এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: চতুর্থ পর্যায় উপজেলা পরিষদ নির্বাচনে জমা প্রদানকারী প্রর্থিদের মনোনয়নপত্র বাছাইের পর বৈধ হয়েছে বলে বানারীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত সহকারী নির্বাচন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এ তথ্য জানান।
গতকাল রোববার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর সকল প্রার্থির মনোনয়নপত্র বৈধ হয়েছে। তিন জন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪ বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট মোঃ মাওলাদ হোসেন সানা এবং মোহাম্মদ জিয়াউল হক মিন্টু। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, বতর্মান ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সাংবাদিক মোঃ রাহাদ হোসেন, মোঃ সুলতান সিকদার এবং শরীফ উদ্দীন আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী হলেন, ঝুমু খানম, নাজনীন হক মিনু, নাজমিন জাহান পলি, বিলকিস ও সাবিনা ইয়াসমিন।
এবারের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনই প্রথম প্রার্থী হয়েছেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ছাড়া বাকী ক’জন নতুন প্রার্থী হয়ছেন।#
Category: দেশজুড়ে
-

বানারীপাড়ায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ
-

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও নব বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা নগরীর হোটেল নুরজাহানে ১৩ মে ২০২৪ সোমবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা কমিটির সভাপতি মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম তরুণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় কমিটির সভাপতি মোঃ হারিসুর রহমান, বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল ভুঁইয়া সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ এন সি জুয়েল, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদার, কোষাধ্যক্ষ সাংবাদিক নারায়ণ চন্দ্র কুন্ড,জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় জেলা কমিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা কমিটির মতবিনিময় হয়।এসময় কেন্দ্রীয় মহাসচিব কামরুল ইসলাম সংগঠন কে শক্তি শালী করার লক্ষে বিভিন্ন পরামর্শ বক্তব্য দেন।
-

বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবার ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফবৃন্দের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে হাসপাতালের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: গোলাম রসুল রাখি, আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার পারভেজ সজল, নার্সিং সুপারভাইজার মোর্শেদা খাতুন, সিনিয়র স্টাফ নার্স নুরজাহান বেগম প্রমুখ। এ সময় হাসপাতালে কর্মরত চিকিৎসক, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ নার্স ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্রতি বছর ১২ মে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে, যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। এর আগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিগুনে’ এই স্লোগানকে সামনে রেখে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর। -

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন সোহেল হোসেন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল হোসেন । জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব ও পরিচালক (ভারপ্রাপ্ত) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহী ও সদস্য সচীব আঞ্চলিক কমিটির ড. মোঃ আলমগীর কবীর – ১৩২৩২ স্বাক্ষরিত এক চূড়ান্ত তালিকায় এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ রাজশাহী বিভাগের মধ্যে চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( বর্তমানে কর্মরত) মো. সোহেল হোসেন শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোহেল হোসেন তার অনুভুতি প্রকাশ করে বলেন, বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেব নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন চারঘাট উপজেলার শিক্ষা পরিবারসহ সকলের।
তার এ অর্জনে, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন স্তরের মানুষ অভিবাদন জানান।
উল্লেখ্য তিনি ২০২৩ ইং সালের ১৬ এপ্রিল চারঘাট উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে ন্যায়নিষ্ঠা, স্বচ্চতার ও জবাবদাহিতার সাথে কাজ করে প্রশংসিত হয়েছেন। এর আগে তিনি গোদাগাড়ী উপজেলায় বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গোদাগাড়ী ও চারঘাট উপজেলার শিক্ষা পরিবার এ অর্জনে গর্ববোধ করে এবং তার দীর্ঘায়ু কামনাসহ আগামী দিনের পথচলা আরও সুদৃড় হউক এ প্রত্যাশা করে।
তার এ সাফল্যে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম অভিনন্দন জানিয়েছেন, আরও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রিদওয়ান ফিরদৌস, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, চারঘাট উপজেলার শিক্ষক সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতি অভিনন্দন পূথক পূথকভাবে জানিয়েছেন।মোঃ হায়দার আলী
রাজশাহী। -

বাগেরহাটের মোরেলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে আলম ফরাজি (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ মে) বেলা ২টার দিকে পুলিশ তার লাশ নিজেদের হেফাজতে নেয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে – এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত আলম ফরাজি নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে। আলম ফরাজির স্ত্রী ও দু’সন্তান রয়েছে।
নিহত আলম ফরাজির মা রহিমা বেগম বলেন, তার ছেলে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিল। পরিবারের সদস্যরা তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। রোববার দিবাগত রাত ১টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। আজ বেলা সাড়ে ১০টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি রশি পেঁচানো ছিল।
খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মনে হয়। এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। জ্ঞিাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেওয়া হয়েছে। এখন লাশের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করানো হবে। -

