Blog

  • কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

    কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যাগে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উদযাপন করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ,
    আজ পহেলা অক্টোবর রোববার সকালে কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায় দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ও ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রভাষক মাওলানা ক্কারী মোহাম্মদ ইবরাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
    সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির কোষাধ্যক্ষ ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের জেলা সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,
    শাহে মদিনা হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা বেলাল চিশতি। মহানবীর জীবনী ও ঈদ ই মিলাদুন্নবী(সাঃ) নিয়ে আলোচনা করেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ,

    কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি.দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু,দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুণ,

    অনুষ্ঠানের শুরুতে =পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোশারফ হোসেন। স্বাগত বক্তব্য সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল আউয়াল, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম জাবির, ডাক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম, , উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম সুমন, সমাজ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, কাজী রুবেল, সোহেল রানা মজুমদার, আব্দুল কাদের, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি মাইনুল হাসান ,সমবায়ী মোঃ রুহুল আমি,সাবেক ইউপি মেম্বার নাসিমা বেগম,,ডাঃ খায়রুল ইসলাম সুমন, সাংবাদিক মোঃ বাদলসহ আরো অনেকে। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • নলছিটিতে অপহরন মামলার আসামী গ্রেফতার-২,ভিকটিম উদ্ধার

    নলছিটিতে অপহরন মামলার আসামী গ্রেফতার-২,ভিকটিম উদ্ধার

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে অপহরন মামলার আসামী মো. রিফাত খান ও ইয়াকুব আলী মৃধাকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার(২৯সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার বিজয় উল্লাস চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অপহৃতকে শনিবার(৩০সেপ্টেম্বর) উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জুরকাঠি এলাকার মৃত এলেম উদ্দিন মৃধার ছেলে ইয়াকুব আলী মৃধা ও পরমপাশা এলাকার গোলাম সরোয়ারের খানের ছেলে মো.রিফাত খান। মামলার অন্যান্য আসামীরা হলেন উপজেলার পরমপাশা এলাকার গোলাম সরোয়ার খানের ছেলে মো.আরাফাত খান,মোসাঃ নাসিমা বেগম স্বামীঃ মো. গোলাম সরোয়ার খান ও মৃত ওয়াহেদ খানের ছেলে আলমগীর খান। মামলার অন্যান্য আসামীরা পলাতক আছে বলে জানিয়েছে পুলিশ।
    এহাজার সূত্রে জানা গেছে, উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা মোসাঃ লামিয়া আক্তার ডলির মেয়ে মোসাঃ সাদিয়া আক্তারকে গত ২২ সেপ্টেম্বর বিকেলে ফেরিঘাট সড়ক থেকে এজাহারে উল্লেখিত বিবাদী মো. আরাফাত খান অন্যান্য আসামীদের সহায়তায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।পরে স্থানীয়দের মারফত ভিকটিমের মা মোসাঃ লামিয়া আক্তার ডলি জানতে পারেন যে তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তিনি নলছিটি থানার একটি অপহরন মামলা দায়ের করেন।
    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, এজাহার দায়ের করা পরই অভিযান চালিয়ে উপজেলার বিজয় উল্লাস চত্বর থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

  • মালদ্বীপে বিএনপির ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মালদ্বীপে বিএনপির ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ২০২৩ স্হানীয় সময় সন্ধ্যা ছয়টা এবং London সময় দুপুর দুইটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি মালদ্বীপ শাখার পূর্ণাঙ্গ কমিটির সহিত ভার্চুয়াল সভার মাধ্যমে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অনুষ্টানের সভাপতিত্বে করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।
    সভার শুরুতে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:স্বর্থ মুক্তি, সুচিকিৎসা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
    সভায় মালদ্বীপ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সহিত পরিচয় এবং সাংগঠনিক কাজ কর্মের রুপরেখার নিয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পাদক এবং অষ্ট্রেলিয়া রাশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন।

    ভার্চুয়ালি বৈঠকে বক্তব্য ও পরিচয় পর্বে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, জসিম উদ্দিন, এরশাদ মোল্লা, মো. মুক্তার হোসেন, আবদুর রহিম, সিনিয়র-যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, মাহমুদুল হাসান, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মোস্তাফা কামাল, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহ-প্রচার হালিম ভু্ঁঞা, করিম রানা, সৈকত আলী, ক্রীড়া সম্পাদক মো. মামুন, সহ দপ্তর সম্পাদক আবদুল মান্নান সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।
    পরিশেষে ভার্চুয়াল সভায় জানিয়ে দেওয়া হয় আগামী ২০ অক্টোবর ২০২৩ পরবর্তী কার্যকারী কমিটি মিটিং এর তারিখ নির্ধারন করেন ভার্চুয়াল সভায়।

