Author: desk

  • সুজানগর মুক্ত দিবস আজ

    সুজানগর মুক্ত দিবস আজ

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর মুক্ত দিবস আজ। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনে সুজানগর উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিলো, উড়েছিলো বিজয়ের পতাকা। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ জানান, ১৯৭১ সালের ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল দুলাল, নুরুল ইসলাম, আবু বকর পাক হানাদার বাহিনীদের হাতে শাহাদাত বরণ করেন। যুদ্ধ পরিচালনার পর ১৪ ডিসেম্বর ভোর পৌনে ৭টার দিকে পাকিস্তানী হনাদার বাহিনী পালিয়ে যায়। এসময় আমাদের হাতে ৫ পাকিস্তানি হানাদার নিহত হয় এবং জনতার হাতে ধরা পড়ে বিচ্ছিন্ন ভাবে আরো প্রায় ১৫-১৬ জন মারা গেলে ১৪ ডিসেম্বর সুজানগর উপজেলা হয় পাক হানাদার মুক্ত। এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় বীজ, শীতবস্ত্র এবং শুকনা খাবার বিতরণ অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় বীজ, শীতবস্ত্র এবং শুকনা খাবার বিতরণ অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে বীজ, শীতবস্ত্র এবং শুকনা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে লেডিস ক্লাব প গড় এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার শালবাহান ইউনিয়নের ডাহুক গুচ্ছগ্রামে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক প গড় এর সহধর্মিণী ও প গড় লেডিস ক্লাবের সভাপতি মিজ শাহনাজ পারভীন রুমি।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক ইি জমিও পতিত রাখতে বলেননি। তিনি আপনাদের (আশ্রয়ণ-২ প্রকল্প সুবিধাভোগীদের) মুজিব শতবর্ষের ঘর উপহার দিয়েছেন। আমরা উনারই পক্ষ থেকে এই প্রচন্ড শীতের কথা চিন্তা করে আপনাদের মাঝে শীতের কম্বল দিচ্ছি এবং মুজিব শতবর্ষের ঘরের উঠানে ফাঁকা জায়গায় বিভিন্ন শাক সবজির গাছ লাগানোর জন্য বীজের সঙ্গে জৈব সার নেট ও ঝাঁঝরি দেয়া হচ্ছে। এর সঙ্গে আপনাদের শুকনা খাবার হিসেবে চাল বিতরণ করা হবে। আপনারা সবাই (আশ্রয়ণ-২ প্রকল্প সুবিধাভোগীগণ) মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া করবেন।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান, অত্র ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইলিয়াস ফারুক, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীগণসহ প গড় লেডিস ক্লাবের অতিথিবৃন্দগণ।
    সুবিধাভোগীদের বিতরণের মধ্যে ছিলেন, চাল প্রতি জনের জন্য ৫ কেজি, জৈব সার ১০ কেজি, কম্বল প্রতি জনের জন্য ১টি করে, শাক সবজির বীজ, নেট ও পানি দেয়ার জন্য ঝাঁঝরি।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • বানারীপাড়ায় ১৫ টাকা কেজির ওএমএস’র চাল বিতরনে ডিলারের বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ

    বানারীপাড়ায় ১৫ টাকা কেজির ওএমএস’র চাল বিতরনে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা।। বানারীপাড়ায় ১৫ টাকা কেজির ওএমএস’র চাল বিতরনে ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অভিযোগ উঠেছে। উপজেলার ইলুহার ইউনিয়নের ওএমএস’র ডিলার ইয়াছিন খান ৩০ কেজি চাল ৪৫০ টাকায় বিক্রির নিয়ম থাকলেও ওই টাকায় ২৪-২৫ কেজি চাল গরীব অসহায়দের কাছে বিক্রি করেন। এ ছাড়া ওই ডিলার ইলুহার বাজারে গোপনে ৩০ কেজি চাল এক হাজার টাকায় বিক্রি করে। বিষয়টি স্থানীয় বাবুল খা, হক বিশ্বাসের স্ত্রী সহ আরো ভূক্তভোগীরা অভিযোগ করেন। এ ব্যপারে ১২ ডিসেম্বর একই এলাকার মোঃ সিদ্দকুর রহমান তালুকদার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
    এ ব্যপারে সংশ্লিস্ট ওএমএস’র ডিলার ইয়াছিন খান বলেন, অভিযোগ সত্য নয়। প্রশাসন তদন্ত করে যে ব্যবস্থা নেবে আমি মেনে নেব।
    অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল।

  • র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে ৫৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক; মোটরসাইকেল জব্দ।

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের তাড়াশে ৫৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক; মোটরসাইকেল জব্দ।

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এর ধারাবাহিকতায় ১৩/১২/২০২২ ইং তারিখ দুপুর ০২ঃ৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ০৮নং দেশীগ্রাম ইউনিয়নের দোগাড়িয়া গ্রামের জনৈক মোঃ সোলাইমান হোসেন এর বাড়ীর সামনে টুপি তলাগামী কাঁচা রাস্তার উপর একটি অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহাদের নিকট থেকে মাদক বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল ও ০৩ টি মোবাইল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মোঃ ইসমাইল মন্ডল, সাং-মল্লিকপুর, থানা- বিরামপুর, জেলা-দিনাজপুর, ২। শ্রী শংকর চন্দ্র বর্মন (২৫), পিতা-মৃত অনিল চন্দ্র বর্মন, সাং- হরেকৃষ্ণপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, ৩। মোঃ রাহিম শেখ (২২), পিতা-মোঃ আদম শেখ, সাং-মালসিনী, থানা-তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিয়র সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • মহেশপুরে মোটরসাইকেল  সংঘর্ষে আহত-৩ গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় রেফার্ড

    মহেশপুরে মোটরসাইকেল সংঘর্ষে আহত-৩ গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় রেফার্ড

    মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ঝিনাইদহ মহেশপুরের কোটচাঁদপুর – পুড়াপাড়া সড়কে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের সাবেক মেম্বার মোঃ আল আমিন ও আলামিনের পুত্র খালিদ হাসান, এবং বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দেওযার পর অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে।

    অপর চালক যশোর জেলার চৌগাছা উপজেলায় বাগপাড়া গ্রামের নাজির আলীর ছেলে কামরুল ইসলাম (৩৭) মঙ্গলবার বিকাল ৪:২০ মিনিটের সময় কোটচাঁদপুর পুড়াপাড়া সড়কের আলামপুর ২ নং নামক স্থানে এ ঘটনা ঘটে।
    গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের জ্ঞান ফিরলেও সাবেক মেম্বর আল আমিনের জ্ঞান ফেরেনি। তাকে যশোর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।

  • ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার মাঝি মুসা’র প্রচারণা-উঠান বৈঠকে মানুষের ঢল

    ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার মাঝি মুসা’র প্রচারণা-উঠান বৈঠকে মানুষের ঢল

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কা (নৌকার মাঝি) চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র প্রচারণায় উঠান বৈঠকে মানুষের ঢল।
    মঙ্গলবার (১৩ ডিসেম্বর ২০২২ইং) রাত ৮টায় ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিচিন্তপুর স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নৌকা মার্কা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন মুসা’র সভাপতিত্বে একটি উঠান বৈঠকে মানুষের ঢল দেখা যায় চোখে পড়ার মতো। উক্ত উঠান বৈঠকে স ালনা করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁন।
    এসময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র জনাব হাজী আব্দুল গনি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সফল সভাপতি ফারুক হাসান তুহিন, আওয়ামীলীগ নেতা মেহেদী মঞ্জু দেওয়ান, লিয়াকত দেওয়ানসহ ধামরাই উপজেলা-সাভার উপজেলা ও আশুলিয়া থানা এবং ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইয়ারপুর এলাকার হাজার হাজার মানুষ, নৌকার পক্ষে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, এ যেন মানুষের ঢল।
    আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মাঝি চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসা উক্ত উঠান বৈঠকে বলেন, আমি সবার কাছে দোয়া চাই এবং নৌকা মার্কায় ভোট চাই, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে এলাকার রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থা করে মানুষের কল্যাণে কাজ করবো। তিনি আরও বলেন, ই্য়ারপুর ইউনিয়নের কিছু এলাকায় বৃষ্টি না হলেও রাস্তায় প্রায় সময় পানি জমে থাকে আর বৃষ্টি হলেতো প্রায় রাস্তায় হাটু পানি হয়। এলাকার নয়নজুলি খালটিও প্রভাবশালীদের দখলে রয়েছে, আমি চেয়ারম্যান হলে খালটি উদ্ধার করাসহ এসব সমস্যা সমাধান করার চেষ্টা করবো। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, এই নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি কথা দিলাম জনগণের জন্য যার যেমন প্রাপ্ত সম্মান দেয়ার চেষ্টা করবো।
    ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার ৯টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে আগামী ২৯ ডিসেম্বর ২০২২ইং তারিখে। উক্ত ইয়ারপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১জন, যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০জন ও নারী ভোটার ৪০ হাজার ৪৭১জন। তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে কাজ করে যাচ্ছি। তিনি জানান, ইয়ারপুর ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টার সাহেব গত (২৮ অক্টোবর ২০২২ইং) মৃত্যুবরণ করায় এই ইউনিয়নে উপ-নির্বাচন ঘোষণা করা হয়েছে।

  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১১ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ সময় তিনি বলেন, বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপের শঙ্কা তৈরি হয়েছে, যা সর্বোচ্চ নিম্নচাপে রূপ নিতে পারে। এ লঘুচাপটি তৈরি হলেও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই।

    তিনি আরও বলেন, আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর লঘুচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব আসার সম্ভাবনা নেই। এ ছাড়া ডিসেম্বরের দিকে আমাদের এখানে পশ্চিমা বাতাসের জোর থাকার কারণে বেশির ভাগ লঘুচাপ বা নিম্নচাপ আসতে পারে না। তবে আমরা আশা করছি, এটি লঘুচাপ থেকেই বিদায় নেবে।

    মো. ওমর ফারুক বলেন, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য হারে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। মাঝখানে সামান্য তাপমাত্রা কমলেও তা আবার বাড়বে। তবে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ আসতে পারে। তবে এটি উল্লেখযোগ্যভাবে আসবে না।

    এছাড়া, রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ড ও শ্রীমঙ্গলে ৩১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

  • দুধকুমার নদী ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড

    দুধকুমার নদী ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় একনেক প্রকল্প ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর উপজেলার উপর দিয়ে প্রবাহিত দুধকুমার নদী ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প “ভুরুঙ্গামারী ধলডাঙ্গা থেকে যাত্রাপুর পর্যন্ত” নদী শাসন ও বাধঁ মেরামত কাজ ৩৮টি প্যাকেজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে রক্ষা পাচ্ছে তিন উপজেলায় নদী অববাহিকার হাজার হাজার ঘর-বাড়ি, ফসলী জমিসহ সরকারী-বেসরকারী নানা স্থাপনা এবং বদলে যাচ্ছে প্রকৃতি, পরিবেশ ও জীব-বৈচিত্র। পাশাপাশি নদী ভাঙন রোধে ইমার্জেন্সি জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধ করছে পানি উন্নয়ন বোর্ড।

    জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামের মানুষের কষ্ট ঘুচাতে দুধকুমার নদীর ভাঙন রোধে একনেক বৈঠকে ৬৯২কোটি ৬৮লাখ টাকা ব্যয়ে “ভুরুঙ্গামারী ধলডাঙ্গা থেকে যাত্রাপুর পর্যন্ত” দুধকুমার নদীর দুই পাড়ের ১শত কিলোমিটারের মধ্যে নদী শাসন প্রায় ২৫.৫৮কিলোমিটার ও বাধঁ মেরামত ৩৭.৭০কিলোমিটার কাজ ৫৯টি প্যাকেজের মধ্যে ৩৮টি প্যাকেজ ২০২১সালের অক্টোবর মাসে নদী ভাঙন রোধে জিও ব্যাগের কাজ শুরু করে এ পর্যন্ত ৮শতাংশ কাজ করেছে। একনেকের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে না আসায় ঠিকাদারী প্রতিষ্ঠান শত কষ্টের মাঝের কাজ করছেন।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন ও উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত ত্বোহার তত্ত্বাবধানে একনেকের “ভুরুঙ্গামারী ধলডাঙ্গা থেকে যাত্রাপুর পর্যন্ত” নদী শাসন ও বাধঁ মেরামত কাজ ৩৮টি প্যাকেজে চলমান রয়েছে। প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে রক্ষা পাচ্ছে নদী অববাহিকার হাজার হাজার ঘর-বাড়ি, ফসলী জমিজমা। দুইদফা বন্যার সময়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান সমূহ জিও ব্যাগ দিয়ে দুধকুমার নদীর ভাঙন রোধে কাজ করায় নদী ভাঙন অনেকটা রোধ হয়েছে। বর্তমানে দুধকুমার নদী ভাঙন রোধে কাজ দ্রুত বাস্তবায়ন চলছে। ফলে নদীতীরের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।

    ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার দুধকুমার পাড়ের হাসু মিয়া, ছলিম উদ্দিন, কাশেম আলী, মন্তাজ হোসেন বলেন, আমরা বেশ কয়েকবার নদী ভাঙনের শিকার। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতায় জিও বস্তা ফেলার আমরা এখন ভাঙন থেকে মুক্ত আছি।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইসমত ত্বোহা বলেন, দুধকুমার নদী ভাঙন রোধে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন করছি।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুধকুমার নদীর ভাঙন রোধে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাধঁ মেরামত কাজ বিধি মোতাবেক চলমান রয়েছে। আমরা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, প্রধান প্রকৌশলীর দপ্তর, উত্তারঞ্চল, রংপুর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা বলেন, একনেক প্রকল্পের আওতায় দুধকুমার নদী ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। আমরা সার্বক্ষণিক তত্ত্বাবধান করছি।

  • পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

    পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) প গড় সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা চালানো হয়।
    জানা যায়, উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ৫২ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ১’শ ৮২কেজি পলিথিন ও ৩’শ ৫৭ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়।
    জেলা প্রশাসন প গড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, প গড় এর সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগ, প গড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
    পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • সুজানগরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মরণসভা

    সুজানগরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মরণসভা

    এম এ আলিম রিপন,সুজানগরঃ মহান মুক্তিযুদ্ধে শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল এর ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২ ডিসেম্বর) সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের স্মৃতিচারণ করে অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহজাহান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইউনুস আলী বাদশা, মো.ইমদাদুল হক, মেহেদী মাসুদ, মোছা.লায়লা খাতুন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক সদস্য আব্দুর রহিম, শিক্ষক সদস্য(সংরক্ষিত) শামীমা নার্গিস, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স ালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিলুর রহমান। উল্লেখ্য সুজানগর থানাকে পাকিস্থানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ করলে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সম্মুখ সমরে শাহাদাত বরণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর মেধাবী শিক্ষার্থী ও সুজানগরের কৃতি সন্তান ইব্রাহিম মোস্তফা কামাল দুলাল। তাঁর স্মরণেই ১৯৭২ সালে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।