Author: desk

  • নতুন বইয়ের আনন্দে বছর শুরু শিক্ষার্থীদের।  শেরপুরে ডিসি সাহেলা আক্তার

    নতুন বইয়ের আনন্দে বছর শুরু শিক্ষার্থীদের। শেরপুরে ডিসি সাহেলা আক্তার

    ষ্টাফ রিপোর্টারঃ
    শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেছেন-বর্তমান সরকারের পক্ষ থেকে নতুন বছরে শিক্ষার্থীদের উপহার হিসাবে বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    তিনি বলেন-বিনামূল্যের বই বিশেষত গ্রামাঞ্চলের দরিদ্র অভিভাবকদের জন্য এক বড় ধরনের স্বস্তি। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে নিঃসন্দেহে। বছরের প্রথম দিন বই উৎসবের মধ্য দিয়ে পৃথিবীতে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

    রবিবার (১লা জানুয়ারি) সকালে শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং শেরপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহ বিভিন্ন বিদ্যালয়ে নতুন বছর, নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন এই শ্লোগানে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০২৩ উপলক্ষে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে বই বিতরণ পুর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন-
    নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে উঠেছে নতুন বই। সরকারের এই চমৎকার উদ্যোগ এর বাস্তবায়ন শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ। নতুন বইয়ের গন্ধে বাচ্চাদের পড়ালেখা শেখা আরো আনন্দময় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), মাহমুদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরে এর সহকারী কমিশনার মোঃ আল আমিন শরিফসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের উপহার নতুন বই তুলে দেন।

  • জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার কমিটি গঠনসভাপতি জাবেদ সাধারণ সম্পাদক রায়হান

    জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা শাখার কমিটি গঠনসভাপতি জাবেদ সাধারণ সম্পাদক রায়হান

    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
    কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এম কে আই জাবেদ (দৈনিক আমাদের অর্থনীতি) এবং সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী (দৈনিক ভোরের কাগজ) ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফেজ নজরুল ইসলাম (দৈনিক সরোজমিন বার্তা) ।

    ১৯৮২ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন অনুমোদিত এবং কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল বাশার খান ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুনের সুপারিশকৃত গত ৩১/১২/২০২২ ইং মুরাদনগর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে।

    মুরাদনগর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার অন্যান্যরা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি: পাপিয়া সরকার (দৈনিক সমতল), সহ-সভাপতি: মোঃ আব্দুল কাইয়ুম পাটোয়ারী (ভাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক ভোরের কথা) , সাংগঠনিক সম্পাদক: হাফেজ নজরুল ইসলাম (দৈনিক সরোজমিন বার্তা), অর্থ সম্পাদক: মোঃ আলম সামস্ (দৈনিক মুক্তির লড়াই), প্রচার সম্পাদক: সাখাওয়াত হোসেন তুহিন (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক: সাজ্জাদ হোসেন শিমুল (মুক্তির লড়াই), নির্বাহী সদস্য : মোঃ দেলোয়ার হোসেন (দৈনিক কালজয়ী), মোঃ মাসুম মিয়া (দৈনিক নতুন দিন), ফয়সাল আহমেদ মবিন (দৈনিক একুশে সংবাদ), আনোয়ার হোসেন (মানবাধিকার কর্মী)।

  • নীলফামারীর জলঢাকায় পাঠ‍্যপুস্তক উৎসবে – এমপি রানা

    নীলফামারীর জলঢাকায় পাঠ‍্যপুস্তক উৎসবে – এমপি রানা

    মোঃ হামিদার রহমান প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় পাঠ‍্যপুস্তক উৎসব দিবসে বই বিতরণ করলেন সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। গতকাল রোববার দুপুরে উপজেলার মীরগন্জ শালংগ্রাম কামিল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে সাংসদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জনগণ নয় সকলের জন্য সমান। তিনি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। এসময় আরও উপস্থিত অধ‍্যক্ষ আব্দুর রশীদ, ভাইস প্রিন্সিপাল গাজীউর রহমান। নতুন বছরে নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থী মিলন বলেন,নতুন বই পেয়ে আমরা খুবই খুশি।

  • উৎসবমুখর পরিবেশে পটিয়ায় বই উৎসব পালিত

    উৎসবমুখর পরিবেশে পটিয়ায় বই উৎসব পালিত

    পটিয়া প্রতিনিধিঃ
    ‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগানে পটিয়া উপজেলার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব।
    রোববার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ওসমান আলমদার।
    বই উৎসবে একযোগে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত
    ৭০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আবদুল গনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য উওম বৈদ্য,মুজিবুর রহমান, আবু তাহের, ইকবাল হোসেন, ছেনোয়ারা বেগম, আবদুল কাদের,মাহাবুব আলী,পাইলট দাশ গুপ্ত, মোজাম্মেল হক।

