Author: desk

  • উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায়  সকলকে ঐক্যবদ্ধ থাকতে ডাঃ আজিজ এর আহবান

    উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে ডাঃ আজিজ এর আহবান

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়ন ও রাস্তা ঘাটের উন্নয়ন করে প্রতিটি গ্রামকে ধীরে ধীরে শহরে রুপান্তর করছেন। উন্নয়নের কারণে বর্তমানে চিহ্নিত অনেক সন্ত্রাসের জনপদের চিত্র পরিবর্তন হতে শুরু করেছে।তিনি বলেন, এক সময় ময়মনসিংহ সদর উপজেলার দুর্গম ও দুর্ভোগের জনপদ ছিল অষ্টধার ইউিনয়ন। এখানে কোন রাস্তা-ঘাট ছিলো না,দিনে দুপুরে মানুষের কাছ থেকে ছিনতাই করা হতো। ডাকাতের ভয়ে মানুষ সারারাত জেগে পাহারা দিতো। সেই অষ্টধার এখন সন্ত্রাস মুক্ত উন্নত এলাকায় পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে গ্রামের মানুষ। এ দেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন শেখ হাসিনা। বিএনপি-জামায়াত কখনো দেশের মানুষের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন। তিনি ভূমিহীন মানুষকে ঘর উপহার দিয়েছেন।

    শুক্রবার (৪ঠা নভেম্বর) বিকাল ৩টায় ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন ঝাপারকান্দা মধ্যপাড়া জহির মাষ্টারবাড়ী জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ,স্থানীয় যুবসমাজ যৌথ উদ্যেগে স্বাধীনতা চিকিসৎক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ কে ফুলের শুভেচ্ছায় সংবর্ধনা দেন ।

    অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ডা: এম এ আজিজ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ এম এ আজিজ তার বক্তব্যে আরো বলেন- প্রধান মন্ত্রী ময়মনসিংহবাসীকে সিটি করপোরেশন দিয়েছেন,ময়মনসিংহ কে বিভাগ করে দিয়েছেন,ব্রহ্মপুত্রের দুই পাশে লন্ডনের মত মডেল টাউন করাসহ ব্রহ্মপুত্রের উপরে ৩-৪টা ব্রিজ করার প্রকল্প হাতে নিয়েছেন, দেশের মানুষকে ঘরে-ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন, গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে প্রতিটি গ্রামে পাকা রাস্তা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি এসব উন্নয়নকে চলমান রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে উন্নয়নের গতিধারাকে অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে বলেন, আগামীতে সকলের প্রচেষ্টায় শেখ হাসিনার সরকার ক্ষমতায় গেলে তবেই দেশ সামনে দিকে এগিয়ে যাবে।

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ আপেল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএমএ সাধারন সম্পাদক ডা: এইচ এ গোলন্দাজ তারা। এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ১ নং অষ্টধার ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক আরমান , ময়মনসিংহ জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, বাংলাদেশ হকার্সলীগ ময়মনসিংহ সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম সিদ্দা, মসজিদের ইমাম কেফায়েত উল্লাহ, রফিকুল মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে সংবিধান দিবস পালিত

    ময়মনসিংহে সংবিধান দিবস পালিত

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মত জাতীয় সংবিধান দিবস-২০২২ পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন সম্মেলন সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

    জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা
    অনুষ্ঠানে জেলা প্রশাসক এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএমসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।

    এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কু্ল-কলেজের প্রধান, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে কোতোয়ালীর  মডেল থানার অভিযানে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২৩

    ময়মনসিংহে কোতোয়ালীর মডেল থানার অভিযানে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২৩

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের মাঝে সাজাপ্রাপ্ত ৩, মাদক ৫জন ও ছিনতাইকারী ৭ জন রয়েছে।

    শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে
    কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং চলমান মামলা সমুহের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী পুলিশ। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ৩, মাদক ৫ ও ছিনতাইকারী ৭ সহ ২৩ জনকে গ্রেফতার করে।
    এর মাঝে এসআাই সোহেল রানার নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী ময়লাকান্দা এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, কামরুল হাসান সুমন, অনিক, মোঃ লিংকন, সাদ্দাম হোসেন কাজল, মোঃ বরকত আলী, মোঃ রায়হান ও রুবেল ওরফে জুয়েল। এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম বলাশপুর মরাখোলা শ্বশান ঘাট এলাকা থেকে ৩ মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করে। তারা হলো, দিপু ওরফে লাবিব, রনি মিয়া ও মোঃ খোকন মিয়া। এসআই সোহেল রানা ২নং ফাড়ির নেতৃত্বে একটি টীম খাগডহর বাজার সংলগ্ন তালতলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ সজিব ও মোঃ জুয়েলকে ৮২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম রহমতপুর বাইপাস এলাকা থেকে নারী অপহরন মামলার আসামী লিমন মিয়া, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম সানকিপাড়া সেনানিবাস সংলগ্ন ও গন্দ্রপা থেকে চুরি মামলার আসামী আজিজা বেগম ও দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গ্রেফতার করে।
    এছাড়াও এসআই ১ নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন, আলাউদ্দিন, উত্তম কুমার দাস পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আরো ৩ জন এবং এসআই শাহ মিনহাজ উদ্দিন, এএসআই মিজানুর রহমান, সোহেল রানা, নুরুজ্জামান, নূরে আলম পরোয়ানাভুক্ত আরো ৫ জনকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আলামিন, মোঃ বাদল মিয়া ও মোঃ বাদল মিয়া। পরোয়ানাভুক্তরা হলো, মোঃ রফিক, অনিক, মোঃ মিরাজ, মিরাজ, ও দিপু। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে অভিযানকে সফল করতে সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেন ওসি শাহ কামাল আকন্দ।

  • ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে কোতোয়ালী পুলিশের  অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১০

    ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ১০

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধে ১০জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী সহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে।

    এর মাঝে পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে একটি টীম নতুন বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামী মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল, এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রিয়াদ হাসান, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম অষ্টধার বাজার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আসাদুলকে গ্রেফতার করে।
    এছাড়াও এসআই মেহেদী হাসান, দেবাশীষ সাহা, এএসআই নুর আলম, হযরত আলী, সোহরাব হোসেন, হাফিজুর রহমান, ইকবাল হোসেন সাজাপ্রাপ্ত একজনসহ আরো ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। তারাবহলো, মোঃ কামাল মিয়া, নাজমুল হোসেন, মোছাঃ শিরিন আক্তার, মাহফুজুর রহমান লিটন, বিপ্লব ও মাহমুদুল হাসান রুবেল। এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

  • টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি নীতিমালা বাস্তবায়নের লক্ষে  শ্রমিকদের মানববন্ধন

    টাঙ্গাইলের মধুপুরে বিএডিসি নীতিমালা বাস্তবায়নের লক্ষে শ্রমিকদের মানববন্ধন

    আঃ হামিদ মধুপুর.(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসি শ্রমিকদের নীতিমালা বাস্তবায়নের লক্ষে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএডিসি বীজ প্রক্রিয়া জাত ও সংরক্ষণ কেন্দ্র এবং বীজ উৎপাদন কৃষিখামারের শ্রমিকদের ব্যাংকের মাধ্যমে বেতন , শ্রমিকদের নিয়মিতকরন ও বেতন বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে কাকরাইদ বিএডিসি খামারে কর্মরত সকল শ্রমিকরা।
    শুক্রবার(৪ নভেম্বর) সকালে মধুপুরের কাকরাইদ বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এবং বীজ উৎপাদন কৃষিখামারের শ্রমিকদের যৌথ আয়োজনে শ্রমিকরা খামার চত্তর হতে বিভিন্ন দাবী নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বিএডিসি মুল ফটকের সম্মুখে এসে শেষ হয়। পরে সমবেত শ্রমিকগন টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের দুই পার্শ্বে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।
    মানববন্ধনে বক্তব্যে রাখেন, মধুপুর বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বীজ প্রক্রিয়াজাতকরণ কারখানা ও সংরক্ষণ ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
    মানববন্ধনে বক্তরা বলেন তাদের বেতন ব্যাংকের মাধ্যমে দিতে হবে, শ্রমিকদের নিয়মিতকরণ করতে হবে, এবং মাষ্টার রোলের মাধ্যমে বেতন বাতিল করতে হবে। এবং তাদের দাবী অতি দ্রুত মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

