Author: desk

  • ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে প্রান হারালেন ক্ষেতলালের এক যুবক

    ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে প্রান হারালেন ক্ষেতলালের এক যুবক

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি:

    বন্ধুদের সাথে সুপ্রিম কোর্টের আইনজীবী
    ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে গিয়ে বিদ্যালয়ের টিনের চালা ধসে প্রান
    হারালেন ক্ষেতলাল পৌর এলকার রামপুরা গ্রামের মৃত খলিলুরের ছেলে খোরশেদ (২৩) নামের
    এক যুবক। এ ঘটনায় ওই গ্রামের আহত আরও চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

    শুক্রবার বিকেল ৪টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি
    স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।
    জানাগেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
    পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির সঙ্গে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক
    সুমনের ফুটবল একাডেমির খেলা অনুষ্ঠিত হয়। ওই প্রীতি ফুটবল খেলার আয়োজন
    করেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম। খেলাটি দেখতে আসে প্রায়
    লক্ষাধীক দর্শক। স্টেডিয়ামের গ্যালারী ছাপিয়ে দর্শকরা খেলা দেখতে অবস্থান নেন
    মাঠের আশপাশের বাসাবাড়ী ছাদ ও স্কুলের ছাদ, টিনের চালা এবং উঁচু গাছের
    মগডালে। এ সময় মাঠের দক্ষিণ পাশে সমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
    ভবনের পরিত্যক্ত ঘরের টিনের চালায় বসে শতাধিক দর্শকের সঙ্গে খেলা দেখছিলেন নিহত
    খোরশেদ আলম। হঠাৎ এক সময় ওই বিদ্যালয়ের টিনের চালা ধসে খোরশেদ আলমসহ
    টিনের উপরে থাকা সকলেই গড়িয়ে নিচে পরে। এর মধ্যে খোরশেদ গুরুত্বর আহত হয়।
    কর্তত্বরত পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
    এঘটনায় আরো ২০-২৫ জন আহত হয়।
    প্রত্যক্ষদর্শী ছানোয়ার হোসেন জানান, স্টেডিয়ামের পাশে একটি বিদ্যালয় ভবনের
    টিনের চালায় বসে ১০০-১৫০ জনের বেশি দর্শক খেলা দেখছিলেন। খেলা শুরুর কয়েক
    মিনিট পর হঠাৎ দর্শকের চাপে টিনের চালা ভেঙে নিচে পড়ে ২০-২৫ জন আহত হয়।
    তাদের মধ্যে গুরুতর আহতদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
    সেখানে একজন মারা যান। গুরুতর আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন
    রয়েছে।
    ক্ষেতলাল পৌরসভার প্যানেল মেয়র জিল্লুর রহমান জানান, ব্যারিস্টার সুমনের খেলা দেখতে
    গিয়ে বিদ্যালয়ের ছাউনি ভেঙে পড়ে আহত খোরশেরদের মৃত্যু হয়েছে। খোরশেদের
    বাবার মৃত্যুর পর তার মা মেরিনা এক মেয়ে দুই ছেলেকে নিয়ে তার স্বামীর বাড়ীতে
    বসবাস করছে। বড় ছেলে মালেশিয়া প্রবাসী। এ ঘটনায় নিহত খোরশেদের আরও দুই
    সহপাঠী শামীম (২১) ও আশরাফুল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছে। তাদের উন্নত
    চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।
    ক্ষেতলাল থানা ওসি জাহিদুল হক বলেন, ঘটনাটি পাঁচবিবি থানায় ঘটেছে। খবর
    পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়ে ছিলাম। তাদের কোন অভিযোগ না থাকায় লাশ
    দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • ক্ষেতলালে  জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    ক্ষেতলালে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি:

    জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয়তাবাদী মহিলা দলের ক্ষেতলাল থানার আহ্বায়ক কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    (১৫অক্টোবর) শনিবার ক্ষেতলাল থানা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ক্ষেতলাল উপজেলা স্থায়ী দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

    উক্ত কর্মী সম্মেলনে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, ক্ষেতলাল থানা বিএনপি’র আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, ক্ষেতলাল থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুল আলিম, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক প্রভাষক নাফিউল হাদি মিঠু,পৌর যুগ্ম আহবায়ক খুরশিদ আলম চৌধুরী।

    এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরাচার সরকার। এ স্বৈরাচার সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে শেখ হাসিনাকে আর মানুষ চায় না। আমরা ঝাটা নিয়ে মাঠে থাকবো, তারা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের কর্মীরা পিছপা হবে না। ধৈর্য্য-সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি’র দেয়া সকল আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তারা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া রোগমুক্তিসহ তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

  • পঞ্চগড়ে ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

    পঞ্চগড়ে ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সাবেক সেনা সদস্যের

    মোঃ বাবুল হোসেন হোসেন :

    পঞ্চগড় তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় তমিজুল ইসলাম (৬৩) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জেলার অমরখানা মুক্তাঞ্চলের চাওয়াই সেতু এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

    নিহত তমিজুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউপির ভুতিপুকুর এলাকার মৃত.বজলার রহমানের ছেলে।

    পুলিশ ও স্থানীরা জানায়, বিকেলে তমিজুল ইসলাম মোটরসাইকেল নিয়ে জেলা শহর থেকে ভজনপুরে ভুতিপুকুরের বাড়ির দিকে যাচ্ছিলেন। আসার পথে মুক্তাঞ্চলের চাওয়াই সেতুর টার্নিংয়ের উপর তিনটি ছাগল পার হচ্ছিল। একটি ছাগল পার হলেও দ্বিতীয় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি সড়কে পড়ে যান।

    সে সময় তার সাথে অপর মোটরসাইকেল আরোহীরা তাকে দ্রুত ঘটনাস্থল হতে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন মোল্লাহ বলেন, নিহত তমিজুল ইসলাম পঞ্চগড় থেকে নিজের বাড়ি ভজনপুরের ভুতিপুকুরের উদ্দেশে আসছিলেন। অমরখানার মুক্তাঞ্চল চাওয়াই সেতু এলাকায় ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান।

  • পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

    পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

    পাথরঘাটা বরগুনা প্রতিনিধিঃ ১৪ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার বিএফডিসি ঘাট এলাকা থেকে আল-আমিন সরদার(২৭)নামক এক যুবককে ৩৭৩ পিস ইয়াবাসহ আটক করেছে বলে কোস্টগার্ডের দাবী।

    আটক আল-আমিন বিএফডিসি পাইকারী মতস্য বাজার এলাকার ব্যবসায়ী মারুফ সরদারের ছেলে।

    কোস্টগার্ড জানিয়েছে,ঘটনার সময় সে ইয়াবা বিকিনিকি করছিলো।

    ইয়াবাসহ আটক যুবককে পাথরঘাটা থানায় সোপার্দ করা হয়েছে বলে জানানা কোস্টগার্ট দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশন কমান্ডার এম আনোয়ার হোসেন পিও।

    অমল তালুকদার।।

  • দিনে দুপুরে বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ

    দিনে দুপুরে বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধিঃ
    দিন-দুপুরে আপন চাচাতো ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গোলাম মোস্তফা খোকন।

    শনিবার সকাল ১০ টার সময় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এঘটনায় মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী।

    এর আগে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় কাঠালতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত আব্দুল্লাহ একই এলাকার আনোয়ার হোসেন বাদশার ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

    গোলাম মোস্তফা খোকন জানান, দুপুরে কাঠালতলী ইউনিয়ন পরিষদের সামনে তার নিজের দোকান থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে তার গাড়ি থামিয়ে গালাগালি শুরু করে আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহকে শান্ত হতে বললে উল্টো অকথ্য ভাষায় গালাগাল দিয়ে প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে এবং তার মায়ের কাছে খোকনকে ক্ষমা চাইতে বলে। যদি ক্ষমা না যাওয়া হয় তাহলে গুলি করে মেরে ফেলবে বলেও হুমকি দেন। বর্তমানে খোকনসহ তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান তিনি।

    এ বিষয়ে কাঁঠাল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, আব্দুল্লাহকে সে ব্যক্তিগতভাবে চিনেন না, তবে তার নামে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে এমন একটি অভিযোগ এসেছে। যদি ঘটনা সত্য হয় তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

    অভিযুক্ত আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি পিস্তলের বিষয়টি অস্বীকার করে বলেন, খোকনের সাথে তাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। তাই আমাকে ফাসানোর জন্য এ পরিকল্পনা করছে।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    অমল তালুকদার।।

  • মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটের মাঠে এগিয়ে সিরাজুল ইসলাম মৃধা

    মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোটের মাঠে এগিয়ে সিরাজুল ইসলাম মৃধা

    লিটন মাহমুদ।

    আসন্ন মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতির বাণী। উপজেলা জুড়ে ভোটারদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনাও।

    সরেজমিনে লৌহজং উপজেলা ঘুরে দেখা গেছে, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিভিন্ন স্থান,ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে (লৌহজং উপজেলা) ৩ নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসেবে লৌহজং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা ভোটের মাঠে প্রচার প্রচারনায় ও আলোচনায় এগিয়ে রয়েছেন। তিনি হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
    নির্বাচনে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ভোট প্রার্থনাসহ মতবিনিময় অব্যহত রেখেছেন তিনি।
    ভোটারদের কাছে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে অধিকাংশ ভোটারদের অভিমত। হাতি প্রতীকে উপজেলার ভোটারদের কাছে তার আস্থা ও ভালোবাসা সেবক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক সাড়া ফেলেছে।

    উপজেলার ১০টি ইউনিয়নে ভোটার ১৩৩ টি বেশিরভাগ জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম মৃধার পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সদস্য হিসেবে দেখতে চায় সচেতন ভোটাররা।অপরদিকে নির্বাচনী প্রচার প্রচারনায় অপর দুই প্রার্থী ইদ্রীস শেখ ও আলমগীর কবির খাঁন ও তাদের কর্মী সমর্থকরা ভোটের মাঠে কাজ করছেন।

    সিরাজুল ইসলাম বলেন, বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী‘লৌহজং উপজেলার মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে নির্বাচন করছি, লৌহজংয়ের উপজেলায় সবাইকে সাথে নিয়ে সার্বিক উন্নয়নের ধারাকে অব্যহত ও ত্বরান্বিত করতে সদস্য প্রার্থী হিসেবে আমি ভোট ও সর্বোস্তরের জনগণের দোয়া সহযোগিতা কামনা করছি।নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস,বাল্যবিবাহ মুক্ত আধুনিকি শিক্ষাবান্ধব ওয়ার্ড গঠনে সর্বদা স্বচেষ্ট থাকবো।নির্বচনী প্রচারণায় সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও জানান তিনি।জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে সকাল ৯ টা হতে বেলা ২টা পর্যন্ত ভোট হবে ইভিএম এর মাধ্যমে।

  • দেশ দিয়েছেন জাতির পিতা আর দেশ গঠন করছেন শেখ হাসিনা: আবুল হাসানাত আবদুল্লাহ

    দেশ দিয়েছেন জাতির পিতা আর দেশ গঠন করছেন শেখ হাসিনা: আবুল হাসানাত আবদুল্লাহ

    বি এম মনির হোসেনঃ-

    “দেশ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর দেশ গঠন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প কোন প্রধানমন্ত্রী নেই। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনা আছে বলেই পদ্মাসেতুসহ গোটা দক্ষিণাঞ্চলের ভাগ্যে আজ এত উন্নয়ন।”

    শনিবার সকালে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাস ভবন চত্তরে বরিশালের উজিরপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিয়কালে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন।

    আবুল হাসানাত বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করলে আজ দেশে বিএনপির নেতা কর্মীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। তারা ২০০১ সালে ক্ষমতায় গিয়ে যা করেছিল তার জবাব আওয়ামী লীগ প্রতিহিংসার মাধ্যমে দেয়নি। আওয়ামী লীগ উন্নয়নের মাধ্যমে তাদের হিং¯্রতার জবাব দিয়ে চলেছে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মহানুভব বলেই আজ তিনি ‘মানবতার মা’ উপাধিতে ভূষিত হয়েছেন। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারনে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর ও জঙ্গিবাদ মুক্ত সুখি-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে একযোগে কাজ করে শেখ হানিাকে পুণরায় ক্ষমতায় আনতে হবে। কর্মীরা দলের প্রাণ, তাই সকল কর্মী একযোগে দলের কাজ করলে ইনশাল্লাহ আগামীতেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে।
    প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ পেট ভরে ভাত খেতে পারে, নিরাপদে বাড়িতে ঘুমাতে পারে, রাস্তায় সম্মান নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের কারণে বৈশি^ক মহামারী করোনার মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে পেরেছি। দলকে সু-সংগঠিত করার মধ্য দিয়ে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দলের মনোনীত নৌকার প্রার্থী যে-ই হোক না কেন তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

  • মধুপুরের শোলাকুড়ী কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের  বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    মধুপুরের শোলাকুড়ী কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ি কলেজের এইচ,এস,সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
    অতিথিদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।
    পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সহধর্মিণী মিসেস দিলরুবা বেগম, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু, মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত মো.ছানোয়ার হোসেন, শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ আলী, দোখলা ট্রাক ও কর্ভাড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি শহীদ ফকির, কলেজের শিক্ষার্থী ছানসিলা মৃ, রাকিব হাসান প্রমুখ।
    স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
    পরে বিদায়ী শিক্ষার্থীদের রজনী গন্ধার স্টিক প্রদান ও আর্শীবাদ করা হয়।
    অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১০৬৫ – তম  সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের ১০৬৫ – তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬৫ – তম সাহিত্য বৈঠক ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার সন্ধ্যায় পরিষদের টাউন হল চত্বর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাহিত্য বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ।
    ” বাংলা সাহিত্যে মানুষ ও মনুষ্যত্বের স্থান ” শীর্ষক আলোচনা করেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম।
    নিজের লেখা কবিতা পাঠ করে শোনান কবি, লেখক, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, এ এস এম হাবিবুর রহমান, আবুল কাশেম, লুৎফর রহমান সাজু, আফজাল হোসেন, নওয়াব আলী, খন্দকার মাহফুজার রহমান, হাই হাফিজ, সঙ্গীতা, জয় রাজ, সুফি জাহিদ হোসেন।
    কবিতা আবৃত্তিতে অংশ নেন, আব্দুল কুদ্দুস, মেসবাউর রহমান, মামুন উর রশিদ, জান্নাতুল মাওয়া, নীরেশ মুখার্জী।
    সংগঠনের সার্বিক দিক নিয়ে কথা বলেন পরিষদের সাবেক সভাপতি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু। শুভেচ্ছা কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, রংপুর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাশেম, লেখক ও রাজনীতিবিদ শ ম আমজাদ হোসেন সরকার, লেখক ও বিশিষ্ট আইনজীবি এড. মাসুম হাসান, পরিষদের সাবেক সভাপতি, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, জেনিফার আলী এলি,ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, সালমা হোসেন পপি।
    সঙ্গীত পরিবেশন করেন নারায়ণ চন্দ্র বর্মা, সুফি জাহিদ হোসেন, ডা. মফিজুল ইসলাম মান্টু। বৈঠকে পরিষদের সহ – পাঠাগার সম্পাদক তাজুল ইসলামকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    বৈঠকে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ড. নাসিমা আকতার, আজীবন সদস্য হোসনে আরা মুন্সী, জয়িতা নাসরিন নাজ, লেখক ও সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন।
    বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন তাজুল ইসলাম।
    সাহিত্য বৈঠকটির সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ।

  • পানছড়িতে থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ ও তিন আসামী আটক

    পানছড়িতে থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ ও তিন আসামী আটক

    মিঠুন সাহা, ,খাগড়াছড়ি জেলা

    খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ও তিনজন আসামীকে আটক করা হয়েছে।

    শুক্রবার ( ১৪ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার নাঈম নিপু এর দিক নির্দেশনায়,অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে ও এস আই নাজমুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পানছড়ি থানাধীন কলোনী পাড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর ৩৯ বোতল ভারতীয় মদ, ভারতীয় বিভিন্ন পণ্য,একটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য মোট ৬১৯১৫২ টাকা।

    আসামীদের মধ্যে রয়েছে ১) সুরেশ চাকমা(৩২), পিতা রমেশ বিকাশ চাকমা,সাং- সুতকর্ম পাড়া, থানা- পানছড়ি, জেলা- খাগড়াছড়ি, ২)হেপী চাকমা(৩৮), স্বামী- প্রিয়জ্যোতি চাকমা,সাং বড়াদম, থানা- দীঘিনালা, জেলা – খাগড়াছড়ি, ৩) প্রভাতী চাকমা (৫০), পিতা- স্বামী – প্রবীন চাকমা,সাং – জাগুরনালা,থানা- পানছড়ি, জেলা খাগড়াছড়ি সিএনজি টেক্সি যোগে এই অবৈধ মালামাল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

    পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান,কোন চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে।