Blog

  • নোয়াখালীতে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

    নোয়াখালীতে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর মাইজদী বাজার মাস্টার পাড়া এলাকায় সিরাজ মঞ্জিল থেকে নাজমা আক্তার (৪০) নামে এক নারী ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার পরিহিত পোশাকের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা বের করে দিতে বাধ্য করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।বৃহস্পতিবার ২৫ শে এপ্রিল রাত ৯ ঘটিকায় নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালনা করে নাজমা আক্তারকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
    গ্রেপ্তারকৃত আসামি নাজমা নোয়াখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার সিরাজ মঞ্জিলের বাসিন্দা মো. নূর নবীর মেয়ে। দীর্ঘদিন থেকে সে এলাকায় গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

  • রাঙ্গামাটিতে তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলনে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

    রাঙ্গামাটিতে তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলনে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

    (রিপন ওঝা, বিশেষ প্রতিনিধি)

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ২৬ এপ্রিল সকাল ১০.৩০ঘটিকায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার মহা সম্মেলন ও কেন্দ্রীয় সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের লোকজন একসাথে বসবাসের চিন্তা এবং পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তারঁই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে তাঁরই সরকার পার্বত্য অঞ্চলের ভাষা, সংস্কৃতি,কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন। 

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরোও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য, পোশাক, কৃষ্টি ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ।  এই গুলোকে ধরে রাখতে হবে। এইগুলো যেন হারিয়ে না যায়, সকলকে একসাথে কাজ করতে হবে। 
    এসময়ে সম্মেলনে উদ্বোধকের আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কৃষ্টি, ঐতিহ্য এবং সংস্কৃতিকে লালন, প্রচার ও প্রসার করবেন বলে আশা করি। 

    এসময়ে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার আহবায়ক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার এর সভাপতিত্বে নাজিব কুমার তঞ্চঙ্গ্যার  সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য শান্তনা চাকমা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিধুভুষণ তঞ্চঙ্গ্যা, সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞঙ্গ্যা, সাবেক মহাসচিব এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা,বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সাবেক ব্যাংকার নির্মল কান্তি তঞ্চঙ্গ্যা এবং ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার। 

    স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার সদস্য সচিব উজ্জ্বল তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি এবং উদ্বোধক জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বেলুন  উত্তোলন এর মাধ্যমে সম্মেলন এর উদ্বোধন করেন। 
    আলোচনা সভার শুরুতে  তঞ্চঙ্গ্যা শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    উক্ত সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজার জেলার টেকনাফ হতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

    এদিকে সম্মেলন প্রথম ও দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

  • বাগেরহাটে মোরেলগঞ্জে জমিজমার বিরোধে কৃষককে কুপিয়ে পিটিকে হত্যা ,আহত-৭

    বাগেরহাটে মোরেলগঞ্জে জমিজমার বিরোধে কৃষককে কুপিয়ে পিটিকে হত্যা ,আহত-৭

    এস. এম সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক কৃষককে কুপিয়ে পিটিকে হত্যা ও অপর ৭ জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম নাম আব্দুল হাকিম জোমাদ্দার(৬২)। সে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে।

    শুক্রবার বেলা ৮ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। অপর আহতরা হচ্ছেন হারুন জোমাদ্দার (৫০), লতিফ জোমাদ্দার (৫৫), রশিদ জোমাদ্দার (৪২), আলম হাওলাদার (৭০), লিটন হাওলাদার (৪৫), নিহতের স্ত্রী জামিলা বেগম (৫০) ও ছেলে মেহেদী হাসান (৩৫)। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের আকস্মিক হামলায় হাকিম জোমাদ্দার নিহত হন বলে তার ছোট ভাই মতিয়ার রহমান জোমাদ্দার জানিয়েছেন। মতিয়ার রহমান জোমাদ্দার বলেন, বেলা ৭ টার দিকে প্রতিবেশি শহিদুল হাওলাদার ১০-১২ জন লোক নিয়ে তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর প্রথম দফায় হামলা করে।

