Author: desk

  • রোগীর ছাড়পত্র বদল ভুল ওষুধ সেবনে অসুস্থ রোগী

    রোগীর ছাড়পত্র বদল ভুল ওষুধ সেবনে অসুস্থ রোগী

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    অন্ডকোষে পানি জমার কারণে অপারেশনের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবুল কালাম। দুইদিন হাসপাতালে ভর্তি থাকার পর প্রেসার না কমায় রোগীর ছাড়পত্র দেন ডাক্তার। কিন্তু বদল হয়ে অন্যজনের ছাড়পত্র আবুল কালামের হাতে ধরিয়ে দেন ওয়ার্ডবয়। আর তাতেই ঘটে বিপত্তি। ভুল ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন হাইড্রোসিলের রোগী আবুল কালাম। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারের মৃত সাধু মিয়ার ছেলে গত ৭ নভেম্বর ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অপারেশনের জন্য ভর্তি হন। অনিয়ন্ত্রিত প্রেসারের কারণে সার্জারি চিকিৎসক ডাঃ কাফি অপারেশন স্থগিত করে ৯ নভেম্বর ওষুধ লিখে রোগীর ছাড়পত্র দেন। কিন্তু দায়িত্বরত ওয়ার্ডবয় আবুল কালামের ছাড়পত্রের বদলে আবু কবর নামে এক রোগীর ছাড়পত্র হাতে ধরিয়ে দেন। আবুকবর তীব্র পেটে ব্যাথা (একুইট এ্যাবডোমেন) নিয়ে হাসপাতালে ভর্তি হন। বাড়ি ফিরে আবু বকরের ছাড়পত্রে লখা ওষুধ কিনে সেবন করেন আবুল কালাম। ওষুধ সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রæত তাকে গোয়ালপাড়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রেসারের ওষুধ সেবন করানো হয়। আবুল কালাম শনিবার বিকালে জানান, “আমার ছাড়পত্রে প্রেসারের ওষুধ লেখা ছিল, আর আবু বকরের ছাড়পত্রে হাই এন্টিবায়োটিক”। মুলত হাই এন্টিবায়োটিক সেবন করেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে তিনি উল্লেখ করেন”। প্রতিবেশি রবিউল ইসলাম রবি বলেন, হাসপাতালের ছাড়পত্র বদলের কারণে আবুল কালাম ভুল ওষুধ সেবন করে। এতে তার প্রেসার বেড়ে যায়। এমন ভুলের কারণে রোগীর তো মুত্যুও হতে পারতো। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম জানান, এমনটি ঘটে থাকলে খুবই দুঃখজনক ও বেদনা দায়ক ঘটনা। তবে ভিড়ের কারণে হয়তো ছাড়পত্র বদলের ঘটনা ঘটতে পারে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হবে বলে তত্বাবধায়ক জানান।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী আসবেন তাই

    ঝিনাইদহে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী আসবেন তাই

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ঝিনাইদহ আগমনের খবরে নড়েচড়ে বসেছে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ। মন্ত্রী আসবেন বলে এতোদিন পড়ে থাকা দীর্ঘদিনের পুরানো খানাখন্দক ও রাস্তার গর্ত তড়িঘড়ি করে মেরামত করতে দেখা গেছে। শনিবার ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্তর, এইচএসএস রোড ও কুষ্টিয়া সড়কের বিভিন্ন স্থানে পিচ পাথর দিয়ে গর্ত মেরামত করা হচ্ছে। এক সপ্তাহ ধরে ঝিনাইদহ সড়ক বিভাগের কর্মকর্তা ও কর্মচারিদের এ সব করতে ঘাম ছুটে যাচ্ছে। সড়ক বিভাগের অফিসও সাজানো হচ্ছে দৃষ্টি নন্দন সাজে। এছাড়া সড়ক বিভাগের রোলার দিয়ে সম্মেলন স্থলের কাচা রাস্তা সমান করতে দেখা গেছে। বন্ধের দিনেও ঝিনাইদহ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মশা নিধনে স্প্রে করতে দেখা গেছে, যা এতো দিন করা হয়নি। ঝিনাইদহ সড়ক বিভাগ ও পৌরসভার এমন কর্মকান্ড দেখে রসিকজনেরা নানা মন্তব্য করতে দেখা গেছে। মাহবুব নামে এক রিক্সা চালক জানান, “মন্ত্রী যে পথ দিয়ে আসবেন সেই পথ চকচকা করা হলেও পৌর এলাকার কোন রাস্তায় চলাচল করা যায় না। মন্ত্রীর আসার খবরে ওরা রাস্তাঘাট ভালো করে নিজেরো ভালো হচ্ছে”। আসালত উদ্দীন নামে এক ব্যবসায়ী জানান, “মন্ত্রী সাহেব যদি মাঝেমধ্যেই ঝিনাইদহে আসতেন তবে, রাস্তাগুলো পরিস্কার পরিচ্ছন্ন থাকতো। নাগরিকরা সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারোত”। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুকুল জ্যোতি বসু জানান, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীর আগমনের জন্য রাস্তা ঠিক করা হচ্ছে এটা ঠিক নয়। ছোটখাটো মেরামত সড়ক বিভাগের রুটিন ওয়ার্ক। উল্লেখ্য আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মুলত মন্ত্রীর আগমনের খবরেই শহরের রাস্তা মেরামত, জেব্রা ক্রসিং, ডিভাইডার ও রোড মার্কিং নতুন ভাবে সড়ক বিভাগের পক্ষ থেকে রং করা হচ্ছে।

  • পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

    পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ আসন্ন ১৪ নভেম্বর বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে রানীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেছেন পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল কতৃপক্ষ।
    শনিবার সকালে ডায়াবেটিস হাসপাতালের সভাকক্ষে এ প্রেস কনফারেন্স হয়। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহসভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ সাংবাদিক মোকাদ্দেশ হায়াত মিলন, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক সোলেমান আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক বাদল হোসেন প্রমুখ।
    প্রেস কনফারেন্সে জানানো হয়, বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সোমবার সকালে র‌্যালী, পথসভা এবং তিন জন করে বীরমুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষক, সাংবাদিক ও আদর্শ ডায়াবেটিস রোগীকে সম্মাননা প্রদান করা হবে।
    প্রেস কনফারেন্সে পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    এন এন রানা
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • উপকূল দিবস ঘোষণার দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

    উপকূল দিবস ঘোষণার দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী
    ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের স্বরণে ভয়াল ১২ই নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবীতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রাঙ্গাবালী প্রেসক্লাব ও রাঙ্গাবালী ইউথ সোসাইটির আয়োজনে শনিবার দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, সেচ্ছাসেবী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
    এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন, সহ সভাপতি সিকদার জাবির হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক দিলীপ দাস, রাঙ্গাবালী ইউথ সোসাইটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম স্বরণ প্রমুখ।
    মনববন্ধনে বক্তারা বলেন, ১৯৭০ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। গাবাদী পশু সহ জান মালের ক্ষতি হয়েছে অগনিত। এত বড় ঘূর্ণিঝড় আর কখনো দেখেনি উপকূলের মানুষ। প্রলয়ঙ্কারী এই ঘূর্ণিঝড়ে নিহতদের স্বরণে প্রতিবছর উপকূলের মানুষ এই দিনটিতে উপকূল দিসব পালন করে। উপকূল দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানান বক্তারা।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতা।

  • নড়াইলে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১

    নড়াইলে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার ১

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার এক। নড়াইলের লোহাগড়ায় গাঁজাসহ এক যুবক কে আটক করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১২ নভেম্বর) সকালে ২ কেজি গাঁজাসহ মো: আলাউদ্দিন (২৫) নামে ওই যুবককে আটক করে নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র। আটককৃত আলাউদ্দিন লাহুড়িয়া মধ্য দহরপাড়া গ্রামের ময়ন উদ্দিন শেখের ছেলে।
    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে
    নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া মধ্য দহরপাড়া এলাকায় অভিযান চালায় লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক (এসআই) মুন্সী মনজির রহমান ও সঙ্গীয় ফোর্স, এসময় মো. আলাউদ্দিন নামে ওই যুবককে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশের আভিজানিক দল। এ বিষয়ে নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবক কে আটক করা হয়েছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • তেঁতুলিয়া ইকোপার্কে একটি চিত্রা হরিণের মৃত্যু

    তেঁতুলিয়া ইকোপার্কে একটি চিত্রা হরিণের মৃত্যু

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ঃ
    তেঁতুলিয়া ইকোপার্কে একটি চিত্রা হরিণের মৃত্যু
    পঞ্চগড়ের তেঁতুলিয়া ইকো পার্কে শনিবার সকালে একটি চিত্রা হরিণ মারা গেছে। জেলা সামাজিক বনবিভাগের উদ্যোগে পরিচালিত এই ইকো পার্কে এখন ২ টি হরিণ জীবিত আছে। এর আগে আরও দুটি হরিণ মারা যায়। ভারসাম্যহীন পরিবেশ, শীতের তীব্রতা, নিরাপত্তা সংকট ও অবহেলার কারণে হরিণগুলো একের পর এক মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    বনবিভাগ সূত্রে জানাগেছে, তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর ধারে ঐতিহাসিক ডাকবাংলো চত্বরের পাশে বনবিভাগের সাড়ে দশ একর জমির উপর একটি আমবাগানের ভেতর গড়ে ওঠে তেঁতুলিয়া ইকোপার্ক। ২০২১ সালে এই ইকোপার্কে নানা ধরণের প্রাণী সংরক্ষণ ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এই সময়েই দিনাজপুর বনবিভাগ থেকে এক জোড়া হরিণ নিয়ে আসা হয়। এদের মধ্যে নারী হরিণটি একটি বাচ্চা প্রসব করলেও হরিণ সাবকটি মারা যায়। পরে নারী হরিণটি অসুস্থ হয়ে পড়লে তাকে আবার দিনাজপুর রামসাগর ইকোপার্কে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়। পরে আবারও একজোড়া পুরুষ হরিণ নিয়ে আসা হয়। তিনটি পুরুষ হরিণের মধ্যে বর্তমানে দুটি হরিণ জীবিত আছে।

    স্থানীয়রা বলছেন, ইকোপার্কটি গড়ে ওঠার পর স্থানীয়দের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ইকোপার্কটি পরিদর্শন করে। তারা অভিযোগ করে বলেন ইকোপার্কে নিরাপত্তার অভাব রয়েছে। অনেক সময় ককুর ঢুকে পড়ে।

    স্থানীয় সাংবাদিক ও পরিবেশ কর্মী আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড় জেলায় এটি একমাত্র ইকোপার্ক। এটি যেখানে গড়ে উঠেছে সেই জায়গাটি পর্যটকদের অন্যতম আকর্ষনীয় স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ এই ইকোপার্ক প্রদর্শন করে। কিন্তু সরকারি উদ্যোগের অভাব আর অবহেলার কারণে ইকোপার্কটিতে প্রাণীরা মারা যাচ্ছে। এটা খুব দুঃক্ষজনক।

    এ ব্যাপারে তেঁতুলিয়া বনবিভাগের বিট অফিসার শহীদুল ইসলাম জানান, হরিণটি ভালোই ছিলো। হঠাৎ করেই শারীরীক অসুস্থতা দেখা দেয়। পরে সকালে দেখি হরিণটি মারা গেছে।

    জেলা বনবিভাগের রেঞ্চ কর্মকর্তা উজ্জল হোসেন জানান, বিষয়টি আমি সকালে শুনেছি। রবিবার একটি চিকিৎসক প্রতিনিধি দল সরোজমিনে মৃত হরিণটিকে দেখতে যাবে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য দিনাজপুরে ময়না তদন্ত করা হবে। তদন্তের রিপোর্ট অনুযায়ি কেউ দোষী সাব্যস্থ হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

  • পঞ্চগড়ে নৌকাডুবি: ৪৭ দিনের মাথায় শিশু অর্ধগলিত মরদেহ উদ্ধার

    পঞ্চগড়ে নৌকাডুবি: ৪৭ দিনের মাথায় শিশু অর্ধগলিত মরদেহ উদ্ধার

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
    পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ৪৭ দিনের মাথায় নিখোঁজ হওয়া চার বছরের শিশু জয়া রানীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।

    এখনও নিখোঁজ রয়েছেন আরও একজন।
    শুক্রবার (১১ নভেম্বর) উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত জয়া রানী পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে।

    পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দ্বীপংকর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, দুপুরে আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনাস্থলে ঘাটের ইজারাদরের লোকরা কাজ করছিল। এ সময় তারা দূর্গন্ধ পেয়ে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে নদী থেকে বালু উত্তোলন করা হলে বালু চাপা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মরদেহটি দাহ করার জন্য নিহতের পরিবারটিকে ২০ হাজার টাকা দেওয়া হবে।

    এর আগে, গত বুধবার (৯ নভেম্বর) দুপুরে আউলিয়া ঘাটে করতোয়া নদী থেকে নিখোঁজ ভুপেন ওরফে পানিয়া (৪৫) নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়।

    নিখোঁজ অপরজন হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সরেন্দ্রনাথ (৬৫)।

    গত ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলায় মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির এই ঘটনাটি ঘটে।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের  সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় ১১/১১/২০২২ তারিখ বিকেল ০৫.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ হাফিজুল আলী(৩৫), পিতা-হোসেন আলী, সাং-কাংলাকান্দা, পোষ্টঃ নরিনা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ (সূত্রঃ এস/সি ১৯৫/২১ সি/আর ১২/২০(শাহ), স্মারক ৫০৭ (শাহ) তারিখ ২৫ এপ্রিল ২০২২ ইং ধারা এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা) কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বিসিক বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামীকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ আবুল হাসেম সবুজ

    লেফটেন্যান্ট

    স্কোয়াড কমান্ডার

    র‌্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৭৭৭১১২৫৮

  • ময়মনসিংহে বঙ্গবন্ধু সৈনিক লীগের  বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত

    ময়মনসিংহে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত

    আরিফ বববানী, ময়মনসিংহ।।
    বঙ্গবন্ধু সৈনিক লীগের ১৮ নভেম্বর ১ম জাতীয় সম্মেলন প্রস্তুতি উপলক্ষে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলা ও উপজেলা সমূহের সমন্বিত বর্ধিত ব্যাপক উৎসাহ উদ্দীপনা মোখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

    শনিবার(১২ নভেম্বর)বিকাল ৩ ঘটিকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই সভার উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল

    বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির
    সভাপতি ও আহব্বায়ক শিরীন আহমেদ এমপি, সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ সিআইপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরদার মুজিব, যুগ্ম সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য, সাংগঠনিক সম্পাদক তমাল আহমেদ খান, ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, সাধারন সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, সহসভাপতি সোহেল মাজহার, মাহতাব উদ্দিন সাদেক, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সৈয়দা রোকেয়া আফছারী শিখা, বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান, রেজাউল করিম রেজা, শাহীন, শামীম, রাসেল, জামাল, রিপন, ইমন, রাশেদ, সোহেল, কিশোরগঞ্জ জেলা সভাপতি ফরিদ, নেত্রকোনা জেলা এস এম মোয়াজ্জেম হোসেন, টাঙ্গাইল জেলা ইদ্রিস আলী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
    বর্দ্ধিত সভায় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রয়াত প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বিশ্ব মানবতার নেত্রী ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতীয় সম্মেলন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর আদর্শের নীতি অনুসরণ করে দেশপ্রেমের উদ্ভুদ্ধ হয়ে সততা, ত্যাগ, নিষ্ঠা সহকারে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।

  • কালীগঞ্জে সার বীজ বিতরণ ভালো বীজে ভালো ফলোন

    কালীগঞ্জে সার বীজ বিতরণ ভালো বীজে ভালো ফলোন

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। সরিষা বপনে ব্যস্ত হয়ে পরেছে গ্রাম বাংলার কৃষকরা ভালো ফলনের আশায়।

    কালীগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের কৃষকরা কৃষি অফিস থেকে বীজ ও সার সংগ্রহ করেন।উপজেলার কৃষি অফিস থেকে বীজ ও সার সংগ্রহ করেছেন ২১৪০ জন কৃষক । প্রতি জন কৃষক পেয়েছেন ১০কেজি ডি এ পি সার ১০কেজি এম ও পি ১কেজি সরিষা। ৪৭৫ হেক্টর জমিতে সরিষা রোপন লক্ষ মাত্রা। উৎপাদন লক্ষ মাত্রা ১.৬ মেট্রিক টন পা হেক্টরে।

    কালীগঞ্জ উপজেলায় বীজ ও সার বিতণর অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মান্নান এর সভাপতিত্বে ভারচুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম পি।আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, ও উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সহ বীজ সার সংগ্রহ কারিরা উপস্থিত ছিলেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন,বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে সরিষা বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকালে এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক ও সেচ দিলে এবার লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি।

    বীজ ও সার সংগ্রহ কারি এক কৃষক এর সাথে কথা বলে জানাযায় গত বছর অফিসের বীজ নিয়ে যে ফলন হয়েছে এবার অনুকূল আবহাওয়া থাকালে এবারো ভালো ফলনের আশকরছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।

    হাসমত উল্লাহ।।