Author: desk

  • জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রকে পিটিয়ে জখম পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার

    জমি নিয়ে বিরোধে পিতা-পুত্রকে পিটিয়ে জখম পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার

    নাজিম উদ্দিন রানাঃ
    লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা এবং পুত্রকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাকার মাথা সংলগ্ন মতলব ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

    আহতরা হলেন, মতলব বেপারীর ছেলে ব্যবসায়ী হুমায়ূন কবির সবুজ (৫০) ও তার ছেলে নোমান হোসেন (২২)। নোমান দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

    হামলাকারীদের হাত থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়।

    প্রতিবেশী আবদুর রহমান ও হারুনসহ তাদের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন আহতরা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

    হাসপাতালে চিকিৎসাধীন আহত হুমায়ুন কবির ও নোমান জানান, আবদুর রহমানদের সাথে তাদের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে । শুক্রবার সকালে রহিম লোকজন নিয়ে তাদের জমির উপর থাকা নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে হুমায়ূন কবির ও তার ছেলেরা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রহমান, শাহাবুদ্দিন (৫৫), ইব্রাহিম (৫০), মাকছুদুর রহমান, মো. হারুন ও আবদুল মতিন (৫০) দলবদ্ধ হয়ে তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে তারা দুই জন আহত হয়।

    তারা আরও জানায়, অভিযুক্ত আবদুর রহমান পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। তার দাপটে আমরা জিম্মি হয়ে আছি। আরেক অভিযুক্ত মাকছুদুর রহমানকে থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে। ছাড়া পেয়ে সে আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমাদের কারণে নাকি পুলিশ তাকে আটক করেছে, এ কারণে সে আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে।

    আহত হুমায়ুন কবিরের ছেলে জাহাঙ্গীর হোসেন তারেক বলেন, হামলাকারীরা পিটিয়ে আমার বাবা এবং ভাইকে আহত করে। তাদের হাত থেকে বাঁচতে আমরা ৯৯৯-এ কল দিই। হামলাকারীরা তাদের রান্নাঘর ভাংচুর করেছে বলে জানান তিনি।

    হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুর রহমান বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। হামলার সাথে আমি জড়িত নই।

    এদিকে আবদুর রহমান হামলার বিষয়ে অস্বীকার করলেও, একটি ভিডিও ফুটেজে লাঠি হাতে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে।

    এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ভূক্তভোগীরা থানায় লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ পুলিশের সোর্স পরিচয় দিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।

  • ৫ সদস্যের নির্বাচন কমিটি ঘোষণা সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের                                               

    ৫ সদস্যের নির্বাচন কমিটি ঘোষণা সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের                                               

    সুনামগঞ্জ প্রতিনিধি ঃ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের  ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই জানুয়ারি। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি  গঠন করেছে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

    শুক্রবার  (৩০ ডিসেম্বর ) বিকেলে সংগঠনের পৌর বিপনি কার্যালয়ে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের জরুরি সভায় সকল সংবাদ কর্মীদের সিদ্ধান্ত ক্রমে পাঁচ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

    একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালামকে আহবায়ক ও দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামলকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন দৈনিক সোনালি খবর জেলা প্রতিনিধি মোঃ ফরিদ মিয়া, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক সুনামগঞ্জের সময় স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম।  

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের  ১০তম সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন যথাক্রমে ২০২৩ সালের জানুয়ারি মাসের ১৫ জানুয়ারি শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী দুই বছর মেয়াদি নতুন কমিটি (২০২৩-২৪) নির্বাচনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি  গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির সিদ্ধান্ত ক্রমে  নির্বাচন কমিশন গঠন করা হবে।

    এ সময় উপস্থিত ছিলেন দি বাংলাদেশ টুডে ও দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি একে মিলন আহমেদ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম,  দৈনিক বিজয়ের কন্ঠ জেলা প্রতিনিধি আব্দুস শহিদ, দৈনিক সংবাদ সারা বেলা প্রতিনিধি শাওন, দৈনিক সিলেট এক্সপ্রেস জেলা রিংকু চৌধুরী, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সজীব, সীমান্ত নিউজ স্টাফ রিপোর্টার জাকারিয়া হোসেন প্রমুখ।

  • আইডিইবির নির্বাচনে হামিদ-শামসুর প্যানেলের নিরঙ্কুশ জয়

    আইডিইবির নির্বাচনে হামিদ-শামসুর প্যানেলের নিরঙ্কুশ জয়

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে এ কে এম এ হামিদ-মো. শামসুর রহমান প্যানেলের সভাপতি পদে এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক পদে মো. শামসুর রহমান নির্বাচিত হয়েছেন।

    বৃহস্পতিবার সারা দেশব্যাপি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুরাদ রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

    সহসভাপতি পদে নির্বাচিতরা হলেন মো. ফজলুর রহমান খান, একেএম আব্দুল মোতালেব, একেএম আমিনুল ইসলাম, অজয় কুমার সরকার, মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মো. কবির উদ্দিন (রাজশাহী অঞ্চল), মো. মাহবুবার রহমান, মোখলেছুর রহমান ও মো. নজরুল ইসলাম।

    যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিতরা হলেন মো. আব্দুল কুদ্দুস ও মো. সিরাজুল ইসলাম। অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ, সহসাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও মীনা পারভীন, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহজনসংযোগ ও প্রচার সম্পাদক জিএম আকতার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. ইদরীস আলী, সহশিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সিদ্দিক আহমেদ।

    বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবুল কালাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম তাপস, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. মশিউর রহমান, দপ্তর সম্পাদক মো. শাহজাহান কবির, সহদপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নিগার বানু, লাইব্রেরী সম্পাদক অ. ম. সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. আতিয়ার রহমান, চাকুরী আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ দস্তগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম গোলাম মোহাম্মদ ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. রাসেল মিজি।

    নির্বাচনে এ কে এম এ হামিদ-মো. শামসুর রহমান প্যানেল ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মল্লিক-খন্দকার মাঈনুর রহমান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিেদক,
    রাজশাহী।

  • লক্ষ্মীপুরে কম্বল পেল শীতার্তরা

    লক্ষ্মীপুরে কম্বল পেল শীতার্তরা

    নাজিম উদ্দিন রানাঃ লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ১২০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সুতারগোপ্টা মানব কল্যাণ সংস্থা নামের একটি সমাজিক সংগঠনের অভিষেক অনুষ্ঠানে দরিদ্র লোকজনের মাঝে এ কম্বল তুলে দেওয়া হয়েছে।

    সংগঠনের পক্ষ থেকে কম্বল পেয়ে হাসি ফুটেছে দরিদ্রদের মাঝে।

    কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।

    সুতারগোপ্টা বাজারের ব্যবসায়ী নুরুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর নবী তালুকদার প্রমুখ।

  • ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে জরিমানা

    ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে জরিমানা

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁর জেলা প্রশাসন ও প গড় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে অনুমোদিত শব্দের অতিরিক্ত মাত্রার হর্ণ ব্যবহারে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার রংপুর-ঠাকুরগাঁও রোডের জগন্নাথপুর নামক স্থানে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, ঠাকুরগাঁয়ের যৌথ উদ্যোগে এই জরিমানা করা হয়।
    জানা যায়, পরিবেশ অধিদপ্তর অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ৪টি ট্রাক ড্রাইভারকে ৮ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক স্টিকার লাগানো হয়
    জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এতে জেলা আনসার, ঠাকুরগাঁও এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
    পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পৃথক ৫ মামলায় ৮১ জনের মধ্যে এ পর্যন্ত আটক ১৭

    বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পৃথক ৫ মামলায় ৮১ জনের মধ্যে এ পর্যন্ত আটক ১৭

    মোঃ বাবুল হোসেন পঞ্চগর
    পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পঞ্চগড় সদর থানায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে।

    গত রবিবার দুপুরে পঞ্চগড় সদর থানায় ৫ জন উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। এসব মামলায় ৮১ জনের নামসহ অজ্ঞাতনামা প্রায় দেড় থেকে দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

    এ ঘটনার পর গোটা জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে গ্রেপ্তার আতঙ্ক। বিএনপি অফিসসহ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    গত শনিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামাতের আটজন নেতাকর্মীকে আটক করেছে।
    পরবর্তীতে দফায় দফায় এ পর্যন্ত মোট ১৭

    থানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

    পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান, সদর থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান, দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর মারধর, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে এজাহার নামীয় ২২ জনসহ ১১শ-১২শ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।

    উপপরিদর্শক সাইদুল রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ১৩ জনের নামীয়সহ ১৫০-২’শ জনের নামে মামলা দায়ের করেন।

    উপপরিদর্শক ভবেশ চন্দ্র রায় বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান, দাঙ্গা সৃষ্টি,সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ওপর মারপিট, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে ১৬ জনের নামসহ ২৪৫-১৫০ জনের অজ্ঞাত নামে মামলা দায়ের করেন। একই অভিযোগে উপপরিদর্শক আলতাব হোসেন সরকার বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাত ১২৫-১৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন এবং উপপরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫৫-১৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

    পুলিশ বিএনপি’র সংঘর্ষের ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের লাশ পরের দিন ময়নাতদন্ত শেষে বিকেলে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং বিকেল ৪টায় তার গ্রামের বাড়ি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ হরিপুর এলাকায়। বাদ আছর নামাজে জানাজার শেষে পারিবারিক সদর থানায় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, মামলায় প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

  • নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
    মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ও আগামী প্রজন্মকে নিয়ে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (২৯ ডিসেম্বর ২০২২) সকাল ১১ ঘটিকায় জেলা গণগ্রন্থাগার প্রাঙ্গনে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় ৷
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল ৷

    মূল আলোচনা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা মো সাইফুর রহমান হিলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, নড়াইল জেলা আওয়ামীলীগ ৷

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, তাজমুল ইসলাম, সহকারী পরিচালক, জেলা গণগ্রন্থাগার, দেবাশীষ বাইন, সহকারী পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, জনাব প্রণব কুমার প্রামাণিক, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিজয় দিবস নিয়ে আলোচনায় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত, মেধা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই মাসে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়।

    আমাদের সবার উচিত দেশের ইতিহাস সঠিকভাবে জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। ৷ সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

    মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বক্তারা সকলের প্রতি আহ্বান জানান।

    বিজয় দিবসের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বিভিন্ন পর্যায়ের পেশা-শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • নড়াইলে গুড় সংগ্রহের জন্য পাতিল তৈরীতে পাল পাড়ায় ব্যাপক ব্যবস্ততা

