Blog

  • হাতীবান্ধায় ইস্তিসকার নামাজ আদায়  বৃষ্টির আশায় 

    হাতীবান্ধায় ইস্তিসকার নামাজ আদায় বৃষ্টির আশায় 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

     লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাই স্কুল মাঠে খোলা আকাশের নিচে মুসলিরা ইস্তিসকার নামাজ আদায় করেন। বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় (সালাতুল ইস্তিসকার) বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ। গত (২৩শে এপ্রিল)২০২৪ইং মঙ্গলবার সকালে বড়খাতা ব্যবসায়িদের আয়োজনে উপজেলার বড়খাতা হাই স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজে বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশগ্রহন করে। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করছেন তারা। এ বিশেষ নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী,খতিব নুরানি জামে মসজিদ,বড়খাতা। নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব লাভলু বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি। নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদাসাদী বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল সে কারণে বৃষ্টির জন্য নামাজ পড়েছি।

    হাসমত উল্লাহ।

  • ভাবখালী আউলিয়ার বাজারের জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

    ভাবখালী আউলিয়ার বাজারের জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নে ৯নং ওয়ার্ডের চকবন পাথালিয়া আউলিয়ার বাজারের ব্যবসায়ী ও এলাকার মানুষের প্রাণের দাবি জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাজার ব্যবসায়ী এ এলাকার মানুষের ক্রয়-বিক্রয়ের একমাত্র বাজারটি বছরে প্রায় ৩থেকে ৪ মাস পানিতে ডুবে থাকে। জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও এ এলাকার মানুষেরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকে। বর্ষা মৌসুম এলেই চরম জনদুর্ভোগে পড়তে হয় বাজার ব্যবসায়ী এ এলাকার মানুষদের। দীর্ঘদিন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত চকবন পাথালিয়া এলাকার মানুষেরা। জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত ঘের ব্যবসায়ীদের সৃষ্ট কারণে।

    অবশেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
    মোঃ আশরাফ হোসাইন এর উদ্যোগে ও ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুছ ছাত্তার সোহেল এর সার্বিক সহযোগিতায় কাজটি শুভ উদ্বোধন করায় হাসি ফুটেছে বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে। মঙ্গলবার(২৩ এপ্রিল) উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন এর দিকনির্দেশনায় ভাবখালী ইউনিয়নের জনপ্রিয় সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুছ ছাত্তার সোহেল আর সি সি এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্হিত ছিলেন ৮নং ওয়ার্ল্ডের ইউ পি সদস্য আজিজুল হক, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা শাহজাহান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা।

    ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার বলেন, আপনারা জানেন ভাবখালী ইউনিয়ন একটি জনবহুল এলাকা,এখানকার জনগণ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে সেই জনপ্রতিনিধির কাছ থেকে তাদের নাগরিক সুবিধা গুলো সুনিশ্চিত করার জন্য, সেই লক্ষ নিয়ে আমি গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন এর সার্বিক সহযোগীতায় এই ইউনিয়নের উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনেও চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে হলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও আশরাফ হোসাইন কে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

    চেয়ারম্যান সোহেল আরো বলেন- এই অঞ্চলের মানুষ যেন ভালোভাবে চলাচল করতে পারে এজন্য এখানকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা নির্মাণের দিকে বেশি খেয়াল রাখছি। পর্যায়ক্রমে ইউনিয়নে যেসব রাস্তা উন্নয়ন বঞ্চিত রয়েছে সেই রাস্তাগুলোরও কাজ শুরু করব। এলাকার জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনীয় প্রতিশ্রুতি ছিল এলাকার জনগণকে সাথে নিয়ে আমি কাজ করব। তিনি বলেন-
    ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে কাজ হচ্ছে তারই ধারাবাহিকতায় -চকবন পাথালিয়া আউলিয়ার বাজারে ড্রেনেস কাজের উদ্বোধন করা হয়েছে। এই ড্রেনেস কাজ সম্পন্ন করতে পারলে চকবন পাথালিয়া এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসন করতে পারবো বলে আশা করছি।

    আওয়ামী লীগ নেতা শাহজাহান সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারায় আজকের এই মহান উদ্যোগ অব্যাহত থাকুক আমাদের এই এলাকার মানুষের জলাবদ্ধতা নিরসনে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।

    ৮নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক বলেন, ইতিপূর্বে বর্ষা মৌসুম এলে বছরের অধিকাংশ সময় আমার ৮নং ওয়ার্ড এলাকা জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে থাকতো, মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে সাপের সাথে বসবাস করতে হতো তাদের। আমি নির্বাচিত হওয়ার পর বর্তমান চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেলের সার্বিক সহযোগীতায় পরামর্শে এলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় বর্তমানে মানুষ শান্তিতে আছে।
    এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় দুই চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় দুই চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে যাচাই-বাছাই শেষে বিভিন্ন তথ্য গোপনের অভিযোগে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।তবে তারা আপিলের সুযোগ পাবেন।

    মনোনয়ন অবৈধ হওয়া দুই চেয়ারম্যান প্রার্থী হলেন আরিফুল ইসলাম হাওলাদার ও রাহাত খান রুবেল এবং ভাইস চেয়ারম্যান পদে অবৈধ হওয়া দুই প্রার্থী হলেন রেজাউল রহমান ডিউক ও নূর মোহাম্মদ শেখ।

    এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন বলেন, তথ্য গোপন করায় যাচাই-বাছাই শেষে দুই চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হালদার ও রাহাত খান রুবেল এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউল রহমান ডিউক ও নুর মোহাম্মদ শেখ।

    এ বছর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহিদ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর ছেলে সদ্য দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করা আরিফুল ইসলাম হালদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের পুত্র গোলাম রাব্বানী শান্ত, সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মাহবুর রহমান এবং কামারখাড়া ইউপির সাবেক সদস্য সাদেকুর রহমান দপ্তরী।

    এদের মধ্যে দুই জনের আরিফুল ইসলাম হালদার ও রাহাত খান রুবেলের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।

    অন্যদিকে টঙ্গীবাড়িতে ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ। এদের মধ্যে রেজাউর রহমান ডিউক ও নূর মোহাম্মদ শেখের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

    তবে টঙ্গীবাড়ী উপজেলা হতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

    এরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, তার কন্যা ফারজানা হোসেন লিজা ও সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার।

    দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় সকল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে আজ। যাচাই- বাছাইয়ে বাদ পরা প্রার্থীরা আপিল করতে পারবেন ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিস্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল।

    প্রতীক বরাদ্দ ২ মে এবং ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

  • নলছিটিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    নলছিটিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে লামিয়া খাতুন(২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৩ এপ্রিল) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের শ্বশুর বাড়ী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত লামিয়া খাতুন একই ইউনিয়নের অলি হাওলাদারের মেয়ে। তার স্বামী হৃদয় হাওলাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

    জানা গেছে, উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা হৃদয় হাওলাদারের স্ত্রী লামিয়া খাতুন সোমবার রাত(২২ এপ্রিল) দুইটার দিকে অসু্স্থ হয়ে পরলে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

    নিহতের বাবা অলি হাওলাদার জানান, সোমবার বিকেলে আমার মেয়ে তার চিকিৎসার জন্য আমাদের কাছে ফোন দিয়ে টাকা চেয়েছিল। পরে রাতে আমার জামাই ফোন দিয়ে জানায় মেয়ে খুব অসুস্থ হয়ে পরেছে এসে দেখি মেয়ে আর বেঁচে নেই। তিনি আরও বলেন,আমাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই ডাক্তারী রিপোর্টে যা আসবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, নিহত লামিয়া খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক সূরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট শেষে বলা যাবে।

  • মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মধুপুরে জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে জৈব কৃষি ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চল মধুপুর উপজেলার আয়োজনে কারিতাস জলছত্র অফিস প্রাঙ্গণে সোমবার (২২ এপ্রিল) ও মঙ্গলবার( ২৩ এপ্রিল) দুইদিন ব্যাপী জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং,। উক্ত প্রশিক্ষণে জৈব কৃষির মৌলিক ধারনা, জৈব কৃষি চর্চা অসম্প্রসারণে দেশীয়(ধান/ শস্যের) বীজের গুরুত্ব সম্পর্কিত সেশন পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল বাছেদ, এসময় আরও বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা,ধানের জাত সংকরায়ন ( ব্রিডিং) ও উদ্ভাবন সম্পর্কিত বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন মাগন্তিনগর পুরুষ কৃষক সংগঠনের সভাপতি মি.আব্রাহাম রেমা, ফোকাল পার্সন আলোক-৩ প্রকল্প কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মি. বাঁধন চিরান, আলোক-৩ প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের কৃষি অফিসার মিস এনা নকরেক, মধুপুর উপজেলা কারিতাস আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মিসেস সূচনা রুরাম প্রমুখ।
    দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মধুপুর উপজেলার পুরুষ কৃষক দলের সদস্যবৃন্দ।

  • মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে কোচিংয়ের নামে অতিরিক্ত অর্থ আদায়

    মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে কোচিংয়ের নামে অতিরিক্ত অর্থ আদায়

    লিটন মাহমুদ
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজে কোচিংয়ের নামে এইচ.এস.সি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ উঠেছে।
    জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এইচ.এস.সি পরীক্ষার্থীদের কোচিং করানোর নাম করে বাধ্যতামূলকভাবে প্রায় প্রত্যেকটি শিক্ষার্থী থেকে অতিরিক্ত এক হাজার টাকা নেওয়া হচ্ছে। ফরম ফিলাপের হিসাব অনুযায়ী মানবিক বিভাগে ২২৩০টাকা, ব্যবসায় শাখায় ২২৩০ টাকা এবং বিজ্ঞান শাখায় ২৭৯০টাকা বোর্ড থেকে নেওয়ার নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাকে অমান্য করে কোচিংয়ের জন্য প্রায় প্রত্যেক শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে ১ হাজার টাকা, ডাটা এন্টির জন্য ১৫০টাকা ও অনুপস্থিতির জন্য ৩০টাকা অতিরিক্ত টাকা প্রদান করতে হচ্ছে। সে হিসাব অনুযায়ী প্রায় ১৫’শ শিক্ষার্থী থেকে ১৭ লক্ষ ৭০ হাজার টাকা উত্তোলন করা হচ্ছে। এ অর্থ কোন খাতে জমা হবে তার কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই।
    শিক্ষার্থীরা জানায়, আমরা এইচ.এস.সি পরীক্ষার্থী। আমাদের ফরম ফিলাপের সাথে কোচিং বাবদ অতিরিক্ত ১ হাজার টাকা, ডাটা এন্টি ফি ১৫০টাকা ও ক্লাসে অনুপস্থিতির জরিমানা ৩০টাকা বাধ্যতামূলকভাবে প্রায় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করলে বিভিন্ন বকাঝকা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। আমরা পরীক্ষার আগে বাড়িতে নিয়মিত পড়াশোনা করে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করব। কিন্তু সে বিষয়টি না করে আমাদেরকে বাধ্যতামূলক কোচিং করার জন্য কলেজে যেতে হবে। পরীক্ষার আগে এটি আমাদের অতিরিক্ত মানসিক চাপ। এছাড়াও কোচিংয়ের প্রতি আমাদের কোন আগ্রহও নাই। সারা বছর আমাদেরকে ঠিকমতো ক্লাস করানো হয়নি। দুই মাস কোচিং করিয়ে আমাদের কি লাভ হবে? কোচিং চালু করলেও কয়েকদিন চলার পরে তা আবার বন্ধ হয়ে যাবে। কারণ, সরকারি হরগঙ্গা কলেজে মুন্সীগঞ্জ জেলা ও অন্যান্য জেলার শিক্ষার্থীরাও ভর্তি হয়েছেন। স্যাররা নিজেরাই অভিভাবকের সম্মত্তি ফরম তৈরী করে জমা রেখেছেন। আমাদের অধিকাংশের অভিভাবকগণ তা জানে না।
    তথ্যসূত্রে জানা যায়, ফরম পূরণের সময় কোচিংয়ের অর্থ আদায় করার পর কয়েকদিন কোচিং করানোর পর তা বন্ধ হয়ে যাবে। কারণ, সরকারি হরগঙ্গা কলেজে একাদশ, দ্বাদশ, অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে। প্রত্যেকটি কোর্সে ক্লাস নেওয়ার জন্য শিক্ষক সংকট রয়েছে। ফলে নিয়মিত কোন ক্লাস করানো সম্ভব হয় না। এছাড়াও কলেজটি সরকারি হওয়ায় শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাসে আসে না। সেই সুযোগে শিক্ষকগণও ক্লাস না নেওয়ার একটি অজুহাত দিয়ে পার পেয়ে যান।
    এ বিষয়ে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা বলেন, হরগঙ্গা কলেজে কোচিং নীতিমালা-২০১২ অনুসরণ করেই প্রতিষ্ঠানে কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যে সকল শিক্ষার্থী আগ্রহী তাদেরকে আমরা কোচিং করাবো। কোচিংয়ের জন্য ১হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তা থেকে শিক্ষার্থীদের ক্লাস ও বিভিন্ন মডেল টেস্ট নেওয়া হবে। কলেজের ফলাফল ভালো করার জন্যই এ উদ্যোগ। যে সকল শিক্ষার্থীর আর্থিক অবস্থা দুর্বল তাদের আবেদনের প্রেক্ষিতে ফি মওকুফ করা হচ্ছে।
    এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন জানান, হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আমাদের ডিজি র‌্যাংকের একজন কর্মকর্তা। বিষয়টি অবগত হওয়ার পর আমি ওনাকে ফোন করে বলেছি এমন কিছু কইরেন না যেটি দৃষ্টি কটু দেখায়। তিনি আরো বলেন, এরকম ইস্যুতে তাদেরকেই তো তদন্তে পাঠানো হয়। সেক্ষেত্রে যদি তিনি এমনটি করেন তাহলে অন্যরা কিভাবে সংশোধন হবে।

  • নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান

    নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান।
    নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২২ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ/২০২৪ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল।
    অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল।
    অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেফতার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
    পুলিশ সুপার বলেন, আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ব্যাংকবীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি না হয় সেজন্য রাতে টহল জোরদার করতে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন। এছাড়া নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের আয়ের একমাত্র অবলম্বন গরু, ছাগল যাতে চুরি না হয় সেজন্য রাতে টহল এবং চেকপোস্ট জোরদার করতে বলেন। সাধারণ জনগণ যাতে হয়রানি ছাড়াই তাৎক্ষণিক প্রত্যাশিত আইনী সেবা পায় তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে বিট পুলিশিং সভা, উঠান বৈঠক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ সর্বস্তরের মানুষের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
    অপরাধ পর্যালোচনা সভায় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) সহ সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, সিআইডির পুলিশ পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ

    তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ মধুপুরবাসী বাড়ছে নানা রোগ

