Category: দেশজুড়ে

  • মাদকের বিস্তার রোদে গ্রাম পুলিশের সজাগ থাকতে হবে: ভালুকায় ওসি কামাল

    মাদকের বিস্তার রোদে গ্রাম পুলিশের সজাগ থাকতে হবে: ভালুকায় ওসি কামাল

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
    ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, চুরি-ডাকাতি,
    জঙ্গিবাদ,মাদকসহ সমাজের যে কোন অপরাধ নির্মুলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। কারণ একটি গ্রামে কে মাদক বিক্রি এবং সেবন করে এটা গ্রাম পুলিশের জানা খুবই সহজ।

    শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে মতবিনিময় এসব কথা বলেন তিনি।

    ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    বিশেষ করে নির্বাচনের মত গুরুত্বপূর্ণ একটি কাজে আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। গ্রাম পুলিশদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।

    তিনি বলেন-মাদক,চুরি ছিনতাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করছে ভালুকা মডেল থানা-পুলিশ। মাদক চুরি ছিনতাই কিশোর গ্যাংদের ছাড় নেই,যেখানেই অপরাধের তথ্য পাওয়া যাবে সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাই ভালুকায় মাদক,চুরি ছিনতাই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তিনি সকল ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশকে এসব অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে থানা পুলিশকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। এসময় তিনি উপজেলার প্রত্যেক বিট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে গ্রাম পুলিশের ভুমিকা রাখার নির্দেশনা এবং প্রচন্ড গরমে তাদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেন।

  • কুমিল্লা নগরীর কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল ও পুরস্কার বিতরণ

    কুমিল্লা নগরীর কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল ও পুরস্কার বিতরণ

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    কুমিল্লা নগরীর কালিয়াজুরী পিটি আই স্কুল মাঠে ২৬ শে এপ্রিল বিকালে শত শত দর্শকের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে কালিয়াজুরী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে কিং অব কালিয়াজুরী বনাম এনারেন্স ক্লাব অংশ করে ১৩ রানে কিং অব কালিয়াজুরী টিম চ্যাম্পিয়ান অর্জন করে। অনুষ্ঠানে ক্লাব সভাপতি ক্রীড়াসংগঠক আয়তুল্লাহ ভুইয়া র সভাপতিত্বে জহিরুল ইসলাম পিয়াস আর সাইদুল ইসলাম পলাশের সঞ্চালনায় উপস্থিত অতিথি থেকে খেলা উপভোগ করে এবং চ্যাম্পিয়ান ও রানার্স আপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর কাউছারা বেগম সুমী,ব্যাবসায়ী ফরহাদ হোসেন,এনামুল হক হিরা, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন, মান্নান তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা রোটারিয়ান আহমেদ ইমন,সাবেক ছাত্র নেতা নাছিমুল হক,সাংবাদিক জাহিদ হাসান, সাংবাদিক এনসি জুয়েল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

  • বাহুবলের মিরপুরে তীব্র উত্তেজনা

    বাহুবলের মিরপুরে তীব্র উত্তেজনা

    এস মশিউর,
    বিশেষ প্রতিনিধি।। বাহুবল উপজেলার মিরপুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সীরাতুন্নবী সাঃ মাহফিলে মুসল্লীদের উপর হামলা এবং মিরপুর দাখিল মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে আতঙ্কিত পরিবেশ। এতে মিরপুর এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকন্ঠা। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলামী সংগ্রাম পরিষদ ও খাদিমুল কোরআন পরিষদ মিরপুর ইউনিয়ন শাখার ব্যানারে শুক্রবার ২৬ জুলাই জামেয়া হুসাইনিয়া মাঠে অনুষ্ঠিত হয় সীরাতুন্নবী সাঃ মাহফিল। এশার নামাজের আগ মূহুর্তে অজুরত অবস্থায় মাওলানা আব্দুর রহিম (৭৫) ও হাফেজ শরিফ উদ্দিন (২০) নামে দুই মুসল্লী দূর্বৃত্তের ছুরা ইটের আঘাতে গুরুত্বর আহত হন। যদিও তাৎক্ষণিক পুলিশ ও উলামায়ে কেরামের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপরও উত্তেজনা বিরাজ করছে। তবে মাওলানা আব্দুল হাই দাবি করেছেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিন্তু এ ঘটনা নিয়ে স্যোসাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি চলছে।

    অপরদিকে মিরপুর দাখিল মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কোন হিসাব না দেয়ায় ম্যানেজিং কমিটির সাথে দেনদরবার চলে আসছে। ম্যানেজিং কমিটির সভাপতি এহসান আহমদ চৌধুরী জানান, আগামী ১মে অডিট কমিটির কাছে সুপার সাবের হিসাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    কিন্তু সুপার এ সিদ্ধান্তের গ্রহণেরএকদিন পর বৃহস্প্রতিবার রাত ৯টার দিকে কমিটিকে না জানিয়ে কতিপয় বহিরাগত লোক নিয়ে গোপন বৈঠক করেন। এ বৈঠকের খবর জানতে পেরে সুপারকে ফোন দিলে কোন ধরনের বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বলে জানান কমিটির অভিভাবক সদস্য সাজিদুর রহমান। তিনি অভিযোগ অস্বীকার করলেও পরদিন শনিবার রাত ৯টার দিকে মাদ্রাসার অফিসে সুপারের সাথে প্রক্তন ছাত্রদের নাম দিয়ে স্যোসাল মিডিয়ায় ছবি ভাইরাল করা হয়। এতে কমিটির বিদ্যূৎসাহী সদস্য মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ নাম উল্লেখ করে কমিটির বিরুদ্ধে বিষোদগার করা হয়। এমনকি সুপারের পক্ষে মিরপুরে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে তারা। এতে পরিস্থিতি সাংঘর্ষিক পর্যায়ের দিকে যাচ্ছে বলে মনে করেন এলাকাবাসী। মাদ্রাসা ম্যানেজিং কমিটির অভিযোগ, সুপার হাফেজ মাওলানা আলাউদ্দিন আগামী ১ মে নির্ধারিত অডিট বানচাল করার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

  • নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এ-র কেন্দ্রীয় দায়িত্বে

    নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এ-র কেন্দ্রীয় দায়িত্বে

    নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: বিএমএসএস সাংবাদিকদের একমাত্র সর্ব বৃহৎ সংগঠন। বাংলাদেশ মফস্বর সাংবাদিক সোসাইটি ২০২৪-২০২৫ সেশনের সদ্য ঘোষিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গ্রন্হণা ও প্রকাশনা সম্পাদক মো. আমজাদ হোসেন রতন ও উপ স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা.এম.এ.মান্নান দায়িত্ব পেয়েছেন।

    বুধবার(২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভায়, সকলের মতামতের ভিত্তিতে ঢাকাসহ সারাদেশের 

    প্রবীণ-প্রথিতযশা সাংবাদিক সংগঠকদের নিয়ে ৪০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্যের তালিকা অনুমােদনের পর রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খ. আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে প্রকাশ করা হয়।

    সাংবাদিক দ্বয়ের সংক্ষিপ্ত পরিচিতিঃ

    সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন:

    তিনি নাগরপুর উপজেলা ঘিওরকোল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। দুই কন্যা সন্তানের জনক।

    কর্মজীবনঃ সাংবাদিক রতন চাকুরির সুবাদে দীর্ঘদিন ভিন্ন ভিন্ন দেশে প্রবাস জীবযাপন করেন। বর্তমানে সাংবাদিকতার পাশাপাশি সদর বাজারে মোবাইল টেকনিশিয়ান হিসাবে নিজস্ব প্রতিষ্ঠানে নিয়োজিত।

    সামাজিক জীবনঃ সমাজ উন্নয়নে একাধিক সামাজিক সংগঠনের নেত্বত্ব দিয়ে আসছেন। 

    সাংবাদিকতা জীবনঃ সাংবাদিকতা পেশায় তিনি সর্বজনীন একজন সিনিয়র সাংবাদিক হিসাবে কর্মরত। তিনি প্রায় ৩৩ বছর যাবত সাংবাদিকতার মত সাহসী ও মহান পেশায় নিয়োজিত আছেন। তিনি নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন, সাবেক নাগরপুর প্রেস ইউনিট সভাপতি। বর্তমানে সম্মানিত সদস্য নাগরপুর প্রেসক্লাব। এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও দুই বাংলা সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি সাংবাদিকতা পেশায় জাতীয় সাপ্তাহিক যুবকন্ঠর উপজেলা প্রতিনিধি হিসাবে শুরু করে বর্তমানে, bd24live.com, জাতীয় দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক জবাবদিহি, সাপ্তাহিক চলনবিলের আলো, মাসিক ডিজিটাল তারিফ বার্তাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রেরণ করে আসছেন।

    সাংবাদিকতায় ভারত সফরঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ইন্টারন্যাশনাল সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর আমন্ত্রণে ভারতে সম্মাননা স্বারক(রত্ন অ্যাওয়ার্ড ‘১৯), বিহার ও নিউজ প্রেস ইন্ডিয়া, কোলকাতা হতে সম্মাননা স্মারকসহ বর্ষসেরা, দেশীয় সাংগঠনিক কাজে সম্মাননা স্মারক অর্জন করেন।

    সাংবাদিক রতনের সম্পর্কে গণমাধ্যম সম্পাদকদের অভিমতঃ সাপ্তাহিক চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক মো. রফিকুল ইসলাম রনি বলেন, আমার সাংবাদিকতার জীবনে যে কয়েকজন সাংবাদিক আমি দেখেছি তারমধ্যে সাংবাদিক রতন হচ্ছে অন্যতম। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান হতে ইতিমধ্যে বর্ষশেরা ‘২১ সংবাদদাতা হিসেবে সম্মাননা স্মারক, সনদ দেয়া হয়। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি একজন সৎ, মহৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখনি সাংবাদিক।

    সাংবাদিক ডা.এমএ মান্নান: 
    তিনি নাগরপুর উপজেলার দুয়াজানী কলেজ পাড়ার মুসলিম পরিবারের সন্তান। তিনি দুই সন্তানের জনক।

    শিক্ষা জীবনঃ 

    সিটি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের উপর অর্নাস ও মাস্টার্স এবং আইন শাস্ত্রে উর্ত্তীণ হয়েছেন। এছাড়াও তিনি হোমিওপ্যাথিক মেডিকেল শাস্ত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ নয় বছর চিকিৎসা বিষয়ে লেখাপড়া করেছে। পিডিটি(মেডিসিন)বিষয়ে উচ্চতর শিক্ষা লাভসহ মা ও শিশু, মাইন্ড মেথড, সিবিটি, ডিবিটি প্রশিক্ষন নেন। তিনি একজন প্রথম শ্রেণীর রেজিস্টার্ড চিকিৎসক।

    সাংবাদিকতা শিক্ষাঃ জার্নালিজম স্কুল, পিআইবিসহ প্রতিষ্ঠানে সাংবাদিকতা পেশাগত উন্নয়নে দুই বছর লেখাপড়া করেন। 

    সাংবাদিকতা ও চাকুরী জীবনঃ সাংবাদিকতা শুরু হয় ২০০৯ সালে, সাপ্তাহিক কালের আয়না নাগরপুর প্রতিনিধি হিসেবে। দৈনিক নয়া দিগন্ত, দৈনিক আজকের কাগজ, সাপ্তাহিক বর্ণমালা, সাপ্তাহিক সোনার বাংলা, মাসিক পৃথিবীসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। বর্তমানে সাপ্তাহিক চলবিলের আলো স্টাফ রিপোর্টার, দৈনিক সংগ্রাম,পূর্বাকাশ উপজেলা প্রতিনিধি, দৈনিক কপোতাক্ষ জেলা প্রতিনিধিসহ সরকারি নিবন্ধিত পোর্টাল ও আইপি টিভিতে কর্মরত আছেন।বর্তমানে  নাগরপুর উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।এছাড়াও ইংরেজি বিভাগের একজন রিসোর্স শিক্ষক হিসাবে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

    চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক মো.রফিকুল ইসলাম রনি বলেন-আমরা মানবিক সাংবাদিক ‘২১ ডা.এম.এ.মান্নানকে ঘোষণা করেছি। আমি তার দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযান

    গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযান

    প্রেস বিজ্ঞপ্তি
    গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মিষ্টি উৎপাদন করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অদ্য ২৫.০৪.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা শহরে ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
    উক্ত ভ্রাম্যমান আদালতে-
    মেসার্স রমেশ সুইটস্,সার্কুলার রোড,সদর,গাইবান্ধা (২) মেসার্স গাইবান্ধা সুইটস্,২ নং রেলগেট,সদর,গাইবান্ধা
    উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের মিষ্টি পণ্যের অনুকূলে পণ্য বিএসটিআই লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) /৪১ ধারা অনুযায়ী ১০,০০০/-(দশ হাজার) টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন, বাসস্ট্যান্ড,সদর,গাইবান্ধা এর ডিজেল ও পেট্রোল পরিমাপে সঠিকতা পাওয়া যায়।
    উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ সাদরুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন,গাইবান্ধা। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
    আপনার বিশ্বস্ত,

  • পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ; দুই বিক্রেতাকে জরিমানা

    পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ; দুই বিক্রেতাকে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার দুই পশু খাদ্য বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষ পাড়ার মৎস্য ও পশু খাদ্য বিক্রয়ের দোকানে অনুমোদন বিহীন নিষিদ্ধ মৎস্য ও পশু খাদ্যে ব্যবহৃত এন্টিবায়োটিক গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুটি দোকানে অভিযোগের সত্যতা পান। পরে লাইসেন্স বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও পশু খাদ্য আইন -২০১০ এর আওতায় বিক্রেতা শুভাশীষ দাশ(৩৩) ও প্রান্ত ঘোষ (২৫) কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে

    পাইকগাছায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছা উপজেলায় একটি লাউ গাছের এক বোটায় ২০টি লাউ ধরেছে। লাউ দেখতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের রাইস মিলের চালে বিস্তার লাভ করা লাউ গাছটিতে ২০টি লাউ হয়েছে। মিলের পরিচালক নুর ইসলাম গাজী (নুরু) লাউয়ের চারা রোপন করে।সরেজমিনে দেখা যায়, আমের মতো ঝুলে থাকা বোটায ২০টি লাউ আছে। এর মধ্যে ১০টি লাউয়ের ওজন ২০০ গ্রামের মতো হবে। বাকি ৭টি লাউয়ের ওজন ৫০ থেকে ১০০ গ্রামের মধ্যে আর ৩টি মারবেলের মতো।নুরু জানান, স্থানীয় বাজার থেকে লাউয়ের চারা কিনে তিনি নিজ হাতে লাগিয়েছেন।মিলের টিনের চালে গাছ লতিয়ে থাকায় নিচে থেকে ভাল মত দেখা যায় না। গাছে ৫০টির বেশী লাউ স্বাভাবিকভাবেই ধরেছে।২৫ এপ্রিল বৃহস্পতিবার সকারে টিনের চাল পরিস্কার ও গাছের বয়স হয়ে যাওযায় গাছ কেটে ফেলার জন্য চালে উঠে দেখে এক বোটায় ২০টি লাউ ধরেছ। তিনি গাছের কাণ্ড কেটে বোটার লাউ কেটে নিচে নামিয়ে আনেন।লাউ দেখতে আসা স্থানীয় রহমত গাজী জানান, আমার জীবনে এই প্রথম দেখেছি এক বেটায় ২০টি লাউ।এক বোটায় ২টি লাউ দেখেছি।এটি দেখা প্রথম ঘটনা। নতুন বাজারের ব্যবসায়ী মনিরুল জানান, বাজারের অনেকে এই লাউগুলো দেখতে এসেছে। এটা নিয়ে বাজারে আলোচনা হচ্ছে। তাই আমিও দেখতে এসেছি। একটি বোটায় ২০টি লাউ আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।পাইকগাছা উপজেলা কৃষি অফিসার কুষিবিদ অসিম কুমার দাশ জানান, এটা এক ধরনের অস্বাভাবিক ফলন। সাধারণত এমন ফলন হয় না। কোনো কারণে যদি গাছে অতিরিক্ত ফ্লোরিজেন হরমোন উৎপাদন হয় সে ক্ষেত্রে গাছের কাণ্ড থেকে একাধিক ফুল এসে বেশি পরিমাণ লাউ আসতে পারে। এ ছাড়া জিন মিউটেশনের কারণেও হতে পারে।

  • র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে   গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ২৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ বিকাল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানি একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায়” একটি অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ মনির হোসেন (২২), পিতা- মোঃ জাহিদুল শেখ, সাং-শালমারা, থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩১, তারিখ ১৯ এপ্রিল ২০২৪ খ্রি; ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৩) গণধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।

    পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

  • নড়াইলের কালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

    নড়াইলের কালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের কালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা। সকাল ১১০০ টার সময় জেলা নির্বাচন অফিসার, নড়াইল ও রিটার্নিং অফিসার, কালিয়া, নড়াইল এর আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কালিয়া-২০২৪ উপলক্ষে জেলা নির্বাচন অফিসার, নড়াইল ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল মহোদয়। মতবিনিময় সভায় বৈধ প্রার্থীদের মনোনয়ন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলোঃ ১। এস এম হারুনর রশিদ, ২। এস এম নাজমুল হক প্রিন্স, ৩। কৃষ্ণপদ ঘোষ, ৪। খান শামীম রহমান ও ৫। মোঃ মাহমুদুল হাসান। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলোঃ ১। আশীষ ভট্টাচার্য, ২। ইমরুল ইসলাম, ৩। মোঃ আশরাফুল ইসলাম, ৪। মোঃ ইব্রাহিম শেখ, ৫। মোঃ জাকারিয়া ও ৬। মোঃ মাহবুবুল আলম। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থীগণ হলোঃ ১। ববিতা বেগম, ২। বিউটি আক্তার ও ৩। মোসাঃ সোহেলী পারভীন।
    পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৈধভাবে মনোনীত প্রার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণের নিশ্চয়তা জ্ঞাপন করেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কোন পক্ষ, কোন প্রার্থী বা প্রার্থীর সমথর্করা সহিংস পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেন। এ সময় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীগণ, সাংবাদিকবৃন্দ সহ জেলার সুধীজন উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে (১০) জন, জুয়াড়ি গ্রেফতার

    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর সিএমপি”র ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

    ইপিজেড থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ হোসাইন”র নির্দেশনায় ওসি তদন্ত মোঃ জামাল এর সহযোগিতায়
    এসআই (নিঃ) বেলায়েত হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মোবাইল-৫১ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ২১.০৫ ঘটিকার সময় ইপিজেড থানাধীন কাজীর গলিস্থ হারুন সওদাগরের বাড়ীর সামনে জাকিরের চায়ের দোকান হইতে (১০) জন জুয়াড়ি কে আটক করা হয়েছে এবং এদের হেফাজত হইতে ১। ০৩(তিন) বান্ডেল AMERICAN GOLD তাস, ১০০/- টাকার নোট- ০৯টি=৯০০/- (নয়শত) টাকা, ৫০/- টাকার নোট-০৩টি= ১৫/- (একশত পঞ্চাশ) টাকা, ২০/- টাকার নোট -০৮টি=১৬০/-(একশত ষাট) টাকা, ১০/- টাকার নোট ০৫টি=৫০(পঞ্চাশ) টাকা সর্বমোট=১২৬০/-(একহাজার দুইশত ষাট) টাকা উদ্ধার পূর্বক স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসআই (নিঃ) মোঃ বেলায়েত হোসেন জব্দ তালিকা মূলে জব্দ করেন।

    গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- ১। মোঃ রমজান (৩৫), পিতা-মোঃ জহির মিয়া, মাতা-ফুলবানু, সাং-বরিগাতি ১নং ওয়ার্ড, থানা-তাড়াইল, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রাকিব (২১), পিতা-মৃত শাহাবুদ্দিন, মাতা-মৃত কুসুম, সাং-নায়েকপুর, ৭নং ওয়ার্ড, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, সাইফুদ্দিন বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ মাসুম (২৩), পিতা-আব্দুল কাইয়ুম, মাতা-রাহিমা আক্তার, সাং-রামশিদ্ধ, ৫নং ওয়ার্ড, থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-চিত্রকর বিল্ডিং থানা-ইপিজেপ, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মুছা (২২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা-রুবি বেগম, সাং-হরিণা গাজীপুর, হাওলাদার বাড়ী, ০৯নং ওয়ার্ড, ৬নং শারিকতলা ইউপি, থানা ও জেলা-পিরোজপুর, বর্তমানে-কাজীর গলি, রায়হান জমিদারের ভাড়াটিয়া, ২য় তলা রুম নং-০১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ জাকির হোসেন (৩৮), পিতা-মৃত ফোজদার মিয়া, মাতা-মৃত শাহারা আক্তার, সাং-বাশুরিয়া দক্ষিণ পাড়া, ৭নং নায়েকপুর ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজীর গলি, আঃ হাকিম বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ ছাদেক মিয়া (৩২), পিতা-মৃত জসিম উদ্দিন, মাতা-জয়নব আক্তার, সাং-ঘরাডুবা মাস্টার বাড়ী, ৬নং ওয়ার্ড, ৪নং ঘরাডুবা ইউপি, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, হারুন ইনচার্জ এর ভাড়াটিয়া, আলাল উদ্দিন বিল্ডিং; ৪থ তলা রুম নং-২৬, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ নুর কতুব মিয়া (৩০), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, মাতা-জিন্নাতুন্নেছা, সাং-বারোভুড়ি, মেম্বার বাড়ী, ৩নং ওয়ার্ড, মদন ইউপি, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লেয়াকত বিল্ডিং নীচতলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৮। মনির হোসেন (২৮), পিতা-আব্দুস সালাম, মাতা-মনোয়ারা আক্তার, সাং-বিষ্ণপুর (উত্তর পাড়া), থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, নাছিমা বিল্ডিং, ৪র্থ তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ সোহেল (৩১), পিতা-মোঃ আবু সান, মাতা-মাজেদা খাতুন, সাং-চাঁদগাও, মোড়ল বাড়ী, থানা-মদন, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, লিয়াকত বিল্ডিং ২য় তলা, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ সাগর মিয়া (২৭), পিতা-মতিউর রহমান, মাতা-মিনারা আক্তার, সাং-কমল আশ্রম (গনু মেম্বারের বাড়ী), থানা-আটপাড়া, জেলা-নেত্রকোনা, বর্তমানে-কাজির গলি, চার রাস্তার মোড়, আব্দুর হাকিমের বিল্ডিং, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নন এফআইআর প্রতিবেদন দাখিল করা হয়েছে। আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।