Author: desk

  • পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল সম্পাদক আল-আমিন

    পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল সম্পাদক আল-আমিন

    পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুর মহানগর ও পূবাইল মেট্রোপলিটন থানার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে পূবাইল সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি রবিউল আলমকে সভাপতি এবং দৈনিক সোনালী খবর এর পূবাইল প্রতিনিধি আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

    রবিবার ১১ জুন সন্ধ্যায় মহানগরীর পূবাইল থানার মীরের বাজার ফৌজিয়া সরকার কমার্শিয়াল কমপ্লেক্স এর তৃতীয় তলায় নিজ অফিস প্রাঙ্গনে ক্লাবের সকল সদস্য ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক জবাবদিহির সোহেল রানা, সহ-সভাপতি এশিয়ান টিভির পূবাইল প্রতিনিধি টিটন কুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক আনন্দ টিভির টঙ্গী ও পূবাইল প্রতিনিধি শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক সন্ধ্যা বাণী ও যুগ যুগান্তরের শাহিন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের ছবির আবু সাঈদ চৌধুরী, কোষাধ্যক্ষ দৈনিক আজকের বসুন্ধরার এইচ এম নুরুল হক বাবু দপ্তর সম্পাদক ঢাকা রিপোর্টাস ২৪ এর সৌরভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশজগতের তুষার সোহাগ, মহিলা সম্পাদিকা দৈনিক আমাদের সংবাদের কবিতা ইসলাম। কার্যনির্বাহী সদস্য দৈনিক নওরোজ ও ঢাকা প্রকাশ এর আবু সাঈদ, দৈনিক নাগরিক ভাবনার হাফিজুল ইসলাম, দৈনিক মাতৃ জগতের রাকিবুল ইসলাম। সাধারণ সদস্যরা হলেন সাপ্তাহিক এশিয়া বার্তা এর ইসরাফিল হোসেন রানা, মুক্তির চেতনায় বাংলাদেশ বাচ্চু তালুকদার, বাংলা খবরের সোহেল রানা। কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠানে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • মালদ্বীপের কুলুধুফুসী আইল্যান্ড ও নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করেন  হাইকমিশনার

    মালদ্বীপের কুলুধুফুসী আইল্যান্ড ও নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করেন হাইকমিশনার

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এর নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধিদল (৮-১০জুন) ২০২৩ মালদ্বীপের কুলুধুফুসী আইল্যান্ড ও নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করেন। হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

    ৮ জুন কুলধুফুসী সিটি মেয়র আহমেদ আতিফ, কাউন্সিলরবৃন্দ ও সিটি কাউন্সিলের কর্মকর্তাগন প্রতিনিধিদলকে এয়ারপোর্ট এ স্বাগত জানান। পরবর্তীতে সিটি কাউন্সিলে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে আনডকুমেন্টেড কর্মীদের বৈধ করন, প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা, বিনোদন, চিকিৎসা ইত্যাদি বিষয়ে সিটি কাউন্সিলের সহযোগিতা চাওয়া হয়। সিটি কাউন্সিলের পক্ষ হতে মানব সম্পদ উন্নয়ন ও খেলাধুলার অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করা হয়।
    উক্ত আইল্যান্ড এ দনবেজ কোম্পানি ও এমটিসিসি কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করা হয় এবং তাদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেয়া হয়। পরবর্তীতে কুলুধুফুসী হাসপাতাল পরিদর্শন করা হয় ও সেখানে কর্মরত বাংলাদেশী চিকিৎসকদের সাথে মতবিনিময় করা হয়।
    এছাড়াও ৯ জুন সন্ধ্যায় স্থানীয় জামাল উদ্দিন স্কুল অডিটোরিয়ামে কুলুধুফুসী আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়।

    এসময় বাংলাদেশ হাইকমিশনার বলেন প্রবাসীদের উদ্দেশ্য বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board এর সদস্যপদ গ্রহন, ই পাসপোর্ট, স্থানীয় আইন, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা প্রদান করেন কাউন্সেলর (শ্রম) মো: সোহেলপারভেজ। মান্যবর হাইকমিশনার তাঁর বক্তব্যে নিজের স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন মেনে প্রবাসী বাংলাদেশীদের কাজ করার জন্য আহ্বান জানান। তিনি সকল প্রবাসীকে বৈধ পথে দেশে রেমিটেন্স প্রেরণের জন্য অনুরোধ করেন। এছাড়াও সকলকে কর্মস্থলে জরুরি নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার অনুরোধ করেন।

    তিনি আরও উল্লেখ করেন দেশের সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে সরকার প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছেন এবং এটি ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

    ১০ জুন নলিভারানফারু আইল্যান্ড পরিদর্শন করা হয়। উক্ত আইল্যান্ড কাউন্সিল এর সাথে প্রতিনিধিদলের একটি সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইল্যান্ড এ হাউজিং প্রজেক্ট ও কৃষি প্রকল্পে কর্মরত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করা হয় ও তাদের সাথে মতবিনিময় করা হয়।

  • টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চক্ষু শিবির  অনুষ্ঠিত হয়েছে

    টাঙ্গাইলের মধুপুরে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরের ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্তরে বিনা মুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সহযোগিতায় ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যাবস্হাপনায় গতকাল মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মনিজ্জামান শহীদ। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেক নেতৃবুন্দ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরে বিনা মূল্যে সানী অপারেশনের জন্য ১৫ জন রোগীকে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয় এবং ৫৫ টি চশমা বিনা মূল্যে রোগীদের মাঝে বিতরণ করা হয় । চক্ষু শিবিরের সার্বিক সহযোগিতা করেন আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের নেতৃবৃন্দ। চিকিৎসা ব্যস্থাপনায় ছিলেন ইস্পাহানী ইসলামিয়া ইন্সটিটিউট ও হাসপাতাল জামালপুর। সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত এ চক্ষু শিবেরের কার্যক্রম চলমান থাকে।

  • ডাসারে ইজিবাইক চালকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ডাসারে ইজিবাইক চালকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ
    মাদারীপুরের ডাসারে ইজিবাইক চালকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ডাসার উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যান সোসাইটি।
    গত কাল সকালে ডাসার উপজেলা প্রেসক্লাবে এ সম্মেলন মাধ্যমে প্রতিবাদ করেন।
    উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যান সোসাইটির সভাপতি মোঃ সিরাজ সরদার বলেন, শ্রমিক ইউনিয়ন ডাসার উপজেলা শাখার সভাপতি রেজাউল শরিফ কালু দীর্ঘদিন যাবত চাঁদা বাজি ও গাজা বিক্রি সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী মুলক কর্মকাণ্ড করে আসছে। আমাদের শ্রমিক কল্যান সোসাইটির ইজিবাইক চালকদের কাছে প্রতিমাসে এক হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় আমাদের ইজিবাইক চালকের গাড়িতে যাত্রী উঠতে বাধা প্রদান করেন। গত ১০ তারিখ ভুরঘাটা স্টান্ডে মনির নামক এক চালককে বেধম মারধর করেন শ্রমিক ইউনিয়নের লোকজন।
    এ ঘটনা মিমাংসার জন্য ডাসার থানা পুলিশ উভয় সংগঠনকে ডাকেন। আমরা পুলিশের ডাকে সারাদিয়ে থানায় হাজির হই, কিন্তু শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি হাজির না হওয়ায় এক সপ্তাহ সময় দেন এবং উভয় পক্ষকে কোন ধরনের মারামারি না করার জন্য বলেন। কিন্তু থানা পুলিশের এ নিদের্শনা উপেক্ষা করে আজ সকালে শ্রমিক ইউনিয়নের লোকজন আমাদের সংগঠনের ইজিবাইক চালক শ্যামল বৈষ্ণব ও দেব্রত মজুমদারকে বেধম মারধর করেন। চালক শ্যামল বৈষ্ণব এর ইজিবাইক আটকে রেখে দেন। ভুক্তভোগী শ্যামল বৈষ্ণব ও দেব্রত মজুমদার বাদি হয়ে ডাসার থানায় অভিযোগ দায়ের করেন।
    আমরা এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।
    এ ঘঠনার ডাসার থানার ওসি তদন্ত মোঃ মনজুরুল ইসলাম বলেন উভয় সংগঠনের প্রতিনিধিদের সন্ধ্যায় থানায় ডাকা হয়েছে মীমাংসার জন্য।

  • পানছড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক

    পানছড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পুজগাং এলাকা হতে ১৪ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।

    সুত্র জানায় , ১০ জুন শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হারুনুর রশিদের দিক নির্দেশনায় এস আই অনিক কুমার দে’র নেতৃত্বে পুজগাং ছনটিলা সড়কের যুগেশ্বর পাড়া থেকে ১৪ কেজি গাঁজা সহ উপজেলার হারুবিল গ্রামের কোপালাক্ষ চাকমার ছেলে অমর শান্তি চাকমা (৩৫) কে আটক করে।

    ১১ জুন ২০২৩ রবিবার সকালে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন রশিদ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , মাদক ,অবৈধ চোরা চালান রোধে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং তা চলমান থাকবে। ।আটককৃত মাদক চালানকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। আজ রবিবার আটককৃত অমর শান্তি চাকমা কে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

  • কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠিন তিন পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন সিএমপি

    কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠিন তিন পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন সিএমপি

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামসহ দেশব্যাপী কিশোর গ্যাং সংস্কৃতি বর্তমানে আকর্ষণীয় হয়ে উঠেছে। হিরোইজম বা বাহাদুরি, কাঁচা টাকা–পয়সা, মাদকাসক্তি, সাংস্কৃতিক চর্চার নামে ছেলে–মেয়েদের অবাধে মেলামেশার তীব্র আকর্ষণ ইত্যাদি হাতছানি দিয়ে ডাকায় দ্রুত এ সমস্ত গ্যাং এবং তাদের সদস্য সংখ্যা বাড়ছে। সেই সাথে টিকটক, লাইকি ইত্যাদি নানান ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমেও পথভ্রষ্ট হয়ে কিশোররা কিশোর গ্যাংয়ে নাম লেখাচ্ছে। ফলে সমাজকে ভেতরে ভেতরে উইপোকার মতো খুবলে খেয়ে ফেলছে এই অশুভ চর্চা।

    সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এ প্রসঙ্গে জানান, ২০১৯ সালে করা কিশোর গ্যাংয়ের একটি তালিকা আমাদের কাছে আছে। কিশোর গ্যাংয়ের সেই তালিকাটি হালনাগাদ করা হবে। পাশাপাশি এই গ্যাং কালচার দমাতে তিন উপায়ে কাজ করার কথা ভাবছে পুলিশ। এক. নতুন করে কিশোর গ্যাংয়ের সলিড তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় নিয়ে আসা। দুই. কিশোর গ্যাংয়ে জড়িত কিশোরদের অভিভাবকদের ডেকে এনে কাউন্সেলিং সভা করা। তিন. এসব গ্যাং কালচারে যেসব কথিত বড় ভাইরা ছায়া হয়ে আছেন তাদেরও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনের আওতায় আনা।

    র‌্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম এ প্রসঙ্গে বলেন, দেশে কিছু অপসংস্কৃতির প্রভাব ঘটেছে, তার একটি হচ্ছে কিশোর গ্যাং। অন্যান্য জেলার মতো চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য রয়েছে। এর প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের ওপর নজরদারি রাখার পাশাপাশি আমরা অভিযান শুরু করেছি। বর্তমানে কিশোর গ্যাংয়ের যারা ধরা পড়ছে, তাদের অনেকের বিরুদ্ধে পূর্বেকার মামলা রয়েছে। আমরা সম্প্রতি এমন একজনকে পেয়েছি, যার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। খুব দুঃখজনক বিষয়টি। তিনি বলেন, পারিবারিকভাবে নৈতিক শিক্ষা আরও জোরদার এবং সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে– এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

    গোয়েন্দা প্রতিবেদন ও গনমাধ্যম অনুসন্ধান বলছে, রাজনৈতিক নেতাদের মদদে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং। পাড়া–মহল্লায় গড়ে ওঠা এসব গ্রুপের দৌরাত্ম্য রুখতে তালিকা হচ্ছে মদদদাতাদের। গত কয়েক বছর ধরে কিশোর অপরাধের সংখ্যা বেড়েই চলেছে। সিনিয়র–জুনিয়র দ্বন্দ্ব, সিগারেট খাওয়া, প্রভাব বিস্তারের জেরে হরহামেশা ধাওয়া–পাল্টা ধাওয়া, মারধর, সশস্ত্র হামলা, এমনকি খুন করতেও দ্বিধা করছে না তারা। গত এক বছরে কিশোর গ্যাংয়ের হাতে অন্তত এক ডজন খুনের ঘটনা ঘটেছে।

    ২০১৯ সালে করা সিএমপির তালিকায় কিশোর গ্যাংয়ে মোট কিশোরের সংখ্যা ৫৩৫ জন। গ্যাংয়ের সংখ্যা ৪৭টি। তাদের নিয়ন্ত্রক কথিত বড় ভাইদের বেশিরভাগই সরকার দলীয় রাজনৈতিক নেতা নামধারী। তবে এ তালিকার অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    সিএমপির পশ্চিম বিভাগের চার থানায় কিশোর গ্যাং গ্রুপের সংখ্যা ১৪টি ও সদস্য সংখ্যা ৯৩ জন। এর মধ্যে ডবলমুরিং থানায় গ্রুপের সংখ্যা ৭টি ও সদস্য সংখ্যা ৪৫ জন। পাহাড়তলী থানায় সদস্য সংখ্যা ২২ জন ও গ্রুপের সংখ্যা ৩টি। হালিশহর থানায় গ্রুপের সংখ্যা ২টি আর সদস্য সংখ্যা ১৩ জন। আকবর শাহ থানায় সদস্য সংখ্যা ১৩ জন আর গ্রুপ হচ্ছে ২টি।

    বন্দর বিভাগের দুই থানায় কিশোর গ্যাংয়ের নাম পুলিশের তালিকায় থাকলেও কর্ণফুলী ও পতেঙ্গায় কোনো কিশোর গ্যাং নেই বলে দাবি পুলিশের। ইপিজেড থানায় গ্রুপের সংখ্যা একটি আর সদস্য সংখ্যা ৮ জন। অন্যদিকে বন্দর থানায় গ্রুপের সংখ্যা ৩টি এবং সদস্য সংখ্যা ৩০ জন।

    সিএমপির দক্ষিণ বিভাগের চার থানায় ১৬টি কিশোর গ্যাংয়ের সদস্য সংখ্যা ৩১৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি কিশোর অপরাধীর সংখ্যা কোতোয়ালী থানায়। যার সদস্য সংখ্যা ১৫০ জন ও গ্রুপের সংখ্যা ৪টি। বাকলিয়া থানার গ্রুপের সংখ্যা ৩টি আর সদস্য সংখ্যা ১৮ জন। চকবাজারে গ্রুপের সংখ্যা ৭টি ও সদস্য সংখ্যা ১১৮ জন। সদরঘাট থানায় গ্রুপের সংখ্যা ২টি ও সদস্য সংখ্যা ৩০ জন।

    একইভাবে সিএমপির উত্তর বিভাগের চার থানায় কিশোর গ্যাং গ্রুপের সংখ্যা ১৩টি ও সদস্য সংখ্যা ৮৮ জন। এর মধ্যে চান্দগাঁও থানায় গ্রুপের সংখ্যা ২টি ও সদস্য সংখ্যা ৩০ জন। পাঁচলাইশ থানায় সদস্য সংখ্যা ১৮ জন ও গ্রুপের সংখ্যা ৩টি। খুলশী থানায় গ্রুপের সংখ্যা ৬টি আর সদস্য সংখ্যা ৩২ জন। বায়েজিদ থানায় গ্রুপ ২টি এবং সদস্য সংখ্যা আট।

    সিএমপি সূত্রে জানা যায়, নগরীতে নিয়মিত বসে আড্ডা দেয় সেরকম অপরাধপ্রবণ স্পটের সংখ্যা ছিল প্রায় ৩০০টি। কোচিংভিত্তিক, রাজনৈতিক, স্কুল–কলেজভিত্তিক, চাকরিজীবী এই ধরনের অন্তত ১৫টি ক্যাটাগরির আড্ডার এই ৩০০ স্থান নির্ধারণ করা হয়েছিল বলে সিএমপি সূত্রে জানা গেছে।

  • সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাজী মতিউর রহমান মতিন

    সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাজী মতিউর রহমান মতিন

    হেলাল শেখঃ পবিত্র ঈদুল আযহা (ঈদের) শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার আশুলিয়া থানাধীন “ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক” বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতিন সাহেব। পবিত্র ঈদুল আযহার (ঈদ) উপলক্ষে সকলেই মিলেমিশে আনন্দ উপভোগ করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতা কর্মীগণসহ দেশবাসী সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, “ঈদ মোবারক” ঈদ মোবারক” ঈদ মোবারক”।
    আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতিন বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একটি বার্তা, আমাদের মতো ভাই বন্ধুদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা যারা বিত্তবান, সামর্থবান, একাধিক পশু কুরবানি দিচ্ছেন, আপনাদের বাড়ির আশেপাশে কিংবা আপনাদের জানামতে একটু দূরে হলেও যাদের সামর্থ নেই পশু কুরবানি করার মতো কিন্তু তাদের ঘরে ছোট ছোট অবুঝ শিশু বাচ্চা আছে, তাদেরকে যেন আমরা আমাদের কুরবানির মাংসের মধ্যে শরিক করি অর্থাৎ নিজেদের আত্মীয়-স্বজনের ভাগ থেকে কিছু গোস্ত অর্থাৎ মাংস তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি সবাই। তিনি আরো বলেন,ওই সমস্ত নি¤œমধ্যবিত্ত লোকজন লজ্জায় বাসা থেকে বের হবে না, এমনিভাবে আমরা যারা স্থানীয় বাসিন্দারা পশু কুরবানি করছি, সবাই একজন দুজন, চারজন করে ঐ সমস্ত ফ্যামিলির মধ্যে কুবানির গোস্ত পৌঁছে দিলে আমার মনে হয় তেমন কেউ আর বাকি থাকবে না, ইচ্ছা থাকলে উপায় হবে ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন মানবতার ফেরিওয়ালা সমাজ সেবক আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতিন সাহেব।

  • পাইকগাছার ভুবন মোহিনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাি ত ঘটনায় শিক্ষকদের মানববন্ধন

    পাইকগাছার ভুবন মোহিনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাি ত ঘটনায় শিক্ষকদের মানববন্ধন

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় রাড়ুলী ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাি ত করার ঘটনায় মাববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। গত ৬ জুন বিদ্যালয়ের সভাপতি আরশাদ আলী বিশ্বাস প্রধান শিক্ষককে লাি ত করে। এনিয়ে উপজেলা প্রশাসন সমাধান করতে না পারায় রোববার দুপুর তিনটায় উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন করে। শিক্ষক সমিতির উপজেলা সহ সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এম এম মতিউর রহমানের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি রহিমা আফরোজ শম্প্, সুকৃকি মোহন সরকার, সজ্ঞায় কুমার মন্ডল, মধু সুধন সরকার, সম্পাদক, শেখ আব্দুর রহমান, কোষাদক্ষ শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান,,জি এ গফুর, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার,আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার, পলাশ কান্তি মজুমদার। এ সময় বক্তরা বলেন, সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন নেককার জনক আচারণে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। তার সভপতি বাতিল করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন বক্তরা। মানববন্ধন শেষে শিক্ষরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে খেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা নির্বাহী অফিসার(অতিঃ দাঃ) মো.সবুর আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শ্রী দিলিপ কুমার , উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, আ.লীগ নেতা কুতুব, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, ক্রীড়া সংগঠক শহিদুল ইসলাম দায়েন, আব্দুল আলিম যতিন, সাইদুর রহমান সাইদ, সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশ,প্রতিযোগীতার মাধ্যমে মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি,জঙ্গিবাদসহ সকল ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যেই এ আয়োজন করেছে সরকার।উল্লেখ্য সুজানগর পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ এ প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই- এমপি প্রিন্স

    উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই- এমপি প্রিন্স

    এম এ আলিম রিপন : পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ মানুষের রক্তের ও ২ লক্ষ ৬৯ হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে যারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন তাদের চেতনায় ছিল স্বাধীনতা, হৃদয়ে ছিল বঙ্গবন্ধু ও কণ্ঠে ছিল জয় বাংলা। বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সাথে পরিচিত না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যদি এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা যদি সম্মুখ ধারনা লাভ করে তবে ভবিষ্যতে কখনো জামায়াতের সাথে গাটবাধা কোন জোট এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আশিন হতে পারবে না।রবিবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে সংস্কারকৃত নতুন কোলচরী-শুকচর রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই সোনার বাংলায় আওয়ামীলীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনইস্বাধীনতার ফসল জনগণ পুরোপুরি ভোগ করতে পারে। সব নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত বাস্তবায়িত হয়। বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের সময়েও লীগের নেতাকর্মীরা মানুষের উপর দাপট খাটায় না, লুট তরাজ করে না -শুধু মানুষের সেবা করে। তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারের পাশে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে জেলা আ.লীগ নেতা রকি, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, আ.লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস,ইউপি সদস্য মোক্তার হোসেন, আ.লীগ নেতা দুলাল হোসেন,রইজ উদ্দিন,বাবুল হোসেন, রবিউল ইসলাম রবি ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সাবেক ইউপি সদস্য আজিবর রহমান আজাই,আব্দুল আজিজ শেখসহস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।