Blog

  • সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৫ এপ্রিল সোমবার পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র অনলাইনে জমা দিয়েছেন সর্বমোট ২ জন প্রার্থী। এরা হলেন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাব এবং অপরজন হলেন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এছাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, বকুল হোসেন, এ,এস মোস্তফা আহমেদ ও কেএম টিপু সুলতানসহ সর্বমোট ৫ জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, শারমিন আক্তার শিপরা ও জুলিয়া খান জুঁই সহ সর্বমোট ৩ জন অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল ওহাব অনলাইনে মনোনয়নপত্র জমাদানের পর সোমবার দুপুর ১টার দিকে পাবনা জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় আব্দুল ওহাবের সমর্থনে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সরদার,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গত রবিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন অনলাইনে মনোনয়নপত্র জমাদানের পর জেলা নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় শাহীনুজ্জামান শাহীনের সমর্থনে পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলার ১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আব্দুস সাত্তার, সুজানগর উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হন। মনোনয়নপত্র দাখিল পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আব্দুল ওহাব জানান, বর্তমান সময়ে উপজেলাবাসী নানা কারণেই জিম্মি হয়ে পড়েছেন। এজন্য উপজেলার ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রানীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌিৈফকুল আলম পিযুষ ও আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সবুজসহ ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী ৮ মে নির্বাচনে উপজেলার ভোটারদের ভোটে আমি বিপুল ভোটেই নির্বাচিত হতে পারবো বলে বিশ^াস করি। আর নির্বাচিত হলে অবহেলিত নেতাকর্মী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুজানগর উপজেলাকে একটি আধুনিক মডেল ও যুগোপযোগী সুযোগ সুবিধা সমৃদ্ধ উপজেলা উপহার দিবো ইনশআল্লাহ। অপরদিকে অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন জানান, বিগত নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত ৫ বছরে উপজেলায় চেয়ারম্যান হিসেবে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেছি। এর মধ্যে প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করায় ২০২৩ সালে জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ, প্রাথমিক শিক্ষায় গুণগত মান উন্নয়নে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ, উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করায় পৌর মেয়র রেজাউল করিম রেজা ,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা,উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ আমার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। আগামী নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী হব ইনশআল্লাহ। নির্বাচিত হলে সুজানগর উপজেলাকে একটি মডেল ও স্মার্ট উপজেলা গড়ে তুলবো। উল্লেখ্য, একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা জেলার সুজানগর উপজেলা। এই উপজেলার আয়তন ৩৩৮.৬৫ বর্গ কিলোমিটার। সর্বশেষ ২০২২ সালের জনশুমারী অনুযায়ী এই উপজেলায় জনসংখ্যা রয়েছে ৩ লাখ ৫৫হাজার ৬৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫০ হাজার ২৬১ জন এবং নারী রয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০২ জন। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১৬৭ জন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ০৫ জন পুরুষ এবং ১ লাখ ১৮ হাজার ১৬১ জন রয়েছে নারী ভোটার। সর্বশেষ ২০১৯ সালের ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব এর পিতার দাফন সম্পন্ন

    সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল ওহাব এর পিতার দাফন সম্পন্ন

    এম এ আলিম রিপন ঃ হাজারো মানুষের ঢলে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব এর পিতা আলহাজ¦ জাহেদ আলী শেখ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি মৃত্যুকালে এক স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়ে আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে আলহাজ¦ জাহেদ আলী শেখ এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পরে পাশে ছুটে যান পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই মুহুর্তের মধ্যে এলাকার সর্বস্তরের নারী পুরুষ মরহুম জাহেদ আলী শেখ কে এক নজর দেখার জন্য তার বাসভবন উপজেলার মথুরাপুরে ভীড় করেন। এ সময় শেষ বিদায় জানাতে আসা মানুষের চোখের জলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে সোমবার সকাল ১০টায় স্থানীয় ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্ববর্তী আলহাজ¦ জাহেদ আলী শেখ এর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল,পৌর মেয়র রেজাউল করিম রেজা প্রমুখ। বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জানাজা নামাজে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা আ.লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান উজ্জল,পৌর মেয়র রেজাউল করিম রেজা,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, জেলা বিএনপি নেতা আব্দুল হালিম সাজ্জাদ,সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ^াস,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান,সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী, রানীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রাং, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পপাদক সাব্বির আহমেদ রাজু, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে মরহুম পিতার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের নিকট দোয়া চান আলহাজ¦ জাহেদ আলী শেখ এর জ্যৈষ্ঠ পুত্র সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাব। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

    নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন।
    বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মেলার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
    জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যেগে আয়োজিত মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসেছে। এছাড়া, দেশ-বিদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্র প্রদশর্নী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিদিন গ্রামীণ খেলাধুলাসহ সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়াইল পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ খান শাহাবুদ্দিন, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল চেম্বার অব কর্মাসের সভাপতি
    হাসানুজ্জামান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ।
    বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

  • গোদাগাড়ীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২

    গোদাগাড়ীতে ট্রাকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ২

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ট্রাক থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। একজন ট্রাক ড্রাইভার জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দিলে রোববার রাত ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ পৌরসভার তৈয়মুরের মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা সরকারি ভাবে নির্ধারিত ১২০ টাকা টোলের বিপরিতে ট্রাক প্রতি জোরপূর্বক ৫০০ টাকা করে আদায় করছিল।

    আটককৃতরা হলেন, জাহাঙ্গীর আলম ও রকিবুর রহমান। তাদের বাড়ি গোদাগাড়ী পৌরসভা সারাংপুর এলাকায়। তারা ট্রাকের টোল আদায়কারি প্রতিষ্ঠান মেসার্স মুন ইন্টারপ্রাইজের পক্ষ থেকে টোল আদায় করছিল।

    পুলিশ ও ট্রাক ড্রাইভার সূত্রে জানা গেছে, এ বছর গোদাগাড়ী পৌরসভা এলাকায় ট্রাকের লোড আনলোডের টোল আদায়ের ইজারা পায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মুখলেসুর রহমান মুকুলের প্রতিষ্ঠান মেসার্স মুন ইন্টারপ্রাইজ। ইজারার নিয়ম অনুযায়ী ১ বৈশাখ (১৪ এপ্রিল) থেকে প্রতিষ্ঠানটি ট্রাকের লোড আনলোডের টোল আদায় শুরু করে। প্রথম দিনে তারা জোতকসাই তৌমুরের মোড়ে বালিবাহী যানবাহনের টোল আদায় করে। সারেংপুর ঘাট থেকে আসা বালিবাহি ট্রাক প্রতি ১২০ টাকার বিপরিত ৫০০ টাকা এবং ট্রলি প্রতি ৩০ টাকার বিপরিতে ২০০ টাকা হারে আদায় করা হয়। জোরপূর্বক অতিরিক্ত টোল আদায় করায় একজন ট্রাক ড্রাইভার জাতীয় জরুরী সেবার ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ দেন। এর পর পুলিশ গিয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও রাকিবুলকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে যায়।

    এ ঘটনায় ট্রাক ড্রাইভার এনামুল হক বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন। সোমবার দুপুরে দায়ের করা এজাহারে মুখলেসুর রহমান, জাহাঙ্গীর আলম ও রাকিবুর রহমানের নাম উল্লেখ করে ১২ জনকে আসামী করা হয়েছে।

    সাকিব নামের আরেক ট্রাক ড্রাইভার জানান, ১২০ টাকা সরকারি রেট হলেও এতোদিন আমরা ১৫০ টাকা করে দিয়ে এসেছি। কিন্তু নতুন বছরের প্রথম দিন হটাৎ করে তা বাড়িয়ে জোরপূর্বক ৫০০ টাকা আদায় করা হয়। ফলে ট্রাক ড্রাইভাররা বাধ্য হয়ে ৯৯৯ এ ফোন করে অভিযোগ দেন।

    এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ইজারাদার মুখলেসুর রহমান মুকুলকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি। তবে মুকুলের বালুঘাটের টোল আদায় দেখাশোনার দায়িত্বে থাকা মো: বাবু বলেন, ইজারাদার যেভাবে নির্দেশনা দিয়েছে কর্মচারিরা সেভাবেই টোল আদায় করে থাকেন। এ বিষয়ে ইজারাদার ভাল বলতে পারবেন। তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

    গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, ট্রাক ড্রাইভারদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত টোল আদায়ের কারণে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগের আইনী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ট্রাক প্রতি ১২০ টাকা ও ট্রলি প্রতি ৩০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশী টোল আদায় করা যাবে না। যদি ইজারার শর্তে অমান্য করে অতিরিক্ত টোল আদায় করা হয় সে ক্ষেত্রে অবশ্যই ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • চড়ক পুঁজা নিয়ে গোলযোগ প্রতিপক্ষের  লাঠির আঘাতে যুবক নিহত

    চড়ক পুঁজা নিয়ে গোলযোগ প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামে চড়ক পুঁজার অনুষ্ঠান নিয়ে আদিবাসী বাগদী সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে গোলযোগের সুত্র ধরে লঠির আঘাতে স্বাধীন বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত স্বাধীন বিশ্বাস ওই গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী ঘটনা নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসি সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে চড়ক পুঁজা অনুষ্ঠানের আয়োজন নিয়ে তর্কতর্কি হতে থাকে। একপর্যয়ে ওই গ্রামের অতুল বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস ও পুতুল বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার পিতা সুনিল বিশ্বাসের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে আঘাত করে। এতে স্বাধীন বিশ্বাস গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওসি আরো জানান, এই ঘটনায় রিপন বিশ্বাস ও শিবু বিশ্বাস নামে দুজনকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। নিহতের পিতা সুনিল বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেছেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ; চালক আহত

    পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ; চালক আহত

    পাইকগাছা খুলনা প্রতিনিধি।।
    পাইকগাছায় ঈদের দ্বিতীয় দিনে মটরসাইকেলের ধাক্কায় রঘুনাথ মন্ডল (৫২) নামে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    শুক্রবার বিকেল আনুঃ সাড়ে ৪টার দিকে লস্কর ইউপির খড়িয়া ঢেমসাখালীতে পাইকগাছা-গড়ইখালী সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রঘুনাথ ঢেমসাখালীর মৃতঃ বসন্ত মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা ও পারিবারিক সুত্র বলছেন, রঘুনাথ ঘটনার পুর্ব বাড়ি থেকে রাস্তায় উঠছিলেন। এ সময় চালক সুমনের দ্রুত গতির বাইকের ধাক্কায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়ে গুরুতর জখম হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নেয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতঃ ঘোষনা করেন। তিনি স্ত্রীসহ ৩ কন্যা রেখে গেছেন। আহত বাইক চালক সুমন নামক কিশোরের বাড়ি চাঁদখালী ইউপি’র মৌখালীতে। তার গন্তব্য ছিল মামার বাড়ী খড়িয়া খালপার গ্রামে।
    গাড়িটি আটক করেছে থানা পুলিশ । এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি ওবায়দুর রহমান জানান।

  • একজন কিডনি রোগীকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন

    একজন কিডনি রোগীকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধ।।
    মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু টাকার জন্য চিকিৎসার অভাবে একটি তরতাজা প্রান আজ দুনিয়ার মায়া ছেড়ে যাওয়ার পথে। পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের হত দরিদ্র জাইদুল ইসলামের স্ত্রী দুই সন্তানের জননী জামিলা বেগম। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দীর্ঘ দিন খুলনা মেডিকেল, আদদ্বীন হাসপাতাল সর্বশেষ ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন অতিদ্রুত তার একটি কিডনি স্থাপন করতে হবে।তা না হলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না।কিডনি স্থাপন করতে প্রায় পনের লক্ষ টাকার মত খরচ হবে বলে চিকিৎসকরা জানান।কিন্ত দরিদ্র জাইদুল তার সহায় সম্বল যা কিছু ছিল সব বিক্রি করে ও বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করে স্ত্রীর দীর্ঘ দিন চিকিৎসা করিয়ে আজ নিঃস্ব হয়ে স্ত্রীকে বাচাঁনোর জন্য দেশের দানবীর,দাতা সংস্থা,বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি একটি (বি +)কিডনি দান করেন তাহলে অকালে চলে যাবেনা একটি তরতাজা প্রান। সাহায্য পাঠাতে পারেন, মোছাঃ জামিলা বেগম,অগ্রণী ব্যাংক লিঃ,বাঁকা বাজার শাখা,খুলনা।একাউন্ট নং০২০০০০৬৮৮৭৪১৬,অথবা রুগীর মোবাইল নং নগত ০১৯৮২-৯৭১৪০৪,বিকাশ রুগীর ভাই ০১৭১২-০৯৫২৬৮।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় চড়ক পূজা, চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

    পাইকগাছায় চড়ক পূজা, চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় চড়ক পূজা উপলক্ষে গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসবে উপছে পড়া ভিড় ছিলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যে, কঠোর ব্রত ও অনুশাসনের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে চড়ক পূজা উদযাপিত হয়েছে। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চড়ক পুজো। এটি মূলত বাঙালি হিন্দুর অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব।
    নানা পার্বণের দেশ বাংলাদেশ।আর বাঙালি জাতি উৎসবমুখর।প্রবাদ রয়েছে বাঙালির বারো মাসে তের পার্বণ।বাঙালি সমাজের সাংস্কৃতিক প্রথা, ঐতিহ্য, আচার-অনুষ্ঠানাদির মধ্য দিয়ে প্রবাদটির সত্যতা মেলে। বছরের নানা সময়ে বাংলার বিভিন্ন প্রান্তে উৎসবকেন্দ্রিক মেলা অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘদিন। মেলা বাঙালির লোক ঐতিহ্যের অন্যতম একটি অনুষঙ্গ। তবে নির্দিষ্ট কিছু মেলা জাতির কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হয়ে উঠেছে। বাঙালির লোকসংস্কৃতির মেলার মধ্যে প্রথমেই আসেচৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী মেলার নাম। বাংলার বিভিন্ন জনপদে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে সুদীর্ঘ কাল থেকে।
    উপজেলার গদাইপুরে ঐতিহ্যবাহী বাজারখোলা গাছতলা মন্দিরে ৩দিন ব্যাপী চড়ক পূজা অনুষ্ঠিত হয়।চড়ক পূজার শেষ ও চৈত্র মাসের শেষ দিন গদাইপুর ফুটবল মাঠে চৈত্র সংক্রান্তি মেলা বসে। চলমান এ মেলাটি পরে বৈশাখী মেলায় রুপ নেয়। মেলায় মৃৎশিল্প, লোহা,কুঠির শিল্পসহ বিভিন্ন পন্য ও মিষ্টান্ন দ্রব্য বিক্রয় করা হয়। মেলায় নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকায় শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। শুক্রবার ও শনিবার দুই দিন মেলা অনুষ্ঠিত হযেছে।
    মেলার সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।১৪ এপ্রিল শনিবার মেলা ঘুরে দেখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মণ্টু, এসময় সাথে ছিলেন,ওসি (অপারেশন) রজ্ঞন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু,পাইকগাছায় হাসপাতালের আরএমও ডা: সুজন সরকার, গদাইপুরে ইউনিয়ার আওয়ামীলীগের আহবায়ক নির্ম ল চন্দ্র অধিকারি, ভোলানাথ সুখদা সুন্দরী মন্দির কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, জগদিশ চন্দ্র রায়, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, রায়সহ মেলা পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ।গ্রামীণ এ মেলায় কয়েক হাজার লোকের সমাগম ঘটে।

  • পাইকগাছায় ঈদে বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    পাইকগাছায় ঈদে বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    ইমদাদুল হক (পাইকগাছা) খুলনা।।
    ঈদ আনন্দে পাইকগাছার ব্রীজগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দুপুর থেকে রাত পর্যন্ত জনস্রোতে রুপ নেয় ব্রিজ এলাকা। পাইকগাছা বিনোদনের তেমন কোন স্পর্ট না থাকায় ব্রীজগুলিই বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। রাড়ুলী স্যার পিসি রায়ের বসতভিটা ও উপজেলা সদরে মধুমিতা পার্ক নামে একটি পার্ক থাকলেও সেখানে কোন বিনোদনের পরিবেশ না থাকায় কেউ যায় না। এ কারণে পাইকগাছাবাসীর অনেকেই মধুমিতা পার্কের নাম ভুলতে বসেছে। তবে শিববাটি ব্রিজের পাশে বিনদোনের জন্য রয়েছে এক মাত্র পার্ক।
    নদীবেষ্টিত পাইকগাছা উপজেলা সদর পার্শ্ববর্তী ইউনিয়নগুলো ৩টি ব্রীজ দ্বারা যোগাযোগ মাধ্যম তৈরী হয়েছে। পূর্বপাশে শিবসা ব্রীজ, দক্ষিণ পাশে শিববাটী ব্রীজ ও পশ্চিম দিকে কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ অবস্থিত। যে কোন উৎসবে এই ব্রীজ ৩টিতে দর্শনার্থিদের বিনোদনের কেন্দ্র হিসাবে পরিণত হয়। পাইকগাছা কপোতাক্ষ নদের উপর বোয়ালিয়া ব্রীজ। ব্রীজ সংলগ্ন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বিনোদনের জন্য ছোট একটি পার্কের মত জায়গা রয়েছে। অনেকেই সেখানে উৎসবে পিকনিক সহ ছোট অনুষ্ঠান করে থাকে।
    কপোতাক্ষ নদে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে কেউ কেউ নৌকা ভ্রমনে মেতে ওঠে। এবারের ঈদে বোয়ালিয়া ফার্ম ও বোয়ালিয়া ব্রীজে দর্শনার্থিদের উপছে পড়া ভীড় ছিল। দর্শনার্থী মিতু জানান, পাইকগাছায় বিনোদনের জন্য তেমন কোন পার্ক না থাকায় বোয়ালিয়া ব্রীজ ও ফার্ম এলাকায় ঈদে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। উন্মুক্ত পরিবেশে খুব ভালো লাগছে। ব্রীজে দর্শনার্থিদের ঢল নামায় ব্রীজের উপর ভ্রাম্যমান ছোট ছোট দোকান বসতে দেখা যায়। দর্শনার্থিদের নিরাপত্তার জন্য ব্রীজগুলোতে পুলিশি টহল ব্যবস্থা ছিল।

  • আগামী ১৮ এপ্রিল গোদাগাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে

    আগামী ১৮ এপ্রিল গোদাগাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আগামী ৫ বৈশাখ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

    প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এ নীতিব্যাক্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজশাহী ১ আসনে সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

    উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. শায়লা শারমিন বলেন, অনুষ্ঠানের সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে, খামারীগণ তাদের গবাদিপশু নিয়ে আসবেন ইনসাল্লাহ, প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনেক ভাল হবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী ১ আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এ প্রদর্শনীতে গবাদিপশু, পাথি, ঘোড়া, পশু খাবার, ওষুধসহ বিভিন্ন ধরনের ৩৫ টি স্টল থাকবে।

    তিনি আরও জানান, এলাকার প্রত্যন্ত অঞ্চল গবাদিপশু যেন বৃদ্ধি পায় এবং দূরদুরান্ত থেকে গবাদিপশুর চিকিৎসা সেবা নিতে আসা মানুষকে যেন দুর্ভোগ ও হয়রানিতে পড়তে না হয় সে দিকে আমরা গভীরভাবে নজর দিচ্ছি এবং জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়, জনগনকে আমরা সঠিক সেবা দেয়ার আপ্রাণ চেষ্টা করচ্ছি। আপনারা সাংবাদিক সমাজের দর্পন, আমরা ভালকিছু করলে লিখবেন, খারাপ কিছু করলে অবশ্যই লিখবেন, আপনাদের লেখনী আমাদের উপকারে আসবে ইনশাল্লাহ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।