Category: দেশজুড়ে

  • সাভারে হত্যা মামলার আসামী পিনিক রাব্বী গ্রুপের অন্যতম সদস্য রাজিব গ্রেফতার

    সাভারে হত্যা মামলার আসামী পিনিক রাব্বী গ্রুপের অন্যতম সদস্য রাজিব গ্রেফতার

    হেলাল শেখঃ র‍্যাবের যৌথ অভিযানে সাভারে আমজাদ হত্যাকান্ডের প্রধান আসামী রাজিব শিকদার (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

    বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪। এর আগে গত সোমবার (২৫ মার্চ) রাতে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-৪ এবং র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল মাদারীপুর সদর থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী রাজীব শিকদার ঢাকা জেলার সাভার থানা এলাকার পিনিক রাব্বী গ্রুপের অন্যতম সদস্য।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (২১ মার্চ) সাভারের সোবহানবাগ এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামীসহ পিনিক রাব্বী গ্রুপের সদস্যরা আমজাদ হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত আমজাদকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গত সোমবার (২৫ মার্চ) রাতে র‍্যাব সদরদপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-৪ এবং র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল মাদারীপুর সদর থানা থেকে আমজাদ হত্যাকান্ডের প্রধান আসামী রাজীব শিকদারকে গ্রেফতার করে।

    র‍্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, আসামী রাজিব শিকদারকে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ হত্যাকান্ডের ঘটনা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • পটিয়া থানা পুলিশের ঝটিকা অভিযান চোরাইকৃত ১১টি মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-৮

    পটিয়া থানা পুলিশের ঝটিকা অভিযান চোরাইকৃত ১১টি মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-৮

    মহিউদ্দীন চৌধুরী।।
    পটিয়া থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে পটিয়া থেকে চুরি হয়ে যাওয়া ১১টি মোটর সাইকেল উদ্ধার এবং চোর চক্রের প্রধানসহ ৮ জনকে আটক করেছে। পটিয়া থানার ওসি জসিম উদ্দিন আজ বহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বিগত বেশকিছু দিন থেকে পটিয়ার বিভিন্নস্থান
    থেকে মোটর সাইকেল চুরি হয়েছিল।বিষয়টি মনিটরিং করা হয় এবং গতকাল উপজেলা ও জেলার  বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান পটিয়ার হুলাইন থেকে হুমায়ন কবির প্রকাশ শরীফ প্রকাশ রাসেল প্রকাশ বাঁচাকে (৩২) আটক করে। পরে তার ভাগিনা মোঃ সাকিব (২৪) কে জেলার হাটহাজারী থেকে আটক করে। মামা-ভাগ্না মিলে দীর্ঘদিন লক্ষ টাকার মোটর সাইকেল চুরি করে  সবগুলো ৩০/৩৫ হাজার টাকায় বিক্রি করে আসছিল। সাকিব মোটর সাইকেল চুরির অভিযাগে জেলে আটক ছিল। গতমাস জেল থেকে বের হয়ে আবারা মোটর সাইকেল চুরি শুরু করে। 
    পটিয়া থানার ওসি জানিয়েছেন, বুধবার আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের একটি সিন্ডিকেট জেলার বিভিন থানা, কক্সবাজার জেলার চকরিয়া ও রামু থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ সদস্যকে পুলিশ গ্রেফতার করেন। আটক অন্যরা হলো পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের খোরশেদ আলম (২৭), ভাটিখাইন ইউনিয়নের মেহেদী হাসান (২৪), চকরিয়া উপজেলার মোঃ আলমগীর প্রকাশ বাবলু (২৬), চকরিয়া উপজেলার শাহাদাত হোসেন প্রকাশ পুতু (২৫), মোঃ মিরাজ (২৬),  মোঃহানিফ (২৭)। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ উদ্ধার করেছে ১১টি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি মাস্টার ‘কী’। যেকোন মোটর সাইকেল মাত্র ১০/২০ সেকেন্ডের মধ্যে তারা এই চাবি দিয়ে খুলে ফেলতে সক্ষম। চাবি তৈরির কারিগরকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন,ওসি তদন্ত সাইফুল ইসলাম।
    পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন,এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। জেলার অন্যান্য থানাও মোটর সাইকেল চুরির অভিযোগে তাদের আটক দেখানো হবে জানিয়েছেন।তিনি বলেন অভিযান চলমান রাখা হবে।

  • চরমোন্তাজের ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

    চরমোন্তাজের ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

    রফিকুল ইসলাম :
    রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়ন ৫নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট পূনঙ্গ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ ফিরোজ বয়াতি ও সাধারণ সম্পাদক হয়েছেন রবিউল খান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছে মোঃ আরিফ । বৃহস্পতিবার (২৮ মার্চ) চরমোন্তাজ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবদুল মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।
    ২৮ মার্চ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ বছরের জন্য বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ চরমোন্তাজ ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের পূনঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।

    নতুন কমিটির সভাপতি মোঃ ফিরোজ বয়াতি বলেন, বাংলাদেশর অন্যতম সংগঠন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগে চরমোন্তাজ ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখার সভাপতি নির্বাচিত করায় ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারন সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে সেচ্ছাসেবকলীগের নীতি-নৈতিকতা মেনে চলব।

    কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল খান বলেন, আমরা সবাই একত্রিত হয়ে সংগঠন কে আরো এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাকে চরমোন্তাজ ইউনিয়ন শাখার ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় রাঙ্গাবালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করে যাব।

  • উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কাজী আনোয়ার মিয়া আনুর আলোচনা সভা ও ইফতার পাটি 

    উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কাজী আনোয়ার মিয়া আনুর আলোচনা সভা ও ইফতার পাটি 

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

    আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য মাঠে নেমে কাজ করছেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু। 

     বৃহস্পতিবার (২৮মার্চ) পান্ডারগাও ইউনিয়নের দশনলী মোকামে কাজী আনোয়ার মিয়া আনু’র উদ্যোগে আলোচনা সভা ও গণ ইফতার পাটি অনুষ্ঠিত হয়েছে। ইফতার পাটিতে অংশ নিয়েছেন, পান্ডারগাও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ। ইফতারের পূর্বে এক আলোচনা সভায় কাজী আনোয়ার মিয়া আনু বলেন, আমি আপনাদের ভাই বন্ধু। আপনারা আমাকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে জয় যুক্ত করলে, আপনাদের ভোটের অধিকার সম ভাবে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আলোচনা সভা পরবর্তী ইফতার পাটিতে মোকামের খতিব 

     দেশ ও জাতীর তথা মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন। পরে গণ ইফতার শুরু হয়।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ-শ্রেণী পেশার মানুষ জন্য।

  • চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যােগে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যােগে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

    (কুমিল্লা) প্রতিনিধি: মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।

    বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে চৌদ্দগ্রাম প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মো: তরিকুল ইসলাম তরুণ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম।

    বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, উপজেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী আব্দুল করিম।

    জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সভাপতি ও দৈনিক কালবেলার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: আবু বকর সুজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াছিন ফারুক ভূঁইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সহ-সভাপতি মো: ইউছুফ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার উপদেষ্টা দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, প্রভাষক মো: জহিরুল ইসলাম মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম, জাতীয় সাংবাদিক সংস্থা, চৌদ্দগ্রাম উপজেলার শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো: আবুল কাশেম মন্ডল, অর্থ সম্পাদক কাজী সেলিম, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নুরুল আলম আবির, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম, ইউসুফ হোসাইন সুমন, সাপ্তাহিক আজকের অনুসন্ধান পত্রিকার সম্পাদক মো: ইয়াছিন ভূঁইয়া, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: মুনিরুজ্জামান প্রমুখ।

  • শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

    শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ

    আজিজুল ইসলামঃ
    যশোরের শার্শায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন রংপুর মেট্রো পলিটন পুলিশের বিভাগীয় পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান।

    বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টার সময় উপজেলার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এই ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও জুম বাংলাদেশ যশোর জেলা শাখার আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মোহতি কার্যক্রমে অংশগ্রহণ করেন মানবিক এই পুলিশ কর্মকর্তা।

    নাভারণ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপ-সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশীদ, আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক সামসুল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বানারীপাড়ায় শিক্ষার্থীকে বেধড়ক পেটানো শিক্ষক অনুপ রায়কে শোকজ

    বানারীপাড়ায় শিক্ষার্থীকে বেধড়ক পেটানো শিক্ষক অনুপ রায়কে শোকজ

    মোঘল সুমন শাফকাত,বরিশাল প্রতিনিধি।।

    বানারীপাড়া ডিগ্রী কলেজের অভিযুক্ত শিক্ষক অনুপ রায়কে শোকজ করেছেন কলেজ অধ্যক্ষ আফরোজা বেগম। আজ ২৮ মার্চ দুপুরে কলেজের প্যাডে এ শোকজ নোটিসে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা কেন নেয়া হবেনা তার যথাযথ কারণ দর্শানোর জন্য আগামী ৭ কার্য দিবসের মধ্যে লিখিত ভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

    সম্প্রতি বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক অনুপ রায় বেধরক চড় থাপ্পড় দিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভজিৎ বড়ালের কানের সুক্ষ্ম পর্দা ফাটিয়ে দেয়। এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় অভিযুক্ত শিক্ষক অনুপ ও শিক্ষার্থী শুভজিৎ এর সাথে আলাপকালে। এমন অমানবিক নির্যাতনের ঘটনাটি গত ২১ মার্চ বানারীপাড়া ডিগ্রি কলেজে ঘটেছে বলে জানায় ওই কলেজর একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভজিৎ।

    তাৎক্ষনিক এ ঘটনার বিচার চাইতে গেলে শিক্ষার্থীর বাবা মাছ বিক্রেতা নিরঞ্জন বড়ালের সাথেও খারাপ আচরণ করে তাদের তাড়িয়ে দেয়া হয়।এমন অবস্থায় কোনো উপায় না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখত অভিযোগ দেন শিক্ষার্থীর পরিবার। এরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এতেই শুরু হয় অভিযুক্ত শিক্ষক অনুপের দৌড়ঝাঁপ। এদিকে অভিযুক্ত শিক্ষক অনুপের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন সময়ে ছাত্র ছাত্রীদের সাথে মারধর হাতাহাতির অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই কলেজের এক ছাত্রীর সাথে খারাপ আচরণ করায় তখনও শিক্ষক অনুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়েছিলেন।সে সময়ে উপায়ান্ত না পেয়ে ছাত্রীর মায়ের হাত পা ধরে ক্ষমা চেয়ে সে যাত্রায় পার পেয়ে যায় অনুপ।

    এ ব্যাপারে বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থী শুভজিৎ এর পিতাকে কলেজে আসতে বলা হয়েছে এছাড়াও কলেজ থেকে তাকে কল দেয়া হয়েছিল।অভিযোগ প্রমান হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

  • সুন্দরগঞ্জ পুলিশের অব্যাহত অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জ পুলিশের অব্যাহত অভিযানে ৯ জুয়ারি গ্রেফতার

    গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছেন।
    বুধবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাস্থ ০৭নং ওয়ার্ডের অন্তর্গত রামডাকুয়া মৌজার জনৈক মোঃ তোফাজ্জাল হোসেন (৬০) এর চায়ের দোকানের ভিতর এন্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে টাকার বিনিময়ে অনলাইনে জুয়া খেলারত অবস্থায়
    আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নুর মাওলা (২১),পিতা-মৃত বকুল মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া (২১), পিতা- আব্দুল জলিল, উভয় সাং-রামডাকুয়া, মিন্টু চন্দ্র (২৩), পিতা-দিপক চন্দ্র বর্মন, সাং-সোনাপাড়া, রায়হানুজ্জামান (২২), পিতা- মোঃ বদিউজ্জামান, সাং-রামডাকুয়া, মোঃ সুজা মিয়া (৪৫), পিতা- মৃতঃ আব্দুল হাই, মোঃ ফয়জার রহমান (৪০), পিতা-মৃতঃ আমিন হোসেন, উভয় সাং-উত্তর সীচা, মোঃ ফুল মিয়া (৪৫), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মোঃ জহুরুল হক (৫০), পিতা-মৃতঃ আব্দুল হক, উভয় সাং-লালচামার, মোঃ ছবিজল ইসলাম (৫০), পিতা-মৃতঃ ফজল হক, সাং-চন্ডিপুর, সকলের থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাগণের সুন্দরগঞ্জ থানাধীন ১৫ নং কাপাসিয়া ইউনিয়নের শিংজানি বাঁধের পার্শ্বে জনৈক মোঃ জালাল উদ্দিন (৭০), পিতা-মৃতঃ আপেল ব্যাপারীর ইউক্লিপটাস গাছের বাগানের ভিতরে টাকা দিয়ে তাস খেলার সময় গ্রেফতার করে পুলিশ।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে কথা হলে তিনি জানান, জুয়ারিসহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুরোদমে অভিযান চলবে।

  • পথচারী‌দের মা‌ঝে আওয়ামী লীগ নে‌ত্রী স্বপ্না খন্দকারের ইফতার সাম‌গ্রী বিতরণ

    পথচারী‌দের মা‌ঝে আওয়ামী লীগ নে‌ত্রী স্বপ্না খন্দকারের ইফতার সাম‌গ্রী বিতরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ নগরীতে অসহায় পথচারী‌দের মা‌ঝে ইফতার সাম‌গ্রী বিতরণ কর‌ছেন আওয়ামী লীগের তরুণ নারী নেত্রী স্বপ্না খন্দকার । তিনি যুব মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক।প্রতি রমজান মাসে মাসব্যাপী সমাজের অসহায় অবহেলিত মানুষ ও নগরীতে পথচারী রোজাদারদের জন্য ইফতার বিতরণ করেন মানবিক এই নেত্রী।

    বৃহস্প‌তিবার (২৮শে মার্চ) বিকালে নগরীর চড়পাড়া এলাকায় বি‌ভিন্ন ‌রিকশা-ভ‌্যানচালক, দিনমজুরসহ প্রায় ৩ শতা‌ধিক পথচারীর মা‌ঝে ইফতার সাম‌গ্রী বিতরণ ক‌রেন তি‌নি।

    এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেত্রী স্বপ্না খন্দকার জানান, রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। সেই চিন্তা থেকেই ব্যক্তিগত উদ্যোগে এ ক্ষুদ্র আয়োজন। আমি চাই আমার এ আয়োজন দেখে সারাদেশে এমন আরও আয়োজন হোক। গাড়িতে চলাচলরত রোজাদারদের জন্য এক প্যাকেট ইফতার অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

    তিনি বলেন, আমার বাসার পাশেই ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এলাকা চড়পাড়া মোড়। এখানে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মত গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা কেন্দ্র। এখানে ময়মনসিংহ জেলা শুধু নয়,বিভিন্ন জেলা থেকে রোগী নিয়ে এসে ভর্তি থাকে। প্রতিদিন এ পথে অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করে থাকে। সড়কে রোজাদার গাড়িচালক ও পথচারীরা ইফতার করতে অসুবিধায় পড়েন। তাদের কথা চিন্তা করে প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে ইফতারের আয়োজন করে আসছি।যে কেউ চাইলে আমার নিকট থেকে প্যাকেট নিয়ে ইফতার করতে পারবে। যারা নিতে চায় তাদের দেওয়া হচ্ছে প্যাকেট।রমজানের বা‌কি‌ দিনগু‌লো পর্যন্ত প্রতি‌দিন এসব অসহা‌য়ের হা‌তে ইফতার সাম‌গ্রী তু‌লে দে‌বেন ব‌লেও জানান তি‌নি।

    তিনি বলেন, সমাজের সব বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন তাহলে কোনো রোজাদার ইফতারের সময় অভুক্ত থাকবে না।

    স্থানীয়রা জানান, স্বপ্না খন্দকার প্রতিবছর তার ব্যক্তিগত উদ্যোগে সড়কে যাতায়াতকারী রোজাদারদের ইফতার করিয়ে থাকেন। এছাড়াও এলাকার কর্মহীন মানুষদের সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন তিনি। শহরের সবকটি মসজিদের সামনে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পানির ট্যাংকের ব্যবস্থাও করেছেন তিনি। স্বপ্না খন্দকারের এমন উদ্যোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পথচারীরা।

    উল্লেখ-স্বপ্না খন্দকার গত কোভিট-১৯ করোনাভাইরা‌সের দুর্যোগ মুহুর্তেও কর্মহীন নিম্ন আ‌য়ের মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

  • বানারীপাড়ায় শিক্ষকের বেধড়ক চড় থাপ্পড়ে কানের সুক্ষ্ম পর্দা ফাটিয়েছে শিক্ষার্থীর

    বানারীপাড়ায় শিক্ষকের বেধড়ক চড় থাপ্পড়ে কানের সুক্ষ্ম পর্দা ফাটিয়েছে শিক্ষার্থীর

    মোঘল শাফাকাত শুভ,বরিশাল প্রতিনিধি : বানারীপাড়ায় শিক্ষকের বেধড়ক চড় থাপ্পড়ে কানের সুক্ষ্ম পর্দা ফেটে যায় কলেজ শিক্ষার্থীর। এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় অভিযুক্ত শিক্ষক অনুপ ও শিক্ষার্থী শুভজিৎ এর সাথে আলাপকালে। এমন অমানবিক নির্যাতনের ঘটনাটি গত ২১ মার্চ বানারীপাড়া ডিগ্রি কলেজে ঘটেছে বলে জানায় ওই কলেজর একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভজিৎ। তাৎক্ষনিক এ ঘটনার বিচার চাইতে গেলে শিক্ষার্থীর বাবা মাছ বিক্রেতা নিরঞ্জন বড়ালের সাথেও খারাপ আচরণ করে তাদের তাড়িয়ে দেয়া হয়।

    এমন অবস্থায় কোনো উপায় না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখত অভিযোগ দেন শিক্ষার্থীর পরিবার। এরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এতেই শুরু হয় অভিযুক্ত শিক্ষক অনুপের দৌড়ঝাঁপ। এদিকে অভিযুক্ত শিক্ষক অনুপের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন সময়ে ছাত্র ছাত্রীদের সাথে মারধর হাতাহাতির অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই কলেজের এক ছাত্রীর সাথে খারাপ আচরণ করায় তখনও শিক্ষক অনুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিলেন।সে সময়ে উপায়ান্ত না পেয়ে ছাত্রীর মায়ের হাত পা ধরে ক্ষমা চেয়ে সে যাত্রায় পার পেয়ে যায় অনুপ।

    এ ব্যাপারে বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,শিক্ষার্থী শুভজিৎ এর পিতাকে কলেজে আসতে বলা হয়েছে।তাকে কলেজ থেকে কল দেয়া হয়েছিল।অভিযোগ প্রমান হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।