সাংবাদিক আঃ রহিম সরদার এর মেয়ে মোহনার গোল্ডেন এ প্লাস অর্জন
মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃবরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও উজিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার ও শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন নেছা মনি এর মেয়ে রুবাইয়া জাহান মোহনা গত ১২ মে রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। মোহনা উজিরপুর পৌরসভাস্থ উজিরপুর শেরে বাংলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। তার ভাল ফলাফলের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেছেন গর্বিত পিতা- মাতা। তারা স্কুলের শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং সকল আত্মীয়- স্বজন, বন্ধু – বান্ধব এলাকাবাসীর দোয়া কামনা করেছেন।
-

ন্যাশনাল সার্ভিস নিয়ে জাতীয় সংসদে উপস্থাপন করায় এমপি নাহিদ নিগারকে সংবর্ধনা
মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
২৯-গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সময়োপযোগী বেতন-ভাতা ও স্থায়ীকরণের দাবীতে জাতীয় সংসদে জোড়ালো দাবী উপস্থাপন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার সন্ধ্যার পরে এ-উপলক্ষ্যে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের সুন্দরগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি এরশাদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ইন্জিনিয়ারিং আব্দুল্লাহ নাহিদ নিগার। আরও উপস্থিত ছিলেন,সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম মণ্ডল শাজাহান, উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মারুফ হাসান বাদল, সাংবাদিক সামিউল ইসলাম প্রমূখ। পরে মাননীয় সাংসদকে ন্যাশনাল সার্ভিসের সদস্যগণ ক্রেস্ট প্রদান।
-

চারঘাটে পানির স্তর নেমে যাওয়ায় পানির তীব্র সংকট
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
চলতি শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাজশাহীর চারঘাট উপজেলার অধিকাংশ গ্রাম গুলোতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এ অবস্থায় অনেক পরিবার রান্না গোসলসহ অন্যান্য প্রয়োজনে প্রয়োজন মতো পানি পাচ্ছেন না। সামর্থ্যবানরা দোকান থেকে পানি কিনে চাহিদা মেটালেও বিপাকে পড়ছে সাধারণ মানুষ। হাজারও পরিবার পানি সংকটে, পানির জন্য ছুটতে হচ্ছে পাশের বাড়িতে।
চৈত্র-বৈশাখ মাসে অস্বাভাবিক ভাবে নিচে নেমে গেছে পানির স্তর। এসব এলাকায় হস্তচালিত নলকূপে ৬০ থেকে ৮০ ফুট পর্যন্ত বরিং করা হলেও প্রতি বছর এ সময়টাতে তীব্র তাপদাহে মার্চ থেকে মে মাস পর্যন্ত পানি সংকটের প্রকট আকার ধারণ করে। অনাবৃষ্টি ও খরার কারণে নদ-নদী, পুকুর-ঘাট, খাল-বিলের পানি শুকিয়ে গেছে।
চৈত্র-বৈশাখের কাঠফাটা রোদে মাঠ, ঘাট, খাল, বিল ও প্রান্তর ফেটে চৌচির। বৃষ্টির অভাবে ফসলি ক্ষেতও ক্ষতির সম্মুখীন। পুকুর ও জলাশয় শুকিয়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়েছে। এতে খরতাপে হাঁপিয়ে উঠেছে মানুষ ও প্রাণিকুল।
শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখে গেছে, পানির তীব্র সংকট। অনেকের বাড়িতে নলকূপ আছে কিন্তু পানি উঠছে না ফলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব এলাকার বাড়ির মটার দিয়েও পানি উঠছে না। পানির জন্য মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক পরিবার প্রতিবেশীর বাড়িতে থাকা জলমটার দিয়ে পানি সংগ্রহ করছে কিন্তু সেখানেও লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে। অনেকে আবার এলাকায় থাকা মসজিদের জলমটার থেকে পানি সংগ্রহ করছেন।
এ দিকে শুধু বাড়িতেই নয়, মাঠেও পানির অভাবে ফসল নষ্ট হচ্ছে। যেমন: ভুট্টা, তিল, আখ, ধান, মুগ কালাই সহ বিভিন্ন ফসল পানির অভাবে শুকিয়ে যাচ্ছে।
এলাকার কৃষকরা জানান, মাঠে যে সকল বরিং করে শ্যালোমেশিন দিয়ে পানি উত্তোলন করে ফসলের সেচ দিতো সে সব বরিং এ আর পানি উঠছে না। ফলে বিকল্প পদ্ধতিতে মাঠে জলমটার বসানো হচ্ছে। কিন্তু বিদ্যুৎ ছাড়া জলমটার চলে না তাই সব জায়গাতে বসানো সম্ভব হচ্ছে না।
ভুক্তভোগীরা বলছেন, আমাদের নিম্ন আয়ের মানুষদের জলমটার কেনার মতো সামর্থ্য নেই। তাই নলকূপই ভরসা। কিন্তু পানি না থাকায় খুবই বিপাকে পড়েছি। আল্লাহর রহমত বৃষ্টি ও বর্ষা ছাড়া আর কোনো উপায় নেই।
এ বিষয়ে চারঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলায় সরকারি ভাবে বরাদ্দ কৃত নলকূপের সংখ্যা ৪ হাজার ২৩৩ টি। তার মধ্যে ৭৯৭ টি নলকূপ থেকে পানি উঠছে না একেবারে অচল গেছে। সচল রয়েছে ৩ হাজার ৪’শ ৩৬ টি। এ ছাড়া মালিকানাধীন নলকূপ রয়েছে প্রায় ২০ হাজার। তবে এ আবহাওয়া চলতে থাকলে পানির স্তর আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