    আহত অবস্থায় হাকিম জোমাদ্দার চিকিৎসার জন্য রওয়ানা হলে পথিমধ্যে তাকে আটক করে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। স্বজনেরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার ফাত্তাহ্ তাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন ঘটনাস্থল থেকে বলেন, মারপিটে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত হাকিম জোমাদ্দারের ঘাতকদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে। ##

    ** ছবি সংযুক্ত আছে। #######

  • ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভি

    ময়মনসিংহ সদরকে ‘স্মার্ট’ উপজেলা গড়তে সুযোগ চান আল আমিন আলভি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসন কে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসাবে গড়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হতে জনগণের কাছে সুযোগ চান আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা তরুণ জনবান্ধব রাজনীতিবিধ আল আমিন আলভি। যিনি তার মহান কর্মে বেঁচে থাকতে চান সবার হৃদয়ে। উপজেলার অষ্টধার ইউনিয়নের এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান আল আমিন আলভি ।যার বাবা অষ্টধার এলাকার একজন সফল সমাজ সেবক ও চেয়ারম্যান ছিলেন। ছোট থেকেই বাবার নিকট থেকে সামাজিকতা ও জনসেবামোলক কাজ দেখেই বেড়ে উঠা আল আমিন আলভি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সদর বাসীর সেবার মান বৃদ্ধি করতে চান।

    তিনি বলেন, আমি সদর উপজেলা বাসীকে সেবা করার সুযোগ চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া চাই। তিনি আরো বলেন, সদর উপজেলার সকল যুব সমাজ ও শ্রদ্ধাভাজন মুরুব্বিদের ভালোবাসা নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘আধুনিক স্মার্ট’ সদর উপজেলা গড়তে চাই, ইনশাল্লাহ। তরুণ প্রজন্মের পাশে থেকে আধুনিক ও সমৃদ্ধ সদর উপজেলা গড়ার প্রত্যাশায় সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রিয় সদর উপজেলা বাসীর খেদমতে নিঃস্বার্থভাবে কাজ করার সুযোগ চাই।

    ২০৪১ সালের মধ্যে উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষণা দিয়েছেন, তারই আলোকে ময়মনসিংহ সদর উপজেলা বাসীর জন্য নিরলস কাজ করে যেতে চান আল আমিন আলভি । উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়ে আসা আল আমিন আলভি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের সমর্থন প্রত্যাশী হিসাবে ইতিমধ্যেই উপজেলার সবকটি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তৃণমূলের রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগ নেতা আল আমিন আলভী বলেন, ‘পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন সংগ্রাম ও দেশ গঠনের অনন্য নেতৃত্বকে রাজনৈতিক জীবনের পাথেয় করে আমি রাজনীতি করে আসছি। ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা না থাকলে বদলে যাওয়া আজকের বাংলাদেশও আমরা পেতাম না। টানা ১৫ বছর রাষ্ট্র পরিচালনায় পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় প্রকল্প তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন বলে মনে করেন আল আমিন আলভি । তিনি বলেন, ‘মাথাপিছু আয়, নারীর ক্ষমতায়ন, দারিদ্র নিরসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অসংখ্য ধারাবাহিক কার্যক্রমে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এখন লক্ষ্য ২০৪১ সালের উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের দিকে।

    সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আল আমিন আলভি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে স্মার্ট সদর উপজেলা গড়তে চাই। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

    নব্বইয়ের দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া আল আমিন আলভি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আলভি কলেজ জীবনে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি ইংরেজীতে মাষ্টার্স ডিগ্রি অর্জন করে সু-শিক্ষায় শিক্ষিত। সেই ধারাবাহিকতায় সদর উপজেলার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবেন তিনি। ইতিপুর্বেও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করে সামান্য কিছু ভোটে পরাজিত হলেও আসন্ন উপজেলা তার প্রার্থীতার অপেক্ষার প্রহর গুনছেন উপজেলার সর্বস্তরের ভোটাররা। একজন মিশুক ও শিক্ষিত প্রার্থী হিসাবে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে তার পক্ষে ভোটারদের সমর্থনের পাল্লা ততই ভারী হচ্ছে।

    আল আমিন আলভি বলেন- উপজেলা পরিষদ নির্বাচন যেহেতু উম্মুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে আমার অংশগ্রহণ করা সম্পর্কে আপনাদের সুচিন্তিত গঠনমূলক পরামর্শ এবং মতামত প্রত্যাশা করছি।

    তিনি আরো বলেন, ‘কোনো পদ-পদবীর জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। বাংলাদেশের মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা যাতে ভালো ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাই তার একজন প্রতিনিধি হিসেবে তার পাশে থেকে কাজ করতে চাই। সদর অঞলের রাস্থাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে কাজ করতে চাই।স্মার্ট নাগরিক আর স্মার্ট সমাজ গড়তে হলে স্মার্ট নেতৃত্ব প্রয়োজন। সে লক্ষে আমি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা চাই।

    সাধারণ ভোটারদের ভাষ্য মতে -, মানব সেবায় সমাজ ও এলাকার উন্নয়ন এবং বিপদে-আপদে সর্বদা মানুষের পাশে থাকেন আল আমিন আলভি । এলাকার জনগণের পাশে থেকে সুখ-দুঃখ ভাগ করে নেন। তিনি অংশগ্রহণ করেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। এগিয়ে যাচ্ছে সমাজের অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য তাই সাধারণ মানুষেরা সদর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আল আমিন আলভিকে দেখতে চান তারা।

    আল আমিন আলভি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে স্থানীয় নাগরিক সেবার মান মানোন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন।

  • মাদকের বিস্তার রোদে গ্রাম পুলিশের সজাগ থাকতে হবে: ভালুকায় ওসি কামাল

    মাদকের বিস্তার রোদে গ্রাম পুলিশের সজাগ থাকতে হবে: ভালুকায় ওসি কামাল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
    ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, চুরি-ডাকাতি,
    জঙ্গিবাদ,মাদকসহ সমাজের যে কোন অপরাধ নির্মুলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। কারণ একটি গ্রামে কে মাদক বিক্রি এবং সেবন করে এটা গ্রাম পুলিশের জানা খুবই সহজ।

    শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে মতবিনিময় এসব কথা বলেন তিনি।

    ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    বিশেষ করে নির্বাচনের মত গুরুত্বপূর্ণ একটি কাজে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। গ্রাম পুলিশদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

    তিনি বলেন-মাদক,চুরি ছিনতাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করছে ভালুকা মডেল থানা-পুলিশ। মাদক চুরি ছিনতাই কিশোর গ্যাংদের ছাড় নেই,যেখানেই অপরাধের তথ্য পাওয়া যাবে সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই ভালুকায় মাদক,চুরি ছিনতাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তিনি সকল ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশকে এসব অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে থানা পুলিশকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। এসময় তিনি উপজেলার প্রত্যেক বিট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে গ্রাম পুলিশের ভুমিকা রাখার নির্দেশনা এবং প্রচন্ড গরমে তাদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেন।

  • কুমিল্লা নগরীর কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল ও পুরস্কার বিতরণ

    কুমিল্লা নগরীর কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল ও পুরস্কার বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীর কালিয়াজুরী পিটি আই স্কুল মাঠে ২৬ শে এপ্রিল বিকালে শত শত দর্শকের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে কিং অব কালিয়াজুরী বনাম এনারেন্স ক্লাব অংশ করে ১৩ রানে কিং অব কালিয়াজুরী টিম চ্যাম্পিয়ান অর্জন করে। অনুষ্ঠানে ক্লাব সভাপতি ক্রীড়াসংগঠক আয়তুল্লাহ ভুইয়া র সভাপতিত্বে জহিরুল ইসলাম পিয়াস আর সাইদুল ইসলাম পলাশের সঞ্চালনায় উপস্থিত অতিথি থেকে খেলা উপভোগ করে এবং চ্যাম্পিয়ান ও রানার্স আপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর কাউছারা বেগম সুমী,ব্যাবসায়ী ফরহাদ হোসেন,এনামুল হক হিরা, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন, মান্নান তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা রোটারিয়ান আহমেদ ইমন,সাবেক ছাত্র নেতা নাছিমুল হক,সাংবাদিক জাহিদ হাসান, সাংবাদিক এনসি জুয়েল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

  • বাহুবলের মিরপুরে তীব্র উত্তেজনা

    বাহুবলের মিরপুরে তীব্র উত্তেজনা

    এস মশিউর,
    বিশেষ প্রতিনিধি।। বাহুবল উপজেলার মিরপুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সীরাতুন্নবী সাঃ মাহফিলে মুসল্লীদের উপর হামলা এবং মিরপুর দাখিল মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে আতঙ্কিত পরিবেশ। এতে মিরপুর এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলামী সংগ্রাম পরিষদ ও খাদিমুল কোরআন পরিষদ মিরপুর ইউনিয়ন শাখার ব্যানারে শুক্রবার ২৬ জুলাই জামেয়া হুসাইনিয়া মাঠে অনুষ্ঠিত হয় সীরাতুন্নবী সাঃ মাহফিল। এশার নামাজের আগ মূহুর্তে অজুরত অবস্থায় মাওলানা আব্দুর রহিম (৭৫) ও হাফেজ শরিফ উদ্দিন (২০) নামে দুই মুসল্লী দূর্বৃত্তের ছুরা ইটের আঘাতে গুরুত্বর আহত হন। যদিও তাৎক্ষণিক পুলিশ ও উলামায়ে কেরামের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপরও উত্তেজনা বিরাজ করছে। তবে মাওলানা আব্দুল হাই দাবি করেছেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিন্তু এ ঘটনা নিয়ে স্যোসাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি চলছে।

    অপরদিকে মিরপুর দাখিল মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কোন হিসাব না দেয়ায় ম্যানেজিং কমিটির সাথে দেনদরবার চলে আসছে। ম্যানেজিং কমিটির সভাপতি এহসান আহমদ চৌধুরী জানান, আগামী ১মে অডিট কমিটির কাছে সুপার সাবের হিসাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    কিন্তু সুপার এ সিদ্ধান্তের গ্রহণেরএকদিন পর বৃহস্প্রতিবার রাত ৯টার দিকে কমিটিকে না জানিয়ে কতিপয় বহিরাগত লোক নিয়ে গোপন বৈঠক করেন। এ বৈঠকের খবর জানতে পেরে সুপারকে ফোন দিলে কোন ধরনের বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বলে জানান কমিটির অভিভাবক সদস্য সাজিদুর রহমান। তিনি অভিযোগ অস্বীকার করলেও পরদিন শনিবার রাত ৯টার দিকে মাদ্রাসার অফিসে সুপারের সাথে প্রক্তন ছাত্রদের নাম দিয়ে স্যোসাল মিডিয়ায় ছবি ভাইরাল করা হয়। এতে কমিটির বিদ্যূৎসাহী সদস্য মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ নাম উল্লেখ করে কমিটির বিরুদ্ধে বিষোদগার করা হয়। এমনকি সুপারের পক্ষে মিরপুরে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে তারা। এতে পরিস্থিতি সাংঘর্ষিক পর্যায়ের দিকে যাচ্ছে বলে মনে করেন এলাকাবাসী। মাদ্রাসা ম্যানেজিং কমিটির অভিযোগ, সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন আগামী ১ মে নির্ধারিত অডিট বানচাল করার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

  • নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এ-র কেন্দ্রীয় দায়িত্বে

    নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এ-র কেন্দ্রীয় দায়িত্বে

    নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: বিএমএসএস সাংবাদিকদের একমাত্র সর্ব বৃহৎ সংগঠন। বাংলাদেশ মফস্বর সাংবাদিক সোসাইটি ২০২৪-২০২৫ সেশনের সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গ্রন্হণা ও প্রকাশনা সম্পাদক মো. আমজাদ হোসেন রতন ও উপ স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা.এম.এ.মান্নান দায়িত্ব পেয়েছেন।

    বুধবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভায়, সকলের মতামতের ভিত্তিতে ঢাকাসহ সারাদেশের 

    প্রবীণ-প্রথিতযশা সাংবাদিক সংগঠকদের নিয়ে ৪০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্যের তালিকা অনুমােদনের পর রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খ. আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে প্রকাশ করা হয়।

    সাংবাদিক দ্বয়ের সংক্ষিপ্ত পরিচিতিঃ

    সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন:

    তিনি নাগরপুর উপজেলা ঘিওরকোল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। দুই কন্যা সন্তানের জনক।

    কর্মজীবনঃ সাংবাদিক রতন চাকুরির সুবাদে দীর্ঘদিন ভিন্ন ভিন্ন দেশে প্রবাস জীবযাপন করেন। বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি সদর বাজারে মোবাইল টেকনিশিয়ান হিসাবে নিজস্ব প্রতিষ্ঠানে নিয়োজিত।

    সামাজিক জীবনঃ সমাজ উন্নয়নে একাধিক সামাজিক সংগঠনের নেত্বত্ব দিয়ে আসছেন। 

    সাংবাদিকতা জীবনঃ সাংবাদিকতা পেশায় তিনি সর্বজনীন একজন সিনিয়র সাংবাদিক হিসাবে কর্মরত। তিনি প্রায় ৩৩ বছর যাবত সাংবাদিকতার মত সাহসী ও মহান পেশায় নিয়োজিত আছেন। তিনি নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন, সাবেক নাগরপুর প্রেস ইউনিট সভাপতি। বর্তমানে সম্মানিত সদস্য নাগরপুর প্রেসক্লাব। এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও দুই বাংলা সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিকতা পেশায় জাতীয় সাপ্তাহিক যুবকন্ঠর উপজেলা প্রতিনিধি হিসাবে শুরু করে বর্তমানে, bd24live.com, জাতীয় দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক জবাবদিহি, সাপ্তাহিক চলনবিলের আলো, মাসিক ডিজিটাল তারিফ বার্তাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রেরণ করে আসছেন।

    সাংবাদিকতায় ভারত সফরঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ইন্টারন্যাশনাল সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর আমন্ত্রণে ভারতে সম্মাননা স্বারক(রত্ন অ্যাওয়ার্ড ‘১৯), বিহার ও নিউজ প্রেস ইন্ডিয়া, কোলকাতা হতে সম্মাননা স্মারকসহ বর্ষসেরা, দেশীয় সাংগঠনিক কাজে সম্মাননা স্মারক অর্জন করেন।

    সাংবাদিক রতনের সম্পর্কে গণমাধ্যম সম্পাদকদের অভিমতঃ সাপ্তাহিক চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল ইসলাম রনি বলেন, আমার সাংবাদিকতার জীবনে যে কয়েকজন সাংবাদিক আমি দেখেছি তারমধ্যে সাংবাদিক রতন হচ্ছে অন্যতম। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান হতে ইতিমধ্যে বর্ষশেরা ‘২১ সংবাদদাতা হিসেবে সম্মাননা স্মারক, সনদ দেয়া হয়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একজন সৎ, মহৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখনি সাংবাদিক।

    সাংবাদিক ডা.এমএ মান্নান: 
    তিনি নাগরপুর উপজেলার দুয়াজানী কলেজ পাড়ার মুসলিম পরিবারের সন্তান। তিনি দুই সন্তানের জনক।

    শিক্ষা জীবনঃ 

    সিটি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের উপর অর্নাস ও মাস্টার্স এবং আইন শাস্ত্রে উর্ত্তীণ হয়েছেন। এছাড়াও তিনি হোমিওপ্যাথিক মেডিকেল শাস্ত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ নয় বছর চিকিৎসা বিষয়ে লেখাপড়া করেছে। পিডিটি(মেডিসিন)বিষয়ে উচ্চতর শিক্ষা লাভসহ মা ও শিশু, মাইন্ড মেথড, সিবিটি, ডিবিটি প্রশিক্ষন নেন। তিনি একজন প্রথম শ্রেণীর রেজিস্টার্ড চিকিৎসক।

    সাংবাদিকতা শিক্ষাঃ জার্নালিজম স্কুল, পিআইবিসহ প্রতিষ্ঠানে সাংবাদিকতা পেশাগত উন্নয়নে দুই বছর লেখাপড়া করেন। 

    সাংবাদিকতা ও চাকুরী জীবনঃ সাংবাদিকতা শুরু হয় ২০০৯ সালে, সাপ্তাহিক কালের আয়না নাগরপুর প্রতিনিধি হিসেবে। দৈনিক নয়া দিগন্ত, দৈনিক আজকের কাগজ, সাপ্তাহিক বর্ণমালা, সাপ্তাহিক সোনার বাংলা, মাসিক পৃথিবীসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। বর্তমানে সাপ্তাহিক চলবিলের আলো স্টাফ রিপোর্টার, দৈনিক সংগ্রাম,পূর্বাকাশ উপজেলা প্রতিনিধি, দৈনিক কপোতাক্ষ জেলা প্রতিনিধিসহ সরকারি নিবন্ধিত পোর্টাল ও আইপি টিভিতে কর্মরত আছেন।বর্তমানে  নাগরপুর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও ইংরেজি বিভাগের একজন রিসোর্স শিক্ষক হিসাবে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

    চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক মো.রফিকুল ইসলাম রনি বলেন-আমরা মানবিক সাংবাদিক ‘২১ ডা.এম.এ.মান্নানকে ঘোষণা করেছি। আমি তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযান

    গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযান

    প্রেস বিজ্ঞপ্তি
    গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মিষ্টি উৎপাদন করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অদ্য ২৫.০৪.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা শহরে ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    উক্ত ভ্রাম্যমান আদালতে-
    মেসার্স রমেশ সুইটস্,সার্কুলার রোড,সদর,গাইবান্ধা (২) মেসার্স গাইবান্ধা সুইটস্,২ নং রেলগেট,সদর,গাইবান্ধা
    উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের মিষ্টি পণ্যের অনুকূলে পণ্য বিএসটিআই লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) /৪১ ধারা অনুযায়ী ১০,০০০/-(দশ হাজার) টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন, বাসস্ট্যান্ড,সদর,গাইবান্ধা এর ডিজেল ও পেট্রোল পরিমাপে সঠিকতা পাওয়া যায়।
    উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ সাদরুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন,গাইবান্ধা। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
    আপনার বিশ্বস্ত,

  • পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ; দুই বিক্রেতাকে জরিমানা

    পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ; দুই বিক্রেতাকে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার দুই পশু খাদ্য বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষ পাড়ার মৎস্য ও পশু খাদ্য বিক্রয়ের দোকানে অনুমোদন বিহীন নিষিদ্ধ মৎস্য ও পশু খাদ্যে ব্যবহৃত এন্টিবায়োটিক গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুটি দোকানে অভিযোগের সত্যতা পান। পরে লাইসেন্স বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও পশু খাদ্য আইন -২০১০ এর আওতায় বিক্রেতা শুভাশীষ দাশ(৩৩) ও প্রান্ত ঘোষ (২৫) কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।