Author: desk

  • সাগরকন্যা দ্বীপ রাস্ট্র মালদ্বীপে প্রবাসীদের জন্য আস্ফি গ্রুেপের ইফতার আয়োজন

    সাগরকন্যা দ্বীপ রাস্ট্র মালদ্বীপে প্রবাসীদের জন্য আস্ফি গ্রুেপের ইফতার আয়োজন

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- নীলা ভূমি ও সাগরকন্যা দ্বীপ রাস্ট্র মালদ্বীপে বাংলাদেশী প্রবাসীদের জন্য পবিত্র মাহে-রমজানে ইফতার আয়োজন করেন শুক্রবার( ৩১ মার্চ) ২০২৩ মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও ফোর এল ইন্টারন্যাশনাল প্রইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাদিউল ইসলাম। প্রায় পাঁচ শতাধিক প্রবাসীদের জন্য এই আয়োজন করেন মালদ্বীপের রাজধানী বিলাবং হাই ইন্টারন্যাশনাল স্কুল হলরুমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
    সঞ্চালনা করেন আস্ফি গ্রুপের এম কে কামাল হোসেন, পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম।

    প্রবাসীদের মাঝে পবিত্র মাহে-রমজান এর ইফতার আয়োজনে বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ দুলাল মাতব্বর তিনি বলেন মোহাম্মদ হাদিউল ইসলাম এর উদ্যোগে প্রতি বছরে মালদ্বীপে পবিত্র মাহে-রমজান এর ইফতার আয়োজন করা হয়, এ বছর অনেক সুন্দর ভাবে এবং প্রবাসীদের চাহিদা মতো ইফতার সাজানো হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনা’র (শ্রম সচিব) দূতাবাসের প্রধান মোঃ সোহেল পারভেজ, মালদ্বীপ ন্যাশনাল ব্যাংক এর সি ইউ মোহাম্মদ মাসুদুর রহমান, ডাঃ মোক্তার আলী লস্কর, ডাঃ সুজন চন্দ্র সাহা, ইউ এস বাংলা এয়ারলাইনস এর কান্ট্রি ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, মালদ্বীপ বিএন পি এর সভাপতি মোঃ খলিলুর রহমান, সুশীল সমাজের মোঃ মজিবুর রহমান, মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী এবং মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগ সিনিয়র সভাপতি হাজী সাদেক, বি এন পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। যুবলীগের সভাপতি রাসেল আহমেদ সাগর।

    উল্লেখ্য প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশনার রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন পবিত্র মাহে-রমজানে মোহাম্মদ হাদিউল ইসলাম প্রবাসীদের জন্য প্রতি বছরে যে মহতি উদ্যোগ নিয়ে ইফতার আয়োজন করেন মালদ্বীপে বাংলাদেশী প্রবাসীদের মাঝে মানবতার দৃষ্টান্ত স্হাপন করেন, তিনি আরও বলেন বলেন মালদ্বীপে আরও যেসকল ব্যবসায়িক ভাইয়েরা আছেন আপনারা ও এরকম মহত্ত্বি কাজে এগিয়ে আসেন। তিনি সকল প্রবাসীদের সুস্বাথ্যা কামনা করেন এবং মাহে-রমজানের পবিত্রতা রক্ষা করার আহবান জানান।

    এদিকে উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়িক মোঃ আলতাফ হোসেন, মোঃ কাশেদুল হক, মোঃ খায়রুল ইসলাম (নোয়াখালী) আওয়ামী লীগের, গাজী সাদেক, মোঃ শাহজালাল শিকদার, মোঃ ফাইজুর রহমান, মোঃ নুরে আলম ভূইয়া,মোঃ সুমন হোসাইন, মোঃ আনোয়ার হোসেন রাজু,মোঃ এনামুল হক জাকির,মোঃ রুবেল মৃধা, বিএনপির, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মামুন মিয়া, আরও অনেকই, যুবলীগের,মো: বিল্লাল হোসেন, মোঃ ওয়াসিম আকরাম হৃদয়, মো: সাইফুল ইসলাম, মোঃ সামিম আহমেদ, মোঃ আউয়াল হোসেন, মোঃ কবির হোসেন, মোঃ ফারুক হোসেন। বিভিন্ন পেশাজীবি প্রবাসী ও হাইকমিশনারের কর্মকতা- কর্মচারী, এবং সাংবাদিকবৃন্দু।

    পরিশেষে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম এবং পবিত্র মাহে-রমজানের ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

  • বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

    বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
    :পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্লাস্টিক বালতির পানিতে ডুবে কাউসার(২)নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহতের শিশুর পিতা নাম মো; হুমায়ন আলী তিনি প্রারামানিক পাড়া গ্রামের বাসিন্দা।শুক্রবার (৩১ মার্চ ) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া শালবাহান ইউনিয়নের মহুরি প্রারামানিক পাড়াগ্রামে এ ঘটনাটি । জানা যায়, শিশুটির বাড়িতে খেলা করার সময়ে প্লাস্টিকের বালতির পানিতে পড়ে যায়।

    সেখান থেকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম হাসপাতালে ছুটে যান। এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন

  • শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১

    শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
    তেঁতুলিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার( ৩০ মার্চ)
    দুপুরে তেঁতুলিয়ায় মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

    গত বৃহস্পতিবার দুপুরে তেতুলিয়ায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।অভিযুক্ত অভিযোগ উঠা শালবাহান হাটের মুদি দোকানদার মো; আনোয়ার হোসেন
    ৩৭ বছর।

    তার বাড়িও তেঁতুলিয়ায় উপজেলায় তিরনই হাট ইউনিয়নের যুগিগছ গ্রামে। ৭ বছরের শিশু শিক্ষার্থী ও মুদি দোকানী আনোয়ার পরস্পর প্রতিবেশী। শিশুটির পিতা বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে স্কুলে
    রেখে আসেন।স্কুলটি ছুটির পরে মুদি দোকানী চকলেট ও জুস খাওয়ার প্রলোভনে দিয়ে দোকান ঘরে ডাকিয়া নিয়ে যায়। শিশু শিক্ষার্থীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করা হয়।

    তেতুলিয়ায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরি এবং এস আই আব্দুল লতিফ
    বলেন, ‘খবর পাই একটি শিশু শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তেতুলিয়ায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তার মা-বাবাকে ডেকে এনে থানায় একটি মামলা নিয়েছি। আমরা তাকে আটক করে আদালতে প্রেরণ করেছে

  • রামপালে ইসলাম ধর্ম ও রোজা নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক তমাল গ্রেফতার

    রামপালে ইসলাম ধর্ম ও রোজা নিয়ে কটুক্তি করায় হিন্দু যুবক তমাল গ্রেফতার

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || রামপালে ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজা পালন ও ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তমাল পাল (১৯) নামের হিন্দু এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মো. আক্তার শেখ নামের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে প্রযুক্তির ব্যবহার ও অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তমাল পাল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই যুবক কে শুক্রবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আজিবর শেখের পুত্র আক্তার শেখ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক সংলগ্ন ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কামাল ফিলিং স্টেশনের সামনের বাসিন্দা রবিন পালের পুত্র তমাল পাল ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজার তৎপর্য নিয়ে ধর্ম বিরোধী বিরূপ মন্তব্য করতে থাকেন। তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে বলেন, আমি যা বলেছি ঠিক বলেছি। এ কথা কাউকে জানালে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। মামলা দায়ের ও আসামী তমাল পাল কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ পরিবেশ সৃষ্টি হওয়ার পূর্বেই প্রযুক্তির ব্যবহার ও অভিযান চালিয়ে দ্রুত তাকে খুলনা গ্রেফতার করি। তিনি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।#

  • পঞ্চগড়ে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা, বাধা দেয়ায় বৃদ্ধ আহত

    পঞ্চগড়ে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা, বাধা দেয়ায় বৃদ্ধ আহত

    পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শামসুন নাহার বেগম ও তার ছেলে আব্দুল্লাহ আল মামুনের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
    দখলের সময় বাধা দিলে জমির মালিক শামসুন নাহার বেগমের স্বামী সাবিরুল ইসলামের ওপর হামলা হয়েছে।
    গত ২২ মার্চ ভোরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আরাজী শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
    স্থানীয়রা আহত সাবিরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
    এ ঘটনায় সাবিরুল ইসলাম পঞ্চগড় আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

    সাবিরুল বলেন, নালিশি সম্পত্তি আমার স্ত্রী শামসুন্নাহার বেগম ও ছেলে আব্দুল্লাহ আল মামুন নিজ নামে ১৫৪৮ নং খারিজ খতিয়ান, যা প্রতিবছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ডিসিআর প্রাপ্ত আছে। বর্তমানে ওই জমিতে রোপিত ফলের বাগান ও গাছপালা মূল্যবান সম্পদে পরিণত হওয়ার কিভাবে জমি ও গাছপালা দখল করা যায় এজন্য শ্রী মংলা সেন, সত্যেন সেন, কৃষ্ণ সেন, জগেন্দ্রনাথ এবং কমলাকান্ত সেন বুধবার ভোরে অস্ত্র নিয়ে জমিতে ঢুকে ঘর তোলার চেষ্টা করলে আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে কারণ জিজ্ঞাসা করে বাধা দিলে তারা আমাকে বেধড়ক মারধর করে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।
    এ বিষয়ে অভিযুক্ত মংলা সেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংবাদকর্মী পরিচয় পেলে ফোন কেটে দেয়।

    মো. বাবুল হোসেন, পঞ্চগড়।।

  • নোয়াখালীতে কাবিলমিয়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরন

    নোয়াখালীতে কাবিলমিয়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৪শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরন

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে কাবিলমিয়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিগত ৫ বছর যাবত ত্রান সহায়তা বিতরণের ধারাবাহিক অংশ হিসেবে সুবিধাবঞ্চিত অসহায় ৪(চার) শতাধিক নারী পুরুষের মাঝে পবিত্র মাহে রমজান
    উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দগন।৩১ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ শাহাপুরে অবস্থিত কাবিলমিয়ার বাড়ীর প্রাঙ্গনে ফাউন্ডেশনের কর্ণধার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোয়াজ্জেম হাসান কাজলের পৃষ্ঠপোষকতায়ও ফাউন্ডেশনের অন্যতম সমন্বয়ক নুরুল হাসান সবুজের সার্বিক তত্ত্বাবধানে এবং বীর মুক্তিযোদ্ধা নুর নবী মিয়ার সভাপতিত্বে,উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিটিভির প্রোগ্রাম প্রযোজক ইন্জিনিয়ার সামছুল হক মিয়া,সেনবাগ মিডিয়া ক্লাবের সভাপতি জিএস মোশারফ হোসেন,কাবিলপুর ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, খলিল মিয়ার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী স্বপন,উপজেলা সেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম শিমুলসহ অনেকেই।

  • ডোমারে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    ডোমারে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী ঃ
    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

    শুক্রবার (৩১শে মার্চ) বিকালে উপজেলার পাঙ্গা পীর সাহেবের হাটে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি। এতে সভাপতিত্ব করেন—পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন।

    পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায়, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক প্রমূখ সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের আগৈলঝাড়া -গৌরনদী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল (লখার মাটিয়া) গ্রামের নিজবাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। ইফতারপূর্বক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটি যুগ্ন-আহবায়ক আঃ মন্নান আকন, মাহাবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপি নেতা লুৎফর মোল্লা, আনোয়ার সাদদাত তোতা, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ্যাডঃ জাহিদুল ইসলাম পান্না, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের আহবায়ক মশিউর রহমানসহ প্রমুখ। ইফতারপূর্বক দোয়া-মিলাদ পরিচালনা করেন লখারমাটিয়া মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আসাদুজ্জামান।

  • সরকারের উন্নয়নের কথা সকল  মানুষের কাছে তুলে ধরতে হবে   তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    সরকারের উন্নয়নের কথা সকল মানুষের কাছে তুলে ধরতে হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে আজকে দেশ বদলে গেছে। প্রত্যেকটি ইউনিয়নে কয়েক হাজার মানুষ সরকারের নানা সামাজিক কর্মসুচির উপকারভোগী। গ্রামের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। মূল সড়ক নয় এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাকা হয়েছে। গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে মাঠে সাধারণ মানুষের কাছে সরকারের এসব উন্নয়নের কথা তুলে ধরতে হবে।”

    তিনি বলেন, “তৃণমুলের নেতারাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ,দলের রক্ত সঞ্চালন করেন আপনারাই। গ্রামে গঞ্জে মহল্লায় আমাদের দলকে আপনারাই ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই আপনাদের মাধ্যমেই আজকে যুগ যুগ ধরে দল ঠিকে আছে।”

    আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভাসহ ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

    ড. হাছান মাহমুদ বলেন, “গত ১৪ বছরে রাঙ্গুনিয়াসহ সারাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। ২০০৯ সালে যখন আমি প্রথম এমপি নির্বাচিত হই তখন আমার বাড়িতেও বিদ্যুৎ সংযোগ ছিলনা। আজকে প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। রাঙ্গুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সারাদিন লেগে যেত, এখন একঘন্টায় যাতায়াত করা যায়। এখন শুধু মূল সড়ক নয়, প্রত্যেকটা বাড়ি ঘরে প্রবেশের রাস্তাও পাকা করা হয়েছে। এসব উন্নয়ন আগে যারা রাঙ্গুনিয়া থেকে ভোট নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তারা করেননি। এসব উন্নয়নের কথা গ্রামে-গঞ্জে হাট বাজারে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, করোনা-বন্যাসহ কোন দূর্যোগে বিএনপিকে দেখা যাইনি। তারা কারো দড়জায় একমুঠো চাল নিয়ে যাইনি। কিন্তু ভোট আসলে শীতের পাখির মতো ধান খেতে তাদের এলাকায় আবার দেখা যাবে। নির্বাচন সন্নিকট, সাধারন মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরলে নৌকার বিজয় সুনিশ্চিত। আগামী নির্বাচনে আবার বিপুল ভোটে নৌকা মার্কার সরকার বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনা আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ।”

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “সরকার এবং দলের দায়িত্ব পালন করতে গিয়ে দেশের এক জেলা থেকে অন্য জেলায় দৌড়াতে হয় আমাকে, তারপরও নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় প্রতি সপ্তাহে আসি, শুধু রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য। রাঙ্গুনিয়ার এমন একটি স্কুল কলেজ মাদ্রাসা নেই যেটাতে নতুন বিল্ডিং হয়নি। এমন কোন মসজিদ মন্দির প্যাগোডা নেই যেটি কয়েক দফা উন্নয়ন বরাদ্দ পায়নি। সারাদেশে যে উন্নয়ন হয়েছে সবগুলো সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে।”

    তিনি বলেন, “করোনাকালে বর্তমান সরকার বিনাপয়সায় টিকা দিয়েছে, মাস্ক ও সেনিটাইজার বিতরণ করেছে। আমার পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে পৌণে দুই কোটি টাকার ত্রাণ দিয়েছি রাঙ্গুনিয়ায়। সরকার এবং আওয়ামী লীগের এসব উন্নয়নের কথা সঠিকভাবে তুলে ধরলে আগামী নির্বাচনে মানুষ নৌকা মার্কা ছাড়া অন্যখানে ভোট দিবে না।”

    উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা এমরুল করিম রাশেদ ও মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতী, শাহজাহান সিকদার, মোহাম্মদ আলী শাহ, ইদ্রিছ আজগর, জহির আহমদ চৌধুরী, আকতার হোসেন খান, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইকবাল হোসেন, আবু তাহের, ইউপি চেয়ারম্যান শফিউল আলম, নুর উল্লাহ, মুজিবুল হক হিরু, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

  • পঞ্চগড়ে বাসের হেল্পার কন্টাকটার শিক্ষার্থীদের কাছে হাফভাড়া নিতে অনিহা

    পঞ্চগড়ে বাসের হেল্পার কন্টাকটার শিক্ষার্থীদের কাছে হাফভাড়া নিতে অনিহা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
    বাসে যাতায়াত করতে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার বিষয়টি অনেক আগের। ভাড়া নির্ধারণ করার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার নির্দেশনাও দেয়া হয় সরকারের পক্ষ থেকে।

    কিন্তু পঞ্চগড়ে স্কুল কলেজে যাতায়াত করার জন্য বাসে উঠেই শিক্ষার্থীরা হাফ ভাড়া নিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ- হাফ ভাড়া দিতে গেলেই বাস কতৃপক্ষ নানা ধরনের হয়রানি করছে।

    তাদের কাছ থেকে স্কুল কলেজের পরিচয় পত্র দেখতে চায় বাসের কন্টাক্টার। সেটা দেখালেও হাফ ভাড়া নিতে চায় না।
    শিক্ষার্থীদেরকে অনেক সময় নিম্নমানের কথা বার্তা বলে যাত্রীদের সামনে অসম্মানিত করা হয়। অনেক সময় তাদেরকে আসন থেকে উঠিয়ে দেয়াসহ কাউন্টারে নিয়ে গিয়ে ব্যাগ সার্চ করে বইপত্র দেখা হয়।

    শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না থাকলেও বাসের ভেতরে হেলপররাই চিৎকার করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলে জানায়। এমন ঘটনা প্রায় প্রত্যেক বাসেই ঘটছে বলে জানিয়েছে একাধিক শিক্ষার্থী।
    জেলার প্রধান শহর পঞ্চগড় জেলা শহরে গড়ে উঠেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন উপজেলা এবং প্রান্তিক গ্রাম থেকে শিক্ষার্থীরা ছুটে আসে এই শহরে।

    তাদের যাতায়াতের প্রধান মাধ্যম বাস সার্ভিস।
    মকবুলার রহমান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবিদ হোসেন জানান, অমরখানায় বাসে উঠি। মূল ভাড়া ৩০ টাকা। আমি যেহেতু শিক্ষার্থী তাই ১৫ টাকা ভাড়া দিতে চাই। কিন্তু কন্টাক্টার এ নিয়ে আমার সঙ্গে তর্ক জুড়ে দেয়।

    তিনি বলেন স্কুল কলেজ এখন বন্ধ হাফ ভাড়া কেন ? কিন্তু আমাদের কলেজ তো বন্ধ নয়। আমাদের কোচিং থাকে, প্রাইভেট থাকে। তাই প্রতিদিন আমাদেরকে ক্যাম্পাসে যেতে হয়। পরিবার আর কতো দেবে। হাফ ভাড়াটাও নেয় না বাসের মালিকেরা। সবশেষে সকল যাত্রীর সামনে আমাকে বাস থেকে নেমে যেতে বলা হয়। আমি নেমে না গেলে সবশেষে আমাকে কাউন্টারে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়। অনেক শিক্ষার্থী হেলপার কন্টাক্টারদের কাছে অপমানিত লাঞ্চিত হন। অনেকে অপমান হওয়ার ভয়ে পুরো ভাড়াই দিয়ে দেন।
    এ ব্যাপারে পঞ্চগড় পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) এর সাধারন সম্পাদক আকবর আলী জানান, শিক্ষার্থীদের নিকট থেকে হাফ ভাড়া নেয়ার নির্দেশনা দেয়া রয়েছে। স্কুল কলেজ বন্ধ থাকলেও হাফ ভাড়া দিতে চায় অনেকে তখনই ঘটে বিপত্তি। এ বিষয়ে অনাকাংক্ষিত কোন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমরা গুরুত্বের সাথে বিষয়টি নজরে রেখেছি।

    এ ব্যাপারে জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের হাফ ভাড়ার পাশাপাশি সকল প্রকার সহায়তা প্রদান করতে বাস মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের প্রতি সরকারী ভাবে নির্দেশনা জারি করা রয়েছে। কোনও শিক্ষার্থীকে হেনস্থা অথবা ভাড়া নিয়ে জটিলতার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।