Category: দেশজুড়ে

  • যশোরে বদিউজ্জামান ধনি হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার-২, হত্যাকাজে ব্যবহৃত দা, চাইনিজ কুড়াল, চাকু উদ্ধার

    যশোরে বদিউজ্জামান ধনি হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার-২, হত্যাকাজে ব্যবহৃত দা, চাইনিজ কুড়াল, চাকু উদ্ধার

    জেলা সংবাদদাতা(যশোর):

    যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যা মামলায় আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ। এর আগে র‍্য াব আসামি আলামিনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় কোন্দল ও জামাই ইয়াসিন খুনের প্রতিশোধ নিতেই বিএনপি নেতা মানুয়ার নির্দেশে খুন করা হয় যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধোনিকে। এ ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত রায়হান সহ দুইজনকে আটক করেছে। একই সাথে হত্যায় ব্যবহৃত দুটি গাছি দা , একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার(১৪ জুলাই) বেলা সাড়ে বারোটায় যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান যশোরের এসপি পলয় কুমার জোয়ারদার।

  • ফুলবাড়িয়া বিয়ে বাড়িতে জুতা লুকানো কেন্দ্র করে  মারামারি, বরের পিতার মৃত্যু

    ফুলবাড়িয়া বিয়ে বাড়িতে জুতা লুকানো কেন্দ্র করে মারামারি, বরের পিতার মৃত্যু

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে বিয়ে বাড়িতে বরের জুতা লুকানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের মারামারি বেঁধে গেলে বরের পিতা মো. রুহুল আমিন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
    মঙ্গলবার (১২ জুলাই) বিকালে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে।
    পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ফুলবাড়ীয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সাথে। বাড়িতে বরযাত্রীরা এসে খাওয়া দাওয়া শেষে বিয়ের পর কারা যেন বরের জুতা লুকিয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বরের পিতা রুহুল আমিনের সাথে মেয়ে পক্ষের লোকজনের মারামারি হয়। এক পর্যায়ে বরের পিতা অজ্ঞান হয়ে পড়েন। পরে ফুলবাড়িয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
    ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন- ত্রিশালে কামাল চেয়ারম্যান।।

    এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন- ত্রিশালে কামাল চেয়ারম্যান।।

    ময়মনসিংহ প্রতিনিধিঃ
    জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার শাসনামলে ‘উন্নয়নের অসামান্য কীর্তি গড়ে গেছেন’ বলে দাবি করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল।এরশাদ বাংলাদেশের জনগণের ‘মনের রাজা’ ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি।

    বৃহস্পতিবার (১৪জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকিতে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি আয়োজিত মিলাদ,দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করেননি পল্লীবন্ধু এরশাদ। রাজনীতির চার ভাগের একভাগ সময়ে দেশ পরিচালনা করে উন্নয়নের অসামান্য র্কীতি গড়েছেন তিনি।

    “সকল বিরোধিতা উপেক্ষা করে হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সকল বিরোধিতা অগ্রাহ্য করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। এখন দেশবাসী হুসেইন মুহম্মদ এরশাদের সকল কাজের সুফল ভোগ করছেন।”

    কামাল চেয়ারম্যান বলেন, “বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের সারিতে থেকেও গণমানুষের কল্যাণে কাজ করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

    এরশাদ ‘এদেশের মানুষের মনের রাজা’ ছিলেন দাবি করে তিনি বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় দেশের মানুষের মনের ভাষা বুঝতেন। দেশের মানুষের মতামতের ওপর শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করছেন তিনি। তিনি দেশবাসীর অন্তর জয় করে অকৃত্রিম ভালোবাসা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।”

    এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্পটে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিলে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখেন এবং উপস্থিত জনতার মাঝে খাবার বিতরণ করেন।

  • বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    বাবার বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় আটোয়ারী উপজেলায় বাবার বন্ধুর বাড়িতে মারা গেছে ৮ বছর বয়সী বেড়াতে এসে শিশু সোহানা।
    বৃহস্পতিবার ১৪ জুলাই সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
    সোহানা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ এলাকার ইসলামের মেয়ে সে তার বাবার সঙ্গে বাবার বন্ধু রাজুর বাড়িতে বেড়াতে এসেছিল।
    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সোহানা বাক প্রতিবন্ধী গত বুধবার দুপুরে সলতে বের হয় তারপর থেকে সে নিখোঁজ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর খুঁজে পাননি পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে সোহানার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

  • স্বরূপকাঠিতে পৈত্রিক জমিতে ঘর তুলতে বাধা

    স্বরূপকাঠিতে পৈত্রিক জমিতে ঘর তুলতে বাধা

    আনোয়ার স্বরূপকাঠি প্রতিনিধি //

    স্বরূপকাঠির উত্তর কামারকাঠি এলাকায় সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির পৈত্রিক জমিতে ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। সিদ্দিকুর রহমান পিরোজপুরে স্বরূপকাঠি উত্তর কামারকাঠি গ্রামের মৃত আমির হোসেন সরদার এর বড় ছেলে।

    ছিদ্দিকুর রহমান গত মঙ্গলবার স্বরূপকাঠি প্রেসক্লাবে লিখিত আকারে এ অভিযোগ করেন তার পৈত্রিক জমিতে ভেঙে পড়া ৫০বছরের পুরানো ঘরটি মেরামত করে গেলে জমির মালিকানা দাবি করে তার প্রতিবেশী আব্দুল রব ,আব্দুল হাই,আব্দুল ওহাব,আরেফিন গংরা বাধা দেয়।

    এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। পরে ছিদ্দিকুর রহমান থানায় অভিযোগ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষের উপস্থিতিতে ছিদ্দিকুর রহমানকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়। এরপর সে ঘর তোলার কাজ অব্যহত রাখলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী অবস্থায় ঘর তুলতে পুনরায় বাধা দেয়। দুইমাস অতিবাহিত হলেও নিজের ঘরটি মেরামত করতে পারছেনা ছিদ্দিকুর রহমান।তাই আসু সমাধানের জন্য পুনরায় স্বরূপকাঠি পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ করে তিনি।

    এ বিষয়ে অভিযুক্তরা জানান,আমারা ওয়ারিশ সুত্রে এবং ক্রয় সুত্রে যায়গা পাবো আগে আমাদের যায়গা বুঝিয়ে দেয়া হোক তারপর ঘর তুলতে দিবো তার আগে না।

    পৌরসভার মেয়র গোলাম কবির জানান, জমি সংক্রান্ত জটিতলা থাকতেই পারে এবং একটা সালিসি ব্যবস্থা চলমান একটা ৫০বছরের পুরানো ঘরটি মেরামত করবে পারবেনা এটা অমানবিকতা। এটার পেছনে যারা বুদ্ধিদাতা ইন্ধনদাতা তারাই সমাজের কুচক্রী মহল। কিন্তু যারা ঘর তুলতে বাধা দিয়েছে কাজটা মোটেই ঠিক করেনি।তারা যদি যায়গা পায় সেটা তাদের অন্য যায়গা থেকে বুঝিয়ে দেয়া হবে। তাই বলে ঘর তুলতে বাধা দেয়াটা অমানবিক কাজ করা হয়েছে।

    এ নেছারাবাদ থানা (তদন্ত) অফিসার সোলায়মান হোসেন জানান, অভিযোগ পেয়ে মিমাংসার উভয়কেই ডেকেছিলাম কিন্তু অভিযুক্তারা সেটা মানেনা।এখন তারা যদি স্থানীয় ভাবে সমাধান করতে না পারে তাহলে মহামান্য আদালতের মাধ্যমে সমাধান করতে হবে ।

    বর্তমানে অভিযুক্তরা সিদ্দিকুর রহমান ও তার গংদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও জানায় তিনি। তাই ছিদ্দিকুর রহমান ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তা হীনতায় ভূগছে বলে জানায়।

  • পল্লীবন্ধু এরশাদ আজীবন গণতন্ত্র ও গণমানুষের কল্যাণে কাজ করেছেন-  জাপা নেতা জাহাঙ্গীর।।

    পল্লীবন্ধু এরশাদ আজীবন গণতন্ত্র ও গণমানুষের কল্যাণে কাজ করেছেন- জাপা নেতা জাহাঙ্গীর।।

    আরিফ রববানী, ময়মনসিংহ
    জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান,ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের বিশ্বস্ত আস্থাভাজন জাহাঙ্গীর আহমেদ বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্র ও গণমানুষের কল্যাণে কাজ করেছেন। ১৯৯১ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    বৃহস্পতিবার (১৪ই জুলাই ) সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষীকিতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি শেষে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

    জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ বলেন, এরশাদ বাংলাদেশের রাষ্টধর্মকে ইসলাম ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়াসহ সব রাজনৈতিক দলের বাধা ও নিষেধ উপেক্ষা করেও পল্লীবন্ধু উপজেলা পদ্ধতি সৃষ্টি করেছেন।

    দেশের মানুষ এখন এর সুফল ভোগ করছে।
    তিনি বলেন, সব রাজনৈতিক দলের বিরোধীতার মুখেও জাতিসংঘে সৈন্য পাঠিয়েছিলেন এরশাদ।
    এখন শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের পুলিশ সদস্যরাও জাতিসংঘ মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। দেশের রাজনীতিতে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন পল্লীবন্ধু।

    তিনি আরো বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সারা জীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। খুব অল্প সময়ে তিনি ব্যাপক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। পল্লীবন্ধুর দরদী মন সব সময় দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিল। তিনি সব সময় দেশকে গড়তে স্বপ্ন দেখতেন। আমরা পল্লীবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে কাজ করে যাব। সেই লক্ষে ময়মনসিংহের উন্নয়নের রুপকার, ময়মনসিংহের অহংকার, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্ব জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।এসময় তিনি আরো বলেন, জাপাতে কোনো বিভেদ নেই। জাপা এখন আরও শক্তিশালী।

    এসময় তার সাথে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা, কে আর ইসলাম, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত চিকিৎসক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা, মুস্তাফিজুর রহমান আকাশ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কোতোয়ালি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম তপন,মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল ইসলাম খোকন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি শরিফ খান পাঠান মিল্টন, ময়মনসিংহ মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি বাদশা মিয়া, ১২ নং ভাবখালী ইউনিয়ন এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী ,মহানগর জাতীয় পার্টির যুগ্ন প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিকসহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহে এরশাদের তয় মৃত্যুবার্ষীকি পালন করেছে  জেলা জাতীয় ছাত্র সমাজ।।

    ময়মনসিংহে এরশাদের তয় মৃত্যুবার্ষীকি পালন করেছে জেলা জাতীয় ছাত্র সমাজ।।

    ময়মনসিংহে উপজেলা পদ্ধতির প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকালে নগরীর ২নং ওয়ার্ড স্টেডিয়াম গেইট এলাকায় জাতীয় ছাত্র সমাজ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাব্বির হোসেন বিল্লাল এরর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মিলাদ মাহফিলে উপস্থিত থেকে প্রয়াত এরশাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এর উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা, কে আর ইসলাম, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শরিফুল আলম তপন, কোতোয়াালী জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিস আলী,মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি শরিফ খান পাঠান মিল্টনসহ জাতীয় পার্টি, যুবসংগতি ও ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় শরীক হয়ে তবারক বিতরণে অংশ নেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সুখন সহ মহাজোট নেতৃবৃন্দ।
    উক্ত দোয়া মাহফিলে এ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • এমপি ফারুক চৌধুরী ও অধ্যক্ষ সেলিম রেজার সংবাদ সম্মেলন: পেটানোর ঘটনা সত্য নয় দাবি

    এমপি ফারুক চৌধুরী ও অধ্যক্ষ সেলিম রেজার সংবাদ সম্মেলন: পেটানোর ঘটনা সত্য নয় দাবি

    নিজস্ব প্রতিবেদক : কলেজ অধ্যক্ষকে পেটানোর ঘটনা সত্য নয় দাবি করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। একই সঙ্গে নিজে মারপিটের শিকার হননি বলেও দাবি করেছেন গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম রেজা। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি করেন।
    রাজশাহী নগরের নগরীর নিউ মার্কেট এলাকায় এমপি ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী ও অধ্যক্ষ সেলিম রেজা ছাড়াও মাটিকাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু।

    অধ্যক্ষ সেলিম রেজা বলেন, ‘ঈদ উপলক্ষে গত ৭ জুলাই আব্দুল আওয়াল রাজু আমাদের ফোন করে এমপির কার্যালয়ে আসতে বলেন। সেখানে ৭/৮ জন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত হয়। পরে আমাদের অধ্যক্ষ ফোরামের কমিটি গঠন ও অভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আমাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় এমপি আমাদেরকে নিবৃত করেন। এছাড়া আর অন্য কোনো ঘটনা ঘটেনি সেখানে।’

    সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, অধ্যক্ষ ফোরামের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গত ৭ জুলাই তার কার্যালয়ে যা ঘটেছে তা বিকৃতি করে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। একটি চক্র ইস্যু তৈরী করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করে আমার সম্মানহানী করেছে।

    তিনি আরও বলেন, মূলত ঈদের আগে শুভেচ্ছা বিনিময়র করার জন্য অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের ডাকা হয়েছিল। সেখানে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে তারা। বিশেষ করে অধ্যক্ষ আব্দুল আওয়াল রাজু ও অধ্যক্ষ সেলিম রেজার মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আমি গিয়ে তাদের থামায়।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী নগরীর থিম ওমর প্লাজায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। যা গত মঙ্গলবার জানাজানি হয়। এর পর তা গণমাধ্যমে ছাপা হলে তোলপাড় শুরু হয়।

    বুধবার ঘটনাটি তদন্তে কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যত দ্রুত সম্ভব সরেজমিনে ঘটনা বিস্তারিত জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন উপাচার্য।

    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মুন্সীগঞ্জ‌ে  টঙ্গীবাড়ী‌তে  উৎসবমুখর পরিবেশে এসএসসি-২০০০ ব্যাসের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে

    মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী‌তে উৎসবমুখর পরিবেশে এসএসসি-২০০০ ব্যাসের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ

    “” বন্ধুত্বের টানে,বন্ধুর পানে”” শ্লোগান ধারন করে মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে এসএসসি- ২০০০ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার( ১৩ জুলাই) সকালে টংগীবাড়ী উপজেলার সোনারং পাইলট মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ২২ বছর পর প্রথম ২০০০ ব্যাচের শিক্ষর্থীরা একত্রিত হয়।
    সকাল ৮টায় কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পদ্মা নদীতে নৌকাভ্রমণসহ বন্ধুদের নিয়ে নানান আয়োজন শেষে খেলাধুলা, নাচগানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতো ওঠেন। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পরেন।

  • ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে  ধর্ষনের চেষ্টায়  ৬৫ বছরের বৃদ্ধ শ্রীঘরে

    ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ শ্রীঘরে

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    জয়পুরহাটের ক্ষেতলালে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    থানাসুত্রে জানা যায়, গতকাল ১২ই জুলাই বিকেল ৫টায় বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী নিজ বাড়ির পাশে নানি ও ছোট ভাইয়ের সাথে বসে গল্প করছিল। একপর্যায়ে আসরের আযান দিলে নানি নামায পড়তে বাসায় যায়, সাথে ভুক্তভোগীর ছোট ভাইও চলে যায়। সে সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে প্রতিবেশি আবুল কাশেম (৬৫) বাড়ির পার্শ্বে খড়ের গাদার পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
    এসময় ওই প্রতিবন্ধীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত বৃদ্ধ কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরে এবিষয়ে স্থানীয় ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগীর নানি পরদিন বুধবার থানায় অভিযোগ করেন। ওইদিন বিকেল ৫ টায় ক্ষেতলাল থানার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফোঁপরা (সুজাপুর) গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠান।

    ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াদানি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।