Blog

  • দুর্গাপূজায় চলছে উৎসবের আমেজ ঝিনাইদহে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন

    দুর্গাপূজায় চলছে উৎসবের আমেজ ঝিনাইদহে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। প্রতিমায় শেষ তুলির আঁচড়ে আকর্ষনীয় করতে ব্যাস্ত কারিগররা। আলোকসজ্জাসহ বাহারী সব আয়োজন দুর্গাপুজাকে ঘিরে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঝিনাইদহের পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামে উৎসব ছড়িয়ে পড়েছে। দোকানে দোকানে ভীড়। চলছে কেনাকাটা। ঝিনাইদহ জেলায় এবারে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে চলছে প্রশাসনের কড়া নজরদারী। গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রস্তুতির অংশ হিসেবে ঝিনাইদহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ প্রতিটি পূজা কমিটির সাথে সম্প্রীতি সভা করেছেন। জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে এবার ঝিনাইদহ সদর উপজেলায় ১১৯, শৈলকুপায় ১৩৭, হরিণাকুন্ডুতে ৩৩, কালীগঞ্জে ৯৯, কোটচাঁদপুরে ৪৫ ও মহেশপুর উপজেলায় ৫৪টি মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। শহরের পাগলাকানাই ও হামদহ কালীমন্দিরে গিয়ে দেখা যায় শেষ মুহুর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। এবারে জেলায় ৪৮৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আশা করছি উৎসবমুখর পরিবেশে আমরা অনুষ্ঠান পালন করতে পারবো। প্রস্তুতি নিয়ে পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান জানান, দুর্গাপূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন ও পুলিশী টহল জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় এই উৎসবে কোন বিশেষ গোষ্ঠী বা মহল কর্তৃক ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করতে চাইলে কঠোর ভাবে দমন করা হবে। দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও পুলিশ সুপার জানান। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। সকলের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে এই আশা তিনি ব্যক্ত করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে- ফারুক চৌধুরী এমপি

    বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে- ফারুক চৌধুরী এমপি

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছেন, বিদেশে ধর্না দিচ্ছেন কিন্তু কোন লাভ হবে না। শেখ হসিনার অধীনে সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। শেখ হাসিনা আবার যদি প্রধান মন্ত্রীর চিয়ারে বসতে পারেন তবে এখানে মিনি স্টুডিয়াম করে দেয়া হবে। আমি ফারুক চৌধুরী যা বলি তাই করি অতীতে যা কথা বলেছি তা পূরণ করেছি।
    ২০১৫ ইং সালের পর স্কুল, কলেজ, মাদ্রায় যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে, সবাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদলাতে আপনাদের চাকুরী হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আপনাদের দোয়া নিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় সময় গোদাগাড়ী উপজেলার পলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
    উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সভাপতি গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস,
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম,, যুবলীগ নেতা সানোয়ার হোসেন বিদ্যুত প্রমূখ।

    ওমর ফারুক চৌধুরী আরও বলেন, আজকের গণমানুষের উপস্থিতি প্রমান করে সব চেয়ে বড় সমাবেশ। সব স্থানে আওয়ামীও এর অঙ্গসংগঠন গুলি আগের চাইতে অনেক বেশী শক্তিশালী। আমি আমার ২৩ বছরের রাজনীতি জীবনে এমন সমাবেশ দেখিনি।

    ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শুধু দেওপাড়া ইউনিয়নে ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন। আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
    সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়। খালেদা জিয়া মামলায় দন্ডিত, তারেক জিয়া পালাতক, ফেরারী আসামী তাদের দল ক্ষমতায় আসলে কে হবে প্রধানমন্ত্রী এনিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে।

    আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে আমণখেতে পচন রোগ দিশে হারা কৃষক

    তানোরে আমণখেতে পচন রোগ দিশে হারা কৃষক

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বন্যার পানিতে প্লাবিত আমনখেত জেগে ওঠতে শুরু করেছে। তবে জেগে ওঠা আমণখেতে পচন রোগ এবং উঁচু জমির আমনখেতে কারেন্ট পোকার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্ত্ত কৃষি বিভাগের মাঠকর্মীদের কাছে পাচ্ছেন না কৃষকেরা। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কৃষ্টপুর, মাঝিপাড়া, বাতাসপুর, শ্রীখন্ডা, দমদমা, নেজামপুর। পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যশপুর, ইলামদহী, মোহাম্মদপুর, বনকেশর, কোয়েলমাঠ। চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি)বেড়লপাড়া,চাঁন্দুড়িয়া
    পুর্বপাড়া, হাড়দহ, সিলিমপুর ও জুড়ানপুর মাঠ। বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) হরিশপুর, মাড়িয়া, বাধাইড় ও হাপানিয়া মাঠ। তালন্দ ইউনিয়নের (ইউপি) দেউল ও বিলশহর ইত্যাদি মাঠের আমনখেতে বোগাপোড়া, পচন ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে ডুবে যাওয়া আমনখেতে পোকা, পচন ও পাতা পোড়া রোগ দেখা দিয়েছে। কৃষি বিশেষজ্ঞ পরামর্শ ব্যতিত অনুমান নির্ভর হয়ে বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করেও কোন সুফল পাচ্ছেন না।
    কামারগাঁ ইউনিয়নের (ইউপি) পাড়িশো দূর্গাপুরনাড়িপাাড়া গ্রামের কৃষক বকুল হোসেন ও মোমিনুল ইসলাম জানান, তাদের ৬ বিঘা আমন ধান বন্যায় ডুবে গেছে। আর যেসব জমিতে পানি উঠে আছে সেইসব জমিতে পচন রোগ ধরেছে। কিছুতেই কীটনাশক বিষ ব্যবহার করে দূর করা যাচ্ছে না পচন রোগ। তারা আরো বলেন, এবার আমন মৌসুমের শুরু থেকেই কৃষকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তারা আরো জানান, গত বারের চাইতে এবছর আমন চাষের সঠিক সময়ে বৃষ্টির দেখা পাওয়া যায়নি,সেই সাথে সংকট পড়ে পটাশ সারের। তাঁর পরেও কৃষকেরা যেভাবেই হোক সার পটাশ পানি কিনে আমন ধান চাষ করেছেন। এরমধ্যে নতুন করে আকাশের টানা বৃষ্টির পানিতে ডুবে যাওয়া একরের পর একর জমির আমন ধানে ধরেছে পচন। কিছুতেই দূর করা যাচ্ছেনা এ পচন রোগ। এমনকি মাঠেও পাওয়া যাচ্ছেনা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তাদের। এতে পচন রোগ নির্ণয়ের জন্য কৃষি দপ্তরের পরামর্শ ছাড়াই বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে জমিতে স্প্রে করে আরো ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। প্রতিনিয়ত পচন ও কারেন্ট পোকা এবং পাতা পোড়া রোগে আক্রান্ত হয়ে পুড়ে যাচ্ছে ধানের পাতা। কীটনাশক স্প্রে করেও কোন প্রতিকার মিলছেনা। শ্রীখন্ডা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, আমন ধানে পচন ও কারেন্ট পোকা এবং পাতা পোড়া রোগে আক্রান্ত হওয়ার পরেও কৃষকের মাঝে কোন প্রকার পরামর্শ দিতে কৃষি অফিসের কোন উপসহকারী কর্মকর্তাদের দেখা পাচ্ছেন না কৃষকরা। বাধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের কৃষক আব্দুল বলেন,বাজারে যেভাবে নামি-দামি কোম্পানির কীটনাশক বিষ বিক্রি করা হচ্ছে, তাতে কোনটা আসল আর কোনটা নকল কীটনাশক বোঝা বড় দায় হয়ে পড়েছে কৃষকের। উপজেলায় এবার প্রায়
    সাড়ে ২১ হাজার হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবিষয়ে জানতে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

  • নড়াইলে সেনা প্রধান দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে

    নড়াইলে সেনা প্রধান দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৫ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়ার করফা গ্রামে পৈতৃক ভিটায় নির্মিত মরহুম পিতা অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ এর নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের হাসপাতাল উদ্বোধন করেন। তিনি এসময় আরো বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় করফা গ্রামে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিনি হাসপাতালের পাশে একটি গাছের চারা ও একটি মসজিদেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
    পরে সেনাপ্রধান করফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত মুক্তিযোদ্ধারের সাথে কুশল বিনিময় এবং অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন ও শিশু কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন। সেনাবাহিনী প্রধান স্কুল মাঠে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতায় সম্প্রতি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করণ, এলাকায় হাসপাতল নির্মান করা হয়েছে। মধুমতি নদী শাসনের কাজ চলমান রয়েছে। এলাকাতে আরও উন্নয়ন কাজ করা হবে।
    এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর পরিবারের সদস্যরা এবং সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২ এবং র‌্যাব-৯ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

    র‌্যাব-১২ এবং র‌্যাব-৯ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ ১৮.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানি এবং র‌্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন এনা বাস কাউন্টারের সামনে হতে স্ত্রী হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ হাসান শেখ (২৮), পিতা- মোঃ নজরুল ইসলাম (নাইয়া), সাং- রানীপুরা চর, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করেছে। আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মামলা নং-৬/১৯৯, তারিখ- ০৬/০৯/২০২৩ ইং ধারা-৩০২/৩৪ মূলে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাবের এই ধরণের চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

  • দেওপাড়া ইউপিতে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

    দেওপাড়া ইউপিতে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা

    আলিফনহোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নে (ইউপি) সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসুচির উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ১৫ অক্টোবর রোববার দেওপাড়া ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের সভাপতিত্বে পালপুর-ধরমপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
    আলহাজ্ব আবুল কালাম আজাদ,
    আলহাজ্ব আব্দুর রহিম মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, কৃষ্ণাদেবী, উম্মে কুলসুম মেমোরি,
    সাইদুর রহমান সাবেক মেম্বার এক নম্বর ওয়ার্ড সভাপতি,উত্তর ইউনিট, ইউপি আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি বেবি নাজনীন, সানোয়ার হোসেন বিদ্যুৎ, বদরুজাম্মান বকুল, ইয়াস মিনারুল ইসলাম, হাফিজুর রহমান, এ্যাড: মামুনর রশিদ, নাসিম উদ্দীন, কামাল হোসেন সচিব ইউপি সচিব, আদিল হোসেন: আব্দুস সোবহান, আসলাম উদ্দীন: কামাল হোসেন: আশরাফুল ইসলাম ও আফাজ উদ্দিনপ্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, কাজীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী এমপি তার বক্তব্য বিশ্বস্ত ভ্যানগার্ড দেওপাড়া ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেলের ভুয়সী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের ছোঁয়া চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ইউনিয়ন বাসীর মাঝে পৌছে দিয়ে গরীব অসহায় মানুষের সেবা নিশ্চিত করতে পেরেছে, যার প্রমাণ আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত জনগণ।
    তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জন নিয়ে কথা বলেন এবং তার হাতকে শক্তিশালী করতে জনগন ও নেতাকর্মীদের কাজ করতে আহবান জানান এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লবিং গ্রুপিং ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এদিকে
    সভাপতির বক্তব্যে দেওপাড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো নির্বাচনের পুর্বে যতদুর সম্ভব জরুরী ভিত্তিতে সম্পন্ন করার চেষ্টা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ সংসদীয় আসনে নৌকা প্রতীক জনগণের আস্থার প্রতীক জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর হাতে তুলে দিয়ে আবারো জনগণের পাশে থেকে তাকে সেবা করার সুযোগ করে দিবেন বলে এই জনপদের মানুষ আশাবাদী।#

  • কম্পিউটার কোর্স পরিদর্শন করেন জহির ইমাম

    কম্পিউটার কোর্স পরিদর্শন করেন জহির ইমাম

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে প্রফিট ফাউন্ডেশন কার্যালয়ে ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। গত ১৫ অক্টোবর ২০২৩ তারিখে প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্প -২০২৩ এর আওতায় ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম এ চলমান রয়েছে। জেলার কালিগঞ্জ, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার ২০০ শত জন নারী ও পুরুষ কে প্রশিক্ষণ কোর্স অংশগ্রহণ করে। প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম । এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও
    পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, প্রোগ্রাম অফিসার মোঃ জয়নুল আবেদীন ও এসমোতারা বেগম উপস্থিত ছিলেন। কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার প্রকল্প পরিদর্শন কালে সংস্হার সার্বিক উন্নতি ও প্রশিক্ষণ কার্যক্রম সন্তোষ প্রকাশ করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।

    হাসমত উল্লাহ ।

  • বানারীপাড়ায় শারদীয় দূর্গাপূজোয় প্রধানমন্ত্রীর  শুভেচ্ছা উপহার বিতরণ

    বানারীপাড়ায় শারদীয় দূর্গাপূজোয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় রবিবার বেলা ১১টায় আসন্ন শারদীয় দূর্গাপুজোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর ইজাজুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা। উপজেলা প্রকল্প কর্মকর্তা মহাসিন-উল- হাসানের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানার ওসি(তদন্ত) মমিন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ টি এম মোস্তফা সরদার, যুগ্ম সম্পাদক সুব্রুত লাল কুন্ড, উপজেলা কেন্দ্রীয় পূজা কমিটির সম্পাদক গৌতম সমাদ্দার। এবছর বানারীপাড়া উপজেলায় ৫৮ টি মন্দিরে ১৮ হাজার টাকার চেক প্রদান করেন এমপি মোঃ শাহে আলম। এছাড়াও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান এবং সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা প্রতি মন্দিরে এক হাজার করে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • বরগুনার তালতলীতে ৮৫ লাখ টাকার সেতুতে উঠতে হয় সাঁকো বেয়ে

    বরগুনার তালতলীতে ৮৫ লাখ টাকার সেতুতে উঠতে হয় সাঁকো বেয়ে

    মংচিন থানা বরগুনা প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু। সেই সেতুতে উঠতে হয় নারিকেল গাছের খুটি ও কাঠের তৈরি সাঁকো বেয়ে। এতে এলাকাবাসীরা পড়েছেন ভোগান্তিতে।

    উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া নিদ্রা খালের উপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ওই সেতুটি নির্মাণ করা হয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১৫ মিটার দৈর্ঘ্যের এই গার্ডার সেতু নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হয়। ৮৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ করার কার্যাদেশ পায় মেসার্স সারা প্রিন্স এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
    সিডিউল অনুযায়ী ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর ধরে সংযোগ সড়ক বিচ্ছিন্ন থাকায় কোনো কাজেই আসছে না ওই সেতুটি।

    দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় ওই সেতুটিতে উঠানামা করতে পারছেনা দুই গ্রাম নামিশেপাড়া ও লাউপাড়া গ্রামের শিক্ষার্থীসহ মানুষ।
    সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই সেতু পার হয়ে প্রতিদিন স্থানীয় ও রাখাইন শিশু শিক্ষার্থীসহ দুই গ্রাম নামিশেপাড়া ও লাউপাড়া গ্রামের সহস্রাধিক মানুষ যাতায়াত করে থাকেন। সেতুটি সড়ক থেকে অনেক উচ্চতায় নির্মাণ করার কারণে এবং সংযোগ সড়ক না থাকায় সেতুতে উঠতে ও নামতে উভয় প্রান্তে নারেকল গাছের খুঁটি ও কাঠের সিঁড়ি দিয়ে সাঁকো বানানো হয়েছে।
    এলাকাবাসীরা জানান, গত এক বছর আগে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

    অথচ এখন পর্যন্ত সেতুর উভয় প্রান্তে সংযোগ সড়ক নির্মিত হয়নি। দেয়া হয়নি সেতুর উভয় প্রান্তে সংযোগ সড়কে মাটিও। কষ্ট লাগবে ওই সেতুটি নির্মাণ করা হলেও জনদুর্ভোগ এখন আরো বেড়েছে।
    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিবুল ইসলাম বলেন, সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ এখনো বাকি। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হয়নি।
    সংযোগ সড়কের কাজ শেষ হলে ঠিকাদারকে বিল প্রদান করা হবে।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • মালদ্বীপে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    মালদ্বীপে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ- শনিবার( ১৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় মালদ্বীপের রাজধানী মালে সুস্বাদু খাবার নামের একটি হোটেলে  এই দোয়া ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
    মালদ্বীপ বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর  সঞ্চালনায়, দোয়া ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন। মালদ্বীপ বিএনপি’র সভাপতি মো. খলিলুর রহমান।
    তিনবারের  সাবেক প্রধানমন্ত্রী  ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে আশঙ্কাজনক উল্লেখ করে অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার  জন্য  দাবি জানিয়েছে মালদ্বীপ বিএনপির সভাপতি।অন্যথায় যে কোনো দুর্ঘটনার জন্য সরকারকে সম্পূর্ণ দায়দায়িত্ব নিতে হবে। নিশি রাতের ভোট চোর সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার প্রতি অমানবিক নিষ্ঠুর আচরনে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন, মালদ্বীপ বিএনপির সহ সভাপতি, আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজি,ক্রিয়া সম্পাদক, মামুন মিয়া,মালদ্বীপ বিএনপি সদস্য, মাহফুজুর রহমান।
    প্রতিবাদ সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ফিলিস্তিন সহ  সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ।

    প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন- মালদ্বীপ বিএনপি’র সহ-সভাপতি  এরশাদ মোল্লা, আলমগীর মজুমদার,বিল্লাল হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হোক,খাইরুল  আমিন, মোহাম্মদ  হালিম, জয়নাল আবেদীন, মোহাম্মদ আলি,পিয়াস হাসান, আব্দুল কাদের, আবুল কালাম, মনির হোসেন সহ, বিএনপি ও সহযোগী সংগঠন গুলো নেত্রীবৃন্দ।