    নড়াইলে গুড় সংগ্রহের জন্য পাতিল তৈরীতে পাল পাড়ায় ব্যাপক ব্যবস্ততা

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের গুড় সংগ্রহের জন্য পাতিল তৈরীতে পালপাড়ায় ব্যবস্ততা। শীত এলেই খেজুরের রস ও খাটি খেজুরের গুড় সংগ্রহের জন্য পাতিল তৈরীতে জেলার বিভিন্ন কুমার পল্লীতে বাড়ে ব্যাপক ব্যাস্ততা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রতিটি কুমার পল্লীতে গুড় সংগ্রহের প্রয়োজনীয় উপকরণ ঠিলে কলস বাটি তৈরী করার জন্য ছেলেদের চেয়ে মেয়েদের বাড়ে ব্যবস্ততা। তারা ভোর থেকে মাটির পাতিল তৈরীর উপযোগী এটেল মাটি সংগ্রহ করে তা ভিজিয়ে ময়ান করে আঠালো ভাবে প্রস্তুত করে। এর পর তারা চাকার ছাচের মাধ্যমে শুরু করে খন্ড খন্ড পাতিল তৈরীর কাজ। তৈরীকৃত খন্ড পাতিলের অংশ রোদে শুকিয়ে দু-খন্ড পাতিলের অংশ জোড়া দেওয়ার পর পুর্ণাঙ্গ পাতিলের আকার ধারণ করে। এর পর তাতে রং করে শুরু করে পোড়ানোর কাজ।
    পোড়ানোর পরই তৈরী হয় একটি পুর্নাঙ্গ মাটির পাতিল, যা খেজুরের রস ও গুড় সংগ্রহের জন্য হয় উপযোগী একটি পাত্র। আর এভাবেই পুরা শীতের মৌসুম জুড়ে পাল-পাড়া অর্থাৎ কুমার পল্লীতে চলে ব্যবস্ততা। মৌসুমী ব্যবস্ততা ছাড়া সারা বছরই তাদের থাকতে হয় বসে। তবুও জেলার কয়েকটি গ্রামের মৃৎ শিল্পীরা বংশ পরম্পরায় বাপ-দাদার এ আদি পেশাটি আকড়ে ধরে আছেন। মৃৎ শিল্পী অনিমা পাল বলেন, প্রতিদিন তিনি ও তার স্বামী মিলে ৪০ থেকে ৫০টি ভাড় তৈরি করতে পারেন। মৃৎ শিল্পী অনিমেষ পাল ও তারক পাল বলেন, প্রতিটি ভাড় ১৫/২০ টাকা করে বিক্রি করা হয়।
    আর ভাড় ও কলসী বিক্রির টাকা দিয়ে তারা ছেলে মেয়েদের লেখা পড়া ও সংসারের খরচ যুগিয়ে থাকে। পাল বাড়ী অর্থাৎ কুমার পল্লীর সাথে সাথে বেড়ে যায় গাছিদের পরিবারের ব্যস্ততা। আবহমান বাংলার প্রতিটি ঘরে-ঘরে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ব্যাবস্ততা বেড়ে যায় দিগুন। ঠিলে ধুয়ে দে বউ-গাছ কাঁটতে যাব সন্ধে রস ঝেড়ে এনে জাউ রেন্ধে খাঁব, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাঁটতে যাব। এই প্রবাদটি শীতের আগমনে চিরায়ত বাংলার প্রতিটি মানুষের মুখে-মুখে ধ্বনিত হয় । কুঁয়াশার চাঁদরে মোড়ানো সকালের সোনালী সূর্য্যের মৃদু হাসি বাংলার মানুষকে জানিয়ে দেয় খেজুর রসের ঐতিহ্যে কথা। এসময় নড়াইলের প্রত্যন্ত গ্রাম অঞ্চল জুঁড়ে শুরু হয় গাছিদের খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরীর অবিরাম প্রস্তুতি।
    শীত আসলেই আবহমান বাংলার ঘরেঘরে শুরু হয় উৎসবের আমেজ। প্রতি ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলি তৈরীর জন্য ঢেঁকিতে চাউলের গুড়া তৈরীর মহোৎসব। বাংলার প্রতি ঘরে ঘরে সন্ধা হলেই একদিকে শুরু হয় কবি গান অন্য দিকে সন্ধে রস দিয়ে শুরু হয় বিভিন্ন প্রকার পিঠা পুলিসহ পায়েশ তৈরীর ধুম।

