Author: desk

  • শর্তসাপেক্ষে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম হচ্ছে আজ থেকে

    শর্তসাপেক্ষে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম হচ্ছে আজ থেকে

    বায়জিদ হোসেন, মোংলা।
    আজ রবিবার থেকে শুরু হচ্ছে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম। বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে গোলপাতা আহরণে রবিবারই বনের অভ্যন্তরে প্রবেশ করবেন নৌকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাওয়ালীরা। রবিবার থেকে শুরু হওয়া এ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত।
    সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ষ্টেশন অফিসার মোঃ ওবায়দুর রহমান জানান, রবিবার (২৯ জানুয়ারী) থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালীদেরকে পাস পারমিট (অনুমতিপত্র) দেয়া হবে। এরপর পাস নিয়ে উপকূলের বন নির্ভরশীল বাওয়ালীরা বনের প্রবেশ করবেন। বনে ঢুকে নির্ধারিত কুপ থেকে গোলপাতা কেটে তা নৌকায় তুলবেন তারা। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জে দুইটি গোলপাতার কুপ হয়েছে। একটি হলো শ্যালা গোলপাতা কুপ আর অপরটি হলো চাঁদপাই গোলপাতা কুপ। এ গোলপাতা আহরণে থাকছে শর্তও। গোলপাতা আহরণের সময় বনের অন্য কোন ধরণের গাছপালা কাটা যাবেনা। কোন বাওয়ালী যদি গোলপাতার পাশাপাশি অন্য প্রজাতির গাছ কাটেন কিংবা বনের ক্ষতি করেন তাহলে তাদের বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ২৯ জানুয়ারী থেকে শুরু হওয়া গোলপাতা আহরণ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ মৌসুমে শ্যালা কুপ থেকে ৪ হাজার মেট্টিক টন ও চাঁদপাই কুপ থেকে ৩ হাজার মেট্টিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তিনি আরো বলেন, গত মৌসুমে প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে রাজস্ব নেয়া হয়েছিলো ২৫ টাকা, আর এবার তা বাড়িয়ে করা হয়েছে প্রতি কুইন্টাল ৬৮ টাকা। তবে দিনকে দিন গোলপাতার ব্যবহার কমে আসায় কুপ থেকে গোলপাতা আহরণের পরিমাণ কমে আসছে। এবারও টার্গেটের তুলনায় খুব কম পরিমাণ গোলপাতা আহরণ হবে বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা।

  • আশুলিয়ায় ব্যবসায়ী তাজিবুলকে মদ্যপান করিয়ে হত্যা-থানায় মামলা:নেট ব্যবসা দখলের চেষ্টা

    আশুলিয়ায় ব্যবসায়ী তাজিবুলকে মদ্যপান করিয়ে হত্যা-থানায় মামলা:নেট ব্যবসা দখলের চেষ্টা

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুরিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা ইন্টারনেট ব্যবসায়ী মোঃ তাজিবুল মীর (৩১) মদ্যপান করানোর কারণে তার মৃত্যু। ৬-৭ জনের পরস্পর যোগসাজসে নেশাজাতীয় দ্রব্য সেবন করানোর অপরাধে জড়িতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে।
    জানা গেছে, উক্ত মামলার ১নং আসামী আশুলিয়ার জামগড়ার মীর বাড়ির মোঃ তমিজ উদ্দিন মীরের ছেলে মোঃ সুমন মীর (৩০), ২নং আসামী মোঃ হিরা মিয়া (৩০), ৩নং আসামী মোঃ শামীম (৩০), ৪নং আসামী মোঃ সুমন মিয়া (২৮)। ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, গত (৬ জানুয়ারি ২০২৩ইং) সন্ধ্যায় উল্লেখ্য ব্যক্তিদের যোগসাজসে ৬-৭জন নেশাজাতীয় দ্রব্য সেবন করেন, এসময় তাজিবুল মীর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর ভিকটিম তাজিবুল মীরের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় ২১দিন।
    ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মীর বাড়ির মৃত সফুর উদ্দিন মীরের ছেলে মোঃ ওয়াহিদ মীর (৬০), ভিকটিম তাজিবুল মীরের বাবা বাদী হয়ে উক্ত ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, আশুলিয়া থানাধীন ভাদাইল সাকিনস্থ ৪নং বিবাদীর অফিসের ভিতর, ভাদাইল, ধামসোনা, আশুলিয়া, ঢাকা। এ ঘটনা ও সময় ০৬ জানুয়ারি ২০২৩, সন্ধ্যা অনুমান ৬টা ৩০ মিনিটের দিকে। সূত্র জানায়, ইন্টারনেট ব্যবসা নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ভাই বন্ধু ব্যবসায়ীদের সাথে তাজিবুল মীরের মিটিং হয়েছে, মিটিং শেষে পরস্পর যোগসাজসে নেশাজাতীয় দ্রব্য সেবন করেন ৬-৭জন, অন্য কারো সমস্যা না হলেও তাজিবুল মীরের মরণ যাত্রা হয়েছে।
    উক্ত ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে সুমন মিয়াকে তার অফিসে পাওয়া যায়নি, সুমন মিয়ার বাবা মোঃ ইদ্রিস আলী বলেন, এই ঘটনার পর থেকে যোগাযোগ করার চেষ্টা করেছি অনেকবার ছেলের সাথে কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছিনা। এদিকে ভিকটিম তাজিবুল মীরের খালাতো ভাই মোঃ রনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমি রনি’র অফিসে গিয়ে সুমন মীর, হিরা মিয়া, শামীম, সুমন মিয়াসহ ৬-৭জনকে পেয়েছি, সেখানে দুইটি বিদেশী মদের বোতল দেখতে পেয়েছি, সেই দুই বোতলের মধ্যে এক বোতল পুরো খালি ছিলো আর এক বোতলের অর্ধেকটা ছিলো, তাজিবুল মীর ভাইয়ের চোখ দিয়ে কিছু দেখতে পারছিলো না এমন কথা বলছিলো, অনেকেই বলছেন বিষয়টি রহস্যজনক।
    এ মামলার বাদী মোঃ ওয়াহিদ মীর বলেন, আমার বড় ছেলে তাজিবুল মীরকে যারা মদ্যপান করিয়েছে তাদের কাউকেই আমি দেখিনি কিন্তু আমার ছেলের খালাতো ভাই রনি যাদেরকে চিনতে পেরেছে তাদের বিরুদ্ধে আমি আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছি, এদিকে আমার ছেলে মৃত্যুর মুখে আর আমার ছেলের ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা করে প্রায় ৪০টি সংযোগ কেটেছে স্থানীয় ব্যবসায়ী মোর্শেদ ভুঁইয়ার ছেলে মোঃ মারুফ আলী ভুঁইয়া (২৬)। তিনি আরও বলেন, আমাদের পরিবারের সাথে কারো কোনো বিবাদ নেই, শুধু ছেলেটা নেটের ব্যবসা করে, আমার জীবনে অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করেছি, আমার তাজিবুল মীরের ১১ বছরের একটি মেয়ে ও এক বছরের একটি অবুঝ ছেলে রয়েছে, আমার ছেলের মৃত্যুর কারণ কি? এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমি মামলা করেছি, পুলিশ প্রশাসন ও র‌্যাবের কাছে আবেদন, এ ব্যাপারে তদন্তের মাধ্যমে দোষীদের আটক করাসহ তাদের কঠিন শাস্তিসহ সঠিক বিচার চাই।
    আশুলিয়া থানার (এসআই) নোমান ছিদ্দিক বলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল (মধ্যপাড়া) এলাকার ইন্টারনেট ব্যবসায়ী মোঃ সুমন মিয়া’র অফিসে গত ৬ জানুয়ারি ২০২৩ইং তারিখে তাজিবুল মীর নামের এক যুবককে পরস্পর যোগসাজসে নেশাজাতীয় দ্রব্য সেবন করানোর অপরাধে আশুলিয়া থানায় ভিকটিমের বাবা ওয়াহিদ মীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, এই মামলা তদন্ত চলমান এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে এই পুলিশ অফিসার জানান। উক্ত ঘটনার ২২দিন পর শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাজিবুল মীরকে মৃত ঘোষণা করেছেন। পর্ব-১।

  • শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে -এমপি প্রিন্স

    শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে -এমপি প্রিন্স

    এম এ আলিম রিপন সুজানগর(পাবনা) : বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। তার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এবং দেশ আজ উন্নয়নের মহাসড়কে বলে জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। শনিবার (২৮ জানুয়ারী) পাবনার তারাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই।বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি বলেন বাংলাদেশে পুঁথিগত ও প্রাতিষ্ঠানিক শিক্ষার হার বাড়ছে। তবে প্রসার ঘটাতে হবে সুশিক্ষার। সুশিক্ষা হল সেই শিক্ষা,যে শিক্ষা শিক্ষার্থীকে নৈতিক,মানবিক ও নীতিনিষ্ঠ মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলে। মানুষকে মিথ্যা,অন্যায় ও অসৎ পথ পরিহার করতে শেখায়। মিথ্যার অপনোদন ও সত্যোর আবিষ্কারই হল প্রকৃত শিক্ষা।তাই শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি । তারাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সামাদ জানুর সভাপতিত্বে ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম আব্দুর রহিম পাকন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসলাম খাঁ, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান বাদশা ও মোঃ নাসিম প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে পুলিশ সুপারের কার্যালয়, পরিদর্শনে অ্যাডিশনাল আইজি ফুলেল শুভেচ্ছা জানান এসপি মোসাঃ সাদিরা খাতুন

    নড়াইলে পুলিশ সুপারের কার্যালয়, পরিদর্শনে অ্যাডিশনাল আইজি ফুলেল শুভেচ্ছা জানান এসপি মোসাঃ সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পুলিশ সুপারের কার্যালয়, পরিদর্শনে অ্যাডিশনাল আইজি ফুলেল শুভেচ্ছা জানান এসপি মোসাঃ সাদিরা খাতুন। নড়াইল পুলিশ সুপারের কার্যালয়,পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার অ্যাডিশনাল আইজি নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
    পরে অ্যাডিশনাল আইজি জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সুপারের আমন্ত্রণে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স, সমাধি ও আর্ট গ্যালারী পরিভ্রমণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: দোলন মিয়া উপস্থিত ছিলেন।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বাঞ্ছারামপুরে ইসহাক মেমোরিয়াল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    বাঞ্ছারামপুরে ইসহাক মেমোরিয়াল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসহাক মেমোরিয়াল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি দিনব্যাপী সোনারামপুর ইউনিয়নে বাঞ্ছারামপুর উপজেলার তৃণমূল এলাকার সুবিধাবঞ্চিত মানুষসহ সকল শ্রেনীর জনসাধারণদের ফ্রি চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ইসহাক মেমোরিয়ালের সভাপতি সাবেক ব্যাংকার, কথাশিল্পী নজমুল হকের সভাপতিত্বে চিকিৎসা প্রদান করেন, ডাক্তার (লে: কর্নেল ) মাহবুব কামাল (অব:), ডাক্তার (লে: কর্নেল) রাহনুমা হাসান (অব:),ডাক্তার তাওমীদ কামাল, ডাক্তার সাইদুল ইসলাম অপু, , ডাক্তার মীম বিনতে আলম, ডাক্তার কানিজ ফাতেমা অপি। এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মাহবুব জামাল, মোস্তাফিজুর রহমান জলিল, আজিজুর রহমান বেলাল, মোঃ প্রতুল, মোঃ মিজানুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোঃ শাহ জাহান, মোঃ হারিস, মোঃ বাদশা, মোঃ জাহিদ হোসেন অপু, সাবেক চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ সম্পদ, আরিফ সরকার প্রমুখ।

    ডাক্তার (লে: কর্নেল ) মাহবুব কামাল (অব:) এর নেতৃত্বে সুবিধা বঞ্চিত জনসাধারণদের চিকিৎসা সেবার আওতায় আনার জন্যে ইসহাক মেমোরিয়াল এর আজকের আয়োজন বলে জানান বক্তারা। বক্তারা বলেন, আমাদের এলাকার জনগনের পাশে সবসময় থাকতে চাই। আজকের ফ্রি মেডিক্যাল ক্যাম্পিংয়ে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সেবা দিতে পেরে আমরা আনন্দিত। এলাকার মানুষদের সেবা দিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি।আমরা চাই এই ধারা অব্যহত থাকুক যাতে করে ভবিষ্যতে আমরা এলাকার মানুষদের সেবা দিতে পারি।

    ডাক্তার (লে: কর্নেল ) মাহবুব কামাল (অব:) জানান, তার বাবার স্মৃতিচারণ ও আত্মার শান্তি কামনা এবং এলাকার মানুষের পাশে দাড়ানোর কথা চিন্তা করে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করছেন। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে করবেন বলেন জানান তিনি।

  • সিরাজগঞ্জ সদরে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    সিরাজগঞ্জ সদরে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ রাত ০০.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন চড় মালশাপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ বাবু শেখের বাড়ীর সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ মোঃ বাবু শেখ(৪০), পিতা- মোঃ রফিক শেখ, সাং-চড় মালশাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত……….

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিয়র সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ

  • পঞ্চগড়ে চুরি হওয়া অটো রিক্সা বুড়িপাড়া থেকে   উদ্ধার করল পুলিশ

    পঞ্চগড়ে চুরি হওয়া অটো রিক্সা বুড়িপাড়া থেকে উদ্ধার করল পুলিশ

    বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি:
    পুলিশ সুপার, পঞ্চগড় সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানা আবদুল লতিফ তত্ত্বাবধানে এসআই /(নিঃ)ফরহাদ হোসেনের এসআই /(নিঃ) সাহিদুর রহমান, এসআই /(নিঃ) শামসুজ্জোহা সরকার, এসআই /(নিঃ) আব্দুল হানিফ, এসআই /(নিঃ) পলাশ চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর থানার মামলা নং-৩৪ তারিখ-২৭/০১/২০২৩ খ্রি: ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০ এর চুরি হওয়া অটো রিক্সাটি জগদল বাজারস্থ এলাকা হইতে আসামী মো: মারুফ হাসান (২৫), পিতা-মৃত হায়দার আলী, সাং-বুড়িপাড়া,জগদল, থানা ও জেলা-পঞ্চগড় এর হেফাজত হইতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সত্যতা স্বীকার করে এবং আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।

    জবানবন্দি শেষে আদালতের আদেশে আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাদীকে তার চুরি হওয়া অটো রিক্সাটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

    অটোরিক্সাটি ফিরে পেয়ে বাদী খুশি হয়ে পঞ্চগড় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

  • বানারীপাড়ায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ।। কাজ আসছে না জনগনের

    বানারীপাড়ায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ।। কাজ আসছে না জনগনের

    এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়া পৌরসভার সন্ধ্যা নদীর তীরে শহর রক্ষা বাধের সড়কে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ব্রিজ। দুথপাশে সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ায় দৃস্টি নন্দন ব্রিজটি জনগনের উপকারে আসছেনা। ব্রিজটি এলজিইডির আড়াই কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত হয়েছে। এ্যপ্রোজসহ সংযোগ রাস্তা না হলে ব্রিজটি নির্মাণে সরকারের আড়াই কোটি টাকা অপচয়ে দাঁড়াবে।
    উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের সন্ধ্যা নদীর তীরে জেগে ওঠা চরে বন্দর বাজারের ফেরী ঘাট থেকে দক্ষিণ নাজিরপুর হাই স্কুল পর্যন্ত শহর রক্ষা বাধের আদলে ব্রিজসহ রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ফেরী ঘাট থেকে কিছু অংশে প্রথমে এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে কার্পেটিং রাস্তা ও পরে সন্ধ্যা নদীর শাখা খালে আড়াই কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করা হয়। দরপত্রে ব্রিজের সঙ্গে উত্তর প্রান্তে ৯০ মিটার ও দক্ষিণ প্রান্তে ১০০ মিটার সংযোগ রাস্তা নির্মাণের কথা থাকলেও শুধু ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ওই ব্রিজের দক্ষিণ প্রান্তে সংযোগ সড়কের ১০০ মিটারসহ মাত্র সাড়ে তিনশ মিটার রাস্তা নির্মাণ করা হলে ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজারের ব্যবসা- বাণিজ্যের প্রসারতায় এলাকাবাসী এর সুফল পেত।

    ব্রিজ নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মেহেদী হাসান বাদল জানান, সংশোধিত প্রাক্কলন অনুমোদন না হওয়ায় তিনি ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণ করতে পারছেন না।
    এ বিষয়ে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান বলেন, ব্রিজের সংযোগসহ দক্ষিণ নাজিরপুর প্রাইমারী ও হাই স্কুল হয়ে মাছরং গ্রাম পর্যন্ত রাস্তা নির্মিত হলে এলাকার মানুষের জীবনমানের ইতিবাচক প্রভাব পড়বে।
    বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু বলেন. এ রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে বন্দর বাজারের ক্রেতা-বিক্রেতা উভয়ে এর সুফল ভোগ করার পাশাপাশি ব্যবসা বনিজ্যের প্রসার ঘটবে।

    এ ব্যাপারে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন. বানারীপাড়া পৌর শহর রক্ষা ও বন্দর বাজারের ব্যবসা-বানিজ্যকে আরও সমৃদ্ধ করতে নদীর তীরবর্তী ব্রিজসহ রাস্তাাটি খুবই গুরুত্ব বহণ করে। বাজার কেন্দ্রীক একমুখী রাস্তাকে বহুমুখীতে রূপান্তর ও বাস-ট্রাকসহ সব ধরণের পণ্যবাহী যানবাহন নির্বিঘেœ চলাচলের জন্য রাস্তাটি খুবই জন গুরুত্ব পূর্ণ।

    এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরীন তন্বী বলেন,ব্রিজের এপ্রোচসহ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি নির্মানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বানারীপাাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক জানান , বানারীপাড়া পৌর শহর রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ব্যবসা বানিজ্যের প্রসারতা লাভের জন্য নদীর তীরে শহর রক্ষা বাধেঁর আদলে তিনটি ব্রিজ সহ রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
    এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, ব্রিজের সংযোগ রাস্তা নির্মাণ করা হয়েছে। দক্ষিণ প্রান্তে রাস্তা নির্মাণ করা না হলে ব্রিজটি কোন কাজে আসবে না এটা ঠিক। তাই ব্রিজের দুথপাশে সংযোগ রাস্তাসহ দক্ষিণ নাজিরপুর হাই স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। তা ছাড়া কাজ সম্পন্নের আরো তিন মাস সময় আছে।#

  • পীরগঞ্জে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    পীরগঞ্জে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া বাজারের ভোমরাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ওই এলাকার দুইশত শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
    কম্বল বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তাজেল রানার স ালনায় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, যুগ্ন সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান হিটলার হক, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান প্রমুখ।
    এ সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরেফিন, মুক্তিযোদ্ধা সংসদ সস্তান কমান্ডের আহব্বায়ক নুরনবী চ ল, শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি নেওয়াজ, কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

    আবু জাহেদ
    পীরগঞ্জ ঠাকুরগাঁও

  • ধনবাড়ীতে প্রেমের সম্পর্কের জেরে দু-পক্ষের সংঘর্ষ

    ধনবাড়ীতে প্রেমের সম্পর্কের জেরে দু-পক্ষের সংঘর্ষ

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ীতে মেয়ের প্রেমের সম্পর্কের জেরে ওয়াজ করুনী (২৫) নামের এক ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে চাচার বিরুদ্ধে। গুরুতর আহত ওয়াজ করুনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    জানাযায়, শনিবার(২৮ জানুয়ারী২৩)ইং সকাল ১১টায় ধোপাখালী ইউনিয়নের মঠবাড়ী (ডিলারপাড়া) গ্রামের এ ঘটনা ঘটে। ওয়াজ করুনী ওই গ্রামের মো. আফজাল হেসেনের ছেলে। অভিযুক্ত চাচা হুমায়ূন কবীর (৩৫) মৃত আনোয়র হোসেনের ছেলে।

    ওয়াজ করুনীর পরিবারের স্বজনরা অভিযোগ করে বলেন, হুমায়ূন কবিরের সপ্তম শ্রেণি স্কুল পড়ুয়া মেয়ে ওয়াজ করুনীর ছোট ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালায়। বারবার ব্যার্থ হলে মেয়েটি তার বন্ধুদের কাছে সমালোচনা শুরু করে ওয়াজ করনীর ভাই সম্পর্কে। পারিবারিকভাবে জানাজানি হলে দুই পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে শনিবার ওয়াজ করুনীকে রাম দা দিয়ে মাথায় কুপিয়ে হত্যার চেষ্টা করে হুমায়ূন।

    ওয়াজ করুনীর বাবা আফজাল হেসেন বলেন, আমার ছেলে এবং হুমায়ূনের মেয়ে একই স্কুলের শিক্ষার্থী। হুমায়ূনের মেয়ে আমার ছেলে আসাদুলকে মোবাইলে বারবার বিরক্ত করে। বিষয়টি আমি জেনে ছেলেকে শ^াসন করি। পরিবারিক জেরে এর আগে হুমায়ূন আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। এব্যাপারে ধনবাড়ী থানায় মামলা রয়েছে। সকল পারিবারিক ঘটনা নিয়ে শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসী বৈঠক বলেও প্রতিপক্ষ হুমায়ূন উপস্থিত হয়নি। তবে এ মারপিটের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    হুমায়ূনের স্ত্রী বিলকিস আক্তার বলেন, আমার উপর হামলা চালায় ওয়াজ করুনী। আমার স্বামী প্রতিবাদ করলে তাকে মারতে আসে। আমার স্বামীর লাঠির আঘাতে ওয়াজ করনীর মাথা ফেটে যায় এবং হাত ভেঙে গেছে। হুমায়ূনের সাথ যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের মেনেজ করার চেষ্টা করেন।

    স্থানীয় ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেনের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে তার ব্যাবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

    এ ঘটনায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।