পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে পুলিশ মাহাবুর মোড়ল (২১) নামে এক যুবক’কে গ্রেপ্তার করেছেন। সে হরিঢালী ইউপি’র উলুডাঙ্গার মোঃ মফেল মোড়লের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে’র ওসি’সি বিভাগে পাঠিয়েছেন।
থানায় সুত্রে জানাগেছে, বেশ কিছু দিন পুর্বে হরিঢালীর রহিমপুর আবাসনের বাসিন্দা মজিদ মোড়লের স্কুল পড়ুয়া নাতনী (ভিকটিমের) ১৪ এর সাথে মাহাবুর এর পরিচয় হয়। এ পরিচয়ের সুত্র ধরে মাহাবুর ২৮ এপ্রিল বিকেলে আবাসনে যায়। এখানে কেউ না থাকার সুযোগে সে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষন করে। এ ঘটনা দেখে ফেলায় স্থানীয়রা মাহাবুর’কে আটক করেন। বিষয়টি জানাজানি হলে পরিস্থিতি সামাল দিতে কেউ-কেউ স্থানীয় ভাবে মিমাংসা চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত ভিকটিমের নানী আরিফা বেগম বাদী হয়ে গতকাল মাহাবুর রহমান মোড়লের নামে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন,যার নং-১ তাং ০১/০৫/২০২৪ ইং।
হরিঢালী ক্যাম্প পুলিশের আইসি এসআই সঞ্জিত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে মাহাবুর’কে গ্রেপ্তার করেন। এ বিষয়ে ইন্সপেক্টর ( তদন্ত) তুষার কান্তি দাস বলেন,থানায় মামলার পর ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরোও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধৃত যুবক ধর্ষনের কথা স্বীকার করেছেন।
Blog
-

পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা ; ধর্ষক গ্রেপ্তার
-

পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ;উত্তাপ কমাতে পানি দেওয়া হয় সড়কে
ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে আবারো তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ ও গ্রীষ্মের উত্তাপ কমাতে পানি দেওয়া হয় সড়কে। তীব্র তাপদাহে অতিষ্ঠ যখন জনজীবন অসহ্য গরমের মাঝে এমন মানবিক উদ্যোগ নেওয়া সহ পৌরসভার পক্ষ থেকে। বুধবার দুপুরে প্রখর রৌদ্রের মাঝে সড়কে দাঁড়িয়ে তৃষ্ণার্ত পথচারী ও ক্লান্ত শ্রমজীবী যানবাহন চালকদের মাঝে শরবত বিতরণ করেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। শরবত বিতরণের পাশাপাশি তাপদাহের উত্তাপ কমাতে পানি ভর্তি পিকআপ দিয়ে কয়েক ঘন্টা পর পর পৌরসভার প্রধান সড়ক ভিজিয়ে দেওয়া হয়। তীব্র তাপদাহে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সর্বস্তরের মানুষ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, আক্কাজ আলী, ইব্রাহীম সানা, শিক্ষার্থী আয়েশা রহমান শশী, সুমনা, সাদিয়া, ইব্রাহীম, মারিয়া, তানভীর, মায়সা ও তনু। -

পাইকগাছায় আধা কেজি গাঁজাসহ যুবক আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আধা কেজি গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে। উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১১ টায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশকে নিয়ে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মুনছুর গাজীর ছেলে শফিকুল গাজী (৪০) কে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এবিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,শফিকুল দীর্ঘদিন মাদক করবারির সাথে জড়িত। শফিকুল গাজীর নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে আপোষ চলবে না, থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা। -

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার
মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা এলাকায়। বুধবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। অপর নিহত ব্যক্তি প্রাইভেটকারের চালক বলে জানা গেছে। নিহত জামাল ও খোকনের মামা মোঃ সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন আর কাওসার সপ্তম শ্রেণীর ছাত্র। কাওসারের মানত থাকায় প্রাইভেটকারে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেন বলেও জানান সোনা মিয়া।
একই পরিবারের চারজন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে। -

প্রতিবন্দ্বী ফজর পেল দোকান করার মালামাল
জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের এক প্রতিবন্দ্বীর নাম ফজর আলী (৬০)।ভিটেমাটি শুন্য ফজর আলীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।
লাঠিতে ভরকরে চলা ফজর আলী অন্যের কাছে হাত পেতে,ধারদেনা করে জীবন-জিবীকা নির্বাহ করতেন।
বৃদ্ধ বয়সে তাকে ঘুম থেকে উঠে বের হতে হয় খাদ্যের সন্ধানে।শাহজাদপুরের মানবদরদী মামুন বিশ্বাসের আর্থিক সহায়তায় পায় একটি নতুন দোকান ঘর ও মালামাল।সেই দোকানের আয়ে কোনমতে চলতে থাকে তার সংসার।কিন্ত কিছুদিন যেতে না যেতেই চুরি হয়ে যায় দোকানের সব মালামাল।আবারও নি:স্ব হয়ে অচল হয়ে যায় তার সংসার।নেমে আসে সংসারে কষ্টের ঘানি।এমনি দু:সময়ে আবারো পাশে দাঁড়ায় আরেকটি মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”ফেসবুক গ্রুপ।নাম প্রকাশ না করার শর্তে “প্রিয় সলঙ্গার গল্প”গ্রুপের এক উপদেষ্টার একক অর্থায়নে ৫ হাজার টাকার মালামাল কিনে দেন।দোকানের বিভিন্ন মালামাল কিনে ভাউচারসহ তার হাতে তুলে দিয়ে সলঙ্গা বাজার অগ্রণী ব্যাংকের নিচে গতকাল বৃহ:বার (২ মে) সকাল ১০ টায় দোকান বসিয়ে দেন সলঙ্গার গল্প গ্রুপের সদস্যরা। চীপ এডমিন শাহ আলম মাস্টারের উদ্যোগে এ সময় গ্রুপের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান,আবদুস ছালাম মাস্টার,আলহাজ্ব দেলোয়ার হোসেন,এডমিন হারুনর রশিদ,এডমিন শাহিদুল ইসলাম,মডারেটর তুষার তালুকদার,ফরহাদ হোসেনসহ অনেকে। -

বানারীপাড়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ২ মে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরন শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়। ব্র্যাক প্রত্যাশা -০২ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম (টুকু)। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের আর্থিক সহযোগিতায় এ কর্মশালায় ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন ভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদেরকে চিহ্নিত করা এবং সহযোগিতা করা। এ ব্যাপারে পরিষদের ইউপি সদস্য, বিদেশ ফেরত, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রবাস বন্ধু ফোরামের নেতৃবৃন্দ মতামত প্রদান করেন। কর্মশালায় সঞ্চালনায় ছিলেন এস.এম.সুদীপ্ত শাহিন, সাইকোসোশ্যাল কাউন্সেলর, এম আর এস সি বরিশাল। শোভন খান, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বানারীপাড়া প্রবাস বন্ধু ফোরামের সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, জোসনা,স্বেচ্ছাসেবক চাখার প্রমূখ। এছাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে একই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান।
-

খাদেম হয়ে ফের সেবা করতে চাই: চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসাইন
ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য,সাবেক ছাত্রনেতা, সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেছেন,ছাত্রজীবন থেকেই আমি জনগণের খাদেম হয়ে কাজ করেছি। সদর উপজেলা পরিষদের একবার ভাইস চেয়ারম্যান ছিলাম,গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়েছিলাম,চেয়ারম্যান হিসাবে আমি সবসময় সদরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে আবার সুযোগ দিন। আমি আবারও আপনাদের খাদেম হয়ে সদরের উন্নয়ন ও আপনাদের সেবা করতে চাই।বুধবার (১লা মে) তিনি সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালী পুরাতন বাজারে মহান মে দিবস উপলক্ষে রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন
ভাবখালী ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা ও বাউল সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি বাজারে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।আশরাফ হোসাইন বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাবো। বিগত দিনে ময়মনসিংহ সদরের উন্নয়নমূলক যা কাজ করেছি, আপনারা ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানানোর কারণেই তা সম্ভব হয়েছে। যদি মনে করেন এলাকার উন্নয়নে কাজ করেছি, আপনাদের পাশে থেকেছি,তবে আবার সুযোগ দিন, আরও কাজ করতে চাই।’
রাজ উস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাবখালী ইউনিয়ন শাখার সভাপতি উমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সঙ্গীতানুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ভাবখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোবারক হোসেন।অনুষ্ঠানেে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন,সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম গাদুমিয়া, সহসভাপতি আলম মিয়,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,সাবেক সভাপতি মুন্তাজ উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-

হবিগঞ্জে প্রধান বিচারপতি বললেন আমি দায়িত্বভার গ্রহন করার পর বিচার বিভাগ ডিজিটালাইজেশন ও আধুনিকায়ন হয়েছে
সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ প্রতিনিধি।। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমি দায়িত্বভার গ্রহণ করার পর বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটালাইজেশন, আধুনিককরণ ও বিচার সেবা প্রার্থী সহজকরণ করা লক্ষে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি।
তিনি আজ বৃহস্পতিবার বেলা ৩টায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হল রুমে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহির জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিষ্টার মুন্সী মো. মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন, বিভিন্ন আদালতের বিচারকগণসহ সমিতির আইনজীবীগণ এসময় উপস্থিত ছিলেন।
পরে আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার এর উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
-

ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে প্লান ইন্টারন্যাশনাল এর অধীনে বাল্যবিবাহ রোধে বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত সদ্য এসএসসি পরীক্ষা সম্পন্ন করা স্কুল ছাত্রী ও ১০ম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রী সহ দু’জন শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড সহ তাদের অভিভাবকদেরকে ভ্রাম্যমান আদালতে আর্থিকভাবে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে মহিলা বিষয়ক কর্মকর্তা তার টিমের সহযোগীতায় উপস্থিত স্থানীয় কিশোরী ও তাদের অভিভাবকদের সমবেত করে বাল্য বিয়ের কুফল ও বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধে করনীয় বিষয়ক আলোচনা করেন।
এ বিষয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন আক্তার জানান, গত পহেলা মে বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পাই সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বড় একশাড়াপাড়া গ্রামে ১০শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বিয়ে দেয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সাথে সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে একজন প্রতিনিধি পাঠাই। একই সাথে ঝালকাঠি কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর শুভ বেপারী, শিক্ষক ঐশি দাস, শিক্ষক বিথী শর্মা বনিক এবং আমি গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্রা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। পথি মধ্য আমার পাঠানো প্রতিনিধি বিয়ের সত্যতা জানাতে পেরে আমাকে জানায় যে, আমাদের আশার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যান একই সাথে কনেকেও সরিয়ে ফেলা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের শক্ত টিম কনেকে খুজতে খুজতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা থেকে রাত আনুমানিক ৯টার মধ্যে কনেকে খুজে বের করতে সক্ষম হয়।কনে খুজতে গিয়ে ঐ এলাকায় বৈদ্যুতিক লোডসিডিং থাকায় রাতের আধারে কেঁচো খুজতে গিয়ে সাপ বের হয়ে আসে। আমাদের টিম পাশের বাড়ি কনে খুজতে গিয়ে জানতে পারেন, ঐ বাড়ীতে প্লান ইন্টারন্যাশনাল এর অধীনে বাল্যবিয়ে রোধে কাজ করা সদ্য এসএসসি পরীক্ষার সম্পন্ন করা, আর ডি এফ এর একজন কিশোরী কর্মীর দু’দিন আগে শরা পড়ে বাল্যবিয়ে সম্পাদন করেছেন তার অভিভাবক। সেই কনে ঝালকাঠি জেলায় বাল্যবিবাহ রোধে বিভিন্ন প্রশিক্ষণে আর ডি এফ এর কর্মী হয়ে কাজ করেছেন এবং অনেক প্রচার প্রচারনা ও করেছেন। অথচ নিজের বিয়েই ঠেকাতে পারলেন না। হয়নি কোন কাবিন, ধার্য হয়নি কোন দেনমোহর।
ঘটনা স্থলে রাত আনুমানিক ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ছুটে যান একই সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এক কনের মামাকে বিবাহ পড়ানোর দায়ে ৫ হাজার টাকা এবং বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে কাজ করা আর এক কনের মা’কে ১০হাজার টাকা করে দু’জনকে মোট ১৫ হাজার আর্থিক জরিমানা করেন। এসময় গাভারামচন্দ্রপুর ইউপি সদস্য আসলাম, গ্রাম পুলিশ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
-

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শেখ চশমা মার্কা পেয়েছেন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস
চেয়ারম্যান পদপ্রার্থী নুর মোহাম্মদ শেখ (চশমা) মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন ।প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আজ এই নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলো।
তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবার (২ মে) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে
প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল
আলম।তফসিল অনুযায়ী আগামী ২১ মে টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলায় ব্যালট পেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।