মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)এর ২০২৪-২৬ সনের ত্রি-বার্ষিক নির্বাচনে চট্টগ্রাম জেলা থেকে পরিচালক পদে প্রার্থী হয়েছে চট্টগ্রামের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি “নুসরাত ডেভলাপমেন্ট কোম্পানি (প্রাঃ)লিমিটেড ” এর ব্যবস্হাপনা পরিচালক(এমডি)বিজিএমই সদস্য, পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্মিত সভাপতি চট্টগ্রাম পটিয়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নাজিম উদ্দীন। রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)এর ২০২৪-২৬ সনের ত্রি-বার্ষিক নির্বাচনে চট্টগ্রাম জেলা থেকে পরিচালক পদে প্রার্থী হয়েছে চট্টগ্রামের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি “নুসরাত ডেভলাপমেন্ট কোম্পানি (প্রাঃ)লিমিটেড ” এর ব্যবস্হাপনা পরিচালক(এমডি)বি জিএ মই এ সদস্য, পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্মিত সভাপতি চট্টগ্রাম পটিয়ার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ্ব নাজিম উদ্দীন।নাজিম উদ্দীনের ভোট নাম্বার-১৬,রিহ্যাব সদস্য নাম্বার-১১৪১/২০১১।সে বাংলাদেশের সকল সম্মানিত রিহ্যাব সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের সকল রিহ্যাব সদস্যদের কাছে সকলের আন্তরিক সমর্থন কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া/আশীর্বাদ কামনা করেছেন।উল্লেখ্য যে,আলহাজ্ব নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসায় সুনাম ও সততার সাথে জড়িত আছেন। এবং রিহ্যাব প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম জেলা ও আঞ্চলিক কমিটির একজন সৎ নীতি আদর্শবান সদস্য হিসাবে নিজেকে নিয়োজিত রেখেছেন।এবং ব্যক্তিগত জীবনের আলহাজ্ব নাজিম উদ্দীন চট্টগ্রামে একজন সৎ আদর্শবান ডেবলাভপ কোম্পানি ব্যবসায়িক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
Blog
-

রিহ্যাব বাংলাদেশ চট্টগ্রাম থেকে পরিচালক পদে প্রার্থী বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দীন
-

ত্রিশালে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এমপির সহধর্মিণী শামীমা
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে পৌরসভার উপনির্বাচনে নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র, ময়মনসিংহ-৭ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি এর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবিকা শামীমা আক্তার।রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট থেকে শামীমা আক্তারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন
,মাজহারুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল হাসান আমির প্রমুখ।এদিকে নির্বাচনকে ঘিরে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী না থাকলেও নির্বাচন নিয়ে উৎসাহের কমতি নেই সাধারণ মানুষের মাঝে। নির্বাচনের আগে হোটেল রেস্তরাঁয় মহল্লার মোড়ের আড্ডায় চায়ের কাপে ঝড় উঠেছে নির্বাচনী আলোচনা নিয়ে। সম্ভাব্য প্রার্থীদের কুশল বিনিময় সালাম কদমবুসি আর দোয়া নিতে দেখা যাচ্ছে সর্বদায়। বর্তমানে উৎসবমুখর নির্বাচনী চিত্র দেখা যাচ্ছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে আমেজ ফুটে উঠছে।
পৌরবাসীর ভাষ্যমতে জাতীয় সংসদ সদস্য ও তার স্ত্রী শামীমা মিলেমিশে কাজ করলে পৌরসভায় অনেক উন্নয়ন হবে,তাই উন্নয়নের স্বার্থে তারা উপনির্বাচনে শামীমা আক্তারকেই ভোট দিয়ে বিজয়ী করবেন।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ ত্রিশাল পৌরসভার উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
-

