Blog

  • প্রাজক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন পাথরঘাটায় দুস্থদের মাঝে পানের দোকান, হুইল চেয়ার,  সোলার প্যানেলসহ নগদ অর্থ সহায়তা

    প্রাজক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন পাথরঘাটায় দুস্থদের মাঝে পানের দোকান, হুইল চেয়ার, সোলার প্যানেলসহ নগদ অর্থ সহায়তা

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার পাথরঘাটায় মরহুম হাজী আব্দুল মান্নান আকন এর স্মরনে প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় ব্রত একটি অরাজনৈতিক জনকল্যান মূলক প্রতিষ্ঠান প্রাজক ফাউন্ডেশন (প্রান্তিক জনগোষ্ঠীর কল্যান ফাউন্ডেশন) এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদের সসম্মেলন কক্ষে উদ্বোধন ঘোষণা করেন প্রবীণ প্রধান শিক্ষক ও পাথরঘাটার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মো. এমদাদ আলী আকন।

    এ সময় আসহায় মানুষদের হাতে নগদ ৫০ হাজার টাকা, প্রতিবন্ধী ৩ ব্যাক্তিকে ৩ টি হুইল চেয়ার, এক পরিবারকে ১ টি সোলার প্যানেল, ১ টি পানের দোকান ও ঘর মেতামতের জন্য নির্মান সামগ্রী ক্রয় করে তাদের হাতে তুলে দেন।

    মরহুম হাজী আব্দুল মান্নান আকন এর জ্যেষ্ঠ ছেলে মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রাজক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের ইতালী প্রতিনিধি মো. ইউসুফ আলী, প্রবীণ প্রধান শিক্ষক ও পাথরঘাটার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মো. এমদাদ আলী আকন। নিউজ২৪ টেলিভিশনের ইতালী প্রতিনিধি মো. রিয়াজ হোসেন, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম কাকন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল। এসময় পাথরঘাটায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও
    প্রাজক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইউম খান সোহাগ।

    জানতে চাইলে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা
    গ্রামের নারী আছিয়া খাতুন বলেন, দীর্ঘদিন ধরে আমার প্যারালাইসিসের কারণে একটি হাত ও একটি পা অবশ হয়ে রয়েছে। এতে চলাচল করতে পারছি না বিছানায় শুয়ে দিন কাটাতে হচ্ছে। হুইল চেয়ার পাওয়ার কারণে কিছুটা হলেও চলাচল করতে পারব। এতে কিছুটা স্বস্তি পেয়েছি।

    সভায় প্রাজক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইউসুফ আলী বলেন, বৃহৎ সুযোগ-সুবিধা দায়িত্ববোধের জন্ম দেয়। সেই দায় থেকেই দরিদ্র ও অভাবী মানুষের জন্য কাজ করার ব্রত হয়ে আমাদের এই ফাউন্ডেশন তৈরি হয়েছে। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমাদের উদ্যেশ্য হলো, প্রান্তিক জনপদের অসহায় মানুষদের খুজে বের করে তাদের কাছে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা।

  • পাইকগাছায় এক ব্যবসায়ীকে জরিমানা

    পাইকগাছায় এক ব্যবসায়ীকে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অভিযোগে আরো এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্টেট্র ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অস্বা¯্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় যাদব ঘোষ ডেয়ারীর সত্ত্বধিকারী ব্যবসায়ী ব্রজেন ঘোষ (৩৮) কে ভোক্তা অধিকার আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম। উল্লেখ্য, বৃহস্পতিবার একই এলাকার ৩ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সড়ক দুর্ঘটনায় নিহত মেধাবী স্কুল ছাত্র সজীব স্মরণে সচেতনতা চত্বর

    সড়ক দুর্ঘটনায় নিহত মেধাবী স্কুল ছাত্র সজীব স্মরণে সচেতনতা চত্বর

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) ।।
    সড়ক দুর্ঘটনায় নিহত পাইকগাছার মেধাবী স্কুল ছাত্র আরিফুল ইসলাম সজীব স্মরণে সচেতনতা চত্ত্বর করা হয়েছে। কপিলমুনি ইউনিয়ন পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা যৌথভাবে সড়ক দূর্ঘটনার স্থান উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে এ সচেতনতা চত্ত্বর করেছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সজীব সচেতনতা চত্ত্বরের শুভ উদ্বোধন করেন নিসচা উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার, আব্দুর রহমান, নিহত সজীবের পিতা আজিজুর রহমান, মাতা আর্জিনা বেগম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু, নিসচা সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, হেদায়েত আলী টুকু, ব্যবসায়ী সাইদুর রহমান পল্টু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক তপন পাল, মিন্টু অধিকারী, ফরিজুল ইসলাম, শ্যামপদ, শংকর দে ও হাফিজুর রহমান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জলিল উদ্দীন। উল্লেখ্য, গত ২ জুলাই উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হরিঢালী গ্রামের আজিজুর রহমান ও আর্জিনা বেগম এর এক মাত্র পুত্র সন্তান মেধাবী স্কুল ছাত্র আরিফুল ইসলাম সজীব ও নানী শাহিদা বেগম নিহত হন। নিহত সজীব কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম সেন্টপ্লাসিট স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র। মৃত্যুরপর সজীব আমেরিকায় ইংরেজি বিষয়ে লেখাপড়ার জন্য স্কলরসীপ এর জন্য মনোনীত হয় বলে তার পরিবার জানাই।

    পাইকগাছায় এক ব্যবসায়ীকে জরিমানা
    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অভিযোগে আরো এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্টেট্র ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অস্বা¯্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় যাদব ঘোষ ডেয়ারীর সত্ত্বধিকারী ব্যবসায়ী ব্রজেন ঘোষ (৩৮) কে ভোক্তা অধিকার আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহীম। উল্লেখ্য, বৃহস্পতিবার একই এলাকার ৩ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

  • আরএমপি ওয়লফেয়ার সোসাইটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আরএমপি ওয়লফেয়ার সোসাইটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় পল্লী চিকিৎসকদের সংগঠন আরএমপি ওয়লফেয়ার সোসাইটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি অশোক কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মানস কুমার, শের আলী, আব্দুল হামিদ, মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সম্পাদক বিজন কুমার সরকার, রেজাউল করিম, ইয়াছিন আলী, আব্দুস সালাম, কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, তানভীর আহম্মেদ, কোষাধ্যক্ষ গোবিন্দ পাল, প্রচার সম্পাদক মিনারুল ইসলাম, মনিরুল ইসলাম, রুহুল আমিন, সেলিম সরদার, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, গোফরান, আব্দুল মান্নান, আব্দুস সালাম, আব্দুল হালিম ও নিত্যানদ কুমার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • জমে উঠেছে পাইকগাছার  সুপারির পাইকারি বাজার গুলো

    জমে উঠেছে পাইকগাছার সুপারির পাইকারি বাজার গুলো

    ইমদাদুল হক, পাইকগাছা, খুলনন।।
    পাইকগাছায় সুপারির পাইকারি বাজার গুলো জমে উঠেছে। এখন সুপারির ভরা মৌসুম চলছে। ফলে বাগান মালিক, খুচরা ও পাইকারী বিক্রেতারা সুপারি ক্রয়-বিক্রয় নিয়ে ব্যস্ত রয়েছে। উপজেলার আগড়ঘাটা,গদাইপুর,বাকা, নতুন বাজার, কপিলমুনিসহ বিভিন্ন হাট-বাজারে প্রচুর পরিমাণে সুপারি বিক্রি হচ্ছে। এ বছর সুপারির ফলন খুব বেশি ভাল হয়নি।সুপারি পাকা শুরুতে দাম বেশী ছিলো, এখন দাম কমে গেছে।ব্যবসাহীরা জানান, বাজারে প্রচুর পরিমানে সুপারি উঠছে সে জন্য দাম কমে গেছে তবে কয়েক দিনের মধ্যেই দাম বেড়ে যাবে।
    উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে,উপজেলায় ৪০ হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। গাছের সংখ্যা প্রায় ৪০ হাজার ৪শতটি। গাছ প্রতি গড়ে ৪শ ৪০টি সুপারির ফলন হয়েছে। প্রায় গাছে ৩ থেকে ৪ কাধি সুপারির ফলন ধরে। কোন কোন গাছে সর্বনিন্মে ৫০ থেকে ১৫০ আবার কোন কোন গাছে ৬ থেকে ৭শ সুপারি ফলন হয়। লবণাক্ত এ উপজেলার ভূমির অবস্থান উচু ও বিলান, নিচু ও বিলান জমির পরিমাণ বেশী। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে গদাইপুর,হরিঢালী,কপিলমুনি,রাড়ুলী সুপারি গাছের পরিমাণ বেশী। চাঁদখালী ও পৌরসভার আংশিক এলাকায় সুপারি গাছ রয়েছে।বাকী ইউনিয়ন গুলোতে গাছ নেই বললেই চলে।
    সুপারি বাংলাদেশের একটি অর্থকারী ফসল। সুপারি স্থানীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাড়িয়েছে। সুপারি কাঁচা, শুকনা, মজানো-ভিজা পান পাতা দিয়ে মুড়িয়ে খিলি বানিয়ে খাওয়া হয়। সুপারি ছাড়া পানের পূর্ণতার কথা ভাবা যায় না। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সুপারি ব্যবহার হয়। অনেকের আবার শুধু সুপারি খাওয়ার অভ্যাস রয়েছে। বিশ্বের মোট জনগোষ্ঠির এক দশমাংশ সুপারি খান। শিশু, নারী ও পুরুষ সুপারি ব্যবহার করেন। তবে পুরুষের মধ্যে সুপারির ব্যবহার বেশী। উল্লেখ্য সুপারির কারণে মুখে ক্যান্সার হওয়ার সম্ভবনা থাকে বেশি।

    এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম জানান, সুপারি এ অ লের একটি অর্থকারী গুরুত্বপূর্ণ ফসল। তাছাড়া এ এলাকার সুপারির মানও ভালো। তবে লম্বা সুপারি গাছ গুলো মরে যাওয়ায় অথবা কেঁটে ফেলায় নতুন করে সুপারির বাগান তেমন একটা গড়ে উঠছে না। তাই কৃষি অফিস থেকে নতুন করে সুপারি বাগান তৈরীর জন্য বাগান মালিক ও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

  • গাইবান্ধায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

    গাইবান্ধায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, গাইবান্ধা এর যৌথ উদ্যোগে গাইবান্ধা জেলা সদরে ১৫.১০.২০২৩ ইং তারিখে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে- বিএসটিআই এর গুণগত মানসনদ না থাকায় এবং অন্য প্রতিষ্ঠানের মোড়ক নকল করায়, মেসার্স শামিম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, বালুয়া রোড, তুলসীঘাট, গাইবান্ধাকে ১০,০০০/- এবং মেসার্স জয় ফুডস (সাবেক আজিজার বেকারী), পলাশবাড়ী রোড, তুলসীঘাট, গাইবান্ধাকে ২০০০/- জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।

    উক্ত অভিযানটি পরিচালনা করেন জনাব মৌমিতা গুহ ইভা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাইবান্ধা। প্রসিকিউটর হিসেবে ছিলেন প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • দুর্গাপূজায় চলছে উৎসবের আমেজ ঝিনাইদহে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন

    দুর্গাপূজায় চলছে উৎসবের আমেজ ঝিনাইদহে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন

    আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মন্ডপে মন্ডপে চলছে সাজ সাজ রব। প্রতিমায় শেষ তুলির আঁচড়ে আকর্ষনীয় করতে ব্যাস্ত কারিগররা। আলোকসজ্জাসহ বাহারী সব আয়োজন দুর্গাপুজাকে ঘিরে। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ঝিনাইদহের পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামে উৎসব ছড়িয়ে পড়েছে। দোকানে দোকানে ভীড়। চলছে কেনাকাটা। ঝিনাইদহ জেলায় এবারে ৪৮৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে চলছে প্রশাসনের কড়া নজরদারী। গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রস্তুতির অংশ হিসেবে ঝিনাইদহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ প্রতিটি পূজা কমিটির সাথে সম্প্রীতি সভা করেছেন। জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে এবার ঝিনাইদহ সদর উপজেলায় ১১৯, শৈলকুপায় ১৩৭, হরিণাকুন্ডুতে ৩৩, কালীগঞ্জে ৯৯, কোটচাঁদপুরে ৪৫ ও মহেশপুর উপজেলায় ৫৪টি মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। শহরের পাগলাকানাই ও হামদহ কালীমন্দিরে গিয়ে দেখা যায় শেষ মুহুর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। এবারে জেলায় ৪৮৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আশা করছি উৎসবমুখর পরিবেশে আমরা অনুষ্ঠান পালন করতে পারবো। প্রস্তুতি নিয়ে পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান জানান, দুর্গাপূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন ও পুলিশী টহল জোরদার করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় এই উৎসবে কোন বিশেষ গোষ্ঠী বা মহল কর্তৃক ধর্মীয় সম্প্রীতিতে আঘাত করতে চাইলে কঠোর ভাবে দমন করা হবে। দুর্গাপূজাকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও পুলিশ সুপার জানান। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। সকলের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে এই আশা তিনি ব্যক্ত করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে- ফারুক চৌধুরী এমপি

    বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে- ফারুক চৌধুরী এমপি

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।। রাজশাহী-১ ( গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি জামায়াত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছেন, বিদেশে ধর্না দিচ্ছেন কিন্তু কোন লাভ হবে না। শেখ হসিনার অধীনে সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। শেখ হাসিনা আবার যদি প্রধান মন্ত্রীর চিয়ারে বসতে পারেন তবে এখানে মিনি স্টুডিয়াম করে দেয়া হবে। আমি ফারুক চৌধুরী যা বলি তাই করি অতীতে যা কথা বলেছি তা পূরণ করেছি।
    ২০১৫ ইং সালের পর স্কুল, কলেজ, মাদ্রায় যত শিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে, সবাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার বদলাতে আপনাদের চাকুরী হয়েছে, কর্মসংস্থান হয়েছে। আপনাদের দোয়া নিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। নির্বাচন নিয়ে জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

    রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় সময় গোদাগাড়ী উপজেলার পলপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
    উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সভাপতি গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস,
    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম,, যুবলীগ নেতা সানোয়ার হোসেন বিদ্যুত প্রমূখ।

    ওমর ফারুক চৌধুরী আরও বলেন, আজকের গণমানুষের উপস্থিতি প্রমান করে সব চেয়ে বড় সমাবেশ। সব স্থানে আওয়ামীও এর অঙ্গসংগঠন গুলি আগের চাইতে অনেক বেশী শক্তিশালী। আমি আমার ২৩ বছরের রাজনীতি জীবনে এমন সমাবেশ দেখিনি।

    ওমর ফারুক চৌধুরী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শুধু দেওপাড়া ইউনিয়নে ৪৭ হাজার ৬ শ ৯২ জন উপকার ভোগি প্রায় ১৩৪ কোটি টাকা ভাতা পেয়েছেন। আপনাদের পেছনে বর্তমান সরকার অনেক অবদান আছে। আপনারা সুখী আছেন এর পেছনে শেখ হাসিনার সরকারের অবদান আছে। সাড়ে ১৪ বছরে শিক্ষায় ৬ শ ৩৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করেছি, নতুন ভবন নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৮০ কোটি ২৩ লাখ টাকার উপবৃত্তি দেয়া হয়েছে।
    সরকরি প্রাথমিক বিদ্যালয়ে ৭৮ টি ভবন নির্মান করা হয়েছে এতে ব্যয় হয়েছে ২০৯ কোটি টাকা, সংস্কার কাজ হয়েছে ৩৪৭ কোটি টাকা, নতুন বই বিতরণ করে হয়েছে ৮০ লাখ ২৮ হাজার টি বই। কম্পিউটার ল্যাবে ব্যয় হয়েছে ৯০ লাখ ৮১ হাজার টাকা। শিক্ষার্থীদের মাঝে ৫৩৫ টি বাইসাইকেল বিতরন করা হয়ে। তিনি আরও বলেন, এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে বিএনপি জামায়াতের শাসন মূলে বিদ্যুৎ পেয়েছে ৩৬ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছেন। তিনি আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় বসে ভিসানীতির প্রতিবাদ করেছেন। আর ফকরুল সাহেব আমাদের ভিসানীতির ভয় দেখাচ্ছেন। তারা বিদেশীদের হাত ধরে ক্ষমতায় আসতে চাই। দেশকে তালেবান, জঙ্গীবাদ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিনত করতে চাই। তাদের সে ইচ্ছা কোন দিনই পূরণ হবার নয়। খালেদা জিয়া মামলায় দন্ডিত, তারেক জিয়া পালাতক, ফেরারী আসামী তাদের দল ক্ষমতায় আসলে কে হবে প্রধানমন্ত্রী এনিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে।

    আগামী দিনে আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ পরিণত হবে এবং সুখি রাষ্ট্রে পরিণত হবে। তাই আগামী দিনে আপনাদের কাজ হবে সরকারকে সহযোগী করা। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • তানোরে আমণখেতে পচন রোগ দিশে হারা কৃষক

    তানোরে আমণখেতে পচন রোগ দিশে হারা কৃষক

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বন্যার পানিতে প্লাবিত আমনখেত জেগে ওঠতে শুরু করেছে। তবে জেগে ওঠা আমণখেতে পচন রোগ এবং উঁচু জমির আমনখেতে কারেন্ট পোকার আক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্ত্ত কৃষি বিভাগের মাঠকর্মীদের কাছে পাচ্ছেন না কৃষকেরা। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কৃষ্টপুর, মাঝিপাড়া, বাতাসপুর, শ্রীখন্ডা, দমদমা, নেজামপুর। পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) যশপুর, ইলামদহী, মোহাম্মদপুর, বনকেশর, কোয়েলমাঠ। চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি)বেড়লপাড়া,চাঁন্দুড়িয়া
    পুর্বপাড়া, হাড়দহ, সিলিমপুর ও জুড়ানপুর মাঠ। বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) হরিশপুর, মাড়িয়া, বাধাইড় ও হাপানিয়া মাঠ। তালন্দ ইউনিয়নের (ইউপি) দেউল ও বিলশহর ইত্যাদি মাঠের আমনখেতে বোগাপোড়া, পচন ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে ডুবে যাওয়া আমনখেতে পোকা, পচন ও পাতা পোড়া রোগ দেখা দিয়েছে। কৃষি বিশেষজ্ঞ পরামর্শ ব্যতিত অনুমান নির্ভর হয়ে বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করেও কোন সুফল পাচ্ছেন না।
    কামারগাঁ ইউনিয়নের (ইউপি) পাড়িশো দূর্গাপুরনাড়িপাাড়া গ্রামের কৃষক বকুল হোসেন ও মোমিনুল ইসলাম জানান, তাদের ৬ বিঘা আমন ধান বন্যায় ডুবে গেছে। আর যেসব জমিতে পানি উঠে আছে সেইসব জমিতে পচন রোগ ধরেছে। কিছুতেই কীটনাশক বিষ ব্যবহার করে দূর করা যাচ্ছে না পচন রোগ। তারা আরো বলেন, এবার আমন মৌসুমের শুরু থেকেই কৃষকদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। তারা আরো জানান, গত বারের চাইতে এবছর আমন চাষের সঠিক সময়ে বৃষ্টির দেখা পাওয়া যায়নি,সেই সাথে সংকট পড়ে পটাশ সারের। তাঁর পরেও কৃষকেরা যেভাবেই হোক সার পটাশ পানি কিনে আমন ধান চাষ করেছেন। এরমধ্যে নতুন করে আকাশের টানা বৃষ্টির পানিতে ডুবে যাওয়া একরের পর একর জমির আমন ধানে ধরেছে পচন। কিছুতেই দূর করা যাচ্ছেনা এ পচন রোগ। এমনকি মাঠেও পাওয়া যাচ্ছেনা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তাদের। এতে পচন রোগ নির্ণয়ের জন্য কৃষি দপ্তরের পরামর্শ ছাড়াই বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে জমিতে স্প্রে করে আরো ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। প্রতিনিয়ত পচন ও কারেন্ট পোকা এবং পাতা পোড়া রোগে আক্রান্ত হয়ে পুড়ে যাচ্ছে ধানের পাতা। কীটনাশক স্প্রে করেও কোন প্রতিকার মিলছেনা। শ্রীখন্ডা গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, আমন ধানে পচন ও কারেন্ট পোকা এবং পাতা পোড়া রোগে আক্রান্ত হওয়ার পরেও কৃষকের মাঝে কোন প্রকার পরামর্শ দিতে কৃষি অফিসের কোন উপসহকারী কর্মকর্তাদের দেখা পাচ্ছেন না কৃষকরা। বাধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের কৃষক আব্দুল বলেন,বাজারে যেভাবে নামি-দামি কোম্পানির কীটনাশক বিষ বিক্রি করা হচ্ছে, তাতে কোনটা আসল আর কোনটা নকল কীটনাশক বোঝা বড় দায় হয়ে পড়েছে কৃষকের। উপজেলায় এবার প্রায়
    সাড়ে ২১ হাজার হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবিষয়ে জানতে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

  • নড়াইলে সেনা প্রধান দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে

    নড়াইলে সেনা প্রধান দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, রবিবার (১৫ অক্টোবর) দুপুরে নড়াইলের লোহাগড়ার করফা গ্রামে পৈতৃক ভিটায় নির্মিত মরহুম পিতা অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদ এর নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের হাসপাতাল উদ্বোধন করেন। তিনি এসময় আরো বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় করফা গ্রামে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তিনি হাসপাতালের পাশে একটি গাছের চারা ও একটি মসজিদেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন ।
    পরে সেনাপ্রধান করফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত মুক্তিযোদ্ধারের সাথে কুশল বিনিময় এবং অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন ও শিশু কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন। সেনাবাহিনী প্রধান স্কুল মাঠে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতায় সম্প্রতি মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করণ, এলাকায় হাসপাতল নির্মান করা হয়েছে। মধুমতি নদী শাসনের কাজ চলমান রয়েছে। এলাকাতে আরও উন্নয়ন কাজ করা হবে।
    এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর পরিবারের সদস্যরা এবং সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।