Blog

  • নগরবাসী মল্লিকের মৃত্যুতে সংসদ সদস্য রাশেদ খান মেননের শোক

    নগরবাসী মল্লিকের মৃত্যুতে সংসদ সদস্য রাশেদ খান মেননের শোক

    উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু নগরবাসী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বরিশাল -২ আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন,
    তিনি আজ এক শোক বার্তায় বলেন বাবু নগরবাসী মল্লিক একজন সজ্জন ব্যাক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন এবং দলমতের ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করেছেন
    আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

    আর এক শোক বার্তায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, সাধারণ সম্পাদক সীমা রানী শীল, বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন।নগরবাসী মল্লিকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

  • উজিরপুরে অ*গ্নিকাণ্ডে এক বৃদ্ধা নি*হত,  দুইটি বসত ঘরসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    উজিরপুরে অ*গ্নিকাণ্ডে এক বৃদ্ধা নি*হত, দুইটি বসত ঘরসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের গুঠিয়ায় গ্রামে কয়েক ঘন্টার ব‍্যবধানে দুটি বসতঘরে রহস‍্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে এক মহিলা নিহত হয়েছেন। পুড়েগেছে কয়েক লক্ষ টাকার মালামাল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত‍্যানন্দী গ্রামে গত ২১ জানুয়ারি রবিবার রাত ৯টার দিকে মৃত কালু হাওলাদারের ঘরে আগুন লাগে এসময় কালু হাওলাদারের স্ত্রী বৃদ্বা চানবরু বিবি (৯০) আগুনে ঝলসে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহতের নাতী রহিম হাওলাদার জানান বৃদ্বা দাদী, দাদা কালু হাওলাদারের ভিটিতে একা বসবাস করত অসাবধানতাবশত কুপির আগুন কাপর অথবা মশারিতে ছড়িয়ে পরে তিনি অগ্নীদগ্ধ হয়ে মৃত্যু বরন করেন।
    অপরদিকে ২২ জানুয়ারী সকাল সাড়ে ৯ টায় অগ্নিকাণ্ডে ইউনিয়নের বানকাঠী গ্রামের আফসার হাওলাদারের পুত্র অটোচালক সোহেল হাওলাদারের বসত ঘরে আগুন লেগে নগদ টাকা মূল‍্যবান জিনিস পুরে ছাই হয়ে যায়। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়ে পথে বসেছে এ পরিবার।
    অটোচালক সোহেল জানান আজ সকালে তিনি নিজের অটো নিয়ে বের হলে তার স্ত্রী বাচ্চা নিয়ে মাদ্রাসায় থাকায় ফাকা বাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে, এতে ঘরে থাকা নগদ একলক্ষ টাকা পাসপোর্ট, জমির দলিল,টিভি,ফ্রিজ, ঘরে রক্ষিত ধান চাল সব পুড়ে গেছে।
    এখন পরনের কাপর আছে আমার সম্বল।
    তিনি আরো বলেন গত এক মাস পূর্বে আমার ঘর ফাঁকা থাকলে চুরির ঘটনা ঘটে। এবারেও ঠিক একই ভাবে বাড়ি ফাঁকা থাকায় পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে দেয়া হতে পারে বলে ধারন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান,অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি তবে রহস্যজনকের বিষয় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • আশুলিয়ায় আবারও দুর্ধ*র্ষ ডা*কাতি-৭০ ভরি স্বর্ণ ও ৩৮ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লু*ট

    আশুলিয়ায় আবারও দুর্ধ*র্ষ ডা*কাতি-৭০ ভরি স্বর্ণ ও ৩৮ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লু*ট

    বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর মান্নান মোল্লার বাড়ি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত গ্রীল কেটে বাড়িতে ডুকে পিস্তল ও দেশি অস্ত্র ঠেকিয়ে বাড়ির লোকজোনকে জিম্মি করে প্রায় এক ঘন্টাব্যাপী ডাকাতি করে নগদ ৩৮ লাখ টাকা ও প্রায় ৭০ ভরি স্বর্ণের অলংকারসহ প্রায় এক কোটি টাকার বেশি মালামাল নিয়ে পালিয়ে গেছে ডাকাত দল।
    সোমবার ২২ জানুয়ারি ২০২৪ইং তারিখ ভুক্তভোগী মোঃ মান্নান মোল্লা গণমাধ্যমকে বলেন, রাত ২টার দিকে হঠাৎ শব্ধ শোনে বাহিরে আসলে ৭-৮জনের ডাকাত দল ২টি পিস্তল ও রাম দা, ছ্যান ঠেকিয়ে আমাদের সবাইকে বেঁধে ফেলে তিনটি পৃথক জায়গায় রাখা নগদ ৩৮ লাখ টাকা এবং প্রায় ৭০ ভরি সোনার অলংকার লুট করে নিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে চলে যায়। সাথে সাথে “৯৯৯” এ কল করলে পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সদস্য ও সাংবাদিকরা আসেন, তিনি আরো বলেন, এর আগে আশুলিয়ার আরো অনেক বাড়িতে একই ভাবে ডাকাতির ঘটনা ঘটলেও এ পর্যন্ত কোনো ডাকাত গ্রেফতার হয়নি, পিস্তল ও দেশি অস্ত্রও উদ্ধার হয়নি, তাই এই ডাকাত দল আরো সাহস পাচ্ছে ডাকাতি করতে, আমাদের নিরাপত্তা নেই বললেই চলে।
    এর আগে আশুলিয়া থানার পুলিশ ক্যাম্পের অদূরে টঙ্গাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল তালুকদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার পর আশুলিয়ায় ডাকাতদের গুলিতে একটি কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এসময় ডাকাতদের কাজে বাঁধা দেওয়ায় ডাকাতদের আঘাতে আহত হয়েছেন আরো একজন। এর আগে আশুলিয়ার কাঠগড়া ৪-৫টি বাড়িতে একই সিস্টেমে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে, ডিস ব্যবসা দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে। গত রবিবার ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় মোঃ আমির দেওয়ানের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। নিহত নিরাপত্তাকর্মীর নাম মোঃ আব্দুল কাদের (৫৮), তিনি বি-বাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা। আশুলিয়ার কুটুরিয়া এলাকার “নীট ২০০৭ লিমিটেড” এর কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে স্থানীয় ফারুক দেওয়ান বলেন, মজিবুর দেওয়ানের ভাই আমির দেওয়ানের বাড়ির পিছনের গ্লীল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে ডাকাত দল, এরপর ডাকাতদের সাথে আমির দেওয়ানের ধস্তাধস্তি হয়, এসময় আমির দেওয়ানের ভাই মজিবুর দেওয়ান বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে তার ছেলে জানালা দিয়ে ডাকাতদের দেখতে পায়। এসময় শর্টগান দিয়ে ফাঁকা গুলি ছোড়ে মজিবুর দেওয়ানের ছেলে, ডাকাতরাও গুলি ছোড়ে। তাদের মধ্যে প্রায় ২০ রাউন্ড গুলি বিনিময় হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ খবর পেয়ে স্থানীয়রা একত্রিত হয়ে চিৎকার দিয়ে ওই বাড়ির দিকে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় মামুন দেওয়ানের বাড়ির সামনে ওই নিরাপত্তাকর্মীকে দেখে ডাকাতরা তাকে গুলি করে মৃত ভেবে পালিয়ে যায়। এসময় নিরাপত্তা কর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে লোকজন তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে নিলে তিনি মারা যান। উক্ত ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
    এর আগে গত (২৮ অক্টোবর ২০২৩ইং) আশুলিয়ার কাঠগড়া দূর্গাপুর ৭-৮ জনের ডাকাত দল বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় কৌশলে বাড়ির মালিক বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল তালুকদারের লাইসেন্সকৃত একটি পিস্তল ও একটি শটগান লুট করে নিয়ে যায় ডাকাত দল। পৃথক ঘটনা আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর ডিস ব্যবসা দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হন। একই ইউনিয়নে একদিনে পৃথক দুইটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উধ্বতন কর্মকর্তা ও র‌্যাব-৪, সিপিসি-২ এর সাভারের নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগণ। গত (২৫ অক্টোবর ২০২৩ইং) ভোর রাত প্রায় ৩টার দিকে আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি এলাকার মোঃ ওবায়দুল তালুকদারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ এর চাচাতো ভাই উক্ত বাড়ির মালিক। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, আশুলিয়ায় তিন তলার বাড়ির দেয়ালের সঙ্গে বাঁশ রেখে ২য় তলার বারান্দায় উঠে ডাকাত দল। ওই বারান্দার ৩ ফুট গ্রিল বাকীটা উন্মুক্ত ডিজাইনের। এর ফলে ডাকাত দল বাঁশের সাহায্যে বারান্দায় উঠে জানালার গ্রিল কেটে ভবনের কক্ষের ভিতরে ঢুকে পড়ে, এরপর ডাকাত দল বাড়িটিতে প্রায় দুই ঘন্টার মতো সময় ধরে অবস্থান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এই ডাকাতির ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মতো দুরত্বে আশুলিয়া থানার একটি পুলিশ ক্যাম্প রয়েছে। অনেকেই বলেন, আশুলিয়া ইউনিয়নের এক মুক্তিযোদ্ধার বাড়ি ও টঙ্গাবাড়ি, কাঠগড়া, দুর্গাপুর, নয়াপাড়াসহ ৪-৫টি বাড়িতে একই সিস্টেমে পৃথক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কোনো ডাকাতকে গ্রেফতার বা অস্ত্র উদ্ধার করতে পারেনি।
    ঢাকা-১৯ এর সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ এর চাচাতো ভাই ভুক্তভোগী ওবায়দুল তালুকদার গণমাধ্যমকে বলেন, ভোর রাতে তিন তলা বাড়ির ২য় তলার খোলা বারান্দায় উঠে তারপর জানালার গ্রিল কেটে ৭ থেকে ৮ সদস্যের অস্ত্রধারী ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা এরপর দুই ও তিন তলার বসবাসকারী সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। এ সময় ঘরে থাকা নগদ সাড়ে ৯ লক্ষ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি পিস্তল ও একটি শর্টগানসহ মূল্যবান বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। সাভার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান নঈম বলেন, “পুলিশের তৎপরতা যদি যথাযথ থাকে তাহলে অপরাধীরা এমন বড় ধরণের ঘটনা ঘটাতে সাহস পাওয়ার কথা নয়। যদি ঘটনাটি পুলিশের ক্যাম্পের অদূরে হয়ে থাকে, তাহলে এটা অপ্রত্যাশিত ও দুঃখজনক।”
    আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের “আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আরাফাত উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ভোর রাত ৪টা ৩২ মিনিটে খবর পাই। ৪টা ৩৮ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে যাই। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গ্রিল কেটে ডাকাত দল ঢুকেছে। দুইটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে গেছে ডাকাতরা। তিনি আরো বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছি। পুলিশ ক্যাম্প থেকে এতো কাছে এই বড় ধরণের ডাকাতি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওইদিন ‘ক্যাম্প থেকে একটি টহল টিম ছিল রস্তমপুরে পূজার ডিউটিতে’। অবশ্য কাছাকাছি থানার আরো একটি টহল টিম ছিল কাঠগড়া এলাকায়, তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দুইটি টিম। এরপর একই দিনগত সন্ধ্যা ৭টার দিকে কাঠগড়া দূর্গাপুর এলাকায় সরকার বাড়ির কাছে দুর্ধর্ষ সন্ত্রাসীরা ডিস ব্যবসা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গুলাগুলি ও বোমা হামলার ঘটনা ঘটায়। পৃথক ঘটনায় আশুলিয়া থানায় একাধিক মামলা দায়ের করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সন্ত্রাসী ডাকাত গ্রেফতার বা অস্ত্র উদ্ধার হয়নি। অনেকেই বলছেন যে, আশুলিয়ায় বিশিষ্ট ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন।
    উক্ত ডাকাতির গুলিতে নিরাপত্তাকর্মী নিহতের ঘটনার বিষয়ে আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) এএফ এম সায়েদ গণমাধ্যমকে বলেন, আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিলো এক দল ডাকাত। এ সময় ডাকাতদের গুলিতে একজন নিরাপত্তাকর্মী নিহত হন। তিনি বলেন, ঘটনাস্থল পুরিদর্শন করা হয়েছে, তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়ায় উক্ত ডাকাতির পর পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। আশুলিয়ায় ডাকাতির ঘটনায় এ পর্যন্ত কোনো ডাকাত গ্রেফতার বা অস্ত্র উদ্ধার হয়নি বলে ভুক্তভোগীরা জানান, সেই সাথে মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাই ও ডাকাতির ঘটনা ধারাবাহিক ভাবে ঘটছে বলে এলাকাবাসী জানায়। জানা গেছে, দেশি অস্ত্র তৈরি করছে কিছু কামার কিন্তু পিস্তল কে বা কারা ক্রয়-বিক্রয় করছে এবং কারা ব্যবহার করছে তাদের নাম জানা গেলেও বিষয়টি রহস্যজনক বলে জানান অনেকেই। গত এক বছরে অনেক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মামলা হয়েছে ১-২টি। পর্ব-১।

  • নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ গ্রেফতার ২

    নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ গ্রেফতার ২

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রায়হান শেখ (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রায়হান শেখ (২৮) নড়াইল জেলার কালিয়া থানার জোকা গ্রামের জাহান শেখের ছেলে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন সালমাবাদ ইউনিয়নের জোকা মোড়ের পশ্চিম পাশে ইমরুল এর বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ রতনূজ্জামান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) টিপু সুলতান ও এএসআই (নিঃ) মোঃ সাইফুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রায়হান শেখ (২৮)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পনের পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নড়াইল থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করে। রবিবার (২১ জানুয়ারি) সকাল সময় মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ জসিম মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ জসিম মোল্যা নড়াইল জেলার সদর থানার ভওয়াখালী সাকিনের খোকন মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

  • ঝিনাইদহের মহেশপুর উপজেলার এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ সেরা দত্তনগর বিখ্যাত কৃষি খামার

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ সেরা দত্তনগর বিখ্যাত কৃষি খামার

    মহেশপুর ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
    আজ থেকে প্রায় (৭৭) বছর আগে কলকাতার বিশিষ্ট ঠিকাদার হেমেন্দ্র নাথ দত্ত ব্রিটিশ শাসনকালে এলাকার কিছু মানুষের সাহায্যে সবজি চাষ শুরু করেন। উল্লেখ্য ব্রিটিশ এই নাগরিকের নাম অনুসারে এলাকার নাম দত্তনগর করা হয় যা মহেশপুর উপজেলায় অবস্থিত। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশাল আয়তন ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আংশিক আয়তন নিয়ে অবস্থিত দত্তনগরের হেমেন্দ্র নাথ দত্তের এই সবজি খামার।
    যা এশিয়ার দ্বীতিয় বৃহৎতম কৃষি খামার খামার গুলোর অন্যতম। (১৯৪০) সালে হেমেন্দ্র নাথ দত্তের খামারটি প্রায় তিন হাজার (৩০০০) একর জমির উপর অবস্থিত। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা বাহিনীর রসদ সরবরাহকারি ঠিকাদার ছিলেন।

    তিনি সেনাবাহিনীর জন্য সবজি সরবরাহের ঠিকাদারি লাভ করেন। তাজা সবজি উৎপাদনের জন্য নিজ গ্রাম দত্তনগরে এ বিশাল কৃষি খামার গড়ে তুলেন। (১৯৪০) সালে এ এলাকা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন নিভৃত পল্লী। সড়ক ছিল না।
    রেলপথে দর্শনা স্টেশনে সবজি বহন করে নিয়ে কলকাতায় পাঠানোও ছিল দুরূহ ব্যাপার। দীর্ঘ সময় লাগায় পচে যেত। তিনি দত্তনগরে হেলিপ্যাড স্থাপন করেন এবং প্রতিদিন হেলিকপ্টারযোগে টাটকা শাক-সবজি কলকাতায় সরবরাহ করে তিনি প্রচুর লাভ করতেন। খামারের কলেবরও বৃদ্ধি করেন।

    দত্তনগর এ বিশাল খামারের আওতায় ৫টি ফার্ম আছে। সেগুলো হচ্ছে গোকুলনগর, পাথিলা, মথুরা, করিঞ্চা এবং কুশাডাঙ্গা। ফার্মগুলোর মোট জমির পরিমাণ দু’হাজার ৭৩৭ একর। আবাদী জমির পরিমাণ প্রায় আড়াই হাজার একর। নিচু জমি আছে ৬-শ’একর এবং বিল এলাকা আছে ২শ’একরের উপর। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর এইচ দত্ত দত্তনগর খামার ছেড়ে কলকাতায় চলে যান। ম্যানেজার ও কর্মচারিরা খামার দেখাশুনা করতে থাকেন।

    (১৯৪৮) সালে তৎকালীন পাকিস্তান সরকার দত্তনগর খামার অধিগ্রহণ করে এবং কৃষি বিভাগের উপর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। (১৯৬২) সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।
    বিএডিসি, বিভিন্ন শস্য বীজ উৎপাদনে খামারটি কাজে লাগায়। অফিস, বাসভবনসহ নানান স্থাপনা নির্মাণ করা হয়। সেচের জন্য বসানো হয় গভীর ও অগভীর নলকূপ। আর ক্ষেতে পানি সরবরাহের জন্য পাকা ড্রেন নির্মাণ করা হয়। আগে শ্রমিক দিয়ে শস্য কর্তন ও মাড়াই করা হতো এখন বড় বড় মেশিনের সাহায্যে ফসল কাটা ও মাড়াই করা হয়।

  • তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার  মতবিনিময়

    তানোর উপজেলা চেয়ারম্যান ময়নার মতবিনিময়

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না দলীয় নেতাকর্মীদের সঙ্গে
    নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়না নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা করে ব্যস্ত সময় পার করছেন।
    জানা গেছে, গত ২১ জানুযারী রোববার দিনভর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাতাসপুর, দুর্গাপুর, নাড়িপাড়া,
    সাধুরমোড় ও দমদমাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী সৌজন্যে সাক্ষাৎ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ,প্রধান শিক্ষক জিল্লুর রহমান, ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক ও লুৎফর রহমানপ্রমুখ।
    এদিন উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই। অতীতের সকল মতভেদ ও মতপার্থক্য পরিহার করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার সঙ্গে থাকতে হবে। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে প্রতিটি ভোটারের দোরগোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করতে হবে এবং মনে রাখতে হবে নৌকা যার আমরা তার, নৌকা যার আওয়ামী লীগের ভোট তার। আগাতিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আমাদের সবাইকে ভোট যুদ্ধে ঝাপিয়ে পড়ে নৌকার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে।#

  • লালমনিরহাটে এনজিও ফেডারেশন পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

    লালমনিরহাটে এনজিও ফেডারেশন পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে এনজিও ফেডারেশনএর পক্ষে থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে৷ গত (২১ জানুয়ারী)২০২৩ইং রবিবার বিকালে জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পি এফ আইটি ট্রেনিং সেন্টার চত্তরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ইসারত জাহান ছনি, মোস্তাইন বিল্লা,আঞ্চলিক ব্যবস্থাপ কুড়িগ্রাম অঞ্চল আব্দুল মজিদ, এলাকা ব্যবস্থাপক তুষভান্ডার কালীগঞ্জ নুরুজ্জামান আহম্মেদ, প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনসুর আলী, নির্বাহী পরিচালক স উন্নয়ন কেন্দ্র ফিরোজা বেগম,নির্বাহী পরিচালক ফিডা মোখলেসুর রহমান টুকু,রিপোর্টার্স ক্লাব কালিগঞ্জ, ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শীতাবস্ত্র গ্রোহনকারী সহ আরো অনেক।

    হাসমত উল্লাহ ।।

  • লালমনিরহাটে ৪৮কেজি  গাঁজা ও ট্রাকসহ গ্রেফতার ১

    লালমনিরহাটে ৪৮কেজি গাঁজা ও ট্রাকসহ গ্রেফতার ১

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
    লালমনিরহাট থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ট্রাকসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত(২০জানুয়ারি)২০২৪ইং পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ শাহাদত সরকার (৩৫), পিতা-মোঃ চাঁন সরকার (ড্রাইভার), গ্রাম- দেলুয়াকান্দি, ইউপি- ভাঙ্গাবাড়ী, থানা- বেলকুচি, জেলা-সিরাজগঞ্জকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গোপনে সংবাদের প্রেক্ষিতে মাদকদব্যসহ বালু ভর্তি ট্রাকটি তিস্তা টোল প্লাজায় আসলে ট্রাকটি থামার সংকেত দিলে একজন দ্রুত ট্রাক হতে পালিয়ে যায়। ট্রাকটি তল্লাসীকালে ট্রাকের কেবিনের ছাদের উপরের ডালায় ত্রিপল ও সাদা রংয়ের পলিথিন দ্বারা ঢাকা অবস্থায় ১০ টি পোটলায় সর্বমোট ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
    মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত ও পলাকত আসামীদ্বয়ের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং- ৩৯, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু হয়। লালমনিরহাট সদর থানর অফিসার ইনচার্জ ওমর ফারুক,জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এলাকা হইতে ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ট্রাকসহ এক জনকে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • নগরীর সিএমপি ইপিজেড থানার অভিযানে চুরি যাওয়া মালামাল সহ  সুমন ডার্বি গ্রেফতার

    নগরীর সিএমপি ইপিজেড থানার অভিযানে চুরি যাওয়া মালামাল সহ সুমন ডার্বি গ্রেফতার

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামের নগরীর সিএমপির ইপিজেড থানাধীন সিইপিজেডস্থ টিম এ্যাপারেলস নামক ফ্যাক্টরির জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা ফ্যাক্টরিতে প্রবেশ করে (১) সিলিং ফ্যান ৪০ টি, (২) সুইং মেশিন হেড ৩০ পিস, (৩) সুইং মেশিনের মোটর ৩০ পিস, (৪) ইলেকট্রিক ওয়্যার ৪,০০০ মিটার চুরি করে নিয়ে যায়। বাদির এরুপ অভিযোগের ভিত্তিতে টাকাসহ সর্বমোট ৬,৩০,০০০(ছয় লক্ষ ত্রিশ হাজার) টাকার মালামাল চুরি করিয়া নিয়া যায় মর্মে বাদী ইপিজেড থানায় লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ ইপিজেড থানার মামলা নং-৬, তারিখ-২০/০১/২০২৪ ইং, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

    মামলার প্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (বন্দর) জোন মোঃ মাহামুদুল হাসান এর দিক নির্দেশনায়, ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে, এসআই/ মোশারফ হোসেন, এএসআই/ শরিফুল ইসলাম, এএসআই/ শামছুদ্দিন, এএসআই/ ইমাম হোসেন নগরীর চাদগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ সুমন ডার্বিকে আটক করেন।

    পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন দক্ষিন মধ্যম হালিশহর টেকের মোড় রেলবিট মাহাবুব কলোনী থেকে ৩০ টি সিলিং ফ্যানের বডি, ৮৭ টি সিলিং ফ্যানের ডানা (ব্লেড), ১২ টি মোটর, ১০ ব্যাটারিসহ আরো কিছু চোরাই মালামাল উদ্ধার করেন।
    গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশী পাহারায় বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • গভীর রাতে এসপির ভালোবাসার কম্বল পেলেন শীতার্ত মানুষ

    গভীর রাতে এসপির ভালোবাসার কম্বল পেলেন শীতার্ত মানুষ

    নাজিম উদ্দিন রানাঃগভীর রাত জেগে শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে ভালোবাসার মানবিক পরশ হিসেবে একটি করে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দিয়েছেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।তিনি লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার।

    শনিবার (২০ জানুয়ারি) রাত ১২টা থেকে মধ্য রাত পর্যন্ত মেঘনা নদীর কূলে মানতা জনগোষ্ঠীসহ বিভিন্ন হাট-বাজারে ছিন্নমূল মানুষ ও জেলা শহর এলাকায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা যায়। অনেক-সময় তাদের গায়ে কম্বল জড়িয়ে দিতে ও দেখা গেছে এসপি তারেক বিন রশিদকে।

    শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআইও-১) একেএম আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার (ওসি-তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।

    পুলিশ সুপার তারেক বিন রশিদ সাংবাদিকদের বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও বেদে পল্লীর মানুষগুলো খুব কষ্টে মানবেতর জীবন-যাপন করছে। একটু উষ্ণতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।