  • দুই ভাই কে কুপিয়ে রক্তাক্ত  লক্ষ্মীপুরে বড় ভাই গ্রুপের কাছে মানুষ জিম্মি প্রতিবাদে বিক্ষোভ

    দুই ভাই কে কুপিয়ে রক্তাক্ত লক্ষ্মীপুরে বড় ভাই গ্রুপের কাছে মানুষ জিম্মি প্রতিবাদে বিক্ষোভ

    নাজিম উদ্দিন রানা ঃলক্ষ্মীপুরে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার বখাটে আরমান হোসেন ওরপে বড় ভাই গ্রুপের বিরুদ্ধে।এসময় নুর হোসেন নামের এক ব্যবসায়ীর নিউ রিজন টেলিকম নামের দোকানে হামলা চালিয়ে প্রায় ৫৫ হাজার টাকা লুটে নেন তারা।

    বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের বালুরট্যাক এলাকায় এ ঘটনা ঘটে।
    আহতরা হলেন— শরীফ উদ্দিন (২৫) ও মো. মোহন (৩০)। তারা একই ইউনিয়নের চরমনসা গ্রামের শাহ আলম খাঁর ছেলে। অভিযুক্ত আরমান একই এলাকার জহিরুল ইসলামের ছেলে।

    আহত ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে,শরীফ চট্টগ্রামে বন্দর এ চাকরি করেন।কিছু আগে তারা বাড়িতে বেড়াতে আসেন,তারপরে কয়েক দিন আগে তার সামনে বখাটে আরমান হোসেন এক ছেলেকে মারছিলেন।এটি দেখে শরীফ বাধা দেন। এতে শরীফকেও লাথি-ঘুষি মারে আরমান । পরে শরীফ তার বড় ভাই মোহনকে বিষয়টি জানান।এরপর বুধবার সন্ধ্যায় আরমানকে ডেকে মোহনকে মারধরের বিষয়ে জানতে চান। এসময় হঠাৎ করে আরমান ও তার গ্রুপের সদস্যরা মোহনের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে আরমানসহ তার সঙ্গীরা। পরে তারা বাঁচার জন্য স্থানীয় নুর হোসেনের টেলিকমের দোকানে ঢোকে। সেখানে হামলা চালিয়ে দোকানটি ভাঙচুর করে হামলাকারীরা।এসময় দোকানে থাকা বিকাশের ৫৫ হাজার টাকা লুটে নেয় তারা।

    এদিকে শুক্রবার বিকালে
    এলাকার সাধারন মানুষ আরমানসহ তার গ্রুপের সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ করে বলেন আরমান এলাকার বখাটে তার অত্যাচারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন অসহায়,এই আরমানের রয়েছে ১০-১৫জনের একটি গ্রুপ তারা নিরিহ মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে জিম্মি করে তাদের থেকে চাঁদা আদায় করে,তারা এলাকাতে বড় ভাই গ্রুপ নামে পরিচিত।

    আহতদের বাবা শাহ আলম বলেন,আমার ছেলে কে কুপিয়ে
    রক্তাক্ত করেছে এলাকার বখাটে
    আরমান, এই আরমান এলাকাতে নিরিহ মানুষদের কে বিভিন্ন অপবাদ দিয়ে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে,তার রয়েছে ১০-১৫ জনে একটি গ্রুপ আছে সে এলাকায় সবার সঙ্গে খারাপ আচরণ করে বেড়ায়।আমি ওদের বিচার চাই।

    এ ঘটনায় আহতদের ভাই নুরুল আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যাঁহার নং ৫২৩/২২

    এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ -পুলিশ পরিদর্শক এস আই মোঃহাবিবুর রহমান প্রতিনিধিকে বলেন উক্ত বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে মামলাটি তদন্তাধীন।

  • বরগুনার তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আ. মান্নান আর নেই

    বরগুনার তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ শিক্ষক আ. মান্নান আর নেই

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আ. মান্নান মল্লিক আর নেই। গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত দুই ঘটিকায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, এজমাসহ নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুইপুত্র, আত্মীয়-স্বজন, বহু গুনগ্রাহীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী রেখে গিয়েছেন। তিনি উপজেলা সদরের কলাবাগান এলাকার বাসিন্দা ছিলেন।

