তিরাম ইউনিয়নের কৃষক আতিয়ার মিয়া বলেন, ধানের ফলন দেখে শুধু ধান কাটতেই ইচ্ছে করে। খিদেও অনুভব হয়না। তার জীবনে সবচেয়ে ভাল ফলন হয়েছে এবছর। উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ ও আব্দুর রাজ্জাক জানান, আমরা নিজে মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়েছি। আমরা সব সময় তাদের পাশে আছি। ইতোমধ্যেই এলাকায় বোরো ধান কাটাই মারি বেশ জোরেশোরেই শুরু হয়েছে।
    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির জানান, কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়েছে। এছাড়া আল্লাহর ইচ্ছায় আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি। কৃষকের ফলন ভাল হলে দেশ হবে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ। এতে আমরা সকলে উপকৃত হব। আর বর্তমান সরকার মূলত কৃষক বান্ধব সরকার।

  • হবিগঞ্জে পিটিয়ে হত্যার দায়ে ৭জনের মৃত্যুদন্ড ১০ জনের যাবজ্জীবন ও১ লাখ টাকা জনপ্রতি অর্থদন্ড

    হবিগঞ্জে পিটিয়ে হত্যার দায়ে ৭জনের মৃত্যুদন্ড ১০ জনের যাবজ্জীবন ও১ লাখ টাকা জনপ্রতি অর্থদন্ড

    হবিগঞ্জ প্রতিনিধি।।

    হবিগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।

    মোট ৪৭ আসামির মধ্যে সাজার আদেশপ্রাপ্ত একজন পলাতক।
    সাজাপ্রাপ্ত বাকি ১৬ জনসহ ৩৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলা চলাকালে মারা গেছেন আটজন।
    বিকেলে সাড়ে ৫টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, পূর্ব বিরোধের জেরে ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামে সামাজিক বিচারক ও এলাকার মুরুব্বি হারুণ মিয়াকে রাস্তায় পথরোধ করে পিটিয়ে হত্যা করা হয়।
    এ ঘটনায় নিহত হারুন মিয়ার ভাই সুমন আহমেদ ৪৭ জনের নামে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দেন আদালত।

  • মাদারীপুরে ভূমি কর্মকর্তা কবির ও দীনেশ এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

    মাদারীপুরে ভূমি কর্মকর্তা কবির ও দীনেশ এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/
    মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন ও ডাসার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে।
    রবিবার (২৮ এপ্রিল) ২০২৪ ইং তারিখ সকালে বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম ভূমি অফিসের সামনে ভূক্তভোগীরা ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের কাছে ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন।
    এবিষযয়ে একাধিক ভুক্তভোগী পরিবার ও একাধিক সূত্রের তথ্য মতে, উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে প্রত্যেকটি নামজারি করার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করেন।
    তিনি এলাকার অসহায় কৃষকের জমি নামজারি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।
    তিনি নামজারির টাকা নিয়ে ৭ থেকে ৮ মাস যাবৎ ঘুরাচ্ছেন বলে ভূক্তভোগীদের দাবি। এতে করে ক্ষিপ্ত হয়ে উপজেলার ধুলগ্রাম ভূমি অফিসের সামনে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত দেয়ার জন্য দাবি জানান।
    ভুক্তভোগী বালিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম মাতুব্বর, বলেন,আজ থেকে ৬-৭ মাস আগে ভূমি কর্মকর্তা কবির হোসেন আমার একটা জমির নামজারি করতে ২০ হাজার টাকা দাবি করেন, আমি তার সাথে ১৮ হাজার টাকায় চুক্তি করে নগদ ১২ হাজার টাকা দেই, এখন পর্যন্ত আমার নামজারি করে দিচ্ছে না। এবং টাকা ফেরত ও দিচ্ছে না।
    সে সরকারের কোন নিয়ম নীতি তোয়াক্কা করে না। আমি তার বিচার দাবি করছি।
    এবিষয়ে বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার এলাকার নব্বই বছর বয়সী আদেলদ্দিন বলেন, মুই ৬ -৭ মাস আগে মোর জমির নামজারি করতে তসিলদারকে ৭ হাজার টাহা খরচ লাগবে কইছে,মুই ৫ হাজার টাহা দিছি, এহন মোরে খালি ঘুরায় মোর মিউটেশন করিয়া দেয় না। মুই এই কথা কইতে ডাসার উপজেলার বড় স্যারের ধারে যামু।
    এ বিষয়ে অভিযুক্ত তহশিলদার মোঃ কবির হোসেন বলেন আমি কারো কাছ থেকে কোনো টাকা নেই না, সবাই আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।
    বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান বলেন, আমি শুনেছি তসিলদার অসহায় মানুষের কাছ থেকে জমির নামজারি করে দিবে বলে হাজার হাজার টাকা ঘুষ নিয়ে় ঘুরাঘুড়ি করেন। আমি ওনাকে এলাকার অসহায় মানুষের কাছ থেকে ঘুষ না নেওয়ার জন্য সতর্ক করেছি। তার পরেও তসিলদার ঘুষ নেওয়া বন্ধ করেন নাই।
    অপর দিকে ডাসার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ডাসার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে প্রত্যেকটি নামজারি করার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। এলাকার অসহায় কৃষকের জমি নামজারি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

    বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন ও ডাসার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া আশ^াস দিয়েছেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ।

  • ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সদস্য হলেন বিশিষ্ট  সাংবাদিক আশরাফ সিজেল

    ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সদস্য হলেন বিশিষ্ট সাংবাদিক আশরাফ সিজেল

    হেলাল শেখঃ ভারত-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে বন্ধুপ্রতিম সংগঠন ‘ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (আইবিএফসি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন বিশিষ্ট লেখক-সাংবাদিক আশরাফ সিজেল। আইবিএফসি এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট শুভাশীষ সমদ্দার ও সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মনোনয়নক্রমে তাকে এ পদে অধিষ্ঠিত করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় সদস্য মনোনীত করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আশরাফ সিজেল।

    উল্লেখ্য, আইবিএফসি দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন কাজ করে যাচ্ছে। আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দুই দেশের শিল্প ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আশরাফ সিজেল একাত্তর টেলিভিশনের রাজধানীর উপকন্ঠ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৭ সালে দৈনিক ভোরের কাগজ পত্রিকার ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করে। একই সাথে গফরগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। নব্বই দশকে শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ছিলেন।

    স্থানীয় প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০০১ পরবর্তী সময়ে দেশে বিএনপি-জামায়াতের সহিংশতার সংবাদ পরিবেশনের জন্য একাধিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয় তাকে। শুধৃু তাই নয়, ওই সময় দীর্ঘদিন কারাবরণও করতে হয়েছে। এসময় ময়মনসিংহ অঞ্চলের নির্বাচনী নানা সহিংশতার তথ্য ও ছবি সংগ্রহ করেন তিনি। এরপর বাংলাদেশ প্রতিদিন, এশিয়ান, দীপ্ত টিভি, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন হয়ে ডিবিসি নিউজের ময়মনসিংহ ব্যুরোর স্টাফ রির্পোটার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সংবাদে জামায়াতের আমীরকে হাইকোর্টে তলব করে বিচারপতি সেন্ড হিম টু পাকিস্থান ঘোষণা করেন।

    এছাড়া পাকিস্থানের সাবেক গর্ভনর কুখ্যাত রাজাকার মোনায়েম খানের মেয়ের স্কুল ও কলেজে পাকিস্থানপ্রীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন করার পর সরকার ওই স্কুল বন্ধ করে দেন। তৎকালীন হাওয়া ভবনের আর্শীবাদপুষ্ট পুলিশের আলোচিত বিতর্কিত কর্মকর্তা এসপি কোহিনুরকে নিয়ে একাধিক প্রতিবেদন করেন।
    এছাড়া জাগরণী, দিন বদলের সনদ নামে সংকলেন সম্পাদনা করেন আশরাফ সিজেল।

    ছাত্রজীবনে শিশু সংগঠন খেলাঘর আসর করতেন। চৈতালি নামে ত্রৈ মাসিক কাগজের সম্পাদক ছিলেন তিনি।

    বর্তমানে গত ৩ বছর ধরে দায়িত্ব পালন করছেন ৭১ টেলিভিশনের সাভার, আশুলিয়া ও ধামরাই প্রতিনিধি হিসেবে। সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নস্মীকৃত খুনী মেজর ডালিমের বাবা জিয়াউর রহমানের সরকারের কৃষি মন্ত্রী শামসুর রহমানের নামে একটি হাইস্কুল ছিল। এ নিয়ে ৭১ টিভিতে তাঁর করা একটি প্রতিবেদনে ৫৪ বছর পর ওই স্কুলের নাম পরিবর্তন করা হয়। ঠাকুরমার ঝুলির লেখক দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারের বাড়ি ছিল সাভারে। এ নিয়ে একটি প্রতিবেদনে নতুন প্রজন্মের কাছে বেশ সাড়া ফেলে। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করা ছাড়াও মানবিক কাজ করে যাচ্ছেন তিনি।

    সাংবাদিক আশরাফ সিজেলের মা জেবুনাহার মতি নব্বই দশকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের বাংলাদেশের প্রথম ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ছিলেন। সেই সাথে তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেত্রী ছিলেন। তাঁর বাবা প্রাক্তণ স্কুল শিক্ষক মফিজ উদ্দিন মহান মৃক্তিযুদ্ধে অংশ গ্রহণ করলেও সার্টিফিকেট নেননি। ২০০১ পরবর্তী সময়ে সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ সিজেলের জন্য জমি জমা সব বিক্রি করতে হয়েছে রাজনৈতিক মিথ্যা মামলা থেকে মুক্ত করার জন্য। এই বিশিষ্ট সাংবাদিক অনেক হামলা মামলার শিকার হয়েছেন।

  • ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষ-রোপণ কর্মসূচি পালন

    ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষ-রোপণ কর্মসূচি পালন

    হেলাল শেখঃ বৃক্ষ রোপণ করি,সবুজ-সুন্দর আগামী গড়ি এই স্লোগানকে ধারণ করে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুল ইসলাম পিয়াস ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম শুভর নেতৃত্বে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিদুর রহমানকে সাথে নিয়ে পুরো-আঙ্গিনা জুড়ে প্রায় ৪শত গাছ লাগানো হয়।

    এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, তেঁতুল, সবেদা,কৃষ্ণচূড়া, কাঁঠাল, পেয়ারা, মেহগনি ও নিমসহ বেশকিছু ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের হাতেও কিছু চারা তুলে দেওয়া হয়।

    এছাড়া পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

    এসময় ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ঢাকা জেলা ৭বার সেরা করদাতা রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে শ্রমিক দিবসে শুভেচ্ছা

    ঢাকা জেলা ৭বার সেরা করদাতা রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে সবাইকে শ্রমিক দিবসে শুভেচ্ছা

    হেলাল শেখঃ ঢাকা জেলা ৭বার সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা, প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

    আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, সবার মাঝে সব জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের দুঃখ, কষ্ট, আনন্দ-বেদনা পেছনে ফেলে সম্ভাবনার পথে এগিয়ে যাক ডিজিটাল বাংলাদেশ এই প্রত্যাশা করি। সেই সাথে সকল মেহনতি মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইলো। তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনা করি। আবারও সবাইকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

  • বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে দুই হাজারের অধিক পথচারীকে সরবত ও খাবার স্যালাইন বিতারন।

    বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে দুই হাজারের অধিক পথচারীকে সরবত ও খাবার স্যালাইন বিতারন।

    কে এম সোহেব জুয়েল ঃ ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে দুই হাজারের অধিক পথচারীদের মধ্য ট্যাংক এর সরবত ও খাবার স্যালাইন বিতারন করা হয়েছে।

    ৩০ এপ্রিল মঙ্গলবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর কলেজ রোড সংলগ্ন বেইলি ব্রিজ সম্মুখে সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই কর্মসুচির পালন করা হয়।

    এ সময় ন্যায়ের পথে সংগঠনের প্রতিষ্টতা জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবি তোফায়েল আহম্মেদের কনিষ্ঠ পুত্র এবিএম কামরুজ্জামান মাসুমের নেতৃত্বে ন্যায়ের পথের সংগঠনের অর্ধশতাধিক নেতা কর্মিরা উপস্থিত থেকে ভ্যান ড্রািইভার, রিস্কা ড্রাইভার অটো চালক, স্কুল শিক্ষার্থী, কলেজ শিক্ষক সহ নানা পেশাজিবী পথচারীদের মাঝে তীব্র তাপদাহে ঠান্ডা ট্যাক ও লেবুর সরবত ও স্যালাইন পানি বিতারন করা হয়।

    এ সময় ন্যায়ের পথে সংগঠনের মোঃ পান্নু শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সংগঠনের সহসভাপতি মোঃ রুহুল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম, কে এম সায়েম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

    উপস্থিতিদের মাঝে সংগঠনের প্রতিষ্ঠতা এবিএম কামরুজ্জামান মাছুম বলেন , ২০২২ ইং এই সেচ্ছাসেবি ন্যায়ের পথে সংগঠনি আমার পচন্দের কতিপয় সৎ ও নির্ভর যোগ্য লোক নিয়ে শুরু করে এ জাবৎ কাল পর্যন্ত বহু দুস্ত অসহায় লোকেদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে নিজকে গর্বিত বোধ করছি। বাকি দিন গুলোতে যেন এই সংগঠনের মধ্য দিয়ে পরোপকারে জীবন বিলিয়ে দিতে পারি এমনটি উপস্থিতি পথচারীদের মাঝে বক্তব্যে বলেন তিনি।

  • কালীগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

    কালীগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

     

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধে  সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী কর্মশালা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী জনসচেতনতা  তৈরিতে প্রশিক্ষক বা মেন্টর তৈরীর লক্ষ্যে একটি প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠানে  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লালমনিরহাট ২কালীগঞ্জ ও আদিতমারী আসনের আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এমপি,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল লালমনিরহাট, অধ্যাপক হামিদুল হক, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট, নাজির উল্লাহ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইনতিয়াজ কবির, উক্ত অনুষ্ঠানে  লালমনিহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    হাসমত উল্লাহ ।

  • শিশু বলৎকারের অভিযোগে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

    শিশু বলৎকারের অভিযোগে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

    ঝিনাইদহ প্রতিনিধি
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে এক শিশুকে বলৎকারের অভিযোগ এনে শরিফুল ইসলাম ওরফে বাটুল সরদার নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে শেখপাড়া গ্রামের সরদার পাড়ায়। নিহত বাটুল সসরদার ওই গ্রামের তারাচাঁদ সরদারের ছেলে। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রামবাসি জানিয়েছেন, শরিফুল ইসলাম সম্প্রতি মুরসালিন নামে তার মামাতো ভাই আব্দুর রহমানের শিশু সন্তানকে গ্রামের একটি মেহগনী বাগানে নিয়ে বলৎকার করে। এ নিয়ে সরদার পরিবারের মধ্যে দ্বন্দ বেধে যায়। মাতুব্বরদের মধ্যস্থতায় পারিবারিক ভাবে বসে শালিস বৈঠক। সালিশ বৈঠকে গ্রাম্য মাতুব্বর সাহাবুল ও বকুল জোয়ারদার অভিযুক্ত বাটুল সরদারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এলাকা না ছাড়ায় এ নিয়ে সোমবার রাতে বাটুলের মামাতো ভাই আব্দুর রহিম, লিটন ও আব্দুর রহমানের সঙ্গে তর্কবিতর্ক হয়। সালিশ বৈঠক শেষে বাটুল গোসল করতে ওই গ্রামের সেন্টু মোল্লার স্যালো মেশিনে যায়। তিনি সাইদুল মন্ডলের পান বরজের কাছে পৌছালে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বাড়িতেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন বাটুল। রাত ৯ টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে বাটুলের মামাতো ভাইয়েরা পলাতক রয়েছে। আসামিদের ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এ রিপার্ট পাঠানো পর্যন্ত কোনো মামলা হয়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে নড়াগাতি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতারএকজন। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানায় পলাশ খান (৩৬) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের খোরশেদ খানের ছেলে।
    নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন বিশ্বাস ও মফিজ মোল্যার নেতৃত্বে জয়নগর ইউনিয়নের নয়নপুর গ্রামের তিনরাস্তা মোড় এলাকা থেকে পলাশ খান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চার’শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
    আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।