Blog

  • পাইকগাছায়  বৃদ্ধর আত্মহত্যা

    পাইকগাছায় বৃদ্ধর আত্মহত্যা

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় সুভাষ দেবনাথ(৭০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৫ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নে।এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী পশ্চিম পাড়ার মৃত তারক দেব নাথের ছেলে মানসিক প্রতিবন্ধি সুভাষ দেবনাথ রাত সাড়ে ১২ টার দিকে খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যে কোন সময় বাড়ির পিচনে সবেদা গাছে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। রাতে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করে না পেলেও সকাল সাড়ে ৫ টায়র দিকে ছবেদা গাছে গামচা পেচিয়ে ঝুলে থাকতে দেখে। তখন পুলিশকে সংবাদ দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মরাদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • রাড়ুলী আল্-হেরা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

    রাড়ুলী আল্-হেরা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার রাড়ুলী আল্-হেরা দারুল কুরআন মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাড়–লী ইউএফডি ক্লাব ফুটবল মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ¦ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, মাদ্রাসাতুল আসাদ আল-ইসলামিয়া ঢাকা’র প্রিন্সিপাল মুফ্তি সাঈদ আহ্মদ কলরব। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মুফতী আব্দুল কুদ্দুস, ইমাম বুখারী আইডিয়াল একাডেমী খুলনার শিক্ষা সচিব মাওঃ মুফতী ফরিদ উদ্দীন আযহার, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ সাতক্ষীরার সভাপতি হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ আল-আজাদী, ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী হাবিবুর রহমান হাবিবী। ইসলামী সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার পুরস্কার প্রাপ্ত হাফেজ গাজী আব্দুল্লাহ মুহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ ক্বারী গুলামুল্লাহ। অনুষ্ঠানে কৃতিত্বের সাথে হাফেজ সম্পন্ন করা ১০জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়। ওয়াজ মাহফিলে এলাকাবাসীর পক্ষ থেকে এমপি রশীদুজ্জামান এর কাছে জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের বসতবাড়ী সংরক্ষণ, রাড়–লী জেলে পল্লী সংলগ্ন ৩ ও ৫নং ওয়ার্ডে কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পানি নিষ্কাসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কালভার্ট নির্মাণ, বসুখালী খাল খনন এবং বিজ্ঞানী পিসি রায়ের প্রতিষ্ঠিত আরকেবিকে কলেজিয়েট ইনস্টিটিউশন, রাড়ুলী আলীম মাদ্রাসা ও রাড়–লী আল হেরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ করার দাবী জানানো হয়। এ সময় এমপি সকল দাবী পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন।

  • পাইকগাছায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

    পাইকগাছায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ সরকার, উপাধ্যক্ষ উৎপল বাইন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ও মোঃ আব্দুল আজিজ।

  • কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে….এমপি রশীদুজ্জামান

    কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে….এমপি রশীদুজ্জামান

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জনসংখ্যা বৃদ্ধি, শিল্পায়ন ও আবাসনের ফলে প্রতিনিয়ত কৃষি জমি কমে যাচ্ছে। ফলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। এ জন্য পরিকল্পিত ভাবে আমাদের সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এমপি রশীদুজ্জামান বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্তে¡ও খাদ্যে সয়ংসম্পন্নতা অর্জন শেখ হাসিনা সরকারের অনেক বড় সাফল্য। সাফলের এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের কৃষিতে আধুনিক, যান্ত্রিকিরণ ও স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন কৃষি জমির সঠিক ব্যবহার করতে পারলে কোন মানুষের অভাব থাকবে না এবং কর্মসংস্থানেরও অভাব হবে না। এমপি রশীদুজ্জামান আরো বলেন, তাপমাত্রা বাড়ার কারণে উপক‚লীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষি ও ফসলী জমি লবণ পানি মুক্ত রাখতে হবে। লবণ সহিষ্ণু ফসলের উৎপাদন বাড়াতে হবে। প্রাকৃতিক উৎসের পানি সংরক্ষণ ও ভ‚গর্ভস্থ পানি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ ও ফসলের বহুমুখী উৎপাদন করতে হবে। এ জন্য তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। তিনি বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাইকগাছা আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী। উপস্থিত ছিলেন, সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় পাট ফসল ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের জন্য পাট বীজ প্রনোদনা কর্মসূচীর আওতায় ২শ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি করে পাট বীজ ও উফশী আউশ ধান প্রনোদনা কর্মসূচীর আওতায় ২শ জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

  • মধুপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

    মধুপুরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

    টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ী ভাঙচুর করা হয়েছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে দু’পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাসস্ট্যান্ড এলাকার সাধারণ মানুষকেও আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ হয়ে যায়।

    স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। কয়েক দফা সংঘর্ষ ও হামলা মামলার ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের মুখোমুখি অবস্থান প্রকাশ্যে আসে।

    মধুপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছারোয়ার আলম খান আবু খান বলেন, ‘সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের লোকজন আমাদের শান্তিপূর্ণ প্রচারণায় অতর্কিত হামলা চালিয়ে ছয়জনকে আহত করে। পরে আমার সমর্থকরা সংগঠিত হয়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা পুলিশ পাহারায় এসে আমাদের নির্বাচনি অফিস, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে। আমার আহত সমর্থকরা এখন ঘাটাইলের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

    তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ড. আব্দুর রাজ্জাকের সরাসরি নির্দেশে এমন ঘটনা বারবার ঘটছে।’

    এ বিষয়ে সাবেক মন্ত্রী সমর্থক মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। এ ছাড়াও মধুপুর থানা পুলিশের চৌকস দল সেখানে উপস্থিত ছিল।

    মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু খা ও মধুপুর পোরসভার মেয়র সিদ্দিক হোসেনের পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয় পুলিশ চার রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আহত ও ভাঙচুরের বিষয়ে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।

    হাফিজুর রহমান।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালে মানববন্ধন

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালে মানববন্ধন

    মুুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলরিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালের জন্য মানববন্ধন সহ গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন মানববন্ধনকারীরা।

    বুধবার (১৭ এপ্রিল) তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে প্রায় শতাধিক বিক্ষুব্ধ এলাকাবসীর উপস্থিতিতে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়।
    জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত সালের ১৯ জানুয়ারিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন-২০২৩ নীতিমালা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে গত সালের ২৩ জুলাই সভার কার্য্য বিবরণী বহিতে ৯সদস্যের আলোচনা সূচিতে ভজনপুর দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থলে ভজনপুর শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করেন এসএমসির সহ-সভাপতি রফিকুল ইসলাম। তাঁর প্রস্থাবে উপস্থিত সকল সদস্য সর্বসম্মতভাবে সমর্থন করে ভজনপুর শব্দটি বাদ দিয়ে বিদ্যালয়ের নাম দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় করার সিদ্ধান্ত গ্রহন করেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করা হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলতি বছরের ৩ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে ‘হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ সংশোধিত হয়।

    মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে হাসনাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখায় দফায় দফায় এলাকাবাসীর তুমুল প্রতিবাদ জানানো হচ্ছে। মানববন্ধনে দেবনগড় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক, প্রবীণ শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকাবাসী তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরে নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির রেজুলেশন তোয়াক্কা না করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজের ইচ্ছা মত নাম দিয়ে আমাদের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করেছে। আমরা এর বিচার চাই এবং অবিলম্বে হাসনাহেনা নামটি পরিবর্তন করে দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় রাখার হুশিয়ারি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে আরও ব্যাপক কর্মসূচী পালন করবে বিক্ষুব্ধ এলাকাবাসী।

    স্বারকলিপি সূত্রে জানা যায়, দেবনগড় একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এলাকা। এটি একটি প্রাচীন জনপথ। দেবনগড় নামে সাথে পঞ্চগড় জেলার পাঁচটি গড়ের নাম যুক্ত আছে। সেন/খেন রাজবংশের (১৪৪০-১৪৬০) প্রতিষ্ঠাতা ও কামতার রাজা নীলধ্বজ সেন এবং শাহী রাজ বংশের (১৪৯৩-১৫১৯) প্রতিষ্ঠাতা ও মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ শাসক আলাউদ্দীন হোসেন শাহের জন্মস্থান দেবনগড়ে। সেই থেকে দেবনগড়ের নাম অনুসারে ১৯২১ সালেরও আগে প্রতিষ্ঠিত হয় দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। মূলত ভজনপুর ও দেবনগড় দুটি ভিন্ন ভিন্ন এলাকা। এদের পারস্পরিক দুরুত্বও প্রায় চার কিলোমিটার এবং এই দুই নামে দুটি ভিন্ন ইউনিয়ন হয়েছে। অন্যদিকে ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠানও রয়েছে।

