Author: desk

  • ক্ষেতলাল উপজেলার শালবন গ্ৰামে মহান বিজয় দিবস উদযাপন।

    ক্ষেতলাল উপজেলার শালবন গ্ৰামে মহান বিজয় দিবস উদযাপন।

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    ক্ষেতলাল উপজেলার শালবন গ্ৰামে ষ্টার ক্লাবের সৌজন্য মহান বিজয় দিবস উদযাপন করেন শালবন গ্ৰামে তরুণরা।
    প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়।
    তার পর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ করেন।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ রায়হান আলম।
    আপদেশষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হাসান মিলন।
    মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
    শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করেন কামরুল হাসান মিলন। সৌজন্য মেসার্স মীম সু ষ্টোর।
    শিক্ষার্থীদের উপহার স্বরূপ হিসেবে দেওয়া হয় একটি করে ডায়রি ও একটি করে কলম।
    এবং অত্র গ্ৰামের ছোট বড় বিভিন্ন বয়সীদের খেলা ধুলা ও বিভিন্ন সাজে সেজে অভিনয় করে। তাদের ও সম্মাননা স্বরুপ পুরস্কার বিতরণ করা হয়।
    এসব খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বিভিন্ন গ্ৰাম থেকে ছুটে আসে তরুণ তরুণীরা ও বিভিন্ন পর্যায়ের মানুষ।
    তাদের উদ্দেশ্য একটাই পড়াশোনার পাশাপাশি খেলা ধুলা করা ও মাদক মুক্ত সমাজ গড়া। আয়োজনে: সামিরুল ইসলাম,, ফাহাদ হোসেন, হাদিসুর ইসলাম, শাকিব হোসেন,অমর ফারুক, আরাফাত হোসেন,, পরিশেষে খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে দিয়ে সমাপনী ঘোষণা করা হয়।

  • মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান

    মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান

    বায়জিদ হোসেন, মোংলা।
    মহান বিজয় দিবস উপলক্ষে বিশিষ্ট সমাজ সেবক ও পিডিএম ফাউন্ডেশন’র প্রতিষ্টাতা চেয়ারম্যান দিপংকর মৃধা (দিপু) মোংলা বাসীদের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে। দিপু মৃধা বলেন, স্বাধীনতা বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের পেছনে রয়েছে, শোষণ-বঞ্চনার পাশপাশি রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। ’৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতার বীজ উপ্ত হয়েছিল দীর্ঘ আন্দোলন /সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তা পূর্ণতা পায়। দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এদিনে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দিপংকর মৃধা বিজয় দিবসে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। বিজয়ের এই দিনে তিনি শ্রদ্ধা জানান জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠনক-সমর্থক, বিদেশী বন্ধু, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগণকে, যাঁরা জাতির বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন। জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে।

  • পানছড়ির প্রত্যন্ত এলাকা থেকে জিপিএ ৫ পেয়েও,অর্থাভাবে জান্নাতুলের কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা

    পানছড়ির প্রত্যন্ত এলাকা থেকে জিপিএ ৫ পেয়েও,অর্থাভাবে জান্নাতুলের কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা

     মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    দীর্ঘ ১০ বছর পর পানছড়ির প্রত্যন্ত এলাকা লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগ থেকে এসএসসিতে জিপিএ ৫ পায় জান্নাতুল ফেরদৌস।

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার একটি প্রত্যন্ত এলাকা লোগাং বাজার উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি ২০২২ পরীক্ষায় ব্যবসা বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েও জান্নাতুন ফেরদৌস নামের এক শিক্ষার্থীর অর্থাভাবে কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন এর বাসিন্দা দিনমজুর কাজী জাকির হোসেন এর কনিষ্ঠ কন্যা জান্নাতুল ফেরদৌস। দারিদ্র্যতায় সংসার চালাতে দীর্ঘ আট বছর ধরে চট্টগ্রামের আবুল খায়ের কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন বাবা জাকির হোসেন।

    জানা যায়,মেধাবী সাদিয়া পিইসি এবং জেএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করেছিলো। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করলেও অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারবে কিনা, তা নিয়ে চিন্তিত জান্নাতুল ফেরদৌস ও তার দরিদ্র বাবা-মা। অভাবের সংসারে পড়ালেখা করানোর সামর্থ্য নেই তার দিনমজুর বাবার। অথচ শত অভাবের মাঝেও জান্নাতুল ফেরদৌস বুকে লালন করছে ব্যাংকার হওয়ার স্বপ্ন।

    ভালো ফলাফলের জন্য স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জান্নাতুল ফেরদৌস বলে, স্যাররা আমাকে অনেক সহযোগিতা করেছেন।এইছাড়াও আমার বাবা ধার দেনা করে বিভিন্ন বই কিনে দিয়েছিল এজন্য এই ফল করতে পেরেছি আমি।

    জান্নাতুল ফেরদৌস এর মা জমিলা বেগম বলেন,অনেক কষ্টে আমাদের সংসার চালাতে হয়।দিন এনে দিন খাওয়ার মতো। মেয়ের পড়াশোনার টাকা দেবো কোথা থেকে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আল্লাহ জানেন, টাকার অভাবে মেয়ের ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণ হবে কি না।এইছাড়া আমার আরেকটি মেয়ে ও ছেলে আছে।মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে পানছড়ি সরকারি কলেজ থেকে।।

    পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, মেয়েটি অত্যন্ত মেধাবী বলে জানতে পেরেছি আমরা। তাকে আমরা সহযোগিতা করবো ভর্তির ব্যাপারে।এই ক্ষেত্রে উচ্চ শিক্ষা চালিয়ে নিতে বিত্তবান ব্যক্তিরা সহযোগিতা করলে সে লেখাপড়া চালিয়ে যেতে পারবে।

  • পানছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাওয়ার দাবী জানিয়েছেন দিনমজুর জাফর আলী

    পানছড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পাওয়ার দাবী জানিয়েছেন দিনমজুর জাফর আলী

    খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ব্রিকফিল এলাকার বাসিন্দা জাফর আলী। পিতা রাজা মিয়া।অনেক কষ্টে কাঠমিস্ত্রি কাজ করে জায়গায় ভাঙ্গা ঘরে দিনযাপন করে আসছেন তিনি। এই ভাঙ্গা ঘরে থেকে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি।আরও এক মেয়ে রয়েছে তার।বাসার হল্ডিং নম্বর ৩৪।

    জানা যায়,এখন তিনি এক মেয়ে ও স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিয়ে দুই গন্ডা জায়গার উপর ভাঙ্গা ঘরে দিনযাপন করছেন তারা।টিনের চালা দিয়ে পানি পড়ে।খুব কষ্টে তাদের দিনযাপন করতে হয় বলে জানা যায়।

    এই বিষয়ে মোঃজাফর আলী বলেনঃ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি সরকারি ঘর ব্যবস্থা করে দিলে আমরা একটু সুখে শান্তিতে দিনযাপন করতে পারবো।এই ভাঙ্গা ঘরে বর্ষাকালে অনেক কষ্ট পেতে হয় আমাদের।

  • রংপুর বিভাগের শ্রেষ্ঠ ওসি এ টি এম গোলাম রসুল

    রংপুর বিভাগের শ্রেষ্ঠ ওসি এ টি এম গোলাম রসুল

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার (ওসি)এটি এম গোলাম রসুল,নভেম্বর ২০২২ খ্রি. মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনায় রংপুর বিভাগের ৬১থানার মধ্যে শ্রেঠ ওসি নির্বাচিত হন।
    রংপুর রেঞ্জে পুলিশের কান্ডারী এবং সাহসী যোদ্ধা ও দেশ প্রেমিক বাংলাদেশ পুলিশের আইকন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ,বিপিএম মহোদয় এর সভাপতিত্বে নভেম্বর ২০২২ খ্রি. মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    পুলিশের একজন নিষ্ঠানবান কর্মঠো ও দ্বায়িত্বশীল কর্মকর্তা হিসেবে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করার পর,এটি এম গোলাম রসুল, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদেরকে নিরুৎসাহীত করা সহ সামাজিক সব ধরনের অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করার সুচিন্তিত কর্ম পরিকল্পনা করেন।এরই ধরাবহিকতায় (ওসি)এটি এম গোলাম রসুল, গত নভেম্বর ২০২২ইং কালীগঞ্জ থানার ব্যাপক মাদক উদ্ধার সহ, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এছাড়া গ্রেফতারী পরোয়ানার আসামীকে আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার, জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ভিকটিম উদ্ধার করে, এরই মধ্যে রংপুর বিভাগের ৬১থানার মধ্যে চৌকস পুলিশ আফিসার হিসেবে, পুলিশ প্রশাসনে সমাদৃত হন।

    উল্লিখিত রংপুর রেঞ্জে কার্যালয়ে মাসিক সভায় তিনি ভালো কাজের জন্য ও সাহসিকতার সাথে বিভিন্ন কর্মকান্ড পরিচালনার জন্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করেন এবং রংপুর বিভাগের শ্রেষ্ঠ ওসির সন্মাননা সনদ প্রদান করেন রংপুর রেঞ্জে মোহাঃ আবদুল আলীম মাহমুদ,বিপিএম মহোদয়।

    (ওসি)এটি এম গোলাম রসুল বলেন মাদক উদ্ধার, কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার, প্রচুর পরিমানে ওয়ারেন্ট তামিল, অধিক মামলা নিষ্পত্তি, একাধিক ভিকটিম উদ্ধার,জমিজমা, নারী নির্যাতন সহ বিভিন্ন ধরনের অভিযোগ এর সমাধান ছাড়াও সাহসী ও প্রশংসনীয় কাজের জন্য রংপুর বিভাগের মোট ৬১ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করায় মাননীয় ডিআইজি স্যারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্যারের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগের জন্য আমার ও আমাদের কাজের স্পৃহা আরও তরান্বিত হবে বলে আমি আশা করি।আমার এই প্রাপ্তি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ অর্জন।কালীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সদের অক্লান্ত পরিশ্রম এর ফসলও এটি।আর এজন্য আমি সহস্রাধিক স্যালুট জানাই আমাদের প্রিয় অভিভাবক তথা রংপুর রেঞ্জে পুলিশের কান্ডারী এবং সাহসী যোদ্ধা ও দেশ প্রেমিক তহা বাংলাদেশ পুলিশের আইকন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ,বিপিএম মহোদয় কে।আমার এই সফলতা যেনো অব্যাহত থাকে- এটাই আমার প্রার্থনা ও কামনা। আমরা পুলিশ জনগনকে সাথে নিয়ে শ্রেনী ভেদে সবার সহযোগিতায় সফলতা অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে পুরস্কার প্রাপ্তি সময় আনন্দের, সেই সাথে দায়িত্ব বোধ ও কাজের স্পৃহা অনেক গুন বেড়ে যায়।সিনিয়র স্যারদের এমন অনুপ্রেরণা মুলক কার্যক্রম সবসময় কাজে প্রেরণা জোগায়। আমাকে সবসময় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    আরো জানা গেছে ওসি এটি এম গোলাম রসুল , পুলিশ হিসেবে যোগদানের পর তিনি এ দীর্ঘ সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে সু নামের সাথে কাজ করে প্রশংসা অর্জন করেন।তিনি একজন ক্রীড়াবিদ ও বটে। ক্রীড়ার ক্ষেত্রে ও বিভিন্ন সময় পুরস্কার লাভকরেন।

    হাসমত উল্লাহ।।

  • পাইকগাছায় মাদ্রাসা কর্তৃপক্ষের অভিনন্দন ও মতবিনিময় সভা

    পাইকগাছায় মাদ্রাসা কর্তৃপক্ষের অভিনন্দন ও মতবিনিময় সভা

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় আলিম মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া অভিনন্দন ও মতবিনিময় সভায় খুলনা-৬ এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু’ শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হবার কথা বলেছেন । তিনি বৃহস্পতিবার সকালে পৌরসভার কেন্দ্রীয় আলিম মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের দেওয়া অভিনন্দন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, পিতা-মাতার পরামর্শ, আদশ্য ও শিক্ষকদের আদেশ-নির্দেশ ও শৃঙ্খলাবোধ থাকলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এমপি বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র শিক্ষা বান্ধব সরকার বছরের শুরুতে জানুয়ারী মাসে বিনামূল্যে সব স্তরের শিক্ষার্থীদের হাতে নতূন বই তুলে দিয়ে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছেন। নতূন কারিকলাম ও মাদ্রাসা সহ শিক্ষা ক্ষেত্রে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতি চালুর উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠেয় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আজাহার আলী। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান আলী শেখ, দাতা সদস্য শেখ আঃ রাজ্জাক,সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি,সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস ও ময়নুল ইসলাম। ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এম,এম আজিজুল হাকিমের স ালনায় মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক আঃ গফুর। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটি সদস্য ইমদাদুল হক,জহুরুল হক,জামাল হোসেন,শিক্ষক আবু সাদেক,আঃ মজিদ,দেলোয়ার হোসেন,জাকির হোসেন,আবু হেনা মোস্তফা কামাল,বিকাশ রায়, কৌস্তভ রঞ্জন সানা, চন্দন কুমার মন্ডল, আঃ খালেক,মহিউদ্দিন গাজী সহ মহিলা নেত্রী নাজমা কামাল, জুলি শেখ,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ অনেকে।

    ইমদাদুল হক
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় গাঁজা সহ যুবক গ্রেপ্তার

    পাইকগাছায় গাঁজা সহ যুবক গ্রেপ্তার

    পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছায় ৪০ গ্রাম গাঁজা সহ কামরুল বিশ্বাস (৩৭) কে পুলিশ গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার ভোররাতে চাঁদখালী ইউপির বিষ্ণুপুর গ্রামস্থ বড়দল ব্রীজ সংলগ্ন ওয়াপদার উপর থেকে হাতে-নাতে এসআই ইমরান হোসেন, সুভাষ রায়,সুকান্ত কর্মকার ও এএসআই মঞ্জুরুল তাকে গ্রেপ্তার করে। সে আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃতঃ ইউসুফ বিশ্বাসের ছেলে। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, গাঁজা সরবরাহের সময় কামরুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

  • নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

    নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে তেলবাহী ট্রাংকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরের আশরাফ আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে যশোর-নড়াইল-ভাটিয়াপাড়া সড়কের বসুপটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আশরাফ আলী লোহাগড়া থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। বসুপটি এলাকায় পৌছালে একটি তেলবাহী ট্রাংকলরীর সঙ্গে সংঘর্ষে আশরাফের মাথা ফেটে ঘিলু রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যর মরদেহ উদ্ধার করে।
    নিহত আশরাফের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি যশোর পৌরসভার টিবি ক্লিনিট এলাকার হাশেম তালুকদারের ছেলে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলের তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত

    নড়াইলের তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া উপজেলায় একই রাতে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় পৃথক পৃথক মামলা ও সাধারণ ডাইরি করেছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর গভীর রাতে নবগংগা ডিগ্রি কলেজ, কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় ও সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটেছে। নবগংগা ডিগ্রি কলেজে ১ লাখ ৪০ হাজার টাকা ও কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয়ে ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ পাওয়া যায় নাই। তবে ওই বিদ্যালয়ে চুরি হয়েছে প্রধান শিক্ষক স্বীকার করেছেন এবং খুবশ্রীঘ্রই থানায় অভিযোগ দিবেন বলে জানান।
    এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দোষীদের আটকের চেষ্টা চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রাঙ্গাবালীর সোনারচর ও জাহাজ মারা

    নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা রাঙ্গাবালীর সোনারচর ও জাহাজ মারা

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী পটুয়াখালী ঃ
    সাগরকন্যা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের আকৃষ্ট করতে বঙ্গোপসাগরের কোলঘেসা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোকে নিয়ে ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়ে তোলার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে সরকার।

    পটুয়াখালীর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে রাঙ্গাবালী উপজেলার সোনারচর, কলাগাছিয়ার চর, তুফানিয়ার চর, জাহাজমারার চর, চর হেয়ার ও দ্বীপ নিয়ে ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসেবে ঘোষণার উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করেছেন। সর্বশেষ গত ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখিত চরসমূহকে নিয়ে এক্সক্লুসিভ ট্যুরিস্ট স্পট তোলার বিষয়ে পুনরায় নির্দেশনা প্রদান করেন।
    পদ্মা সেতু উদ্বোধনের আগে শুধুমাত্র বন্ধের দিনগুলোতে পর্যটকরা আসতেন কুয়াকাটায়, কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পরে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্নতর, এখন প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটরা ভিড় করছেন কুয়াকাটায়। এদিকে এ বিপুল পরিমাণে পর্যটকদের আগমন কুয়াকাটায় ঘটলেও পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ করে তাদের পটুয়াখালী জেলার মধ্যেই নিকটবর্তী অন্য পর্যটন স্পটগুলোতে নিয়ে নৌ পথে যাওয়া-আসার উন্নতর কোনো বিশেষ ব্যবস্থা চালু নেই। যার ফলে একদিকে যেমন পর্যটকরা ঘুরতে এসে শুধুমাত্র কুয়াকাটার আশেপাশের সৌন্দর্য উপভোগ করে ফিরে যাচ্ছে তেমনি পুনরায় এখানে আসার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছেন। কিন্তু এই কুয়াকাটা সাগর সংলগ্ন বঙ্গোপসাগরের নিকটবর্তী জেলার রাঙ্গাবালী উপজেলার অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এক্সক্লুসিভ এলাকাগুলোতে শুধুমাত্র পরিকল্পিত নৌবিহারের মাধ্যমেই কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের করা যেতে পারে অধিকতর আকর্ষীত।
    বঙ্গোপসাগরের কোলঘেষে মনোরম প্রাকৃতিক পরিবেশে দ্বীপ হিসেবে জেগে ওঠা পটুয়াখালী জেলার এ সকল চরসমূহ মূল ভূখন্ড থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং চরসমূহের অভ্যন্তরীণ দূরত্ব ৩-৫ কিলোমিটার। বিস্তৃত বনভূমির মাঝে শতাধিক ছোট-বড় খাল নিয়ে বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে দশ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ‘সোনারচর নামে দ্বীপটি। দুই পাশে সারি সারি গাছ, এর মধ্য দিয়ে বয়ে গেছে ছোট বড় খালগুলো। সংরক্ষিত এ বনে রয়েছে কেওড়া, সুন্দরী, বাবলা, ছৈলা, করমচা গোলপাতা, সহ নানা প্রজাতির গাছ। বনে রয়েছে চিত্রা হরিন, মায়া হরিন, শুকর, বন বিড়ালসহ বিলুপ্ত প্রায় বিড়াল প্রজাতির এ সব প্রাণী ও পাখিদের অভয়ারণ্য। মনোরম এসব প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এ সংরক্ষিত বনাঞ্চলের উত্তর এবং পশ্চিমে বুড়া গৌরাঙ্গ নদী এবং দক্ষিণ ও পূর্ব পাশে ৫ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। ২০১১ সালের ১৬ ডিসেম্বর সংরক্ষিত এ বনকে বন্যপ্রাণীর জন্য অভায়রান্য হিসেবে ঘোষণা দেন।
    বঙ্গোপসাগরের একবারে নিকটবর্তী রাঙ্গাবালী উপজেলার আরেকটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যরে জাহাজমারা চর। জাহাজমারার চরের সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছুটে চলার আলপনা পর্যটকদের বিশেষভাবে আকর্ষিত করে। রাঙ্গাবালীর উপজেলার কলাগাছিয়ার চরও চরতুফানিয়ার দীর্ঘ সাগর সৈকতেও রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার বিরল মনোমুগ্ধকর সুযোগ।
    পটুয়াখালী জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার ও গলাচিপা উপজেলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সাগরের তীরে এসব চর ও দ্বীপের অবস্থান এবং এসব দ্বীপগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। কিন্তু এসব চর ও দ্বীপে নৌ জেটি না থাকায় সেখানে নৌযান নোঙ্গর করতে অথবা নৌযান থেকে পর্যটকদের সেখানে ওঠা-নামা করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যা পর্যটন শিল্প বিকাশে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা। তাই রাঙ্গাবালীর এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে বিকশিত করতে এসব চর ও দ্বীপে সুবিধাজনকের স্থানে নৌজেটি স্থাপনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক তিনি বলেন, পটুয়াখালীর কুয়াকাটাকে ঘিরে এ অঞ্চলে এক্সক্লুসিভ ট্যুরিস্ট স্পট গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ প্রস্তাবনা পাঠিয়েছি।
    এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পরে কুয়াকাটাকে কেন্দ্র করে সাগর ভিত্তিক পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ‘ব্লুু ইকোনমিথ বাস্তবায়নেরও পথ সুগম করতে কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কুয়াকাটা সাগর সৈকত হতে সুসজ্জিত জাহাজ/লঞ্চের মাধ্যমে খাবার ও থাকার সুবিধা সংবলিত ‘বেক্রুজথ বা সমুদ্র বিহারের আদলে সুন্দরবনের কচিখালী /কটকা সমুদ্র সৈকত পর্যন্ত ভ্রমণের আয়োজন করা গেলে পর্যটকদের আমোদভ্রমণ ও রোমাঞ্চকর যাত্রার চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে বরিশাল বিভাগীয় কমিশনার দফতর থেকে বিভাগীয় কমিশনার ২০ অক্টোবর নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করছেন।
    পদ্মা সেতু চালু হওয়ার পরে বরিশাল ও ঢাকার মধ্যে চলাচলকারী লঞ্চসমূহ যাত্রী সঙ্কটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, সেক্ষেত্রে কুয়াকাটা সাগর সৈকত থেকে সমুদ্র বিহার বা বেক্রুজ পরিচালনা করা গেলে লঞ্চগুলোকে যেমন অর্থনৈতিকভাবে সচল রাখা সম্ভব হবে, তেমনি বরিশাল বিভাগের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
    এছাড়া সমুদ্র বিহারের মাধ্যমে বাংলাদেশের দুটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে কচিখালী/কটকা সমুদ্র সৈকত, সুন্দরবন গমন সম্ভব হলে তা দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে যা পর্যটন খাতকে সমৃদ্ধ করা সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে।
    কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যটকদের চাহিদা অনুযায়ী আরো কিছু রোমাঞ্চকর বিষয়াদি সংযোজন করা গেলে পর্যটকগণ অধিকতর আকৃষ্ট হবেন। এ ক্ষেত্রে কুয়াকাটা-কচিখালী/কটকা-সুন্দরবনের সাথে নৌ বিহার চালু করা গেলে তা এ অঞ্চলসহ দেশের পর্যটন শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা ঘটবে।