Category: দেশজুড়ে

  • গৌরনদী হাইওয়ে থানার টিএসআই মো: রুহুল আমিন খান এক মূর্তিমান আতঙ্কের নাম

    গৌরনদী হাইওয়ে থানার টিএসআই মো: রুহুল আমিন খান এক মূর্তিমান আতঙ্কের নাম

    নিজস্ব প্রতিবেদক।

    গৌরনদী হাইওয়ে থানার টিএসআই মো: রুহুল আমিন খান এক মূর্তিমান আতঙ্কের নাম । তিনি বর্তমানে গৌরনদী হাইওয়ে থানায় টিএসআই হিসেবে কর্মরত রয়েছেন । যার বিপি ৭৭৯৮০১৭৭৬৪
    গৌরনদী হাইওয়ে থানা। অভিযোগ রয়েছে তিনি যখন ডিউটিতে রাস্তায় থাকেন তখন যারা তাকে বিট দেয় তারাই শুধু নির্বিঘ্নে গাড়ি চালাতে পারেন এছাড়া বিট বিহীন গাড়ি পেলে তাকে মোটা অঙ্কের উৎকোচ দিতে হয় নতুবা খেতে হয় পাচঁ দশ বা বিশ হাজার টাকার মামলা ।এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চরমপন্হী যোগ। জানাযায় ওই এলাকা চরমপন্হী অধ্যুষিত হওয়ায় তাদের পারাপারের সকল ব্যবস্থা তিনি ডিউটিতে থাকাকলীন করা হয় যাতে চরমপন্হীরা নির্বঘ্নে গৌরনদী ও ইচলদী হাইওয়ে রাস্তায় চলাচল করতে পারে। অভিযোগ রয়েছে এই চরমপন্হীরাই দীর্ঘদিন ধরে বাজার ও বাস ছোট খাটো যানবাহনে ডাকাতি চুরি ছিনতাই ও পকেটমারের মত হীন কাজ করে আসছে। তাদের সাথে সখ্যতায় কিভাবে এই হাইওয়ে রাস্তা জনগনের জন্য নিরাপদ হতে পারে। এদিকে রুহুল আমিনের বিরুদ্ধ অভিযোগ রয়েছে মাসিক টাকা নিয়ে থ্রি হুইলার জাতিয় গাড়ি হাইওয়েতে চলতে দেয়ার। যারা টাকা দেয় তারা নির্বঘ্নে চলে আর যারা টাকা না দেয় তাদের মামলা দেয় পাচঁ থেকে বিশ হাজার টাকার যার কমিশনে ওনাকে টাকা না দিলে কমিশনে ওই টাকা উঠে যায়। আরও অভিযোগ রয়েছে ওই হাইওয়ে রাস্তায় সকল কুকাজ তাকে মাসোয়ারা দিয়েই হয়ে থাকে।সোজা কথায় গৌরনদী ও ইচলদী হাইওয়ে রাস্তায় এক মুর্তিমান আতঙ্কের নাম টিএসআই মো: রুহুল আমিন খান।

    এবিষয়ে টিএসআই মো: রুহুল আমিন খান এর কাছে জানতে চাইলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

    এদিকে সচেতন মহলের দাবী এহেন দস্যু প্রকৃতির কর্মকর্তা হাইওয়ে পুলিশে থাকা অতি বিপদজনক। তাই অতিসত্বর তাকে ক্মোজ করে তার বিষয়ে সকল অভিযোগ তদন্ত করা হোক। এছাড়াও এহন পুলিশ কর্মকর্তার জন্য পুলিশ সন্মান ক্ষুন্ন হচ্ছে। তাই দ্রুত তাকে অব্যহতি দিয়ে গৌরনদী ও ইচলদী হাইওয়েতে দস্যু মুক্ত করা হোক এটাই সকলের দাবী।

  • আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই ডাকাতসহ ৫ জন গ্রেফতার

    আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুই ডাকাতসহ ৫ জন গ্রেফতার

    হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি (উত্তর) এর একটি বিশেষ টিম ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তিন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার দুই আসামীসহ মোট ৫জন গ্রেফতার।

    ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই নিঃ শুভ মন্ডল এবং এসআই নিঃ আনোয়ার হোসেন এর একটি টিম সাভার থানাধীন সিএন্ডবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। রবিউল ইসলাম রাকিব (২৫), পিতা-শফিকুল ইসলাম, সাং-তিস্তা পাঙ্গাটারী, তিস্তা, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট, ২। মোঃ রাজীব মিয়া (৪০), পিতা-আব্দুল অহেদ @ দুলাল, সাং-বি-৮৯, তালবাগ, ৬নং ওয়ার্ড, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ০১/০৫/২৪ খ্রি. তারিখ ২১.৩০ ঘটিকায় ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। উক্ত আসামীদ্বয়কে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
    উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

    এসআই নিঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই নিঃ ফজলুল হক এর একটি টিম আশুলিয়া থানাধীন গোরাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ নিজাম উদ্দিন (৪৭), পিতা-আঃ আজিজ, সাং-গোরাট, শিনশিন গার্মেন্টস এর পূর্ব পাশে, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৩০/০৪/২৪ খ্রি. তারিখ ২২.২০ ঘটিকায় ০৩ (তিন) কেজি গাঁজাসহ আটক করে। উক্ত আসামীকে ধৃত করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য সরবরাহ করিয়া ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে।
    উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

    এসআই নিঃ আমিনুল ইসলাম এর একটি চৌকষ টিম নাটোর এবং রাজশাহীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার মামলা নং-০২, তারিখঃ- ০২/০৭/২০২৩ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার ১৬৪ ধারায় প্রকাশিত আসামী ১। মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-রেজিয়া বেগম, সাং-আহমেদপুর বাজার, গনি হাজীর বাড়ী সংলগ্ন, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর, ২। মোঃ সোহেল রানা @ মনা (৩০), পিতা-মৃত গুজরত আলী গেদা, মাতা-সমেনা , সাং-আহমেদপুর বাসস্ট্যান্ড, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর দের গত ৩০/০১/২৪ খ্রি. তারিখ রাতে গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উক্ত মামলায় আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে বলে জানান, ঢাকা উত্তর ডিবির অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

  • মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, আট প্রার্থীর মানোনয়ন পত্র জমা

    মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, আট প্রার্থীর মানোনয়ন পত্র জমা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি :আগামী ২৯ মে উপজেলা পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার (২ মে ) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে সহ তিন জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. নিয়াকত আলী খান,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ আহ্বায়ক এবং বর্তমান ভাইস চেয়ারম্যা, মোজাম্মেল হক মোজাম, উপজেলা জাতীয় পার্টি নেতা মাসুদুর রহমান রেজা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন উপজেলা যুব লীগ নেতা রাসেল হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক এনামুল হক রিপন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি আজমীন নাহার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা স্কাউট কাউন্সিলর হোসনেয়ারা হাসি। এ উপজেলার পুরুষ ভোটার সংখ্যা ১,৩০,৩১২,মহিলা ভোটার সংখ্যা ১,২৭,০৯৬ হিজড়া ০২ মোট ভোটার সংখ্যা –২,৫৭,৪১০। ভোট কেন্দ্রের সংখ্যা -১১১,মোট বুতের সংখ্যা -৬৪৯। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ০৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১২ মে। ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • গরমে তরুণ তরুণীদের শরবত, ঠান্ডা পানি বিতরণ

    গরমে তরুণ তরুণীদের শরবত, ঠান্ডা পানি বিতরণ

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    রোদ ও গরমে বরগুনার বেতাগীতে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের জন্য রাস্তায় রাস্তায় শরবত, ঠান্ডা পানি বিতরণ করছে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ব্যানারে স্থানীয় মানবিক তরুণ-তরুণীরা।
    অব্যাহত তাপমাত্রায় জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ায় বেতাগী পৌর শহরের টাউন ব্রিজসহ বিভিন্ন এলাকায় তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের জন্য বৃহস্পতিবার (২ মে) দুপুর ১২ থেকে ২ ঘটিকা পর্যন্ত শরবত, স্যালাইন পানি ও ঠান্ডা পানির ব্যবস্থা করে।
    আয়োজকরা জানান, তারা আখের লাল চিনি, ট্যাং, কাগুজীলেবু, তোকমা, বিট লবণ এসব উপকরণ সম্বলিত ৫০০ লিটার সরবত বানিেেয় তা দিনমজুর, পথচারী, রিকশাচালক, ইজিবাইক চালক, ট্রাক চালক ও শিশুদের এই সরবত পান করান।
    এসময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)‘র সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন খান,সংগঠনের কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না, সদস্য মো: আরিফুল ইসলাম মান্না, মো সুমন মিয়া, মো: ইমাম, সাইফুল ইসলাম রিয়াজ, সুমাইয়া আক্তার, রাইসা সিকদার, তৌহিদ হোসেন,আদিবা,জারিফ চৌধুরী ও মো: ইমন উপস্থিত ছিলেন।
    শরবত পান করে বেতাগী পৌরএলাকার বাসিন্দা রিকশা চালক আব্দুর রহিম বলেন, ‘খুব তেষ্টা পেয়েছিল। তাই এই ঠান্ডা সরবত খেয়ে পরাণ জুড়িয়েছে। যারা এ আয়োজন করেছে, আল্লাহ কল্যাণ করুন।’
    সংগঠন কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মুন্না জানান, গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ ও পথচারীদের পিপাসা মেটানোর জন্য এই ক্ষুদ্র উদ্যোগ। গরম চলমান থাকলে কর্মসূচি অব্যাহত থাকবে।

  • সুজানগরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী

    সুজানগরে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী

    এম এ আলিম রিপন ঃ সুজানগর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গবেষণা পরিষদ(বিসিএসআইআর)এর বাস্তবায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস,উপজেলা যুব উন্নয়ন অফিসসহ ৫টির অধিক স্টল প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পাইকগাছায় মহান মে দিবস পালিত

    পাইকগাছায় মহান মে দিবস পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও উন্নতমানের খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিবসা ঘাটস্থ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আলম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আসমা আহম্মেদ, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ। বক্তব্য রাখেন, শেখ রাজু আহম্মেদ, প্রভাষক বজলুর রহমান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি আছাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শামছুদ্দোহা খোকন, কাশেম গাজী, মিজানুর রহমান মিজান, আসারাত ঢালী ও শেখ রেজাউল করিম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।

  • পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা ; ধর্ষক গ্রেপ্তার

    পাইকগাছায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা ; ধর্ষক গ্রেপ্তার

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় ৭ম শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে পুলিশ মাহাবুর মোড়ল (২১) নামে এক যুবক’কে গ্রেপ্তার করেছেন। সে হরিঢালী ইউপি’র উলুডাঙ্গার মোঃ মফেল মোড়লের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে’র ওসি’সি বিভাগে পাঠিয়েছেন।
    থানায় সুত্রে জানাগেছে, বেশ কিছু দিন পুর্বে হরিঢালীর রহিমপুর আবাসনের বাসিন্দা মজিদ মোড়লের স্কুল পড়ুয়া নাতনী (ভিকটিমের) ১৪ এর সাথে মাহাবুর এর পরিচয় হয়। এ পরিচয়ের সুত্র ধরে মাহাবুর ২৮ এপ্রিল বিকেলে আবাসনে যায়। এখানে কেউ না থাকার সুযোগে সে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষন করে। এ ঘটনা দেখে ফেলায় স্থানীয়রা মাহাবুর’কে আটক করেন। বিষয়টি জানাজানি হলে পরিস্থিতি সামাল দিতে কেউ-কেউ স্থানীয় ভাবে মিমাংসা চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত ভিকটিমের নানী আরিফা বেগম বাদী হয়ে গতকাল মাহাবুর রহমান মোড়লের নামে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন,যার নং-১ তাং ০১/০৫/২০২৪ ইং।
    হরিঢালী ক্যাম্প পুলিশের আইসি এসআই সঞ্জিত কুমার বিশ্বাস অভিযান চালিয়ে মাহাবুর’কে গ্রেপ্তার করেন। এ বিষয়ে ইন্সপেক্টর ( তদন্ত) তুষার কান্তি দাস বলেন,থানায় মামলার পর ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরোও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধৃত যুবক ধর্ষনের কথা স্বীকার করেছেন।

  • পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ;উত্তাপ কমাতে পানি দেওয়া হয় সড়কে

    পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ;উত্তাপ কমাতে পানি দেওয়া হয় সড়কে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছা পৌরসভার পক্ষ থেকে আবারো তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ ও গ্রীষ্মের উত্তাপ কমাতে পানি দেওয়া হয় সড়কে। তীব্র তাপদাহে অতিষ্ঠ যখন জনজীবন অসহ্য গরমের মাঝে এমন মানবিক উদ্যোগ নেওয়া সহ পৌরসভার পক্ষ থেকে। বুধবার দুপুরে প্রখর রৌদ্রের মাঝে সড়কে দাঁড়িয়ে তৃষ্ণার্ত পথচারী ও ক্লান্ত শ্রমজীবী যানবাহন চালকদের মাঝে শরবত বিতরণ করেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। শরবত বিতরণের পাশাপাশি তাপদাহের উত্তাপ কমাতে পানি ভর্তি পিকআপ দিয়ে কয়েক ঘন্টা পর পর পৌরসভার প্রধান সড়ক ভিজিয়ে দেওয়া হয়। তীব্র তাপদাহে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান সর্বস্তরের মানুষ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, আক্কাজ আলী, ইব্রাহীম সানা, শিক্ষার্থী আয়েশা রহমান শশী, সুমনা, সাদিয়া, ইব্রাহীম, মারিয়া, তানভীর, মায়সা ও তনু।

  • পাইকগাছায় আধা কেজি গাঁজাসহ যুবক আটক

    পাইকগাছায় আধা কেজি গাঁজাসহ যুবক আটক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা থানা পুলিশের অভিযানে আধা কেজি গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে। উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১১ টায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশকে নিয়ে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের মুনছুর গাজীর ছেলে শফিকুল গাজী (৪০) কে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এবিষয় থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,শফিকুল দীর্ঘদিন মাদক করবারির সাথে জড়িত। শফিকুল গাজীর নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে আপোষ চলবে না, থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার

    হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার

    মোহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
    হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জন গলাচিপার। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের। তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের চৌরাস্তা এলাকায়। বুধবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌজালী মৃধার ছেলে জামাল মৃধা (৪২) ও খোকন মৃধা (৩৫), নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার (৩০) ও ছেলে কাওসার (১২)। অপর নিহত ব্যক্তি প্রাইভেটকারের চালক বলে জানা গেছে। নিহত জামাল ও খোকনের মামা মোঃ সোনা মিয়া জানান, জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধা ইলেকট্রিক্যাল দোকান ও খোকন মৃধা গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন আর কাওসার সপ্তম শ্রেণীর ছাত্র। কাওসারের মানত থাকায় প্রাইভেটকারে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে সিলেট শাহজালাল মাজারে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ রাত ১১টায় জামাল মৃধা তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেন বলেও জানান সোনা মিয়া।
    একই পরিবারের চারজন নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম চলছে।