Blog

  • ইপিজেড থানা পুলিশ কর্তৃক ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০১(এক) মাদক ব্যবসায়ী মহিলা গ্রেফতার

    ইপিজেড থানা পুলিশ কর্তৃক ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০১(এক) মাদক ব্যবসায়ী মহিলা গ্রেফতার

    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ রোডস্থ জাকিয়া ম্যানশনের ৬ষ্ঠ তলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ।

    ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায়
    এসআই (নিঃ) মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় এএসআই/ রিকো বড়ুয়া ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৮/০৪/২০২৪ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় ইপিজেড থানাধীন ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ রোডস্থ জাকিয়া ম্যানশনের ৬ষ্ঠ তলায় চারুবালা চাকমা (৩০), স্বামী-চন্দ্র শেখর চাকমা প্রকাশ খালেক এর ভাড়া রুমের ভিতর হইতে আসামী চারুবালা চাকমা (৩০) এর হেফাজত হইতে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোহাম্মদ মোশারফ হোসেন তালিকা মূলে জব্দ করেন।

    গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-চারুবালা চাকমা (৩০), পিতা-পঞ্চানন চাকমা, স্বামী- চন্দ্র শেখর চাকমা প্রকাশ খালেক, সাং-কাচাছড়া, থানা-বরকল, জেলা-রাঙ্গামাটি, বর্তমানে-জাকিয়া ম্যানশন, ৬ষ্ঠ তলা, ব্যারিষ্টার কলেজ রোড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

  • মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন

    মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্টে অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন

    রিপন ওঝা, মহালছড়ি

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে থলিপাড়া অংম্রাং ক্লাবের উদ্যোগে বৈসাবি উপলক্ষে আজ ১৯এপ্রিল ২৪ শুক্রবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত খেলায় বিহারপাড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে থলিপাড়ার অংম্রাং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।

    উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে মেজর মোঃ মেজবাহ উদ্দিন পিএসসি ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুইনুমং চৌধুরী, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি শাখার সভাপতি হ্লাশিং মং চৌধুরী ও সাধারণ সম্পাদক কংজরী মারমা, স্থানীয় উৎসুক জনতা ও গণমাধ্যম উপস্থিত ছিলেন।

    এসময়ে চ্যাম্পিয়ন ও পরাজিত একাদশ ও সেরা গোলদাতা, সেরা গোলকিপার অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

    উক্ত বৈসাবি ফুটবল টুর্নামেন্টে থুইসাঅং মারমা(থুইসা) সভাপতিত্ব ও ক্যসাথোয়াই মারমা সঞ্চালনা করেন।

    আগামীকাল মহালছড়ি সরকারি কলেজ মাঠে ২০এপ্রিল ২৪ রোজ শনিবার মাহা সাংগ্রাইং সাক্র উপলক্ষে পানি খেলা উৎসব অনুষ্ঠিত হবে।

  • ময়মনসিংহ সদরকে আধুনিক ও সেবাবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই- আশরাফ হোসাইন

    ময়মনসিংহ সদরকে আধুনিক ও সেবাবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই- আশরাফ হোসাইন

    আরিফ রববানী, ময়মনসিংহ
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা ময়মনসিংহের সদর উপজেলার তরুণ জনবান্ধব রাজনীতিবিধ বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেছেন, আপনাদের ভোটে পুনরায় বিজয়ী হয়ে ময়মনসিংহ সদর উপজেলাকে আধুনিক, গুণমুখী ও সেবাবান্ধব উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই।

    শুক্রবার (১৯শে এপ্রিল) বিকালে তিনি উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মহাজনপুর পূর্ব পাড়া রেলগেট প্রাঙ্গণে ও ৭ নং ওয়ার্ডের রাঘবপুর এলাকায় আব্দুল আজিজ মাষ্টার এর বাড়ি ও রাঘবপুর হযরত মাওলানা আব্দুর রহমান হুজুরের মাজার প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় পৃথক-পৃথক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড কে আরও এগিয়ে নিয়ে উপজেলাকে স্মার্ট ও উন্নত এলাকা হিসাবে উপহার দিতে আবারও চেয়ারম্যান পদে সকলের দোয়া,সহযোগীতা ও ভোট প্রত্যাশা করেন।

    উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন আরও বলেন, আমিও আপনাদের মতো মানুষ। আমারও আপনাদের মতো ভুল-ত্রুটি হতে পারে। বিগত সময়ে এ উপজেলায় চেয়ারম্যান থাকা অবস্থায় কাজ করতে গিয়ে ভুল হতেই পারে। আমার ভুল কতখানি আর এলাকার উন্নয়ন কতখানি করেছি এই দুই মিলে আপনারা সিদান্ত নেবেন। যদি আমার সময়ে সদর উপজেলায় বেশি উন্নয়ন হয়ে থাকে তাহলে অব্যশই আপনারা পুনরায় আমাকে ভোট দেবেন। যাতে পুনরায় নির্বাচিত হয়ে আবার আপনাদের সেবা করার সুযোগ পাই।

    তিনি আরও বলেন, আমরা যারা রাজনীতি করি তাদের রাজনীতি করার একমাত্র লক্ষ্য হল দেশের জনগণের সেবা করা। যদি আমরা সঠিকভাবে এ দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমাদের রাজনীতি করার কোন সার্থকতা আসবে না। জনগণের সেবা, উন্নয়ন একজন রাজনৈতিক ব্যক্তির মূল লক্ষ্য। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সে লক্ষ্য নিয়েই রাজনীতি করছেন।

    আওয়ামী লীগের এই নেতা বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করছেন। আমিও সেই পথ অনুসরন করে চলতে চেষ্টা করছি। গত ৫ বছরে উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমার নির্বাচনী এলাকা সদর উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত করেছি। রাস্তা পাঁকাকরণ, বিভিন্ন ইউনিয়নের নতুন – নতুন ব্রীজ-কালভাট নির্মাণ, উপজেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে শহীদ মিনার,স্মৃতিসৌধের সংস্কার ও মেরামতকরণ, গ্রামীণ রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজসহ শত শত কোটি টাকা ব্যয় করে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে।

    তিনি আরও বলেন, আমি স্বপ্ন দেখি ময়মনসিংহ সদর উপজেলার প্রত্যোকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো দ্বারা আলোকিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে কোন শিক্ষার্থী ঝড়ে পড়বে না। কর্মমুখী শিক্ষা ও কৃষিভিত্তিক শিল্প কারখানার মাধ্যমে কর্মক্ষম যুব ও নারীদের হবে কর্মসংস্থান। সবার জন্য থাকবে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান। শিক্ষিত মাদকমুক্ত সুখী ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে চাই এ আসনের মানুষকে। এ সময় তিনি পুনরায় নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে জনগণের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও ভোট কামনা করেছেন।

  • জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত

    মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যােগে কুমিল্লা নগরীর রেইসকোর্স হোটেল রেডরোফ ইনে শুক্রবার বাদ মাগরিব
    জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন
    সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ওমর ফারুকী তাপস,

    সংগঠনের সহ সভাপতি সাংবাদিক বাবর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় ও মাসিক রিপোর্ট পেশ ও বিভিন্ন বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃবৃন্দের একমত পোষণ হয়।
    ,বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন মিয়া প্রতিষ্ঠা বার্ষিকীর ম্যাগাজিন বিষয় সহ আয় ব্যায় হিসাব তুলে ধরেন।এসময় উপস্থিত ছিলেন সংগঠন সহসভাপতি ফেরদৌস মাহমুদ মিঠু, সহসভাপতি সাংবাদিক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম, দৈনিক যুগান্তর প্রতিনিধি
    ইকবাল হোসেন,
    সাংগঠনিক সম্পাদক জয়দুর হোসেন,এনসি জুয়েল নতুন অর্থ সম্পাদক নারায়ণ চন্দ্র কুন্ড,বরুড়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,বুড়িচং কমিটির সদস্য রেজাউল করিম, এছাড়া উপস্থিত ছিলেন আফসানা মিম,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • উপজেলা নির্বাচন কেন্দ্র করে অসৎ উদ্দেশ্যে সানার নামে ফেক ফেসবুক আইডি-থানায় জিডি

    উপজেলা নির্বাচন কেন্দ্র করে অসৎ উদ্দেশ্যে সানার নামে ফেক ফেসবুক আইডি-থানায় জিডি

    বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক একটি আইডি খোলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানার নামে একটি ফেক আইডি খোলা হয়েছে- এমন অভিযোগে জিডি করেছেন তিনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে পান আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানার ছবি ও নাম ব্যবহার করে আইডি খোলা হয়েছে। ওই আইডি ‘Advocates maold hosan sana’ নাম দিয়ে খোলা হয়েছে যা তার নয়।

    মাওলাদ হোসেন সানা জানান, তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। ধারনা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে অসৎ উদ্দেশ্যে ফেক আইডি দিয়ে কেউ আপত্তিকর কিংবা অনৈতিক কোন তথ্য প্রচার করবে। ফলে নির্বাচনী মাঠে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হবে। এমন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষায় জিডি করেছেন।

  • সাভারে ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার

    সাভারে ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৮জন ডাকাতকে গ্রেফতার করেছেন।

    ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ শুভ মন্ডল এবং এসআই নিঃ আনোয়ার হোসেনের একটি টিম সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করেন, সাভার থানাধীন ব্যাংক কলোনী এলাকার সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে হইতে গত ১৯/০৪/২৪ইং তারিখ ১টা ৫০ ঘটিকার দিকে আসামী ১। মোঃ রতন (৩৫), পিতা-লাল মিয়া সাং-বাগজান, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং- দিলকুশাবাগ, মোঃ জামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মোঃ রানা মিয়া (৪০), পিতা-দুলাল মিয়া, সাং-চেংটাপাড়া, থানা-ভুঞাপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-ভাসমান, ৩। মোঃ মিলন (১৯), পিতা-আলামিন, সাং-মাঝিয়ালী, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, এ/পি সাং-ব্যাংক কলোনী, সম্রাট কমিশনারের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ মুরাদ (২৮), পিতা-মৃত শুকুর আলী, সাং-নিশ্চিন্তপুর, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, এ/পি সাং-মিতুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা Ñ ঢাকা, ৫। মোঃ আরিফুল ইসলাম (৩১), পিতা-মৃত শুকুর আলী, সাং-নিশ্চিন্তপুর, থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, এ/পি সাং-মিতুলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা Ñ ঢাকা, ৬। মোঃ আব্দুল আলীম (৩৬), পিতা-শওকত আলী, সাং-ছোট বলিমেহের, মজিদপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৭। মোঃ মানিক (৩৫), পিতা-মৃত জলিল,সাং-ভাড়াইদা বাজার, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ডগরমোড়া তুহিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৮। মোঃ রনি (৩০), পিতা-মৃত শফিউল্লাহ, সাং-বনপুকুর, (ভাসমান), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের গ্রেফতাট করেন।

    গ্রেফতারকৃতদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৪ টি চাপাতি, ০১টি সুইচ গিয়ার, ০১টি দা, ০১টি লোহার পাইপ, ০১টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই এবং ডাকাতি করিয়া আসছিল। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    ঢাকা জেলা উত্তর ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ।

  • দক্ষিণ চাটরা সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে ধর্মসভা ও  সংবর্ধনা অনুষ্ঠানে,সংসদ সদস্য

    দক্ষিণ চাটরা সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে,সংসদ সদস্য

    বিশেষ সংবাদদাতাঃ

    পটিয়ার ছনহরা ইউনিয়নের দক্ষিণ চাটরা গ্রামে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে এক মহতী ধর্মসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চট্টগ্রাম-১২ পটিয়া সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।
    দক্ষিণ চাটরা রমেশ-ফণীন্দ্র স্মৃতি পাঠাগারের সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির (নির্বাচিত) চেয়ারম্যান সাংবাদিক স্বপন মল্লিক’র সভাপতিত্বে ও প্রদীপ প্রজ্জ্বলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল, চ্যানেল আই’র বিভাগীয় প্রধান, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, প্রধান ধর্মীয় বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয় আলোচক অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, ধর্মীয় হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট রণজিত কুমার মিত্র, বীরমুক্তিযোদ্ধা এমএ খালেক ফাউন্ডেশন চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুুগ্ন সম্পাদক দিদারুল আলম দিদার,
    দৈনিক নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, টিভি জানালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপংকর দাশ।
    প্রানেশ দাশ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন মল্লিক বাসন্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন ঘোষ, সাধারণ সম্পাদক রূপক মল্লিক, শ্রীকৃষ্ণ অর্জুন গীতা শিক্ষা নিকেতন কমিটির সভাপতি টিপু মল্লিক,সাধারণ সম্পাদক প্রণব ঘোষ, পুলক মল্লিক,রুবেল মল্লিক, টিটো মল্লিক,বাসু মল্লিক,বসন্ত ঘোষ, রিটন ঘোষসহ অতিথিবৃন্দ।
    সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী বক্তব্যে বলেন , বাংলাদেশ অসম্প্রদায়িক দেশ। এখানে প্রত্যেক ধর্মের লোকজন স্ব স্ব অবস্থান থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুন্দরভাবে প্রত্যেকটি উৎসব সম্পন্ন করছি। পটিয়া পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল বলেন, ধর্ম আমাদের নীতি নৈতিকতার শিক্ষা দেয়,নীতিবান মানুষ হিসেবে নিজেকে তৈরি করে সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে সুন্দর সমাজ গঠন সম্ভব হবে।
    অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী বলেন, বসন্তকালে বাসন্তী রূপে দেবী দুর্গা মর্তে আগমন করেন। তিনি শক্তির প্রতীক। যেখানে অন্যায়, অবিচার সেখানেই প্রতিরোধ গড়ে তোলার এক অনন্য উদাহরণ দেবী দুর্গা। তিনি নারী শক্তির প্রতীক।
    রণজিত কুমার মিত্র বলেন, নারীদের প্রতি সম্মান শ্রদ্ধা করতে হবে। একমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মানবিক, নৈতিক, আচার, শ্রদ্ধা ও ভক্তি এসব গুণাবলির অর্জিত জ্ঞান গ্রহণ করতে পারি।
    সভাপতির বক্তব্যে সাংবাদিক স্বপন মল্লিক বলেন, ‘জীবে সেবা করে যেজন সেজন সেবিছে ঈশ্বর’ মানব কল্যাণে মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে ধর্মের নিদেশনা মেনে চলতে হবে। প্রত্যেকটি ধাপে ধর্মীয় রীতি সমূহ আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যেতে হবে। ধর্মীয় শিক্ষা যেমন, গীতা, মহাভারত ও রামায়ণ এসব ধর্মগ্রন্থ থেকে শিক্ষামূলক অংশ প্রচার করার মাধ্যমে সুন্দর হানিহীন অহিংস সমাজ গড়ে তুলতে হবে।
    প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ও এডভোকেট রনজিত মিত্র।

  • বরগুনা সদর  উপজেলায়  রূপান্তর আস্থা প্রকল্পের  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    বরগুনা সদর উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না

    অদ্য ১৮ ০৪. ২০২৪ ইং তারিখ রোজ বৃহসপতিবার বিকার ৩.০০ ঘটিকার সময় বরগুনা সদর উপজেলার হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায বরগুনা সদর উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব ফোরামের আহবাযক মো: ইমরান হোসেন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামীম মিযা উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক জনাব এ্যাড : সঞ্জীব দাস, মাহাফুজা বেগম, সদস্য জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল ও মাহবুবুর রহমান অভি। সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম। সভায অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা উপজেলা যুব ফোরামের ৩০ জন যুব সদস্য। সভায় মাঠ পর্যায়ে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায যুব সদস্যদের নেতৃত্বে যে উঠান বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

  • খাগড়াছড়িতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    খাগড়াছড়িতে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    (রিপন ওঝা, বিশেষ প্রতিনিধি)

    বাংলাদেশ কৃষকলীগের গৌরব, সাফল্য ও ঐতিহ্য ধারণ করে “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৯ এপ্রিল-২৪ রোজ শুক্রবার সকাল ৯.০০ ঘটিকায় কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, কেককাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

    উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র জনাব নির্মলেন্দু চৌধুরী।

    এসময়ে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সদস্য শামীম চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কৃষকলীগের সহসভাপতি টারজেন বড়ুয়া, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্রাএএ্ এগ্রো ফার্মের কর্ণধার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত হ্লাশিং মং চৌধুরী,আওয়ামী লীগ, কৃষকলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও স্থানীয় গণমাধ্যম উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খোকন চাকমা সঞ্চালনা করেন।

  • জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও দেশপ্রেমিক  শিব নারায়ণ দাস আর নেই

    জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও দেশপ্রেমিক শিব নারায়ণ দাস আর নেই

    কুমিল্লা থেকে, মোঃ তরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার দেশপ্রেমিক ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস (৭৮) মারা গেছেন। শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তিনি রাজধানী একটি হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার দেশ প্রেম স্বাধীন বাংলাদেশের মাটিতে স্বরণীয় হয়ে থাকবে।

    শিবনারায়ণ দাসের জন্ম কুমিল্লায়। তাঁর পিতা সতীশচন্দ্র দাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা তাঁকে ধরে নিয়ে হত্যা করে। শিবনারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাঁদের সন্তান অর্ণব আদিত্য দাস।

    শিবনারায়ণ দাস ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন অংশগ্রহণ করে কারাবরণ করেন। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ও নেতা ছিলেন। ১৯৭০ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এ লক্ষ্যে ছাত্রদের নিয়ে একটি বাহিনী মতান্তরে ‘ফেব্রুয়ারি-১৫ বাহিনী’ গঠন করা হয়। ছাত্রনেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেন।

    এ লক্ষ্যে ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১০৮ নম্বর কক্ষে ছাত্রলীগ নেতা আ স ম আবদুর রব, শাহজাহান সিরাজ, কাজী আরেফ আহমদ, মার্শাল মনিরুল ইসলাম পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপন কুমার চৌধুরী, জগন্নাথ কলেজের ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা শিবনারায়ণ দাশ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু ও ছাত্রনেতা ইউসুফ সালাউদ্দিন।

    সভায় কাজী আরেফের প্রাথমিক প্রস্তাবের ওপর ভিত্তি করে আলোচনা শেষে সবুজ জমিনের ওপর লাল সূর্যের মাঝে হলুদ রঙের বাংলার মানচিত্র খচিত পতাকা তৈরির সিদ্ধান্ত হয়। কামরুল আলম খান তখন ঢাকা নিউমার্কেটের এক বিহারি দরজির দোকান থেকে বড় এক টুকরো সবুজ কাপড়ের মাঝে লাল একটি বৃত্ত সেলাই করে আনেন।

    এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিতুমীর হলের ৩১২ নম্বর কক্ষের এনামুল হকের কাছ থেকে অ্যাটলাস নিয়ে ট্রেসিং পেপারে আঁকা হলো পূর্ব পাকিস্তানের মানচিত্র। শিবনারায়ণ দাস পরিশেষে নিপুণ হাতে মানচিত্রটি এঁকে দেন লাল বৃত্তের মাঝে। পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নির্দেশে পটুয়া কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার নতুন রূপ দেন।
    তার মৃত্যুর খবরে উপস্থিত হন
    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় শিবনারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এদিকে কুমিল্লা বাসী শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।