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে উপাচার্যের সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ
ষ্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদ ২০২৪ এর নব-গঠিত কর্যকরী কমিটির নেতারা।রবিবার (১১ফেব্রুয়ারী) সকালে সংগঠনের
সভাপতি মোকারেরম হোসেন মাসুম এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সকল নেতৃবৃন্দ।পুষ্পস্তবক অর্পণ শেষে ১৫ ও ২১ আগস্টসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক দোয়া- মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সংগঠনের সভাপতি মোকারেরম হোসেন মাসুম
বলেন, উপাচার্য মহোদয়ের সার্বিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের এ সংগঠনকে মানবিক ও গতিশীল এবং আইকনিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। ঐতিহ্যবাহী সংগঠনটির হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার সম্মিলিত প্রচেষ্টায় শপথ নিতে হবে।সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, এ সংগঠন হবে কর্মচারীবান্ধব তৃণমূলের প্রাণ, হবে আদর্শের সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রেবেকা সুলতানা, যুগ্ম সম্পাদক এ কে এম আমিনুল হক , সাংগঠনিক সম্পাদক জাহিদুল হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম এরশাদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান আনসারী দপ্তর ও প্রচার সম্পাদক শাহিদুল ইসলাম রানা এবং সদস্য রাধেশ্যাম, এনামুল হক,দেলোয়ার হোসেন (স্বপন) আফরিন জাহান,ফাতেউল আলম (শিশির),নাসরিন সুলতানা, মছিউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।
নেতৃবৃন্দ পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদ ২০২৪ এর নব-গঠিত কর্যকরী কমিটি ও পরিষদের অন্যান্য সদস্যবৃন্দের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর , ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
-

বরগুনার তালতলীতে ৫৬ অবৈধ বেহুন্দি জাল পু*ড়িয়ে ধ্বং*স
মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৫৬ টি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত ।শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার গাবতলী ও নকরি খেয়াঘাট এলাকায় বেহুন্দি জালসহ অন্যান্য অবৈধ জালের ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসে. এম. মশিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, খামার ব্যবস্থাপক মো: হারুন অর রশীদ, সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীলসহ পুলিশ ও আনসার সদস্যগন উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ম্যাজিস্ট্রেট এস. এম. মশিউর রহমান এর নির্দেশে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ###
তাং১১-০২-২০২৪ইং
মংচিন থান
তালতলী প্রতিনিধি
০১৭১৬৩১৩১২৭ -

খাগড়াছড়ি আইনজীবী সমিতির নির্বাচনে ৮ম বারের মতো সভাপতি আশুতোষ চাকমা
রিপন ওঝা,খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা বার কাউন্সিলে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ৮ম বারের মতো নির্বাচিত হয়েছেন বিজ্ঞ আইনজীবি এড. আশুতোষ চাকমা। সহ সভাপতি পদে ১। বিজয়ী – এড. আবুল কালাম আজাদ, প্রাপ্ত ভোট ৩২, ২। এড. অংসুই মারমা, প্রাপ্ত ভোট ২৭।
সাধারণ সম্পাদক পদে ১। বিজয়ী – এড. মোহাম্মদ বেদারুল ইসলাম, প্রাপ্ত ভোট ৩২, ২। এড. আরিফ উদ্দিন, প্রাপ্ত ভোট ২৭। অর্থ সম্পাদক পদে ১। বিজয়ী – শেখ মো. জামাল হোসেন সিদ্দিকী, প্রাপ্ত ভোট ৩২, ২। উদ্দীপন চাকমা, প্রাপ্ত ভোট ২৬। সম্মানিত সদস্য পদে, ১। বিজয়ী – এড. গৌরী প্রভা দে, প্রাপ্ত ভোট ৪১, ২। বিজয়ী – উথিমং মারমা, প্রাপ্ত ভোট ৪১, ৩।বিজয়ী – এড. নজরুল ইসলাম সোহাগ, প্রাপ্ত ভোট ৩৯, ৪। পরাজিত – এড. হেমন্ত ত্রিপুরা, প্রাপ্ত ভোট ৩১।উল্লেখ্য যে, সভাপতি পদে এড.আশুতোষ চাকমা, যুগ্ম-সাধারন সম্পাদক পদে এড.মোঃ নুরউল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এড.জসিম উদ্দিন মজুমদার, পাঠাগার সম্পাদক পদে এড.আব্দুল্লাহ আল- মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মোঃ জসিম উদ্দিন, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক পদে এড. আলো প্রদীপ চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল মোট ভোটার ৬১, মোট কাস্টিং ৫৯।
-

বানারীপাড়ায় মধ্যযুগীয় কায়দায় হাতুড়ি পেটায় স্ত্রীকে হ*ত্যা-স্বামী সুমন রায় আটক
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: রবিবার ১১ ফেব্রুয়ারি বেলা ১০ টায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তেতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বিথি রায়কে(২৫) স্বামী সুমন রায়(৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় আহত করেছে।
মুমূর্ষু অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৪ টার দিকে বিথী রায়কে শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিথীর তিন বছরের সুদীপ্ত নামে একটি ছেলে রয়েছে।
জানা যায়, পাঁচ বছর পূর্বে কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামের বাসুদেব সমদ্দারের মেয়ে বিথী সমদ্দারের সঙ্গে বানারীপাড়ার তেতলা গ্রামের সাবেক ইউপি সদস্য সুধীর রায়ের ছেলে সুমন রায়ের বিয়ে হয়। উচ্চ শিক্ষিত বিথী ও সুমন একে অপরকে সন্দেহ করতো।
এ ব্যাপারে বানারীপাড়া থানার তদন্ত কর্মকর্তা এস আই মামুন জানান বিথীর মৃত্যুর হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে ঘাতক স্বামী সুমন রায়কে আটক করা হয়েছে।# -

র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে ২ জন গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি।
র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ২ জন গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিকনির্দেশনায় ৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ৭ ঘটিকায় র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সয়া ধানগড়া এলাকায় অভিযান পরিচালনা করার মাধ্যমে কিশোর গ্যাংয়ের মুলহোতাসহ ০২ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়”। এসময় তাদের কাছ থেকে ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মাছুমপুর ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুল হামিদের দুই ভাগ্নে মো. রানা আহমেদ (২৫) ও ঐশ্বর্য শেখের (২১) কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরের দিকে সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের সন্ত্রাসী গ্রæপ রামদা, ছুরি, লোহার রড, লাঠি ইত্যাদি দেশি অস্ত্র নিয়ে আব্দুল হামিদের বাড়িতে হামলা চালিয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। তারা আতঙ্ক সৃষ্টি করে বাসায় ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ সময় সাংবাদিক হামিদের স্ত্রী সাফিয়া খাতুন, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম এগিয়ে আসলে তাদেরও মারপিট এবং অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রাতে সাংবাদিক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাদের কারণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
২। গ্রেফতারকৃত আসামিদের নাম মোঃ কামাল হোসেন (৩০), পিতা-মৃত আনসার আলী সেখ, ২। মোঃ ইমরান (২২), পিতা- মোঃ লুৎফর রহমান লুতু, উভয়ের সাং- সয়া ধানগড়া মধ্যপাড়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।
৩। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ২০০২ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
-

