Category: দেশজুড়ে

  • কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ,কে কোন প্রতীক পেল

    কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ,কে কোন প্রতীক পেল

    মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যাম প্রার্থীরা প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। ২৩এপ্রিল দুপুরে যশোর জেলা রিটার্নিং অফিসার ও কেশবপুর উপজেলা রিটার্নিং অফিসার মোঃ আনিচুর রহমান প্রতীক প্রদান করেন। চেয়ারম্যান পদে ৭জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২জন। প্রতীক বরাদ্ধ সময় আনারস ও তানা প্রতীক নিয়ে লটারি করা হয়েছে।
    চেয়ারম্যান পদে কে কোন প্রতীক পেলেন উবায়দুর রহমান জোড়া ফুল, মফিজুর রহমান মফিজ ঘোড়া, এমদাদুল হক রিপন আনারস, কাজী মুজাহিদুল ইসলাম পান্না হেলিকপ্টার , নাসিমা সাদেক শালিক পাখি, আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু দোয়াত কলম, এস এম মাহবুবুর রহমান উজ্জল মোটরসাইকেল। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন সুমন সাহা রবিন চাশমা, পলাশ মল্লিক উড়োজাহাজ, মনিরুল ইসলাম টিউবওয়েল, আব্দুল্লাহ আল মামুন তালা, আব্দুল লতিফ রানা মাইক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন রাবেয়া ইকবাল ফুটবল ও মনিরা খানম কলস। আগামী ৮মে বুধবার ভোট অনুষ্ঠিত হবে।

    কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার
    পক্ষ থেকে এক ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান
    মোঃ জাকির হোসেন, কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে রমজান আলী নামে এক অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২২এপ্রিল বিকেলে উপজেলার মধ্যকুল গ্রামের ওই ব্যক্তিকে সংস্থার নেতৃবৃন্দ আর্থিক সহায়তা তুলে দেন বিষয়টি জানতে পেরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা জাপান প্রবাসী সাঈদুর রহমানের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি মাস্টার এস এম ইমতিয়াজ উদ্দীন, সহ উপদেষ্টা হামিদ হুসাইন আজাদ, পরিচালক গোলাম কিবরিয়া, পৌর শাখার সাধারণ সম্পাদক বিশ্বাস জাহিদ হাসান, সহ সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির হুসাইন, এস আর ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আলী হুসাইন অন্তর প্রমুখ। জানা গেছে, দিনমজুর রমজান আলীর হার্ট ব্লক হয়ে যাওয়ায় আর্থিক সমস্যার কারণে রিং পরাতে পারছেন না।

    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর

  • তানোরে ময়নার স্মরণকালের  সর্ববৃহত শোডাউন

    তানোরে ময়নার স্মরণকালের সর্ববৃহত শোডাউন

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়নার (কাপ-পিরিজ) প্রতিকে ভোট প্রার্থনা করে স্মরণকালের সর্ববৃহৎ শো-ডাউন আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, ২৩ এপ্রিল মঙ্গলবার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে এই শো-ডাউন আয়োজন করা হয়। এদিন প্রায় কয়েক হাজার নেতাকর্মীসহ মোটরসাইকেল শোডাউনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন লুৎফর হায়দার রশিদ ময়না।
    এদিকে ময়নার (কাপ-পিরিজ)এমন জমকালো শো-ডাউনে আব্দুল আল-মামুনের (মোটরসাইকেল) কর্মীসমর্থকদের চোখ-মুখে চরম হতাশার ছাপ ফুটে উঠেছে। ময়নার শোডাউন ঝলকে দীর্ঘদিন পর সাধারণ ভোটারদের মাঝে ভোট উৎসবের আমেজ ফিরে এসেছে।অন্যদিকে উপজেলা চেয়ারম্যান হিসেবে লুৎফর হায়দার রশিদ ময়নার অনেক কাজের ভিড়ে যেমন দু’একটি কাজ নিয়ে আলোচনা বা সমালোচনা থাকতেই পারে। ঠিক তেমনি কর্মী ও জনবান্ধব রাজনৈতিক নেতৃত্ব হিসেবে তিনি কতটা জনপ্রিয় সেটা আবারো প্রমাণ হয়েছে।
    এদিকে ময়নার শোডাউনে নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। যা ছিল আলোচনার শীর্ষে নজর কেড়েছে, স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের।
    প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ময়নার নেতৃত্বে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এমন জমকালো শোডাউন তার বিজয়ী হবার পথ অনেকটা সহজ করে দিয়েছেন। একই সঙ্গে প্রমাণ হয়েছে উপজেলার রাজনীতিতে ভোটারদের মাঝে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন ময়না।
    অথচ কদিন আগেও আঁচু-পাঁচু-অগী-বগী,শতবর্ষী-অষ্টবর্ষী ও মাহাঙ্কাল অনুসারী একশ্রেণীর কথিত নেতাকর্মীরা
    বিভিন্ন স্থানে চোরাগোপ্তা কথিত সভা করে ময়নার জনপ্রিযতা নিয়ে কটুক্তি করেছিল। এদিন ময়নার নেতৃত্বে স্বরণকালের সর্ববৃহৎ শোডাউন দেখে তাদের সেই স্বপ্ন উবে গেছে।
    অন্যদিকে
    অন্যদিকে উপজেলা নির্বাচন ঘিরে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়। কাজেই সরকারি দলের অদৃশ্য সমর্থিত
    প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। যার জ্বলন্ত উদাহরণ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন।বিগত রাজশাহী সিটি নির্বাচনে নৌকার বিপক্ষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করে কিভাবে উন্নয়ন বঞ্চিত হয়েছিল রাজশাহীর মানুষ সেটা ভুলেনি। এই বিবেচনায় তানোর উপজেলার মানুষ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে কোনো ব্যক্তি নয়, সরকারী দলের অদৃশ সমর্থিত প্রার্থীর বিজয় চাই।
    এদিকে আওয়ামী লীগের নেতা ও কর্মী-সমর্থকদের বোধদয় এটা দলের সভাপতি, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা এবং তার প্রতিনিধি সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর প্রেষ্টিজ। তাই তারা এবার কারো কোনো মোহে বা প্ররোচনায় পড়ে সরকার সমর্থক প্রার্থীর বিপক্ষে ভোট প্রয়োগ করবেন না। তাদের অভিমত, ভুল থাকতে পারে প্রার্থী বা কোনো নেতাকর্মীর। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি স্থানীয় সাংসদ ফারুক চৌধুরী কোনো ভুল করেননি। ফলে তাদের সম্মান রক্ষায় তাদের সমর্থিত প্রার্থীর বিজয় ব্যতিত বিকল্প নাই। কারণ তাদের সমর্থিত প্রার্থীর পরাজয় ঘটলে কেউ প্রার্থীর পরাজয়ের কথা বলবে না, বলবে দলের পরাজয় ঘটেছে, আর এটা আওয়ামী লীগের আদর্শিক কোনো নেতা বা কর্মী-সমর্থকের কাম্য হতে পারে না ? অপরদিকে তৃণমূলের নেতাকর্মীরা বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অভিমান বা মোহের বসে নৌকার বিপক্ষে ভোট দিয়েছিল। তারা সেই ভুল অনুধাবন করে এখন অনুতপ্ত। এবার তারা শপথ নিয়েছে উপজেলা নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে তারা তাদের সেই ভুল শোধরাতে চাই।#

  • গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক সম্রাট ঝাবু গ্রেফতার

    গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক সম্রাট ঝাবু গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী থেকে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের সাড়ে ৬ কেজি হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোদাগাড়ীর মাটিকাটা ক্যানেলপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তাকৃতর মাদক কারবারীর নাম এজাজুল হক ঝাবু (২৮)। ঝাবু গোদাগাড়ীর দিয়ার মানিকচক গ্রামের মৃত: আব্দুল লতিফের ছেলে। তার গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী মহল্লায় বাড়ি রয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) ইনামুল হক ফোর্সসহ সোমবার দিবাগত রাত আড়াইটায় গোদাগাড়ীর মাটিকাটা কলেজ মোড় এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। ডিবির এ দল গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গোদাগাড়ী থানার মাটিকাটা ক্যানেলপাড়ায় কলবাগানের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

    এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওই দল সোমবার দিবাগত রাত আড়াইটায় দিকে সেখানে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এজাজুল হক ঝাবুকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১৩ টি পলিথিনে রাখা ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

    পুলিশ জানায়, তার সহযোগী মাদকব্যবসায়ী মুনিরুল ইসলাম সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে।

    এ ঘটনায় ঝাবুর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যাই ঝাবু মাদক ব্যবসা করে স্বল্প সময়ে শূন্য থেকে কোটি হয়েছেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • পাইকগাছায় ৬ কিলোমিটার সড়ক বদলে দিয়েছে লতা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা

    পাইকগাছায় ৬ কিলোমিটার সড়ক বদলে দিয়েছে লতা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা

    ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা।
    ৬ কিলোমিটারের একটি সড়ক বদলে দিয়েছে খুলনার পাইকগাছা উপজেলার অবহেলিত লতা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। সড়কের নির্মাণ কাজ বছরের পর বছর ফেলে রাখায় চরম ভোগান্তিতে ছিল অত্র এলাকার হাজার হাজার মানুষ। অবশেষে পূর্বের টেন্ডার বাতিল করে নতুন করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করায় ইউনিয়নের সাথে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে। এর ফলে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে নবনির্মিত সড়কটি গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সহ এলাকাবাসী।
    উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নের অবহেলিত ইউনিয়নের মধ্যে লতা ইউনিয়ন অন্যতম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষি ও মৎস্য শিল্পের অপার সম্ভাবনা থাকা সত্তে¡ও উন্নয়নে পিছিয়ে রয়েছে অত্র ইউনিয়নটি। ইউনিয়নের বেশিরভাগ রাস্তা-ঘাটের এখনো তেমন কোন উন্নয়ন ঘটেনি। উপজেলা ও জেলা সদরে যাতায়াতের জন্য দুটি প্রধান সড়ক ইউনিয়নের সাথে যোগাযোগ স্থাপন করেছে। যার একটি হচ্ছে কপিলমুনি বাজার থেকে শামুকপোতা-কাঠামারী বাজার সড়ক। আরেকটি হচ্ছে উপজেলা সদরের সরল কালিবাড়ী থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাড়িয়া ব্রীজ হয়ে লতার হাট সড়ক। গুরুত্বপূর্ণ এ সড়কটি দুটি কারণে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যার একটি হচ্ছে হাড়িয়া নদীর ওপর ব্রীজ না থাকা এবং সড়কের নির্মাণ কাজ বছরের পর বছর ফেলে রাখা। ইতোমধ্যে হাড়িয়া খেঁয়াঘাট সংলগ্ন নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর থেকে একটি ব্রীজ নির্মাণ করা হয়েছে। ব্রীজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দিলেও সড়কের নির্মাণ কাজ ফেলে রাখায় ব্রীজ নির্মাণের সুফল থেকে বঞ্চিত ছিল এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী জনগুরুত্বপূর্ণ সড়কটির নাম দেওয়া হয়েছে পাইকগাছা জিসি/লতার হাট/দেলুটির ফুলবাড়ী হাট/বারোহাড়িয়া জিসি রোড। সড়কটি দুটি ভাগে দুটি প্রকল্পের মাধ্যমে কার্পেটিং করা হয়েছে। উপজেলা সদরের সরল কালিবাড়ী থেকে পৌরসভার ৫-৬নং ওয়ার্ডের সাংবাদিক মরহুম গাজী আব্দুস সালামের বাড়ী পর্যন্ত ১.০২৮ কিলোমিটার সড়ক জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ১২ ফুট প্রস্থের কার্পেটিং করা হয়েছে। সাংবাদিক সালামের বাড়ী থেকে লতার হাট খেঁয়াঘাট পর্যন্ত ৫.২ কিলোমিটার সড়ক ২০১৮ সালে কেডি আরআইজিপি প্রকল্পের আওতায় টেন্ডার দেওয়া হয়। কিন্তু পরিতাপের বিষয় ঠিকাদারী প্রতিষ্ঠান ডলি কনস্ট্রাকশন সড়কটি যত্রতত্র খুড়ে রেখে অর্থ সংকট সহ নানা অজুহাত দেখিয়ে বছরের পর বছর ফেলে রাখে। ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। শেষমেষ পূর্বের টেন্ডার বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করেন স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর। নির্মাণ কাজ করেছেন ঠিকাদার মোঃ আব্দুল হাকিম। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় নবনির্মিত এ সড়কটি বদলে দিয়েছে অবহেলিত লতা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। এখন লতা ইউনিয়ন সহ পাশ^বর্তী এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন সড়ক দিয়ে সরাসরি উপজেলা সদরে যাতায়াত করছে। এলাকার ছেলে-মেয়েদের স্কুল কলেজে যাতায়াত সহজ হয়েছে। এলাকার উৎপাদিত মৎস্য দ্রæত সময়ের মধ্যে পরিবহন ও বাজার জাত করতে পারছেন এলাকার মৎস্য চাষী ও ব্যবসায়ীরা। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে আশা করছেন সকলেই। স্কুল শিক্ষার্থী রিয়া ঢালী জানায়, ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমাদের লেখাপড়া ব্যাহত হতো। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এখন থেকে এলাকায় শিক্ষার প্রসার ঘটবে। মটর সাইকেল চালক শরিফুল ইসলাম জানান, মটর সাইকেল চালানোর ওপর আমার মতো অনেকের জীবন জীবিকা নির্বাহ করে। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমাদের অনেক ভোগান্তি হতো। এখন আমাদের জীবন মানের উন্নয়ন ঘটবে বলে আশা করছি। লতার হাটের চা বিক্রেতা গোপাল ঢালী জানান, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমার চায়ের দোকানের আয় আগের থেকে অনেক বেড়েছে। পরিবার পরিজন নিয়ে ভালোই আছি। সড়কটি নির্মাণ করার ফলে এলাকায় ব্যবসা বাণিজ্য বাড়ছে বলে জানান, লতা বাজারের ব্যবসায়ী বনানী ঢালী বন্যা। এ সড়কের মাধ্যমে এলাকার উন্নয়নে পরিবর্তন এসেছে বলে জানান লতার বিনয় কৃষ্ণ মন্ডল। সরেজমিনে অবস্থান করে নির্মাণ কাজ তদারকি করা হয়েছে বলে জানান উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন ও জাহাঙ্গীর আলম। স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করতে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। কারণ সড়কটি প্রথম টেন্ডার দেওয়া হলে ডলি কনস্ট্রাকশন কাজ করতে ব্যর্থ হওয়ায় নির্মাণ কাজ ব্যাহত হয়। পরবর্তীতে পুনরায় টেন্ডার দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে সুবিধা বঞ্চিত লতা ও দেলুটী ইউনিয়নের সাথে যোগাযোগ স্থাপন হয়েছে। আশা করছি চলাচলের ক্ষেত্রে যেমন ব্যাপক পরিবর্তন আসবে, তেমনি এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। এদিকে সড়কটি সংরক্ষণে সড়কের দু’পাশে গাছের চারা রোপনের আহŸান জানিয়েছেন এলাকার পরিবেশ কর্মীরা।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • তীব্র তাপদাহে স্বরূপকাঠির জন জীবন অতীষ্ট বেড়েছে ডায়রিয়ার প্রকোপ শয্যা সংকটে মেজেতে বসে চিকিৎসা নিচ্ছেন রোগিরা

    তীব্র তাপদাহে স্বরূপকাঠির জন জীবন অতীষ্ট বেড়েছে ডায়রিয়ার প্রকোপ শয্যা সংকটে মেজেতে বসে চিকিৎসা নিচ্ছেন রোগিরা

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//

    তীব্র তাপদাহে স্বরূপকাঠির জন জীবন অতীষ্ট হয়ে পড়েছে। অফিস আদালত ও হাটবাজারের লোকসংখ্যা কমেগেছে। সব সেক্টরে শ্রমিকরা কাজ ছেড়ে বিশ্রাম করছে। রাস্তায়ই অসুস্থ্য হযে পড়ছে অটো আর রিকসা চালকরা। অপরদিকে হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলছে। ডায়রিয়া আর গরমে অসুস্থ হয়ে পড়া রোগীদের রাখার মত তিল পরিমান ঠাঁই নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

    ১৯ বেডের ওই কমপ্লেক্সে অতিরিক্ত বেড দেওয়ার পরেও মেঝেতে বারান্দায়, করিডোরে চলছে রোগীর চিকিৎসা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ৩৮ জনই ডায়রিয়া রোগী। এবং আজ সকাল থেকে ভর্তি হয়েছে ১৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ী গেছে ২১ জন।

    চিকিৎসকরা বলেছেন মাত্রাতিরিক্ত গরম এবং খালের দূর্ষিত পানি দ্ধারা মানুষ বেশি ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছে। তারা বলেছেন, উপজেলার বেশির ভাগ মুরগীর খামারের বিস্টা নদী খালের পানিতে প্রভাহিত হচ্ছে। সেই পানি ব্যবহারের দ্ধারাই এ সময়ে বিষেশ করে ডায়রিয়া বেশি হচ্ছে। এছাড়াও গরম ও ফুড পয়জনিং কারনেও ডায়রিয়া হচ্ছে।

    গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে অটো চালক আলমগীর হঠাৎ করেই রাস্তার পাশে অটোর মধ্যেই অসুস্থ হয়ে পড়লে লোকজন ধরা ধরি করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা নিরিক্ষা করে তাকে দ্রুত বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তীব্র গরম থেকে রক্ষা পেতে বাড়ীর ঘরের ছাদে ও চালে পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছেন কেউ কেউ। আইসক্রিম, ডাবের দোকান ও লেবুর সরবতের দোকান গুলোতে ক্রেতার লাইন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন ডায়রিয়া রোগীর চাপের কারনে গতকাল স্যালাইন শেষ হয়ে গিয়েছিল। গতকালই পিরোজপুর থেকে আরো স্যালাইন আনা হয়েছে। বর্তমানে কমপ্লেক্সে সব ধরনের পর্যাপ্ত ঔষধ রয়েছে। সকল চিকিৎসক ও নার্সদের সার্বক্ষনিক প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সার্বক্ষনিক উপস্থিত থেকে সব কিছু মনিটারিং করছি।

    অটো রিকসা চালক সমিতির নেতা আব্দুল কুদ্দস হাওলাদার বলেন, অসুস্থ্য হয়ে পড়া আলমগীরের অবস্থা গুরুতর। ডাক্তারগন বরিশাল নেওয়ার জন্য বলেছেন। তাকে বরিশাল পাঠানোর চেষ্টা চলছে। এছাড়া সব চালকদেরকে সাবধানে চলাচল করার জন্য বলা হয়েছে।

    গাড়ীগুলোকে যথাসম্ভব ছায়া যায়গায় পার্কিং করার জন্য বলা হয়েছে।
    গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেকেই মটর ও পাম্পের সাহায্যে পানি ছিটিয়ে বাড়ীর ছাদে ও ঘরের চালা, রাস্তা ও ঘরের আঙিনা ভিজিয়ে ঠান্ডা রাখার চেস্টা করছেন।স্বরূপকাঠি-বরিশাল-ঢাকা সড়কের জগৎপট্টি ট্রাক পয়েন্টে মটর দিয়ে পানি ছিটাচ্ছিলেন চা দোকানী সোহাগ।###

  • সাভারের রানা প্লাজা ট্রাজেডির সেই ভয়াবহ দিবসটি হাজারো মানুষের মৃত্যুর ইতিহাস

    সাভারের রানা প্লাজা ট্রাজেডির সেই ভয়াবহ দিবসটি হাজারো মানুষের মৃত্যুর ইতিহাস

    হেলাল শেখঃ ঢাকার সাভারে রানা প্লাজা ভেঙে পড়ে হাজারো মানুষের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছিল আজকের এইদিনে, বাকীটা ইতিহাস। আঁখির হয়তো স্বপ্ন ছিল সমুদ্র দেখার। সরাসরি না পারলেও স্টুডিওতে ছবি তুলে পেছনে বসিয়ে নেন সমুদ্রের দৃশ্য। অন্যদিকে শাহেদুলের হয়তো স্বপ্ন ছিল উড়োজাহাজে চড়ার! তাইতো স্ত্রী-সন্তানকে নিয়ে স্টুডিওতে এমন ব্যাকগ্রাউন্ড রেখে ছবি তুলেছিলেন! প্রায় এক যুগ আগে তোলা এসব ছবি এখন শুধুই স্মৃতি।

    ২০১৩ সালে হাজারো হতভাগ্য শ্রমিকের সঙ্গে সলিল সমাধি ঘটেছিল এই দুজনেরও। এখন সেই স্বপ্নের আদলে তোলা ছবিগুলোতেই স্বজনরা খুঁজে বেড়ান তাদের স্মৃতি। গল্পগুলো বলতে গিয়ে ভিজে আসে চোখ।

    মঙ্গলবার (২৩ এপ্রিল) সাভার রানা প্লাজার সামনে ‘রানা প্লাজা হত্যাকাণ্ডের ১১ বছর: হাজারো প্রাণ ও স্বপ্নর গল্প’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা আয়োজন করা হয়।

    দোষীদের শাস্তি ও সম্মানজন ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দিনে আয়োজিত সভায় স্বজনরা স্মরণ করেন নিহত শ্রমিকদের।
    এর উদ্বোধন করেন রানা প্লাজা ভবনে দুই দিন আটকা থেকে উদ্ধার হওয়া আহত শ্রমিক জেসমিন।

    সভায় প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন আহত জেসমিন, নিহত শ্রমিক আঁখি আক্তারের মা নাসিমা আক্তার, নিহত ফজলে রাব্বীর মা রাহেলা আক্তার, নিহত শাহীদার মা এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ আরও অনেকে।

    প্রদর্শনীতে চার আলোকচিত্রীর তোলা ছবি ও পোশাক শ্রমিকদের সন্তানদের সাতজনের আঁকা ছবি, জীবিত থাকা অবস্থায় স্টুডিওতে তোলা ২০ শ্রমিকের ছবি প্রদর্শন করা হয়।

    এরমধ্যে একটি ছবি নিহত শাহেদুলের। স্ত্রী ও ছেলেকে নিয়ে স্টুডিওতে ছবি তুলে, ব্যাকড্রপে উড়োজাহাজের ছবি দেওয়া। হয়তো উড়োজাহাজে চড়ার স্বপ্ন ছিল তার!

    আরেকটি ছবি ছিল নিহত আঁখির। হয়তো সমুদ্র ভালোবসতেন তিনি। কিন্তু যাওয়া হয়নি কখনো। তাই স্টুডিও থেকে স্বপ্নের ছবি তৈরি করিয়ে নেন সেই সমুদ্রর পারে। আখি আক্তার (১৮) ও তার বন্ধুরা রানা প্লাজার সপ্তম তলার নিউ ওয়েব স্টাইল লিমিটেড কারখনায় কাজ করতেন। বন্ধুদের সঙ্গে পহেলা বৈশাখ ১৪২০ , ১৪ এপ্রিল ২০১৩–এই ছবিটি তোলা। তার ঠিক ১০ দিন পর ২৪ এপ্রিল ২০১৩ থেকে রানা প্লাজার ধসের পর থেকে আঁখি নিখোঁজ। জানা যায়, এই ছবির কেবল একজন বেঁচে আছে, আঁখিসহ এই ছবির সকলেই নিহত বা নিখোঁজ।

    আয়োজকরা জানান, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এসব শ্রমিকের প্রাণ ও স্বপ্ন নি:শেষ হয়ে যায়। রানা প্লাজার সামনে প্রদর্শনী করে সে আবারও সেই অতীতের স্মৃতিকে সামনে আনা হয়েছে। এই ঘটনাকে ইতিহাসে বাঁচিয়ে রাখতে এবং তরুণদের লড়াইয়ে প্রেরণা দিতেই এই প্রদর্শনী। রানা প্লাজার শ্রমিকদের মতো যাতে আর কারো যাতে অকালে মরতে না হয়, এই প্রদর্শনীর মধ্য দিয়ে সেই বার্তাই দিতে চেয়েছেন তারা।

    প্রদর্শনীর উদ্বোধন শেষে আলোচনায় আহত শ্রমিক জেসমিন বলেন, এমনভাবে দুই দিন আটকা ছিলাম বাঁচার কোনো আশা ছিলো না। একজন অচেনা মানুষ আমাকে আগলে রেখে বাঁচিয়েছিলো। তখন কে পুরুষ কে নারী কে হিন্দু কে মুসলমান ভাবার সুযোগ ছিলো না। বাঁচার চরম ইচ্ছা ও সন্তানকে দেখার ইচ্ছা ছাড়া কোনো কিছু মাথায় আসেনি।

    তিনি বলেন, ১১ বছর ধরে সেই দু:সহ স্মৃতির ক্ষত বয়ে বেড়াচ্ছি মনে ও শরীরে। অথচ এখনো দোষীদের শাস্তি হয়নি। দোষীদের শাস্তি হলে আমরা প্রাণে একটু শান্তি পেতাম।

    সভায় বক্তারা বলেন, ১১ বছরেও ১১৭৫ জন প্রাণ হত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্তিত হয়নি। কারখানার ভবন মালিক সোহেল রানা ছাড়া অন্যান্য মালিক, সরকারি কর্মকর্তারা জামিনে জেলের বাইরে আছেন। সোহেল রানাও গত বছর জামনি পায়। পরবর্তীতে তার জামিন উচ্চ আদালত স্থগিত করে।

    তাদের মতে, বিচারের এই ধীরগতি সরকার ও রাষ্ট্রের মালিকপক্ষ ও দোষীদেরকে পৃষ্ঠপোষকতা প্রদানের এবং তাদের বাঁচিয়ে দেবার প্রচেষ্টারই সামিল।

    তারা বলেন, যে রাষ্ট্রে কোনো গণতান্ত্রিক চর্চার সুযোগ নাই, জনগণের মত প্রকাশের সুযোগ নাই, সেখানে রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকরা আরো বিপর্যস্ত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই।

    তারা আরও বলেন, দোষীদের সর্বেবাচ্চ শাস্তি নিশ্চিত করতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন পথ খোলা নাই।

    ক্ষতিপূরণের বিষয়ে ক্ষোভ জানিয়ে তারা বলেন, নিহত ও আহত পরিবারকে ১১ বছর আগে যে আইনি ক্ষতিপুরণ বা অনুদান দেওয়া হয়েছে তা কখনোই সম্মানজনক বা মর্যাদাপূর্ণ নয়। শ্রম আইনে ক্ষতিপুরণের আইন যা বদল হয়েছে তা অতি নগন্য। ১ লাখ এবং দেড় লাখ থেকে ২ লাখ ও আড়াই লাখ পর্যন্ত বাড়ানো কোনো শ্রমিককে মানুষ হিসাবে গণ্য না করারই উদাহরণ।

    বক্তারা বলেন, একদিকে একজীবনের সমপরিমাণ সম্মানজনক-মর্যাদাপূর্ণ ক্ষতিপুরণ প্রদানের ব্যবস্থা না করা। অন্যদিকে ব্রান্ড, এনজিও এমনকি সরকারের দফায় দফায় কিস্তিতে শ্রমিকদের অর্থ সহযোগিতার ও নানা প্রশিক্ষণের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। যাতে শ্রমিকরা বিচারের দাবিতে সংগঠিত না হয়ে, ভিক্ষুকের মতো কেবল সহায়তা খোঁজে, সেই ব্যবস্থা করা হয়েছে।

    তারা আরো বলেন, ক্ষতিপূরণ কোনো ভিক্ষা নয়, এটি শ্রমিক ও নাগরিকের আইনি অধিকার। এই অধিকার রক্ষায় এক হওয়ার আহবান জানান তারা।

    আয়োজকরা জানান, দুই দিন ব্যাপী কর্মসূচিতে আগামীকাল ২৪ এপ্রিল ২০২৪ রানা প্লাজার সামনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও প্রতিবাদী র‌্যালী অনুষ্ঠিত হবে। উক্ত রানা প্লাজা দুর্ঘটনা পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করেছে।

  • হাতীবান্ধায় ইস্তিসকার নামাজ আদায়  বৃষ্টির আশায় 

    হাতীবান্ধায় ইস্তিসকার নামাজ আদায় বৃষ্টির আশায় 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

     লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাই স্কুল মাঠে খোলা আকাশের নিচে মুসলিরা ইস্তিসকার নামাজ আদায় করেন। বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল তাই বৃষ্টির আশায় (সালাতুল ইস্তিসকার) বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ। গত (২৩শে এপ্রিল)২০২৪ইং মঙ্গলবার সকালে বড়খাতা ব্যবসায়িদের আয়োজনে উপজেলার বড়খাতা হাই স্কুল মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজে বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশগ্রহন করে। প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করছেন তারা। এ বিশেষ নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী,খতিব নুরানি জামে মসজিদ,বড়খাতা। নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব লাভলু বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি। নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদাসাদী বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল সে কারণে বৃষ্টির জন্য নামাজ পড়েছি।

    হাসমত উল্লাহ।

  • ভাবখালী আউলিয়ার বাজারের জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

    ভাবখালী আউলিয়ার বাজারের জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নে ৯নং ওয়ার্ডের চকবন পাথালিয়া আউলিয়ার বাজারের ব্যবসায়ী ও এলাকার মানুষের প্রাণের দাবি জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বাজার ব্যবসায়ী এ এলাকার মানুষের ক্রয়-বিক্রয়ের একমাত্র বাজারটি বছরে প্রায় ৩থেকে ৪ মাস পানিতে ডুবে থাকে। জলাবদ্ধতার কারণে ব্যবসায়ী ও এ এলাকার মানুষেরা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকে। বর্ষা মৌসুম এলেই চরম জনদুর্ভোগে পড়তে হয় বাজার ব্যবসায়ী এ এলাকার মানুষদের। দীর্ঘদিন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত চকবন পাথালিয়া এলাকার মানুষেরা। জলাবদ্ধতার মূল কারণ অপরিকল্পিত ঘের ব্যবসায়ীদের সৃষ্ট কারণে।

    অবশেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
    মোঃ আশরাফ হোসাইন এর উদ্যোগে ও ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুছ ছাত্তার সোহেল এর সার্বিক সহযোগিতায় কাজটি শুভ উদ্বোধন করায় হাসি ফুটেছে বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে। মঙ্গলবার(২৩ এপ্রিল) উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন এর দিকনির্দেশনায় ভাবখালী ইউনিয়নের জনপ্রিয় সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুছ ছাত্তার সোহেল আর সি সি এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্হিত ছিলেন ৮নং ওয়ার্ল্ডের ইউ পি সদস্য আজিজুল হক, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা শাহজাহান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা।

    ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছাত্তার বলেন, আপনারা জানেন ভাবখালী ইউনিয়ন একটি জনবহুল এলাকা,এখানকার জনগণ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে সেই জনপ্রতিনিধির কাছ থেকে তাদের নাগরিক সুবিধা গুলো সুনিশ্চিত করার জন্য, সেই লক্ষ নিয়ে আমি গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন এর সার্বিক সহযোগীতায় এই ইউনিয়নের উন্নয়ন কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনেও চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে হলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারও আশরাফ হোসাইন কে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

    চেয়ারম্যান সোহেল আরো বলেন- এই অঞ্চলের মানুষ যেন ভালোভাবে চলাচল করতে পারে এজন্য এখানকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা নির্মাণের দিকে বেশি খেয়াল রাখছি। পর্যায়ক্রমে ইউনিয়নে যেসব রাস্তা উন্নয়ন বঞ্চিত রয়েছে সেই রাস্তাগুলোরও কাজ শুরু করব। এলাকার জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনীয় প্রতিশ্রুতি ছিল এলাকার জনগণকে সাথে নিয়ে আমি কাজ করব। তিনি বলেন-
    ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে কাজ হচ্ছে তারই ধারাবাহিকতায় -চকবন পাথালিয়া আউলিয়ার বাজারে ড্রেনেস কাজের উদ্বোধন করা হয়েছে। এই ড্রেনেস কাজ সম্পন্ন করতে পারলে চকবন পাথালিয়া এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসন করতে পারবো বলে আশা করছি।

    আওয়ামী লীগ নেতা শাহজাহান সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারায় আজকের এই মহান উদ্যোগ অব্যাহত থাকুক আমাদের এই এলাকার মানুষের জলাবদ্ধতা নিরসনে রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করার দাবি জানাচ্ছি।

    ৮নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক বলেন, ইতিপূর্বে বর্ষা মৌসুম এলে বছরের অধিকাংশ সময় আমার ৮নং ওয়ার্ড এলাকা জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে থাকতো, মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে সাপের সাথে বসবাস করতে হতো তাদের। আমি নির্বাচিত হওয়ার পর বর্তমান চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেলের সার্বিক সহযোগীতায় পরামর্শে এলাকার রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় বর্তমানে মানুষ শান্তিতে আছে।
    এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় দুই চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলায় দুই চেয়ারম্যান এবং দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে যাচাই-বাছাই শেষে বিভিন্ন তথ্য গোপনের অভিযোগে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।তবে তারা আপিলের সুযোগ পাবেন।

    মনোনয়ন অবৈধ হওয়া দুই চেয়ারম্যান প্রার্থী হলেন আরিফুল ইসলাম হাওলাদার ও রাহাত খান রুবেল এবং ভাইস চেয়ারম্যান পদে অবৈধ হওয়া দুই প্রার্থী হলেন রেজাউল রহমান ডিউক ও নূর মোহাম্মদ শেখ।

    এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন বলেন, তথ্য গোপন করায় যাচাই-বাছাই শেষে দুই চেয়ারম্যান প্রার্থী ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হালদার ও রাহাত খান রুবেল এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউল রহমান ডিউক ও নুর মোহাম্মদ শেখ।

    এ বছর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহিদ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতুর ছেলে সদ্য দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করা আরিফুল ইসলাম হালদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের পুত্র গোলাম রাব্বানী শান্ত, সাবেক ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মাহবুর রহমান এবং কামারখাড়া ইউপির সাবেক সদস্য সাদেকুর রহমান দপ্তরী।

    এদের মধ্যে দুই জনের আরিফুল ইসলাম হালদার ও রাহাত খান রুবেলের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।

    অন্যদিকে টঙ্গীবাড়িতে ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান ডিউক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ। এদের মধ্যে রেজাউর রহমান ডিউক ও নূর মোহাম্মদ শেখের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

    তবে টঙ্গীবাড়ী উপজেলা হতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত ৪প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

    এরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, তার কন্যা ফারজানা হোসেন লিজা ও সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার।

    দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলায় সকল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে আজ। যাচাই- বাছাইয়ে বাদ পরা প্রার্থীরা আপিল করতে পারবেন ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত। আর আপিল নিস্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল।

    প্রতীক বরাদ্দ ২ মে এবং ব্যালটপেপার পদ্ধতিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ মে।

  • নলছিটিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    নলছিটিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে লামিয়া খাতুন(২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৩ এপ্রিল) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের শ্বশুর বাড়ী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত লামিয়া খাতুন একই ইউনিয়নের অলি হাওলাদারের মেয়ে। তার স্বামী হৃদয় হাওলাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

    জানা গেছে, উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা হৃদয় হাওলাদারের স্ত্রী লামিয়া খাতুন সোমবার রাত(২২ এপ্রিল) দুইটার দিকে অসু্স্থ হয়ে পরলে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

    নিহতের বাবা অলি হাওলাদার জানান, সোমবার বিকেলে আমার মেয়ে তার চিকিৎসার জন্য আমাদের কাছে ফোন দিয়ে টাকা চেয়েছিল। পরে রাতে আমার জামাই ফোন দিয়ে জানায় মেয়ে খুব অসুস্থ হয়ে পরেছে এসে দেখি মেয়ে আর বেঁচে নেই। তিনি আরও বলেন,আমাদের কোন সন্দেহ বা অভিযোগ নেই ডাক্তারী রিপোর্টে যা আসবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

    নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, নিহত লামিয়া খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক সূরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট শেষে বলা যাবে।