Author: desk

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালে মানববন্ধন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালে মানববন্ধন

    মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলরিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালের জন্য মানববন্ধন সহ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন মানববন্ধনকারীরা।

    বুধবার (১৭ এপ্রিল) তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রায় শতাধিক বিক্ষুব্ধ এলাকাবসীর উপস্থিতিতে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়।
    জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত সালের ১৯ জানুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন-২০২৩ নীতিমালা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে গত সালের ২৩ জুলাই সভার কার্য্য বিবরণী বহিতে ৯সদস্যের আলোচনা সূচিতে ভজনপুর দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থলে ভজনপুর শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করেন এসএমসির সহ-সভাপতি রফিকুল ইসলাম। তাঁর প্রস্থাবে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে সমর্থন করে ভজনপুর শব্দটি বাদ দিয়ে বিদ্যালয়ের নাম দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় করার সিদ্ধান্ত গ্রহন করেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলতি বছরের ৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে ‘হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ সংশোধিত হয়।

    মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখায় দফায় দফায় এলাকাবাসীর তুমুল প্রতিবাদ জানানো হচ্ছে। মানববন্ধনে দেবনগড় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, প্রবীণ শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকাবাসী তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরে নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির রেজুলেশন তোয়াক্কা না করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজের ইচ্ছা মত নাম দিয়ে আমাদের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করেছে। আমরা এর বিচার চাই এবং অবিলম্বে হাসনাহেনা নামটি পরিবর্তন করে দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় রাখার হুশিয়ারি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে আরও ব্যাপক কর্মসূচী পালন করবে বিক্ষুব্ধ এলাকাবাসী।

    স্বারকলিপি সূত্রে জানা যায়, দেবনগড় একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এলাকা। এটি একটি প্রাচীন জনপথ। দেবনগড় নামে সাথে পঞ্চগড় জেলার পাঁচটি গড়ের নাম যুক্ত আছে। সেন/খেন রাজবংশের (১৪৪০-১৪৬০) প্রতিষ্ঠাতা ও কামতার রাজা নীলধ্বজ সেন এবং শাহী রাজ বংশের (১৪৯৩-১৫১৯) প্রতিষ্ঠাতা ও মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ শাসক আলাউদ্দীন হোসেন শাহের জন্মস্থান দেবনগড়ে। সেই থেকে দেবনগড়ের নাম অনুসারে ১৯২১ সালেরও আগে প্রতিষ্ঠিত হয় দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। মূলত ভজনপুর ও দেবনগড় দুটি ভিন্ন ভিন্ন এলাকা। এদের পারস্পরিক দুরুত্বও প্রায় চার কিলোমিটার এবং এই দুই নামে দুটি ভিন্ন ইউনিয়ন হয়েছে। অন্যদিকে ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে।

    এসময় মানববন্ধনকারীদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ তারিন ও কাজী আনিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা আইবুল হক, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মতিন, মাঝিপাড়া মহিলা কলেজের প্রভাষক আবু তৈয়ব, দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন, প্রাক্তন শিক্ষার্থীরা প্রমূখ।
    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন-২০২৩ নীতিমালার ৭নং ক্রমিকের গ-এ ১১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সুপারিশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। এর মধ্যে সুপারিশ গৃহিত করার ক্ষেত্রে কমপক্ষে ছয় সদস্যের উপস্থিতির কথা বলা হয়েছে।

    এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী বলেন, নাম সংশোধনে বিষয়ে তিনি কোনো কিছুই অবগত নন। নাম সংশোধনে উপজেলা কমিটির সদস্য হিসেবে কেউ তাকে কোনো কিছুই বলেননি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বি জানান, ‘বিদ্যালয়ের নাম সংশোধনের জন্য উপজেলা কমিটি রয়েছে। সরকার আপনাদের (এলাকাবাসীর) আবেগের বিরুদ্ধে না, আপনারা দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্বহালের দাবী জানিয়েছেন ফোন করে হলেও উর্ধ্বতন মহোদয়কে জানানো হবে এবং মিটিং এর মাধ্যমে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিষয়টি উপস্থাপন করা হবে।’

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • আগামীকাল স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের সহ-ধর্মিনী রেভা দাশ গুপ্তা’র ১তম মৃত্যু বার্ষিকী

    আগামীকাল স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের সহ-ধর্মিনী রেভা দাশ গুপ্তা’র ১তম মৃত্যু বার্ষিকী

    আগামীকাল রাউজান উপজেলার ছেমরী সওদাগর বাড়ির বাসিন্দা মৃত সতিন্দ্র লাল দাশ গুপ্তের সহধর্মিনী ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, নিরাপদ সড়ক চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য বিকাশ দাশ গুপ্তের মমতাময়ী মা রেভা দাশ গুপ্তের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৯ এপ্রিল ২০২৪ইং তিনি গত বছর ১৯ এপ্রিল২০২৩ইং রোজঃ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর আত্মার শান্তি কামনাই বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে   ১১ টি মনোনায়ন বৈধ বলে ঘোষনা

    গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ টি মনোনায়ন বৈধ বলে ঘোষনা

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে একজন বাদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

    বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে এ তিনটি পদে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক।

    চেয়ারম্যান পদে ৫ জন বৈধ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সদ্য পদত্যাগকৃত দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক, কাষ্টম গেয়েন্দার সাবেক সহকারী পরিচালক, সুনন্দন দাস রতন, ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী।
    বাদ পড়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ড. আব্দুর রহমান মুহসেনী।

    ভাইস চেয়ারম্যান পদে চার বৈধ প্রার্থী হলেন- গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল ও আদিবাসী নেতা হুরের মুর্মু।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে২ বৈধ প্রার্থী হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণা দেবী।

    গোদাগাড়ী উপজেলায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে।

    প্রথম ধাপের দেড়শ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • চারঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের মত চারঘাটেও “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বেলা ১১ টায় চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র‍্যালী শেষ হয়।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

    সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সরদহ সরকারি কলেজের অবঃ প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, চারঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা।

    এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী 

  • ত্রিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়নের ব্যাপক গণসংযোগ

    ত্রিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়নের ব্যাপক গণসংযোগ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন ব্যাপক গণসংযোগ ও প্রচার -প্রচারনা চালিয়েছেন।

    বুধবার (১৭এপ্রিল) বিকেলে তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বিভিন্নবাজারসহ বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার-প্রচারনা ও সাধারণ জনগনের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

    এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন বলেন- আমি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত।ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্ব ধারণ করে রাজনীতির সাথে জড়িত রয়েছি।আমি উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম ।আমি বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ও নেতৃত্ব দিচ্ছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।

    তিনি বলেন-বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই উন্নয়নের ছোয়া আমাদের এলাকায়ও লেগেছে।এই আসনের সাংসদ শিল্প মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান নির্বাচিত হয়েই আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে।

    এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে।আমি আগামী দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আরোও বড় পরিসরে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে।এমপি সাহেবের পরানর্শ ক্রমে আমি ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চাই। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই।তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন,দোয়া ও ভোট দিবেন।

    এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহ সদরে ব্যাপক গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন

    ময়মনসিংহ সদরে ব্যাপক গণসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন

    স্টাফ রিপোর্টার : আসন্ন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা আশরাফ হোসাইন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে দ্বিতীয় মেয়াদে আবারো প্রার্থী হিসাবে ব্যপক গণসংযোগ করে যাচ্ছেন।

    ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী বাজার,নারায়নপুর, চকবন পাথালিয়া নতুন বাজারে গণসংযোগ ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় এবং বিভিন্ন স্থানে বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

    ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির,যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার সেহেল,ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সরকারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় তার সাথে ছিলেন। পরে ঈদ পুণর্মিলনী উপলক্ষে রাত ১১টায় তিনি চকবন পাথালিয়া নতুন বাজার নাট্য গোষ্ঠী আয়োজিত নাট্যমঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    এ সময় তিনি বলেন, ভাবখালী ইউনিয়নের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক জড়িয়ে আছে। এ ইউনিয়নের মানুষের প্রতি অধিকার আমার বেশি, আশা রাখি এ ইউনিয়নের মানুষ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আবারও নির্বাচিত করার জন্য গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। এ ইউনিয়ন সব সময় আওয়ামী লীগ জিতে, সামনে নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেবেনা, সেহেতু আমাকে আপনারা নিজের সন্তান হিসাবে বুকে জায়গা দিয়ে নির্বাচনে বিজয়ী করতে আপনাদের দায়িত্ব নিতে হবে।

    তিনি বলেন, স্বপ্নেও আমি ভাবখালীর মানুষ ও রাস্তাঘাট দেখি। এ ইউনিয়নের মানুষ আমার সব চাইতে প্রিয় । আপনাদের ভালোবাসায় জনগনের সেবা করাই আমার যেন নেশা হয়ে উঠেছে, মানুষের কল্যাণে কাজ করাই আমার এক মাত্র উদ্যেশ্য। তাই আবারও নির্বাচন করতে আপানাদের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করছি।

    আসন্ন সদর উপজেলা পরিষদের নির্বাচনে জনসাধারণের দাবির পেক্ষিতেই আমি আবার প্রার্থী হচ্ছি, এ জন্য আপনাদের সমর্থন ও দোয়া নিয়েই মাঠে নামতে চাই। তাই আমি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছি।
    আমি ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এ দায়িত্ব পালন কালে হয়তো আপনাদের সকল চাহিদা আমি পূরণ করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করিনি, সবার সাথে সমন্বয় করেই দায়িত্ব পালন করছি।

    তিনি বলেন-বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করেছি। ছোট ছোট রাস্তা, গাইড ওয়াল, নলকূপ স্থাপন, মসিজদ, মন্দিরসহ সর্বক্ষেত্রেই আমি উন্নয়ন করার চেষ্টা করেছি। যখন যে কেউ আমার উপজেলায় আবেদন করেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়েই তা করে দেওয়ার চেষ্টা করেছি, করে যাচ্ছি। কেউই আমার থেকে নিরাশ হয়নি।

    তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
    এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পটিয়ায় ক্বলবে কুরআন আলো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

    পটিয়ায় ক্বলবে কুরআন আলো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
    পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ভাইয়ের দিঘীর পাড় সংলগ্ন এলাকায় ১৬ এপ্রিল মঙ্গলবার আব্দুস সবুরের বিল্ডিংয়ে ক্বলবে কোরআন আলোর ফাউন্ডেশনের উদ্যোগে সারাদিনব্যাপী কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। বিকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বলবে কুরআনর আলোর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত, ক্বলবে কুরআন আলো ফাউন্ডেশনর সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক, লেখক আখতার উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ,কিউ এম মোসলেহ উদ্দিন,প্রবাসী সমিতির সভাপতি আব্দুর সবুর, উদ্বোধক ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিশেষ অতিথি ছিলেন মনির আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ,কিউ এম মোসলেহ উদ্দিন,বিশেষ অতিথি হাফেজ মোঃ ইব্রাহিম,পটিয়ার প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফরহাদুল ইসলাম মোহাম্মদ বাঁছা, সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত প্রতিযোগিতায় শতাধিক কুরআন পাখি অংশ গ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে নগদ টাকা বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ করা হয়।

  • মুন্সীগঞ্জে রিপোর্টস ক্লাবের যাত্রা শুরু আহবায়ক মোঃ জাফর, সদস্য সচিব সাকিব

    মুন্সীগঞ্জে রিপোর্টস ক্লাবের যাত্রা শুরু আহবায়ক মোঃ জাফর, সদস্য সচিব সাকিব

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ অপসাংবাদিকতার বিরুদ্ধে সত্যের সন্ধানে অবিচল স্লোগান নিয়ে মুন্সীগঞ্জে ‘রিপোর্টার্স ক্লাব’ নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার বিকালে রিপোর্টর ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকতায় সংশ্লিষ্ট প্রবীন ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে এবং সবার উপস্থিতে রিপোর্টার্স ক্লাব’মুন্সীগঞ্জ নামে এ সাংবাদিক সংগঠনের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। সর্বসম্মতিক্রমে মোঃ জাফর মিয়াকে আহবায়ক (আমার সংবাদ) শুভ ঘোষ (চ্যানেল২৪) জিতু রায় (ইন্ডিপেন্ডেন্ট টিভি) ও কায়সার হামিদ-যুগ্ম আহবায়ক (দিপ্ত টিভি)
    আরাফাত রাহায়ন সাকিব কে সদস্য সচিব (যমুনা টিভি) করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়
    অন্যান্য সদস্যরা হলেন
    গোলাম আশরাফ খান উজ্জ্বল (দৈনিক রজত রেখা),শেখ মোহাম্মদ রতন (মাইটিভি)
    মোঃ সুজন পাইক (মোহনা টিভি)
    মোঃ রাজীবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি)
    মোঃ রুবেল মাদবর (বাংলা টিভি)
    মোঃ জুয়েল রানা (নাগরিক টিভি)
    মোঃ জাহাঙ্গীর হোসেন (নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি)
    মোঃ সাকিব আহম্মেদ বাপ্পি (আজকের দর্পন) নিয়ে ৩ মাস মেয়াদি আহবায়ক কমিটিত গঠন করা হয়। গঠিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এছাড়াও সংগঠনটির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

    মুন্সীগঞ্জ

  • সুন্দরগঞ্জে সারসহ ধান ও পাটের বীজ বিতরণের উদ্বোধন

    সুন্দরগঞ্জে সারসহ ধান ও পাটের বীজ বিতরণের উদ্বোধন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে সারসহ বর্ষালী ধান ও পাটের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

    জানা গেছে, বুধবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে-২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে পাট বীজ এবং উফশী আউশ ফসলের প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, উপ-সহকারী (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার সাদেক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু,সাংবাদিক এ মান্নান আকন্দ, শফিকুল ইসলাম অবুঝসহ বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষক-কৃষাণীগণ।

    উল্লেখ্য, এবছর মোট ৫ হাজার ৮০০ জন কৃষক-কৃষাণীকে এ প্রণোদনার আওতায় আনা হবে।

  • দোয়ারাবাজারে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

    দোয়ারাবাজারে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাদীনতা* শীর্ষক আলোচনা সভা 

    উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

    বুধবার (১৭এপ্রিল) ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনুর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার ফজলে রব্বানী চৌধুরী, কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, সমাজ সেবা কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোসারফ হোসেন সহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা গণ।

    আলোচনা সভায় বক্তাগণ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে (বর্তমানে মুজিব নগর) স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম কে উপ রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ কে প্রধানমন্ত্রী করে ১২ সদস্যের মন্ত্রীসভা গঠন করা হয়। সেদিনের সরকার গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়।