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুরবাসী। একটু প্রশান্তির আশায় মানুষ গাচের ছায়া কিংবা ছুটছে শীতল কোন স্হানে। গরমের কারণে বাড়ছে জ্বর, ঠান্ডা, নিমুনিয়া, ডায়রিয়া, সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে উত্তরের আকাশে বয়ে চলছে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন। বেলা বাড়ার সাথে সাথেই যেন আগুন ঝড়াতে থাকে সুর্য। রাত দিনের তাপমাত্রার কোন পরিবর্তন না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কয়েকদিনের তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও। হাসপাতাল ঘুরে দেখা যায় জ্বর, ঠান্ডা, ডায়রিয়া ও শ্বাস কষ্ট জনিত কারণে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী আসছে চিকিৎসার জন্য । চিকিৎসার পাশাপাশি তাপপ্রবাহ থেকে বাঁচতে ছায়াযুক্ত স্হানে থাকার পাশাপাশি পানি, স্যালাইন ও স্বাস্থ্য কর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

  • পাইকগাছায় গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ

    পাইকগাছায় গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ

    ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।

    সারা দেশের ন্যায় পাইকগাছা উপজেলাও বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে পুরো এলাকা। কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।সকাল থেকেই ভ্যাপসা গরম পড়তে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের প্রখরতা। এতে পুরো এলাকায় তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে। ফলে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। নির্মাণ শ্রমিক, মাটিকাটা শ্রমিক, ভ্যান চালক গরমে হা-হুতাশ করতে দেখা গেছে। রৌদ্র ও গরমের তীব্রতা এতটাই বেশি যে, বাইরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে।জীবিকার তাগিদে উপায়ান্ত না পেয়ে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে বেশি।
    পৌরসভার বাসিন্দা ভ্যান চালক রবিউল বলেন, বৈশাখের এই তীব্র রোদের কারণে ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। এত গরম যে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। ফলে আয়-ইনকাম কমে গেছে।
    উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা সোনিয়া বেগম বলেন, “প্রচণ্ড গরম পড়েছে। বাচ্চা নিয়ে খুবই সমস্যায় আছি। ঘরের মধ্যে গরমে থাকা যায় না। আমার সন্তান কয়েক দিন থেকে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছে। জানি না কবে বৃষ্টির দেখা মিলবে।
    দেশে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়ে সারাদেশে ৭২ ঘণ্টার হিট এলার্ট দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার সকলের উদ্দেশ্যে বলেন, এই গরমে অপ্রোয়জনে বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকুন , যারা কাজের জন্য বাইরে থাকেন, তাদের ছাতা ব্যবহার বা মাথায় কাপড় দিতে হবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। কারণ এসব রোগীর হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। তীব্র গরমে পানিশূন্যতা কিংবা হিটস্ট্রোক এড়াতে শ্রমজীবীদের একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • নড়াইলে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

    নড়াইলে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নড়াইল সদর উপজেলায় ইতি বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোবরা দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির ভাড়ায়টিয়ার ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির ভাড়াটিয়া মনিরুল মোল্যা পলাতক রয়েছেন।
    নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত ইতি বেগম উপজেলার গোবরা গ্রামের হাফেজ শরিফুল ইসলামের স্ত্রী।
    পুলিশ জানায়, বছর খানেক আগে কাজের সন্ধানে পরিবার নিয়ে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে মনিরুল মোল্যা নামের এক দিনমজুর এই এলাকায় আসেন। তাকে ইমাম শফিকুল নিজেদের বাড়ির ফাঁকা একচালা ঘরটি ভাড়া দেন। মাস দু’য়েক আগে ভাড়াটিয়া মনিরুল তার পরিবারকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। গত ১৮ এপ্রিল নিহতের স্বামী হাফেজ শফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে কর্মস্থল লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর মাদরাসায় ইমামতি করতে চলে যান। এর পর থেকে ইতি বেগমের প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে তার ঘরে বাইরে থেকে তালা দেওয়া দেখতে পায়। এর পর বিভিন্ন স্থানে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।
    রোববার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই ঘরের ভেতর হতে দুর্গন্ধ বের হলে ইতি বেগমের প্রতিবেশী ও স্থানীয় লোকজন তার স্বামীকে ও থানা পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। খাটের নিচ থেকে ইতি বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
    এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাশুয়া আলামত হিসাবে জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা পক্রিয়াধীন।