Blog

  • অবৈধপথে চা পাচাঁ*রের সময় তোপেরমুখে কারখানা কর্তৃপক্ষ

    অবৈধপথে চা পাচাঁ*রের সময় তোপেরমুখে কারখানা কর্তৃপক্ষ

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড়ে অবৈধপথে চা পাচারের সময় তোপেরমুখে পড়েছেন, সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়বাড়ি এলাকার এম. এম টি স্টেটের ব্যবস্থাপক সোহেল রানা। সোমবার রাতে হাড়িভাসা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় চা ভর্তি পিকআপসহ তোপেরমুখে পড়েন তিনি। পরে থানা পুলিশ গিয়ে চাসহ তাকে উদ্ধার করেন। এর আগে, ৫০ বস্তা চা পাচারের উদ্দেশ্যে পিকআপটি ওই সড়কে ঢুকলে স্থানীয়রা আটক করেন।

    স্থানীয়রা জানান, বেপরোয়া গতির পিকআপটি গতিরোধ করলে জানা যায় এটি চা ভর্তি। চাগুলো অবৈধভাবে পাচার হচ্ছে নিশ্চিত হলে আটক করেন তারা। পরে কয়েকজন জনপ্রতিনিধিসহ পুলিশ যান সেখানে। খবর পেয়ে ছুটে আসেন এম. এম টি স্টেটের ব্যবস্থাপক সোহেল রানা। তবে শেষ পর্যন্ত কোন বৈধতার কাগজপত্র দেখাতে পারেন নি তিনি।স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটির অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নিলাম বহির্ভুতভাবে চা বিক্রির ফলে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অপরদিকে বঞ্চিত হচ্ছে মালিকপক্ষও।

    চা বোর্ড সূত্রে জানা যায়, পঞ্চগড়ে অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র রয়েছে। আগামী ১৫ নভেম্বর নিলাম হবে। এজন্য কারখানাগুলো চা উৎপাদনের পর বাজারজাতের লক্ষে ওয়্যার হাউজে চা পৌঁছাবে। তবে কারখানা থেকে ওয়্যার হাউজে পৌঁছানোর জন্য বহনকারী গাড়িতে চালানসহ কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর সম্বলিত নথি রাখতে হবে।

    ইউপি সদস্য সফিউল ইসলাম বলেন, রাতে অবৈধপথে পাচার হচ্ছিল চা। আমরা স্থানীয়দের সহায়তায় চা ভর্তি পিকআপটি আটক করি। সে সময় চালক কোন বৈধতার কাগজপত্র দেখাতে পারেনি।প্রায় এক ঘন্টা পরে কারখানা কর্তৃপক্ষ চালান নিয়ে আসেন। তবে সেখানে কাস্টমস অফিসের কোন কর্মকর্তার সীল-স্বাক্ষর ছিলোনা।

    তবে অভিযোগ অস্বীকার করে এম. এম টি স্টেটের ব্যবস্থাপক সোহেল রানা বলেন, চাগুলো নিলামের জন্য ওয়্যার হাউজে নেয়া হচ্ছিলো এবং বৈধভাবেই।

    পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, অকশন বাজারে নেয়ার কাগজ দেখে সবার সম্মুখে পিকআপটি পুলিশ ছেড়ে দিয়েছে।কাস্টমস অফিসের কর্মকর্তার সীল-স্বাক্ষরসহ কোন কাগজ না দেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জায়গায় আমি নতুন আর এ বিষয়টিতে অতটা ধারণাও নাই।

  • বাগেরহাটের রামপালে বাসি মাংস বিক্রিসহ ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের অর্থদন্ড

    বাগেরহাটের রামপালে বাসি মাংস বিক্রিসহ ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের অর্থদন্ড

    এস এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের রামপালে আকস্মিক অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করেছে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারে অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ঔষধের ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ, বাসি মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

    অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ, বাসি মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

    অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

  • গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

    গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিসিকের উদ্যোগে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন কর হয়েছে।

    আজ মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ বিসিক কার্যালয়ে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। গোপালগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যাবস্থাপক মো: হাবিবুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অফকমার্সের পরিচালক মো: মিজানুর রহমান বক্তব্য রাখেন। বিজনেস প্লানসহ বিভিন্ন বিষয়ের উপর ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২৫ জন প্রশিক্ষনার্থীদেরকে এ প্রশিক্ষন প্রদান করা হবে।

    জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, বিজনেস প্লানসহ বিভিন্ন বিষয়ের প্রক্ষিণ নিয়ে প্রশিক্ষনার্থীরা নিজ উদ্যোগে কর্মক্ষম হবে। এতে যেমন নিজের আত্মকর্মসংস্থান হবে অন্য দিকে দেশ থেকে বেকারত্ব দূর হবে।

  • বরগুনার তালতলীতে সন্ত্রাসী কায়দায় দোকানঘর ভাং*চুর ও মালামাল লু*টপাটের অভিযোগ

    বরগুনার তালতলীতে সন্ত্রাসী কায়দায় দোকানঘর ভাং*চুর ও মালামাল লু*টপাটের অভিযোগ

    মংচিন থান বরগুনা প্রতিনিধিঃ
    বরগুনার তালতলীতে সন্ত্রাসী কায়দায় একটি মুদির দোকানঘর ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী মোশাররফ ও তার সন্তানদের বিরুদ্ধে। ঘটনানাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের জয়ালভাঙা গ্রামে।

    মোশাররফ হাওলাদারের নির্দেশে জোর পূর্বক ভাবে ঐ অসহায় ছবির হাওলাদারের মুদির দোকানঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানান স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শী কবির জানান, মোশাররফ এর নির্দেশে তার পুত্র রুবেল, রিয়াজ, সাইদুল, সাদেক, ছগিরের বোন তাজেনূর সহ আরো অনেকে সোমবার রাত ৮টার দিকে দেশীয় অস্ত্রসহকারে জোর পূর্বক ভাবে দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।

    ভুক্তভোগী পরিবার মৃতঃ ইসকান্দার হালদারের পুত্র ছগির হাওলাদার অভিযোগ করে বলেন,দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় তার নগদ ৮০হাজার টাকাসহ আরো লক্ষাধিক টাকার মালামাল সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়। এ সময় লুটপটে বাধা দেওয়া আমার স্ত্রীর কানের স্বর্ণের দুল নিয়ে যায় বলে তিনি এ প্রতিবেদককে জানান।

    ছগির আরও অভিযোগ করে আরো বলেন,
    আমার বোন তাজেনূর কয়েক বছর আগে
    জমি ক্রয় করার জন্য কিছু টাকা বায়না করে রাখে।এরপর জমির দলিল নেয়না টাকা ও দেয়না। আমি বোনের কাছে জমির টাকা চাওয়ায়
    এ নিয়ে আমাদের কথার কাটাকাটি হয়। এমন সময়ে আমার অন্য বোনের স্বামী মোশাররফ তার ছেলেদের দিয়ে আমার উপর হামলা করে দোকানে ভাঙচুর লুটপাট চালায় । এ সময় আমাকে সুপারি কাটার দিয়ে আঘাত করতে গেলে সেই আঘাত আমার বোন তাজেনূরের কপালে লেগে রক্তাক্ত জখম হয়। আমি মোশারফ ও তার সন্তানদের বিচার চাই।

    এবিষয়ে অভিযোগ অস্বীকার করে মোশারফ হাওলাদার বলেন, ছগিরের দোকানে কোন হামলা হয়নি। ছবির উল্টো তার দোকান ভাঙচুর করেছে। এবং তাজেনূরকে(শর্তা) সুপরি কাটার দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে।

    এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন,এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

    মংচিন থান
    বরগুন প্রতিনিধি

  • বাগেরহাটের রামপালে ধ*র্ষণে অন্তঃসত্বা তরুণীর আদালতে জবানবন্দি

    বাগেরহাটের রামপালে ধ*র্ষণে অন্তঃসত্বা তরুণীর আদালতে জবানবন্দি

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে ধর্ষিতা অন্তঃসত্ত্বা তরুণী (১৭) এর পিতা বাগেরহাটের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন। আসামীর প্রভাবশালী পিতামহ তার লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    অসহায় ভিকটিমের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেছেন।
    জানা গেছে, রামপাল উপজেলার বর্ণি ছায়রাবাদ গ্রামের জনৈক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ে (১৭) কে ধর্ষণ করে তারেক হাসান বাপ্পি নামের এক লম্পট। এ ঘটনায় বাদী হয়ে বাগেরহাটের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত -২ এর আদালতে একটি মামলা করেন ভিকটিমের পিতা। আদালতের বিচারক গত ইংরেজি ১২ অক্টোবর শুনানি শেষে রামপাল থানা পুলিশের ওসিকে এজাহার করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। রামপাল থানার ওসি আদেশের কপি পেয়ে গত ইংরেজি ০১-১১-২০২৪ তারিখ মামলাটি রুজু করে গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দীনকে তদন্তের দায়িত্ব দেন। তদন্তকারী কর্মকর্তা রবিবার (০৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামপাল) এর আদালতে ভিকটিম অন্তঃসত্ত্বা তরুণীকে হাজির করে ২২ ধারায় তার জবানবন্দি গ্রহণ করিছেন।
    বাদী তার এজাহারে উল্লেখ করেন, গত ইংরেজি ১০-০৪-২০২৩ তারিখ উপজেলার গৌরম্ভা গ্রামের ইকবাল গাজীর ছেলে তারেক হাসান বাপ্পি ভিকটিমের কাছ থেকে ৪ হাজার টাকা ধার নেয়। আসামী বাপ্পী টাকা ফেরত দেওয়ার কথা বলে ওইদিন সন্ধ্যা ৭ টায় তাদের বাড়ির পাশে স্থাপিত গ্রামীণ ফোনের টাওয়ারের ফাঁকা পাহারাদারের রুমে নিয়ে যায়। টাকা দিতে একটু দেরি হবে বলে ভিকটিমকে অপেক্ষা করতে বলে। এদিকে সন্ধা গড়িয়ে রাত হয়ে যায়। আসামী বাপ্পী ভিকটিমকে জড়িয়ে ধরে বিভিন্ন প্রলোভন দেওয়ার এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিম কান্না করতে থাকলে তাকে বিবাহ করবে বলে সান্ত্বনা দেয়। এরপরে সে বলে একথা কাউকে বললে তোমার মা বাবার ক্ষতি হবে বলে ভয় দেখায়। আর বেশী বাড়াবাড়ি করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার ভিডিও ছেড়ে দিবো। এতে কলেজ পড়ুয়া ওই তরুণী ভীত হয়ে পড়ে। ওইদিন রাত ৯ টায় বাড়িতে গিয়ে ভিকটিম তার মাকে ঘটনা খুলে বলে। পরে ভিকটিমের পিতাকে ঘটনাটি জানালে সে হতবিহ্বল হয়ে পড়ে। পরে আসামী বাপ্পির পিতার কাছে গিয়ে অভিযোগ করেন। আত্ম সম্মানের চিন্তা করে আসামী বাপ্পী ও তার পিতা ইকবাল গাজীকে বিষয়টি জানিয়ে গোপনে মিমাংসার চেষ্টা করেন। লম্পট আসামীর পিতা তাদের তাড়িয়ে দেন।

    গত ইংরেজি ২৮-০৮-২০২৩ তারিখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভিকটিমকে পরীক্ষা করালে ২১+ সপ্তাহের গর্ভবতী বলে ডাক্তার রিপোর্ট দেন। বর্তমানে ভিকটিম ২৯ সপ্তাহের গর্ভবতী। গরীব ও অসহায় বাদী আসামীর বাড়িতে গিয়ে তার কন্যাকে বিবাহের প্রস্তাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীর পিতা তাদের তাড়িয়ে দেন।
    এরপর সমাজপতিদের দ্বারেদ্বারে ধর্ণা দিয়ে কোন ফয়সালা না পেয়ে অবশেষে বাগেরহাটের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ মামলা দায়ের করেছেন।
    এ বিষয়ে অভিযুক্ত তারেক হাসান বাপ্পীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা ইকবাল গাজীকে পাওয়া গেলেও তিনি সাংবাদিকদের বসতে বলে গা ঢাকা দেন, যে কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
    রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি খুবই দুঃখজনক গত ইংরেজি ২৬ অক্টোবর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাঠানো কপি হাতে পেয়েই মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ভিকটিম কে বিজ্ঞ আদালতে প্রেরণ করে ইতিমধ্যে ২২ ধারার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আসামী আটকের জোর চেষ্টা করছি।#

  • মহালছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হ*ত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা

    মহালছড়িতে মুক্তিযোদ্ধা সৈনিক হ*ত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা

    রিপন ওঝা,মহালছড়ি

    খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আজ ৭নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।।

    উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহসভাপতি চিন্তাহরন শর্মা,মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নন্দন দে, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রিপন ওঝা, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনজিৎ দাশ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী।

    এ সময়ে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ সুলতান মাহমুদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সহসভাপতি প্রকাশ দে, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লাল মিয়া, মহালছড়ি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও সকল ইউনিয়ন হতে আগত উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

    উক্ত প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দীপন ধর সঞ্চালনা করেন ও সহসভাপতি চিন্তাহরণ শর্মা সভাপতিত্ব করেন।

  • আনন্দ টিভির অর্থনীতি ক্যাটাগরিতে  শ্রেষ্ঠ  প্রতিবেদক লিংকন

    আনন্দ টিভির অর্থনীতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক লিংকন

    নিজস্ব প্রতিবেদক:

    দেশের বিনোদন মূলক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি অর্থনীতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে পুরস্কার পেয়েছেন টেলিফোনে মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন। সোমবার বিকেলে কক্সবাজার ইনিস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আনন্দ টিভির আনন্দ উৎসব ২০২৩ এ আনুষ্ঠানিক ভাবে এই সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
    ২০২২-২৩ সেশনে বর্ষসেরা অর্থনীতি প্রতিবেদক হিসেবে হামিদুল ইসলাম লিংকনকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। এসময় আনন্দ টিভির ন্যাশনাল ডেক্স ইনচার্জ মোস্তফা কামাল তোহার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • প্রধানমন্ত্রীর সভা সফল করতে মহাসড়কে আ’লীগ নেতা জামিল হোসেনের  মটর শোভাযাত্রা

    প্রধানমন্ত্রীর সভা সফল করতে মহাসড়কে আ’লীগ নেতা জামিল হোসেনের মটর শোভাযাত্রা

    এস এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জ শরোনখোলা -৪ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ জামিল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে নৌকার জনসভা সফল করার লক্ষে গনসংযোগ ও বিশাল মটর শোভাযাত্রা করেছেন।

    মঙ্গলবার (৭ই নভেম্বর) শরণখোলা থেকে মোরেলগঞ্জ হয়ে বাগেরহাট সদর পর্যন্ত বিশাল কর্মীবহর নিয়ে এই মটর শোভাযাত্রা করেন তিনি।আগামী ১৩ ই নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে বাগেরহাটের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নৌকার পক্ষে গণ সংযোগ করাসহ বাগেরহাটের ঐতিহাসিক পীর খানজাহান আলীর দরগাহ শরীফ মাজার ও বাগেরহাট -৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডাঃ মোজাম্মেল হোসেনের কবরস্থান জিয়ারত করেন তিনি।পরে জননেতা শেখ হেলাল ও শেখ সারহান নাসের তন্ময়কে স্বরন করে বেশ কয়েকটি বাজারে গণসংযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা দেশ ব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। বক্তৃতাকালে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ শরোনখোলাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি নৌকার লোক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আপনাদের নিকট এসেছি আগামী ১৩ ই নভেম্বর খুলনার জনসভাকে কানায় কানায় পরিপূর্ণ করতে জোর আহব্বান জানান তিনি।এদিকে সম্প্রতি আমেরিকা থেকে আন্তর্জাতিক স্ট্রাটেজিক লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্ত মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন আমি নৌকার মনোনয়ন পেলে বাগেরহাট -৪ আসনের দুর্দিনে কাজ করা আওয়ামিলীগ নেতাকর্মীদের খুজে বের করে তাদের পুনর্বাসন করা সহ এসকল এলাকার বেকার তরুনদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিকরবো, এছাড়াও মোরেলগঞ্জ শরোনখোলায় শিল্প কলকারখানা স্থাপন ও পানগুছি এবং বলেশ্বর নদীর পাড় সংলগ্ন এরিয়ায় টুরিজম স্পট তৈরি করা অনুন্নত রাস্তাঘাট মেরামতের কর্মপরিকল্পনা আছে বলেও জানান তিনি। এসময় তিনি আরও বলেন, আমাকে নেত্রী মনোনয়ন দিলে এদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে সর্বোচ্চ চেস্টা করে যাবো।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে মোংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দ্বাদ্বশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করে বাগেরহাটের ৪টি আসনেই প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জোর অনুরোধ করেন তিনি।

  • যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

    যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি
    রংপুরের পীরগাছায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। মামলায় ছয়জনকে আসামি করা হলেও অন্যদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

    মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত রফিকুল ইসলাম অপু (৩৪) আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন।

    মামলা ও আদালত সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ধীরগঞ্জহাট রহমতপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে সাগরী বেগমের (২১) সঙ্গে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম অপুর বিয়ে হয়। বিয়ের সময় আজিম উদ্দিন তার মেয়ের সুখের জন্য যৌতুক হিসেবে ১ লাখ ১৫ হাজার টাকা দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর রফিকুল আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে সাগরীকে চাপ দিতে থাকেন। সাগরী এতে রাজি না হলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ অবস্থায় রফিকুল ইসলাম অপুর সঙ্গে তার ভাবির পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেন সাগরী। এ ঘটনায় সাগরীকে একবার হত্যা চেষ্টা করা হয়। পরে ঘটনার দিন ২০১৭ সালের ২৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় সাগরীকে শ্বাসরোধে হত্যা করা হয়।
    এ ঘটনায় আজিম উদ্দিন বাদী হয়ে রফিকুল ইসলাম অপু এবং তার মা, বাবা, ভাই ও ভাবিসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রায় পাঁচ বছর আদালতে বিচারাধীন থাকার পর মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, স্বামীর পরকীয়া ও যৌতুকের বলি হয়েছেন সাগরী বেগম। দীর্ঘদিন বিচারকাজ চলার পর স্বামী রফিকুল ইসলাম অপুর যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন বিচারক। আমরা এ রায়ে সন্তুষ্ট।

  • বাগেরহাটের কচুয়ায় ভু*য়া ডাক্তারের কারা*দন্ড

    বাগেরহাটের কচুয়ায় ভু*য়া ডাক্তারের কারা*দন্ড

    এস এম সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের কচুয়ায় ভুয়া ডাক্তারের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জীর নেতৃত্বে উপজেলা সদরে অভিযান চালিয়ে মো.লোকমান হোসেন (৩৯) নামের একজনকে আটক করা হয়।

    এসময়ে তার কাছে চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় তিন মাসের কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত মো.লোকমান হোসেন (৩৯) মোরেলগঞ্জ উপজেলার কিসমত গড়ঘাটা গ্রামের মো.শামসুল হক ফকিরের ছেলে।

    কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম রাখী ব্যানার্জী বলেন, চিকিৎসা দেয়া সংক্রান্ত বৈধ কোন কাগজ না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ এবং ২৯ ধারা মতে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। অপরাধ নির্মূলে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা।