Author: desk

  • পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর সহ দলিল হস্তান্তর

    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর সহ দলিল হস্তান্তর

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ ৬৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর সহ দলিল হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে হরিঢালী ইউনিয়নে সলুয়ায় ৫২ টা ও তৃতীয় পর্যায়ে সোলাদানায় ১৪ টা মোট ৬৬ টি ঘর প্রধানমন্ত্রীর পক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঘর ও দলিল উপকার ভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে খুলনা -৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু প্রদান করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার ও তোকারেম হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পিআইও ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, প্যানেল মেয়র ২ এসএম তৈয়বুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আঃ কালাম আজাদ, আঃ মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম, শাহজাদা আবু ইলিয়াস, ইউপি সদস্য শংকর বিশ্বাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।

  • আশুলিয়ার রূপায়ন মাঠ থেকে এক গাড়ি চালকের হাত পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ

    আশুলিয়ার রূপায়ন মাঠ থেকে এক গাড়ি চালকের হাত পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ

    হেলাল শেখ,
    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ও ধামসোনা ইউনিয়নের মধ্যে জামগড়া রূপায়ন আবাসন-১ এর মাঠের ভেতর থেকে এক গাড়ি চালকের লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ।
    বুধবার (২২ মার্চ ২০২৩ইং) সকাল ৭টার দিকে ঢাকার আশুলিয়ার জামগড়া রূপায়ন আবাসন-১এর উত্তর পাশে মাঠের আব্দুর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান আতিক (৫২) এর লাশ উদ্ধার করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় এর সঙ্গিয় ফোর্স। পুলিশ ও স্থানীয়রা জানান, খুব সকালে প্রতিদিনের মতো লোকজন রূপায়ন মাঠে হাটতে আসেন, লোকজন সেখানে এসে একটি লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে জানায়, এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ওই লাশ উদ্ধার করেন। জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি রংপুর থেকে অনেক বছর আগে আশুলিয়ার ভাদাইলের পাবনারটেক এসে জমি কিনে বাড়ি করে বসবাস করতেন।
    নিহতের স্ত্রী মোছাঃ দুলালী বেগম পোশাক শ্রমিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে একজন ব্যক্তি মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যায়, তারপর আর আতিক বাসায় ফেরেনি। সকালে লোকজন বাড়িতে খবর দেয় তার স্বামীর লাশ পড়ে আছে রূপায়ন মাঠের ভেতরে। কে বা কারা তার স্বামীকে হত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কেই তা জানিনা, তবে নিহতের ছেলে ও মেয়ে বলছিলেন যে, বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিতো আতিক, সেখানে লোকজনের সাথে মাঝে মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে।
    এলাকাবাসী জানায়, উক্ত আশুলিয়ার রূপায়ন আবাসন-১এর মাঠের ভেতরে এবং আশপাশের এলাকা পাবনারটেক, জামগড়া, মনির মার্কেট ও ভাদাইল ক্রাইম জোন এলাকা, এই এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, গণধর্ষণ, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত চলমান রয়েছে। গত ৪-৫দিন আগে ভাদাইলে একটি ট্রাক থেকে ১৩ টন রড ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে, ছিনতাই হওয়া ১৩ টন রডের মধ্যে ১২ টন রড উদ্ধার হলেও এ ঘটনায় ছিনতাইকারী চক্রের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
    উক্ত ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার ভাদাইলে ১৩ টন রড ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে, ১২টন রড উদ্ধার করা হয়েছে, এই ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সেই সাথে রূপায়ন আবাসন-১ এর মাঠে গাড়ি চালক আতিক এর হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে, তদন্ত চলছে। উক্ত ঘটনার সাথে জড়িত-হত্যাকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে বলে পুলিশ ও র‌্যাব জানায়। পর্ব-১।

  • সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী

    সুজানগরে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে তিনদিন ব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেলার শেষ দিনে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত (২০-২২ মার্চ) তিনদিন ব্যাপী এ মেলায় সরকারি ও বেসরকারি ২৪টির অধিক প্রতিষ্ঠানের স্টলে আধুনিক কৃষি ও প্রযুক্তির বিভিন্ন উপকরণ ও পণ্য প্রদর্শন করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • জমি ও ঘরের পাশাপাশি সুজানগরে ভূমিহীন ও গৃহহীনরা পেলেন ফলের চারা

    জমি ও ঘরের পাশাপাশি সুজানগরে ভূমিহীন ও গৃহহীনরা পেলেন ফলের চারা

    এম এ আলিম রিপন ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন করে সুজানগরে মাথা গোঁজার ঠাঁই পাওয়া অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় সুজানগরেও গৃহহীন ও ভূমিহীনদের জমি ও গৃহ প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই সুজানগর উপজেলার অসহায় ভূমিহীন ও গৃহহীন ৯৩টি পরিবারের মাঝে গৃহ ও জমির দলিলাদি হস্তান্তরের পাশাপাশি ফলের চারা বিতরণ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে গৃহহীন ও ভূমিহীনদেও মাঝে এ ফলের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মো.তরিকুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন,তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, আ.লীগ নেতা ইউনুস আলী বাদশা, মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তানোরের মালশিরা স্কুলে বিদায় ও নবীন বরণ

    তানোরের মালশিরা স্কুলে বিদায় ও নবীন বরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২২ মার্চ বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক
    কফিল উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি আলাউদ্দিন আলী প্রামানিকের সভাপতিত্বে বিদ্যালয় চত্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা ও প্রভাষক মুন্সেফ আলীপ্রমুখ। এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সাংসদের পক্ষ থেকে অনুপ্রেরণা পুরুস্কার দেয়া হয়।
    অপরদিকে একইদিন উপজেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২২ মার্চ বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি ভাইস-চেয়ারম্যান আবু বাক্কারের সভাপতিত্বে বিদ্যালয় চত্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন এবং ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার । অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ। এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সাংসদের পক্ষ থেকে অনুপ্রেরণা পুরুস্কার দেয়া হয়।

  • মহেশপুরে স্কুল ছাত্রী অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি, দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা

    মহেশপুরে স্কুল ছাত্রী অপহরণের ৯ দিনেও উদ্ধার হয়নি, দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা

    মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ-
    ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রী অপহরণের ৯দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা। গত ১৪ মার্চ উপজেলার ফতেপুর এলাকা থেকে মেয়েটি অপহরণের শিকার হয়।
    এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর পিতা মহেশপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং-৩৭(৩) ২৩। এদিকে অপহৃত মেয়েকে উদ্ধার করতে না পারায় দ্বারে দ্বারে ঘুরছে পিতামাতা। মঙ্গলবার দুপুরে মেয়ের পিতা দিলীপ কুমার ও তার স্ত্রী মেয়েকে ফিরে পেতে সাংবাদিকদের কাছে কান্নায় ভেঙ্গে পড়েন।
    অপহৃত স্কুল ছাত্রীর পিতামাতা জানায়, মেয়েটি তাদের খুব আদরের সন্তান ছিল। সে উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। পার্শ্ববর্তী বেড়েরমাঠ গ্রামের শুকুর আলীর ছেলে হৃদয় সহ ৪/৫জন মিলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে। মেয়ের পিতা মাতা মেয়েকে ফিরে পেতে বিভিন্ন জায়গায় হাটাহাটি করায় আসামী পক্ষের লোকজন তাদেরকে নানা ধরণের হুমকি দিচ্ছে। তারা দ্রুত সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান তারা জোর তৎপরতা চালাচ্ছে কিন্তু মেয়ের কোন সন্ধান করতে পারেনি। আসামীরা পলাতক রয়েছে।

  • তারাকান্দায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২১ভূমিহীণ ও গৃহহীন পরিবার

    তারাকান্দায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২১ভূমিহীণ ও গৃহহীন পরিবার

    ষ্টাফ রিপোর্টারঃ
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ভূমিহীনদের আবাসন নিশ্চিত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে পবিত্র ঈদ-উল-ফিতরের আগে গৃহহীনদের মাঝে আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেছেন।

    বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে এসব বাড়ি হস্তান্তর করেন।

    সেই ধারাবাহিকতায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলাসহ ৩টি উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৯ হাজার ৩৬৫টি পরিবারের কাছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো হস্তান্তর করেন। এদিন তারাকান্দা উপজেলায় ২১টি পরিবারের মাঝে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং তারাকান্দা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করেন।

    বুধবার (২২শে মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সারাদেশে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৩৯ হাজার ৩৬৫টি পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের সরাসরি ভিডিও প্রদর্শন শুরু হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে তপ্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদিপ চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখ।

    এসময় অতিথিরা বিভিন্ন ইউনিয়নে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পে ঘর প্রাপ্ত পরিবারের হাতে খাস জমি হস্তান্তরের কবুলিয়াত দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

    অন্যান্যদের অন্যান্যদের মাঝে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ, সম্মানীত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কমর্কর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

    উল্ল্যেখ্য-৪র্থ পর্যায়ে তারাকান্দায় আশ্রয়ণ প্রকল্পে ২১ জন ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হয়েছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা।

    পরে প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস তারাকান্দা উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল ফোয়ারা পরিদর্শন ও গাছের চারা রোপন করেন৷ এর আগে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এবং জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান তারাকান্দা উপজেলায় পৌছলে তাদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

  • বাউফলে র‌্যাব-৮,ও ভোক্তা অধিকার এর যৌথ অভিযানে ১১ ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

    বাউফলে র‌্যাব-৮,ও ভোক্তা অধিকার এর যৌথ অভিযানে ১১ ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে বাউফল উপজেলায় অভিযান পরিচালনা করে ১১ ব্যাবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৪১,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (২২/০৩/২০২৩ইং) তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকা হতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত বাউফল কালিশুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    এসময় নির্ধারিত মূল্যের চেয়ে পন্য দ্রব্য অতিরিক্ত মূল্য নির্ধারণ, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষন ও বিক্রয়, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের সহকারী পরিচালক, শাহ শোয়াইব মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪৩ এবং ৪৫ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন।

    এসব ব্যাবসায়ীরা হলেন, (১). মেসার্স সোবহান স্টোর এর মালিক মোঃ আব্দুস সোবহান (৪০) কে ৫০০০/- টাকা, (২).নুরুল ভ্যারাইটিস ষ্টোর এর মালিক মোঃ নুরুল হক (৩২),কে ৩০০০/- টাকা, (৩). সাইফুল সুইটস এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ সাইফুল (৩২),কে ৫০০০/- টাকা, (৪).মেসার্স খান ট্রেডার্স এর মালিক মোঃ আবুল কালাম খাঁন (৫৪), কে ২০০০/- টাকা, (৫). ক্যাফে ছায়ামনি এর মালিক মোঃ বাবুল হোসেন (৪০), কে ৩০০০/- টাকা, (৬). মেসার্স আল্লাহর দান ষ্টোর এর মালিক হাজী মোঃ সাইদুর রহমান জসিম (৪৬), কে ২০০০/- টাকা, (৭). মেসার্স নুরু খাঁন সুইটস মিট এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ রুহুল আমিন খাঁন (২৫), কে ৫০০০/- টাকা, (৮).মেসার্স আবুল সন্যামত ষ্টোর এন্ড সন্স এর মালিক মোঃ আবুল সন্যামত কে ৩৫০০/- টাকা, (৯). মেসার্স বৃষ্টি ষ্টোর এর মালিক মিলন শিকদার (৩০), কে ৩৫০০/- টাকা, (১০). মেসার্স সুকুল এন্ড ব্রাদার্স এর মালিক সুকমল সুকুল (৩০), কে ৩৫০০/- টাকা, (১১). মেসার্স ভাই ভাই ষ্টোর এর মালিক মোঃ ইদ্রিস মোল্লা (৭০), কে ৬০০০/- টাকা সহ সর্বমোট ৪১,৫০০/- টাকা জরিমানা করা হয়েছে।

  • দর্শনা পৌরসভার ক্যাশিয়ার ও প্রকৌশলীর বিরুদ্ধে ঝিনাইদহ দুদকে মামলা

    দর্শনা পৌরসভার ক্যাশিয়ার ও প্রকৌশলীর বিরুদ্ধে ঝিনাইদহ দুদকে মামলা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঠিকাদারের নামে চেক ইস্যু করে জালিয়াতির মাধ্যমে এডিবি ও বিশেষ বরাদ্দের টাকা আত্মসাতের দায়ে দর্শনা পৌরসভার ক্যাশিয়ার সৈয়দ মোঃ রুমি আলম ও সাবেক উপসহকারী প্রকৌশলী এসএম আব্দুস সামাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ বজলুর রহমান বাদী হয়ে বুধবার দুপুরে এই মামলা করেন। মামলার আসামী ক্যাশিয়ার সৈয়দ মোঃ রুমি আলম চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ইসলাম পাড়ার সৈয়দ কামরুল আলমের ছেলে। অন্যদিকে সাবেক উপসহকারী প্রকৌশলী এসএম আব্দুস সামাদ চুয়াডাঙ্গার বুজরুক গড়গড়ি এলাকার সিএন্ডবি পাড়ার এস.এম আব্দুল হামিদের ছেলে। তিনি বর্তমানে মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভায় কর্মরত আছেন। মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১৭ সালে দর্শনা পৌরসভা এলাকার চারটি রাস্তা সংস্কারের জন্য টেন্ডার আহবান করা হয়। দাখিলকৃত দরপত্রের মধ্যে সর্বনি¤œ দরদাতা হিসেবে দর্শনার দক্ষিন চাঁদপুর গ্রামের মেসার্স জয়নাল আবেদীন ও কলেজ পাড়ার নাজমুল হুদাকে কার্যাদেশ প্রদান করা হয়। মামলার এজাহারে বলা হয় টেন্ডারকৃত রাস্তার মধ্যে দুইটি রাস্তা এলজিইডির আইডি ভুক্ত রাস্তা ছিল, যা ডিঙ্গেদহ-শংকরচন্দ্র ইউপি-মাখালডাঙ্গা-দোস্তেরহাট-কোটালিপাড়া-দর্শনা রাস্তা হিসেবে পরিচিত। ২০১৭-১৮ অর্থ বছরে ওই রাস্তা দুইটি চুয়াডাঙ্গা এলজিইডি বন্যা ও দুর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লীসড়ক অবকাঠামো প্রকল্পের আওতায় নির্মিত হয়। ঠিকাদাররা ওই রাস্তার কাজ না করা সত্তে¡ও প্রকল্প দুইটির বাস্তবায়ন দেখিয়ে ক্যাশিয়ার সৈয়দ মোঃ রুমি আলম ও সাবেক উপসহকারী প্রকৌশলী এসএম আব্দুস সামাদ ভুয়া বিল ভাউচার তৈরী করে নিজেরাই চারটি চেকের মাধ্যমে ১৭ লাখ ৫২ হাজার টাকা তুলে নেন। তারা এই টাকা দামুড়হুদা সোনালী ব্যাংক শাখা থেকে বেয়ারার চেকের মাধ্যমে উত্তোলন করেন। ফলে পরস্পর যোগসাজসে অসৎ উদ্দেশ্যে জালিয়াতি, প্রতারণা, বিশ^াসভঙ্গ ও ক্ষমতার অপব্যাবহার করায় তাদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ জেলা সমন্বিত অফিসের সহকারী পরিচালক মোঃ বজলুর রহমান খবরের সত্যতা স্বীকার করে বলেন, সরজমিন তদন্ত ও দপ্তরের কাগজপত্রে জালিয়াতির তথ্য মিলেছে। তারা এডিবি সাধারণ ও বিশেষ বরাদ্দের (জিওবি) টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে প্রতিয়মান হয়।
    এক লাখ সুদের টাকা নিয়েছিলেন ৫ লাখ পরিশোধ করেও সুদখোরের পাওয়ানা মেটেনি
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সুদ কারবারীর কাছ থেকে নিয়েছিলেন এক লাখ টাকা। এ পর্যন্ত দিয়েছেন ৫ লাখ টাকা। তারপরও সুদের টাকা শোধ হয়নি। এরপর নিজের কাছে রাখা বøাঙ্ক চেকে ১৪ লাখ টাকা বসিয়ে মামলা করে এক সুদখোর ব্যবসায়ী। সেই মামলায় ১০ মাস ধরে জেল খাটছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়িয়াডাংগা গ্রামে। গ্রামবাসি জানায়, অভাব অনটনের সংসার হলেও দুই ছেলে মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে সুখের সংসার ছিল কাকুড়িয়াডাংগা গ্রামের আলউদ্দিন বিশ^াসের ছেলে শহিদুলের। ব্যবসা বড় করার জন্য শহিদুল স্থানীয় সুদখোর ওলিয়ার রহমানের কাছ থেকে বøাঙ্ক চেক দিয়ে এক লাখ টাকা নেন। সুদাসলসহ এ পর্যন্ত শহিদুল পরিশোধ করেছেন ৫ লাখ টাকা। কিন্তু খাতায় তার জের থেকেই যায়। এদিকে টাকা দিতে দিতে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকা সুদের টাকা বকেয়া পড়ে যায়। সময়মতো পরিশোধ করতে না পারায় সুদখোর ওলিয়ার সেই বøাঙ্ক চেকে ১৪ লাখ টাকা বসিয়ে ঠুকে দেয় মামলা। সেই মামলায় এখন তিনি জেলের ঘানি টানছেন। সুদখোর ওলিয়ার রহমান শৈলকুপা উপজেলার পাচপাখিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। ব্যবসায়ী শহিদুল জেলে থাকায় তার কলেজ পড়–য়া দুই ছেলে মেয়ে বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে উঠেছে। সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে একটি পরিবার ছিন্নভিন্ন হয়ে গেছে। এদিকে ওলিউর রহমান দাবি করছেন তার কাছে সুদে টাকা নয়, জমি বিক্রির টাকা নিয়ে অন্য লোকের কাছে বিক্রি করেছে শহিদুল। এ জন্য তিনি মামলা করেছেন। কারাগারে থাকা শহিদুলের স্ত্রী সীমা ইসলাম জানান, “পাচপাখিয়া গ্রামের ওলিয়ারের কাছ থেকে দুই বছর আগে আমার স্বামী দুটি ফাঁকা চেক দিয়ে এক লাখ টাকা নেন। পরবর্তীতে আসল টাকাসহ লভ্যাংশের ৫ লক্ষ টাকা পরিশোধও করেন। কিছুদিন পর ওলিয়ার আরো ৫ লাখ টাকা দাবী করেন। আমার স্বামী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ফাঁকা চেকের উপর ১৪ লাখ টাকা বসিয়ে ঝিনাইদহের আদালতে চেকের মামলা করেন। আদালতের আদেশে আমার স্বামীকে গ্রেফতার করে ১০ মাস আটকে রাখা হয়েছে”। সীমা ইসলাম অভিযোগ করেন, বিভিন্ন সময় সুদখোর ওলিয়ার হুমকি দিচ্ছেন। ফলে আমিসহ আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভয়ে আমার কলেজ পড়–য়া ছেলে মেয়ে অন্যের বাড়িতে আছে। বিষয়টি নিয়ে ওলিউর রহমান বলেন, আমার কাছে সে জমি বিক্রি করার জন্য টাকা নিয়েছিল। এখন সে জমি না দিয়ে তালবাহানা শুরু করেছে। আমি কোন সুদে কারবারী না। এলাকায় আমি একজন সৎ মানুষ, আমি এ বছর হজে¦ যাব। এ ব্যাপারে শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এব্যাপারে আমার কাছে একটা অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • বিরামপুরে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিবলী সাদিক এমপি

    বিরামপুরে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিবলী সাদিক এমপি

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করা হয়েছে। এসময় বিদ্যালয়ে নতুন ভবন পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হয়।

    বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার বিজুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এহছানুল হকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম। অন্যান্যদের মধ্যে ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সম্পাদক কামরুজ্জামান, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বিরামপুরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৭৯ লাখ ৩৫ হাজার ৩৮৩ টাকা।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।