  • পটিয়া আলমদার পাড়া শাহ জব্বারিয়া নুরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

    পটিয়া আলমদার পাড়া শাহ জব্বারিয়া নুরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    পটিয়া উপজেলার আলমদার পাড়ায় শাহ জব্বারিয়া নুরানী কিন্ডারগার্টেনে অভিভাবক সম্মেলন প্রতিষ্টানের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাকছুদ আলম আলমদারের সভাপতিত্বে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাতাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমদ, প্রধান আলোচক ছিলেন খাগড়াছড়ি বায়তুশ শরফের পরিচালক মাওলানা ওসমান,
    প্রতিষ্টানের পরিচালক মাওলানা এম এ রহিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমাজসেবক দিদার আলম,অভিভাবক সদস্য বেলাল উদ্দীন আলমদার,ইউপি সদস্য আলমগীর তালুকদার,ব্যবসায়ী রহমত উল্লাহ চৌধুরী,, মাওলানা নাছিম।এসময় বক্তারা বলেন,দুনিয়া ও আখেরাতে শান্তি ও মুক্তি লাভে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে।এজন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টানের গুরুত্ব অপরিসীম। দ্বীনি শিক্ষার পাশাপাশি ইংরেজি ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ছাএ ছাএীদের আধুনিক যুগ উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে।

  • রাজারহাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক হলেন এনামুল হক সরকার

    রাজারহাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক হলেন এনামুল হক সরকার

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:০১-০১-২০২২ইং। বাংলাদেশের প্রথমসারির জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক সরকারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।দৈনিক গণকন্ঠ পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান লিমন ও দৈনিক দাবানল পত্রিকা রাজারহাট উপজেলা প্রতিনিধি দুলাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট রাজারহাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি একবছরের জন্য অনুমোদন করেছে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।#

  • মধুপুরে পৌর ছাত্রলীগের ইংরেজি  নববর্ষ পালন

    মধুপুরে পৌর ছাত্রলীগের ইংরেজি নববর্ষ পালন

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    পুরাতনের বিদায় নূতনের আগমন এটাই চিরায়িত নিয়ম। অতীতের সকল হাসি কান্না সুখ দুঃখ হতাশা ব্যর্থতা ভুলে নূতন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে টাঙ্গাইলের মধুপুরে পৌর ছাত্রলীগ জমকালো আয়োজনে আনন্দ উল্লাসে নেচে গেয়ে আনুষ্ঠানিকভাবে ইংরেজী নববর্ষকে স্বাগতম জানিয়েছে। মধুপুর শহরের রায়পাড়া মোড়ে মহাসড়কের ধারে বর্নিল আয়োজনে একাধিক কর্মসূচীর মাধ্যমে মহাধুমধামে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করে থার্টিফাষ্টনাইট। শৈত্যপ্রবাহের হার কনকনে শীতে ঘন কুয়াসা উপেক্ষা করে শত শত নেতাকর্মী উৎফুল্লভরে অংশগ্রহন করে। অনুষ্ঠানে মধুপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খঃ আলমগীর হোসেন শিমুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাত ১২.১ মিনিটে কেক কাটার মাধ্যমে নববর্ষকে স্বাগতম জানান। শুভ চৌহানের সঞ্চালনায় অতিথি ছিলেন ,উপজেলা যুবলীগ নেতা মোঃ আঃ লতিফ আকন্দ, পৌর যুবলীগ নেতা লাভলু আকন্দ, পৌর যুবলীগ নেতা আইয়ুব আকন্দ, মোঃ সাব্বির হোসেন,মধুপুর সরকারী কলেজ যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান, সুজন, শাকিল, আকাশ,সাগর,রুদ্র, শুভ সরকার সপ্তম,সজিব,আওয়ামী ছাত্র পরিষদ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেদুয়ান সরকার আমান, প্রমুখ বক্তব্য রাখেন।
    প্রধান অতিথি খঃ শিমুল তার বক্তব্যে- বিদায়ী বছরের সব সফলতা, ব্যর্থতা, সুখ দুঃখ, হাসি কান্না, দ্বিধা দ্বন্ধ, হিংসা বিদ্বেশ ভুলে সকল হতাশা, অপ্রাপ্তির হিসাবের খাতা বন্ধ করে নূতন বছরে নূতন উদ্যমে সুস্থ্য রাজনীতি, প্রগতির ধারায় দেশ প্রেমের সাথে উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করতে নেতাকর্মিদের প্রতি আহবান জানান। তিনি দেশের উন্নযন সম্বৃদ্ধি ও বিশ্বে যুদ্ধ ধ্বংসের অবশানে শান্তি কামনা করেন। পরে বর্নাঢ্য র‌্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মাধ্যমে কর্মসূচী শেষ হয়। মধুপুর থানা কর্তৃপক্ষ আইন শৃংঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা করে।

