Author: desk

  • নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই চাচাতো ভাই বোনের মৃ-ত্যু

    নলছিটিতে ইঁদুর মারা ওষুধ খেয়ে দুই চাচাতো ভাই বোনের মৃ-ত্যু

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার(৪) ও রমজান হাওলাদার(৩) নামে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর )রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

    নিহতরা হলেন,উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

    পরিবার সূত্র জানা গেছে, বুধবার(১৩ নভেম্বর) দুপুরে দুইজন ঘড়ের ভিতর খেলা করছিল। এ সময় খাটের নিচে রাখা ইদুরের ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি তাদের পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানিয়েছেন,দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • রেলওয়ে কর্তৃপক্ষের এজাহার গ্রহণ করে না থানা পুলিশ-ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক

    রেলওয়ে কর্তৃপক্ষের এজাহার গ্রহণ করে না থানা পুলিশ-ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক

    এম এনামুল হক।
    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

    বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের এজাহার গ্রহণ করেনা থানা পুলিশ।তিস্তা টু কুড়িগ্রাম রেলপথের বিশ হাজার ঘনফুট মাটি সরানো ও পনেরশো ফিট রেলপথ দখল করে সুপারি গাছ লাগিয়ে অবৈধভাবে দখল করে ট্রেন চলাচলের সুষ্ঠু পথকে বাধাগ্রস্ত করায় দখলদার আলতাব হোসেনকে আসামি করে থানায় উপস্থিত হয়ে আমি গতবছরের ১৬ নভেম্বর এজাহার দাখিল করলেও ব্যবস্থা গ্রহণ করেনি রাজারহাট থানা পুলিশ।

    থানায় এজাহার দাখিল সময়ে পুলিশ জানায় আপনারা থানায় এজাহার পত্র রেখে যান,আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব-এমন মন্তব্য করেন কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার রেলওয়ের ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক।

    তিনি বলেন, এজাহার দাখিলের কিছু পড়ে রাজারহাট থানার একজন তদন্ত কর্মকর্তা ফোন করে জমি লিজ আছে কি না? জানতে চেয়েছিলেন।পরবর্তীতে থানা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করেছে জানা নেই।শুধু রাজারহাট নয় সমগ্র বাংলাদেশে একই অবস্থা চলছে,তবে প্রেক্ষাপট পরিবর্তনের পড়ে আর খোঁজ খবর রাখা হয়নি।এছাড়াও রেলওয়ে আরও অনেক জায়গায় ভূমি বেদখল রয়েছে।

    ১৩ নভেম্বর বুধবার মুঠোফোনে লালমনিরহাট,কুড়িগ্রাম জেলার ভারপ্রাপ্ত কানুনগো মঞ্জুরুল হক প্রতিবেদক’কে এসব কথা বলেন।

    রেলওয়ে ভূমি ক্ষতি সাধনকারী আলতাব হোসেন রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের(চায়না বাজার)বাসিন্দা মৃত অজর উদ্দিন ব্যাপারীর ছেলে।

    এজাহার সুত্রে জানা গেছে,গত ২০২৩ সনের ১৬ নভেম্বর সকাল দশ ঘটিকায় সিংগারডাবড়ীহাট রেলওয়ে স্টেশন এলাকার তফসিলভু্ক্ত রেলওয়ে ভূমি হতে অবৈধভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর ঘোষণা এবং তথ্য পরিবেশন করিয়া এক্স ভ্যাটর মেশিন দ্বারা ২০ হাজার ৮শত ঘনফুট মাটি কর্তন করিয়া গর্ত সৃষ্টি করিয়া রেল ভূমির শ্রেণি পরিবর্তন করিয়া রেললাইনের ক্ষতি সাধন করিতেছেন।তিনি মিথ্যা প্রচার করিয়াছেন যে,তিনি রেল কর্তৃপক্ষের নিকট হতে উক্ত রেলভূমির লাইসেন্স গ্রহণ করেছেন।অথচ উক্ত অবৈধ দখল সংক্রান্ত বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ হতে কোন প্রকার অনুমোদন পান নাই।তিনি স্থানীয় জনসাধারণকে মিথ্যা প্রচারণা করিয়া ১৫শ ফুট দৈর্ঘ্য রেললাইন উভয় পার্শে সুপারির লাগিয়ে রেলভূমি দখল করে চলছেন যা রেল চলাচলের সুষ্ঠু পথকে বাধাগ্রস্ত করে।এমন কাজ রেল আইনের পরিপন্থী এবং ১৮ সেপ্টেম্বর ২০২৩ ভূমি অপরাধ ও প্রতিকার আইনের ১১,১২ ও ১৩ উপধারা অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ।

  • মোরেলগঞ্জে  ইকো-ভিলেজ ও পারমাকালচার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে ইকো-ভিলেজ ও পারমাকালচার বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জে ২ দিন ব্যাপী ইকো- ভিলেজ ডিজাইন ও পারমাকালচার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের কাঠালতলা এলাকার খালেক শেখের বাড়িতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার তপন কুমার মন্ডলের সভাপতিত্বে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। দূষণমুক্ত পদ্ধতিতে চাষাবাদসহ একটি সুন্দর প্রকৃতি ও পরিবেশবান্ধব ছবির মতো গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার ৬ টি গ্রামের ২৫ জন ইকো- ভিলেজ সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সংস্থাটি। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় আলোচ্য অর্গানিক কালচার ব্যবহার, স্যানিটারী পায়খানা ব্যবহার, প্রত্যেক পরিবারের বাড়ির আঙিনায় সবজি চাষ, গবাদি পশু-পাখি পালন, প্রত্যেকের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণসহ প্রতিটি পরিবারে ভার্মি কম্পোষ্ট তরল ও  অন্যান্য জৈবসার ব্যবহার এবং বিষমুক্ত ও রাসায়নিকমুক্ত ফলজ শাকসবজি চাষে উদ্বুদ্ধ করণের মধ্য দিয়ে স্মার্ট ইকো ভিলেজের অগ্রগতি উৎযাপন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।প্রশিক্ষণে ফিল্ড টেকনিকেল স্পেশালিষ্ট ইন্টিগ্রেটেড লাভলিহুড ফ্যাসালিটেটর হিসেবে এসব আলোচনা করেন মোঃহুমায়ুন কবীর।এছাড়াও প্রশিক্ষণ সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ এপি শাখার প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার,( বি,ডি,সি)জান্নাতুন নেসা পপি,সাংবাদিক নাজমুল তালুকদার সহ অন্যান্য প্রমূখ। প্রশিক্ষণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, প্রকৃতির কোন ক্ষতি না করে, প্রকৃতি চর্চা করে শস্য উৎপাদন বা পারমাকালচার ডিজাইন বিষয়ে প্রশিক্ষণে নিবিড় আলোচনা করা হয়। আর এ পদ্ধতি অনুসরণ করে ইকো ভিলেজ বা পরিবেশবান্ধব গ্রাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভূমিকা রাখা যাবে বলে এপি সূত্র জানায়।প্রশিক্ষণে গ্রামের পরস্পরকে শ্রদ্ধা, সম্মান জানানো, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, জৈব পদ্ধতিতে চাষাবাদ করা, বাড়ির আঙ্গিনার শতভাগ ব্যবহার করা, মাটি, পানি, বায়ু, শব্দ এবং আগুন ব্যবহারে যত্নবান হওয়া, এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি করা, সামাজিক দ্বন্দ্ব নিরসন করা, জীববৈচিত্র সংরক্ষণ করা, বৃক্ষ নিধন প্রতিরোধ করা ও ব্যাপক বৃক্ষ রোপণ করা, পাখি শিকার না করা, জলজজীব রক্ষাসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রামের আপামর মানুষদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনায় নানা রকমের কৌশল নিয়েও আলোচনা করেন প্রশিক্ষণ সহায়করা।

  • নুরানী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত ও গঠনমূলক  হাতের লেখার প্রশিক্ষণ দেয়া হচ্ছে

    নুরানী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত ও গঠনমূলক  হাতের লেখার প্রশিক্ষণ দেয়া হচ্ছে

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
    বরগুনার পাথরঘাটায় হযরত সুমাইয়া (রাঃ) নূরানী মাদ্রাসার সকল শ্রেণীর শিক্ষার্থীদের হস্তলিপি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ তিন বছরের শিক্ষা যাত্রায় মাদ্রাসাটির বাৎসরিক হস্তলিপি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন যাচাই করার জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (১৪ই নভেম্বর)  সকাল ৯টায় পাথরঘাটা ৭নং ওয়ার্ড শহীদ জিয়ামাঠ সংলগ্নে অবস্থিত হযরত সুমাইয়া (রাঃ) নূরানী মাদ্রাসার প্লে, নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের, প্রতিবছরের মত হাতের লেখার মানউন্নয়ন যাচাই প্রক্রিয়ায় একটি বাৎসরিক হস্তলিপি পরীক্ষা অনুষ্ঠিত করা হয়। প্রতিদিনের মতো সকাল থেকেই শিক্ষার্থীরা সুশৃংখলভাবে মাদ্রাসাটিতে অবস্থান করে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সকল শিক্ষক বৃন্দ সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা। উপস্থিত অভিভাবক বৃন্দরা জানান, উন্নত শিক্ষার জন্য নূরানী শিক্ষার বিকল্প নেই। তাই সন্তানদের কুরআনের আলোকে শিক্ষা দেওয়ার জন্য আমরা নূরানী মাদ্রাসায় ভর্তি করেছি। আমাদের এলাকার প্রায় সন্তানরা এই মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসাটির শিক্ষার মান অনেক উন্নত। এখনে আরবী থেকে শুরু করে বাংলা, ইংরেজি, অংক ও ইসলামিক সাহিত্য খুব গুরুত্ব সহকারে পড়ানো হয়। আজকের আমাদের সন্তানদের হাতের লেখা পরীক্ষা চলছে। আমরা খুবই আনন্দিত কারন আমাদের সন্তানদের হাতের লেখা শিক্ষকরা প্রথম থেকেই খুব সুন্দর ভাবে গঠন করে তুলেছেন।

    প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ তিন বছর যাবত মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। নূরানী মাদ্রাসা ইসলামের আদর্শে পরিচালিত একটি মাদ্রাসা। নূরানী মাদ্রাসায় প্রতিটি শিক্ষার্থীকে আরবি, বাংলা, ইংরেজি, অংক ও ইসলামিক সাহিত্য উন্নত শিক্ষার নুরানী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত ও গঠনমূলক  হাতের লেখার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

    অমল তালুকদার 
    পাথরঘাটা, বরগুনা ।।

  • গৌরনদীতে মিশুক শ্রমিক ইউনিয়ন কমিটি গঠিত

    গৌরনদীতে মিশুক শ্রমিক ইউনিয়ন কমিটি গঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর বাটাজোর – সরিকল মিশুক শ্রমিক ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।

    গতকাল ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় বাটাজোর মিশুক স্টান্ডের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জামাল সরদারের সঞ্চালনায় স্হানীয় শ্রমিক ইউনিয়ন অফিসে এ কর্মসুচির আয়োজন করা হয়।

    এ সময় বাটাজোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি মোঃ,জাহাঙ্গীর হোসেন মৃধা। স্হানীয় সকল মিশুক শ্রমিকের সম্মতি ক্রমে ফুলেল শুভেচ্ছা দিয়ে জাহাঙ্গীর হোসেন মৃধাকে মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি পতি ও মোঃ জামাল হোসেন সরদারকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন শ্রমিকরা।

    পরবর্তীতে বাকি পদে লোক নিয়োগ করে কমিটির পূর্নাঙ্গতা জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন উপস্থিতিরা।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, সরিকল বন্দর নব নির্বাচিত সভাপতি ও ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হেদায়েত হোসেন মৃধা, সাবেক ছাত্রনেতা ও বর্তমান বাটাজোর ইউনিয়ন আহবায়ক প্রার্থী মোঃ মনিরুজ্জামান কবির, বাটাজোর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান বিশ্বাস , মোঃ জামাল হোসেন সরদার বিএনপি নেতা। মোঃ মাকসুদুর রহমান মৃধাপ্রমুখ

  • পোরশায় সালাফিয়্যাহ্ মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান

    পোরশায় সালাফিয়্যাহ্ মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান

    স্টাফ রিপোর্টারঃ মোঃ তোফাজ্জল হোসেন

    নওগাঁর পোরশায় নিতপুর আলাদীপুর দারুল হুদা সালাফিয়্যাহ্ মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টায় মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার অধ্যক্ষ শায়খ নোমান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সভাপতি ও ঢাকার নাজির বাজারের মাদ্রাসাতুল হাদীস এর অধ্যক্ষ শায়খ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ্ ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপাহার সেন্ট্রাল হসপিটালের চেয়ারম্যান মাওলানা মোঃ আইনুল হক।
    উক্ত খতমে বুখারী অনুষ্ঠানে মাদ্রাসার ৫২জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
    এসময় উক্ত মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ঘাটাইলে ইট ভাটায় কাজ করতে গিয়ে শ্রমিক নিহ-ত

    ঘাটাইলে ইট ভাটায় কাজ করতে গিয়ে শ্রমিক নিহ-ত

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে এশিয়া ইট ভাটায় কাজ করতে গিয়ে মল্ডিং মেশিনে কাটা পড়ে মোঃ হাবেজ নামে ইটভাটার শ্রমিক নিহত হয়েছে।নিহত শ্রমিক পার্শ্ববর্তী উপজেলা ভুয়াপুর চরবিহারি গ্রামের আবু সাইদের ছেলে।বৃহস্পতিবার(১৪নভেম্বর) সকাল ৮টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদশীরা জানায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের অবস্থিত মেসার্স এশিয়া ইটভাটায় হাবেজ মল্ডিং মেশিনে ইট তৈরীর মাটি দেওয়ার সময় পা পিছলে পড়ে গেলে চলন্ত মেশিনের ভিতরে তার মৃত্যু হয়।আশে পাশের শ্রমিক এসে তাকে উদ্ধার করে।
    এ বিষয়ে ঘাটাইল থানা অফিার্স ইনচার্জ(ওসি তদন্ত) সজল খান মুঠো ফোনে জানান আমাদের কাছে অভিযোগ করেননি এমন কি মামলাও হয়নি।

    মোঃ রায়হান মিয়া
    ঘাটাইল প্রতিনিধি ।।

  • বিরামপুরে ট্রাক চাপায় সাংবাদিক  আহত “ঘাতক ট্রাককে আটকাতে গিয়ে পথচারী হুদার মৃ-ত্যু

    বিরামপুরে ট্রাক চাপায় সাংবাদিক আহত “ঘাতক ট্রাককে আটকাতে গিয়ে পথচারী হুদার মৃ-ত্যু

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
    বিরামপুরে ট্রাক চাপায় এক সাংবাদিক গুরুত্বর আহত হয়েছেন। এসময় ট্রাক আটক করতে গিয়ে চাকার নিচে পড়ে এক পথচারীর মৃত্যু ঘটেছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কলাবাগান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে এলাকার কলাবাগান মোড়ে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় পথচারীরা ট্রাকটি আটকের চেষ্টা করে। ওই সময় সবেদ আলী হুদ্দা (৪৫) নামে একজন ট্রাকের চালকের দরজায় উঠে গেলে তাকে নিয়েই ট্রাক দিনাজপুর অভিমুখে চলতে থাকে। হুদ্দা চিৎকার করতে থাকলে দুর্গাপুর ঢিবি নামক স্থানে হুদ্দাকে ট্রাকের চালক চলন্ত ট্রাক থেকে মহাসড়কে ফেলে দেয়। এতে তার মৃত্যু ঘটে। তিনি পৌর এলাকার টাটকপুর গ্রামের সমশের আলীর ছেলে।
    অপরদিকে, গুরুত্বর আহত সাংবাদিক আকরাম হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সাংবাদিকের সাথে থাকা তার ভাই আকতার হোসেন বলেন, আকরাম হোসেনের মাথা ফেটে গেছে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত পেয়েছেন। বর্তমানে সাংবাদিক আকরাম হোসেন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আহত সাংবাদিক আকরাম হোসেন বিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং কয়েক বছর ধরে বিরামপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
    আহত সাংবাদিক আকরাম হোসেনের সুস্থ্যতার জন্য বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক এবং তার পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

    ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা

    স্টাফ। রিপোর্টারঃ

    ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে আলহাজ্ব মোঃ শামসুল আলম খান আহবায়ক এবং আজগর হোসেন রবিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

    বিগত ফ্যাসিস্ট সরকারের ৫ আগষ্ট পতনের পর জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশের সকল প্রেসক্লাব ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত হলেও ময়মনসিংহ প্রেসক্লাব এখনো সেই ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পায়নি। ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনাপাড়ে অবস্থিত ময়মনসিংহ প্রেসক্লাব। প্রেসক্লাবটি গঠিত হবার সময় থেকেই পদাধিকার বলে প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক। তবে স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের আন্দোলনে বর্তমান ময়মনসিংহের জেলা প্রশাসক এ প্রেসক্লাবের সভাপতি থাকছেন না বলে নিশ্চিত করেছেন। বিভাগীয় নগরী হওয়ায় ময়মনসিংহে সাংবাদিকদের সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে। তবে পেশাদার সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ প্রেসক্লাবে আইনজীবী, ব্যবসায়ী, ডাক্তার, সরকারি চাকরিজীবি থাকায় স্থানীয় সিনিয়র সাংবাদিক ও সম্পাদকগণ অবহেলিত হয়েছেন এ প্রেসক্লাবে।

    তবে এরই মধ্যে প্রেসক্লাব সংস্কার আন্দোলনকারী সাংবাদিক নেতৃবৃন্দের অধিকাংশ দাবীর প্রতি সংহতি প্রকাশ করে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” করার ক্ষেত্রে বর্তমান জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম জানিয়েছেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদে আর থাকবেন না। তিনি ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে স্থানীয় পেশাদার সাংবাদিকদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

    এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে অধিকার বঞ্চিত সাংবাদিকরা (১৩ নভেম্বর) বুধবার বিকেলে এক মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ শামসুল আলম খানের সভাপতিত্বে ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চীপ ক্রাইম রিপোর্টার মোঃ শিবলী সাদিক খানে সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, আনন্দ টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি উজ্জ্বল খান, দৈনিক নতুন সময় প্রতিনিধি মাইন উদ্দিন উজ্জ্বল, সাপ্তাহিক ময়মনসিংহের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দিপক চন্দ্র দে, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি মোঃ সাদেকুর রহমান সাদেক, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি সুমন ভট্টাচার্য, সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্যুরো প্রধান আশিকুর রহমান মিঠু, সোনালী শীষ পত্রিকার চীফ রিপোর্টার জহর লাল দে, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি খালেদ, দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রতিনিধি সুলতান রহমান বাপ্পী, দৈনিক দেশের ডাক পত্রিকার প্রতিনিধি সজীব রাজভর বিপিন, দৈনিক বঙ্গসংবাদের প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক প্রথম কথা পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান পাইলটসহ প্রমুখ।

    এসময় বক্তারা, ময়মনসিংহ প্রেসক্লাব অতিবিলম্বে সংস্কার করতে হবে বলে হুঁশিয়ারি দেন। এতে যেকোনো বাঁধা বিপত্তি আসলেও পিছ পা হবেননা। সাংবাদিকদের দীর্ঘদিনের এই আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার প্রশ্নে আলহাজ্ব মোঃ শামসুল আলম খানকে আহবায়ক এবং আজগর হোসেন রবিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্যান্য সাংবাদিকদের নামের তালিকা দ্রুত প্রকাশ করে অনাড়ম্বর অনুষ্ঠানসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
    এর আগে বিভাগীগ ও জেলা প্রশাসনের সাথে সংস্কার বিষয়ে একাধিকবার আলোচনা হয়।

    এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

  • চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুজানগরে এক প্রতারক গ্রেফতার

    চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুজানগরে এক প্রতারক গ্রেফতার

    এম এ আলিম রিপন ঃ জেলা এনএসআই, পাবনার তথ্যের ভিত্তিতে পাবনা জেলার সুজানগর উপজেলায় চাকরি প্রত্যাশীদের অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে মোঃ কামরুল হাসান(৪৫) নামে এক প্রতারকে গ্রেফতার করা হয়েছে। সে পাবনা জেলার বেড়া পৌরসভার আলহেরানগর এলাকার মৃত মেহেদী হাসানের ছেলে। বুধবার বিকেলে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। জানাযায়, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার এলাকায় মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের সদ্য ভাইভা সম্পন্নকৃত চাকরি প্রত্যাশীকে অর্থের মাধ্যমে চাকরি প্রদানের আশ্বাস ও অর্থ আত্মসাৎ কালে তাকে গ্রেফতার করা হয়।আটককৃত প্রতারক গত ২০২৩ সালে প্রকাশিত মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের সদ্য ভাইভা সম্পন্নকৃত পাবনা জেলার ১৩ জন চাকরি প্রত্যাশীদের তালিকা গোপনীয়ভাবে সংগ্রহ করে প্রত্যেকে মোবাইলে যোগাযোগ করে ১১ লক্ষ টাকার বিনিময়ে চাকরি প্রদানের আশ্বাস প্রদান করে। আশ্বাসকৃত চাকরি প্রত্যাশী ০১ জন ব্যক্তির সাথে উক্ত ঘটনাস্থলে গোপনীয় ভাবে অবস্থানকালে প্রত্যাশীর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা এনএসআই পাবনার একজন সদস্য সার্ভেইলেন্সের মাধ্যমে উক্ত প্রতারককে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আটককৃত প্রতারকের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।