Blog

  • ৮ মে মাহবুবুর রহমান মধুর ঘোড়া মার্কা বিজয় নিশ্চিত বলে মনে করেন বরিশাল বাসি

    ৮ মে মাহবুবুর রহমান মধুর ঘোড়া মার্কা বিজয় নিশ্চিত বলে মনে করেন বরিশাল বাসি

    কেএম সোহেব জুয়েল ঃ বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চোয়ারম্যান পদে বারবার নির্বাচিত বহুল আলোচিত জনপ্রিয় ব্যাক্তি মাহবুবুর রহমান মধুকে ৮ মে এলাকার সব শ্রেনী পেশার মানুষ তার পাশে থেকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে উপজেলা পরিষদের সন্মানিত আসন দখল করে জয়ের মালা পরাবেন তাকে। এমনটাই মনে করছেন বরিশাল সদর উপজেলার সর্বস্হরের মানুষ।

    মধু বরিশালের সদর উপজেলার বিশারদ সড়কের মোঃ মুজিবুর রহমান হাওলাদারের সু- যোগ্য পুত্র। বারবার সদর উপজেলা পরিষদে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মানুষের সেবা করে আসছেন তিনি।

    মধু এক সময় সাবেক ছাত্র নেতা এবং বাকসুর নির্বাচিত সম্পাদকও ছিলেন তিনি। এলাকার মানুষ মনে করেন তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারলে তার কাছ থেকে তাদের ন্যাহ্য অধিকার আদায় করে নিতে পারবেন এবং উপজেলা ভাইসচেয়ারম্যান থাকা কালীন সময়ও তিনি জনগনের অধিকারো যথাযথ ভাবে ফিরিয়ে দিয়ে ছিলেন তিনি। এ ছাড়াও করনা কালীন দুর্যোগ মহামারীতে তিনি নিজের সম্পত্তি বিক্রি করেও বরিশাল সদর উপজেলার প্রতিটি অসহায় মানুষের বাড়িতে গিয়ে নিজের সাধ্যমত খোঁজখবর নিয়েছেন তিনি।

    যেটা অনেকের বেলায় দেখা যায় নাই।তার দারা কেহ উপকৃত ছারা ক্ষতিগ্রস্হ হয়েছেন বলে এমন কোন দৃশ্য লক্ষ করা যায় নাই।

    এবং প্রশাসনিক ভাবেও কোন মানুষকে ক্ষতিগ্রস্ত বা হয়রানির স্বীকার হতে হয় নাই এ যাবৎ কাল পর্যন্ত। পরোপকারে জীবন বিলিয়ে দিয়েছেন তিনি।

    মন্ত্রী মহোদয়ের সাথে পিতা পুত্রের সম্পর্ক থাকায় উন্নয়নের প্রতিফলনে সদর উপজেলা ভিন্নতর রুপে পাল্টে গেছে। তাই তিনি বিজয়ের মালা নিয়ে আসলে সকল কিছুর পরিবর্তনে সদর উপজেলাকে সুন্দর উপজেলায় রুপান্তরিত করবেন বলে বিশ্বাস বরিশালের সদর উপজেলা বাসির। তাই তার বিকল্প অন্য কিছু চিন্তে না করে এক নিমিষে তার ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যহত রাখবেন বরিশালের সর্বস্হরের মানুষ এমনটাই ব্যাক্ত করেন তারা।

  • ভালুকায় ৬টি চুরি হওয়া গরু উদ্ধার করে মালিককে হস্তান্তর করলেন ওসি

    ভালুকায় ৬টি চুরি হওয়া গরু উদ্ধার করে মালিককে হস্তান্তর করলেন ওসি

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ভালুকায় চুরি হওয়া ৬টি গরু উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করলেন ওসি শাহ কামাল আকন্দ।

    বৃহস্পতিবার রাতে ৬টি গরু চুরি হলে তা উদ্ধার করে মালিককে হস্তান্তর করেন তিনি।

    সুত্র জানায়-চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে থানা পুলিশের ব্যবস্থাপনায় গ্রাম-পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সমন্বয়ে চলছে রাত্রীকালীন পাহারা কার্যক্রম। দায়িত্ব প্রাপ্ত এসব সদস্যরা সঠিকমত তাদের দায়িত্ব পালন করছে কিনা তার তদারকিতে রাত জেগে টহল দেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। কোথাও চুরি হয়েছে শুনলে মুহুর্তেই ছুটে যান সেই এলাকায়।

    তারই ধারাবাহিকতায় (২রা মে) বৃহস্পতিবার রাত ০২.৪৫ মিনিট মল্লিকবাড়ী ইউনিয়নের একটি এলাকা থেকে খবর আসে এক গৃহস্ত তার ছয়টি গরু গোয়ালঘর থেকে খোজে পাওয়া যাচ্ছে না,খবর পেয়ে তদারকী ডিউটি থাকা অবস্থায় মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান সহ উক্ত এলাকায় গমন করে চেয়ারম্যানের নেতৃত্বে এলাকার প্রচুর লোকজন রাস্তায় নেমে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা চোর গরু রেখে পালিয়ে যেতে বাধ্য হয় চোরেরা। চুরি যাওয়া ছয়টি গুরু উদ্ধারপূর্বক মালিকের হেফাজতে রাখেন ওসি শাহ কামাল আকন্দ। সহজেই চুরি যাওয়া গরুগুলো উদ্ধার হওয়ায় তিনি মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এবং মল্লিক বাড়ি ইউনিয়নের বাসিন্দাদের আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় বড় ধরনের চুরি রোধ করা সম্ভব হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

  • রক্তের বাঁধন একটি সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে তীব্র তাপমাত্রায় কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে  ঠান্ডা পানি ও টেস্টি সেলাইন বিতরন

    রক্তের বাঁধন একটি সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে তীব্র তাপমাত্রায় কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা পানি ও টেস্টি সেলাইন বিতরন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    রক্তের বাঁধন নলছিটি উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র তাপমাত্রায় কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে টেস্টি সেলাইন বিতরন করা হয় (৩ মে শুক্রবার) বেলা ১১ টার দিকে উপজেলায় কয়েকটি ইউনিয়নে কৃষকদে মাঝে ঠান্ডা পানি ও টেস্টি সেলাইন বিতরন করা হয়।

    এবং জুম্মার নামাজের পরে মুসুল্লিদের মাঝে ও ঠান্ডা পানি ও টেস্টি সেলাইন বিতরন করা হয়

    এতে উপস্থিতি ছিলেন রক্তের বাঁধন নলছিটি উপজেলা শাখার সভাপতি জনাব রিফাতুল ইসলাম রেদোয়ান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় জোমাদ্দার ও রাকিব হোসেন এবং মোল্লারহাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নাঈম মল্লিক এবং আরো অনেকে উপস্থিতি ছিলেন।

    রক্তের বাঁধন নলছিটি উপজেলা শাখার সভাপতি জনাব রিফাতুল ইসলাম রেদোয়ান বলেন এই রক্তের বাঁধন আমাদের একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা বিভিন্ন সময় মানুষের পাশে দারানোর চেষ্টা করি এবং আমাদের মূল লক্ষ হচ্ছে সবসময় মানুষের পাশে দারানো এবং যারা আর্থিক সহায়তা করেছেন তাদের সকলে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ।

  • ভাবখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-১

    ভাবখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-১

    ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় ১জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (৩০শে এপ্রিল) বিকাল আনুমানিক ৫ ঘটিকায় ইউনিয়নে চকবন পাথালিয়া গ্রামের প্রয়াত ছিদ্দিক মেম্বারের বাড়ীতে উক্ত ঘটনা ঘটেছে।এই ঘটনায় আহত ব্যক্তির নাম দুলাল মিয়া,সে স্থানীয় তোরাব আলীর ছেলে। একই এলাকার প্রভাবশালী আব্দুল আলীম এর নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল তার উপর এই হমলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত দুলাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় আহত দুলালের স্ত্রী বিউটি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

    থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, একই এলাকার মুনসুর আলীর ছেলে আব্দুল আলীম গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে আহত দুলালের। ঐ বিরোধের জের ধরে আব্দুল আলীম দুলালের পরিবারের লোকজনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসলেও সে স্থানীয়ভাবে প্রভাবশালী বিধায় দুলাল ও তার পরিবারের লোকজন তার ভয়ে চুপ থাকতো। ঘটনার দিন গত ৩০শে এপ্রিল দুলাল তার ক্ষেতের ধান কাটতে গেলে ধানের ভোজাই নিয়ে বাড়ীতে ফিরার সময় পথিমধ্যে বসত বাড়ীতে প্রবেশের রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া নিয়ে কথা কাটাকাটি করে এবং হুমকি প্রদর্শন করে রাস্তা দিয়ে চলাচল না করতে। পরে একই তারিখে বিকালে দুলাল বসত বাড়ী থেকে বের হওয়ার একমাত্র রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় রাস্তার উপর অস্ত্র – শস্ত্র নিয়ে উৎ পেতে থাকা আব্দুল আলীম, আব্দুল মতিন,সিয়াম,জিসান,কমলা ও শাবানাসহ আরো অজ্ঞাত ৪-৫জন দুলালের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা দুলাল কে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে দুলালের ডাক চিৎকারে তার পরিবারের ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এসময় দুলাল গুরুতর আহত হওয়ায় পরিবার ও প্রতিবেশীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এই ঘটনায় দুলালের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বিষয়টি জানতে পেরে আব্দুল আলীম বাড়ী থেকে পালানোর সময় তার ব্যবহ্রত মোটরসাইকেলটি রাস্তায় একটি কুকুরের সাথে দুর্ঘটনা ঘটলে এতে আব্দুল আলীম সামান্য ছালকাটা আহত হয়। তবে চৌকস আব্দুল আলীম বাদীর মামলা থেকে বাচঁতে তার মোটরসাইকেল দুর্ঘটনাটিকে কাজে লাগিয়ে বাদী পক্ষরা তাকে মারধর করেছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে।

    স্থানীয়রা জানায় আব্দুল আলীম প্রায় সময়ই নিজের প্রভাব খাঁটিয়ে এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার চালায়। স্থানীয় ভাবে সে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেহ প্রতিবাদ করার সাহস করেনা।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা গ্রাম্য শালিস করলেও সে কোন শালিস মানে না। এরকম বহু ঘটনা সে ঘটালেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা কেউ নিতে পারেনি।

    স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানায়-গত ঈদুল ফিতরের দিনে রাত্রিবেলায় স্থানীয় কিছু যুবকরা এলাকার একটি অনাবাদি পতিত জায়গায় ঈদের আনন্দ উপভোগ করছিলো। আব্দুল আলীম তার প্রভাবে এসব যুবকদের উপর অতর্কিত হামলা চালালে এতে একজনের হাতের ডানা ভেঙে আহত হয় এবং ৫-৬ হাজার টাকা ও কয়েকটি মোবাইল সেট সে কেড়ে নেয়। সেই ঘটনার একটি গ্রাম্য শালিস হওয়ার সময় নির্ধারণ কার্যক্রম পক্রিয়াধীন থাকা অবস্থায় সে আবারো দুলালের উপর হামলা চালিয়েছে।

    অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর এসআই খন্দকার কাকন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। মামলা রুজু হয়েছে। আসামী মতিন ও সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরকেও খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • গৌরনদী হাইওয়ে থানার টিএসআই মো: রুহুল আমিন খান এক মূর্তিমান আতঙ্কের নাম