    শিক্ষক ও সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন প্রবীণ এই শিক্ষক। সাবেক উপজেলা স্কাউট লিডার প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    গুণী এই শিক্ষকের মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবির জমাদ্দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শোক প্রকাশ করেছেন।

    তালতলী প্রেসক্লাবসহ জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সিনিয়র সাংবাদিকগণ তারঁ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় ঘটিকায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা এবং দ্বিতীয় নামাজে জানাজা বিকেল সাড়ে চার ঘটিকায় তাঁর নিজ বাড়ী বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে গুণী এই শিক্ষককে দাফন করা হয়।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো ট্রলারেন্স নীতির কারণেই দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মুল করতে সক্ষম হয়েছি-আইজিপি

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো ট্রলারেন্স নীতির কারণেই দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মুল করতে সক্ষম হয়েছি-আইজিপি

    সুনামগঞ্জ প্রতিনিধি
    বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক(আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,আমি সুনামগঞ্জের হাওরপাড়ের সন্তান,আমি এই হাওরের মাটির সাথে পানির মাঝে বড় হয়েছি,ঢেউয়ের মাঝে সাতাঁর শিখেছি। আমরা ঝড় বৃষ্টির সাথে লড়াই করে বড় হয়েছি। এই সুনামগঞ্জের মানুষ সংগ্রামি মানুষ তাদের সাথে আমি এক সাথে বড় হয়েছি। নদীর কাছে আসলে ছোটবেলা যখন ঝড় বৃষ্টি বাতাস আসত তখন কৈশোরকে মনে করিয়ে দিত, যে আমি এখন মায়ের কাছে এসেছি মাটির কাছে এসেছি, এটা ছিল নিসন্দেহে একটা অন্যরকম অনুভূতি। আমি সুনামগঞ্জকে কখনো ভূলতে পারব না হয়তো বা আমি ছোট হই আর বড়ই হই আমি সুনামগঞ্জের সন্তান হিসেবে এই জেলাবাসীর ভালবাসায় হয়তো আজকে পুলিশের সর্বোচ্ছ পদে আসীন হতে পেরেছি।

    তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন,তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সেই দোয়া কামনা করেন। বাংলাদেশ পুলিশ বাহিনী একটা পেশাদার বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গীব্দা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো ট্রলারেন্সের নীতি, সেই নীতির আলোকেই আমরা প্রতিটি পুলিশ সদস্যরা পেশাদারিত্ব পালন করছি। জঙ্গীবাদ সন্ত্রাসবাদ হলি-আট্রিজেনের আগে দেশের বিভিন্ন জায়গাতে যখন জঙ্গীবাদি কর্মকান্ড সংঘটিত হয়েছে তবে সর্বশেষ হলি-আট্রিজেনের ঘটনা সংঘটিত হয়েছে। হলি-আট্রিজেনের ঘটনার আগে ছোটখাটো ঘটনা সংঘটিত হয়েছে তবে হলি-আট্রিজেনের ঘটনাটাই সর্বশেষ বলে তিনি দাবী করেন। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্সের নীতির কারণে বাংলাদেশ পুলিশ বাহিনী,র‌্যাব,বিজিবিসহ সকল আইন শৃংখলা বাহিনীর সদস্যরা একই ফ্ল্যাটফর্মে আসার কারণেই দেশে জঙ্গীবাদ দমন সম্ভব হয়েছে। স্বরাষ্টমন্ত্রীর নির্দেশনায়,জেলা,উপজেলা প্রশাসন ও দেশের মানুষের সহযোগিতায় জঙ্গীবাদ নির্মূলে পরিপূর্ণভাবে সফল হয়েছেন বলে জানান। পুলিশ একটি পেশাদার বাহিনী হিসেবে স্থানীয় নির্বাচন হোক আর জাতীয় সংসদ নির্বাচন হোক আমরা পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনে বদ্ধপরিকর এবং বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রনে আছে আগামীতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন জঙ্গীরা যখন হামলার পরিকল্পনা হাতে নেয় তার আগেই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ইনফরমেশন পেয়ে তাদের পরিকল্পনা নস্যাত করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে দাবী করেন।

    তিনি আজ শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে এসে ক্রীড়া কমপ্লেক্স ভবণের উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের আইজিপি(ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন(বিপিএম বার) এসব কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলে সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ,,পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ,পুলিশ ট্রেনিং সেন্টার ইন সার্ভিসের এসপি নিকুলিন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সুমন মিয়া ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। ##