    এসময় মানববন্ধনকারীদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ তারিন ও কাজী আনিছুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা আইবুল হক, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এম এ মতিন, মাঝিপাড়া মহিলা কলেজের প্রভাষক আবু তৈয়ব, দেবনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন, প্রাক্তন শিক্ষার্থীরা প্রমূখ।
    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন-২০২৩ নীতিমালার ৭নং ক্রমিকের গ-এ ১১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সুপারিশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। এর মধ্যে সুপারিশ গৃহিত করার ক্ষেত্রে কমপক্ষে ছয় সদস্যের উপস্থিতির কথা বলা হয়েছে।

    এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলী বলেন, নাম সংশোধনে বিষয়ে তিনি কোনো কিছুই অবগত নন। নাম সংশোধনে উপজেলা কমিটির সদস্য হিসেবে কেউ তাকে কোনো কিছুই বলেননি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বি জানান, ‘বিদ্যালয়ের নাম সংশোধনের জন্য উপজেলা কমিটি রয়েছে। সরকার আপনাদের (এলাকাবাসীর) আবেগের বিরুদ্ধে না, আপনারা দেবনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্বহালের দাবী জানিয়েছেন ফোন করে হলেও উর্ধ্বতন মহোদয়কে জানানো হবে এবং মিটিং এর মাধ্যমে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিষয়টি উপস্থাপন করা হবে।’

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • আগামীকাল স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের সহ-ধর্মিনী রেভা দাশ গুপ্তা’র ১তম মৃত্যু বার্ষিকী

    আগামীকাল স্বর্গীয় সতিন্দ্র লাল দাশ গুপ্তের সহ-ধর্মিনী রেভা দাশ গুপ্তা’র ১তম মৃত্যু বার্ষিকী

    আগামীকাল রাউজান উপজেলার ছেমরী সওদাগর বাড়ির বাসিন্দা মৃত সতিন্দ্র লাল দাশ গুপ্তের সহধর্মিনী ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, নিরাপদ সড়ক চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য বিকাশ দাশ গুপ্তের মমতাময়ী মা রেভা দাশ গুপ্তের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৯ এপ্রিল ২০২৪ইং তিনি গত বছর ১৯ এপ্রিল২০২৩ইং রোজঃ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর আত্মার শান্তি কামনাই বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  • গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে   ১১ টি মনোনায়ন বৈধ বলে ঘোষনা

    গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ টি মনোনায়ন বৈধ বলে ঘোষনা

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে একজন বাদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

    বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে এ তিনটি পদে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রাজশাহী সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক।

    চেয়ারম্যান পদে ৫ জন বৈধ প্রার্থী হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সদ্য পদত্যাগকৃত দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক, কাষ্টম গেয়েন্দার সাবেক সহকারী পরিচালক, সুনন্দন দাস রতন, ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী।
    বাদ পড়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ড. আব্দুর রহমান মুহসেনী।

    ভাইস চেয়ারম্যান পদে চার বৈধ প্রার্থী হলেন- গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল ও আদিবাসী নেতা হুরের মুর্মু।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে২ বৈধ প্রার্থী হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণা দেবী।

    গোদাগাড়ী উপজেলায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে।

    প্রথম ধাপের দেড়শ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • চারঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    সারাদেশের মত চারঘাটেও “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বেলা ১১ টায় চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাট বাজারে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র‍্যালী শেষ হয়।

    চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

    সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, সরদহ সরকারি কলেজের অবঃ প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, চারঘাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা।

    এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী 

  • ত্রিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়নের ব্যাপক গণসংযোগ

    ত্রিশালে ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়নের ব্যাপক গণসংযোগ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল নয়ন ব্যাপক গণসংযোগ ও প্রচার -প্রচারনা চালিয়েছেন।

    বুধবার (১৭এপ্রিল) বিকেলে তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের বিভিন্নবাজারসহ বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার-প্রচারনা ও সাধারণ জনগনের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

    এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন বলেন- আমি দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত।ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্ব ধারণ করে রাজনীতির সাথে জড়িত রয়েছি।আমি উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম ।আমি বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ও নেতৃত্ব দিচ্ছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো।

    তিনি বলেন-বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেই উন্নয়নের ছোয়া আমাদের এলাকায়ও লেগেছে।এই আসনের সাংসদ শিল্প মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান নির্বাচিত হয়েই আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে।

    এই উন্নয়ন কাজের সাথে উপজেলা পরিষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে।আমি আগামী দিনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আরোও বড় পরিসরে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে।এমপি সাহেবের পরানর্শ ক্রমে আমি ত্রিশালের উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চাই। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই।তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন,দোয়া ও ভোট দিবেন।

    এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।