Blog

  • আসন্ন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র দাখিল

    আসন্ন কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র দাখিল

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ গত ২১শে এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ২৩শে এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০শে এপ্রিল, এবং ভোট গ্রহণ ২১শে মে ২০২৪ইং কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করলেন।পুরুসকার প্রাপ্ত, দুইবারের সফল ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ,কাশিরাম,তুষভান্ডার,কালীগঞ্জ,লালমনিরহাট, রংপুর। লালমনিরহাট ২আসন কালীগঞ্জ ও আদিতমারী মাননীয় এম পি নুরুজ্জামান আহম্মেদ এর পুত্র রাকিবুজ্জামান আহমেদ,কাশিরাম,তুষভান্ডার,কালীগঞ্জ,লালমনিরহাট, রংপুর। তরিকুল ইসলাম তুষার,তালুকমদাতী,দলগ্রাম,কালীগঞ্জ,লালমনিরহাট, রংপুর। 

    এছাড়া, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ রায়,শিয়ালখাওয়া,চলবলা,শাহজাহান প্ররামানি,দঃঘণেশ্যাম করিমপুর,তুষভান্ডার, দেবদাস কুমার রায়,উঃঘণেশ্যাম,তুষভান্ডার, আবির হোসেন চৌধুরী, শ্রতিধর চৌধুরীর হাট,ভোটমারী, সাব্বির আহম্মেদ, কাশিরাম,তুষভান্ডার,সকলে কালীগঞ্জ,লালমনিরহাট, রংপুর। ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, কাকিনা,নিলুফা আখতার,শ্রীখাতা,দলগ্রাম,সকলে কালীগঞ্জ,লালমনিরহাট, রংপুর। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে আগামী ২১শে মে ২০২৪ইং তারিখে কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

    হাসমত উল্লাহ।

  • ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ  বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    অদ্য ২১ এপ্রিল, ২০২৪ খ্রি. রবিবার দুপুর ১৫:০০ ঘটিকায় নগরীর ইপিজেড থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইন।

    সভায় থানা এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন ইপিজেড থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইন। এসময় তিনি থানা এলাকায় বসবাসরত সম্মানিত নাগরিকবৃন্দকে কিশোর গ্যাং, জুয়া, মাদকের ব্যবহার, পতিতাবৃত্তি ইত্যাদি প্রতিরোধে সচেতন হবার পরামর্শ দেন। নিজের পরিবারের উঠতি বয়সের সন্তানের দিকে সর্বোচ্চ নজরে রাখার পরামর্শ দেন। পাশাপাশি থানা এলাকায় কোথাও এধরনের কর্মকাণ্ড পরিলক্ষিত হলে ততক্ষণাত তা থানায় অবহিত করতে বলেন।
    তিনি আরও বলেন বর্তমান সময়ে কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক এক ব্যাধিতে পরিণত হয়েছে । কিশোর গ্যাংয়ের কারণে সমাজ তথা দেশের শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। যতই দিন যাচ্ছে, এই গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে। উঠতি বয়সের ১৫ থেকে ১৭ বছরের কিশোররা পরিণত হচ্ছে কিশোর গ্যাংয়ে। 

    পরিসংখ্যান বলছে এসব কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাধারণ মানুষকে নানা ভাবে উত্ত্যক্ত করা, ইভটিজিং বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উদ্দেশ্যে বাজে মন্তব্য করা, একে অন্যের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হওয়া, ভয়-ভীতি, হুমকি দেওয়া, মারামারি, দাঙ্গা-হাঙ্গামায় জড়িত হওয়া ইত্যাদি। তবে সাম্প্রতিক সময়ে এক বা একাধিক পক্ষের হয়ে বিবাদে জড়িয়ে হতাহতের ঘটনাও ঘটাচ্ছে এসব উঠতি বয়সীরা৷ এক শ্রেণীর সন্ত্রাসীরা এসব কিশোরদের ব্যবহার করে সংঘটিত করছে নানা অপরাধ মূলক কর্মকান্ড৷ এক সময় এসব অপরাধের পাশাপাশি মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে পড়ছে কিশোররা। তখন মাদকের অর্থের জোগান দিয়ে নিয়মিত ছিনতাই, চুরি, চাঁদাবাজি থেকে ডাকাতির মতন বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে এসব কিশোররা। প্রতিনিয়ত আইনশৃংখলা বাহিনীর হাতে আটকের পাশাপাশি কারাগার গুলোতে বাড়ছে কিশোর অপরাধীর সংখ্যা৷ বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র আইন প্রয়োগ করে কিশোর গ্যাংকে নির্মূল কোন ভাবেই সম্ভব নয়। সকলকে এগিয়ে আসতে হবে।

    এবার কিশোর গ্যাং প্রতিরোধ, অপরাধ দমন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় কিশোর ও তাদের অভিভাবকদের নিয়ে ব্যতিক্রমি সভার আয়োজন করেছে চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইপিজেড থানার অপারেশন অফিসার জানব আফসার উদ্দিন রুবেল। এসময় সেখানে অত্র থানার সকল অফিসার ও ফোর্সসহ এলাকার বিশেষ জন উপস্থিত ছিলেন।

  • বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন

    বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন

    মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
    ‘প্লানেট বনাম প্লাস্টিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ( ২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শহরের মাছ বাজারে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

    মানবন্ধনে বক্তারা বলেন, তালতলী বাজারের সকল পলিথিন ও প্লাস্টিক আবর্জনা নিকটস্থ খাল ও নদীতে ফেলা হয়। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। এছাড়াও তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন শত শত মণ পলিথিন পায়রা নদীতে ফেলা হচ্ছে। যার ফলে ভবিষ্যতে মৎস্য সম্পদের চরম সংকট দেখা দেবা।

    এসময় বক্তারা, তাপবিদ্যুৎ কেন্দ্রর সকল ধরনের বর্জ্য নদীতে ফেলা থেকে বিরত থাকতে ও প্লাস্টিক দূষণ বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

    এসময় উপস্থিত ছিলেন, তালতলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান প্রমুখ।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি।

  • ত্রিশালবাসীকে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত ভূমি সেবা উপহার   দিতে চান এসিল্যান্ড মাহবুবুর রহমান

    ত্রিশালবাসীকে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত ভূমি সেবা উপহার দিতে চান এসিল্যান্ড মাহবুবুর রহমান

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান নবাগত এসিল্যান্ড হিসাবে যোগ দিয়েছেন। উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সোমবার যোগদানের পর বিকেলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এর কার্যালয়ে গিয়ে ইউএনও’র হাতে ফুলের তোরা তুলে দেন।

    এ সময় ইউএনও তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানায়। এ সময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার সাইদুল ইসলামসহ উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। নবাগত এসিল্যান্ডকে নিজ কর্মস্থল উপজেলা ভূমি কার্যালয়ের সব কর্মচারীর সঙ্গে পরিচয় করিয়ে দেন ইউএনও।

    ৩৮তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ করে ত্রিশালের নবাগত সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মাহবুবুর রহমান এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে লালমনিরহাট জেলা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি ত্রিশাল ভূমি কার্যালয়ের পূর্বের এসিল্যান্ড হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর শূন্যস্থান পূরণ করলেন।

    সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান
    বলেন, সমাজে এটা খুবই সাধারণ ঘটনা যে ভাই-বোন উভয়েই একে অপরকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে-যার ফলে হামলা, হত্যা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তাই ‘যদি একটি সঠিক ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে সমস্যার সমাধান হবে,আর সে লক্ষ নিয়ে কাজ করবো যেন ভূমি সংক্রান্ত কোন ঝামেলায় সমাজে খুন-খারাবি, মারামারির ঘটনা না ঘটে।
    তিনি-প্রত্যাশিত ভূমি সেবাগ্রহীতাদের হাতের মুঠোয় ভূমিসেবা প্রদানের লক্ষ্য বাস্তবায়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয়-সাধন, পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনার জন্য ‘ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং ও পর্যালোচনা সংক্রান্ত যে জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে সেই কমিটির সার্বিক সহযোগী নিয়ে ময়মনসিংহ ত্রিশাল ভূমি অফিসের সেবার গুণগত মান বৃদ্ধি করে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সহযোগীতাও প্রত্যাশা করেন।

  • টাঙ্গাইলের মধুপুরে লিংকেজ সভা অনুষ্ঠিত

    টাঙ্গাইলের মধুপুরে লিংকেজ সভা অনুষ্ঠিত

    মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২২ এপ্রিল,) উপজেলার পাহাড়ি এলাকার পীরগাছা থমথমানি নক্ হল রুমে কারিতাস আইএফএস আইসিটি প্রকল্পের আয়োজনে এবং কারিতাস লুক্সেমবার্গ এর অর্থায়নে এ লিংকেজ সভা অনুষ্ঠিত হয়। উক্ত লিংকেজ সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা, আখতারুজ্জামান মোল্লা, কারিতাস আইএফএস আইসিটি প্রকল্পের রিজিওনাল ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী, মাঠ কর্মকর্তা শাশ্বত রিছিলসহ প্রকল্পের কর্মীবৃন্দ। এসময় লিংকেজ সভায় মোট ২৫ জন প্রকল্পের বিভিন্ন দলের সদস্য,সদস্যাগণ উপস্থিত ছিলেন।

  • সুন্দরগঞ্জে পুলিশের ধারাবাহিক অভিযানে ৩ জুয়ারি গ্রেফতার

    সুন্দরগঞ্জে পুলিশের ধারাবাহিক অভিযানে ৩ জুয়ারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়ারি কে গ্রেফতার করেছেন।

    রবিবার দিবাগত-রাতপ পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪/১১ সংক্রান্তে এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মনির হোসেন (২২), পিতা-মৃত নবীর হোসেন, মাতা-মোছা জহুরা বেগম, সাং-পাঁচগাছী হাজীপাড়া, (শান্তিরাম), ২। মোঃ অশেক আলী ওরফে আকাশ মিয়া (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মোছাঃ বিনা বেগম, সাং-খামার ধুবনী, (আনন্দবাজার), ৩। মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মোঃ আলম মিয়া, মাতা-মোছাঃ রমিছা বেগম, সাং-পাঁচগাছী হাজীপাড়া, (শান্তিরাম) সর্বথানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাগণদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো।

    এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে উনি জানান, পুলিশি অভিযান আরও জোরালো করা হবে।

  • গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জেলার বেস্ট ওসি নির্বাচিত

    গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জেলার বেস্ট ওসি নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন -মার্চ ২০২৪ এ জেলার বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
    তিনি তার ফেসবুক ভেরিভাই পেজে এব্যপারে ছবিসহ স্টাটার্স প্রদান করে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহী জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুর রহমান পিপিএম-বার স্যারের প্রতি, যাঁর সার্বিক দিক-নির্দেশনা ও দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলার বেস্ট অফিসার ইনচার্জ-মার্চ ২০২৪ নির্বাচিত হয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানা পিপিএম স্যারের প্রতি। আইসি প্রেমতলী, আইসি কাকনহাটসহ সকল অফিসার-ফোর্সের প্রতি রইল কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
    পুলিশ সুপার মোঃ সাইফুর রহমানের নিকট হতে সনদপত্র গ্রহন করা ছবি ও তার পোস্টটি মূহূত্বে ভাইরাল হয়ে যায়। ২ ঘন্টার মধ্যে ২৮২ জন লাইক, ৮৪ জন্য কমেন্ট, ৬ জন সিয়ার করেছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • জনগণের ভালোবাসা নিয়ে মুক্তাগাছাকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা বাপ্পী

    জনগণের ভালোবাসা নিয়ে মুক্তাগাছাকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে চান সাবেক ছাত্রনেতা বাপ্পী

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে চান মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার প্রচারণা ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা তরুণ জনবান্ধব রাজনীতিবিধ দেবাশীষ ঘোষ বাপ্পি।
    যিনি তার মহান কর্মে বেঁচে থাকতে চান সবার হৃদয়ে। উপজেলার ৭ নং ঘোগা ইউনিয়নের এক ঐতিহ্যবাহী হিন্দু পরিবারের সন্তান দেবাশীষ ঘোষ বাপ্পি।যার বাবা নন্দ দুলাল ঘোষ মুক্তাগাছা আটানী বাজার এলাকার একজন সফল ব্যবসায়ী সমাজ সেবক। বাবার নিকট থেকে সামাজিকতা ও জনসেবামোলক কাজ দেখেই বেড়ে উঠা বাপ্পী তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুক্তাগাছা বাসীর সেবার মান বৃদ্ধি করতে চান।

    তিনি বলেন, আমি মুক্তাগাছা উপজেলা বাসীকে সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া চাই। তিনি আরো বলেন, মুক্তাগাছা উপজেলার সকল যুব সমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা নিয়ে সামনে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ‘আধুনিক স্মার্ট’ মুক্তাগাছা উপজেলা গড়তে চাই, ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ মুক্তাগাছা উপজেলা গড়ার প্রত্যাশায় সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় মুক্তাগাছা উপজেলা বাসীর খেদমতে নিঃস্বার্থভাবে কাজ করার সুযোগ চাই।

    ২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, তারই আলোকে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা বাসীর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন দেবাশীষ ঘোষ বাপ্পি । উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়ে আসা দেবাশীষ ঘোষ বাপ্পি মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের সমর্থন প্রত্যাশী হিসাবে ইতিমধ্যেই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেতা দেবাশীষ ঘোষ বাপ্পি বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন দেবাশীষ ঘোষ বাপ্পি। তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।

    মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট মুক্তাগাছা উপজেলা গড়তে চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    আশির দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া দেবাশীষ ঘোষ বাপ্পি মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। দেবাশীষ ঘোষ বাপ্পি কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তার রাজনৈতিক জীবন শুরু। সেই ধারাবাহিকতায় মুক্তাগাছা উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি। গত২০০৯ সালে মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জনগণের পাশে থাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার প্রার্থীতার অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার সর্বস্তরের ভোটাররা।

    দেবাশীষ ঘোষ বাপ্পি ভোটারদের উদ্দ্যেশে বলেন-
    ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে বিদ্রোহী প্রার্থী থাকা সত্বেও আমি দলীয় মনোনয়নে বিশাল ভোটের ব্যবধানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আমি উক্ত পদে দায়িত্ব পালন করেছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন-আমার মেয়াদকালের কর্মকান্ড আপনারাই মূল্যায়ন করবেন। তিনি আরো বলেন- গত ২০১৪ সালের নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম, দলীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাড়াই। সামনে উপজেলা পরিষদ নির্বাচন যেহেতু উম্মুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে আমার অংশগ্রহণ করা সম্পর্কে আপনাদের সুচিন্তিত গঠনমূলক পরামর্শ এবং মতামত প্রত্যাশা করছি।

    তিনি আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই তার একজন প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। মুক্তাগাছা অঞলের রাস্থাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন-এর আগে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালে অনেক কিছুরই সূচনা করেছিলাম। পরে তা মুখ থুবরে পড়েছে। তাই স্মার্ট নাগ

  • নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

    নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

    নড়াইলের বাহিরগ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু। নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশু তিন্নি (৫) ও মো. তানহা (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার বাহিরগ্রামের দক্ষীণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত ভাই দুই ভাই-বোন ওই গ্রামের জালাল মোল্যার সন্তান।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলের দিকে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের মাছের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পাড় ধরে বাবা জালাল মোল্যা একটু দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মাও বাড়িতে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে দুই শিশুর মা বাড়িতে আসার কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারর লোকজন বাড়ির পাশে মাছের ঘেরের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
    এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • নড়াইলে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এস আই আনিস

    নড়াইলে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এস আই আনিস

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলা গোয়েন্দা শাখা শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এস আই আনিস। রবিবার (২১ এপ্রিল) মাসিক কল্যাণ সভায়। জেলা পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান’র দিকনির্দেশনায়। অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) স্যারের তত্ত্বাবধানে, টিম ইনচার্জ এস আই ফারুক স্যারের নেতৃত্বে এ এস আই মাফুজুর রহমান,কং সুপিয়ান, সুব্রত, ফয়সাল দের আপ্রাণ চেষ্টায় মার্চ/২০২৪ মাসের, জেলা গোয়েন্দা শাখা নড়াইলের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত এ এসআই আনিস ।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, অরদিকে
    কনস্টেবল/নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন শনিবার (২০ এপ্রিল নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে সাতদিন মেয়াদী কনস্টেবল/নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের আয়োজন করা হয়। অদ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কর্তব্যকর্মে দক্ষতা অর্জন করানো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ গ্রহণের
    মাধ্যমে দক্ষতা অর্জন করতে
    হবে। সাতদিনের প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মহোদয় নিজে মূল্যায়ন পরীক্ষা নিবেন। প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে ট্রেনিং সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার ভবিষ্যতে প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন ভিডিও ক্লিপস সংযোজন করে প্রশিক্ষণকে আরো আনন্দময় করা যায় তার ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
    এ সময়ে মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।