    গৌরনদী হাইওয়ে থানার টিএসআই মো: রুহুল আমিন খান এক মূর্তিমান আতঙ্কের নাম

    নিজস্ব প্রতিবেদক।

    গৌরনদী হাইওয়ে থানার টিএসআই মো: রুহুল আমিন খান এক মূর্তিমান আতঙ্কের নাম । তিনি বর্তমানে গৌরনদী হাইওয়ে থানায় টিএসআই হিসেবে কর্মরত রয়েছেন । যার বিপি ৭৭৯৮০১৭৭৬৪
    গৌরনদী হাইওয়ে থানা। অভিযোগ রয়েছে তিনি যখন ডিউটিতে রাস্তায় থাকেন তখন যারা তাকে বিট দেয় তারাই শুধু নির্বিঘ্নে গাড়ি চালাতে পারেন এছাড়া বিট বিহীন গাড়ি পেলে তাকে মোটা অঙ্কের উৎকোচ দিতে হয় নতুবা খেতে হয় পাচঁ দশ বা বিশ হাজার টাকার মামলা ।এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চরমপন্হী যোগ। জানাযায় ওই এলাকা চরমপন্হী অধ্যুষিত হওয়ায় তাদের পারাপারের সকল ব্যবস্থা তিনি ডিউটিতে থাকাকলীন করা হয় যাতে চরমপন্হীরা নির্বঘ্নে গৌরনদী ও ইচলদী হাইওয়ে রাস্তায় চলাচল করতে পারে। অভিযোগ রয়েছে এই চরমপন্হীরাই দীর্ঘদিন ধরে বাজার ও বাস ছোট খাটো যানবাহনে ডাকাতি চুরি ছিনতাই ও পকেটমারের মত হীন কাজ করে আসছে। তাদের সাথে সখ্যতায় কিভাবে এই হাইওয়ে রাস্তা জনগনের জন্য নিরাপদ হতে পারে। এদিকে রুহুল আমিনের বিরুদ্ধ অভিযোগ রয়েছে মাসিক টাকা নিয়ে থ্রি হুইলার জাতিয় গাড়ি হাইওয়েতে চলতে দেয়ার। যারা টাকা দেয় তারা নির্বঘ্নে চলে আর যারা টাকা না দেয় তাদের মামলা দেয় পাচঁ থেকে বিশ হাজার টাকার যার কমিশনে ওনাকে টাকা না দিলে কমিশনে ওই টাকা উঠে যায়। আরও অভিযোগ রয়েছে ওই হাইওয়ে রাস্তায় সকল কুকাজ তাকে মাসোয়ারা দিয়েই হয়ে থাকে।সোজা কথায় গৌরনদী ও ইচলদী হাইওয়ে রাস্তায় এক মুর্তিমান আতঙ্কের নাম টিএসআই মো: রুহুল আমিন খান।

    এবিষয়ে টিএসআই মো: রুহুল আমিন খান এর কাছে জানতে চাইলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

    এদিকে সচেতন মহলের দাবী এহেন দস্যু প্রকৃতির কর্মকর্তা হাইওয়ে পুলিশে থাকা অতি বিপদজনক। তাই অতিসত্বর তাকে ক্মোজ করে তার বিষয়ে সকল অভিযোগ তদন্ত করা হোক। এছাড়াও এহন পুলিশ কর্মকর্তার জন্য পুলিশ সন্মান ক্ষুন্ন হচ্ছে। তাই দ্রুত তাকে অব্যহতি দিয়ে গৌরনদী ও ইচলদী হাইওয়েতে দস্যু মুক্ত করা হোক এটাই সকলের দাবী।

  • আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই ডাকাতসহ ৫ জন গ্রেফতার

    আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই ডাকাতসহ ৫ জন গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি (উত্তর) এর একটি বিশেষ টিম ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার দুই আসামীসহ মোট ৫জন গ্রেফতার।

    ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ শুভ মন্ডল এবং এসআই নিঃ আনোয়ার হোসেন এর একটি টিম সাভার থানাধীন সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। রবিউল ইসলাম রাকিব (২৫), পিতা-শফিকুল ইসলাম, সাং-তিস্তা পাঙ্গাটারী, তিস্তা, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট, ২। মোঃ রাজীব মিয়া (৪০), পিতা-আব্দুল অহেদ @ দুলাল, সাং-বি-৮৯, তালবাগ, ৬নং ওয়ার্ড, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ০১/০৫/২৪ খ্রি. তারিখ ২১.৩০ ঘটিকায় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। উক্ত আসামীদ্বয়কে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
    উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

    এসআই নিঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই নিঃ ফজলুল হক এর একটি টিম আশুলিয়া থানাধীন গোরাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ নিজাম উদ্দিন (৪৭), পিতা-আঃ আজিজ, সাং-গোরাট, শিনশিন গার্মেন্টস এর পূর্ব পাশে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৩০/০৪/২৪ খ্রি. তারিখ ২২.২০ ঘটিকায় ০৩ (তিন) কেজি গাঁজাসহ আটক করে। উক্ত আসামীকে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
    উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

    এসআই নিঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম নাটোর এবং রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার মামলা নং-০২, তারিখঃ- ০২/০৭/২০২৩ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার ১৬৪ ধারায় প্রকাশিত আসামী ১। মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-রেজিয়া বেগম, সাং-আহমেদপুর বাজার, গনি হাজীর বাড়ী সংলগ্ন, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর, ২। মোঃ সোহেল রানা @ মনা (৩০), পিতা-মৃত গুজরত আলী গেদা, মাতা-সমেনা , সাং-আহমেদপুর বাসস্ট্যান্ড, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর দের গত ৩০/০১/২৪ খ্রি. তারিখ রাতে গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উক্ত মামলায় আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে বলে জানান, ঢাকা উত্তর ডিবির অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

  • মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, আট প্রার্থীর মানোনয়ন পত্র জমা

    মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, আট প্রার্থীর মানোনয়ন পত্র জমা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি :আগামী ২৯ মে উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার (২ মে ) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে সহ তিন জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নিয়াকত আলী খান,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ আহ্বায়ক এবং বর্তমান ভাইস চেয়ারম্যা, মোজাম্মেল হক মোজাম, উপজেলা জাতীয় পার্টি নেতা মাসুদুর রহমান রেজা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন উপজেলা যুব লীগ নেতা রাসেল হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক এনামুল হক রিপন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি আজমীন নাহার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা স্কাউট কাউন্সিলর হোসনেয়ারা হাসি। এ উপজেলার পুরুষ ভোটার সংখ্যা ১,৩০,৩১২,মহিলা ভোটার সংখ্যা ১,২৭,০৯৬ হিজড়া ০২ মোট ভোটার সংখ্যা –২,৫৭,৪১০। ভোট কেন্দ্রের সংখ্যা -১১১,মোট বুতের সংখ্যা -৬৪৯। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ০৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • গরমে তরুণ তরুণীদের শরবত, ঠান্ডা পানি বিতরণ

    গরমে তরুণ তরুণীদের শরবত, ঠান্ডা পানি বিতরণ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    রোদ ও গরমে বরগুনার বেতাগীতে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের জন্য রাস্তায় রাস্তায় শরবত, ঠান্ডা পানি বিতরণ করছে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ব্যানারে স্থানীয় মানবিক তরুণ-তরুণীরা।
    অব্যাহত তাপমাত্রায় জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ায় বেতাগী পৌর শহরের টাউন ব্রিজসহ বিভিন্ন এলাকায় তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের জন্য বৃহস্পতিবার (২ মে) দুপুর ১২ থেকে ২ ঘটিকা পর্যন্ত শরবত, স্যালাইন পানি ও ঠান্ডা পানির ব্যবস্থা করে।
    আয়োজকরা জানান, তারা আখের লাল চিনি, ট্যাং, কাগুজীলেবু, তোকমা, বিট লবণ এসব উপকরণ সম্বলিত ৫০০ লিটার সরবত বানিেেয় তা দিনমজুর, পথচারী, রিকশাচালক, ইজিবাইক চালক, ট্রাক চালক ও শিশুদের এই সরবত পান করান।
    এসময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন খান,সংগঠনের কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, সদস্য মো: আরিফুল ইসলাম মান্না, মো সুমন মিয়া, মো: ইমাম, সাইফুল ইসলাম রিয়াজ, সুমাইয়া আক্তার, রাইসা সিকদার, তৌহিদ হোসেন,আদিবা,জারিফ চৌধুরী ও মো: ইমন উপস্থিত ছিলেন।
    শরবত পান করে বেতাগী পৌরএলাকার বাসিন্দা রিকশা চালক আব্দুর রহিম বলেন, ‘খুব তেষ্টা পেয়েছিল। তাই এই ঠান্ডা সরবত খেয়ে পরাণ জুড়িয়েছে। যারা এ আয়োজন করেছে, আল্লাহ কল্যাণ করুন।’
    সংগঠন কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না জানান, গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ ও পথচারীদের পিপাসা মেটানোর জন্য এই ক্ষুদ্র উদ্যোগ। গরম চলমান থাকলে কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সুজানগরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী

    সুজানগরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী

    এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর)এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস,উপজেলা যুব উন্নয়ন অফিসসহ ৫টির অধিক স্টল প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায় মহান মে দিবস পালিত

    পাইকগাছায় মহান মে দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও উন্নতমানের খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিবসা ঘাটস্থ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আলম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আসমা আহম্মেদ, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ। বক্তব্য রাখেন, শেখ রাজু আহম্মেদ, প্রভাষক বজলুর রহমান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি আছাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শামছুদ্দোহা খোকন, কাশেম গাজী, মিজানুর রহমান মিজান, আসারাত ঢালী ও শেখ রেজাউল করিম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।