  • প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান কামাল এমপির জানাযা সম্পূর্ণ

    প্রবীণ রাজনীতিবিদ শাহজাহান কামাল এমপির জানাযা সম্পূর্ণ

    লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় ও বাদ মাগরিব নিজ এলাকার লাহারকান্দি গ্রামে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    ২য় নামাজের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শাহজাহানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় ফুলেল শ্রদ্ধা জানান জেলার সর্বস্তরের রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দ। এর আগে সকাল ১১ টায় প্রথম জানাজা জাতীয় ন্যাম ভবন (৫ ও ৬) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

    এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩ টা ১৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, এ কে এম শাহজাহান কামাল ১৯৫০ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার আটিয়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. ফরিদ আহমেদ এবং মাতা মাসুমা খাতুন। তার স্ত্রী ফেরদৌসি কামাল। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক।

    শাহজাহান কামাল ১৯৬৩ সালে লক্ষ্মীপুর মডেল হাইস্কুল থেকে এসএসসি, চৌমুহনী মদন মোহন কলেজ থেকে ১৯৬৫ সালে এইচএসসি পাস করেন এবং একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। এ সময় আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। শাহজাহান কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে প্রথম সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

    ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। পরবর্তীতে তিনি নবগঠিত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

    ২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে আগৈলঝাড়ায় র‌্যালী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে আগৈলঝাড়ায় র‌্যালী

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে এশিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল এগারোটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী থাকায় ওই দিন র‌্যালী অনুষ্ঠিত হয়নি, তবে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও ধীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোরাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বিশ্বের দ্বিতীয় মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী আসন অলংকৃত করায় অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পুরস্কার গ্রহন, তাঁর সততা,সুনাম ও দক্ষতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বাঙালী জাতিকে বহিঃর্বিশে নতুন রুপে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পরিচিতি করা শেখ হাসিনার বিকল্প নেতা বাংলাদেশে নেই উল্লেখ করে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান।অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ তৃণমুল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ডাক্তার মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে

    ডাক্তার মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে

    মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- ভারত মহাসাগরের দেশ মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিরোধী নেতা মোহাম্মদ মুইজু। দেশটির বিরোধী দলীয় এই নেতাকে ‘ভারত বিরোধী’ হিসেবে দেখা হয়।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) মালদ্বীপে রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে লড়াই করেছেন মোহাম্মদ মুইজু ও বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। ভোট শেষে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মোহাম্মদ মুইজু নির্বাচিত হওয়ার পথে এগিয়ে আছেন।

    স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় দফায় নির্বাচনে মোট ৫৮৬টি ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছে। ২৫ শতাংশ (১৫৮টি) ব্যালটের ভোট গণনা শেষে দেখা গেছে মোহাম্মদ মুইজু পেয়েছেন ৫১ দশমিক ৬৮ শতাংশ ভোট। অপরদিকে ইব্রাহিম সোলিহ পেয়েছেন ৪৮ দশমিক ৩২ শতাংশ ভোট।

    গত ৯ সেপ্টেম্বর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তবে সেদিন এককভাবে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে এ নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।

    নির্বাচনের আগে মোহাম্মদ মুইজু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট হতে পারলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া দেশটিতে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন আছেন তাদের বের করে দেবেন।

    ৩৯ বছর বয়সী মোহাম্মদ মুইজু রাজনৈতিক দল প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোট ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যখন ক্ষমতায় ছিল তখন চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল মালদ্বীপ। ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি এবং বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে বিপুল ঋণ আদায় করে নিয়েছিল।

    ২০১৮ সালে সর্বশেষ নির্বাচনে জয় লাভ করে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। তাকে ‘ভারতপন্থি’ হিসেবে বিবেচনা করা হয়।

    এদিকে ভোট আদায় শেষে নির্বাচন কর্মকর্তারা জানান, এই রান অফ নির্বাচনে ৮৫ শতাংশ (২ লাখ ৪২ হাজার) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

  • আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে-পানি সম্পদ উপমন্ত্রী

    আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে-পানি সম্পদ উপমন্ত্রী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি বলেছেন, যতই ষড়যন্ত্র ও চক্রান্ত হোক না কেন আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে ৫ম বারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

    আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “জনক আমার, নেত্রী আমার” শীর্ষক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যবে তিনি এসব কথা বলেন।

    পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা মহান আল্লাহতালা বাঁচিয়ে রেখেছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য আশির্বাদ। আগে মানুষ বলতো আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার দরকার। আর এখন মানুষ বলে দেশের জন্য শেখ হাসিনার দরকার।

    উপমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা জানতেন তাকে মেরে ফেলা হতে পারে বাংলাদেশে আসলে। ১৯বার তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, গ্রেনেড হামলা চালানো হয়েছে, কোটালীপাড়া বোমা মেরে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না।

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ মন্ত্রী বলেন, তোমরা সৌভাগ্যবান তোমরা একজন শেখ হাসিনাকে পেয়েছো। করোনার মধ্যেও ৪০ কোটি বই তোমাদের হাতে তুলে দিয়েছে। এমনবি হাওড় অঞ্চলে, উপকূলে, চরাঞ্চলে, দূর্গম এলাকায় বই পৌঁছে দিয়েছে। এখন তোমরা বই উৎসব পালন করো। তোমাদের হাতে মোবাইল-কম্পিউটার-ল্যাপটপ তুলে দিয়েছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে।

    জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে “বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা” কেন্দ্রীয় ক‌মি‌টির উদ্যোগে আয়োজিত ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মসসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলার প্রধান পৃষ্ঠপোষক তা‌রিক আফজাল, প্রধান উপ‌দেষ্টা লাকী ইনাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নুরনবী, সংগঠ‌নের
    সাধারন সম্পাদক শেখ ম‌নিরুজ্জামান লিটন বক্তব্য রাখেন।

    আলোচনা সভা শেষে সারা দেশ থেকে আসা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১৭জন বিজয়ীদের গলায় মেডেল পড়িয়ে দিয়ে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

    এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ উপমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা ফাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। #

  • আশুলিয়ায় স্কুল ছাত্রসহ এক পরিবারের ৩ জনকে হত্যা

    আশুলিয়ায় স্কুল ছাত্রসহ এক পরিবারের ৩ জনকে হত্যা

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার মোঃ মেহেদী’র ৬তলা ভবনের ৪র্থ তলার একটি রুমে একই পরিবারের ৩জনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ইং) দিবাগত রাত ১১টার দিকে ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের স্থানীয় মোঃ মেহেদী’র ৬তলা ভবনের ৪র্থ তলার একটি রুমে গলাকাটা অবস্থায় তিন জনের লাশ পাওয়া যায়। উক্ত বাড়ির ভাড়াটিয়া মোঃ হারুনুর রশিদ বলেন, বাসায় হঠাৎ করে পঁচা গন্ধ বের হচ্ছে এমন অবস্থায় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। এরপর রুম খোলে দেখা যায়, তিনজনের গলাকাটা লাশ পড়ে আছে খাঁটের উপর।
    আশুলিয়ায় ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহত ভিকটিম মোঃ মোক্তারুল ইসলাম ওরফে বাবুল হোসেন (৪৫), তার নিহত স্ত্রী মোছাঃ সাহিদা (৪০) তাদের ছেলে মেহেদী হাসান (১৩) এর গলাকাটা লাশ খাঁটের উপর পড়ে আছে। নিহতদের পরিচয়পত্রের সূত্রমতে, তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ গরুরা। তারা দম্পতি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় এক বছরের বেশি সময় উক্ত বাসা ভাড়া নিয়ে থাকতেন, সাথে স্কুল পড়ুয়া ১৩ বছরের ছেলেটিও থাকতো। পুলিশ ধারণা করছেন হয়তো ৩ থেকে ৪দিন আগে ভিকটিম দম্পতি ও শিশু ছেলেটিকে হত্যা করা হতে পারে। এ বিষয়ে জানতে ঘটনাস্থল বাড়িওয়ালাকে পাওয়া যায়নি। সেই সাথে ওই ওয়ার্ড মেম্বার মইনুল ভুঁইয়া’র সাথে যোগাযোগ করে তাকেও পাওয়া যায়নি।
    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, লাশ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে। এসপি স্যার ঘটনাস্থলে আসতেছেন, আমরা কোনো বক্তব্য দিতে পারবো না।
    র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ফকিরবাড়ি ৬তলা ভবনের ৪র্থ তলায় এক ফ্লাটে বাসায় দম্পতি ও তাদের ছেলেসহ একই পরিবারের তিজনকে দুর্বৃত্তরা নির্মমভাবে জবাই করে হত্যা করেছে, এটা খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করছি অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদেরকে শনাক্ত করে গ্রেফতার করতে পারবো। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ ঘটনাস্থলেই রয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার সাহেব আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়। উক্ত হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।পর্ব-১।

  • মাদ্রাসা সুপারে বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রি সহ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানব বন্ধন

    মাদ্রাসা সুপারে বিরুদ্ধে গোপনে সরকারি বই বিক্রি সহ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানব বন্ধন

    মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে অবস্থিত পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসায় কর্মরত সুপার আনিছ মোহাম্মদ আব্দুল্লাহ’র বিরুদ্ধে নিয়োগ বানিজ্য ও গোপনে সরকারি বই বিক্রি সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার পালাকাটা শুক্কুরের দোকান বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানব বন্ধনে এলাকাবাসীরা বলেন,জেলা শিক্ষা অফিসার ও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার অভিযানে গোপনে সরকারি বই বিক্রি করার অভিযোগের প্রমাণ মিলেছে। এছাড়াও ২০১৮ সালের জনবল কাঠামো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুন্য পদে যোগ্যতা সম্পন্ন অফিস সহকারী,কম্পিউটার অপারেটর,নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী সহ আয়া পদে আগ্রহী ব্যাক্তিদের নিয়োগ দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিলেন।

    দীর্ঘদিন ধরে নানান অনিয়ম দুনীতি করলে এইদিন গোপনে সরকারি বই বিক্রি করার খবর পেয়ে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন ও ঈদগাঁও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার অভিযানে মাদ্রাসা সুপারের গোপনে সরকারি বই বিক্রি করার দৃশ্যটি হাতেনাতে ধরা পড়ে।

    ২০২০,২০২২, ২০২৩ সাল থেকে মাদ্রাসা সুপার শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ দেখিয়ে বছরের পর পর দ্বিগুণ বই উত্তোলন করে আসছেন। শিক্ষার্থীদের মাঝে অর্ধেক বিতরণ করে বাকি বই গোপনে বিক্রি করে অর্থ আত্মসাৎ করে আসছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অত্র মাদ্রাসার কয়েকজন শিক্ষক।

    এসব অভিযোগের বিষয়ে জানতে পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সুপার নাছির মোহাম্মদ আব্দুল্লাহ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অনুমতি সাপেক্ষে কিছু পুরাতন বই-খাতা বিক্রি করার সময় জেলা শিক্ষা অফিসার সহ উপজেলা প্রশাসন উপস্থিত হলে বইগুলো পুনরায় মাদ্রাসা লাইব্রেরিতে রেখে দেওয়া হয়।

    বিষয়টি জানতে কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসায় সরকারি বন্ধের দিনে সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিক্রয়ের চেষ্টা করার বইগুলো জব্দ করে পুনরায় মাদ্রাসা লাইব্রেরীতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ঈদগাঁও উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।

    মাদ্রাসা সুপার নাছির মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসায় কর্মরত থাকলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাই। তাই উক্ত সুপারকে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীদের অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসীরা।

  • তরুণরাই গড়বে আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ : এইচ.এম বদিউজ্জামান সোহাগ

    তরুণরাই গড়বে আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ : এইচ.এম বদিউজ্জামান সোহাগ

    এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট:বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের কাছে রোল মডেল। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় আওয়ামীলীগের সরকার গঠন করা একান্ত আবশ্যক। আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে তরুন প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বাগেরহাট ৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ এ কথা বলেন।

    শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এমএ রশিদ আকনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমবেশ ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যপক মাহফিজুর রহমান, বাগেরহাট জজকোর্টের নারী ও শিশু বিষয়ক স্পেশাল পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই খান।

    সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন খান মহিউদ্দিন, মাইনুল ইসলাম টিপু, আবু রাজ্জাক আকন, আবুল হোসেন নান্টু, জালাল আহমেদ রুমী, তপু বিশ^াস, রোকনুজ্জামান বিপ্লব, তপু বিশ্বাস, হুমায়ুন করিম সুমন, বাদশা আলমগীর আলম, আকন্দ ইব্রাহিম সুমন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন।

    বদিউজ্জামান সোহাগ তার ভাষনে আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের পরিবর্তে দেশকে জঙ্গিবাদে পরিণত করেছে। সারাদেশে একযোগে বোমা হামলা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলাসহ অগ্নি সন্ত্রাস, পেট্রল বোমা দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে দেশ উন্নয়নের দিকে ধাবিত হয়েছে। সারা দেশের প্রত্যেকটি উপজেলায় দৃষ্টি নন্দন মডেল মসজিদ নির্মাণ, স্বপ্নের পদ্মা সেতু নির্মান, রূপপুর-রামপাল পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ কর্ণফুলি টানেল, মেট্রোরেল ছাড়াও অনেক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন। উন্নয়নের এ ধারাকে সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত পূণরায় দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান।