Blog

  • বেতাগী উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময়  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    বেতাগী উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    আজ (৩০ এপ্রিল) রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকার সময় বেতাগী উপজেলা হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায বেতাগী উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা এবং শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    যুব ফোরামের আহবাযক মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু।

    যুব ফোরাম বেতাগী উপজেলার সদস্য ইমরান হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও বেতাগী উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি জনাব রফিকুল ইসলাম, রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান, জেলা মাঠ সমন্বয়কারী কোহিনুর বেগম।

    সভায অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা যুব ফোরামের ৩০ জন যুব সদস্য। সভায় মাঠ পর্যায়ে শান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায যুব সদস্যদের নেতৃত্বে যে উঠান বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়। প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

  • লক্ষ্মীপুরে একঝাঁক কলমযুদ্ধা টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

    লক্ষ্মীপুরে একঝাঁক কলমযুদ্ধা টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন

    নাজিম উদ্দিন রানা:
    লক্ষ্মীপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।

    এতে সময় একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরকে আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবিরকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কামালুর রহিম সমর ।

    কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, আরটিভি’র জেলা প্রতিনিধি পলাশ সাহা, বাংলাটিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বেলাল উদ্দিন সাগরর, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা।

    বিটিভি’র জেলা প্রতিনিধি জহির উদ্দিনের সভাপতিত্বে জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকের মতামতের ভিত্তিতে পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন করে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

  • চারঘাটে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে পরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

    চারঘাটে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে পরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে নবায়নযোগ্য জ্বালানী বিষয়ে পরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায়, পরিবেশবাদী সংগঠন পরিবর্তন রাজশাহীতে প্রাণ ও প্রকৃতি সুরক্ষা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে পরিবেশ বিনাশি জীবাশ্ম জ্বালানী পরিহার করে নবায়নযোগ্য জ্বালানীর প্রসার বিষয়ে কাজ করার লক্ষে দেশের পৌরসভা গুলোতে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধি এবং একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এর প্রসারের বিষয়ে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় চারঘাট পৌরসভাতেও এই প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বেসরকারি সংস্থা “পরিবর্তন” এর আয়োজনে ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১ টায় চারঘাট পৌরসভা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    “পরিবর্তন” এর পরিচালক রাশেদ রিপনের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী রেজাউল করিম, সুশীল সমাজের প্রতিনিধি ব্রজ হরি দাস ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

    সভায় আরও উপস্থিত ছিলেন, চারঘাট মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সনি।

    এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন, চারঘাট পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ।

    অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, “প্রাণ”এর প্রোগ্রাম অফিসার জাহিদ ইমরান ও “পরিবর্তন”এর প্রোগ্রাম অফিসার সোমা হাসান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • গাইবান্ধার সুন্দরগঞ্জে পথচারীদের মাঝে শরবত ও সুপেয় পানি বিতরণ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে পথচারীদের মাঝে শরবত ও সুপেয় পানি বিতরণ

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র তাপপ্রবাহে ক্লান্ত পথচারী, রিকশা চালক,অটোচালক ও শ্রমজীবী মানুষদের সাময়িক স্বস্তি দিতে লেবুর শরবত ও ঠান্ডা সুপেয় পানি বিতরণ করেছে স্থানীয় ছাত্রলীগ।

    দেখা গেছে, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশে- সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ওইসব পানীয় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব,
    সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা নাজমুল হুদা, পল্লব,কৃষ্ণ চক্রবর্তী আপন,লিমন,মাসুদ, আজাদ নূর মওলাসহ আরও অনেকে।

    উল্লেখ্য- উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য এনামুল হক বিজয় এর উদ্যােগে লেবুর শরবত ও বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়।

  • গাইবান্ধা জেলা সমিতি,রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    গাইবান্ধা জেলা সমিতি,রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক এস এম আব্দুর রহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

    গাইবান্ধা জেলা সমিতি, রংপুর আয়োজিত গতকাল সন্ধায় পাবলিক লাইব্রেরি রংপুর মিলনায়তনে গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সাবেক সাধারণ সম্পাদক সাবেক শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস এম আব্দুর রহিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
    গাইবান্ধা জেলা সমিতি,রংপুর এর সভাপতি কৃষিবিদ শওকত আলী সরকার এর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন প্রাবন্ধিক আনোয়ার উল ইসলাম রাজু,গাইবান্ধা জেলা সমিতি, রংপুর এর সহসভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, মরহুমের সহধর্মিণী রওশন আরা সোহেলী, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাহ আলম, মরহুমের শ্যালোক সাইফুল ইসলাম মুক্তা,লেখক তোফাজ্জল হোসেন,নিজামুল বাবলু,মাসুদুর রহমান মুকুল, বোরজাহান কবির, ফরিয়াদুর রহমান, রবিন জাকারিয়া, এম এম জাকারিয়া, লেখক খন্দকার মাহফুজার রহমান, ও সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    স্মরণ সভা আয়োজন পরিচালনা করেন মোকসেদার রহমান মুকুল।
    উল্লেখ্য যে রংপুর জেলা শিল্পকলা একাডমির সাবেক কালচারাল অফিসার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম আব্দুর রহিম গত১০ এপ্রিল সকাল ১১টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।এবং গাইবান্ধা পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তিনি রংপুর এর প্রথম কালচার অফিসার ছিলেন, অসংখ্য সাহিত্য সংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

  • নাগরপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ ও সনদ বিতরণ

    নাগরপুরে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ ও সনদ বিতরণ

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা কৃষি কর্মকর্তার আয়োজনে, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
    মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলা হলরুম ও কনফারেন্স রুমে কৃষি মন্ত্রণালয়ের অধীনে তিন দিনের এই প্রশিক্ষণের গত ২৮ এপ্রিল রবিবার প্রশিক্ষণের উদ্বোধন হয়।
    খাদ্যের গুণগত মান ও পুষ্টি সম্পর্কে জানতে কিষাণ-কিষাণী, শিক্ষক, উপসহকারী কর্মকর্তা, তথ্য আপা, এনজিও কর্মকর্তা, ইমামের অংশ গ্রহণে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। ৩ দিন ব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেন, বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোহাম্মদ ওমর ফারুক ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল আলম। উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল এর সভাপতিত্বে উদ্বোধনি বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।

    এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মো. মাহবুবুর রহমান, প.প. কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজাসহ অন্যরা।
    ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আলোচকেরা বলেন, প্রতিদিনের খাবারে শস্য-জাতীয় খাবার যেমন, চাল-আটা-ভুট্টা, প্রোটিন জাতীয় খাবার মাছ-মাংস-ডিম-ডাল চাহিদা অনুযায়ী রাখা। দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য বয়সভেদে পরিমিত পরিমাণে বা চাহিদা অনুযায়ী, শাকসবজি ও ফলমূল পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা। অপুষ্টি বা অতিপুষ্টি দুটি অবস্থায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। তাই বয়স, লিঙ্গ, কাজের ধরনের ওপর ভিত্তি করে দৈনিক ক্যালরি গ্রহণ করতে হবে।

    উক্ত প্রশিক্ষণে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • ময়মনসিংহের শম্ভুগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবীতে মানববন্ধন

    ময়মনসিংহের শম্ভুগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবীতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহে সানজিদা নামে এক গৃহবধূ হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ডের শম্ভূগঞ্জ বাজার মোড়েে সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে গৃহবধু সানজিদাকে হত্যাকাীরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুক না দেওয়ায় খুরশিদা আক্তার সানজিদাকে নির্মমভাবে নির্যাতন,শারিরিক ও মানসিকভাবে অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করে।

    নিহত সানজিদা’র পিতা খোরশেদ আলম বলেন,প্রায়
    দেড় বছর আগে পারিবারিক ভাবে কৃষ্ণপুরের শাহ আলম এর সঙ্গে তার মেয়েকে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের কারণে অমানবিক নির্যাতন করে আসছিলো, তিনি অভিযোগ করে বলেন- যৌতুকের জন্য পরিকল্পিতভাবে হত্যা করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে সানজিদার জামাই ও পরিবারের সদস্যরা। ঘটনার দিন দেখতে পান-বসতঘরে ধর্ণার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে সানজিদার মরদেহ ঝুলিয়ে রেখে তারা আমার বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সানজিদার মরদেহ ধর্ণার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে। তবে তার দুই পা ছিল ফ্লোরে লাগানো। তিনি জানান-এটা আত্মহত্যা হতে পারে না,পরিকল্পিত একটি হত্যাকান্ড।

    তিনি বলেন-বিয়ের পর থেকে প্রায়ই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়ে কে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। মেয়ের সুখের জন্য তাকে বুঝিয়ে শুনিয়ে আসছিলাম মেয়েও সব সহ্য করে সংসার করছিলেন। কিন্তু সুখ তার কপালে সইলোনা,অবশেষে মৃত্যুকে সঙ্গী করতে হলো। তিনি প্রশাসনের কাছে মেয়ে হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছেন।

    উল্লেখ্য,ময়মনসিংহ সিটি করপোরেশন এর ৩৩ নং ওয়ার্ডের শম্ভূগঞ্জ এলাকার খোরশেদ আলম এর মেয়ে সানজিদা । গত দেড় বছর আগে কামারিয়া ইউনিয়ন এর কৃষ্ণপুর এলাকার মৃত নুরুল আমিন এর ছেলে শাহ আলম (২৫)এর সাথে বিয়ে হয় তার। দেড় বছরের দাম্পত্য জীবনে এই দম্পতির সিনথিয়া নুর সাউদা নামে আড়াই মাসের একটি কণ্যা সন্তান রয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল (শুক্রবার) সকালে নিজ ঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে তারাকান্দা থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

  • সুন্দরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

    সুন্দরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    চলতি মৌসুমে অনুকূল পরিবেশ ও সহনীয় আবহাওয়ার কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের চোখে মুখে খুশির আভাস লক্ষ্য করা যাচ্ছে।

    বিভিন্ন এলাকা ঘুরেফিরে দেখা গেছে, চলতি বোরো মৌসুমে উঁচু-নিচু,নদীনালা সব ধরণের জমিতে বোরো ধানের বাম্পার ফলন ফলেছে।

    উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, চলতি বোরো মৗসুমে এবছর চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৭৩০ হেক্টর হলেও অর্জিত হয়েছে ২৬ হাজার ৭৪১ হেক্টর। কৃষকরা উফশী জাতের ব্রি ধান- ২৮, ব্রী-৮৮, ব্রী-৮৯, ব্রী-৯২, ব্রী- ৯৬ প্রভৃতি জাতের ধান জমিতে লাগিয়েছে। এছাড়াও ব্রি ধান-১০০ (বঙ্গবন্ধু),ব্রি ধান-১০২ উল্লেখ্য যোগ্য হারে ফলেছে। আজকাল কৃষকেরা উফশী ধানের বীজ স্থানীয় ভাবে সংরক্ষণ করে জমিতে লাগিয়ে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বাজার জাত করেও আর্থিকভাবে লাভবান হচ্ছে। অপরদিকে হাইব্রিড ধানেও কৃষকেরা আকাশকুসুম সাফল্য লাভ করছে। হাইব্রিড ধান হীরা-১,হীরা-২, পারটেক্স, এসিআই জাতগুলো ব্যাপক হারে চাষাবাদ হয়েছে। সবমিলে উফশী ও হাইব্রিড ধান এবার সমানতালে ব্যাম্পার ফলন ফলেছে। উফশী জাতের ধান বিঘা প্রতি ১৮ হতে ২৩ মন এবং হাইব্রিড জাতের বিঘা প্রতি ৩০ হতে ৪২ মন ফলন হয়েছে। বিশেষ করে কৃষি বিভাগের পরামর্শ যে কৃষকরা সঠিক ভাবে মেনে চাষাবাদ করছেন তাদের ফলন হয়েছে সবচেয়ে বেশি। অন্যান্য বছরের তুলনায় অনেক ভাল ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষকরা খুব খুশি হয়েছে। রামজীবনের কৃষক আমিনুল ইসলাম জানান, গত বছর ৬ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। এবার প্রায় ১০ বিঘা জমিতে বোরোর আবাদ করেছি, দেশি বিদেশি দুটোই ভাল হয়েছে। শান্তিরাম ইউনিয়নের কৃষক আতিয়ার মিয়া বলেন, ধানের ফলন দেখে শুধু ধান কাটতেই ইচ্ছে করে। খিদেও অনুভব হয়না। তার জীবনে সবচেয়ে ভাল ফলন হয়েছে এবছর। উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ ও আব্দুর রাজ্জাক জানান, আমরা নিজে মাঠে গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়েছি। আমরা সব সময় তাদের পাশে আছি। ইতোমধ্যেই এলাকায় বোরো ধান কাটাই মারি বেশ জোরেশোরেই শুরু হয়েছে।
    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির জানান, কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়েছে। এছাড়া আল্লাহর ইচ্ছায় আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের মুখে আমরা হাসি ফোটাতে পেরেছি। কৃষকের ফলন ভাল হলে দেশ হবে খাদ্যে স্বয়ং সম্পুর্ণ। এতে আমরা সকলে উপকৃত হব। আর বর্তমান সরকার মূলত কৃষক বান্ধব সরকার।

  • হবিগঞ্জে পিটিয়ে হত্যার দায়ে ৭জনের মৃত্যুদন্ড ১০ জনের যাবজ্জীবন ও১ লাখ টাকা জনপ্রতি অর্থদন্ড

    হবিগঞ্জে পিটিয়ে হত্যার দায়ে ৭জনের মৃত্যুদন্ড ১০ জনের যাবজ্জীবন ও১ লাখ টাকা জনপ্রতি অর্থদন্ড

    হবিগঞ্জ প্রতিনিধি।।

    হবিগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন।

    মোট ৪৭ আসামির মধ্যে সাজার আদেশপ্রাপ্ত একজন পলাতক।
    সাজাপ্রাপ্ত বাকি ১৬ জনসহ ৩৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলা চলাকালে মারা গেছেন আটজন।
    বিকেলে সাড়ে ৫টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, পূর্ব বিরোধের জেরে ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামে সামাজিক বিচারক ও এলাকার মুরুব্বি হারুণ মিয়াকে রাস্তায় পথরোধ করে পিটিয়ে হত্যা করা হয়।
    এ ঘটনায় নিহত হারুন মিয়ার ভাই সুমন আহমেদ ৪৭ জনের নামে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দেন আদালত।

  • মাদারীপুরে ভূমি কর্মকর্তা কবির ও দীনেশ এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

    মাদারীপুরে ভূমি কর্মকর্তা কবির ও দীনেশ এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

    মোঃ মিজানুর রহমান,কাল‌কি‌নি ও ডাসার প্র‌তি‌নি‌ধি/
    মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন ও ডাসার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে।
    রবিবার (২৮ এপ্রিল) ২০২৪ ইং তারিখ সকালে বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম ভূমি অফিসের সামনে ভূক্তভোগীরা ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের কাছে ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেন।
    এবিষযয়ে একাধিক ভুক্তভোগী পরিবার ও একাধিক সূত্রের তথ্য মতে, উপজেলার বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে প্রত্যেকটি নামজারি করার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করেন।
    তিনি এলাকার অসহায় কৃষকের জমি নামজারি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।
    তিনি নামজারির টাকা নিয়ে ৭ থেকে ৮ মাস যাবৎ ঘুরাচ্ছেন বলে ভূক্তভোগীদের দাবি। এতে করে ক্ষিপ্ত হয়ে উপজেলার ধুলগ্রাম ভূমি অফিসের সামনে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত দেয়ার জন্য দাবি জানান।
    ভুক্তভোগী বালিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম মাতুব্বর, বলেন,আজ থেকে ৬-৭ মাস আগে ভূমি কর্মকর্তা কবির হোসেন আমার একটা জমির নামজারি করতে ২০ হাজার টাকা দাবি করেন, আমি তার সাথে ১৮ হাজার টাকায় চুক্তি করে নগদ ১২ হাজার টাকা দেই, এখন পর্যন্ত আমার নামজারি করে দিচ্ছে না। এবং টাকা ফেরত ও দিচ্ছে না।
    সে সরকারের কোন নিয়ম নীতি তোয়াক্কা করে না। আমি তার বিচার দাবি করছি।
    এবিষয়ে বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার এলাকার নব্বই বছর বয়সী আদেলদ্দিন বলেন, মুই ৬ -৭ মাস আগে মোর জমির নামজারি করতে তসিলদারকে ৭ হাজার টাহা খরচ লাগবে কইছে,মুই ৫ হাজার টাহা দিছি, এহন মোরে খালি ঘুরায় মোর মিউটেশন করিয়া দেয় না। মুই এই কথা কইতে ডাসার উপজেলার বড় স্যারের ধারে যামু।
    এ বিষয়ে অভিযুক্ত তহশিলদার মোঃ কবির হোসেন বলেন আমি কারো কাছ থেকে কোনো টাকা নেই না, সবাই আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।
    বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান বলেন, আমি শুনেছি তসিলদার অসহায় মানুষের কাছ থেকে জমির নামজারি করে দিবে বলে হাজার হাজার টাকা ঘুষ নিয়ে় ঘুরাঘুড়ি করেন। আমি ওনাকে এলাকার অসহায় মানুষের কাছ থেকে ঘুষ না নেওয়ার জন্য সতর্ক করেছি। তার পরেও তসিলদার ঘুষ নেওয়া বন্ধ করেন নাই।
    অপর দিকে ডাসার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। ডাসার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী যোগদানের পর থেকে তিনি সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে প্রত্যেকটি নামজারি করার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। এলাকার অসহায় কৃষকের জমি নামজারি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের কাজ করে দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

    বালিগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কবির হোসেন ও ডাসার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীনেশ রাজবংশী এর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, নানা অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া আশ^াস দিয়েছেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ।