Author: desk

  • গাইবান্ধার  সুন্দরগঞ্জে কবি জাহানারা রুবলি’র স্মরণসভা, দোয়া মাহফিল ও কবিতা পাঠ

    গাইবান্ধার সুন্দরগঞ্জে কবি জাহানারা রুবলি’র স্মরণসভা, দোয়া মাহফিল ও কবিতা পাঠ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কবি জাহানারা আরজু রুবলি’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা দোয়া মাহফিল ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

    গত শুক্রবার ৪ নভেম্বর দিনব্যাপী সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
    কবি জাহানারা আরজু রুবলি সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সহ-সভাপতি ছিলেন।

    সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সভাপতি উপাধ্যক্ষ নাসরীন সুলতানা রেখার সভাপতিত্বে স্মরণসভা উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।

    সুন্দরগঞ্জ সাহিত্যে সংসদের সহ-সভাপতি ছড়াকার কুশল রায় ও দপ্তর সম্পাদক আনোয়ার রশিদের যৌথ সঞ্চালনায় জাহানার আরজু রুবলিকে নিয়ে স্মৃতিচারণ ও তাকে নিবেদিত ছড়া-কবিতা আবৃত্তি করেন গবেষক ও লেখক ড. শফিউল ইসলাম ভূঁইয়া, অধ্যক্ষ গোলাম আজম খা, অধ্যক্ষ একরামুল হক, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন অর রশিদ বাদল, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক কবি-লেখক, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, জাগ্রত সাহিত্য পরিষদ এর সভাপতি কবি মামুনুর রশিদ মন্ডল, কবি মিজান আহসান, প্রতিবিম্ব সাহিত্য পরিষদের সভাপতি এডভোকেট আবুল কাশেম ইয়াসবীর, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল হাদি, নজরুল চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ফেরদৌসী জাহান সিদ্দিকা, কবি অঞ্জলি দেবি রাণী, জাহাঙ্গীর আলম আজাদ, আব্দুল আজিজ, কবি আহসানুল হাবীব মন্ডল, কবি সাংবাদিক সুদীপ্ত শামিম, আল আমিন মোহ প্রমূখ।

  • গৌরনদীতে আওয়ামীলীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের

    গৌরনদীতে আওয়ামীলীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী মডেল থানায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
    ০৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইতোমধ্যে এজাহারভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
    থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলালউদ্দিন জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী ৭০ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মাহিলাড়া বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সরদার জানান, তারা ১০/১২ জন সকাল ৬টার দিকে মাহিলাড়া বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করে ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের সামনের মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে ক্যাডাররা নেমে বাজারের মর্ডান ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর করেছে। তারা ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করেছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির ছবি ছিঁড়ে ফেলেছে। শহীদ সরদার আরও অভিযোগ করেন, হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। তারা মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। হামলাকারীরা মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরও দুজন হামলায় আহত হয়েছেন। এ কারণে মামলা করা হয়েছে।

  • সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভায় আলোচনা সভা আওয়ামীলীগকে ভয় দেখিয়ে কোন ফায়দা হবে না-পরিকল্পনামন্ত্রী মান্নান

    সুনামগঞ্জে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভায় আলোচনা সভা আওয়ামীলীগকে ভয় দেখিয়ে কোন ফায়দা হবে না-পরিকল্পনামন্ত্রী মান্নান

    কে এম শহীদুল সুনামগঞ্জঃ

    পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন,১৯৭১ সালে বাংলাদেশ নামক আলাদা একটি ভূখন্ডের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রস্তাব দেয়া হয়েছিল,পাকিস্থানী শাসকগোষ্টি তখন তারা মানেনি,এজন্য বাঙ্গালীরা যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। বিএনপির একদফা সরকার পতন ও তত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন বিষয়ে তিনি বলেন সেই প্রেক্ষিত এই প্রেক্ষিত নয়,স্বাধীন দেশ,সংবিধান,পতাকা,জনগন এবং নির্বাচন কমিশন আছে এইগুলো হলো সীমারেখা। এর বাহিরে গিয়ে আল্ট্রিমেটাম মানে হটকারিতা,সেটার কোন জায়গা নেই। যদি বিএনপি হটকারিতা সিদ্ধান্ত নিয়ে আল্ট্রিমেটাম দেয়,জাতির উদ্দেশ্য হয় আমাদের উদ্দেশে হয় সেটা আইনানুগভাবে মোকাবেলা করা হবে,তার বিধানও সংবিধানে আছে কিভাবে আল্ট্রিমেটাম ও হটকারিতা মোকাবেলা করতে হয় তা সংবিধানেই আইন কানুন আছে, সেটা সরকার আইন কানুন মেনেই মোকাবেলা করবে। আমরা সম্পূর্ণভাবে আমরা নিজ দেশে আমাদের মানুষ দ্বারা অর্জিত স্বাধীনতা সুরক্ষিত হবে এ বিশ্বাস আমাদের আছে। তিনি বলেন বিএনপির দাবী যদি যৌক্তিক হয় দেশের জনগন তা দেখেন,বুঝেন কোন দল কি করতেছে তারাই বিচার করবেন। কারা দেশের মানুষের উন্নয়ন করছে,কারা দেশের মানুষের পাশে দাড়িঁয়েছিল খাবার নিয়ে বিদ্যুৎ নিয়ে নানাভাবে জনগনের রায়ই শেষ রায় মনে করে সেদিকেই বর্তমান আওয়ামীলীগ সরকার যাবে। তিনি আরো বলেন,বিএনপির এমন ধরনের কথাবার্তা বলে সময় ক্ষেপন করে আওয়ামীলীগকে ভয় দেখিয়ে কোন ফায়দা হবে না,কেননা আওয়ামীলীগ তো ভয় পাওয়ার দল নয়। ন্যায়ের পক্ষে আওয়ামীলীগ কোন ডাকাতি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেনি। আওয়ামীলীগ এই দেশের মানুষকে মুক্ত করার জন্য ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করেছে।

    তিনি আজ শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস ২০২২ উপলক্ষে র‌্যালীর পূর্বে পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের উদ্ধোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এসব কথা বলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে হাছন রাজা অডিটরিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদেরে চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,পৌরসভার মেয়র নাদের বখত,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. আবু সাঈদ,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,জেলা সমবায় অফিসার বশির আহমদ,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর,বিশিষ্ঠ ব্যবসায়ী মো. জিয়াউল হক ও যবলীগ নেতা পাভেল আহমদ প্রমখ।

  • মধুপুরে ড্রাগিষ্টস এন্ড কেমিষ্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত

    মধুপুরে ড্রাগিষ্টস এন্ড কেমিষ্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত

    আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরের ঔষধ ব্যবসায়িদের সংগঠন বাংলাদেশ ড্রাগিষ্টস এন্ড কেমিষ্টস সমিতির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ড্রাগিষ্টস এন্ড কেমিষ্টস সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন মনা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেশ ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান, সংগঠনের জেলা শাখার সহসভাপতি এনামুল হক শাহীন ও প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহনেওয়াজ তালুকদার তারা, অধ্যাপক মেজবাহ উদ্দিন, প্রশান্ত পাল প্রমূখ।

  • বানারীপাড়ায় জাতীয় সমবায় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

    বানারীপাড়ায় জাতীয় সমবায় দিবস -২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের বানারীপাড়ায় ৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫১তম সমবায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা। স্বাগত বক্তৃতাকরেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাড়ী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম,
    বরিশাল জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সমবায় সমিতির সদস্য মিজানুর রহমান এর সঞ্চালনায়, অনুষ্ঠানে আরো ছিলেন রেনেসাঁ সার্বিক গ্রামীণ উন্নয়ন সমিতির সভাপতি মোরশেদ আলম মিলন, তিতাস সঞ্চয় ও ঋণ দেওয়া সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা মসজিদের পেশ ইমাম মোঃ এনামুল কবির, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আব্দুল আউয়াল, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন, নরত্তমপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবু বালী, চানুদাস প্রমূখ। অনুষ্ঠান শেষে সফল সমবায় সমিতির ১১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • আগৈলঝাড়ায় জাতীয়  সমবায়  দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

    আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

    বি এম মনির হোসেনঃ-

    “বঙ্গবন্ধুর দর্শন’ সমবায়ের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সুকান্ত বাবু অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সুকান্ত বাবু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত ,গৌরনদী উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তার কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওযামীলিগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, উপজেলা মহিলা ভাইসচেয়রম্যান মলিনা রানি রায় , মহিলা নেএী এলিনা জাহান, বাদশা হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, দপ্তর সম্পাদক বিকাশ রায়সহ অনেকে।

  • মাদক,চুরি,ডাকাতি, জুয়া প্রতিরোধে এলাকার সচেতন মহলেরও দায়িত্ব রয়েছে- ওসি শাহ কামাল আকন্দ

    মাদক,চুরি,ডাকাতি, জুয়া প্রতিরোধে এলাকার সচেতন মহলেরও দায়িত্ব রয়েছে- ওসি শাহ কামাল আকন্দ

    ষ্টাফ রিপোর্টারঃ
    মজিজ বর্ষের পুলিশ নীতি-জনসেবা আর সম্পৃতি এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশ। এই ধারাকে অব্যাহত রেখে আসন্ন শীতে সমাজের মাদক,ছিনতাই, চুড়ি,ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নির্মুলের লক্ষে পুলিশ জনতা এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কোতোয়ালি মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৫নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা এলাকার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর বড় ভিলা নামক গ্রামে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে -মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর,চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা সেলিম,আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক,কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

    কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্যে ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুণ, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই, এসময় মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান ওসি।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন- আসন্ন শীতে যখন মানুষের ঘর থেকে বের হওয়া কষ্টকর হবে তখন এসুযোগ কাজে লাগাবে চুর,ডাকাতরা, এসুযোগ যেন তারা না পায় সেজন্য এ বছর বিকল্প উপায় বের করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর পরিকল্পনায় ‘পুলিশ-জনতার যৌথ পাহারা কার্যক্রম’ নামে ডাকাতি প্রতিরোধে একটি উদ্যোগ নেয়া হয়েছে। এ তথ্য জানিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, চুরি- ডাকাতি মেনে নেয়া যাবে না।চুরি- ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপার স্যার সাধারণ জনগণকে পুলিশের সাথে সম্পৃক্ত করে একটি পরিকল্পনা গ্রহণ করেছেন যেন কোনোভাবেই শীতের সুযোগে চুরি ডাকাতি না হয়। সেটি হচ্ছে ‘পুলিশ-জনতা যৌথ পাহারা’।

    ওসি জানান-আসন্ন শীত মৌসুমে চুরি রোধকল্পে প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিং মাধ্যমে পাহারা ব্যবস্থার করতে হবে, এছাড়া মাদক জুয়া প্রতিরোধে এলাকার শিক্ষক জনপ্রতিনিধি গ্রাম পুলিশ বিভিন্ন পেশাজীবী সচেতন মহলেরও দায়িত্ব রয়েছে।

    এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় ৫জনকে  গ্রেফতারসহ অটো উদ্ধার করেছে ডিবি পুলিশ

    চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনায় ৫জনকে গ্রেফতারসহ অটো উদ্ধার করেছে ডিবি পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা উপজেলায় চালককে হত্যা করে অটোরিক্সা ও মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনায় ৫ জন গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিক্সা ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মকবুল হোসেন, জাবেদ, কাজল মিয়া,মোঃ শরীফ সোহেল মিয়া। শুক্রবার তাদেরকে পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি গফরগাঁও ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায়।

    শনিবার (৫নভেম্বর)সকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    পুলিশ সুপার বলেন, গত ৩১ অক্টোবর পাগলা থানা এলাকার খুরশিদ মহল ব্রীজের পাশে ঝোপঝাড়ের আড়ালে অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তি (৪৫) লাশ পাওয়া যায়। নিহতের পরিচয় উদ্ধার, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে ডিবি পলিশকে নির্দেশ দেই। ডিবির একটি চৌকস টিম হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পাগলা থানা পুলিশের সাথে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিহতের পরিচয় সনাক্ত হয়। তার নাম মোঃ নাছির উদ্দিন (৪৫)। সে তেতুলিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি দুই সন্তানের পিতা এবং অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করিতেন। তিনি প্রতিদিনের ন্যায় গত ২৯ অক্টোবর বিকালে যাত্রী বহনের জন্য বাড়ী থেকে অটোরিক্সা নিয়ে বের হন। রাত গড়িয়ে সকাল হলেও নাছির উদ্দিন বাড়ী ফিরে না আসায় পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। খোঁজাখুজির একপর্যায়ে ৩১ অক্টোবর দুপুরে পাগলা থানার খুরশিদ মহল ব্রীজের পাশে ঝোপঝাড়ে লাশ পাওয়ার সংবাদ পেয়ে পরিবারের লোকজন এসে নাছির উদ্দিনের লাশ সনাক্ত করে।
    এ ব্যাপারে তার ছোট ভাই নুরুল আমিন বাদী হয়ে পাগলা থানার মামলা নং-০১,তারিখ-০১/১১/২০২২, ধারা-৩৯২/৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। হত্যাকারীরা নাছিম উদ্দিনকে হত্যা করে তার অটোরিক্সা ও ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়। ডিবি পুলিশ টানা অভিযান পরিচালনা করে হত্যাকান্ড ও অটোরিক্সা ছিনতাইয়ে জড়িত মোঃ মকবুল হোসেন, জাবেদ, মোঃ কাজল মিয়া, মোঃ শরীফ ও মোঃ সোহেল মিয়া। গ্রেফতারকৃত সোহেলের কাছ থেকে ছিনতাইকৃত অটো ও মকবুল হোসেনের হেফাজত থেকে নিহত নাছির উদ্দিনের মোবাইল উদ্ধার করে পুলিশ।
    গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ সুপার মাছুম আহমেদ আরো বলেন, মকবুল হোসেনের একজন পেশাদার ও অভ্যাসগত অপরাধী। সে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, হত্যাসহ নানা অপরাধ করে আসছে। একেক সময় ভিন্ন ভিন্ন লোকজনকে ডেকে এনে ময়মনসিংহ ও কিশোরগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অটোসহ বিভিন্ন চালককে মারপিট, কখনো নেশাজাতীয় বিষ প্রয়োগে অচেতন করে আবার কখনো নির্দিষ্টস্থানে রেখে দেওয়া অটোরিক্সা ছিনতাই করে আসছে। চক্রটি জেলার সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে একটি অটোরিক্সা চুরি চক্র গড়ার জন্য সংঘবদ্ধ হতে চেষ্ঠা করছে। গ্রেফতারকৃত মকবুলের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। তিনি আরো বলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাট বাজারে মকবুল হোসেন একটি সেলুনে কাজ করার আড়ালে অপরাধ চক্রের সাথে নিয়মিত যোগাযোগ ও পরিকল্পনায় জড়িত থাকে। গত অক্টোবর মকবুল হোসেন গ্রেফতারকৃত অন্যান্যদেরকে পুলেরঘাট বাজারে ডেকে এনে চালক হত্যা ও অটোরিক্সা ছিনতাইয়ের পরিকল্পনা করে। গত ২৯ অক্টোবর চক্রটি পুলেরঘাট বাজারে একত্রিত হয়ে প্রথমে হোসেনপুর এবং পরবর্তীতে ময়মনসিংহের গফরগাঁও জামতলা চৌরাস্তায় আসে। পূর্ব পরিকল্পনা অনুসারে চক্রটি যাত্রীবেশে হোসেনপুর যাওয়ার কথা বলে রাত ৮ টার দিকে নাছির উদ্দিনের চালিত অটোরিক্সায় উঠে। রাত পৌনে ৯ টার দিকে হোসেনপুর ব্রীজের পাশে নির্জন স্থানে পৌঁছে নাছির উদ্দিনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার লাশ রাস্তার পাশে জঙ্গলে ফেলে অটোরিক্সা ও নাছির উদ্দিনের ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হলে, তারা হত্যাকান্ডের সাথে জড়িত মর্মে স্বেচ্ছায় স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন বলেও পুলিশ জানিয়েছেন। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, ফাল্গুনী নন্দি, শাহীনুল ইসলাম ফকির, ডিবির ওসি সফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছায় জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    জাতীয় সংবিধান দিবস -২০২২ উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। এসময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ, প্রভাষক মোঃ মোমিন উদ্দীন, এস আই সুব্রত দেবনাথ, সাংবাদিক বি সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম,শিক্ষক শিব শংকর রায়, কবি প ানন সরকার, মাধুরী রানী সাধু, অসীম রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুসাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্মবার্ষিকী -পালিত

    সুসাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্মবার্ষিকী -পালিত

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা )।

    খুলনার পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, পদক, সম্মাননা পত্র, কবিতা আবৃতি ও পুরস্কার প্রদান। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও কাজী ইমদাদুল হক স্মৃতি ট্রাস্ট এর সভাপতি মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা প্রেসকাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ানের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু, কাজী পরিবারের সদস্য কাজী জামানউল্লাহ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পাইকগাছা শাখার সভাপতি প্রভাষক মোঃ মোমিন উদ্দীন, সমবায় কর্মকর্তা বেনজীর হোসেন, এস আই সুব্রত দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ। বিশেষ আলোচক ছিলেন, গবেষক ও প্রাবান্ধিক অধ্যাপক বিভুতিভূষণ মন্ডল। বক্তব্য রাখেন, শিক শিব শংকর রায়, কবি প ানন সরকার, মাধুরী রানি সাধু, মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, রোজি সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, অসীম রায়, বিকাশেন্দু সরকার, প্রভারজ্ঞন বিশ্বাস, আব্দুর রাজ্জাক মদিনাবাদী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিার্থীসহ এলাকার সুধিজন।
    অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও সাংবাকিতায় বিশেষ অবদানের জন্য খুলনা প্রেসক্লাবের ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিণ্টু এবং গবেষণা ও প্রবন্ধে বিশেষ অবদানের জন্য প্রফেসর বিভুতিভূষণ মন্ডল কে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজী ইমদাদুল হকের জীবনী রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জুলিয়া আক্তার, যৌথ ভাবে দ্বিতীয় স্থান অধিকার তারিন জামান তমা ও তামান্না আক্তার আখি এবং যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার হৃদিতা রায় ও কাজী রুবাইয়া। এছাড়াও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৬২জন প্রতিযোগী ছাত্র ছাত্রী কে পুরষ্কার প্রদান করা হয়েছে।
    উল্লেখ্য কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদ ২০০২ সাল থেকে সাহিত্যিকের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করে আসছে। ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রদান করছে। অনুষ্ঠানে বক্তারা উপমহাদেশের কৃতি সন্তান ও সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্মজয়ন্তী জাতীয়ভাবে পালন, সাহিত্যিকের পৈত্রিক বেদখলীয় জমি উদ্ধার পূর্বক কমপ্লেক্স নির্মাণ ও পাঠ্যপুস্তকে তার জীবনী এবং “আব্দুল্লাহ” উপন্যাস পুনরায় অন্তর্ভূক্ত করার দাবী জানান।