দেশের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুর্নীতি-এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। এই পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দেশের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ-এসএসসির এক পরীক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা এবং অনেক পরীক্ষার্থীর নাম ও পিতা-মাতার নাম ভুল করে শিক্ষকরা আবার সেগুলো সংশোধন করতে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টকারী জড়িত শিক্ষকদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরাসহ সচেতন মহল।
জানা গেছে, পাবনা সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের “কদিম মালি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোঃ শাকিব শেখ এর নাম ভুল, মোঃ রবিন শেখ এর মাতার নাম ভুল, মোঃ শহিদুল ইসলাম এর পিতার নাম ভুল, মোঃ শান্ত মন্ডল এর পিতার নাম ভুল, মোছাঃ তামান্না আক্তার এর এসএসসির সাবজেক্ট ভুল, তার সাইন্স থেকে আর্টসে পাল্টে দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা দুঃখ প্রকাশ করে বলেন যে, শিক্ষক মানুষ গড়ার কারিগর কিন্তু তাদের অনিয়ম, দুর্নীতির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার। এইসব শিক্ষকদের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান ভুক্তভোগীরা। অন্যদিকে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন রতনগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৪ সালে ৭টি বিদ্যালয়ের মোট ৬৪৩ জন এসএসসি ও সমমান পরীক্ষা দিবে বলে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল কাদের ও সহকারি শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক নিশ্চিত করেন।
ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর গ্রামের প্রবাসী হযরত আলী’র ছেলে এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মামলা করে হয়রানি করার অভিযোগ।প্রকাশ্যে দিবালোকে ভুক্তভোগী পরিবারের বাড়ি ঘর ভাংচুরের ঘটনার পর জমি দখলের চেষ্টা করে স্থানীয় মোল্লা নাজিম উদ্দিন (৪১)সহ তাদের লোকজন। প্রবাসীর স্ত্রী মোছাঃ ইয়াসমিন (৪১) ও বড় ছেলে পুলিশ সদস্য আলামিন (২২) এর বয়স ২৫ দিয়ে এবং ছোট ছেলে এসএসসির পরীক্ষার্থী আশরাফুল (১৬) এর বয়স ২০ বছর দিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়েছে নাজিম মোল্লা। সূত্রঃ সি. আর. মামলা নং ৮৩২/২০২৩। ধারাঃ ১৪৩/৪৪৭/ ১০৯/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬। সরেজমিনে এলাকাবাসী অনেকেই বলেন, নাজিম মোল্লা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে মামলা করেছে, আসল কাহিনী হলো একটি জমি দখল। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৪ইং এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু এই পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা করায় তার পরীক্ষা দেওয়া কঠিন হবে বলে সে জানিয়েছে।
জানা গেছে, আশুলিয়ার ইয়ারপুরের হযরত আলী প্রবাসীর ছেলে পুলিশ সদস্য আলামিন ও এসএসসির পরীক্ষার্থী আশরাফুল ইসলামের মা ইয়াছমিন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ার “ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন মুসা’র ভাই নাজিম উদ্দিন মোল্লা নাজি (৪১) পিতা- মৃত মান্নান মোল্লা। এই নাজিম আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে আমাদের উপর হামলা চালায় এবং মারপিট করেছে। আমার স্বামী বিদেশ থাকে প্রবাসীর স্ত্রী আমি, আমার বড় ছেলে আলামিন পুলিশ সদস্য ডিউটিরত অবস্থায় এবং ছোট ছেলে আশরাফুল নাবালক ছেলে এসএসসির পরীক্ষার্থী, আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, সেই সাথে আমাদের সম্মানহানী করছে, আমরা এই মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এ বিষয়ে সঠিক তদন্ত দাবী করছি, দোষীদের আটক করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের কদিম মালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ বলেন, আমাদের কদিম মালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-এসএসসি পরীক্ষার্থী কয়েক জনের নাম ও পিতা-মাতার নাম সহকারি শিক্ষক (কেরানি) মোঃ মগবুল ভুল করেছে, তা রাজশাহী গিয়ে সংশোধন করতে হবে।
উক্ত ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, জন্মদাতা পিতা-মাতার পরেই শিক্ষকদের মর্যাদা আর সেই শিক্ষক যদি হয় দুর্নীতিবাজ তাহলে শিক্ষার মানমর্যাদা কোথায় গিয়ে দাড়িয়েছে তা বলা খুবই দুঃখদায়ক। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে ব্যাঙের ছাতার মতো স্কুল স্থাপিত হয়েছে, সেইসব স্কুলের শিক্ষার্থীরা সঠিকভাবে লেখাপড়া করতে পারেনা কিছু অসাধু শিক্ষকদের কারণে। এসব স্কুলের কিছু শিক্ষক কর্তৃক ভুল ও অনিয়ম দুর্নীতির কারণে সরকারের বদনাম হচ্ছে, এ ব্যপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। আমরা মানবাধিকার কর্মীরাও বলতে চাই যে, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করাসহ অনিয়ম দুর্নীতি করলে এটা মানবাধিকার লঙ্ঘন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান, সচেতন মহল। -

জমি সংক্রান্ত বিরোধে হামলা-মামলায় ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা ও লুটপাট মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট হলেও আসামী মোঃ সোনা মিয়া ও মোঃ রুবেল হাসানকে গ্রেফতার করতে পারেননি পুলিশ, এমনই অভিযোগ করেন এই মামলার বাদী শেখ রিয়াজ উদ্দিন (৪১)।
শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ইং) শেখ রিয়াজ উদ্দিন জানান, দলিল নং ৩০৯১, তারিখ-২৬-২-১৯৯০খ্রিঃ, ভলিউম নং ৩১, পৃষ্টা নং-২৭০-২৭৬, সাভার সাব-রেজিস্ট্রী অফিস, ঢাকা। দাতা-মোঃ চান্দ মিয়া, পিতা-মরহুম শেখ বাসু, সাং-আউকপাড়া, থানা-সাভার, ঢাকা। গ্রহিতা ১। মোঃ সাজাহান মিয়া, ২। মোঃ ইদ্রিস আলী, পিতা-মোঃ ওয়াজ আলী, সাং-কলমা, থানা সাভার, জেলা ঢাকা। তফসিল মৌজা-আউকপাড়া, দাগ নং-সাবেক ৭/৪৪ হাল-২৬৮, হস্তান্তরকৃত জমির পরিমাণ ২৬ শতাংশ জমিসহ একাধিক জমি। ভ্রম সংশোধন দলিল। বর্ণিতবস্থায়, সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ১০৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়। (মোঃ ফারুক হোসেন) সাব-রেজিস্ট্রার সদর রেকর্ড রুম, ঢাকা। তারিখ: ২৬-১২-২০২২ইং। এই জমির ঘটনাস্থল ক্রাইম জোন বলে এলাকাবাসী জানায়।
উক্ত একাধিক জমির মালিক শেখ রিয়াজ উদ্দিন গং জানান, আমাদের জমি সংক্রান্ত বিরোধে বিবাদী ১। সোনা মিয়া, পিতা-মৃত চাঁন মিয়া ওরফে চান্দমিয়া, ২। মোঃ রুবেল হাসান, পিতা-মোঃ সোনা মিয়া গং তাদের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের জমিতে স্থাপনা ভাংচুরসহ সন্ত্রাসী কায়দায় হামলা ও লুটপাট করে। এ ব্যাপারে মামলা করেছি। সূত্রঃ ঢাকা (আশুলিয়া) সিআর মামলা নং-১০৯৩/২০২২, ধারা ৪১৯/৪২০/ ৪০৬/ ৪৬৫/ ৪৬৭/৪৬৮/ ৪৭১/৫০৬/৩৪ পেনাল কোড। এই মামলার গ্রেফতারী ওয়ারেন্ট থাকলেও এই আসামীদেরকে গ্রেফতার করতে পারেননি বলে দাবী করেন শেখ রিয়াজ উদ্দিন। এ ব্যাপারে পুলিশ ও র্যাব জানায়, আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে, অপরাধী সে যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। -

নড়াইলে সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার-২
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার দুইজন। নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত মো.আলাউদ্দিন শেখ (২৫) ও মো. আশিক শেখ (২৪) নামের দুইজন গাজা কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম।
গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে এবং মো.আশিক শেখ (২৪) নড়াইল জেলার লোহাগড়া থানার ডিগ্রীরচর গ্রামের ওবায়দুল শেখের ছেলে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শালবরাত কদমতলা শহিদুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দার পুলিশ ডিবির ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো.ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন শেখ (২৫) ও মো.আশিক শেখ (২৪)কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার মোহা.মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।