আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করায় নৌকা প্রতীকের বিকল্প কিছু ভাবছেন না ভোটারগণ। ফলে ফুরফুরে মেজাজে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচনে অংশগ্রহণকারী জাতীয় পার্টি, গনফ্রন্ট, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ভাবছেন না সাধারণ ভোটারগণ। মুলত নৌকা প্রতীক ঘিরে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করায় ফুরফুরে মেজাজে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। তিনি নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটানা পরপর তিনবার নির্বাচিত হওয়ায় আসনটিত মজবুত ভীত গড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসনের ৪টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের মধ্যে ৪টি পৌরসভাসহ সিংহভাগ ইউনিয়ন পরিষদ (ইউপি) ক্ষমতাসীনদের দখলে থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ের দারপ্রান্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। গত ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এতে নেতা এবং কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটারদের মাঝে
ভোট উৎসব ও নির্বাচনের আমেজ বইছে। মুন্ডুমালা পৌর এলাকার চাতাল শ্রমিক সাধারন ভোটার মুনসুর আলী বলেন, শেখ হাসিনা সরকার শান্তি শৃঙ্খলার সঙ্গে দেশ পরিচালনা করে আসছে। এই সরকারের আমলে দেশে নজিরবিহীন উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও আয় বেড়েছে তার চেয়ে দ্বিগুন। দেশের এই উন্নয়নের চাকা সচল রাখতে এই অঞ্চলের সাধারণ ভোটারগণ ব্যক্তি নয় নৌকা প্রতীকের বিকল্প কিছু ভাবছেন না।উপজেলার সরনজাই ইউপির নবনবী গ্রামের বিধবা করিমন বেওয়া (৫৫) বলেন, হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েছি, স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে মানুষের দ্বারে দ্বারে দুমুঠো ভাতের জন্য ঘুরেছি, বাড়ীঘর না থাকায় অন্যের বাড়ীতে ঝি-এর কাজ করতাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমিসহ একটি পাকা বাড়ী করে দিয়েছেন। সেই সঙ্গে যুব উন্নয়ন থেকে স্বল্পসুদে ঋণ দিয়েছে। এখন আর আমাকে অন্যের বাড়ীতে ঝি-এর কাজ করতে হয় না। ঋনের টাকা দিয়ে বাড়ীতে ছাগল ও হাঁস-মুরগী পালন করছি। আমি নিজেই স্বচ্ছল। আওয়ামী লীগ সরকার গরীব দঃখী অসহায় পরিবারকে সব সময় সহযোগীতা করে চলেছে। নৌকা প্রতীকের সরকার আবারো দরকার, তাই এবার এই এলাকার আমরা ভোটারেরা নৌকা প্রতীককেই ভোট দিবো। তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তানোর-গোদাগাড়ী নির্বাচনী এলাকায় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ছাড়া বিকল্প কিছু ভাবছেন না ভোটারেরা। তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল বাসার সুজন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বের দূরদর্শিতায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী ) নির্বাচনী এলাকায় নয় রাজশাহী জেলায় আওয়ামী লীগ শক্ত ঘাঁটিতে পরিনত হয়েছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নৌকার বিজয় প্রায় শতভাগ নিশ্চিত। গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন,বলেন, তানোর-গোদাগাড়ী নির্বাচনী এলাকাজুড়ে নির্বাচনী ইমেজ ছড়িয়ে পড়েছে। বিগত ২০০৮ সন থেকে ২০২৩ সন পর্যন্ত আওয়ামী লীগ একাধারে ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে থাকায় দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশের এই চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখে দেশকে উন্নয়নশীল স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাজশাহী-১ আসনে নৌকা মনোনীত প্রার্থী সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করা সহ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসাবে জনগণ।#
Blog
-

রাজশাহী-১ আসনে নৌকার বিকল্প ভাবছেন না ভোটারগণ
-

লালমনিরহাটে প্রতীক পেলেন ৩আসনের প্রার্থীরা
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের সংসদীয় ৩টি আসনে ১৯ জন প্রার্থীকে নির্বাচনীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ উল্যাহ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। এ সময় সকল প্রার্থীরা উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন। প্রার্থীরা যে যে প্রতীক পেলেন: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে মোট ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদের মধ্যে মোতাহার হোসেন (নৌকা-আ.লীগ), হাবিব মো. ফারুক (মশাল-জাসদ), আজম আজাহার হোসেন (মোমবাতি-বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), কে এম আমজাদ হোসেন তাজু (ট্রাক- স্বতন্ত্র প্রার্থী), আতাউর রহমান প্রধান (ঈগল- স্বতন্ত্র)-কে প্রতীক দেওয়া হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ১১৮ জন। এদের মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৪৫৫ ও পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৬৬২ জন। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে প্রার্থী ৭ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এর মধ্যে নুরুজ্জামান আহমেদ (নৌকা-আ.লীগ), সিরাজুল হক (ঈগল- স্বতন্ত্র), রজব আলী (গোলাপফুল- জাকের পার্টি), মমতাজ আলী শান্ত (ট্রাক-স্বতন্ত্র), দেলোয়ার হোসেন (লাঙল-জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (আম-ন্যাশনাল পিপলস্ পার্টি) ও দেলাব্বর হোসেন (ডাব-বাংলাদেশ কংগ্রেস)-কে প্রতীক দেওয়া হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৬৫ জন। এদের মধ্যে মহিলা ভোটার ২ লাখ ৩৬১ ও পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ৭০৪ জন। লালমনিরহাট-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থীকে বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন- মতিয়ার রহমান (নৌকা-আ.লীগ), জাহিদ হাসান (লাঙল-জাতীয় পার্টি), আশরাফুল আলম (চাকা-বাংলাদেশ সাম্যবাদী দল), আবু তৈয়র মো. আজমুল হক (মশাল-জাসদ), শামীম আহাম্মেদ চৌধুরী (সোনালী আঁশ-তৃণমূল বিএনপি), শ্রী হরিশ চন্দ্র রায় (আম-ন্যাশনাল পিপলস্ পার্টি) এবং জাবেদ হোসেন (ঈগল- স্বতন্ত্র)। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৫৭২ জন। এদের মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ ও পুরুষ ভোটার ১ লাখ ৪৩ হাজার ২১১ জন। লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে দিয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছেন। আচরণবিধি মেনে যাতে সবাই প্রচারণা চালায়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধি মানাতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।হাসমত উল্লাহ।
-

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ট্রাক নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আনিছ
ময়মনসিংহ প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জনগণের মনোনীত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য, ত্রিশাল পৌরসভার সাবেক ৩বারের মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ তার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। প্রতীক বরাদ্দ হওয়ার পর বিকেলে তার ব্যক্তিগত কার্যালয় থেকে ট্রাক প্রতীকের নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে ট্রাক প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি তার ব্যক্তিগত কার্যালয় থেকে ত্রিশাল পৌর এলাকার প্রধান রাস্তা প্রদক্ষিণ করে দড়ি রামপুর বাসস্ট্যান্ডে গিয়ে পথসভায় মিলিত হয়।
ট্রাক প্রতীকের বিজয়ের লক্ষ্যে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, ত্রিশালের মানুষ সন্ত্রাস চাই না, উন্নয়ন আর শান্তি চায়। সকল শ্রেণী পেশার মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় বসবাস করছে। অবহেলিত এই এলাকাকে উন্নয়ন ও শান্তির পক্ষে, ত্রিশালকে আর অবহেলিত থাকতে দেবে না সাধারণ মানুষ। আগামী ৭ জানুয়ারী ত্রিশালের আপামর জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করবে তারা সন্ত্রাসীকে পছন্দ করে না। নিজের নিরাপত্তা আর উন্নয়নের জন্য তারাই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। জনগণের উপস্থিত প্রমাণ করে তারা শান্তি আর উন্নয়নের পক্ষে আছে। উন্নয়ন ও শান্তির পক্ষে জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ। এসময় অন্যান্যাদের মাঝে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
-

রাজশাহীর চারঘাট নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সাথে চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা মতবিনিময় করেন।
সোমবার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম চারঘাট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপক্ষ যেনো হয় সেজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবর, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস ও সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেলেন ঈগল
পুঠিয়া:প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচন করতে যাওয়া স্বতন্ত্র প্রার্থী মোঃ ওবায়দুর রহমান প্রতিক বরাদ্দ পেয়ছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ ওবায়দুর রহমানের হাতে ঈগল প্রতীক তুলে দেন।
এদিন, রাজশাহী রিটার্নিং কর্মকর্তা রাজশাহী- ৫ আসনের প্রতিক ঘোষণার সময় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান তার কোনো পছন্দের প্রতিক আছে কিনা জানতে চাই এসময় তিনি পছন্দের প্রতিক হিসেবে ঈগল পাখি প্রতীক চান। অন্য কোনো প্রার্থী এই প্রতিক না চাওয়ায় তার হাতে ঈগল পাখি প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা।
এদিকে, যত বাধা-বিপত্তি আসুক নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ওবায়দুর রহমান বলেন শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে জয়যুক্ত হয়ে আসবো বলে তিনি আশা ব্যাক্ত করেন।# মাজেদুর রহমান (মজাদার)
পুঠিয়া,রাজশাহী।
-

সাতক্ষীরারার নবাগত এসপি মতিউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময়
মো: আজিজুল ইসলাম(ইমরান)
আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা চাই। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান জানান নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তা গত ১৫ ডিসেম্বর সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ বদ্ধপরিকর। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে কাঙ্খিত জনবান্ধব, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরগ্যাংয়ের উৎপাত মুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে পুলিশ বাহিনী কাজ করবে। এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশী সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্র্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো.আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.আতিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। -

কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক, আনন্দ মিছিল মহালছড়িতে
(রিপন ওঝা,মহালছড়ি)
জেলার মহালছড়িতে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ১৮ডিসেম্বর ২৩ সোমবার সন্ধ্যা ৫.৩০ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদীয় বাছাই কমিটি কর্তৃক ঘোষিত ২৯৮নং আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ৩য় বারের মতো শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক পেয়েছেন।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
উক্ত আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সসহভাপতি নন্দন দে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব,বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ৭জানুয়ারি২০২৪ সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুরুষ ভোটারঃ ২,৬২,০৬১জন, মহিলা ভোটারঃ ২,৫৩,২৮৫ জন, মোট ভোটারঃ ৫,১৫,৩৪৬ জন।
নৌকার মাঝি শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আগামীকাল ১৯ডিসেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন হতে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুভারম্ভ করবেন।
-

সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বরকত আলীর মৃত্যু
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রাজবাড়ী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা বরকত আলী গতকাল রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় মৃত্যু বরণ করেন। ইন্না-লিল্লাহে ওয়া…. রাজেউন। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। তিনি ছেলে, মেয়ে ও স্ত্রীসহ অসংখ গুণগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১১:০০ টার সময় মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ও নামাজে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বাবলু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ওসি মাহবুব আলম মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। -

দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ-
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের হলরুমে একটি আলোচনা সভা আয়োজন করা হয় সোমবার (১৮ ডিসেম্বর) ২০২৩ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মিশনের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ সোহেল পারভেজ তার বক্তব্যে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক অভিবাসী দিবসের অভিনন্দন জানান।
উল্লেখ্য প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্যিত রেমিটেন্স এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত হচ্ছে। তিনি সকলকে স্থানীয় আইন মেনে বৈধ ভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া, তিনি সর্বজনীন পেনশন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ, ই পাসপোর্ট, ইত্যাদি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। হাইকমিশনার তাঁর বক্তব্যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি প্রবাসীদের নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন হওয়ার অনুরোধ করেন। এছাড়াও যে কোন কাজে মধ্যসত্ত্বভোগীদের এড়িয়ে চলার পরামর্শ প্রদান করেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীবৃন্দ উপস্থিত ছিলেন।
-

স্বেচ্ছাসেবক লীগ নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- মোতাহেরুল ইসলাম চৌধুরী
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ১২ পটিয়া আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছে। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী “শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের ক্ষেত্রে দেশ বিশ্বে মডেল হিসেবে পরিচিত অর্জন করেছে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে স্বেচ্ছাসেবক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। পরবর্তীতে স্বেচ্ছাসেবক লীগ গঠনের মাধ্যমে এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনে পরিণত হয়। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন। আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি কেন্দ্রে নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি গত (১৩ ডিসেম্বর) বুধবার পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় ও বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ হাশেমের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল ও যুগ্ম সম্পাদক নয়ন শর্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, আওয়ামী লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, ডি এম জমির উদ্দীন, নাজিম উদ্দীন পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সাদাত মোঃ সায়েম, আলহাজ্ব নাজিম উদ্দীন, শফিউল আজম, দিদারুল হক জসিম, জামশেদ হিরু, আবুল হাশেম, প্রবীর মিত্র, জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাবিবুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসনুল্লাহ চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি নূর আলম সিদ্দিকী, সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম শফি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ জালাল, বেলাল উদ্দীন, শেখ ফারুক,কফিল উদ্দীন রাজু, শিহাব উদ্দীন শাওন, নজরুল ইসলাম, রিংকী দেব, ফখরুল ইসলাম সজীব, শুভ দে , জাফর বাবুল, গাজী মোঃ আনিস, নূর কাসেম, মনজুর মোরশেদ,আবদুর রাজ্জাক রানা, যাদব সর্দার, সুবল আচার্য্য, আবদুর রহিম রানা, দীলিপ দেবনাথ, আবদুল্লাহ আল মনসুর, ছৈয়দ মহিউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিউল আজম, নজরুল ইসলাম, আবু নাঈম কাসেম।