Author: desk

  • আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুজানগরের প্রতিবন্ধীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

    আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুজানগরের প্রতিবন্ধীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ আত্মকর্মসংস্থান ও কর্মক্ষম করে গড়ে তুলতে পাবনার সুজানগরের প্রতিবন্ধীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার(৩ ডিসেম্বর) ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে এ সুদমুক্ত ঋণ বিতরণ করেন প্রধান অতিথি পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার ভাঁয়না ইউনিয়নের সাহাপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী আব্দুল হাকিমকে ক্ষুদ্র ঋণ হিসেবে ৩০ হাজার টাকা এবং তাঁতিবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী জামাল উদ্দিনকে ২০ হাজার টাকার এ সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। এর আগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সাভারের ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল: ২জন মাঠে সক্রিয়

    সাভারের ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল: ২জন মাঠে সক্রিয়

    হেলাল শেখঃ ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানাধীন ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সাভার উপজেলা নির্বাচন অফিসে। তবে এই নির্বাচনে দুই জন প্রার্থী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন বলে এলাকাবাসী জানান।
    শুক্রবার (২ ডিসেম্বর ২০২২ইং) বিকেলে সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শনিবার ৩ ডিসেম্বর সকালে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে। ১০ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। আগামী ২৯ ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে।
    উক্ত ইয়ারপুর ইউনিয়নে উপ-নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা হলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ মোশারফ হোসেন মুসা, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভুঁইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া থানা আ লিক কমিটির জাতীয় শ্রমিক লীগের সভাপতি আকবর হোসেন মৃধা, বিএনপি সমর্থিত দেলোয়ার সরকার, মিনি আক্তার, বকুল ভুঁইয়া, জিল্লুর রহমান জিল্লা, জাতীয় পার্টির নেতা আল কামরান, জামায়াত নেতা আবুল হোসেন, আব্দুর রহমান ও মজুল হকসহ ১৩জন।
    সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নয়টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১জন, যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪৭১ জন। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা কাজ করে যাচ্ছি।
    এলাকাবাসী জানায়, নৌকা প্রতীকের মোল্লা মোশারফ হোসেন মুসা ও স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন ভুঁইয়াসহ এই দুইজন প্রার্থী প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইছেন এবং গণসংযোগ ও মিছিল মিটিং করছেন। ইয়ারপুর ইউনিয়নের তিনবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব গত ২৮ অক্টোবর ২০২২ইং তারিখ মৃত্যুবরণ করায় এই ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।

  • নড়াইলে হিন্দু যুবককে কুপিয়ে খুন অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

    নড়াইলে হিন্দু যুবককে কুপিয়ে খুন অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু যুবককে কুপিয়ে খুন অভিযুক্তদের গ্রেপ্তারে সদর থানা পুলিশের অভিযান অব্যহত। নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। শুক্রবার (২ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের শৈলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সাগতম বৈরাগী (২৮), তিনি ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে ফুটবল বিশ্বকাপ খেলা দেখে রাত ১টার ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলো সাগতম বৈরাগী সহ অন্যরা। এসময় সাগতম বৈরাগীর একসেট তাস পিন্টু বিশ্বাসের কাছে রাখে পরে খেলার জন্য। রাত সাড়ে ১১টার দিকে সাগত বৈরাগী পিন্টুর কাছে ওই তাস চাইলে সে নেই বলে জানায়। তুচ্ছ এ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
    পরে পিন্টুসহ কয়েকজন এসে সাগতম বৈরাগীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
    নড়াইল থেকে।

  • মহেশপুরে এক গৃহবধূ শ্লীলতাহানি ঘটনায় অভিযোগ দায়ের ,১৮ দিনেও ধরা পরেনি মূলহোতা

    মহেশপুরে এক গৃহবধূ শ্লীলতাহানি ঘটনায় অভিযোগ দায়ের ,১৮ দিনেও ধরা পরেনি মূলহোতা

    শহিদুল ইসলাম।
    মহেশপুর প্রতিনিধিঃ-
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে এক গৃহবধূ শ্লীলতাহানি ঘটনায় অভিযোগ দায়েরের ১৮ দিন পার হলেও আসামী রয়েছে ধরা ছোয়ার বাইরে। আসামীর ভয়ে ঐ গৃহবধূ তাহার সন্তানয়াদী নিয়ে নিরাপত্তা হীনতায় জীবন যাপন করছে।

    লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামের লাটা গাড়ি চালক হাকিমুল ইসলাম বাড়িতে না থাকায় একই গ্রামের আব্দুল জলিল এর ছেলে আজাদ হোসেন (৩৫) গত ১৫ই নভেম্বর গভীর রাত্রে হাকিমুলের স্ত্রী আলেয়া খাতুন (২৭) এর ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে ধস্তাধস্তি করা সহ জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে,এমতাস্থায় গৃহবধূর ডাক চিৎকার করলে লম্পট আজাদ খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। আলেয়া আরো জানান লম্পট আজাদ তাকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এঘটনায় আলেয়া খাতুন বাদী হয়ে গত ১৬ই নভেম্বর মহেশপুর থানায় লম্পট আজাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার না করায় আসামীর ভয়ে বাদীপক্ষ তার সন্তানাদি ও পরিবারকে নিয়ে চরম নিরাপত্তা হীনতায় জীবন যাপন করছে। এবিষয়ে বাদী পক্ষ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। অপর দিকে আসামী আজাদকে খুজে না পাওয়ায় তাহার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।

  • তেঁতুলিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

    তেঁতুলিয়ায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাটিবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে রাজন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চরকডাঙ্গি গ্রামে এ ঘটনাটি ঘটে। রাজন ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চরকডাঙ্গি গ্রামে রাজন তার বাড়ি থেকে একটু দূরে কয়েকজন শিশুর সাথে খেলা করছিল। এদিকে একটি মাটিবাহী একটি ট্রলি কাচা রাস্তার পাশের একটি জমি থেকে মাটি লোড করে নিয়ে যাচ্ছিলো। এক সময় খেলার ছলে বল ট্রলির সামনে চলে আসে। এসময় শিশু রাজন বলটি নিতে গেলে মাটিবাহী ট্রলি রাজনের ওপরে উঠে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরেও তার বাবা-মার মন ধর্য্য না ধরলে রাজনকে প গড় আধুনিক সদর হাসপাতাল প গড়ে নিয়ে গেলে চিকিৎসক মৃতের ঘোষণা দেন। এসময় স্থানীয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে চেয়েরম্যান ঘটনাস্থলে ছুটে যান।

    জানা যায়, সরকারপাড়া গ্রামের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির ট্রলির ড্রাইভার মফিজুল ইসলামের ছেলে খাদেমুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে রাজনের ওপর ট্রলির চাকা উঠিয়ে দেয়। রাজনের মাথার খুলি পিষ্ট হয়ে মগজ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি ধামাচামা দিতে নাম বলতে অনিচ্ছুক ওই এলাকার কয়েকজন ব্যক্তি নিউজ না করতে উৎসাহিত করেন।

    এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী কাছ থেকে মুঠোফোনে জানাতে চাইলে তিনি তাড়াহুড়ার সহিত বলেন, হ্যাঁ বুড়াবুড়িতে একটি শিশুর মৃত্যু হয়েছে। যদিও আরোও জানার ছিল সেই সুযোগ পাওয়া যায়নি।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।

  • নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত

    নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে মোটর সাইকেল দুর্ঘটনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত। নড়াইলে এক কলেজ ছাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র হৃদয় মোল্যা সদরের গোবরা গ্রামের নূর ইসলামের পূত্র। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নিহতের কাকা রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে হৃদয় নড়াইল-মির্জাপুর
    সড়কে মোটরসাইকেল চালিয়ে মির্জাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে
    আসা একটি নসিমনের সাথে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নড়াইল সদর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার
    করে বলেন, এ ঘটনায় নসিমন ও চালককে গেস্খফতার করা সম্ভব হয়নি।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঈদগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী ছানাউল করিম আর নেই আছরের নামায পরে জানাজা

    ঈদগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী ছানাউল করিম আর নেই আছরের নামায পরে জানাজা

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    ককসবাজারের ঈদগাঁও উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ছানাউল করিম আর নেই। আজ আছরের নামাজের পর ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

    ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নলিল্লাহি——– রাজিউন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছানাউল করিমের বড় ভাই।

    সে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিমের ছোট ভাই। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাঁও থানা শাখার সভাপতি ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন,সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর বাঙালি, সহ-সভাপতি হাফেজ মোঃ তৈয়ব জালাল, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক উসমান গনি ইলি, সহ- অর্থ সম্পাদক এম, ছরওয়ার সিফা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়াও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন শরীফ,
    ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনছুর আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন লিটন, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল হক, সদস্য আজিজুর রহমান রাজু, সদস্য নুরুল আজিম মিন্টু, সদস্য রাশেদ কামাল।

  • র‌্যাব-১২’র অভিযানে শেরপুর থানায় ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    র‌্যাব-১২’র অভিযানে শেরপুর থানায় ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ০৩/১২/২০২২ ইং তারিখ রাত ০৩ঃ৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া বাজার চামড়া গুদাম নামক স্থানে অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ০১জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    গ্রেফতারকৃত আসামীঃ মোঃ দবির উদ্দিন (৩৫), পিতা- মোঃ রোস্তম আলী, সাং- দক্ষিন রামভদ্র, পুর থানা- পাঁচবিবি, জেলা- জয়পুর হাট ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়াসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিয়র সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • অগ্রিম বুকিং দেওয়ার পরও বীজ না পেয়ে বিপাকে কৃষক ক্ষতিপূরণের দাবী

    অগ্রিম বুকিং দেওয়ার পরও বীজ না পেয়ে বিপাকে কৃষক ক্ষতিপূরণের দাবী

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটের ক্ষেতলালে আলু বীজের অগ্রীম বুকিং নিয়ে ব্র্যাক অনুমোদিত বীজ ডিলারের বিরুদ্ধে বীজ আলু সরবরাহ না করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ইটাখোলা বাজারের বীজ ব্যবসায়ী গোলাম রব্বানী চৌধুরী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্ষতিপূরণ দাবি করে অভিযোগ করেছেন।
    অভিযোগে জানা গেছে, উপজেলার ইটাখোলা বাজারের বীজ ব্যবসায়ী গোলাম রব্বানী চৌধুরী চলতি রবি মৌসুম শুরুর আগে জয়পুরহাট শহরের জামালগঞ্জ সড়কের মন্ডল বীজ ভান্ডারের মালিক আজাহার আলীর নিকট চলতি বছরে গত আগষ্ট মাসের ৩ তারিখে ব্র্যাক কোম্পানীর ৪০ টন আলু বীজের জন্য ৪ লক্ষ টাকা সোনালী ব্যাংক, ক্ষেতলাল শাখায় তার নিজস্ব একাউন্ট চেকের মাধ্যমে অগ্রিম জমা প্রদান করেন।
    চুক্তি মোতাবেক ব্র্যাক সীড কোম্পানীর বীজ ডিলার আজাহার আলী গত ১০ নভেম্বর গোলাম রব্বানী চৌধুরীকে সাড়ে ১৯ টন আলু বীজ সরবরাহ করেন। এরপর বার বার যোগাযোগ করেও তাকে অবশিষ্ট আলু বীজ না দিয়ে আজাহার আলী বেশি দামে আলুবীজ বিক্রির মিথ্যা অভিযোগ এনে প্রতারণার আশ্রয় নিয়েছেন। একই ভাবে গত বছরও আজাহার আলী তার কাছ থেকে ৩০০ টন আলু বীজের জন্য ১৫ লাখ টাকা জমা নিয়ে মাত্র ৬৫ টন আলু সরবরাহ করেন। বুকিংয়ের অবশিষ্ট ২৩৫ টন আলু আজাহার আলী সরবরাহ না করে মুনাফা বেশি পেয়ে অন্যত্র বিক্রি করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। এভাবে গত দুই বছর অগ্রীম বুকিং করার পরও ২৫৫ টন আলু সরবরাহ না করে প্রতারণা করেছেন। এতে তিনি এলাকার কৃষকদের চাহিদা মোতাবেক আলু বীজ সরবরাহ করতে না পেরে ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ অবস্থায় ক্ষতিপূরণ আদায়ের দাবীতে বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ী গোলাম রব্বানী চৌধুরী গত মঙ্গলবার স্থানীয় উপজেলা প্রশাসন ও সার ও বীজ মনিটরিং কমিটির নিকট লিখিত অভিযোগ করেছেন।
    অভিযোগকারী বীজ ব্যবসায়ী গোলাম রব্বানী চৌধুরী বলেন,‘অগ্রীম টাকা বুকিং দিয়ে আলু বীজ সরবরাহের চুক্তি করা সত্তে¦ও গত দুই বছর যাবত ব্র্যাকের বীজ ডিলার আজাহার আলী বীজ সরবরাহ না করে তার সাথে প্রতারণা করেছেন। আমার বিরুদ্ধে বেশি দামে বীজ বিক্রির মিথ্যা অভিযোগ করছেন। আসলে দাম বেশি পেয়ে আজাহার আলী চুক্তিভঙ্গ করেছেন। এতে তিনি স্থানীয় কৃষকদের কাছে চাহিদা মত বীজ সরবরাহ করতে না পেরে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।
    জয়পুরহাট শহরের বীজ ব্যবসায়ী মন্ডল বীজ ভান্ডারের মালিক আজাহার আলী বুকিং করার পর আলু সরবরাহ না করার বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন,‘ওই ব্যবসায়ীকে বীজ সরবরাহ করার পর তার বিরুদ্ধে ব্র্যাকের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে আলু বীজ বিক্রি করার একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ জন্য বুকিং নেওয়া সত্বেও অবশিষ্ট আলু বীজ সরবরাহ করা হয়নি।
    ক্ষেতলাল উপজেলার কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, অগ্রিম ‘বুকিং নেওয়ার পর ব্যবসায়ীর নিকট ব্র্যাকের আলু বীজ সরবরাহ না করার বিষয়টি শুনেছি। এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পটিয়ায় সাবেক ছাত্রনেতা গোফরান রানা’র আনন্দ শোভাযাত্রা

    প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পটিয়ায় সাবেক ছাত্রনেতা গোফরান রানা’র আনন্দ শোভাযাত্রা

    মহিউদ্দীন চৌধুরীঃ আজ রবিবার চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রী
    শেখ হাসিনার জনসভা। এ জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলায় শনিবারও
    আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। এরমধ্যে সর্ববৃহৎ আনন্দ শোভাযাত্রাটি
    বের করেন পটিয়া পৌরসভার আওয়ামীলীগ সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও
    সাবেক ছাত্রনেতা গোফরান রানার নেতৃত্বে। পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের
    মাঠ থেকে শুরু করে শোভাযাত্রাটি পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক
    প্রদক্ষিণ করে। এ শোভাযাত্রায় রঙ্গিন ব্যানার,
    পেষ্টুন, ঢোল-বাদ্য ও ব্যান্ডের তালেতালে নেচেগেয়ে প্রধানমন্ত্রীর আগমনকে
    স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীর চট্টগ্রামের উন্নয়নের বিষয়টি তুলে ধরেন।
    শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
    এসময় উপস্থিত ছিলেন-সাবেক ছাত্রনেতা এটিএম শাহজাহান চৌধুরী, নোমান টিপু,
    জসিম উদ্দিন, মো. সোহেল, মাহাবুবুর আলম, নাজিম উদ্দিন, রবিউল হোসেন খোকন,
    কিশোর দাশ, ইকবালুর রহমান ওপেল, তারেকুর রহমান তারেক, গোলাম কাদের, আবু
    তৈয়ব, মো: শাহজাহান শাহারিয়ার, নেজাম উদ্দিন, পিন্টু দাশ, আরাফাত রহমান
    হিমু, তসলিম রায়হান রিপন, রবিউল হোসেন শাকিল, আবু ছৈয়দ, মো. কায়সার,
    গিয়াস উদ্দিন, আবদুস ছত্তার, গালিব চৌধুরী।
    সংক্ষিপ্ত আলোচনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে কাউন্সিলর গোফরান রানা বলেন-
    রবিবার (আজ) প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভাস্থলে নেতাকর্মীসহ সাধারণ
    মানুষকে দলে দলে যোগদান করার আহবান জানান। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ
    হাসিনা চট্টগ্রামে যে উন্নয়ন কাজ করেছেন এর কৃতজ্ঞতা জানাতে আমরা অধির
    আগ্রহে অপেক্ষা করছি।