  • বছরের প্রথম দিনে বানারীপাড়ায় পাঠ্যপুস্তক বিতরণ-২০২৩ অনুষ্ঠিত

    বছরের প্রথম দিনে বানারীপাড়ায় পাঠ্যপুস্তক বিতরণ-২০২৩ অনুষ্ঠিত

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ইংরেজি নববর্ষের প্রথম দিনই সরকারি ভাবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ- ২০২৩ অনুষ্ঠিত হয়। বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে সকাল ১০ টায় পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ শাহে আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। শুভেচ্ছা বক্তৃতা করেন বিশেষ অতিথি বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজর জয়শ্রী কর, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা, সরকারি মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক প্রমূখ। সঞ্চালনা করেন ভোকেশনালের সহকারী শিক্ষক মোঃ কাওছার হোসেন, হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ নিয়াজ মোর্শেদ পলাশ। উপজেলায় মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ২ লক্ষ ৬৬ হাজার ২৬২ পিচ পুস্তক বিতরণ করা হয়। একই দিন বেলা সাড়ে ১১ টায় উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বানারীপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে বই বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ শাহে আলম। বক্তৃতা করেন বিশেষ অতিথি বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক
    উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম তালুকদার, অধ্যাপক মন্টু লাল কুন্ডু, আওয়ামীলীগ সহ সম্পাদক সুব্রুত লাল কুন্ড প্রমূখ। সঞ্চালনায় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা ও উপজেলার সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ জাহিদ হোসেন। উপজেলায় প্রাথমিকের এবছর ৩৬ হাজার পিচের বেশি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এবছর প্রাথমিকের চাহিদাপত্রের অর্ধেক পরিমাণ পুস্তক পৌছেছে।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’কে ৬ষ্ঠ বারের মতো ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা সম্মাননা প্রদান

    তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’কে ৬ষ্ঠ বারের মতো ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা সম্মাননা প্রদান

    হেলাল শেখঃ মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’কে ৬ষ্ঠ বারের মতো ঢাকা জেলা শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত করে সম্মাননা প্রধান।
    গত শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২ইং) রাত ১০টায় ঢাকা জেলায় ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় গণমাধ্যমকে নিশিচত করেন তরুণ মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। এর আগে গত বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকা অফিসার্স ক্লাবে বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
    এসময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে মাননীয় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মামুদ হুমায়ুন (এমপি) এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন উপস্থিত ছিলেন। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকার হাজী মোঃ ছফিল উদ্দিন ভুঁইয়া ও তছিমন্নেছা দম্পতি’র তৃতীয় সন্তান রোমান ভুঁইয়া। বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুঁইয়া (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী)।
    বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন, করোনাকালীন সময়ও ব্যবসা বাণিজ্য ভালো ছিলো, বর্তমানে ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, তারপরও আমি করদাতা হিসেবে সরকারকে করফাঁকি দেইনি। আমি সততার সাথে ব্যবসা করি, শুরু থেকে পর্যায়ক্রমে ব্যবসা যখন বড় হচ্ছে-কখনো কর ফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকেনি আমার, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরও বলেন, আমার ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততটাই বাড়িয়েছি। ২০১৬ইং সালে ঢাকা জেলার প্রথম সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও আবারও ঢাকা জেলা সেরা করদাতা নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি। আমি মনে করি রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ না। ব্যবসায়ীদের কখনো সম্পদের হিসাব বা তথ্য গোপন রাখা উচিৎ নয়। তিনি আরও বলেন, সবাইকে ২০২৩ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি এই জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা রইলো।

  • আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর পক্ষ থেকে সবাইকে ২০২৩ইং নববর্ষের শুভেচ্ছা-শুভ নববর্ষ

    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর পক্ষ থেকে সবাইকে ২০২৩ইং নববর্ষের শুভেচ্ছা-শুভ নববর্ষ

    হেলাল শেখঃ আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম জয় ( হেলাল শেখ) ও সাধারণ সম্পাদক কহিরুল ইসলাম খাইরুল এর পক্ষ থেকে সাংবাদিকসহ সবাইকে ২০২৩ ইং নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ নববর্ষ।
    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, বেশিরভাগ সাংবাদিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে সাংবাদিক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি, দেশের পদ্মা সেতু ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন করছে বর্তমান সরকার, তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। বিশেষ করে “ সাংবাদিকদের বৃহত্তর ঐক্যই আমাদের লক্ষ্য”। দেশ ও জাতির স্বার্থে আমরা হিংসা বিবাদ ভুলে গিয়ে ভালো কিছু করবো, তাই সবাইকে আবারও ইংরাজি নববর্ষ ২০২৩ উপলক্ষে সাংবাদিকসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবার প্রতি শুভকামনা রইলো-শুভ নববর্ষ।