Category: দেশজুড়ে

  • প্রতিবন্দ্বী  ফজর পেল দোকান করার মালামাল

    প্রতিবন্দ্বী ফজর পেল দোকান করার মালামাল

    জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
    সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের এক প্রতিবন্দ্বীর নাম ফজর আলী (৬০)।ভিটেমাটি শুন্য ফজর আলীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।
    লাঠিতে ভরকরে চলা ফজর আলী অন্যের কাছে হাত পেতে,ধারদেনা করে জীবন-জিবীকা নির্বাহ করতেন।
    বৃদ্ধ বয়সে তাকে ঘুম থেকে উঠে বের হতে হয় খাদ্যের সন্ধানে।শাহজাদপুরের মানবদরদী মামুন বিশ্বাসের আর্থিক সহায়তায় পায় একটি নতুন দোকান ঘর ও মালামাল।সেই দোকানের আয়ে কোনমতে চলতে থাকে তার সংসার।কিন্ত কিছুদিন যেতে না যেতেই চুরি হয়ে যায় দোকানের সব মালামাল।আবারও নি:স্ব হয়ে অচল হয়ে যায় তার সংসার।নেমে আসে সংসারে কষ্টের ঘানি।এমনি দু:সময়ে আবারো পাশে দাঁড়ায় আরেকটি মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”ফেসবুক গ্রুপ।নাম প্রকাশ না করার শর্তে “প্রিয় সলঙ্গার গল্প”গ্রুপের এক উপদেষ্টার একক অর্থায়নে ৫ হাজার টাকার মালামাল কিনে দেন।দোকানের বিভিন্ন মালামাল কিনে ভাউচারসহ তার হাতে তুলে দিয়ে সলঙ্গা বাজার অগ্রণী ব্যাংকের নিচে গতকাল বৃহ:বার (২ মে) সকাল ১০ টায় দোকান বসিয়ে দেন সলঙ্গার গল্প গ্রুপের সদস্যরা। চীপ এডমিন শাহ আলম মাস্টারের উদ্যোগে এ সময় গ্রুপের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান,আবদুস ছালাম মাস্টার,আলহাজ্ব দেলোয়ার হোসেন,এডমিন হারুনর রশিদ,এডমিন শাহিদুল ইসলাম,মডারেটর তুষার তালুকদার,ফরহাদ হোসেনসহ অনেকে।

  • বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরন শীর্ষক  কর্মশালা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ২ মে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরন শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়। ব্র‍্যাক প্রত্যাশা -০২ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম (টুকু)। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র‍্যাকের আর্থিক সহযোগিতায় এ কর্মশালায় ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন ভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদেরকে চিহ্নিত করা এবং সহযোগিতা করা। এ ব্যাপারে পরিষদের ইউপি সদস্য, বিদেশ ফেরত, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রবাস বন্ধু ফোরামের নেতৃবৃন্দ মতামত প্রদান করেন। কর্মশালায় সঞ্চালনায় ছিলেন এস.এম.সুদীপ্ত শাহিন, সাইকোসোশ্যাল কাউন্সেলর, এম আর এস সি বরিশাল। শোভন খান, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বানারীপাড়া প্রবাস বন্ধু ফোরামের সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, জোসনা,স্বেচ্ছাসেবক চাখার প্রমূখ। এছাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে একই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান।

  • খাদেম হয়ে ফের সেবা করতে চাই: চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসাইন

    খাদেম হয়ে ফের সেবা করতে চাই: চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসাইন

    ষ্টাফ রিপোর্টার
    ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য,সাবেক ছাত্রনেতা, সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেছেন,ছাত্রজীবন থেকেই আমি জনগণের খাদেম হয়ে কাজ করেছি। সদর উপজেলা পরিষদের একবার ভাইস চেয়ারম্যান ছিলাম,গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়েছিলাম,চেয়ারম্যান হিসাবে আমি সবসময় সদরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে আবার সুযোগ দিন। আমি আবারও আপনাদের খাদেম হয়ে সদরের উন্নয়ন ও আপনাদের সেবা করতে চাই।

    বুধবার (১লা মে) তিনি সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে মহান মে দিবস উপলক্ষে রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন
    ভাবখালী ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা ও বাউল সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি বাজারে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

    আশরাফ হোসাইন বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাবো। বিগত দিনে ময়মনসিংহ সদরের উন্নয়নমূলক যা কাজ করেছি, আপনারা ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানানোর কারণেই তা সম্ভব হয়েছে। যদি মনে করেন এলাকার উন্নয়নে কাজ করেছি, আপনাদের পাশে থেকেছি,তবে আবার সুযোগ দিন, আরও কাজ করতে চাই।’

    রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাবখালী ইউনিয়ন শাখার সভাপতি উমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সঙ্গীতানুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন।অনুষ্ঠানেে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন,সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম গাদুমিয়া, সহসভাপতি আলম মিয়,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সাবেক সভাপতি মুন্তাজ উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জে প্রধান বিচারপতি বললেন  আমি দায়িত্বভার গ্রহন করার পর বিচার বিভাগ ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন হয়েছে

    হবিগঞ্জে প্রধান বিচারপতি বললেন আমি দায়িত্বভার গ্রহন করার পর বিচার বিভাগ ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন হয়েছে

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ প্রতিনিধি।। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমি দায়িত্বভার গ্রহণ করার পর বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটালাইজেশন, আধুনিককরণ ও বিচার সেবা প্রার্থী সহজকরণ করা লক্ষে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।

    তিনি আজ বৃহস্পতিবার বেলা ৩টায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হল রুমে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

    আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিষ্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, বিভিন্ন আদালতের বিচারকগণসহ সমিতির আইনজীবীগণ এসময় উপস্থিত ছিলেন।

    পরে আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

  • ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা

    ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা

    রিপোর্ট : ইমাম বিমান

    ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে প্লান ইন্টারন্যাশনাল এর অধীনে বাল্যবিবাহ রোধে বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা স্কুল ছাত্রী ও ১০ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রী সহ দু’জন শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড সহ তাদের অভিভাবকদেরকে ভ্রাম্যমান আদালতে আর্থিকভাবে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে মহিলা বিষয়ক কর্মকর্তা তার টিমের সহযোগীতায় উপস্থিত স্থানীয় কিশোরী ও তাদের অভিভাবকদের সমবেত করে বাল্য বিয়ের কুফল ও বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা করেন।

    এ বিষয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন আক্তার জানান, গত পহেলা মে বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পাই সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বড় একশাড়াপাড়া গ্রামে ১০শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সাথে সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে একজন প্রতিনিধি পাঠাই। একই সাথে ঝালকাঠি কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর শুভ বেপারী, শিক্ষক ঐশি দাস, শিক্ষক বিথী শর্মা বনিক এবং আমি গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্রা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। পথি মধ্য আমার পাঠানো প্রতিনিধি বিয়ের সত্যতা জানাতে পেরে আমাকে জানায় যে, আমাদের আশার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যান একই সাথে কনেকেও সরিয়ে ফেলা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের শক্ত টিম কনেকে খুজতে খুজতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা থেকে রাত আনুমানিক ৯টার মধ্যে কনেকে খুজে বের করতে সক্ষম হয়।কনে খুজতে গিয়ে ঐ এলাকায় বৈদ্যুতিক লোডসিডিং থাকায় রাতের আধারে কেঁচো খুজতে গিয়ে সাপ বের হয়ে আসে। আমাদের টিম পাশের বাড়ি কনে খুজতে গিয়ে জানতে পারেন, ঐ বাড়ীতে প্লান ইন্টারন্যাশনাল এর অধীনে বাল্যবিয়ে রোধে কাজ করা সদ্য এসএসসি পরীক্ষার সম্পন্ন করা, আর ডি এফ এর একজন কিশোরী কর্মীর দু’দিন আগে শরা পড়ে বাল্যবিয়ে সম্পাদন করেছেন তার অভিভাবক। সেই কনে ঝালকাঠি জেলায় বাল্যবিবাহ রোধে বিভিন্ন প্রশিক্ষণে আর ডি এফ এর কর্মী হয়ে কাজ করেছেন এবং অনেক প্রচার প্রচারনা ও করেছেন। অথচ নিজের বিয়েই ঠেকাতে পারলেন না। হয়নি কোন কাবিন, ধার্য হয়নি কোন দেনমোহর।

    ঘটনা স্থলে রাত আনুমানিক ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ছুটে যান একই সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এক কনের মামাকে বিবাহ পড়ানোর দায়ে ৫ হাজার টাকা এবং বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে কাজ করা আর এক কনের মা’কে ১০হাজার টাকা করে দু’জনকে মোট ১৫ হাজার আর্থিক জরিমানা করেন। এসময় গাভারামচন্দ্রপুর ইউপি সদস্য আসলাম, গ্রাম পুলিশ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী  নুর মোহাম্মদ শেখ চশমা মার্কা পেয়েছেন

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শেখ চশমা মার্কা পেয়েছেন

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস
    চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শেখ (চশমা) মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

    প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলো।

    তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (২ মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে
    প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল
    আলম।

    তফসিল অনুযায়ী আগামী ২১ মে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলায় ব্যালট পেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বাবুগঞ্জ উপজেলা যুবদল’র সভাপতি টুকুর নিঃস্বর্থমুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    বাবুগঞ্জ উপজেলা যুবদল’র সভাপতি টুকুর নিঃস্বর্থমুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

    ১ মে বুধবার বিকেল ৬ টায় বাবুগঞ্জ উপজেলার কামিনী পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে শুরু হয়ে পশ্চিম পাশ্বে ঢাকা বরিশাল মহা সড়কে বাবুগঞ্জ উপজেলা যুব দলের উদ্যগে এই কর্ম সুচি পালন করা হয়।

    রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ , উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের মো: ওবাইদুল হক, সদস্য সচিব, বাবুগঞ্জ উপজেলা যুবদল; মো: নিয়াজ মোর্শেদ, যুবদল বাবুগঞ্জ উপজেলা; মো: রতন তালুকদার, সভাপতি, মাধবপাশা ইউনিয়ন যুবদল সহ বাবুগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন। বরিশালর্্যাব -৮ এ তথ্য নিশ্চিত করেন।

  • লালমনিরহাটে গোয়েন্দা শাখার অভিযানে গ্রেফতার ১

    লালমনিরহাটে গোয়েন্দা শাখার অভিযানে গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ  অভিযানে  ৫১বোতল মাদকদ্রব্য,Codeine Phosphate&Triprolidine Hydrochloride Eskuf Syrup ও একটি  ইজিবাইকসহ ০১ জন আসামি আটক।গত(১মে)২০২৪ইংলালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই ইসমাইল হোসেন,,এএসআই আব্দুল বারী,এএসআই মো:শাহজালাল হোসেন,রবিউল ইসলাম,আবতাব,রেজাউল ইসলাম,মুছা আলম, ময়েজ উদ্দিন,  রাশেদ মিয়া, সহ বিশেষ অভিযানে চালিয়ে  সদর থানাধীন চরকুলাঘাট আল-মদিনা মসজিদ সংলগ্ন কুলাঘাট হইতে ফুলবাড়ি গামী পাকা রাস্তার উপর হইতে সুজন মিয়া(৩০) ,একটি ইজিবাইক ৫১(একান্ন)বোতল  মাদকদ্রব্য Codeine Phosphate&Triprolidine Hydrochloride Syrup Eskuf  বহন করার সময় গ্রেফতার করেন। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু  করা হয়। গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১বোতল মাদকদ্রব্য,Codeine Phosphate&Triprolidine Hydrochloride Eskuf Syrup ও একটি  ইজিবাইকসহ ০১ জন আসামি আটক। 

    হাসমত উল্লাহ ।

  • গৌরনদীতে মাদক ব্যবসায়ী জসিম ফকির ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার

    গৌরনদীতে মাদক ব্যবসায়ী জসিম ফকির ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশাল জেলার গৌরনদীর পৌরসভার বড়কসবা এলাকা হতে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানার পুলিশ। ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এসআই হৃদয় কুমার চাকলাদর ও সঙ্গীয় অফিসার ফোর্স এসআই ইলিয়াছ মাহমুদ, এএসআই ফিরোজ আলম, এএসআই সুজন চন্দ্র দে, এএসআই হুমায়ন কবির, এএসআই কৃষ্ণকান্ত মিত্র, পুলিশ সদস্য মোঃ ফরিদ উদ্দিন ,মুরাদুল ইসলাম,মোঃ মামুন হোসেন,কামরুল ইসলাম,সোহেল রানাসহ বরিশাল জেলার গৌরনদী থানাধীন পৌরসভাস্থ লাখেরাজ কসবা ২নং ওয়ার্ডস্থ হারুন মিয়ার বাড়ীর পাকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,২০,০০০ টাকা মূল্যমানের ৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ৩০,৯০০ মূল্যে ১০৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ ফয়সাল আলম ওরফে জসিম ফকির (৩৭), পিতা-আঃ মজিদ ফকির,সাং-বড় কসবা ২নং ওয়ার্ডের বাসীন্দা। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জসিম ফকির পেশাদার মাদক ব্যবসায়ী। জসিম ফকির বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে গৌরনদী ও আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় এজাহার দায়ের করা হয়েছে, নং-১৩৭৯, বুধবার সকালে আসামীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার

    রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলা মিলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছে ডাসারের কৃতী সন্তান তাপস কুমার মজুমদার। তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর সিনিয়র শিক্ষক (ভৌত বিজ্ঞান)।তিনি নিউজিল্যান্ড থেকে বৈদেশিক প্রশিক্ষণ নিয়ে এদেশের ছাত্র ছাত্রী দের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাপস কুমার মজুমদার দীর্ঘদিন ধরে সম্মানের সহিত শিক্ষকতা করে আসছে এবং
    তিনি দীর্ঘ দিন যাবত সেসিপ , ব্র‍্যাক এর শিক্ষা প্রগাম এবং নতুন কারিকুলাম এর মাষ্টার ট্রেইনার হিসাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন।