Author: desk

  • সুজানগরে  মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ওয়ার্কশপ

    সুজানগরে মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ওয়ার্কশপ

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ পাবনার সুজানগরে মাধ্যমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের প্রতিষ্ঠানে ধরে রাখতে পরিচালনা,ব্যবস্থাপনা এবং পরিচালন পদ্ধতি শক্তিশালী করণ,জনসম্পৃক্ত বৃদ্ধিকরণ সেই সাথে জবাবদিহি নিশ্চিতকরণে পারফরমেন্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(পিবিজিএসআই) স্কিম, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এসইডিপি) এর আওতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন নি¤œ মাধ্যমিক ,মাধ্যমিক,স্কুল এন্ড কলেজ ও মাদরাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের অংশগ্রহণে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম,মাধ্যমিক ও উচ্চ উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে বুধবার দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এদিন সকালে এ ওয়ার্কশপের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল বাহার ও মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • তেঁতুলিয়ায় ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    মুুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ ‘পর্যটন এবং গ্রামীণ উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এ সময় অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-সচিব সাইফুল ইসলাম জুম মিটিং এর মাধ্যমে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি ঢাকা থেকে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।

    এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তর তেঁতুলিয়ার সহকারী প্রোগ্রামার নবীউল করিম সরকার, ইউপি সচিব আলোপ্তগীন মুকুল, ইউপি সচিব আশুতোষ সরকার, ইউপি সদস্য তবিবর রহমান, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সমাজ কর্মী, পরিবেশ কর্মী, উদ্দ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

    উক্ত কর্মশালায় মতামত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিক সরকার হায়দার, এম এ বাসেত, পরিবেশ কর্মী মাহমুদুল হক মামুনসহ আরো অনেকে।

    মুহম্মদ তরিকুল ইসলাম

  • নড়াইলে প্রশিক্ষণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে: এসপি সাদিরা খাতুন

    নড়াইলে প্রশিক্ষণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে: এসপি সাদিরা খাতুন

    উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
    নড়াইলে প্রশিক্ষণ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করে: পুলিশ সুপার। স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশের নায়েক ও কনস্টবল পদমর্যাদার ৩০ জন পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১১তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১জুন) পুলিশ লাইনসে্ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল মহোদয়। পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতার উন্নতি ঘটায়, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। ফলে তারা অর্জিত বাস্তব জ্ঞানকে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। এ সময় তিনি প্রশিক্ষণের বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে নড়াইল জেলা পুলিশকে আরো সমৃদ্ধ করতে নির্দেশ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রশিক্ষকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শৈলকুপায় পরকীয়ার কারণে শিশু সন্তানকে হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

    শৈলকুপায় পরকীয়ার কারণে শিশু সন্তানকে হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিজ মায়ের হাতে খুন হয়েছেন চার বছরের মাহাদি। এ ঘটনায় জড়িত ঘাতক মা মিম খাতুনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (০১ জুন) উপজেলার শেখপাড়া বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসুচিতে ঘাতক মিম খাতুনের দ্রæত দৃষ্টান্তমুলক শাস্তি ও সন্দেহভাজন প্রেমিক মানিরের গ্রেফতারের দাবি জানানো হয়। পুলিশ জানায়, গত ৩০শে মে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামে নিজ মায়ের হাতে খুন হয় চার বছরের মাহাদি। খালাতো ভাই মনিরের সাথে পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর। এ বিষয়ে শৈলকুপা থানায় নিহতের পিতা সজিব বিশ্বাস নিজের স্ত্রী ও স্ত্রীর খালাতো ভাই মনিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মিম খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে এ বিষয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, মিমের স্বামী শেখপাড়া বাজারের একজন ব্যবসায়ী। ঘটনার দিন সকালে স্বামী সজিব দোকান থেকে বাড়ি এসে রুমের দরজা বন্ধ দেখতে পায়। অনেকক্ষণ ডাকাডাকির এক পর্যায়ে দরজা না খুললে চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে ধাক্কা দিয়ে রুমের জানালা খুলে দেখে গৃহবধূ ও শিশু সন্তান ঘরের আড়ায় ওড়নার সাথে ঝুলে আছে। একপর্যায়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন এবং গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর রুম থেকে পুলিশ দুটি মোবাইল ফোন, বিষের বোতল, বিস্কুট ও ওড়না উদ্ধার করেছে পুলিশ।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহে স্কুল ফাঁকী দিয়ে পার্কে আড্ডা  পুলিশের কব্জায় ৬০ শিশু শিক্ষার্থী

    ঝিনাইদহে স্কুল ফাঁকী দিয়ে পার্কে আড্ডা পুলিশের কব্জায় ৬০ শিশু শিক্ষার্থী

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শহরে কিশোর গ্যাং প্রতিরোধে নান্দনিক উদোগ নিয়েছে ঝিনাইদহ পুলিশ। স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা যাতে বিপথগামী হতে না পারে সে জন্য স্কুল টাইম মনিটরিং করা হচ্ছে। কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়া প্রায় ৬০ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এই অভিযানের নেতৃত্ব দেন। তথ্য নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের বিভিন্ন পার্কে স্কুল ফাঁকী দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে এবং তাদের সতর্ক করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহনের জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

  • শৈলকুপায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী’র যাবজ্জীবন কারাদন্ড

    শৈলকুপায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্ত্রী’র যাবজ্জীবন কারাদন্ড

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়ার জেরে স্বামী হারুন-অর-রশিদকে শ^াসরোধ করে হত্যার দায়ে স্ত্রী সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। একই সাথে ২০ হাজার টাকার জরিমানাও করা হয়। মামলায় রাষ্টপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০০৮ সালের ২৫ জুলাই ঝিনাইদহের শৈলকুপার উপজেলার উত্তর বোয়ালিয়া গ্রামের হারুন-অর-রশিদকে শ^াসরোধ করে হত্যা করে তার স্ত্রী সর্জিনা খাতুন ও তার পরকীয়া প্রেমিক লিটন হোসেন। এ ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম বাদী হয়ে শৈলকুপা থানায় সর্জিনা খাতুন ও লিটনকে আসামী করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ২৪ ডিসেম্বর সর্জিনা খাতুন ও লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় স্ত্রী সর্জিনা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। মামলার অপর আসামী লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাশ দেন।

  • কবি দুলাল আলম রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার

    কবি দুলাল আলম রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে বিজয়ী হয়েছেন মোঃ দুলাল আলম তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত। তিনি শুধু সরকারি কর্মকর্তাই নন, কবি, লেখক, গায়ক, সুরকারসহ বহুমূখি প্রতিভার অধিকারী।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই করে বিজয়ী ঘোষনা করেন আঞ্চলিক কমিটি।
    গত ২৮মে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আঞ্চলিক কমিটির সদস্য সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আব্দুল খালেক সরকার স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
    ওই তালিকায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমের এর নাম থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
    জানা যায়, গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকে দুলাল আলম শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় তার অধীনস্থ সকল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তার কার্যালয়কে শিক্ষা বান্ধব এবং আরো গতিশীল করে তোলেন। তার এ সাফল্যে রাজশাহী জেলার গোদাগাড়ীর শিক্ষা পরিবার অভিনন্দন জ্ঞাপন করেন। দুলাল আলমের লিখা অনেক বই, কবিতা, গানের বই বাজারে শ শ কপি বিক্রি হচ্ছে। গোদাগাড়ীর এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে দুলাল আলমের লেখা বই কবিতা নেই। তাকে আনেকে কবি, গায়ক হিসেবে জানেন, কিছুদিন পূ্র্বে তিনি বান্দরবন, রাঙ্গামাটিসহ বিভিন্ন ট্যুরে গিয়েছিলেন। সেখানে তিনি উপস্থিত দর্শকদের গান গেয়ে আনন্দ দিয়েছিলেন ওই সব স্থানকে নিয়ে অনেক কবিতা ও ছোট গল্প লিখেছেন।

    এব্যপারে গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম বলেন, আমি প্রথমে আবেদন করতে চাই নি শেষ দিন আবেদন করেছি, আমি ভাবতে পারিনি শ্রেষ্ঠ হবো। আল্লাহ সহায় ছিলেন তাই হতে পেরেছি এ অর্জন, সাফল্য গোদাগাড়ীর শিক্ষা পরিবারের।

    গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী জানান, আমাদের সুযোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাম এর এমন সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। তিনি আগামী দিনে এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই মন্তব্য করেন রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, গুনি গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, দিগরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান।
    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পটুয়াখালীত নবচেতনা পত্রিকার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পটুয়াখালীত নবচেতনা পত্রিকার ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী:

    ৩০’মে সারাদেশের নেয় পটুয়াখালীতে পালন করা হয় জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। ৩১ বছর পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশনায় সাহসী ও দৃঢ়তার সাথে মোঃ শাখাওয়াত হোসেন এর সম্পাদনায় ও প্রকাশনায় সুদীর্ঘ পথ পারি দিয়ে ৩২’শে পদার্পন করলো ঢাকা থেকে প্রকাশিত সরকারি তালিকা ভুক্ত দেশের ১৭তম জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকা।