  • বোদা পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ী

    বোদা পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ী

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মো: আজাহার আলী ৬ হাজার ৭৪০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) এই প্রথম (ইভিএম)’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ৪ জন মেয়র প্রার্থী, ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিল ও ৩১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসার মো: আলমগীর হোসেন জানান, নির্বাচনে মোট ভোটার ১৪ হাজার ৫১২ জন এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৪৬১ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন। সকাল ৮টা থেকে কিছু কেন্দ্র ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪ হাজার ৫ শত ১২ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৮ শত ১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভা নির্বাচনে ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মো: আজাহার আলী, নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭৪০ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মনোনীত মেয়র প্রার্থী, এ কে এম আখতাৱ হোসেন ( হাসান ) নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫ শত ৯৭ ভোট , স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ দিলরেজা ফেরদৌস জগ প্রতীকে পেয়েছেন ৭ শত ৮৩ ভোট, মোঃ মদুদ খান , বাংলাদেশ ইসলামী আন্দোলনের , হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ শত ৩২ ভোট । দ্বিতীয় বারের মত পঞ্চগড়ের বোদা পৌরসভার সকাল থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । কনকনে শীত ও সর্বনিম্ন তাপমাত্রাকে অপেক্ষা করে ভোট দিতে এসেছে ভোটাররা । তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের দীর্ঘ লাইন ছিলো চোখে পড়ার মতো। পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে এবারে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। কিন্তু ইভিএম নিয়ে অনেক ভোটার অভিযোগ জানিয়েছেন। ভোটাররা বলছেন, ইভিএমে সময় বেশি লাগছে। ফলে অনেকেই ভোট না দিতে পেরে ফিরে যাচ্ছেন, বলছেন ভিড় কমলে পরে এসে দিব। তাই আগের ভোট পদ্ধতিই সঠিক ছিল বলে ভোটাররা দাবি করেন। ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে এটি ভোটকেন্দ্র নাম্বার এক, সেখানে দেখা গেছে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং ৬ টা বেজে গেলও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে । নির্বাচন অফিস বলছে, তথ্যপ্রযুক্তির যুগে এটি নতুন যন্ত্র। তাই ভোটারদের কাছে হয়তো এটা ভালো লাগেনি। ভোটার ও ভোটগ্রহণকারী সবার জন্য ইভিএম নতুন। ফলে প্রতিটি ভোটগ্রহণে ৮ থেকে ১০ মিনিট সময় লাগছে। অনেকের আঙুলের ছাপ মিলছে না। এ কারণে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। সময়ও বেশি লেগেছে। সন্ধ্যা সাড়ে ৫ টায় ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত শত নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। এ সময় ভোটাররা বলেন, ব্যালট পেপারে ভোট প্রক্রিয়াই অনেক ভালো ছিল। যন্ত্র এসে আমাদের সময় নষ্ট করেছে। পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ৪৮টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান,নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন বিচারক ম্যাজিস্ট্রেট ছিলেন , এক প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

  • তারাকান্দার কাশিগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস ইউএনও’র

    তারাকান্দার কাশিগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস ইউএনও’র

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহের তারাকান্দার কাশিগঞ্জ বাজারে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত (দোকান) পরিদর্শন করে ব্যবসায়ীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

    এই ঘটনায় বুধবার (২৮শে ডিসেম্বর) তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত অগ্নিকান্ডে (ক্ষতিগ্রস্ত) ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে তাদের কে পুনর্বাসনের মাধ্যমে আবারও ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।

    এসময় ইউএনও বলেন-আগুনে পুড়ে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে গেছেন। তারা যাতে পুনরায় ব্যবসা চালু করতে পারেন, এ জেলা প্রশাসন ও জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা যায় কি না, তার ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আগুনের কারণ সম্পর্কে ইউএনও মিজাবে রহমত বলেন, অপরিকল্পিত বৈদ্যুতিক লাইনের কারণেই এ ধরনের অগ্নিকাণ্ড হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে । এ সময় তিনি ভবিষ্যতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান ।

    পরিদর্শনকালে ইউএনও’র সাথে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, ইউপি চেয়ারম্যান সাকির আহম্মেদ বাবুল প্রমূখ।

    সুত্র মতে জানা গেছ, তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে গত মঙ্গলবার গভীর রাতে ব্যবসায়ী মোঃ শহিদুল হকের ১টি কাপড়ের ও ১টি ফার্নিচারের দোকান অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।