Author: desk

  • নাগেশ্বরীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা, বাঁধা দেয়ায় হুমকি

    নাগেশ্বরীতে জোরপূর্বক জমি দখলের পায়তারা, বাঁধা দেয়ায় হুমকি

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    নাগেশ্বরীতে লাবলু মিয়ার ক্রয়কৃত জমি অবৈধভাবে জোরপূর্বক দখলের পায়তারা ও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শহরের ফকিরটারী মহল্লার মৃত নাদারু শেখের পুত্র লাবলু মিয়া তার ক্রয়কৃত ভোগ দখলীয় ৮৮শতক সম্পত্তি দীর্ঘ ২০১৭সাল থেকে ফসল চাষাবাদ করে আসছে। পুর্ব শত্রুতার জের ধরে বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার মিজানুর রহমান, আব্দুল গণি, সামাদ, সামছুল হক সংঘবদ্ধ ভূমিদস্যু চক্ররা লাবলু মিয়ার জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায়।
    লাবলু মিয়া বাগডাঙ্গা মৌজার আরএস খতিয়ান নং-১০৪৪, দাগ নং-২৯২৮ এতে ২৪শতক, এসএ দাগ নং-২২০৭, আরএস দাগ নং-২৯৪২ এতে ৩৪শতক ও এসএ দাগ নং-২২০১, আরএস দাগ নং-২৯৪৮ এতে ৩০শতক মোট জমি ৮৮শতক। ২০১৭সালের ২১ডিসেম্বর নাগেশ্বরী সাবরেজিস্ট্রি অফিসের দলিল নং-১০৩৭৭ ও খারিজ নং-১২১৬ ও হোল্ডিং নং-১২১৯ মুলে জমির মালিক। লাবলু মিয়া বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার হাজী আব্দুল জলিল প্রধানের পুত্র আব্দুল বাতেন গংদের নিকট ক্রয় করেন।

    বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার আক্কাস আলী, আব্দুর রাজ্জাক, মালেক আলীসহ অনেকে জানান, লাবলু মিয়ার ক্রয়কৃত জমি বিষয়ে একাধিকবার বৈঠক হয় এতে লাবলু মিয়ার কাগজপত্র সঠিক থাকায় সে জমি ভোগদখল করে আসছেন।

    লাবলু মিয়ার অভিযোগ, আমার ক্রয়কৃত জমি জোর করে দখলের পাঁয়তারা করছেন বাগডাঙ্গা (জোরাব্রীজ) এলাকার ভূমিদস্যু মিজানুর রহমান, আব্দুল গণি, সামাদ, সামছুল হক সংঘবদ্ধ চক্ররা।

  • আড়িয়ল রাহমানিয়া একাডেমির বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

    আড়িয়ল রাহমানিয়া একাডেমির বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

    টঙ্গীবাড়ী প্রতিনিধিঃ

    টঙ্গিবাড়ি উপজেলাধীন আড়িয়ল ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, রাহমানিয়া একাডেমি-২০২২ শিক্ষা বর্ষের বার্ষিক পরিক্ষার ফলাফল ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (১৭ডিসেম্বর-২০২২) অনুষ্ঠিত হয়েছে।
    প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায়, সকাল সাড়ে দশটায় একাডেমি প্রাঙ্গণে আলহাজ্ব আব্দুর রহমান বেপারীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পুরুষ্কার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রহমানিয়া একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম শাহীন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নুরুল হুদা বেপারি, আঃ রব মাষ্টার, মোঃ পরশ ও অনিক শেখ প্রমুখ।

  • মধুপুরে স্কাউট সমাবেশ উদ্বোধন

    মধুপুরে স্কাউট সমাবেশ উদ্বোধন

    হাফিজুর রহমান.টঙ্গাইল জেলা প্রতিনিধি::
    “স্কাউটিং করি সুন্দর জীবনের স্বপ্ন দেখি” এই শ্লোগানে টাঙ্গাইলের মধুুপুরে ৯ম স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ ডিসেম্বর২২)ইং বিকেলে পৌরসভার রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    মধুপুর উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাভোকেট ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন,মধুপুর উপজেলা মধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে দেন, উপজেলা স্কাউটের কমিশনার আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার ও মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম, মধুপুর প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি আজিজুর রহমান সহ অন্যান্যরা।

    এসময় উপজেলা কাব লিডার শাজাহান আলী, নাজমা আক্তার, সাংবাদিক হাফিজুর রহমান ও চাপড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজ সহ স্কাউটের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    এ স্কাউট সমাবেশ ১৭ ডিসেম্বর থেকে ২০ডিসেম্বর পর্যন্ত চলবে। উক্ত স্কাউটিংএ উপজেলার ২৬ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ মোট ২২৪ জন অংশ নেয়। পরে ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটিং শুরু হবে।

  • আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের মেধা বৃত্তি অনুষ্ঠিত

    আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের মেধা বৃত্তি অনুষ্ঠিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের মধুপুরে আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আগ্রহী করতে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

    প্রতি বছরের মতো শনিবার(১৭ ডিসেম্বর২২)ইং সকালে উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয়, আউশনারা কলেজ ও আউশনারা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং আউশনারা-বোকারবাইদ মাদ্রাসা মোট ৪ টি কেন্দ্রে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ১৭’শ পরীক্ষার্থী অংশ নেয়।

    এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর লে: কর্ণেল মো: তৌফিকুল ইসলাম, মধুপুর পৌরসভার সাবেক মেয়র মাসুদ পারভেজ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুলর আলম মনি, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিহাব উদ্দিন, আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের সভাপতি বাদশা,সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আহম্মেদ সহ অন্যান্যরা।

    আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের আয়োজকরা জানান, শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আগ্রহী করতে সকল বিষয় সহ বঙ্গবন্ধুর জীবনীর উপর এ মেধা বৃত্তি পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত হয়। সামনের দিনেও এ ধারা অব্যহত থাকবে।

    এসময় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়ায় আলোচনা সভা ও বস্ত্র বিতরন

    মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়ায় আলোচনা সভা ও বস্ত্র বিতরন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় পটিয়া পৌরসভা নিমার্ণ শ্রমিক লীগের উদ্যাগে আলোচনা সভা ও বস্ত্র বিতরন করা হয়েছে। শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মফিজুর রহমান পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

    বিশেষ অতিথি ছিলেন “৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ।

    প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।

    বক্তব্য রাখেন, নির্মাণ শ্রমিক লীগ নেতা মোঃ এখলাস, নুরুল আলম, মোঃ ইসহাক, নুর মোহাম্মদ মাঝি, মোঃ নুরুন্নবী, আলী আজগর, মোঃ মফিজ, আবু তৈয়ব, মোঃ সরওয়ার, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান মল্ল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, হাসান শরীফ, সাইফুদ্দীন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, সুজন বড়ুয়া, আবদুল আউয়াল, সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা আতিক হাসান।

  • পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে  বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের পুষ্পমাল্য অর্পণ

    পটিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের পুষ্পমাল্য অর্পণ

    মহিউদ্দীন চৌধুরীঃ ষ্টাফ রিপোর্টারঃ
    মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলায়
    বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, সাবেক বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সফল সভাপতি মোহাম্মদ কায়ছার হামিদ, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক, সাবেক বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সহ সভাপতি মো রায়হান উদ্দীন, উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও সাহিত্য বিষয়ক উপসম্পাদক, সাবেক বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো নাজিম উদ্দীন,০১নং ওয়ার্ড বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি মো খলিলুর রহমান, ০৮নং ওয়ার্ড ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মো ফাহিম খান, ০৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী মো রয়ান,সাবেক ০৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো আকিব, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো শওকত, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজিজ,সাবেক ০৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন রাফি, বিজয় শীল সাবেক ০৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম মাহিন,ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো সাজিদ, ০৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো রিদয়, ০৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো আকিল, ইমন শীল, মো হাবিব, মো নয়ন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ বাবুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দে।
    এ সময় কায়ছার হামিদ বলেন মহান বিজয় দিবস বাঙ্গালী জাতীয়তাবাদকে আরো পরিষ্কারভাবে জানার সুযোগ হয়।

  • পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রামের পটিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মহসীন খাঁন স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খলিলুর রহমান বালিকা উচ্চ ও কলেজ ও ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত প্রথমবারের মত এ পরীক্ষায় ১৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
    পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পটিয়া পৌরসভার আয়ুব বাবুল, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম ছিদ্দিক,
    অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি এটিএম তোহা, সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, পানি উন্নয়ন বোর্ডের পরিচালক শহীদ উদ্দিন, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহমিনা আক্তার, শিক্ষক সেলিম উদ্দিন, শিক্ষক ইসমাইল।
    বীর মুক্তিযোদ্ধা মহসীন খাঁন ১৯৫০ সালের ১১ নবেম্বর পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত করেন। তিনি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
    পরীক্ষায় উত্তীর্ন মেধাবীদের মধ্যে দুই গ্রুপে পুরস্কার বিতরন করা হবে৷ এর মধ্যে প্রথম পুরস্কার ১টি কম্পিউটার (খ গ্রুপ) ও ১ টি ট্যাবসহ (ক গ্রুপ) এবং ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে আকর্ষনীয় বৃত্তি প্রদান করা হবে৷ দুই ক্যাটাগরির মধ্যে ৬ষ্ঠ থেকে ৮ম ও ৯ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন

  • গহীন অরণ্যের কলাবুনিয়ার ৬-৮ বিঘার গাঁজা ধ্বংসে মহালছড়ি জোন

    গহীন অরণ্যের কলাবুনিয়ার ৬-৮ বিঘার গাঁজা ধ্বংসে মহালছড়ি জোন

    রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি।

    মহালছড়ি জোন কর্তৃক অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধারকৃত ৬-৮ বিঘা পরিমাণ গাঁজা একত্রে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    মহালছড়ি জোনের অন্তর্গত কলাবুনিয়া ছড়া এলাকায় টহল চলাকালীন সময়ে আনুমানিক ৬-৮ বিঘা পরিমাণ গাঁজা ক্ষেতের সন্ধান পায় মহালছড়ি সেনা জোন। দূর্গম পাহাড়ে এই গাঁজার চাষ করে দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করে থাকে মাদক ব্যবসায়ীরা।
    মহালছড়ি সেনা জোনের এরুপ কার্যক্রম সন্ত্রাসীদের বিভিন্ন প্রকার মাদকের চাষ বন্ধ এবং মাদক নিষ্ক্রিয় করতে সক্ষম হবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।
    ঘটনাস্থলে তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি দল ও স্থানীয় থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    সন্দেহে প্রতীয়মান হয় যে, এই গাজাঁ বিক্রয়ের অর্থে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অস্ত্র ক্রয় ও তাদের বেতন ভাতাসহ অন্যান্য প্রশাসনিক কাজে মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়ে থাকে।
    নিরাপত্তা বাহিনী কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে। মহালছড়ি জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের জীবনযাত্রার মান এবং নিরাপত্তা নিশ্চিত করে আসছে।

  • রাজশাহীর চারঘাটে জমিজমার বিরোধে সংঘর্ষ, ২ ভাই নিহত

    রাজশাহীর চারঘাটে জমিজমার বিরোধে সংঘর্ষ, ২ ভাই নিহত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধ নিয়ে সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের আরও অন্তত ছয়জন। নিহত দুজন হলো, দেদার হোসেনের ছেলে আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও জেকের হোসেনের ছেলে আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই।

    পুলিশের চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুইপক্ষের অন্তত আটজন আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।
    প্রণব কুমার বলেন, সংঘর্ষে মারা যাওয়া দু’জনের লাশ হাসপাতালে আছে। আহতরাও চিকিৎসা নিচ্ছেন। পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • পানছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    পানছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।।

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ( ১৭ — ২২) ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ উপলক্ষে আলোচনা সভা,স্থায়ী ও দীর্ঘমেয়াদী বিশেষ সেবা ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    “সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি এবং ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পানছড়ি চেঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৭ ডিসেম্বর দুপুর ১২ টার সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা তীরনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও এই সেবা ও প্রচার সপ্তাহের শুভ উদ্ভোধন করেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।এ সময় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা শাখার সহকারী উপপরিচালক ডাঃসুভাষ বসু।এতে সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক বাবুল কায়সার।

    এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাভনী চাকমা,চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা,সাংবাদিক রাশেদুজ্জামান অলি ও মিঠুন সাহাসহ অত্র কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে নিরীহ দম্পতি ও কিশোর কিশোরীদের মাঝে কম্বল ও সেনেটারী প্যাট বিতরণ করা হয়।

    আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর অন্যতম। এই বিভাগের স্বাস্থ্যকর্মীরা সরাসরি নাগরিকের দোরগোড়ায় গিয়ে সেবা প্রদান করেন। মায়ের গর্ভে সন্তান ধারণ করার পর থেকে সন্তান প্রসবের পূর্ব পর্যন্ত সকল সেবা আমরা দিয়ে থাকি। বিশেষ করে গর্ভবতী মাকে সময় মত চেকআপ ও স্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান জরুরি। আমাদের উদ্দেশ্য থাকে মা ও শিশুকে কিভাবে সুস্থ ও স্বাস্থ্যবান রাখা যায়। মা ও শিশু পরিবার কল্যাণ কেন্দ্র থেকে বিনামূল্যে অপারেশন সহ ঔষধ সরবরাহ করা হয়।

    এই সময় বক্তারা আরও বলেন: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেবার কার্যক্রম দিন দিন প্রসারিত করা হচ্ছে। সকলে আন্তরিকতার সাথে কাজ করলে শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু শূন্য কোটায় আনা সম্ভব। সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা সেবার ভূমিকা প্রশংসনীয়।

    উলে­খ্য ১৭ থেকে ২২ শে ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিসেস তীরনা চাকমা। গত অক্টোবর মাসে সারা বাংলাদেশে ৫০০টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে মডেল স্বাস্থ্য ইউনিয়ন কেন্দ্র ঘোষণা করা হয়।তার মধ্যে পানছড়ি চেঙ্গী ইউনিয়নকে মডেল চেঙ্গী ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।