Author: desk

  • বড়াইগ্রামে জবর দখলের বিরুদ্ধে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন

    বড়াইগ্রামে জবর দখলের বিরুদ্ধে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন

    শাহে আলম।
    স্টাফ রিপোর্টার:

    নাটোরের বড়াইগ্রামে সরকারী অভয় আশ্রম জবর দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলার জোনাইল ইউনিয়নের বিল কৈখোলা দারিকশী মৎসজীবি ও সাধারন জনগন।
    বৃহস্পতিবার (১ডিসেম্বর) বিল কৈখোলা অভয় আশ্রম এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎসজীবি সমিতির সভাপতি শাহ জামাল উদ্দিন (জামাল) তার লিখিত বক্তব্যে বলেন— জোনাইল ইউনিয়নের জলমহল বিল কৈখোলা দারিকুশী মৌজায়, ৫১১০ নং দাগে মোট ১৪ একর ৭৮ শতাংশ জমির মধ্যে সরকারী অভয় আশ্রম আছে। মৎস্যজীবিদের মাছ ধরার জায়গা আছে এবং একটি নার্সারি পুকুর আছে। এই জমির পূর্ব দিক দিয়ে সরকারী নদী আছে ও দক্ষিনে মৎস্যজীবিদের ধান চাষের জায়গা আছে। কিন্তু উল্লেখিত জায়গা কাগজে কলমে ভোগদখল থাকলেও মৎস্যজীবিদের বঞ্চিত করে জমি, ধানক্ষেত, অভয় আশ্রম, নার্সারির পুকুর জবর দখল করে মৎসজীবিদের বিভিন্ন ভয়—ভীতি দেখিয়ে বিতাড়িত করেছে জোনাইল ইউনায়নের ভিটা গ্রামের মোঃ নুরুদ্দি’র ছেলে শেখ ফরিদ, নজু’র ছেলে বিটন, তাজ মহুদ’র ছেলে তোফা, আগামত’র ছেলে সোলায়মান, আয়েন উদ্দিন ছেলে সিরাজুল, দরদ’র ছেলে ইউনুস, ময়েজ’র ছেলে সামাদসহ কিছু স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি। বর্তমানে  সরকারি খাল, অভয় আশ্রমসহ জলমহল মেশিন দিয়ে ছেঁকে মাছ নিধনের নীল নকশা করছে। মৎসজীবিরা বাধা নিষেধ করতে গেলে তারা বিভিন্ন ধরনের ভয়—ভীতি দেখিয়ে জলমহল এলাকা ত্যাগ করতে বলেন।
    সংবাদ সম্মেলনে উপস্থিত মৎসজীবিসহ সাধারন জনগন মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
    এ সময় বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • দীর্ঘ দুই যুগ ধরে এমপিও না হওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর ক্ষোভ প্রকাশ

    দীর্ঘ দুই যুগ ধরে এমপিও না হওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর ক্ষোভ প্রকাশ

    হামিদার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

    নীলফামারী জেলা ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দুই যুগ ধরে এমপিও ভূক্ত না হওয়ায় শিক্ষক ও কর্মচারীগণ ক্ষোভ সহ দুঃখ প্রকাশ করেন। বিদ্যালয়টি বিগত ১৯৯৯ সালে স্থাপিত হয় এবং বিদ্যালয়টির প্রাথমিক পাঠদান- ০১/০১/২০০০, একাডেমিক স্বীকৃতি- ০১/০১/২০১১, মাধ্যমিক স্তরের পাঠদান অনুমতি- ০১/০১/২০২২, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট এর অনুমোদন- ২৭/১০/২০২১ হওয়ার পরেও আজও তার কোন এমপিও ভূক্তির প্রতিকার নেই। প্রতিষ্ঠানটি শতভাগ ছাত্রীদের উপবৃত্তি বিদ্ধমান রয়েছে। শিক্ষক-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকের প্রাণের দাবী যেহেতু প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মায়ের নামে প্রতিষ্ঠিত তারই সম্মান রক্ষার্থে আমরা দীর্ঘ দুই যুগ ধরে বিনা বেতনে শিক্ষক ও কর্মচারীগন মানবেতর জীবন যাপন করে আসছি। মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আমাদের প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত করণের জন্য জোর দাবি জানাই । পরিশেষে ১লা ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় অত্র বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানে সভাপতি আনোয়ারুল হক সরকার মিন্টু, সাধারন সম্পাদক, আওয়ামীলীগ, ডিমলা উপজেলা শাখা, বাবু নিরেন্দ্রনাথ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যার, প্রধান শিক্ষক আকতার হাবীব সরকার, সহকারী শিক্ষক মজিবর রহমান, আলমগীর আলম সহ এলাকার গণ্যমান্য ও অভিভাবক বৃন্দ।

    হামিদার রহমান
    নীলফামারী প্রতিনিধি।

  • চট্রগ্রামের আলিচিত আয়াত হত্যা দেহের দুই টুকরার খোঁজ মিলেছে সাগরপাড়ে

    চট্রগ্রামের আলিচিত আয়াত হত্যা দেহের দুই টুকরার খোঁজ মিলেছে সাগরপাড়ে

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রামের ইপিজেড থানাধীন এলাকার আলচিত হত্যার ১৫ দিন পর অবশেষে শিশু আয়াতের দেহের খণ্ডিতাংশের খোঁজ পেল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার আকমল আলী রোডের সাগরপারে সুইজগেট এলাকা থেকে আয়াতের দুটি কাটা পা উদ্ধার করা হয়েছে। এর আগে আয়াতকে অপহরণের পর খুন করে দেহ ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেয় খুনি আবির আলী (১৯)।

    গত ২৪ নভেম্বর আবিরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আয়াতের খণ্ডিত দেহ উদ্ধারে ছয় দিন ধরে অভিযান চালাচ্ছে পিবিআই। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা।

    তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ ষষ্ঠ দিনের মতো অভিযানে আয়াতের দেহের একটি অংশ আকমল আলী রোডের সাগরপারে স্লুইসগেট এলাকায় পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।’

    চট্টগ্রাম নগরীতে শিশু আয়াতকে খুনের পর লাশ ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আবিরকে গ্রেপ্তারের পর তার বাবা-মা ও ছোট বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তবে বোন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

    গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে চার বছর ১১ মাস বয়সী আলীনা ইসলাম আয়াত নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিনের মাথায় গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) আবির আলী নামের সোহেল রানার ভাড়াটিয়া এক যুবককে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ নিখোঁজ রহস্য উদঘাটন করে পিবিআই। স্বীকারোক্তি মোতাবেক খুনের দায়ে অভিযুক্ত আবির আলী মুক্তিপণ আদায়ের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিল। সেখানে ১৫ মিনিটের মধ্যে শ্বাসরোধ করে আয়াতকে খুন করে আবির। নিজে ধরা পড়ে যাবে, এই ভয়ে শিশুটিকে কেটে ছয় টুকরা করে। পরদিন ১৬ নভেম্বর লাশের টুকরা নগরীর আকমল আলী রোডের শেষ প্রান্তে বেড়িবাঁধের পর আউটার রিং রোড সংলগ্ন বে-টার্মিনাল এলাকায় সাগরে ভাসিয়ে দেয়া হয়েছে বলে আবির আলী তথ্য মতে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

  • লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সৌদি আরবে ‘প্রবাসীদের কল্যাণে আমরা’ এই শ্লোগান সামনে রেখে এক ঝাঁক প্রবাসীকে নিয়ে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও প্রবাসীদের কল্যাণে নিয়োজিত লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরব’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টায় মক্কার একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সমন্বয়ক ও সংগঠনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ এইচ রেজার পরিচালনায় কোরআন তেলাওয়াতের পর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাকের উল্লাহ বাচ্চু। সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী। উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী রাসেল।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা মুরিদুল আলম চৌধুরী মুরাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা রাশেদুল আমিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি এসএম আবু তাহের, সহসভাপতি শাহেদ হোসেন চৌধুরী কপিল, সংগঠনের যুগ্ম সম্পাদক ইমরান খান বাপ্পি, ব্যবসায়ী হারুনুর রশিদ, ব্যবসায়ী নুরুল আলম, এটিএন বাংলা প্রতিনিধি সাজিদুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন, সৌদি আরব লোহাগাড়া প্রবাসী সমিতি করোনা মহামারিকালে এবং করোনা-পরবর্তী সময় মুমূর্ষুদের শতাধিক প্রবাসী ও তাদের পরিবারকে মানবিক উপহার প্রদান, প্রবাসে অসুস্থ প্রবাসীদের স্বেচ্ছায় রক্তদানসহ প্রবাসে ও লোহাগাড়া উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা, মানবিক উপহারসহ প্রবাসীদের কল্যাণে আনরা কাজ করে যাচ্ছি। শেষে আগত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

  • মুক্তবিহঙ্গ খাগড়াছড়ি শাখায় আহবায়ক কমিটি গঠিত

    মুক্তবিহঙ্গ খাগড়াছড়ি শাখায় আহবায়ক কমিটি গঠিত

    মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।

    মুক্তবিহঙ্গ খাগড়াছড়ি শাখায় আংশিক আহবায়ক কমিটি কমিটি গঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৮ টার সময় মুক্তবিহঙ্গ- আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ এর প্রধান সমন্বয়ক মর্তুজা পলাশ এর সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিধায়ক কবি উ- উইন মং জলি এর সভাপতিত্বে ভার্চুয়ালি আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

    উপদেষ্টা পরিষদে রয়েছে এডভোকেট মহিউদ্দিন কবির সন্মানিত সদস্য, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স । ( বিশিষ্ট সাহিত্যিক ), দীনময় রোয়াজা ( বিশিষ্ট কণ্ঠশিল্পী ও অবঃ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ),উত্তম বসু, ( কন্ঠশিল্পী, বাংলাদেশ বেতার) ,বাবুল কায়সার ( গীতিকবি , পানছড়ি ),

    কার্যনির্বাহী পরিষদ হতে –সভাপতি — জনাব নিয়ং মারমা ( কণ্ঠশিল্পী ও সংগঠক), সভাপতিমণ্ডলীর সদস্য, আজিজুল বাপ্পি ( কণ্ঠশিল্পী ও সংগীত প্রশিক্ষক),মিল্কী মারমা ( কণ্ঠশিল্পী ),এলি চাকমা ( কণ্ঠশিল্পী ) , সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টুকু ( থিয়েটারকর্মী ), যুগ্ন- সম্পাদক, প্রজ্ঞা আলো চাকমা ( কণ্ঠশিল্পী ), জ্যাক ত্রিপুরা খোকন – ( সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক – জনাব বসন দে ( মহালছড়ি ) নির্বাহী সদস্য — জনাব লিটন দাস -( শিক্ষক ও কণ্ঠশিল্পী ), জনাব বিজয় দেব সমর বিজয় চাকমা ( নৃত্য প্রশিক্ষক), সুমী আক্তার মিনি ( কণ্ঠশিল্পী ) ,নিয়ং মারমা ( জুনিয়র) কণ্ঠশিল্পী,-চিংহ্লাবাই মারমা।

  • নৌকার প্রতীক বিক্রি ৩কোটি টাকায়? “সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীলীগ

    নৌকার প্রতীক বিক্রি ৩কোটি টাকায়? “সংবাদটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীলীগ

    বিশেষ প্রতিনিধিঃ দৈনিক দেশবাংলা পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে গত ২৯ নভেম্বর ২০২২ইং তারিখে সংবাদ শিরোনাম হয়- “নৌকার প্রতীক বিক্রি হলো ৩ কোটি টাকায়?”। এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আশুলিয়া থানা আওয়ামী লীগ ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
    উক্ত সংবাদে বলা হয় দীর্ঘ আলোচনার পর সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের উপ-নির্বাচনে ২কোটি ৯০ লাখ টাকার বিনিময়ে নৌকার প্রতীক বিক্রির অভিযোগ উঠেছে। বলা হয় আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোশারফ হোসেন মুছাকে মনোনয়নের দায়িত্ব নেন (সামারি) আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন। বলা হয় বিভাগীয় দায়িত্ব থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের সাথে চুক্তি করে মনোনয়ন বোর্ডের সদস্যদের ভুল তথ্য সরবরাহ করে মনোনয়ন দিতে মরহুম সৈয়দ আহমেদ ভুঁইয়া মাস্টারের ছেলে সাজানো হয় মুছাকে। আরও বলা হয় এদিকে মোশারফ হোসেন মুছা নৌকা প্রতীক পেয়ে ভোট ছাড়াই চেয়ারম্যান হওয়ার ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও ভোটাররা। যেকোনো মূল্যে নৌকাকে বিজয়ী করতে আরো ৩ কোটি টাকা ঘোষণা দিয়েছেন মুছা। আর এসব অর্থ যোগান দিচ্ছেন কয়েকটি হাউজিং কোম্পানি।
    সাভার উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ইয়ারপুর ইউনিয়নের তিনবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার। তার পুত্র সুমন আহমেদ ভুঁইয়া আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বক্তব্যে বলেন, বাবা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এলাকাবাসীর চাওয়ায় তিনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন কিন্তু তিনি নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তি মুছা’র বিরুদ্ধে নির্বাচন করবেন।
    এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা বলেন, উক্ত দৈনিক দেশবাংলা পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে “নৌকার প্রতীক বিক্রি হলো ৩কোটি টাকায়?” সংবাদটি মিথ্যা। এই মিথ্যা সংবাদটি যারা প্রকাশ করেছেন, আমি তাদের এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর যেসকল গণমাধ্যমে উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উক্ত ব্যাপারে ব্যবস্থা নিবেন। নৌকা প্রতীক দিয়েছেন দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল যাকে মনোনয়ন দিবে দলীয় নেতৃবৃন্দ নৌকা প্রতীকের পক্ষে কাজ করবেন আর আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট ও দোয়া চাই। তিনি আরও বলেন, আমি আল্লাহর কাছে বিচার প্রার্থনা করি, আমার বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন, আল্লাহ তাদের বিচার করবে।

  • পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করায় আটক-২

    পাইকগাছায় ১৪৪ ধারা ভঙ্গ করায় আটক-২

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪ ধারা অমান্য করে কাজ করায় থানা পুলিশ ২জনকে আটক করেছে। আদালতের এম.আর ৪৬৪/২২নং মামলার তপশীল বর্ণিত জায়গায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে কাজ করতে থাকলে উপজেলার রাড়–লী গ্রামের লুৎফর রহমান সরদারের পুত্র আতিয়ার রহমান সরদার ও বাবর আলী সরদারের পুত্র মোজাম আলী সরদারকে পুলিশ আটক করেছে।
    মামলা ও বাদী সূত্রে জানা গেছে, পাইকগাছার রাড়–লীতে অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশের পৈত্রিক ও ক্রয়কৃত জমি শান্তিপূর্ণ ভাবে বংশ পরম্পরায় প্রায় শতবছর রাড়–লী মৌজায় হাল বিআরএস ৪৪৪৭নং দাগে ২৭ শতকের মধ্যে ১৮ শতক ও বিআরএস ৪৪৪৮নং দাগে ৫১ শতকের মধ্যে ৩৪ শতক ভোগ দখল করে আসছেন। উক্ত জমি ২১ নভেম্বর সোমবার আনুঃ সকাল সাড়ে ৮টায় একই গ্রামের আশিষ কুমার দাশ, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসীম কুমার দাশ ও নাজমা বেগম উক্ত সম্পত্তি জোর জবর দখল করার উদ্দেশ্যে অস্ত্র, দা-লাঠি, সাবল, কুড়াল, ঘর বাঁধার টিন, খুঁটি, সিমেন্ট নিয়ে ঘর নির্মান করতে আসে। এ সময় মোহন লাল তাদের কাজে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় মোহন লাল দাশ ২১ নভেম্বর সোমবার পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে আশিষ কুমার দাশ, মোঃ আতিয়ার রহমান সরদার, লতিফ সরদার, অসীম কুমার দাশ ও নাজমা বেগম এর নামে এম.আর ৪৬৪/২০২২নং মামলা করেন। থানা পুলিশ আদালতের নির্দেশ পেয়ে ২৩ নভেম্বর বুধবার উভয়পক্ষকে ৬৮১ (যুক্ত) নং স্মারকে মামলার তপশীল বর্ণিত সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখার নোটিশ প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করায় ৩০ নভেম্বর বুধবার সকালে কাজ করা অবস্থায় আতিয়ার রহমান সরদার ও মোজাম আলী সরদারকে আটক করেন। এ বিষয়ে থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজ করায় ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। নালিশী সম্পত্তির ১৪৪ ধারা যাতে কোন পক্ষ ভঙ্গ না করে তার জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ঢেঁকি শিল্প  বিলুপ্তির পথে

    পাইকগাছায় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ঢেঁকি শিল্প বিলুপ্তির পথে

    ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
    পাইকগাছা থেকে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য ঢেঁকি শিল্প আজ বিলুপ্তির পথে। গ্রাম বাংলার মহিলাদের কন্ঠে আগে প্রায়ই শোনা যেত বিভিন্ন ধরনের হান আর ঢেঁকির ঢিপ ঢিপ শব্দ। ঢেঁকিতে উঠে কত গান ও কত প্রবাদ গাওয়া হতো গ্রাম্য মেয়েদের। ঐতিহ্যবাহী সেই ঢেঁকি আজ বিলুপ্তির পথে। সময় আর জীবন দুটিই বহমান শিবসা নদীর মতো। জোয়ারে এক রকম আর ভাটায় ভিন্ন রকমের পরিবেশ মুহূর্তেই যেন পাল্টে যায় চিত্র।
    খুলনা জেলার পাইকগাছা উপজেলার গ্রামের পাড়ায় পাড়ায় এক সময় ঢেঁকি দিয়ে চাল তৈরি, চিড়া ভাঙা, আটা, গম, জব, পায়েসের চালের গুঁড়ো, খির তৈরির চাল বানানোর সেই ঢেঁকি-আজ অসহায় হয়ে পড়েছে ইঞ্জিনচালিত মেশিনের কাছে।
    বর্তমান যান্ত্রিকতার যুগে এই চির চেনা সুর যেন প্রায়ই হারিয়ে গেছে। কালের বিবর্তনে প্রায় বিলুপ্ত হতে চলেছে পাইকগাছা থেকে ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প। এক সময় জেলার প্রত্যন্ত গ্রামা লে প্রায় সকল বাড়ীতে ছিল ঢেঁকি। কিন্তু এখন আর তেমন চোখে পড়ে না। গ্রামের অভাবগ্রস্থ গরিব অসহায় মহিলাদের উপার্জনের প্রধান উপকরণ ছিল ঢেঁকি। গ্রামের বিত্তশালীদের বাড়ীতে যখন নতুন ধান উঠতো তখন অসহায় অভাবগ্রস্থ মহিলারা ঢেঁকিতে ধান ছেঁটে চাউল বানিয়ে দিতো। তা থেকে তারা যা পেতো তা দিয়েই ছেলে মেয়ে নিয়ে সংসার চলে যেতো। ঢেঁকিতে ধান ভানতে গিয়ে তারা বিভিন্ন ধরনের হাসি-তামাশার কথা বলতো ও গান গাইতো। কিন্তু ৮০ দশক হতে খুলনার দক্ষিণ অ ল পাইকগাছা – কয়রার আবাদি জমিতে ধানের পরিবর্তে চিংড়ি মাছের চাষ আসায় ঢেঁকির ব্যবহার বিনস্টের দিকে চলে যায়। কোন আবাদি জমিতে আর ধান চাষ হয় না। সে ক্ষেত্রে ধান মাড়াই করার কোন সুযোগ নেই। অল্পকিছু জমিতে ধান চাষ হলেও সেটা মাড়াই হয় মেশিনে। আর বিত্তশালীরা তাদের জমি চিংড়ি চাষীদের নিকট টাকার বিনিময়ে হারীতে দিয়ে শহরে পাড়ি জমিয়েছে।
    অতীতে গ্রামা লের প্রতিটি বাড়িতে ঢেঁকি ঐতিহ্য বহন করতো। তাল বা অন্য গাছের গুড়ার উপর লম্বা কাঠের গুড়ি দিয়ে তৈরী হত ঢেঁকী। শক্ত ধরনের প্রশস্ত গাছ কেটে সটান আকৃতি করে ঢেঁকি তৈরি করা হয়। এর মাথার দিকটা মোটা। আর পিছনের দিকটা চেপ্টা। মাথার দিকে থাকে একটি শুড়। একে বলে মুষল। মুষলের শেষ প্রান্তে লাগানো থাকে লোহার আংটা। কেউবা কাঠ দিয়ে, কেউবা সিমেন্ট দিয়ে আংটা ও মুষল পড়ার জায়গা তৈরি করে।একে বলে নোট। এই নোটের মধ্যেই ফেলানো হয় ধান । ঢেঁকির পেছনের দিকে লাখি দিয়ে সামনের মাথা উচু হয়ে ধানের
    উপর পড়তে থাকে। এর পরেই ক্রমাগত পাড় দিতে দিতে ধান ভানা হয়ে যায়। গ্রামের ফাঁকা স্থানে বা কোন রকম ছাউনি দিয়ে বাড়ীর এক পাশে তৈরী করা হতো ঢেঁকি ঘর। শীত মৌসুমে ধান ভাঙার পাশাপাশি ঠিকরে কলাই বড়ি বানাতে ঢেঁকি ব্যবহার হতো। সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত অথবা খুব ভোরে উঠে মহিলারা ঢেঁকিতে পাড় দিত। সকালের ঘুম ভাঙতো তখন ঢেঁকির ক্যাচ-কুচ, ডুক-ঢাক শব্দে। ঢেঁকি দিয়ে ধান ভাঙতে সর্বনিম্ন দুই জন মহিলা হলে চলতো। কেউ পাড় দেয়, কেউ এলে দেয়। এভাবেই চলে ধান ভানার কাজ। বাড়িতে অতিথি এলে ঢেঁকিতে ধান কুটার তোড়জোড় শুরু হতো। এই নিয়মে চিড়ে, ছাতু তৈরি করা হতো। তারপর গভীর রাত অবধি চলতো রকমারী পিঠা-পায়েস বানানো আর সকাল বেলা ঘুম থেকে উঠে খাওয়ার আমেজটা ছিল খুবই উপভোগ্য। ঢেঁকি ছাটা চালের ভাত, পেলাও, জাউ আর ফিরনী ছিল অত্যান্ত সুস্বাদু। ঢেঁকিতে কোটা চিড়া আর চালের গুড়ির পিঠার কোন জুড়ি ছিলনা। এসব খাদ্যের সুবাতাস কয়েক বাড়ী পর্যন্ত পৌছে যেত। সে কথা মনে হলে এখন খাওয়ার জন্য মনটা পাগল হয়ে ওঠে। অন্যদিকে ঢেঁকিছাটা চালে প্রচুর ভিটামিন রয়েছে বলে চিকিৎসাবিদরা রুগীকে ঢেঁকি ছাটা চাউলের ভাত খেতে বলতো।
    কিন্তু কালের বিবর্তনে আমরা সবই হারাতে বসেছি। আর এখন পিঠা বানানোর অন্যতম উপকরণ চালের গুড়ো বানাতে দু’এক গ্রাম খুঁজলেও ঢেঁকির দেখা মেলা না। প্রত্যন্ত গ্রামা ল থেকে এখন ঢেঁকি প্রায় হারিয়ে যেতে বসেছে। কয়েক বছর আগেও গ্রাম-গঞ্জের বিত্তবান সহ প্রত্যেক বাড়ীতে দেখা যেত ঢেঁকি। এখন ঢেঁকির পরিবর্তে আধুনিক ধান ভাঙ্গার রাইচ মিলে চাল কোটার কাজ চলছে।পাইকগাছার যে সব গ্রামে বিদ্যুত পৌছায়নি সেখানে ডিজেলের মেশিন ছাড়াও ভ্যান গাড়িতে শ্যালো ইঞ্জিন নিয়ে বাড়ীতে বাড়ীতে যেয়ে ধান মাড়াই করেন।
    যার কারনে গ্রামের অসহায় ও অভাবগ্রস্ত মহিলারা যারা ধান ভেঙে জীবিকা নির্বাহ করতো তারা বিকল্প পথ বেছে নেওয়া ছাড়া অনেকে ভিক্ষা করে দিন অতিবাহিত করছে। পাইকগাছার খড়িয়া গ্রামের সন্ধ্যা রানী (৪০) লতিকা (৪০), মনিরা বেগম (২৮), লাভলি আক্তার (৪০), তপতী (৪২) এ রকম অনেকে জানান, ঢেঁকিতে ভাঙা চাউলের গুড়ার পিটা-পায়েস স্বাধ ছিল অতুলনীয়। ঢেঁকির অভাবে অনেক সময় ইচ্ছা থাকলেও পিঠা তৈরী করে খাওয়া হয় না। তাছাড়া এখন আর কারোর বাড়ীতে ঢেঁকি পাওয়া যায় না।”ঢেকির ঢেক ঢেকানি আর শোনা যায়না। শুধু পাইকগাছা নয় জেলার প্রায় সকল অ ল থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প। তাইতো কবির ভাষায় বলি-
    “তব রাজপথে চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে রেল ইঞ্জিন দেশ ছেয়ে গেছে কলে।”
    পাইকগাছার গ্রামা লের বাসিন্দারা সকল আবাদি জমিতে চিংড়ি চাষের পাশাপাশি ধান চাষের জন্য স্থানীয় জন প্রতিনিধি সহ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন, যেন তারা ধান চাষের মাধ্যমে প্রাচীন কালের ঐতিহ্য ঢেঁকি শিল্প ফিরিয়ে আনতে পারে।

  • নড়াইলে আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালার মৃত্যু

    নড়াইলে আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালার মৃত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনধি নড়াইল জেলা থেকে:

    নড়াইলে আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা নিহার বালা পরলোক গমণ করেছেন। বার্ধক্য ও অসুস্থ্যতাজণিত কারনে বুধবার (৩০ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। নিহার বালার জীবদ্দশায় দুটি কন্যা ও আপন ভাই দুলাল পরলোক গমণ করেন। তিনি নাতী নয়ন বৈদ্যের কাছে বসবাস করতেন।
    সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু জানান, দুপুর আড়াইটার দিকে নিহারবালা বার্ধক্য ও অসুস্থ্যতাজণিত কারনে ভীষণভাবে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনধি নড়াইল জেলা থেকে জানান, নিহার বালা ছিলেন চিত্রশিল্পী এসএম সুলতানের পালিত কন্যা। চির কুমার এসএম সুলতানকে মৃত্যুর আগ পর্যন্ত দেখাশোনা করেছেন।
    শিল্পী সুলতানের মৃত্যুর পরসুলতান কমপ্লেক্সের পাশেই নিহারবালাকে বসবাসের জন্য সরকারীভাবে জমি কিনে ঘর নির্মাণ করে দেয়া হয়। সেখানেই দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন। বেশ কয়েক বছর হলো তার দুটি মেয়ে মারা যান। এরপর নাতি নয়ন বৈদ্য নিহারবালার দেখাশোনা করতেন।
    এদিকে নিহারবালার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ মানুষের মাঝে। নিহারবালার মৃত্যুতে সাংস্কৃতিকপ্রেমী ও সুলতান ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসেন। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শেষ বিদায় জানাতে ছুটে যান নিহার বালার বাসায়। রাতেই নিহার বালার ভাই দুলাল চন্দ্র সাহার সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনধি।

  • পাইকগাছায় ওজনে কম দেওয়ায় ডিলারকে জরিমানা

    পাইকগাছায় ওজনে কম দেওয়ায় ডিলারকে জরিমানা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল কুদ্দুস উপকারভোগীদের ৩০ কেজির স্থলে ২৯ কেজি করে চাল দিচ্ছিল। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান। এসময় ইউএনও মমতাজ বেগম ভোক্তা অধিকার আইনের আওতায় ডিলার কুদ্দুস কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন ও পেশকার আব্দুল হাকিম।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।