    পৌর শহরের ৯ নং ওয়ার্ড ছোট চৌরাস্তায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ জেলা শাখার সাধারন সম্পাদকের দাপ্তরিক কার্যালয়ে জেলা প্রতিনিধি কাজী মামুনের সভাপতিত্বে নানান আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবে’র সাধারন সম্পাদক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পটুয়াখালী জেলা শাখা’র সাধারন সম্পাদক জিয়াউর রহমান জুয়েল ও সহ-সভাপতি মতিউর রহমান তালুকদার সহ অন্যানদের উপস্থিত ছিলেন, পটুয়াখালী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক এস আল-আমিন, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সিনিয়র স্টাফ কোয়ার্টার দিপংকর সাহা সম্বু, দৈনিক গনকন্ঠের স্টাফ রিপোর্টার সোহানুর রহমান সোহেল মোল্লা, দ্যা- কান্ট্রি-টু-ডে এর জেলা প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ তুহিন, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজীব হোসেন (সুজন) প্রমুখ।

    উল্লেখ্য জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি কাজী মামুন পটুয়াখালী রিপোর্টার্স ক্লাব এর যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন।

  • রাজশাহীর চারঘাটে ধুমপান ও মাদক বিরোধী প্রচারনা

    রাজশাহীর চারঘাটে ধুমপান ও মাদক বিরোধী প্রচারনা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ধুমপান ও মাদক বিরোধী প্রচারনা শুরু।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা শুরু করেন।

    এরপর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় গিয়ে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক ও ধুমপান সেবনে কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

    এ ছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা করেন।

    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ধুমপান ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতন মূলক বক্তব্য রাখেন।

    এ সময় তার সাথে ছিলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আতিকুল হক ও তার সহধর্মিণী ডাক্তার এ্যানি।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • জয়পুরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খুন”৪৮ ঘন্টার মধ্যে মূল আসামী আটক

    জয়পুরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খুন”৪৮ ঘন্টার মধ্যে মূল আসামী আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের সদর উপজেলা প্রিন্সের চাতাল শিশু উদ্যান সংলগ্ন গুলশান মোড়ে অবস্থিত শ্রী বিপ্লব কুৃমার(পিটার) এর পরিচালিত এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে খুনের ঘটনায় পুলিশি তৎপরতায় মূল আসামী বাবুর্চী আবু জাফর”কে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে দিনাজপুর থেকে বৃহস্পতিবার(০১ জুন) দুপুরে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ।

    গত মঙ্গলবার (৩০ মে) সকালে শ্রী বিপ্লব কুৃমার (পিটার) এর পরিচালিত এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রান্নাঘরে আব্দুর রহমান অনিক (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আবু জাফর।

    জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম জানান, আবু জাফর (২৮) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি পশ্চিম পালশা গ্রামের বারী মাষ্টারের ছেলে। সে জয়পুরহাটের গুলশান মোড়ে অবস্থিত এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে ভালো হওয়ার পরে ওখানেই বাবুর্চী হিসেবে কাজ করতো। আব্দুর রহমান অনিকও চিকিৎসা নিয়ে ভালো হয়ে সেখানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলো এবং পরিচালক শ্রী বিপ্লব কুমার (পিটার) এর একজন বিশ্বস্ত কর্মচারী। গত মঙ্গলবার সকালে নিরাময় কেন্দ্রের জন্য খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

    এঘটনায় নিহত আব্দুর রহমান অনিকের মা আমিরুন বাদী হয়ে আবু জাফরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামীকে করে ওই দিনই জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    নিহত আব্দুর রহমান অনিক জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের ভ্যান চালক লদু মিয়ার ছেলে। এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক শ্রী বিপ্লব কুমার (পিটার) জানান, মাদকাসক্ত অবস্থায় আব্দুর রহমানকে তার পরিবারের সদস্যরা ২ বছর পূর্বে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার আমার এন এ মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। সে এখন পরিপূর্ন ভাবে সুস্থ তাই তাকে এবার পুলিশ লাইনস স্কুলে ৮ ম শ্রেনীতে ভর্তি করে দিয়েছি বলেও তিনি জানান।

    মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের রান্না ঘরে বাবুর্চীর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে আব্দুর রহমানকে এলোপাতারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বাবুর্চী আবু জাফর।

    এঘটনার পর থেকে পলাতক বাবুর্চী আবু জাফরকে ধরতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের নির্দেশে পুলিশ বিশেষ অভিযানে নামে। অবশেষে হত্যার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট থানা পুলিশের উপরিদর্শক এস এম জুবায়ের হোসেনের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টীম দিনাজপুর থেকে বৃহস্পতিবার দুপুরে হত্যাকারী জাফর”কে আটক করছে বলে জানান জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।

    একমাত্র ছেলে আব্দুর রহমান অনিককে হারিয়ে তার মা আমিরুন বেগমের কান্না ও আহাজারীতে এলাকার বাতাশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ সার্বক্ষনিক তদারকি করছেন।

    এদিকে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বর্তমানে ১৩ জন মাদকসেবী চিকিৎসাধীন রয়েছে।