Category: দেশজুড়ে

  • কালীগঞ্জে ৪০০বোতল ফেনসিডিল, ৪টি  হুইসকিসহ স্বরসতি রাণী,গ্রেফতার

    কালীগঞ্জে ৪০০বোতল ফেনসিডিল, ৪টি  হুইসকিসহ স্বরসতি রাণী,গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।। 

    কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল ভারতীয় হুইসকিসহ গ্রেফতার এক জন। গত(১৯শে এপ্রিল) ২০২৪ইং শুক্রবার লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা’র নেতৃত্বে পুলিশের একটি টিম ৬নং গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ মৌজায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামী পবিএ কুমার রায়(৩৬)এর বসতবাড়ীর উত্তর ভিটার দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের শয়ন ঘরের ভিতর হতে বাশের তৈরী ডুলির ভিতর হইতে ৪০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং ডুলির পাশে সবুজ রংয়ের প্লাস্টিকের চাউলের ড্রামের ভিতর হতে ৪টি ভারতীয় তৈরি হুসকিসহ এক জনকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন পলাতক আসামী পবিত্র কুমারের স্ত্রী স্বরসতি রাণী (৩৩),সাং- ঘোঙ্গাগাছ,থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট। ঘটনার সাথে জড়িত ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে ৬নং গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ মৌজা হতে পবিএ কুমার রায়(৩৬)এর বসতবাড়ীর উত্তর ভিটার টিনের শয়ন ঘরের ভিতর হতে  ৪০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল এবং প্লাস্টিকের চাউলের ড্রামের ভিতর হতে ৪টি ভারতীয় তৈরি হুসকিসহ এক জনকে গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ।।

  • কাল‌কি‌নি সা‌হেবরামপু‌রে আল-আযাহার ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন

    কাল‌কি‌নি সা‌হেবরামপু‌রে আল-আযাহার ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন

    মোঃ মিজানুর রহমান,কালকিনি থেকে/
    মাদারীপুরের কাল‌কি‌নি উপ‌জেলার সা‌হেবরামপুরে আধুনিক মানের আল-আযহার ক্যাডেট মাদ্রাসা প্লে থে‌কে ৫ম শ্রেনী পর্যন্ত শুভ উদ্বোধন করা হয়েছে।
    শ‌নিবার সকালে উপজেলার সা‌হেবরামপুর ইউনিয়নের সা‌হেবরামপুর গ্রামে এ মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।
    জানা যায়, এলাকার সমাজ সেবক রাজনী‌তি‌বিদ মোঃ র‌ফিক ইসলামের উদ্দেগে ও স্থানীয় লোকজনের সহযোগিতা গত কয়েকমাস আগে মাদ্রাসার ১০ রুম বিশিষ্ট টিন‌সেট ভব‌নের নির্মান কাজ শেষ হয়। এখা‌নে এক সাথে ১ হাজার ছাত্র-ছাত্রী আরবী, কোরআন, হাদীস শিক্ষাসহ আধুনিক শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানা যায়।
    ইউ`পি চেয়ারম‌্যান মোঃ মুরাদ হো‌সেন সরদা‌রের সভাপ‌তি‌ত্বে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এ সময় স্থানীয় প্রধান অ‌তি‌থি ছি‌লেন বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সা‌বেক প্রো-‌ভি‌সি জা‌হিদ হো‌সেন।
    বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ ব‌্যাং‌কের সা‌বেক নির্বাহী প‌রিচালক হুমায়ুন ক‌বির,মাদারীপুর সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ প্র‌ফেসর জামান খান,সরকা‌রি তিতুমীর ক‌লে‌জের প্র‌ফেসর সা‌লেহ উ‌দ্দিন আহ‌মেদ,কাল‌কি‌নি ফা‌জিল মাদরাসার অধ‌্যক্ষ যু‌ক্তি‌বিদ হযরত মাওলানা হা‌বিবুর রহমান,
    এসময় উপ‌স্থিত ছি‌লেন আল-আযহার ক‌্যা‌ডেট মাদরাসার অধ‌্যক্ষ মোঃ মুদা‌চ্ছের হো‌সেন,আলাউ‌দ্দিন আল-আযহারী ফাউ‌ন্ডেশ‌নের সহ-সভাপ‌তি মোঃ ফজলুর রহমান ও আলাউ‌দ্দিন আল-আযহারী ফাউ‌ন্ডেশ‌নের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হা‌বিবুর রহমান আজাদসহ স্থানীয় গন্যমান্য লোকজন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    মাদ্রাসার প্রতিষ্ঠাতা রাজনী‌তি‌বিদ ও সমাজ সেবক মোঃ র‌ফিকুল ইসলাম বলেন,স্থানীয় লোকজন সহযোগিতা করছে। এখা‌নে প্লে থে‌কে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হবে। আমার একার পক্ষে একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। আমি চাই সকলের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হোক।

  • ইপিজেড থানা পুলিশের অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০১(এক) মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    ইপিজেড থানা পুলিশের অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০১(এক) মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    শহিদুল ইসলাম,

    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ রোড মুখ সংলগ্ন শাহ আমানত বিরানী হাউজ প্রঃ মোল্লার বিরানীর দোকান এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইপিজেড থানা পুলিশ।

    ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায়
    এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সঙ্গীয় এএসআই/ রসুল আহম্মেদ ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৯/০৪/২০২৪ তারিখ ১৮.২৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন ব্যারিষ্টার কলেজ রোড মুখ সংলগ্ন শাহ আমানত বিরানী হাউজ প্রঃ মোল্লার বিরানীর দোকান এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী কিরনময় চাকমা (২৩) এর হেফাজত হইতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন জব্দ তালিকা মূলে জব্দ করেন।

    গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ-কিরনময় চাকমা (২৩), পিতা-সুরোধন চাকমা, মাতা- ববিতা চাকমা, সাং- নতুনপাড়া, মারিশ্যা, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

  • বরগুনায় এনসিটিএফ এর ত্রৈমাসিক সমন্বয় ও বিদায়ী সভা অনুষ্ঠিত হয়

    বরগুনায় এনসিটিএফ এর ত্রৈমাসিক সমন্বয় ও বিদায়ী সভা অনুষ্ঠিত হয়

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বরগুনায়,কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি) এর আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সকাল ১০ ঘটিকায় বরগুনার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় পর্যায় শিশু সংগঠন এনসিটিএফ এর ত্রৈমাসিক সমন্বয় ও বিদায়ী সভা অনুষ্ঠিত হয়।

    ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বিশিষ্ট কথা সাহিত্যিক কানিজ ফাতিমা।

    বেতাগী এনসিটিএফ এর সাধারণ সম্পাদক তাকওয়া তারিন নুপুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. গোলাম মোস্তফা কাদের ও সাধারণ সম্পাদক মো. জাফর হাওলাদার, সাবেক সভাপতি এডভোকেট সঞ্জীব দাস, সিবিডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতার পরিচালক মনির হোসেন কামাল, দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোর সাংবাদিক মো. আবু জাফর সালেহ্, আরডিএফ পরিচালক এনামুল হক, বরগুনা পৌরসভার কাউন্সিলর হোসনেয়ারা চম্পা ।

    এসময় বক্তব্য রাখেন ওয়াই-মুভ্স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: আবু ইউসুফ সাঈদ, বেতাগী উপজেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি ও ভলান্টিয়ার মো. খাইরুল ইসলাম মুন্না, বরগুনা সদর এনসিটিএফ এর সভাপতি মেহজাবিন অর্থী, আমতলী’র সাধারণ সম্পাদক ওয়াহেদুল করিম তনু, পাথরঘাটা’র সভাপতি তাসলিমা, তালতলী’র শিশু গবেষক ইমতিয়াজ, বামনার শিশু সাংসদ সদস্য সাকিরা প্রমুখ।

    উল্লেখ্য,কমিউনিটি বেজ্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি), ওয়াই মুভ্স প্রকল্প ২০২০ সাল থেকে বরগুনা জেলার ছয়টি উপজেলা এবং দুর্যোগ কবলিত নলটোনা ইউনিয়নে কাজ করে যাচ্ছে যা আগামী জুন, ২০২৪ সালে শেষ হবে। এই প্রকল্পের প্রধান উপকারভোগী এনসিটিএফ শিশুরা। প্রকল্প শেষ হওয়ার পরে এনসিটিএফ সদস্যরা কীভাবে টিকে থাকবে সে বিষয়ে উক্ত সভায় আলোচনা করা হয়।

  • খাগড়াছড়িতে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ এর মিলন মেলা অনুষ্ঠিত

    খাগড়াছড়িতে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ এর মিলন মেলা অনুষ্ঠিত

    শহীদউল্লাহ্ , খাগড়াছড়ি প্রতিনিধি

    “বন্ধুর সাথে বন্ধুরর পথ পাড়ি দিবো হউক শপথ”,এই শ্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ সালের বন্ধু বান্ধবীদের সাথে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৯ এপ্রিল)২০২৪ খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে বাংলাদেশের বিভিন্ন জেলার বন্ধু বান্ধবীসহ খাগড়াছড়ি জেলার বন্ধুরাও এই মিলন মেলায় অংশ গ্রহণ করে।

    সকাল ১০ টা থেকে সকলে অনুষ্ঠান স্থলে জড়ো হতে থাকে। এসময় অনেক এ আবেগে আপ্লুত হয়ে পড়ে দীর্ঘ ১০ বছর ১৫ বছর পর বন্ধু দের সাথে দেখা করতে পেরে।

    সকলের মধ্যে ছিলো আনন্দের বহিঃপ্রকাশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্টান। অনুষ্ঠানে ছিলো বন্ধুদের জন্য বল নিক্ষেপ খেলা,বান্ধবীদের জন্য চেয়ার খেলা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, সাংস্কৃতিক অনুস্ঠান, রাফেল ড্র,ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

    এমন অনুস্ঠানে থাকতে পেরে সকলে আনন্দিত বলে বহিঃপ্রকাশ করেন।

    আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয় দীর্ঘ একমাস ধরে বন্ধুদের সাথে যোগাযোগ করে এই অনুস্ঠান সাজানো হয়। আমরা চেষ্টা করেছি সকলকে এক জায়গায় করে একটা দিন নিজেদের মত করে কাটাতে দীর্ঘ সময় একে অন্যের সাথে দেখা হয় না তাই এমন আয়োজনর চিন্তা করা হয়।
    অনুষ্টানে খাগড়াছড়ি সহ সারা বাংলাদেশের প্রায় ২০০ জন বন্ধু বান্ধবী একত্রিত হয়েছে।

  • বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক-২

    বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক-২

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক-২ মোরেলগঞ্জের পল্লীতে অবৈধ অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক-২, থানায় সোপর্দ্দ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

    ষ্পেশাল কোম্পানি র‌্যাব-৬ খুলনার জেসিও মোঃ আনোয়ার হোসেন বাদি হয়ে মোরেলগঞ্জ থানার দায়েরকৃত মামলাসূত্রে জানা গেছে, বাগেরহাটের মোরেলগঞ্জ থানা এলাকায় র‌্যাবের অপারেশন চলাকালীন সময় ১৯ এপ্রিল শুক্রবার রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার পঞ্চকন ইউনিয়নের নুতন বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অপরাধ সংগঠনের প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার রাজু শরীফ (৪০) ও মারুফ শরীফ (৫৫) দুটি বস্তা নিয়ে দৌড়ে পালানোর সময় র‌্যাব তাদের আটক করে। ওই সময় র‌্যাব আটককৃতদের সাথে থাকা বস্তা থেকে দেশীয় তৈরী অচল ২টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা ও ১টি রামদা উদ্ধার করেন। পরে আটককৃতদের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    আকটকৃতরা হলেন, উপজেলার পঞ্চকরন ইউনিয়নের পঞ্চকরন গ্রামের আঃ মজিদ শরীফের ছেলে রাজু শরীফ ও একই এলকার তাহেন শরীফের ছেলে ফারুক শরীফ।

    এ বিষয় মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, র‌্যাব অভিযান চালিয়ে অবৈধ এ সকল অস্ত্রসহ রাজু শরীফ ও ফারুক শরীফ আটক করে থানায় সোপর্দ্দ করে এবং এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। আটককৃতদের এ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। #

  • বাবুগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে পাকা স্হাপনা তৈরি

    বাবুগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে পাকা স্হাপনা তৈরি

    কে এম সোয়েব জুয়েল,
    বিশেষ প্রতিনিধি ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে জাহাপুর গ্রামে মৃত আবদুল আজিজ চৌকিদারের পুত্র মোঃ আবুল কালাম আজাদের পৌত্রিক ও ক্রয়কৃত সম্পত্তিতে পাকা স্হাপনা তৈরি করছেন একই বাড়ির মৃত নুর মোহাম্মদ চৌকিদারের পুত্র ভূমিদস্যু কালাম ( কালুমিস্ত্রী) ।

    এ ব্যাপারে আবুল কালাম বাবুগঞ্জ থানায় অভিযোগ করে কোন সুফল না পেয়ে অবশেষে বরিশাল বিজ্ঞ (বাবুগঞ্জ) সহকারি জজ দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন
    ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ। যার মামলা নং- ৪৩/২৪।

    মামলা দায়েরে পরে বিজ্ঞ আদালত ২০ মার্চ প্রতিপক্ষদ্বয়কে ১৫ দিনের কারন দর্শানের নির্দেশ প্রদান করেন। বিবাদিগন বিজ্ঞ আদালতের কোন প্রকার কারন না দর্শাইয়া ভবন নির্মানের কাজ অব্যাহত রাখিলে বিজ্ঞ আদালত ১৭ এপ্রিল আবুল কালালামের ভোগদখলিয় বিএস ৩৪৯,৮০,১০৭৮,১০৭৯, খতিয়ানের ১১৫৫,১১৫৬, ১১৫৭ দাগের ভূমিতে স্ব-স্ব দখল অনুযায়ী বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্হতী শিলতা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

    প্রতিপক্ষ ভূমিদস্যুরা আদালতের আদেশকে অমান্য করে তাদের খেয়াল খুশি মত ভবন নির্মানের কাজ অব্যত রাখেন। এ বিষয় প্রতিপক্ষ ভূমিদস্যুদের হাত থেকে প্ররিত্রান পেতে প্রসাশনের সার্বিক সহোযোগিতা কামনা করছেন ভুক্তভোগী আবুল কালাম ও তার পরিবারের লোকজন।

  • টঙ্গীবাড়ী ইউএনও এর সাথে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ষ্টাফ রিপোর্টারের শুভেচ্ছা বিনিময়

    টঙ্গীবাড়ী ইউএনও এর সাথে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ষ্টাফ রিপোর্টারের শুভেচ্ছা বিনিময়

    নিজস্ব প্রতিবেদকঃ

    টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসেনই
    এর সাথে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ষ্ঠাফ রিপোর্টার আব্দুল কাদের খান পবিত্র ঈদুল ফিতর ও
    পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

    পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী
    উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ববি মিতু ,টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচন কমিশনের এম কে আহম্মেদ ।

  • নাগেশ্বরীর মনিরহাটে সফিকুল কর্তৃক ড্রেজারে বালু উত্তোলন

    নাগেশ্বরীর মনিরহাটে সফিকুল কর্তৃক ড্রেজারে বালু উত্তোলন

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীর মনিরহাট বাজারের দক্ষিণে কানিবাড়ী গ্রামের সফিকুল ইসলাম প্রশাসনের নাম ভাঙ্গিয়ে দাপটের সাথে দীর্ঘ দুই মাস ধরে গিড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছেন। এমন অভিযোগ এলাকাবাসীর।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিরহাট বাজারের দক্ষিণে কানিবাড়ী গ্রামের হাজী আব্দুল গফুর এর পুত্র সফিকুল ইসলাম প্রশাসনের নাম ভাঙ্গিয়ে দাপটের সাথে দীর্ঘ দুই মাস থেকে মনিরহাট বাজারের দক্ষিণে কানিবাড়ী গ্রাম ও তার বাড়ীর পার্শ্বে গিড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছে। কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পাশ্ববর্তী মানুষের ফসলি জমি ক্ষেত অনেকটা হুমকির মুখে রয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

    স্থানীয় কৃষকরা অভিযোগ করে জানান, আমাদের ফসলী জমির পার্শ্বে দীর্ঘ দুই মাস থেকে সফিকুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেন। এতে ফসলী জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    বালু ব্যবসায়ী সফিকুল ইসলাম সংবাদ সংগ্রহকালে মিডিয়া কর্মীদের বাধাঁ প্রদানসহ হুমকি প্রদান করে বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করি বিষয়টি নাগেশ্বরী এসিল্যান্ড দেখবে। সফিকুল ইসলাম আবার ক্ষমতাসীন দলের নেতার পরিচয় দেন।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে। সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা পুলিশ ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে মোবাইল কোর্টসহ বহুমাত্রিক অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

  • সুজানগরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

    সুজানগরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী খামারীদের পুরস্কার হিসেবে নগদ অর্থের চেক ও সার্টিফিকেট প্রদান করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন শেখ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ আবু রেজা তালুকদার। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে সুজানগর পৌর গবাদি পশুর হাট মাঠ চত্বরে প্রাণিসম্পদ সেবা উপলক্ষ্যে অনুষ্ঠিত এ প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে একযোগে দেশের সকল জেলা ও উপজেলায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে উপজেলার খামারীদের প্রাণিসম্পদ প্রতিপালনে উদ্বুদ্ধকরণসহ আধুনিক কলাকৌশল বিষয়গুলো জানানো। এছাড়া খামারিদের মাধ্যমে প্রাণিসম্পদ প্রতিপালন করে আমিষের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ আমিষের যোগান নিশ্চিতকরণের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ আবু রেজা তালুকদার জানান,প্রদর্শনীতে ৩৫টির অধিক স্টলে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, মুরগী,কবুতরসহ বিভিন্ন পশুপাখি প্রদর্শন করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি