Category: দেশজুড়ে

  • নড়াইলে পুলিশের মেধাবী সন্তানরা পুরস্কৃত

    নড়াইলে পুলিশের মেধাবী সন্তানরা পুরস্কৃত

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২ উপলক্ষে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষ হতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত পুলিশ সদস্যের সন্তানদের মধ্যে পাচ জন ছেলে ও তিনজন মেয়ে মোট আট জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত পুলিশ সদস্যের সন্তানদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ১। মোঃ মেহেদী হাসান পিতা- এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম; ২। মোঃ শাহ রিয়াজ আহম্মেদ রিয়ন, পিতা- এএসআই (নিঃ) মোল্লা নাজির হোসেন; ৩। মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিতা- কনস্টেবল/৩১৫ মোঃ জামাল হোসেন; ৪। মোঃ তাওহীদ হাসান, পিতা- কনস্টেবল/১৮৪ মোঃ নুর ইসলাম মোল্যা; ৫। মোঃ মুশফিকুর রহিম শিশির, পিতা- এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন; ৬। মোছাঃ মাহমুদা খাতুন, পিতা- এসআই (নিঃ) মোঃ মশিউর রহমান; ৭। মোছাঃ সাদিয়া সুলতানা নিপা,পিতা- কনস্টেবল/২১৬ জিএম নূর মোহাম্মদ এবং ৮। মোছাঃ নুসরাত জাহান, পিতা- এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১ এপ্রিল)
    পরিশেষে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,”চাকরির ধরন অনুযায়ী পুলিশ সদস্যরা তাদের পরিবার ও সন্তানদের সময় কম দিয়ে থাকে। বাবা সময় দিতে না পারলেও সন্তানরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তিনি তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, সামনে তোমাদের নিজেকে গড়ার সময়। তোমরা কেউ আত্মতুষ্টি ও আত্ম অহংকার করবে না। তোমাদের মাঝে বাবার পদমর্যাদা নিয়ে যেন কোন শ্রেণীবিভেদ তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
    ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রাপ্তির পর পুলিশ সদস্যদের সন্তানরা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তাদের এই প্রাপ্তি ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো কিছু করার প্রেরণা হয়ে থাকবে।
    এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    পাইকগাছায় গাঁজা গাছসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    পাইকগাছা থানা পুলিশ গাজা গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২ এপ্রিল মঙ্গলবার রাত ২ টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মোঃ নাজমুল সরদার (২৮) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ টি গাঁজা গাছ উদ্ধার করে। সে বাড়ির উঠানে চাষ করতো। এসময় পুলিশ ৫টি গাজা গাছসহ সাহাপাড়া গ্রামের মোঃ শাহ আলম সরদারের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল সরদার (২৮) ও মোঃ রহিম সরদারের পুত্র মোঃ সোহাগ সরদার (১৯) কে আটক করে। এবিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, গাজা গাছসহ আটক ব্যক্তিদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদক মুক্ত পাইকগাছা গড়ার লক্ষ্যে থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • নেছারাবাদে মাদক ব্যবসায়ির দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী

    নেছারাবাদে মাদক ব্যবসায়ির দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামে মোসাৎ: রাবেয়া আক্তার সাথী নামে এক নারীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ দিয়েছেন শতাদিক লোক। গত সোমবার (১লা মার্চ) নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বরাবর এলাকাবাসী ওই অভিযোগ দিয়েছেন। অভিযোগে সাথী সহ তার পরিবারের কিছু সহযোগীর ব্যাপারে ইয়াবা বিক্রি সহ সেবনের বিরুদ্ধে জরুরী আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত রাবেয়া আক্তার সাথী ৫নং জলাবাড়ি ইউনিয়নে কামারকাঠি এলাকার আব্দুল জলিল মিয়ার কন্যা। রাবেয়ার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

    লিখিত অভিযোগে জানাগেছে, রাবেয়া আক্তার সাথী এলাকায় ইয়াবা বিক্রি সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তার রমরমা মাদক ব্যবসায় এলাকার যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। রাবেয়ার দৌরাত্মে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। রাবেয়া আক্তার সাথীর মাদক বিক্রির সহযোগীতার কাজে রয়েছে তার আপনজন সহ বহিরাগত দুই ডজনের বেশি সহযোগী। যারা সবাই প্রতক্ষ্য পরক্ষ মাদক বিক্রির কাজে জড়িত।

    লিখিত অভিযোগে আরো জানাযায়, তার মাদক বিক্রির বিরুদ্ধে কেহ কোন প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা দিয়ে থাকেন রাবেয়া আক্তার সাথী।

    এমনকি কোন কোন সম্মানিত লোককে মামলার ভয় দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাবেয়া আক্তার সাথী বলেন, আমি পূর্বে ইয়াবা বিক্রি করতাম। মামলা খাওয়ার পর গত দুই বছর যাবত এ কাজে জড়িত নেই। এলাকার একটি মহল একসময় আমার কাছ থেকে সুবিধা নিত। এখন তারাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

    এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি গোলাম সরোয়ার জানান, রাবেয়া আক্তার সাথী সে একজন মাদক ব্যবসায়ী তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তবে এখন সে মাদক বিক্রি করে কিনা তা আমার জানা নেই। মাল সহ পেলেই তাকে গ্রেফতার করা হবে। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, রাবেয়া আক্তার সাথীর নামে এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গমের জাত প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গমের জাত প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দানাজাতীয় ফসল উৎপাদন প্রযুক্তির ২০২৩-২৪ অর্থবছরের দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গমের জাত প্রদর্শনী কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামের বুড়াবুড়ি ব্লকে ডব্লিউএমআরআই-ওয়ান জাত গমের এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শর্স্য) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার কৃষির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কৃষির ফসল প্রদর্শনী একটি মডেল। আধুনিক চাষাবাদে কৃষকদের এগিয়ে আসতে হবে। এছাড়াও তিনি কৃষক-কৃষাণীদের উদ্দেশ্যে গমের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

    মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, সঞ্চালনায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক এসময় সহযোগিতায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরুল হাসান।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • সাভারে তেলবাহী লড়িসহ ৬টি গাড়িতে ভয়াবহ আগুন-দগ্ধ ৪, নিহত ২

    সাভারে তেলবাহী লড়িসহ ৬টি গাড়িতে ভয়াবহ আগুন-দগ্ধ ৪, নিহত ২

    হেলাল শেখঃ সাভার ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় মঙ্গলবার (২এপ্রিল ২০২৪ইং) সকালে তেলের লড়ি উলটে পড়ে আগুন ধরে যায় পাশাপাশি আরো পাচটি গাড়ি পুড়েযায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, এ ঘটনা অন্তত তিনজন দগ্ধ হয়েছে ২ জন মারা গেছে বলে জানা যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬ টার দিকে সাভারের জোরপুল এলাকায় তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশে থাকা আরো চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারেও আগুন লাগে, মূহুর্তের মধ্যে আগুনে ভয়ংকর পরিস্থিতি রূপ নিয়েছে।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনায় ইকবাল নামে একজন মারা যায়। নিহতের বাড়ি যশোরের চৌগাছা উপজেলায়। নিহত একজন সিমেন্টের ট্রাকে কাজ করতেন। আর দগ্ধ হয়েছেন অন্তত ৪জন। দগ্ধ আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত নামপরিচয় এখনো জানা যায়নি।

    সাভার হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) মো. বাবুল জানান, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একই প্রাইভেটকার পুড়ে যায়। এতে ২জন নিহত হয়েছেন। এই ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে বলে তিনি জনান।

  • নলছিটিতে  লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

    নলছিটিতে লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে নলছিটিতে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন।

    দ্রব্য মূল্যের উর্ধগতির বাজারে মানুষের যখন নাভিশ্বাস ঠিক তখনি মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো। ২রা এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নলছিটি উপজেলার সারদল গ্রামে তালুকদার বাড়ির সম্মুখে সংগঠনের পক্ষ থেকে এই উপহার দেয়া হয়।

    এ সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই আয়োজন করা হয়,তারই প্রেক্ষীতে এই বছরের রমজানে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরেছি।সকলের সম্মিলিত সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত রয়েছে।ইনশাআল্লাহ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস। উল্লেখ্য ২৫ শে মার্চ বরিশালে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

    অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল মোঃ মেশকাতুর রহমান শান্ত,পনির তালুকদার।

    ইফতার সামগ্রীর প্রতিটি বস্তায় চাল,ডাল,আলু,পিয়াজ,চিড়া,চিনি,ছোলা,মুড়ি,ট্যাং,তেল,লবনসহ অন্যান্য খাদ্য সামগ্রী দেয়া হয়। কর্মহীন ও অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী উপহার পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

  • বেনাপোলের কিশোরী জোনাকি নিখোঁজের ১ দিন পর মরদেহ উদ্ধার

    বেনাপোলের কিশোরী জোনাকি নিখোঁজের ১ দিন পর মরদেহ উদ্ধার

    আজিজুল ইসলাম : বেনাপোল পোড়াবাড়ি এলাকার কিশোরী জোনাকি (১১) নিখোঁজের এক দিন পর যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখ, হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

    মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করাহয় । এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য জোনাকির সৎ মাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।

    বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান জানান, জোনাকি বেনাপোলে তার নানার বাড়িতে থাকতো। ৫ দিন আগে সে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে তার বাবা ও সৎ মায়ের বাসায় বেড়াতে যায়। সোমবার সকাল ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তার বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুর থেকে জোনাকির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি

    যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার থানায় জিডি করা হয়েছিল। মঙ্গলবার মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরীর সৎ মাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি।

  • ইপিজেড থানার অভিযানে শাহিন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যেই আসল রহস্য উদঘাটন, গ্রেফতার ০১

    ইপিজেড থানার অভিযানে শাহিন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যেই আসল রহস্য উদঘাটন, গ্রেফতার ০১

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানার অভিযানে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যেই মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার হয়েছে ০/১জন

    গত ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকায় নগরীর ইপিজেড থানাধীন নারিকেল তলা হাজী মইনুদ্দিন বিল্ডিং এর চতুর্থ তলা, ৪১ নং রুমে বাদী মোঃ মারুফ মিয়া (১৮) এর সৎ মা বিউটি আক্তার (২৮) এবং তার বাবা মোঃ শাহীন এর মধ্যে ঝগড়া বিবাদ সহ হাতাহাতি হয়। উক্ত ঝগড়া বিবাদ চলাকালীন তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে বিউটি আক্তার তার বাসায় থাকা মসলা বাটার শীলের পাটা নিয়া ভিকটিম মোঃ শাহীন (৩৫) এর দিকে ছুড়ে মারলে ভিকটিম মোঃ শাহীন আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং পাটাটি ভেঙে দুই টুকরা হয়ে যায়। ঐ অবস্থায় বিউটি আক্তার (২৮) পুনরায় পাটার ভাংগা টুকরা দিয়ে ভিকটিম মোঃ শাহীন এর মাথার পিছনে বাম পাশে সজোরে আঘাত করলে তার মাথার পিছনের বাম পাশে ফাটিয়া রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে বিউটি আক্তার (২৮) পাটার ভাংগা টুকরা দিয়া ভিকটিমের পিঠে, দুই হাতে ও দুই পায়ের বিভিন্ন অংশে আঘাত করে জখম করতে থাকে।

    উক্ত সংবাদ পেয়ে বাদীর সঙ্গীয় জাহিদ মিয়া (৪২) ও মোঃ জানু মিয়া (৪৪) ঘটনাস্থলে গিয়ে বাদীর বাবা মোঃ শাহীনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বাদীর বাবা মোঃ শাহীন (৩৫) উক্ত হাসপাতালের ওয়ার্ড নং- ২৮, বেড নং- ১১-এ’তে চিকিৎসাধীন অবস্থায় ০১/৪/২০২৪ ইং তারিখ ভোর ০৫.১০ ঘটিকায় মারা গেলে নগরীর ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

    এ সংক্রান্তে সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার জনাব মাহমুদুল হাসান ও ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে ইপিজেড থানার টিম ০১ এপ্রিল, ২০২৪ খ্রী রাত ২১:৪৫ ঘটিকায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিউটি আক্তার কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত ব্যাক্তিকে যথাযথ পুলিশ স্কটের সহায়তায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    ভিকটিমের নাম ও ঠিকানা- মোঃ শাহীন, পিতা-মাঞ্জিল হক, সাং- কোনাপাড়া, ফজলু মেম্বারের বাড়ী, পোঃ গোগবাজার, থানা- কেন্দুয়া, জেলা-নেত্রকোণা, বর্তমানে – নারিকেল তলা, হাজী মঈনুদ্দীন বিল্ডিং, ৪র্থ তলা, ৪১ নং রুম, থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম।

    গ্রেফতারঃ বিউটি আক্তার (২৮), পিতা- মৃত মোঃ জিতু মিয়া, মাতা-তাহমিনা আক্তার, স্বামী- মৃত মোঃ শাহীন, সাং- কোনাপাড়া, ফজলু মেম্বারের বাড়ী, পোঃ গোগবাজার, থানা- কেন্দুয়া, জেলা-নেত্রকোণা, বর্তমানে – নারিকেল তলা, হাজী মঈনুদ্দীন বিল্ডিং, ৪র্থ তলা, ৪১ নং রুম, থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম।

  • সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় লিফলেট বিতরণ

    সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় লিফলেট বিতরণ

    সিংড়া (নাটোর) প্রতিনিধি
    নাটোরের সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন পরিবেশ ও প্রকৃতি আন্দোলন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

    মঙ্গলবার (২রা এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কলম ইউনিয়নের বলিয়াবাড়ি, বলিয়াবাড়া বটতলা ও কৃষ্ণপুর বাঁধ এলাকায় পরিবেশ কর্মীরা এসব বিতরণ করেন।

    লিফলেট বিতরণকালে পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় আমাদের সচেতন হতে হবে। একটি গাছ কাটার আগে অন্তত ৫ থেকে ১০টি সমকক্ষ গাছ লাগাতে হবে। প্রকৃতিতে আজ বিরুপ প্রভাব পড়েছে। আগের মত ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক শোনা যায়না। তার মানে প্রকৃতি থেকে এসব প্রাণী আজ হারিয়ে যাচ্ছে। যার কারণে প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করতে পারছে না। ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন বন্ধ করতে হবে। কারণ একটা সময়ে হয়তো কৃষি জমির পরিমাণ কমে গেলে দেশে ধানের উৎপাদন কমে যাবে তখন বিদেশ থেকে ধান চাল আমদানি করতে হবে। ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষায় মাস্ক ব্যবহারের অভ্যাস করতে হবে। নিজের জন্য এবং আপনার আমার সন্তানদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় কাজ করে যেতে হবে।

    এসময় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, সহ-সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট, কাবিল উদ্দিন কাফি, স্থানীয় ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

    মো. এমরান আলী রানা
    সিংড়া (নাটোর) প্রতিনিধি।

  • রংপুর ও দিনাজপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫,৫৫,০০০/- টাকা জরিমানা

    রংপুর ও দিনাজপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৫,৫৫,০০০/- টাকা জরিমানা

    রংপুর জেলার মোবাইল কোর্টে
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং মিঠাপুকুর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ০১.০৪.২০২৪ ইং তারিখে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কেন্দ্রীয় সর্বজনীন মন্দিরের পাশে অবস্থিত মেসার্স ঘোষ স্টোর এর কারখানায় বর্ণফুল, ফুড ভিলেজ, মৌবন, নিউ ঢাকা ব্র‍্যান্ডের নকল লাচ্ছা সেমাই, এমটি পরাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক, চাকা সরিষার তেল, প্যারাসুট ও কলম্বো সুগন্ধি নারিকেল তেল, নকল মোল্লা সল্ট, বিপিএফ ইশাত ও ফাল্গুনী সুজি, পাচক মরিচ গুঁড়া, পাচক হলুদ গুঁড়া, কোয়ালিটি দধি, হরমো-ডি সঞ্জীবনী রসায়ন আয়ুর্বেদিক ঔষধ, ঝিলিক হর্স ফিলিংস হারবাল অরেঞ্জ ড্রিংকস, পাগলু সিকস এনার্জি ড্রিংকস ইত্যাদি পণ্য অবৈধভাবে উৎপাদন ও বিএসটিআইয়ের মান চিহ্নসহ বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রুহুল আমিন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন।

    দিনাজপুর জেলার মোবাইল কোর্টে
    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর, বিএসটিআই আ লিক কার্যালয়, দিনাজপুর ও উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর-এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ

    ০১) মেসার্স প্রত্যাশা এগ্রো ফুডস, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট ও ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ০২) মেসার্স শিখা ফুড প্রোডাক্টস, কাজী অফিস রোড, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা ০২টি নিষ্পত্তি করা হয়।

    জনাব মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর -এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আ লিক কার্যালয়, দিনাজপুর-এর কর্মকর্তা প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।