মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
আলমদার পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স ও শাহ জব্বারিয়া তরুণ সংঘের উদ্দ্যোগে কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু চিকিৎসা ক্যাম্প এডভোকেট আবদুল গণির সভাপতিত্বে ও আলমদার পাড়া বাইতুশ শরফ জামে মসজিদের খতিব আবদুর রহিমেরর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দিদারুল আলম সিকদার।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার বাইতুশ শরফ চক্ষু হাসাপাতালের সিনিয়র অফিসার বিশ্বজিৎ পাল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলমদার পাড়া বাইতুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাকসুদ আলমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ জহির, বিশিষ্ট সমাজসেবক কাজী গফুর সওদাগর,বাইতুশ শরফ কমপ্লেক্সের জিকিরে ইমাম মাওলানা ছগির আহমদ।আবু সৈয়দ, মনজুর আলমদার,আরমান আলমদার,রহমতউল্লাহ চৌধুরী,ইউপি সদস্য আবু তালেব আলমদার,ইউপি সদস্য আলমগীর তালুকদার,ইউপি সদস্য জাহেদুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য শাহীন আক্তার,কহিনুর আক্তার,ফাতেমা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন “কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স একটি মানবকল্যান মূলক প্রতিষ্ঠান। এই কমপ্লেক্স এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল মানব সেবায় একান্তভাবে কাজ করে যাচ্ছে। কক্সবাজার জেলা সহ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও এর আশেপাশের জেলার প্রত্যন্ত অঞ্চলে হাতেগোনা যে কয়েকটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল তার মধ্যে অন্যতম। আপনারা জানেন বায়তুশ শরফ ধর্মীয় কাজের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, এতিম পুনর্বাসন, প্রতিবন্ধী পুনর্বাসন সহ মানব সেবায় প্রতিষ্ঠা লগ্ন হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
Author: desk
-

পটিয়ায় বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যােগে কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু চিকিৎসা উদ্বোধন
-

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান মো. রাজিব সরদারের সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম। সাবেক ইউপি চেয়ারম্যান ও গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বর্ণি সায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, গৌরম্ভা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তাসলিমা আক্তার বৃষ্টি, মসজিদের ইমাম আকিব সরদার, এসআই রিফাজ উদ্দীন, গৌরম্ভা ফাঁড়ির এসআই নাসির উদ্দীন, এএসআই মো. সাইফুল ইসলাম, এএসআই বাহাউদ্দীন প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে। আলোচনা সভায় গৌরম্ভা ইউনিয়নের বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
-

দোয়ারাবাজারে দোকান তছনছ, অভিযোগ জবরদখলের চেষ্টা
হারুন অর রশিন,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: দোয়ারাবাজারে এক আ’লীগ নেতার দোকানঘর তছনছ ও জবরদখলের অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদিরের মালিকানাধীন দোকানঘর ও স্থানীয় আ’লীগের কার্যালয়ে তছনছ ও জবরদখলের চেষ্টা করে একই ইউনিয়নের রণভূমি গ্রামের মুজিবুল হকের পুত্র আব্দুল মান্নান। শুক্রবার সকাল ১১ টায় আব্দুল মান্নান তার আত্মীয় স্বজন ও লাঠিয়াল নিয়ে চকবাজারে দোকানঘর দখল করতে আসলে স্থানীয়রা তাদের আটক করে দোকান ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সেত্রেটারী জাকির হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি আব্দুল কাদির চকবাজারে তার দখলিয় ঘরে দোকানপাট ও ব্যবসা করে আসছে। হঠাৎ গতকাল আব্দুল মন্নান ২০/২৫ মহিলা নিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করায় আমরা বাজার কমিটি ও থানা পুলিশের সহায়তায় প্রাথমিক ভাবে দন্ধ নিরসন করি।
আব্দুল কাদির জানান, আমার দোকান ঘর ও স্থানীয় আ’লীগ অফিসে আব্দুল মান্নান ও তার সহযোগীরা তান্ডব চালালে স্থানীয়রা তাদের দোকানের ভেতর তালাবদ্ধ করে রাখে।
তিনি আরও জানান, আব্দুল মান্নান তার আত্মীয় স্বজন এবং নামধারী সাংবাদিক এনামুল কবীর মুন্নাকে এনে তান্ডব চালালে বাজারে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর চড়াও হন এবং নামধারী সাংবাদিকের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে আমি পুলিশে খবর দিই।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, দোকানঘর তছনছ ও জবরদখলের বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়।
-

মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে ডিজি হাবিবুর রহমানের পরিকল্পনায় বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা
ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রথম উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও মাদরাসায় আধুনিক বিজ্ঞান চর্চা ও উদ্ভবনী চিন্তার প্রসারে শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ৬৪ জেলার সরকারি-বেসরকারি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা ও সেমিনারের আয়োজন করছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।আগামী সোমবার (১৫ মে) রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ায় উক্ত মেলা অনুষ্ঠিত হবে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও মাদরাসায় আধুনিক বিজ্ঞান চর্চা ও উদ্ভবনী চিন্তার প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী সোমবার দিনব্যাপী চলা এ মেলা শিক্ষার্থীদের নিয়ে পরিদর্শন করতে সব সরকারি-বেসরকারি মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি সব সরকারি-বেসরকারি মাদরাসার প্রধানদের পাঠানো হয়েছে।
জানা গেছে, এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর বলছে, এ মেলায়
সারাদেশের নির্বাচিত মাদরাসাগুলো বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করবে। এ মেলায় অংশগ্রহণকারী সব মাদরাসা পাবে প্রশংসাপত্র। আর প্রথম থেকে দশম স্থান অর্জন করা মাদরাসাকে পুরস্কৃত করা হবে।দেশের সকল মাদরাসার প্রধানদেরকে পাঠানো সহকারী পরিচালক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে-দেশপর মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও আগ্রহী করতে গড়ে তোলার লক্ষ্যে সব সরকারি-বেসরকারি মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের তার মাদরাসার শিক্ষার্থীদের বঙ্গবন্ধু বিজ্ঞান মেলা পরিদর্শনের জন্য আহবান জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে আরো এগিয়ে নিতে দেশের মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন দেশের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহলসহ দেশের শিক্ষাবিধগণ। মহাপরিচালকের এই যুগান্তকারী সিদ্ধান্ত শিক্ষক শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে তোলার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে ও বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নেও সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ। সেই সাথে উৎসব মোখর পরিবেশে মেলাটি উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তারা।
-

২৫ বছর পর ঝিনাইদহ আজ ঝিনাইদহ সদর ও পৌরসভা যুবলীগের সম্মেলন
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দীর্ঘ ২৫ বছর পর ঝিনাইদহ সদর ও পৌরসভায় আজ শনিবার আওয়ামী যুবলীগের ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০ থেকে ঝিনাইদহ শিল্প কলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। এছছাড়া জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ননবী নেওয়াজ, কেন্দ্রীয় নেতা সুব্রত পাল ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি উপস্থিত থাকবেন। এদিকে এই সম্মেলন কে ঘিরে ঝিনাইদহে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে প্রাণ-চাঞ্চলতা ফিরে এসেছে। শহরজুড়ে মিছিলি মিটিং আর চায়ের আড্ডায় কারা নেতৃত্বে আসছে এই নিয়ে চলছে আলোচনা। আওয়ামী লীগের একাধিক গ্রæপ সন্ধ্যা হলেই প্রার্থীদের পক্ষে মিছিল করে শহর সরগরম করে রাখছে। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে প্রতিযোগীতাও বিরাজ করছে। সদর এবং পৌর সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭৯ জন যুবনেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সর্বশেষ ১৯৯৮ সালে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন হয়। সর্বশেষ সম্মেলনে উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক পদে আলমগীর বাশার এবং পৌর কমিটিতে জকি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তৌহিদ দায়িত্ব পালন করেন। এরপর আর কোন সম্মেলন হয়নি। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে ১০জন ও সাধারণ সম্পাদক পদে ২৩ জন তাদের সিভি জমা দিয়েছেন। এছাড়া সদর পৌরসভায় সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩৫ জন। তবে সবচে আশ্চর্য্য বিষয় হচ্ছে ১৯৯৮ সালে ঝিনাইদহ সদর ও পৌরসভা কমিটিতে যুবলীগের।ঝিনাইদহ
আতিকুর রহমান -

ফুলবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ৩
এটি এম সেলিম,
ফুলবাড়িয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে ।
গত মঙ্গলবার সকাল ১১ টায় দিকে উপজেলার রঘুনাথপুর চতলপড় এলাকায় এ ঘটনা ঘটে । অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিল্লাল হোসেন, আইয়ূব আলী খান, হেলাল উদ্দিন ও আঃ মোতালেব গংদের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন লোক লাঠিসোটা, দা, বল্লম, লোহার রড দিয়ে এ হামলার ঘটানো হয়।
আহতরা হলেন, আঃ জব্বার ছেলে রসুল্লাহ (৪০), চান মিয়া ছেলে আনোয়ার (৩৫), আ মান্নান স্ত্রী রোকেয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এজাহারে অভিযুক্ত আঃ মান্নান মুঠোফোনে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। আমি এলাকার নিরিহ লোক হিসেবে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ শালিসে আপোষ মিমাংসার লক্ষে দরবারে ব্যবস্থা করেন। এক ঘন্টা অপেক্ষার পর পশ্চিম পাশে আমাদের জমির কাছাকাছি যাওয়া মাত্রই প্রতিপক্ষ দরবারে উপস্থিত না হয়ে আগে থেকেই পূর্ব পরিকল্পতি ভাবে আমাদের উপর হামলার চলায়। ঘটনা স্থলেই আমাদের ৩জন লোক গুরুতর ভাবে আহত হয়।
উল্লেখ যে, গত ১১/১০/২০২২ ইং তারিখে ময়মনসিংহ জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুলবাড়িয়া ২নং অঞ্চল আদালত দরখাস্ত নং ৭৮৭/২২, ২-৬/৮/৯/১০নং বিবাদী পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ (গ) ধারার বিধান মতে বিবাদী বিল্লাল হোসেন গণ এই মর্মে আদালতে মুছলেকায় প্রদান করেন যে দা, লাঠি, ফালা অস্ত্র নিয়া খুন জখম করার কোন রকম হুমকি দিবেন না ।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার তদন্ত ইন্সপেষ্টর শফিকুল ইসলাম বলেন : জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো। -

বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
শুক্রবার বিকালে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত যুব সংগঠন ‘বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’ এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে বর্ণাঢ্য আঙ্গিকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু অজিত রঞ্জন বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একুশে টেলিভিশনের সিইও এবং সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পিযূষ বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া,বৌদ্ধ সমিতি মহিলার সভাপতি পূরবী বড়ুয়া।অনুষ্ঠানে স্বাগত রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া।বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু ও মহাসচিব প্রকৌশলী সিমান্ত বড়ুয়াকে অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন পরিষদ-২০২৩ এর সভাপতি শিমুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চলনা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর যুগ্ম সাধারন সম্পাদক সপু বড়ুয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সহ সভাপতি প্রকৌশলী অসীম বড়ুয়া ও উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রণেল তালুকদার। যুব’র পক্ষ থেকে ২২/২৩ সালের সেরা সংঘঠক হিসেবে সংঘঠনের দপ্তর সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পি ও সৈকত তালুকদারেকে সন্মাননা প্রদান করা হয়। দুপুর ২.৩০ টায় থেকে ৫.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘ক’ ‘খ’ বিভাগের চিত্রাংকন,আবৃত্তি ও গাথা/সুত্র প্রতিযোগিতা। এতে ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের প্রতিযেগিতায় ‘খ’ বিভাগে থেকে ৩ বিষয়ে প্রথম স্হান লাভ করে একমাত্র স্বর্ণপদক বিজয়ী হলেন অস্পরা বড়ুয়া ফ্লোরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্বশেষ আকর্ষণ ছিলো রেফেল ড্র। -

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় গোপালগঞ্জে ২২৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অতি প্রবল ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় গোপালগঞ্জে ২২৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। উদ্ধার কাজের জন্য ৩১৯৫ জন স্বেচ্ছাসেবক, ৭১ টি মেডিকেল টিম প্রস্তুত রাখার পাশাপাশি ৬টি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
আজ শনিবার (১৩ মে) দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে সকল পর্যায়ের জন প্রতিনিধি, সকল দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম জানান, ঘূর্ণিঝড় “মোখা” মোবাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ২২৬টি আশ্রয় কেন্দ্র। উদ্ধার কাজের জন্য ৩ হাজার ১৯৫ জন স্বেচ্ছাসেবক ও ৭১টি মেডিকেল টিমঃ প্রস্তুর রাখা হয়েছে। এ ছাড়া খোলা হয়েছে ৬টি নিয়ন্ত্রণ কক্ষঃ। জি আর ক্যাশ ৮ রক্ষ ৫ হাজাট টাকা, ৪’শ ৮০ মেট্রিক টন জি আর চাল ও ৪ হাজারটি কম্বল বরাদ্দ করা হয়ছে।
ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
গোপালগঞ্জে সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, জেলার ৭১টি ইউনিয়নে ৭১টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। খাবার স্যালাইন ও ঔষধ পয্যাপ্ত রাখা হয়েছে। জেলার ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারও প্রস্তুত রাখা হয়েছে।
গোপালগঞ্জ আবাহওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, গোপালগঞ্জে ঘূর্ণিঝড় “মোখা’র” কিছুটা প্রভাব পড়বে। দমকা হাওয়ার সাথে বৃস্টিপাত হবার সম্ভবনা রয়েছে। #
-

গোপালগঞ্জে মাদকের টাকার জেরে পিতাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পিতা ইসমাইল কাজীকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে আলীম কাজী (২৫)।
আজ শনিবার (১৩ মে) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল কাজী চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার তাইজেল কাজীর ছেলে।
ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানান, নিহতের মেঝ ভাই আলীম কাজী (২৫) মাদকাসক্ত ছিলো। প্রায় প্রতিদিনই মাদকের টাকা নিয়ে পিতা ইসমাইল কাজীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো।
আজ শনিবার সকালে মাদকের টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বটি দিয়ে ইসমাইল কাজীর পিছন থেকে ঘাড়ে কোপ দিলে দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে পরিবারের লোকজন গোপালগঞ্জ ২৫০-ষয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, এ ঘটনার পর ঘাতক আলীম কাজীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যাকান্ডের আলামত বটি উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ছেলে সেলিম কাজী জানিয়েছেন, আমার মেঝ ভাই আলীম কাজী মাদকাসক্ত ছিলো। প্রায় প্রতিদিনই মাদকের টাকা নিয়ে আমার পিতার সাথে ঝগড়া হতো। মাদকের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পয্যায়ে বটি দিয়ে আমার পিতার ঘাড়ে কোপ দেয। এতে সে মারা যায়।
নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোন লাভ হয়নি। আজ মাদকের টাকার জন্য তার পিতার সাথে ঝগড়া শুরু করে। এরই এক পর্যায়ে পিছন থেকে বটি দিয়ে তার পিতার ঘাড়ে কোপ দেয়।
-

পাইকগাছায় পুলিশিং ফোরামের আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পুলিশিং ফোরামের উদ্যেগে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধায় নতুন বাজর আওয়ামীলীগ অফিসের সামনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গদাইপুর ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গদাইপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, সমিরন কুমার সাধু, পুলিশিং কমিটির উপজেলা সভাপতি মোঃ দাউদ শরীফ, সহকারি অধ্যপক ময়নুল ইসলাম, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতি লি: এর সভাপতি অশোক কুমার ঘোষ,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এসআই ব্রজ কিশোর। আসিফ ইকবাল রনির পরিচালনায় বক্তব্য রাখেন,ইউপি সদস্য শেখ খোরশেদুজ্জামান, আব্দুল আজিজ, মোবারেক গাজী, সাবেক ইউপি সদস্য হায়দার আলী, আতাউর রহমান, জগন্ন্থা দেবনাথ, আ: আজিজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।