কয়েক যুগ পর নদীর উপর সেতু নির্মাণের উদ্বোধন করাায় এমপির প্রতি খুশী এলাকাবাসী
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাশাপাশি দুটি গ্রাম
নারায়নপুর-কাশিগঞ্জ। সড়ক থাকার পরও একটি ব্রীজের জন্য এই দুই গ্রামকে বিভক্ত করে রেখেছে
নারায়ণপুর বানার নদী। নদী পারাপারে বাশের সাঁকো হলো এই দুই গ্রামসহ আশপাশ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাাধ্যম। শুষ্ক মৌসুমে কোনো রকম পারাপার হওয়া গেলেও বর্ষায় কষ্টের শেষ থাকে না।এলাকাবাসী নারায়নপুর-কাশিগঞ্জ দুই গ্রামের সংযোগের জন্য এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে গত কয়েক যুগ ধরে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি।
অবশেষে এলাকাবাসীর এ দুর্ভোগ লাঘবে এই নদীর উপর সেতু নির্মাণে এগিয়ে এসেছেন ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি। লতিনি সেখানকার মানুষের দুঃখ-কষ্ট লাগবে দীর্ঘ কয়েক যুগের সমস্যা সমাধানে নারায়নপুর-কাশিগঞ্জ জিসি সড়কে ৫৫০মিটার চেইনেজে ৫০.০০মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়নপুর এলাকায় নারায়নপুর-কাশিগঞ্জ জিসি সড়ক থাকলেও রানার নদীর উপর একটি ব্রীজের জন্য দুই গ্রামের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে দীর্ঘ কয়েক যুগ। সড়কটিতে ৫৫০মিটার চেইনেজে ৫০.০০মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের শুভ উদ্বোধনের ফলে
এলাকাবাসী খুশি।শনিবার (৩রা মে) এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সেতুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।
তিনি বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে নারায়নপুর-কাশিগঞ্জ জিসি সড়ক থাকলেও সড়কটি রানার নদীর কারণে বিভক্ত হওয়ায় একটি ব্রীজের জন্য দুই গ্রামের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রানার
নদীর ওপর একটি সেতুর অভাবে এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সাধারারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। নির্বাচনের সময় কথা দিয়েছিলাম,এখানে ব্রীজ হবে। স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এলজিইডি এর বাস্তবায়নে সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আশ করি এ সেতুর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান হাবিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
-

কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ২০২৪-২০২৬ নির্বাচনে ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দিন
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃবাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ২০২৪-২০২৬ নির্বাচন নিয়ে আমার ভাবনা,
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ১৯৭৫ সালে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি প্রতিষ্ঠিত হয়।ধারাবাহিক ভাবে বেশির ভাগ সময় তা অগনাতান্ত্রিক পন্থায় যোগ্যতাহীন নেতৃত্ব দ্বারা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পরিচালিত হয়ে আসছে,যার ফলে আজ বাংলাদেশে ঔষধ ব্যবসার করুন পরিস্থিতি চলছে।নিম্নমানের ও ভেজাল ঔষধের ছড়াছড়ি,পিজিসিয়ান স্যম্পল বিক্রয়, নিয়ম বহিভূত যখন তখন নেতাদের পকেট মেনেজ করে লাগামহীন ঔষধের মূল্য বৃদ্ধি করা হয়।বাংলাদেশের লক্ষ লক্ষ বৈধ লাইসেন্সধারী ফার্মেসী থাকলে ও কি কারণে আজ বাংলাদেশে কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ভোটার মাত্র ১৫৫৩০জন। তাহা সাধারণ ঔষধ ব্যবসায়ীরা জানতে চাই। সাধারণ ঔষধ ব্যবসায়ীদের আজ সময়ের দাবি বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজ থাকা প্রত্যেক ফার্মেসী ব্যবসায়ীকে ভোটার করা হোক।আসন্ন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ২০২৪-২০২৬ নিবার্চনে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদকে পুর্ন প্যানেলে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি বিনীত আহবান জানাই।আমরা অঙ্গিকার করিতেছি আপনাদের মহা মূল্যবান ভোটে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সস্মিলিত পরিষদ পুর্ন প্যানেলের জয়যুক্ত হলে সকল ঔষধ ব্যবসায়ীদের ভোটের আওতায় আনা হবে।
সকল সম্মানিত ভোটারদের প্রতি আমাদের আকুল আবেদন যোগ্য ও প্রকৃত ঔষধ ব্যবসায়ীদেরকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন।
অতীতের মত ৪৩ জন পরিচালকের কাছে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ওষুধের মান ও জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দিবেন না।পরিশেষে সবার সুস্বাস্থ্য ও ব্যবসায়ীদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি । প্রচারে:- বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদ।