Author: desk

  • আগৈলঝাড়ায় প্রশিক্ষনের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

    আগৈলঝাড়ায় প্রশিক্ষনের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর যুবদের ৭ দিন ব্যাপী “পারিবারিক হাঁস মুরগি পালন” প্রশিক্ষন কোর্স এর শুভ উদ্ভোদন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউল আলম বাবুল, নির্বাহী পরিচালক বিপিইউএস ও সভাপতি বারপাইকা আল-মদিনা জামে মসজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ শাহ, সাবেক ইউপি মেম্বার মোঃ আজিজুল শাহ, হান্নান শাহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মোফাজ্জেল হোসেন।

  • বানারীপাড়ার উত্তরকুল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আবুল কালাম সভাপতি নির্বাচিত

    বানারীপাড়ার উত্তরকুল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আবুল কালাম সভাপতি নির্বাচিত

    বানারীপাড়া প্রতিবেদক।। রবিবার ২০ নভেম্বর বানারীপাড়ার উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোঃ আবুল কালাম আজাদ সভাপতি নির্বাচিত হয়েছেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে প্রভাবশালীদের হুমকি উপেক্ষা করে ভোটাররা নির্বাচনে ভোট প্রদান করেন। এ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ১১ জন ভোটার এবং প্রার্থী ছিলেন ২ জন। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রার্থী ছিলেন বই প্রতীকের মোঃ আবুল কালাম আজাদ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলম প্রতীকের সুষ্মিতা শিকদার। তুমুল প্রতিদ্বন্দ্বীতার মধ্যে ১১ জন ভোটারের মধ্যে গোপন ভোটে ৯ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বই প্রতিকের প্রার্থী আবুল কালাম পেয়েছেন ৫ ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলম প্রতীকের সুষ্মিতা শিকদার পেয়েছেন ৪ ভোট। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ১ ভোট বেশী পান। প্রিজাইর্ডিং অফিসার কচুয়া রাঢ়ী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর হোসেন বই প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে সভাপতি হিসেবে বিজয়ী ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার মোঃ মাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক পারভীন সুলতানা প্রমূখ।

  • কালাইয়ে বিশ্ব শিশু দিবসে শিক্ষার্থীরা পেলো নানা ধরণের উপকরণ

    কালাইয়ে বিশ্ব শিশু দিবসে শিক্ষার্থীরা পেলো নানা ধরণের উপকরণ

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    শিশুশ্রম নিরসন করতে এবং শিশুদের অধিকার নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে।

    রোববার (২০ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী বাখড়া গ্রামে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩৪৬ জন শিশু কিশোরদের অংশগ্রহনে দিবসটি উদযাপন করে গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।

    এ উপলক্ষে এক আলোচনা সভায় সংস্থাটির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও মোলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাপলা বেগম।

    শেষে ‘গিফট ক্যাম্পেইন-২০২২’ শিরোনামে একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩৪৬ জন শিশু কিশোরদের মাঝে ১০টি করে খাতা-কলম, ১টি করে জাগ, ১টি মগ ও ১ কেজি করে মশুড় ডাল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

    সংস্থার সহকারী ম্যানেজার জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমিন্ত্রত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এখানে উপস্থিত সকল শিক্ষার্থীই তোমরা ভাগ্যবান। কারণ, আমরা যখন পড়াশোনা করেছি, তখন কোন সংস্থা থেকে এই ধরণের সুযোগ সুবিধা পাইনি। তোমরা এই সংস্থা থেকে সব ধরণের শিক্ষা উপকরণসহ সুষম খাদ্য পাচ্ছো বিনামূল্যে। তাই তোমাদের উচিৎ মনোযোগ সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়া এবং মোবাইল আসক্তি থেকে দূরে থেকে যে কোন মূল্যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।

  • ডাঃরনজিৎ ও খাদিজার হার না মানার গল্প

    ডাঃরনজিৎ ও খাদিজার হার না মানার গল্প

    ‌মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসারউপ‌জেলা প্র‌তি‌নি‌ধি/
    মিসেস রাবেয়া আসছেন পিরোজপুর থেকে । তার মা খাদিজার জরায়ুতে অপারেশন হয়েছে দুই বার।দ্বিতীয় বার অপারেশন করে ক্যান্সার ধারণা করে মহাখালী ক্যান্সার হাসপাতালে রেফার করে ৬ বছর পুর্বে।হ্যাঁ ক্যান্সার হাসপাতালে কনফার্ম করা হয়েছে তার মায়ের ক্যান্সার হয়েছে। শুরু হয় কেমো থেরাপি। ২৫ টি কেমোথেরাপি দেয়ার পরে ৫ টি রেডিও থেরাপি ও দুটি ব্রাকি থেরাপি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা দেখা যায় অন্যত্র।রেডিও থেরাপি দেওয়ার ফলে ছ্যাঁকা খেয়ে প্রশ্রাবের থলির চামড়া পুড়ে যায় এবং মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রশ্রাব ঝরতে থাকে( VVF)। সর্বশেষ পরীক্ষায় তার মায়ের শরীরে ক্যান্সার না থাকলেও স্বাভাবিক রাস্তায় কোন প্রশ্রাব আসছে না।
    মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে বলা হয় খাদিজার এই অপারেশনটি ঢাকা মেডিকেলের ফিসচুলা ক্লিনিকে ভালো হবে। ৬ মাস পরে রাবেয়া তার মাকে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।৩৩ দিন মেডিকেলে থেকে চিকিৎসা নেন এবং অজ্ঞান করে পরীক্ষা করা হয়।পরীক্ষা শেষে জানানো হয়- রেডিয়েশন ছ্যাঁকা খেয়ে আপনার মায়ের প্রশ্রাবের থলি একদম ছোট হয়ে গেছে, সেলাই দেয়ার পর্যাপ্ত চামড়া নেই। ওনার প্রশ্রাবের নালী বাহিরে এনে ব্যাগ লাগিয়ে দিতে হবে, অথবা মলদ্বারের সাথে সংযুক্ত করে দিতে হবে।
    রাবেয়া তাতে সম্মতি দেননি। তিনি বঙ্গবন্ধু মেডিকেল, ও শহিদ সোহরা-ওয়ার্দী হাসপাতালে যোগাযোগ করেন।কেউ তার মায়ের স্বাভাবিক প্রশ্রাবের ব্যাবস্থা করতে আস্বস্ত করতে পারেন নাই।
    বিভিন্ন ভাবে খোঁজ পেয়ে রাবেয়া তার মা খাদিজাকে রাসমনো হাসপাতালে নিয়ে আসেন ডাঃ রনজিত বিশ্বাস এর কাছে। ডাঃ রন‌জিৎ নিজে আবার রুগীকে পরীক্ষা করেন।ডাঃ রনজিত রাবেয়াকে বলেন আমি আপনার মায়ের অপারেশনের সফলতা নিয়ে ৬০% আশাবাদী। আমি এখনো এই অপারেশনে ফেইল হইনি, ফেইল হলে আপনার মা ই হবে প্রথম ব্যাক্তি। রুগী অপারেশনে রাজি হন। গত ১০ ই নভেম্বর ডা রনজিত বিশ্বাস খাদিজার সফল অপারেশন করেন। খাদিজা এখন সম্পুর্ন সুস্থ। এবং খাদিজার ছুটি হ‌য়ে‌ছে।এ ব‌্যাপা‌রে খাদিজার সাথে কথা বলেন পান্থপথের প্লাটিনাম হাসপাতালে। রুগী বলেন, বাবা আমি নামাজ পড়তে পারতাম না। এখন আমি সুস্থ আছি, আল্লাহর কাছে ডা রনজিত বিশ্বাসের জন্য দোয়া করবো।
    প্লাটিনাম হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও খাদিজার চিকিৎসক ডা রনজিত বিশ্বাস বলেন, রেডিও থেরাপি দেওয়ার ফলে খাদিজার প্রশ্রাবের থলি ও মাসিকের রাস্তা সংকুচিত হয়েছিলো। অপারেশনটি জটিল তবে আমি আশাবাদী ছিলাম। সকল স্থান থেকে প্রত্যাখ্যান হয়েও আমার উপর আস্থা রাখায় আমি জটিল অপারেশনটি করতে পেরেছি। আমার সাথে ছিলেন আরেক গাইনী বিশেষজ্ঞ ডা ফারজানা ও ডা অদিত মোহাম্মদ সেতু ভাই। আমি খাদিজার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করি।তে আস্বস্ত করতে পারেন নাই।
    বিভিন্ন ভাবে খোঁজ পেয়ে রাবেয়া তার মা খাদিজাকে রাসমনো হাসপাতালে নিয়ে আসেন ডাঃ রনজিত বিশ্বাস এর কাছে। স্যার নিজে আবার রুগীকে পরীক্ষা করেন।রনজিত স্যার রাবেয়াকে বলেন আমি আপনার মায়ের অপারেশনের সফলতা নিয়ে ৬০% আশাবাদী। আমি এখনো এই অপারেশনে ফেইল হইনি, ফেইল হলে আপনার মা’ই হবে প্রথম ব্যাক্তি। রুগী অপারেশনে রাজি হন। গেল ১০ ই নভেম্বর ডা রনজিত বিশ্বাস খাদিজার সফল অপারেশন করেন। খাদিজা এখন সম্পুর্ন সুস্থ। কালকে খাদিজার ছুটি।
    আমাদের প্রতিনিধি খাদিজার সাথে কথা বলেন পান্থপথের প্লাটিনাম হাসপাতালে। রুগী বলেন, বাবা আমি নামাজ পড়তে পারতাম না। এখন আমি সুস্থ আছি, আল্লাহর কাছে ডা রনজিত বিশ্বাসের জন্য দোয়া করবো।
    প্লাটিনাম হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও খাদিজার চিকিৎসক ডা রনজিত বিশ্বাস বলেন, রেডিও থেরাপি দেওয়ার ফলে খাদিজার প্রশ্রাবের থলি ও মাসিকের রাস্তা সংকুচিত হয়েছিলো। অপারেশনটি জটিল তবে আমি আশাবাদী ছিলাম। সকল স্থান থেকে প্রত্যাখ্যান হয়েও আমার উপর আস্থা রাখায় আমি জটিল অপারেশনটি করতে পেরেছি। আমার সাথে ছিলেন আরেক গাইনী বিশেষজ্ঞ ডা ফারজানা ও ডাঃ অদিত মোহাম্মদ সেতু ভাই। আমি খাদিজার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করি।

  • ক্যায়াংঘাটে যাত্রী ছাউনি পুনঃনির্মাণে সেনাবাহিনী

    ক্যায়াংঘাটে যাত্রী ছাউনি পুনঃনির্মাণে সেনাবাহিনী

    (রিপন ওঝা, মহালছড়ি)

    মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের আওতাধীন সাতঘড়িয়ায় চেঙ্গি নদীর পাড়ে অবস্থিত যাত্রী ছাউনিটি দীর্ঘদিন যাবত ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী ছিল।

    তাই বাংলাদেশ সেনাবাহিনী মহালছড়ি সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পাহাড়ি-বাঙালি পথচারীদের ভোগান্তির কথা বিবেচনা করে যাত্রী ছাউনিটি সম্পূর্ণ ভেঙে পুন:নির্মাণ করা হয়।

    মহালছড়ি সেনা জোনের এরূপ মহতী উদ্যোগে স্থানীয় পাহাড়ী ও বাঙালি পথচারীরা বলেন, “আমরা যখনই কোন সমস্যার সম্মুখীন হয়েছি, মহালছড়ি সেনা জোন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন।
    স্থানীয় প্রবীণ কারবারি চিরজীবন চাকমা বলেন, “সুখে-দুঃখে মহালছড়ি জোনকে সব সময় পাশে পেয়েছি আমরা।”

    মহালছড়ি জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বলেন, “মহালছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরো বলেন, “মহালছড়ি জোনের পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বর্তমানে যে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা অব্যাহত রয়েছে। তা বজায় রাখার জন্য আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে।”

  • কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী গাজাসহ আটক,  প্রাইভেটকার জব্দ

    কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসায়ী গাজাসহ আটক, প্রাইভেটকার জব্দ

    মোঃতরিকুল ইসলাম তরুন (কুমিল্লা) প্রতিনিধি :

    প্রাইভেটকার ভর্তি মাদক পাচারকালে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী এলাকা থেকে শনিবার রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ একজনকে আটক করেছে ৩০ কেজি গাজা সহ। পুলিশ সূত্রে জানাজায় আটককৃত মাদক ব্যবসায়ী গোপালগঞ্জ জেলাধীন সদর উপজেলার মনজেল চৌধুরীর ছেলে মুজাহিদ চৌধুরী(২৯)।

    কসবা থেকে মাদকের চালান সড়কপথে বাঙ্গরা হয়ে যাচ্ছে। এরূপ গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় সংচাইল বড় শালঘর টু দৌলতপুর সড়কের খৈয়াখালী এলাকায় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করলে গাড়ী থামিয়ে জিজ্ঞেসা কালে
    দ্রুত চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার পথে একজনকে আটক করে পুলিশ।
    পরবর্তীতে ঢাকা মেট্রো-গ-২৬-১২১১ নম্বরের সিলভার রংয়ের প্রাইভেটকারটিতে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার সহ প্রাইভেটকারটিকে জব্দ করে পুলিশ।

    বাঙ্গরা বাজার থানার (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • পাইকগাছায় শিরিস গাছের ডালের আঠা সংগ্রহে হিড়িক পড়েছে

    পাইকগাছায় শিরিস গাছের ডালের আঠা সংগ্রহে হিড়িক পড়েছে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। আশানুরুপ মূল্য পাওয়ায শিরিস গাছের ডালে লেগে থাকা আঠা জাতীয় প্রলেপ সংগ্রহের হিড়িক পড়ে গেছে। গত এক মাস ধরে উপজেলার প্রতিটি গ্রামে মহাধুমধামের সাথে এই প্রলেপ সংগ্রহের কাজ চলছে। কাজকর্ম ও নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে গ্রামের নারী-পুরুষ ও শিশু-বৃন্ধসহ বিভিন্ন পেশার মানুষ শিরিস গাছের ডালে লেগে থাকা এই আঠা জাতীয় প্রলেপ সংগ্রহ করছে। তারা দাম পাচ্ছে আশানুরুপ। তাই আঠা লাগানো ডাল সংগ্রহে বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে ডাল ক্রয় করছে।শিরিস গাছের ডালের আটা কোথায় যাচ্ছে, সেটা কেউ সঠিকভাবে তারা বলতে পারছে না।
    লোক মুখে শোনা যাচ্ছে,কেউ বলছে ঢাকায যাচ্ছে আবার কেউ বলছে এটি ভারতে নিয়ে যাচ্ছে। কিন্তু নিয়ে কি করা হচ্ছে, সেটাও সঠিক ভাবে কেউ বলতে পারছে না।আর কোথায় যাচ্ছে তা নিযে সংগ্রহকারি, ক্রেতা ও বিক্রেতার কোন মাথা ব্যাথা নেই।তারা টাকা পাচ্ছে বিক্রি করছে।
    প্রতিদিন সন্ধ্যায় উপজেলার কপিলমুনি ও শ্যামনগর বাজারে বিক্রি হচ্ছে।বাহিরের ব্যবসাহীরা এসে কিনে নিয়ে যাচ্ছে।স্থানিয় বিক্রেতা মোঃ সাইদুল গাজী, রহমত আলী, ফরিজুল জানান, কপিলমুনি হাসপাতালের সামনে ও মালতে সন্ধ্যায় হাট বসে। বাহিরের ব্যাপারীরা এসে কিনে নিয়ে যায়। প্রতিদিন ভোর হতে স্থানিয় ক্রেতারা গ্রামে গ্রামে গিয়ে এগুলো কিনে নিচ্ছে।গাছ থেকে ডাল কেটে শত শত ভ্যান ও ইজিবাইক বোঝাই করে বাড়ি নিয়ে আঠা ছাড়িয়ে বিক্রি করছে। এতে আয হচ্ছে ভাল। শতশত মানুষ বিকল্প আয় হিসেবে এই কাজে ব্যস্থ সময় পার করছে।
    জানা গেছে, নওগা ও রাজশাহীতে গালা,পালিস,রং তৈরির কেমিক্যাল কারখানা রয়েছে। এ বিষয়ে কপিলমুনি বাজারের ব্যবসাহী নারান চন্দ্র সিংহ বলেন, শিরিসের আঠা রাজশাহী ও নওগায় যাচ্ছে, সেখানে কারখানা আছে।মেশিনে রিফাইনিং করে মণ্ড তৈরি করা হয়।এদিয়ে ফর্নিচারের পালিস করা গালা,সিল গালা সহ বিভিন্ন কেমিক্যাল জাতিয় দ্রব্য তৈরি করা হয়।
    পাইকগাছার নতুন বাজারের কাঠ ব্যবসাহী সবুর হোসেন বলেন,আমি তিনটি শিরিস গাছ কিনেছি ১৭ শত টাকায়।আর মেলেকপুরাইকাঠি গ্রামের মনিরুলের নিকট তিনটি গাছের আঠার প্রলেপ লাগা চিকন ডাল বিক্রি করেছি ২ হাজার ৫শত টাকায়। চিকন ডালগুলির ওজন এক মন হতে পারে।আঠা লাগা শিরিসের ডালের ব্যাপক চাহিদা। কে কার আগে ডাল কিনতে পারবে তার জন্য ব্যবসাহীরা বিভিন্ন এলাকায় ছুটে বেড়াছে।
    ব্যবসাহী সাইদুর জানান,আমরা গ্রামে গ্রামে গিয়ে গাছের ডাল ক্রয় করে গাছ থেকে সেগুলো নিজেরা ভেঙে নিয়ে আসছি। সারাদিন ডাল ক্রয় করে সন্ধ্যায় বাড়িতে গিয়ে আঠা গুলো পরিষ্কার করে ক্রেতার কাছে বিক্রি করে দেই।ডাল থেকে আঠার মত প্রলেপ ছাড়াতে কেজি প্রতি ৫০ টাকা দিতে হয়। এ আঠাগুলো সংগ্রহ করে বস্তায় ভরে হাটে বিক্রি করা হচ্ছে। আর ডাল থেকে ছাড়ানো এ আঠা কেজি প্রতি ২শত টাকা থেকে ২৫০টাকা দরে বিক্রয় করছি। এতে প্রতিদিন ৩ জনের প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা লাভ হয়।
    সাতক্ষীরা জেলার তালা থেকে পাইকগাছার কপিলমুনিতে আঠা ক্রয় করতে আসা আব্দুল হাই, তার ছেলে ইমদাদুল বিশ্বাস বলেন, আমরা গাছের ডাল ক্রয় করছি। যে গাছের ডালে যেমন আঠা আছে, সে গাছ সেই রকম মূল্যে ক্রয় করছি।ইতিমধ্যে ৩টি গাছের ডাল ক্রয় করেছি।নিজেরা গাছে উঠে ডাল ভেঙ্গে এনে আটি বেধে রাখছি।ভ্যানে করে বাড়ি নিয়ে যাবো। সন্ধ্যায় বাড়িতে গিয়ে ডাল থেকে আঠা গুলো ছাড়িয়ে বিক্রয় করবো।
    কয়েক বছর যাবত উপকুল এলাকার শিরিস গাছের ডাল থেকে আঠা ঝরে যাচ্ছে ও ডাল শুকিয়ে যাচ্ছে।কি কারণে আঠা ঝরে ডাল শুকিয়ে যাচ্ছে তার রোগ উদঘটন হয়নি।আর আঠা ঝরে এক পযায় শতশত গাছ মরে মরে যাচ্ছে।ভোর হলেই শত শত মানুষ গ্রামে গ্রামে এসে একেবারে উৎসবমুখর পরিরেশে শিরিস গাছের এই আঠা সংগ্রহের জন্য ডাল ক্রয় করছে। ছোট ছোট শিশু, বৃদ্ধ, নারী পুরুষ মিলে সামান্য টাকার লোভে যেভাবে জীবনের ঝুকি নিয়ে গাছে উঠে আঠা লাগানো চিকন ডাল কাটছে। বিশেষ করে মরা গাছে উঠে এই ডাল ও আঠা সংগ্রহ করছে তাতে ভয় হচ্ছে।ঝুকি নিয়ে গাছের নরম ডালে বসে আঠা লাগানো চিকন ডাল সংগ্রহ করতে গিয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে তার আশঙ্কাও রয়েছে।তারপরও ঝুকি নিয়ে তারা শিরিস গাছের মাথায চড়ে চিকন ডাল সংগ্রহ করছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • নওগাঁয় স্থানীয় গাইড  অনুষ্ঠিত

    নওগাঁয় স্থানীয় গাইড অনুষ্ঠিত

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি :নওগাঁয় একদিনের স্থানীয় গাইড ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয চত্বরে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়।

    বাংলাদেশ গার্ল – গাইড এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার ও প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু।

    নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, নওগাঁ সদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী’র আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা এবং জাতীয় কমিশনার চাঁদ সুলতানা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্ল –গাইড এ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা কমিশনার নিলীমা আখতার জাহান।

    এই ক্যাম্পে নওগাঁ জেলার ম্যাধ্যমিক পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০ জন গাইড সদস্যসহ প্রধান শিক্ষক ও গাইড শিক্ষকরা অংশ গ্রহণ করেছেন।

    পরে অনুষ্ঠিত হয় তাঁবু জলসা। এ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#

  • নওগাঁ’র রানীনগরে বিএনপি’র কাউন্সিলে হামলা

    নওগাঁ’র রানীনগরে বিএনপি’র কাউন্সিলে হামলা

    রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ জেলার রানীনগরে একটি ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল চলাকালে আওয়ামীলীগের কর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল বৃহষ্পতিবার বিকেল ৫টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অীনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে লিথিত বক্তব্য পেশ করেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বায়েজিদ হোসেন পলাশ।
    লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় যখন রানীনগর উপজে লার সদর ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক কাউন্সিল চলছিল ঠিক তখনই স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। সম্মেলনের চেয়ার টেবিল ভেঙ্গে ফেলা হয়। নেতা কমর্েিদর বেধড়ক মারপিট করা হয়। এতে কমপক্ষে ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মশিউর রহমান মোজন এবং আবেদ আলী নামের দুই নেতাকে মারাত্মক আহত অবস্থায় নওগাঁ জেলা সদরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    বক্তব্যে আরও বলা হয় যে বিএনপি’র আসন্ন রাজশাহী মহা-সমাবেশকে বা াল করার জন্য স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলালের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে ন্যাক্কারজনক এই হামলা করা হয়েছে।
    উদ্ভুত ঘটনার পর তারা থানায় মামলা করতে গেলে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি নেতা কমর্েিদর থানায় প্রবেশ করতে দেয়নি। নিরুপায় হয়ে তাৎক্ষনিকভাবে তারা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
    এ ব্যপারে স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল অভিযোগ প্রত্যাখান করে বলেছেন আওয়ামীলীগের কোন নেতাকমী এই হামলার সাথে জড়িত নয়। এটা তাদের দলীয় কোন্দলের জের ধরে সংঘটিত হয়েছে। বিএনপি’র মধ্যেকার বিবদমান প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে।#

  • তেঁতুলিয়ায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    তেঁতুলিয়ায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ সর্বউত্তরের জেলা প গড়ের তেঁতুলিয়ায় প্রকৃতির বুকে এসেছে শীত। শীতের আগমনে ঘাসের ডগায় শিশিরের স্পর্শ। শিউলি ফুলের ঘ্রাণ আর টুপটাপ শিশির ঝরার শব্দ, কুয়াশাচ্ছন্ন সকাল এবং ভোরের মিষ্টি রোদের ঝিকিমিকি এনে দেয় শীতের সৌন্দর্যের পরিপূর্ণতা।

    শীতের আগমনে শীতকালীন নানা রকমের সবজির পাশাপাশি আমন ধান ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার চাষিরা। এবার উপজেলায় আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটেছে সোনা ধানের মতো হাসি। চলতি মৌসুমে আমন চাষে বাম্পার ফলন হয়েছে। চাষিরা মনে করছেন তাঁরা কাঙ্খিত দাম পেলে লাভবান হবেন।

    উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলায় এ বছর ১১ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১ হাজার ২২৫ হেক্টর জমি। এর মধ্যে উফশী ধান ১০ হাজার ২৫০ হেক্টর, হাইব্রিট সাড়ে ৭’শ হেক্টর এবং স্থানীয় ২২৫ হেক্টর।

    সরেজমিনে দেখা যায়, উপজেলার বুড়বুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের মফিজুল, হামিদুল, আলতাফসহ অনেকেই ধান কাটছেন।

    কথা হয় কৃষক মফিজুলের সঙ্গে। তিনি জানান, এ মৌসুমে তিন বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। তিনি ধান কাটা প্রায় শেষ করেছেন। ধান কাটা এখনো শেষ না হওয়াতে তিনি ফলনের পরিমাণ বলতে পারেননি। তবে বাম্পার ফলনের আশা ব্যক্ত করেন। কাঙ্খিত দাম পেলে কৃষক ধান চাষে লাভবান হবেন বলে জানান তিনি।

    এছাড়াও অন্যান্য কৃষকরা জানান, আমন ধানের রোগবালাই খুব কম। ফলন আশার চেয়ে বেশি হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাসের শেষ দিকে আমন ধান কাটা হয়। এবার মাস খানিক আগেই এই ধান পাকতে শুরু করেছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছেন কৃষকরা।

    উপজেলার শালবাহান বাজারের ধান ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর হোসেন ও সফিউল ইসলাম ওরফে পহাতু এবং খুচরা ব্যবসায়ী মোঃ রিয়াজুল জানান, বর্তমানে ধানের প্রকারভেদে অনুযায়ী আজ (১৯ নভেম্বর) প্রতি মন ধান ৯’শ থেকে সর্বোচ্চ ১১’শ টাকায় কেনাবেচা হচ্ছে। তবে ধান কাটার শুরুর দিকে ধানের দাম আরোও বেশি ছিলেন বলে জানা যায়।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে আমি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি। এতে চলতি রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের কাঙ্খিত দাম পাওয়ায় আগের চেয়ে চাষ বেড়েছে। এছাড়া অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের তৎপরতায় চলতি মৌসুমে আমন ধানের এই বাম্পার ফলন হয়েছে। আশা করছি আগামীতে কৃষকরা আরোও লাভবান হবেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।