  • সুন্দরগঞ্জে জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভা

    সুন্দরগঞ্জে জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় সংবিধান দিবস-২০২২ পালিত হয়েছে।

    শুক্রবার সকালে এ-উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সাইফুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, তদন্ত ওসি সেরাজুল হক, প্রকৌশলী শামসুল আরেফিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ওয়ালিফ মণ্ডল, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা
    প্রমূখ। এ-সময় ইউএনও মোহাম্মদ আল মারুফ সংবিধানের অনেক গুরুত্বপূর্ণ ধারা-উপধারা ব্যাখ্যাসহ পড়িয়ে শোনান।

  • এক যুবককে পিটিয়ে হত্যা-পুলিশকে না জানিয়ে লাশ দাফন: আশুলিয়া “ডেথ জোন ও আতঙ্কের জনপদ”

    এক যুবককে পিটিয়ে হত্যা-পুলিশকে না জানিয়ে লাশ দাফন: আশুলিয়া “ডেথ জোন ও আতঙ্কের জনপদ”

    হেলাল শেখ।
    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়া “ডেথ জোন ও আতঙ্কের জনপদ” কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী অপরাধীদের নির্বিঘœ জীবনযাপন, অনেক অপরাধমূলক কর্মকান্ড পুলিশ জানেই না। আশুলিয়ার বিভিন্ন এলাকায় পতিতা, জুয়া ও মাদক ব্যবসা অবাধে চলছে। গত (২৪ অক্টোবর ২০২২ইং) আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া মীর বাড়ি এলাকায় নাজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানকে পিটিয়ে হত্যা করে আশুলিয়া থানা পুলিশকে না জানিয়ে লাশ দাফন সম্পূর্ণ করা হয়েছে।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামগড়া ও আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভাদাইল ক্রাইম জোন এলাকা, এর আগে সাদেক হোসেন ভুঁইয়া মেম্বারের বড় ছেলে মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়ার ভাদাইলের নতুন একটি বাড়ির ৪র্থ তলা ভবনের ২য় তলায় গাড়ি চালক রাকিব হোসেনের স্ত্রী মোছাঃ রিপা আক্তার (১৮) এর রহস্যজনক মৃত্যু হয়। স্থানীয় সরকার মার্কেট নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহত রিপা আক্তারের লাশ উদ্ধার করেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়। এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর ২০২২ইং) সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া রূপায়ন আবাসন-১ এর ১নং গেটের পাশে কফিল উদ্দিনের ৪র্থ তলার ছাদের সিঁড়ির উপর ঝুলন্ত এক নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানার এসআই রাজু মন্ডল। জানা গেছে, এই বাড়ির মালিক কফিল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী ঘটনার দিন তার বাবার বাড়ি লালমনিরহাট ছিলেন। এদিকে কফিল উদ্দিন তার বাসায় ২য় তলায় রাতে একা ছিলেন, ৪র্থ তলার ১নং রুমের ভাড়াটিয়া ওই নারীর সাথে ওই বাসার কার কি হয়েছে? তার কারণে ভিকটিম ছাদের সিঁড়ির উপরে ফাঁসির ঘটনা ঘটে। এর আগে ওই নারীর স্বামীসহ একই বাড়ির টিনসেট ঘরের পকেট রুমে ভাড়া ছিলেন। হঠাৎ করে ৪র্থ তলার ১নং রুমে তাদেরকে আশ্রয় দেন বাড়ির মালিক কফিল উদ্দিন। স্থানীয়রা জানান, মেয়েটি কেন ফাঁসি নিবে? কেন তাকে পকেট রুম থেকে ৪র্থ তলায় স্থান পরিবর্তন করা হলো?। পুলিশ ও র‌্যাব উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। আশুলিয়া এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, ফিটিংবাজি, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- করছে অপরাধীরা। সেই সাথে নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ ও গণধর্ষণের শিকার হচ্ছেন অনেক নারী ও শিশু।
    জানা গেছে, (গত ২৪ অক্টোবর ২০২২ইং) রাত ১২ টার দিকে আশুলিয়ার জামগড়া মীর বাড়ি এলাকার মোঃ নাজিম উদ্দিন ওরফে গ্যাস নাজিম এর বাড়ির ভাড়াটিয়া মোঃ শাহজাহান (২৫) কে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। অনুসন্ধানে জানা যায়, নিহতের স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার ওরফে রোমানা, ওরফে শিমু আক্তার পরকীয়া প্রেম করে এমন ঘটনা তার স্বামী জানতে পারায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এর এক পর্যায়ে ঘটনার দিন রাত ১২ টার দিকে পরকিয়া স্ত্রীর ভাই রোমান, জাহাঙ্গীর, বাড়ির মালিক নাজিম উদ্দিনসহ ৫-৬ জন কৌশল করে একটি স্বর্ণের চেইন ও মোবাইল চুরির অপবাদ দিয়ে শাহজাহানকে নাজিমের বাড়ি থেকে মারপিট শুরু করে এবং রাস্তায় নিয়ে এসে বাটাম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে বলে এলাকাবাসী জানায়।
    গত ১৪ আগস্ট ২০২২ইং সকাল ৯ টার দিকে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুরের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ দিলু মন্ডল তার চাচাতো ভাই হাজী জমত আলী মন্ডল (৬৫) এর সাথে সরকারি রাস্তা ও এক ফিট জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হাতাহাতি হলে এ সময় দিলু জমত আলীকে কিলঘুসি মারেন এবং ইট দিয়ে নাকে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের ছোট ভাই জয়নাল ও দিলু হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম মন্ডলের সাথে সরকারি রাস্তা ও জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিলো, এর এক পর্যায়ে তাদের এই বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘোষবাগ ৪ বছরের শিশু কন্যার ধর্ষণের চেষ্টা মামলা করে এক নারী নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ রয়েছে।
    আশুলিয়া থানার (তদন্ত ওসি) মোঃ জামাল সিকদার ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পুলিশ ও র‌্যাব জানায়, উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে অনেকেই অভিমত প্রকাশ করেন যে, আশুলিয়ায় নিরাপদ “ক্রাইম জোন”-এ পরিণত হয়েছে, রাজধানীর নিকটবর্তী শিল্পা ল আশুলিয়া থানা। এখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি-সন্ত্রাস আর মাদক ব্যবসা যেন অনেকটাই স্বাভাবিক ঘটনা আশুলিয়াবাসীর কাছে। এ এলাকায় প্রায় প্রতিদিনই লাশ উদ্ধার হয়। অনেক দিন আগে ৯ জানুয়ারি ২০১৭ইং একটি অনুসন্ধানী রিপোর্টে পাওয়া যায়, আশুলিয়া থেকে ১১ মাসে ১২৩টি লাশ উদ্ধার। তাই উক্ত আশুলিয়াকে ডেথ জোন ও আতঙ্কের জনপদ বলা হয়, বর্তমানে কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীরা আশুলিয়ায় আরও এক আতঙ্কের নাম।
    উক্ত বিষয়ে মোঃ নাজিম উদ্দিন ওরফে গ্যাস নাজিম বলেন, আমার বাড়ির গেট রাত ১১টার মধ্যে বন্ধ করে আমি রুমে যাই, রাত ১২টার দিকে শাহজাহান ও তার স্ত্রী এবং তাদের পরিবারের লোকজন মারামারি করে। এরপর চোর বলে শাহজাহানকে রাস্তায় তারিয়ে নিয়ে অন্যস্থানে বাটাম দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাকে, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। অন্যদিকে এ ঘটনার সাথে নাজিম উদ্দিন জড়িত থাকায় রাতে আশুলিয়া থানা পুলিশকে না জানিয়েই নিহতের লাশ তার গ্রামের বাড়ি রংপুর পাঠিয়ে দিয়ে কৌশলে দাফন সম্পূর্ণ করা হয় বলে সূত্র জানায়। এ বিষয়ে নাজিম থানা পুলিশকে কেন জানায়নি জানতে চাইলে তিনি বলেন, এলাকার মেম্বার হালিম মৃধাকে তিনি জানিয়েছেন। এ দিকে ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার বলেন, আমাকে ঘটনার ৫দিন পর জানিয়েছে নাজিম, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। উক্ত ব্যাপারে ধারাবাহিক সংবাদ প্রকাশ করা হবে।